পরিণত বুদ্ধির মানুষেরা যে কাজগুলো কখনোই করেন না
একজন মানুষ মানসিকভাবে কতটা পরিণত তা নির্ভর করে না তার বয়সের ওপর। আসুন জেনে নিই, পরিণত বুদ্ধির মানুষেরা কোন কাজগুলো কখনোই করেন না।
ম্যাচিউর্ড একজন মানুষ কখনো তার সমস্যা থেকে পালিয়ে যান না:
সমস্যা থেকে মুখ ঘুরিয়ে নিলে তার সমাধান হয় না। বরং ভোগান্তি বাড়ে। আমরা যতই বড় হতে থাকি, নিজের ক্ষুদ্র গণ্ডি থেকে বের হয়ে আসতে থাকি, ততই নানান সমস্যার সম্মুখীন হই। এমন অনেক কিছুর সাথে আমাদের পরিচয় ঘটে যা আমরা আগে দেখিনি, জানিনি। কিন্তু পরিপক্ক মানসিকতার একজন মানুষ জানেন, মুখোমুখি মোকাবেলাই দিতে পারে মুক্তি। যতই এড়িয়ে যাবেন ততই আরও বাড়বে জটিলতা।
সমালোচনা করেন না:
সমালোচনা করা কোনো দায়িত্ব নেওয়ার পর্যায়ে পড়ে না। বরং ক্রমাগত সমালোচনা আপনার সাবলীলতা নষ্ট করতে যথেষ্ট। যিনি আপনাকে ভালোবাসেন তিনি কখনোই আপনার সমালোচনা করবেন না। আপনার পোশাক, আর্থিক অবস্থা, পছন্দকে কটাক্ষ করবেন না। ম্যাচিউর্ড একজন মানুষ সহযোগিতার মনোভাব রাখেন। আপনি খুশি হলেই সে খুশি। তার পছন্দে অন্যকে পরিচালনা করতে চান না তিনি।
আবেগ প্রকাশে ভয় করেন না:
আবেগ প্রকাশ মানেই দুর্বলতা প্রকাশ নয়, ম্যাচিউর্ড একজন মানুষ জানেন সেই কথা। তিনি আরও জানেন কীভাবে আবেগ প্রকাশ করলে মানুষ তার সুযোগ নিতে পারবে না। একজন মানুষ হিসেবে তাই নির্ভয়ে তিনি তুলে ধরেন নিজেকে। সরাসরি জানান ভালোবাসার কথা, খারাপ লাগার কথা।
তার সঙ্গ আপনাকে অবহেলার অনুভূতি দেবে না:
একজন ম্যাচিউর্ড মানুষ খেয়াল রাখেন ভালোবাসার মানুষের আবেগের। তিনি চান আপনি ভালো থাকুন। তার সঙ্গ আপনাকে গর্বিত করে, কারণ তিনি আপনার মূল্যায়ন করেন, আপনাকে সম্মান দেন। কিন্তু তা কখনো আপনার প্রতি হেলা করে পালন করবেন না তিনি।
তিনি মানুষকে সম্মান দিতে জানেন:
স¤পর্কে সম্মান প্রকাশের অনেক ধরণ রয়েছে। একজন ম্যাচিউর্ড মানুষ কখনোই আপনার ওপর দোষ চাপিয়ে নিজেকে রক্ষা করবেন না। আপনার বিশ্বাসকে হেসে উড়িয়ে দেবেন না কখনো। আপনার আবেগকে যথাযথ সম্মান দেবেন তিনি। কারণ তিনি জানেন সুস্থ স¤পর্ক গড়ে ওঠে পার¯পরিক শ্রদ্ধা এবং বিশ্বাসের ভিত্তিতে।
বাবা-মা ও গুরুজনকে অসম্মান করেন না:
মানসিক পরিপক্কতা একজন মানুষের মাঝে কৃতজ্ঞতা তৈরি করে। তাই এ ধরণের মানুষ কখনো অভিভাবককে অসম্মান করেন না। বরং তাদের সাথে সুস¤পর্ক বজায় রাখেন। খেয়াল রাখেন তাদের প্রয়োজনের। পাশে থাকেন মানসিক যে কোনো পরিস্থিতিতে।
ভবিষ্যতের পরিকল্পনা:
একজন ম্যাচিউর্ড মানুষ শুধু বর্তমানের কথা ভাবেন না। তিনি ভাবেন ভবিষ্যতের কথাও। তাই করেন পরিকল্পনা। শুধু নিজেকে এগিয়ে নিয়ে যান না তিনি। সাথে খেয়াল রাখেন প্রিয় মানুষদেরও। ভালোবাসার মানুষের কথাও ভাবেন তিনি। তিনি স্বার্থপর নন, যত্নশীল নিজের প্রতি এবং সবার প্রতি।
জীবনে দক্ষতা অর্জনের কার্যকর ১২টি উপায়
এখানে রইল এমন কয়েকটি বিস্ময়কর উপায় যেগুলোর মাধ্যমে ১৫২টি অপরিহার্য জীবন দক্ষতা অর্জন কররেত পারবেন।
১. শোনা
আপনি যদি ভালো শ্রোতা হতে চান তাহলে আপনার মুখ বন্ধ রাখুন। অস্ট্রিয়ার পিয়ানো বাদক আলফ্রেড ব্রেন্ডেল একবার বলেছিলেন, “ইংরেজিতে শোনা এর প্রতিশব্দ ষরংঃবহ এবং নীরবতার প্রতিশব্দ ংরষবহঃ একই বর্ণ ধারণ করে।”
আপনি পরে কী বলতে যাচ্ছেন তা ভাবতে গিয়ে শুধু আপনার মনোযোগ বক্তার ওপর থেকে সরেই যাবে না, বরং কথপোকথন ছিনতাই করার মাধ্যমে দেখানো হয় যে, আপনার হয়তো বলার মতো আরো গুরুত্বপূর্ণ কিছু আছে।
২. ইচ্ছাশক্তি সংরক্ষণ
মানুষের সেরা শক্তি হলো তার ইচ্ছাশক্তি। কোনো একটি প্রদত্ত দিনে আমাদের ইচ্ছাশক্তি একটু সীমিতই থাকে। এটি সংরক্ষণের মূল চাবিকাঠিটি হলো প্রতিদিন আপনাকে যে সিদ্ধান্তগুলো গ্রহণ করতে হবে তার সংখ্যা সীমিত রাখা।
৩. সময় ব্যবস্থাপনা
ওয়ারেন বাফেট একবার বলেছিলেন, সাধারণভাবে সফল একজন লোক এবং শীর্ষ সফল লোকের মধ্যে পার্থক্য হলো শীর্ষ সফলরা প্রায় সবকিছুর প্রতিই “না” বলেন।
আপনি যদি অন্যদের ওপর নিজের সময়কে প্রাধান্য না দেন, তাহলে আপনার উৎপাদনশীলতা ক্ষতিগ্রস্ত হবে এবং বিরক্তি যা হতে হতে পাহাড়সম হয়ে উঠবে।
৪. সততা
আপনার যদি বলার মতো ভালো কিছু না থাকে, তার মানে এই নয় যে, আপনার তা বলা উচিৎ নয়। আপনার যা বলার আছে, তা সততার সঙ্গে বা অকপটভাবেই বলে দিন।
৫. বেশি বেশি বই পড়া
কোনো একটি বই পড়ে তা থেকে একটি বা দুটি প্রধান ধারণা আত্মস্থ করুন। এতে একটি বইয়ের পেছনে আপনার দুই থেকে তিন ঘন্টার বেশি সময় লাগবে না। ফলে আপনি বেশি সংখ্যক বই পড়তে পারবেন।
প্রথমে একটি বইয়ের সূচিপত্রটি মনোযোগ দিয়ে পড়ুন। এতে কী ধারণার সন্নিবেশ ঘটানো হয়েছে তা বুঝার জন্য। এসময় কোন অংশটি আপনি পুনরায় দেখতে চান তা চিহ্নিত করুন। দ্বিতীয়বারে আধা ঘন্টা ধরে আরো গভীরভাবে পড়ুন। এরপর যদি বইটি পড়ার যোগ্য মনে হয় তাহলে এর সেরা অংশটুকু এক বা দুই ঘন্ট সময় নিয়ে পড়ুন।
৬. নতুন ভাষা শেখা
বেশ কয়েকটি গবেষণায় দেখা গেছে কোনো কিছু চিরদিনের জন্য স্মরণে রাখার সেরা উপায়টি হলো সেটি স্মরণ করার চর্চা করা। একটি নতুন শব্দ বারবার পড়ার চেয়ে বরং সেটি একবার পড়ার পর বারবার স্মরণ করার চর্চা করুন।
৭. সৃজনশীল হওয়া
পরেরবার আপনার বড় ধারণাটি অর্জনের উপায় হতে পরে হয়তো শুধু চেষ্টা বন্ধ করে দেওয়া। ২০১৬ সালের একটি গবেষণায় দেখা গেছে, লোকে তখনই বেশি সৃজনশীল হন, যখন তারা নিরুদ্বেগ থাকেন বা মনোযোগ কেন্দ্রীভুত রাখেন না। এমনকি ইতিহাসের সবচেয়ে সৃজনশীল লোকদের অনেকে তাদের সবচেয়ে বড় আবিষ্কারগুলো করেছেন তখন যখন তারা অলস সময় কাটাচ্ছিলেন।
৮. জনসম্মুখে কথা বলা
বেশিরভাগ মানুষ মনে করেন শান্ত থাকার চেষ্টা করলেই জনস্মুখে কথা বলার ভীতি কেটে যায়। কিন্তু গবেষণায় দেখা গেছে, এতে কোনো কাজ হয় না। এর চেয়ে ভালো কৌশল হলো নিরুদ্বেগ হওয়ার চেষ্টা না করে বরং আপনার ভীতিগুলোকে উত্তেজনা হিসেবে পুনর্গঠন করুন।
গবেষণায় অংশগ্রহণকারী উদ্বিগ্ন লোকরা যখন ঘোষণা করেছেন তারা উত্তেজনা বোধ করছেন, তখনই তাদেরকে বক্তব্যদানে বেশি প্রত্যয়ী এবং যোগ্য মনে হয়েছে।
৯. আলোচনার ভিত্তিতে সমঝোতা
সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, কোনো আলোচনায় আপনি লোককে কী দিচ্ছেন সে বিষয়টি জোর দিয়ে বলুন; তারা কী হারাচ্ছে তা না বলে। বলুন, “আমার গাড়িটির জন্য আমি ৯ হাজার ডলার চাই” না বলে বরং “আমি আপনাকে আমার গাড়িটি ৯ হাজার ডলারে দেব” এটাই বলা উত্তম।
১০. চাপ মোকাবিলা
অর্থনৈতিক সংকটের সময় গোল্ডম্যান স্যাকস তার কর্মীদেরকে স্থিতিস্থাপকতা শিখিয়েছেন, যাতে তারা সংকটকালীন সময়ের সঙ্গে মানিয়ে চলতে পারেন।
স্থিতিস্থাপকতার ধারণাটি ছিল, মানসিক চাপের ফলে কর্মীদের উৎপাদনশীলতা ক্ষতিগ্রস্ত হতে না দিয়ে বরং একে শক্তি হিসেবে ব্যবহার করে উচ্চচাপের সময়ও ঠিকঠাকমতো কাজ করার দক্ষতা অর্জন করা।
১১. বন্ধু তৈরি করা
প্রাপ্তবয়স্ক অবস্থায় নতুন বন্ধু তৈরি করা কঠিন কাজই বটে। কিন্তু কোনো গানের দলে যোগদান করতে পারলে তা সহজ হবে। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, একসঙ্গে গান গাওয়ার মাধ্যমে অপরিচিত লোকদের সাথে সহজেই পরিচিত হওয়া যায়।
১২. সাহায্য প্রার্থনা করা
সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, কারো সাহাজ্য প্রার্থনা করলে আপনাকে কম নয় বরং আরো বেশি সক্ষম লোক মনে হবে। লেখক টিম ফ্যারিস বলেছেন এই ক্ষেত্রে আমরা সবচেয়ে বড় যে ভুলটি করি তা হলো সবসময়ই সাধারণভাবে সফল লোকদের কাছে সহায়তা চাওয়া। তার চেয়ে বরং কোনো বিষয়ে এমন কারো কাছে পরামর্শ সহায়তা চাওয়া উচিৎ যিনি ওই বিষয়ে মাত্র ছয় মাসের মধ্যে শূন্য থেকে বিশেষজ্ঞ হয়েছেন।
সূচিপত্র
১) ছোটদের সাথে আমাদের আচরণ ২) পরিবার ও সন্তান, সুপার পাওয়ার যেভাবে তৈরি হয়, ৩) দীর্ঘস্থায়ী ভয়ের উৎপত্তির মূলে শৈশবকালে ঘটে যাওয়া ঘটনার প্রভাব , ৪) সন্তানের উৎসাহ এবং উদ্দীপনা বাড়ানো, ৫) আপনার শিশুটি ঘুমুক শান্তিতে এবং নির্ভরতায় , ৬) কিছু অব্যর্থ টিপস, যা আপনার শিশুকে পড়াশোনায় আগ্রহী করে তুলবে, ৭) শিশুকে কিভাবে বড় করবেন, ৮) বাচ্চাদের মস্তিষ্ক বিকাশে কী করবেন? ৯) বাচ্চাদের বুদ্ধি বিকাশের অন্যতম পথ, দৌড়, ১০) বাচ্চাকে কখনো আড়ালে লুকিয়ে খেতে দেবেন না, ১১) পিটার সিংগারের দর্শন, ১২) দুষ্টু শিশুরা তাড়াতাড়ি শেখে, ১৩) সন্তানকে যতই শাস্তি দেবেন ততই সে অসামাজিক হবে, ১৪) বাবা-মাই সন্তানকে নির্যাতন করেন সবচেয়ে বেশি , ১৫) সন্তানের সাথে কিভাবে গড়ে তুলবেন নিবিড় বন্ধন, ১৬) যে ১১টি কথা শিশুকে কখনোই বলবেন না!, ১৭) শিশুকে গল্প শোনান প্রতিদিন, ১৮) সন্তানের আত্মবিশ্বাস বৃদ্ধির ১০টি কৌশল, ১৯) সৃজনশীলতা হচ্ছে নতুন কিছু করার যোগ্যতা, ২০) যারা মুখস্থ করতে পারেন না, ২১) তারা মেধাবী, মেধাবী হওয়ার উপায়,
২২) কথা ও ভাষা, ২৩) এলিভেটর পিচ, ২৪) সুন্দর করে কথা বলে সমস্যা জয়ের কৌশল, ২৫) ফোনে কথা বলার আদবকেতা, ২৬) ১২টি কর্ম বিধান, ২৭) ভালোবাসার অপর নাম প্রয়োজন, ২৮) আলতু-ফালতু কাজে সময় অপচয় করে স্বপ্ন পূরণের কল্পনা, ২৯) স্ট্রেস ম্যানেজমেন্ট, ৩০) চীনের প্রেসিডেন্ট শি জিন পিং-এর জীবন থেকে শিক্ষা, ৩১) অভিজ্ঞতা ও অতীত থেকে শিক্ষা গ্রহণ, ৩২) বর্তমানকে সবচেয়ে বেশি মূল্য দিন, ৩৩) ২৪ ঘণ্টা কেউ সুখী হয় না, ৩৪) কিছু অভ্যাস যা আপনাকে আরও সুখী করবে , ৩৫) আপনার অবয়ব , ৩৬) সফলতার 25টি হট কৌশল-1, ৩৭) সাফল্যের 25টি হট কৌশল-2, ৩৮) সফলতার 55 সূত্র, ৩৯) কিভাবে নিজেকে নেতা হিসেবে গড়ে তুলবে, ৪০) সময় ব্যবস্থাপনা, ৪১) সময় ব্যবস্থাপনার তিনটি ধাপ, ৪২) সময়কে যথাযথভাবে কাজে লাগানোর উপায়গুলো, ৪৩) সাফল্য, ড. কোভের ইমোশনাল একাউন্ট কনসেপ্ট, ৪৪) সবচে বড় ইমোশনাল একাউন্ট, ৪৫) আপনার ইমোশনাল একাউন্ট, ৪৬) বুদ্ধি ও বিবেচনাবোধ বর্জিত কর্মফল বিপজ্জনক, ৪৭) অন্যদের দিয়ে আপনার কাজ করান কিন্তু সম্মান আপনি অর্জন করুন, ৪৮) অন্য লোকেরা আপনার কাছে আসুক দরকার হলে টোপ দিন, ৪৯) অসুখী এবং ভাগ্যহীনদের বর্জন করুন, ৫০) লোককে আপনার ওপর নির্ভরশীল করুন , ৫১) নেওয়ার পূর্বে দেওয়া অন্য বক্তির স্বার্থ বুঝুন, ৫২) শত্রুকে খাটো করে দেখবেন না, ৫৩) নিজেকে রক্ষা করার জন্য চারিদিকে দুর্গ নির্মাণ করবেন না, ৫৪) কারোর পক্ষ অবলম্বন করে বসে থাকবেন না, ৫৫) আপনার শক্তিসমূহকে সংহত করুন, ৫৫) নিজের ভুলগুলোকে লুকিয়ে রাখুন, ৫৬) শুধু সাহসের জোরে নয়, পরিণতিও বিবেচনায় রাখুন, ৫৭) প্রতিটি মানুষের গোপন ইচ্ছা খুঁজে বের করুন, ৫৮) রাগ বিপজ্জনক ও অভদ্রতা, ৫৯) কোনো দলকে ধরার জন্য দলপতিকে প্রথমে ধরুন, ৬০) নিজেকে গুরুত্বপূর্ণ মনে করুন, গুরুত্বপূর্ণ হয়ে উঠবেন, ৬০) পরিবেশ সামলাতে শিখুন, ৬১) প্রথম শ্রেণির মানুষ হয়ে উঠুন, ৬২) আপনার সামাজিক পরিবেশ ‘প্রথম শ্রেণি’র করে তোলার উপায়, ৬৩) ‘সস্তার তিন অবস্থা’ প্রধম শ্রেণিভুক্ত হয়ে উঠুন , ৬৪) যত বেশি বন্ধুত্ব তত বেশি উপরে ওঠার সম্ভাবনা, ৬৫) সাহস করে কাজটা শুরু করুন, ৬৬) সাফল্য মানে বারবার ভিন্নভাবে চেষ্টা করা, ৬৭) ১- ১০ ভাল অভ্যাস, ১১- ২০ ভাল অভ্যাস, ২১- ৩০ ভাল অভ্যাস, ৩১- ৪০ ভাল অভ্যাস, ৪১- ৫০ ভাল অভ্যাস, ৫১- ৬০ ভাল অভ্যাস, ৬১- ৭০ ভাল অভ্যাস, ৭১- ৮০ ভাল অভ্যাস, ৮১- ৯০ ভাল অভ্যাস, ৯১- ১০২ ভাল অভ্যাস, ৬৮) জিরো থেকে হিরো, ৬৯) সৃজনশীলদের সফলতার ৭ সূত্র, ৬৯) জীবনে পরিবর্তন আনুন ৪৮টি উপায়ে, ৭০) জীবন-যাপন, ৭১) জাপানী ও চিন লাইফ স্টাইল , ৭২) ৩০টি দর্শন, যা আপনার জীবনে কাজে লাগবে, ৭৩) সম্পর্ক তৈরি করা, বন্ধুত্ব, ৭৪) যে আচরণগুলো মানুষের মনের কথা জানাবে, ৭৫) কথা বলার সূত্র, ৭৬) আপনি ও আপনার ব্যবহার, ৭৭) নিজেকে সঠিকভাবে উপস্থাপন করা, ৭৮) কথা বলার কতিপয় গুরুত্বপূর্ণ নিয়ম, ৭৯) কিভাবে নিজেকে বিনয়ী হিসেবে উপস্থাপন করবেন, ৮০) কিভাবে বুদ্ধিদীপ্ত কথা বলবেন, ৮১) কথা বলার ৫টি বিস্ময়কর টেকনিক, ৮২) কিভাবে মানুষকে আকৃষ্ট করবেন? ৮৩) অকারণে সময় নষ্ট? মেল রবিনের ৫ সেকেন্ড রুল, ৮৪) কর্পোরেট আদবকেতা, ৮৫) ৩৫টি কর্পোরেট কালচার ও আপনার করণীয়, ৮৬) যা না জানলে লজ্জায় পড়তে হয় , ৮৭) কাজের সময়ে যে বিষয়গুলো একেবারেই করা উচিৎ না , ৮৮) ক্যারিয়ারে সাফল্য পেতে ছুড়ে ফেলুন ৭টি দোষ, ৮৯) আকাক্সক্ষা, ইচ্ছে বা স্বপ্ন,
৯০) বক্তৃতা প্রশিক্ষণ, কাজ কিভাবে করবেন? ৯১) আত্মশক্তিতে বলিয়ান হতে, ৯২) একনাগাড়ে চলবেন না, ৯৩) মারফিস ’ল , কাজের রোডম্যাপ তেরি , ৯৪) জব স্যাটিসফেকশন, ৯৫) কাজে সফলতার সূত্রাবলী, ৯৬) যেভাবে জীবনযাপন করবেন, ৯৭) পরিণত বুদ্ধির মানুষেরা যে কাজগুলো কখনোই করেন না, ৯৮) জীবনে দক্ষতা অর্জনের কার্যকর ১২টি উপায়, ৯৯) সঠিক লক্ষ্য নির্ধারণ ও কাজ করার উপায় , ১০০) সফলতা ও সার্থকতা, ১০১) জীবনের ছোট ছোট প্রাপ্তিগুলোকে উপভোগ করা, ১০২) সফলতার কিছু পদ্ধতি, ১০৩) সফল হতে চাইলে যে ৮ টি জিনিস বাদ দেয়া প্রয়োজন, ১০৪) সফল ব্যক্তিরা যে ১০টি কাজ কখনোই করেন না, ১০৫) সর্বদা স্মরণ রাখুন, ১০৬) চিন্তাশক্তি , ১০৭) স্বাধীনতা, ১০৮) জ্ঞান অর্জন খাদ্য গ্রহণের মতো , ১০৯) দৃঢ় প্রতিজ্ঞ হয়ে চেষ্টা করলে কখনোই বিফল হবেন না, ১১০) বুদ্ধির সংজ্ঞা হলো, প্রতিটি কাজ ভেবে-চিন্তে করা, ১১১) ব্যক্তিত্ব, চেহারা ও ব্যক্তিত্ব , ১১২) সেলডন-এর গবেষণা , ১১৩) ব্যক্তিত্ব ও উচ্চারণ, ১১৪) পোশাক ও ব্যক্তিত্ব, ১১৫) প্রথম দেখায় ব্যক্তিত্বের ছাপ, ১১৬) বিচ্ছিন্নতা ব্যক্তিত্বের বড় শত্রু, ১১৭) ব্যক্তিত্বে জিনগত প্রভাব, ১১৮) অন্তর্মুখী ও বহির্মুখী ব্যক্তিত্ব, ১১৯) মনোমুগ্ধকর ব্যক্তিত্বের ১০ বৈশিষ্ট্য, ১২০) ব্যক্তিত্বের উৎকর্ষতার জন্যে ১০ নির্দেশনা, ১২১) কিভাবে ব্যক্তিত্বের বিকাশ ঘটাবেন? , ১২২) নিজেকে স্মার্ট করতে ৫টি কৌশল, ১২৩) আকর্ষণীয় মানুষ হবার ৬টি পরামর্শ, ১২৪) আত্মশুদ্ধি , ১২৫) হতাশ হবেন না, ১২৬) পাছে লোকে কিছু বলে, ১২৭) সুখ-শান্তি উন্নতি , ১২৮) চাহিদা, ১২৯) খাদ্য, ঘুম ও বিশ্রাম, ১৩০) স্বাস্থ্য ভাল রাখার নিয়ম, ১৩১) টেনশন দূর করতে হলে, ১৩২) শুধু নিজের কথা নয়, অন্যের কথাও ভাবুন, ১৩৩) চাহিদা যত বেশি সুখ তত কম, ১৩৪) সুখী জীবনের জন্য ১৮ টি টিপস, ১৩৫) আত্মবিশ্বাস, আত্ম বিশ্বাসের শক্তি, ১৩৬) অজুহাতের ব্যাধিতে আক্রান্ত ব্যর্থ মানুষ, ১৩৭) দি সেভেন হ্যাবিট অফ হাইলি এ্যা ফেক্টিভ পিপল, ১৩৮) সামাজিক আয়না, ১৩৯) প্রোএ্যাক্টিভিটি, ১৪০) সার্কেল অফ ইনফ্লুয়েন্স, ১৪১) শুরু করুন আজই, ১৪২) আপনার কেন্দ্রবিন্দু কোনটি?, ১৪৩) মাথার দুটি অংশই ব্যবহার করুন, ১৪৪) সময়ের ব্যবস্থাপনা, ১৪৫) ব্যক্তিগত ব্যবস্থাপনা, ১৪৬) গুরুত্বপূর্ণ এবং জরুরি, ১৪৭) পরনির্ভরশীল জীবন, ১৪৮) ছয়টি উপায়ে অন্য মানুষের সাথে আদান-প্রদান, ১৪৯) অধ্যয়ন, ১৫০) পড়াশোনায় ১২ কার্যকর কৌশল, ১৫১) ঘুম থেকে উঠতে ১০-৩-২-১-০ ফর্মুলা, ১৫২) আয়-ব্যয়- টাকা, ১৫৩) অন্যকে খুশি করতে পয়সা খরচ যে কারণে অর্থহীন, ১৫৪) খরচের লাগাম টেনে ধরতে.. ১৫৫) নারী, ১৫৬) সম্পর্ককে সুন্দর রাখতে কিছু “মিথ্যা” বলা জরুরী , ১৫৭) ছেলেদের কোন জিনিস দেখে মেয়েরা? , ১৫৮) স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কিছু অভ্যাস, ১৫৯) ভুঁড়ি ঠেকাতে ৫টি নিয়ম, ১৬০) যেসব কারণে নারীদের স্বাবলম্বী হওয়া উচতি , ১৬১) বিয়ে-সংসার, ১৬২) সফল বিয়ের তিনটি মন্ত্র, ১৬৩) সুখী হবার দারুণ কিছু মূলমন্ত্র, ১৬৪) কিছু গল্প, ১৬৫) ভালোবাসাহীন সম্পর্ক, ১৬৬) কেন স্পর্শের প্রয়োজন হয় প্রতিদিন, ১৬৭) যে কারণে একা থাকাই আপনার জন্য ভালো, ১৬৮) ব্যবসা, ১৬৯) বিক্রয় বৃদ্ধির কৌশল, ১৭০) যে ৭টা ব্যাপার বিজনেসে করবেন না, ১৭১) স্বাস্থ্য, ১৭২) দুগ্ধজাত খাবারে পুরুষের বন্ধ্যত্ব, ১৭৩) একাকিত্বের বিপদ, ১৭৪) কর্মক্ষম ও প্রফুল্ল রাখতে, ১৭৫) মন ভালো করার উপায়, ১৭৬) যৌন স্বাস্থ্য, ১৭৭) পুরুষদের কেজেল, ১৭৮) মহিলাদের কেজেল, ১৭৯) দক্ষতা , ১৮০) আলসেমি দূর করার সহজ কিছু উপায়, ১৮১) কীভাবে সামলাবেন নিন্দুকদের ?, ১৮২) সুখী হতে চাইলে যা কখনোই করবেন না, ১৮৩) সব ভুলে যাচ্ছেন? স্মৃতিশক্তি চাঙ্গা রাখতে ৫টি টিপস, ১৮৪) বয়সের ভারে বৃদ্ধ না হয়ে বরং কাজের ভারে যুবক থাকার চেষ্টা করো, ১৮৫) নিজেকে কাজের সঙ্গে সম্পক্ত করার তিনটে স্টেপ, ১৮৬) জীবনের লক্ষ্য নির্ধারণে দ্রুত পদ্ধতিগুলো, ১৮৭) প্রতিদান পাওয়ার আশায় কাজ করবেন না, ১৮৮) প্রেম একটি মানসিক রোগ, ১৮৯) সম্পর্ক ভেঙ্গে যাবার পর নিজেকে যেভাবে সামলাবে, ১৯০) সময় সবকিছু বদলে দেয়, ১৯১) সম্পর্ক তৈরির ক্ষেত্রে কমন পাঁচটি ভুল, ১৯২) আত্মবিশ্বাস/মনোবল, ১৯৩) প্যারাসুট অফ হ্যাপিনেস, ১৯৪) বারবার ঘুরে দাঁড়াতে হবে, ১৯৫) আত্মবিশ্বাসহীন মানুষের লক্ষণ, ১৯৬) বাড়াও আত্মবিশ্বাস, বাড়বে সফলতা, ১৯৭) প্রাতিষ্ঠানিক সম্পর্ক শক্তিশালী করার টিপস, ১৯৮) কিভাবে ধরে রাখবে দু'জনের সম্পর্ক, ১৯৯) কিভাবে বুঝবে সম্পর্ক শেষ করতে হবে, ২০০) সম্পর্ক যখন প্রেম-ভালোবাসার, ২০১) যেসব বিষয়ের উপর স¤পর্ক গড়ে ওঠে, ২০২) ভালোবাসার অপর নাম প্রয়োজন, ২০৩) সম্পর্কের গুণগত মান বাড়বে কিভাবে, ২০৪) মস্তিস্ক ঠিক রাখার ৩০ উপায়, ২০৫) মানুষের আচরণের পেছনে একটা কারণ থাকে, ২০৬) কোনো কাজে নিজেকে সম্পক্ত না করেই আমরা নিজ ক্যারিয়ারকে এগিয়ে নিয়ে যাই ২০৭) স্রোতের বিপরীতে চিন্তা করুন, ২০৮) আপনার টাইমজোনে সময় আসবেই, ২০৯) চাইল্ডহুড অ্যামনেসিয়া এবং আমাদের শিক্ষণীয়,