অভ্যাস ৭১ 'পুরনো বন্ধুদের সঙ্গে যোগাযোগ রাখুন'
ছোট-বড় যেকোনো প্রয়োজনে আমরা সবার আগে ছুটে যাই বন্ধুর কাছে। শৈশব থেকে বার্ধক্য—এই দীর্ঘ যাত্রায় আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ বন্ধু। পুরনো আমেরিকায় একটি প্রবাদ প্রচলিত আছে। সেটি হলো 'বন্ধুত্বের পথে কখনো ঘাস জমতে দিওনা'। বন্ধুত্বকে সতেজ ও পরিপূর্ণ রাখতে যা যা করতে হয়, সময়ের সঙ্গে যেকোন বন্ধুতই গাঢ় হয়। আপনার সঙ্গে আপনার অতীত স্মৃতি, অভিজ্ঞতা ও গোপনীয়তা সবকিছুর যোগসাযোগ ঘটে বন্ধুদের মাধ্যমে। তাই হয়তো বলা হয়, গোলাপ যেমন একটি বিশেষ জাতের ফুল , বন্ধুও তেমনি একটি বিশেষ জাতের মানুষ। যারা আমাদের থেকে দূরে চলে গেলেও মিষ্টি সুবাসের মত স্মৃতিতে থেকে যায়। আপনি যদি শারীরিক ও মানসিকভাবে সুস্থ থেকে দীর্ঘ জীবন যাপন করতে চান, তাহলে এখন থেকেই আপনার বন্ধুত্বের পরিচর্যা করুন।
অভ্যাস ৭২ 'প্রযুক্তিকে আপন করে নিন'
প্রযুক্তির টুকিটাকি ক্ষেত্রগুলো রপ্ত করে নিলে আপনার জীবনযাপন খুব সহজ হয়ে যাবে। দিনের পর দিন প্রযুক্তির ক্ষেত্রসমূহ উন্নত থেকে উন্নততর হতে থাকবে। তবে , 'প্রযুক্তি একটি আশ্চর্জজনক ব্যাপার। এটি যেমন আমাদের স্বাধীনতা দান করে ঠিক, তেমনিভাবে আমাদের পায়ে শিকলও পরিয়ে দেয়। ফরাসি দার্শনিক জাঁ বদ্রিয়ারের ভাষায় ‘সিমুলাক্রাম’। যখন নকল চর্চার হতে হতে মূল বিষয়টাই হারিয়ে যায়। একসময় কিছু মূল্যবোধ অন্তত আমরা লালন করতাম। এখন সেসবের একটা বড় অভাব দেখতে পাই। বয়স্কদের সম্মান দেখানো, সৌজন্যবোধের চর্চা, পরার্থপরতা, অল্পতেই সন্তুষ্ট থাকা, ঘুষ-উৎকোচ থেকে দূরে থাকা, ধর্মটাকে পোশাকে-আস্তিনে বয়ে না বেড়িয়ে হৃদয়ে ধারণ করা, ধর্মের নামে বিভেদ সৃষ্টি না করা, সংখ্যালঘু ও আদিবাসীদের নিপীড়ন না করা, নিজের চর্চা অন্যের ওপর চাপিয়ে না দেওয়া, সংবেদনশীল বিষয়ে কোনো বিতর্ক সহিংসতায় সমাধান না করে যুক্তি দিয়ে তার সমাপ্তি ঘটানো। এসবের চর্চা আমি শৈশবে দেখেছি, কিন্তু এখন দেখছি খুবই কম। আগামী ত্রিশ-চল্লিশ বছর পর ভিনদেশের কেউ বাংলাদেশে বেড়াতে এলে যা দেখতে পাবেন, তা্তে কোনো সংস্কৃতি হয়তো থাকবে না, থাকবে শুধু প্রযুক্তির বাড়াবাড়ি।
অভ্যাস ৭৩ 'কখনো হাল ছেড়ে দেবেন না'
জীবনে কোন কিছু অর্জন করতে হলে কখনো থেমে যাওয়া এবং সহজেই হাল ছেড়ে দেওয়া চলবে না। আপনি হয়তো নিজেও জানেন না যে, জয়ী হবার কতোটা কাছে আপনি। বরং এর পরিবর্তে নিজের মনের মধ্যে জেদ আনুন। অতিরিক্ত কিছু করে দেখানোর চেষ্টা করুন। আপনার জেদ ও কর্মশক্তিই আপনাকে সাফল্যের চূড়ায় নিয়ে যাবে।
অভ্যাস ৭৪ 'যেকোন ধরনের নেশা সামলে রাখুন'
আমাদের প্রত্যেকের জীবনেই কিছু না কিছু বিষয়ে নেশা কিংবা আসক্তি থাকে। কিছু নেশা খুব সাবলীল হয় আবার কিছু কিছু আমাদের মরণ ফাঁদে ফেলে দেয়। কিছুদিন আগেও নেশা ও আসক্তি হিসেবে ধূমপান ও মদ্যপানকেই বিবেচনা করা হতো। কিন্তু এখন ইন্টারনেট ও প্রযুক্তি সে জায়গা দখল করে নিয়েছে। বর্তমানে সেক্স এবং খাবারও নেশার তালিকায় চলে গেছে। আপনি নিশ্চয়ই আপনার আশেপাশে এমন অনেক মানুষকে দেখেছেন যারা আরো বিভিন্ন বিষয়ে আসক্ত-
- কাজের প্রতি আসক্ত মানুষটি প্রতিদিন দেরি করে বাড়ি ফেরে,
- কেনাকাটার প্রতি আসক্ত মানুষ প্রতি মাসের শেষে কারো না কারো কাছে হাত পাতে,
- কমবয়সী ছেলেমেয়েরা ইন্টারনেটে গেইম খেলে সময় কাটিয়ে দিচ্ছে।
আপনার আসক্তি কী কী? কোন কিছুর প্রতি আসক্তি কি আপনার সফলতার পথে বাঁধা হয়ে দাঁড়াচ্ছে? স্বীকার করুন, নিজের সঙ্গে সৎ হোন এ ব্যাপারে ।
অভ্যাস ৭৫ ফরেস্ট বাথিং বা ''প্রকৃতির সঙ্গে অধিক সময় কাটান'
আপনি কম স্ট্রেস অনুভব করেন যখন প্রকৃতির কাছাকাছি থাকেন। জাপানিরা এটিকে 'ফরেস্ট বাথিং' বলে থাকে। যদি আপনি গাছগাছালি এবং জঙ্গলের মধ্য দিয়ে হেঁটে যান তাহলে আপনার রক্তচাপ এবং স্ট্রেস অনেকাংশে কমে যাবে।
- প্রাকৃতিক সূর্যালোক আপনাকে ভিটামিন ডি সরবরাহ করে, এটি আপনার ত্বক ও স্বাস্থ্যের উপর বেশ গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। প্রাকৃতিক নির্মল বাতাস থেকে আপনার ফুসফুস সতেজ হাওয়া পায় এবং এতে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। প্রকৃতির সঙ্গে সময় কাটালে আপনার মানসিকতা এবং চিন্তাধারা প্রসারিত হয়। প্রকৃতি আপনাকে শান্ত, ধৈর্যশীল এবং সহনশীল হতে শেখায়।
অভ্যাস ৭৬ 'বয়স বাড়লেও কাজ থামিয়ে দেবেন না'
যতক্ষণ আপনার শক্তি, সুস্বাস্থ্য এবং প্রতিপত্তি আছে ততদিন সত্যিকার অর্থে জীবন যাপন করে নিন। থেমে যাওয়া চলবে না। ক্যারিয়ার, পরিবার এবং বাসস্থানের প্রতি মনোনিবেশ করতে যেয়ে আপনি কী কী শখ,আনন্দ ও লক্ষ্যের বিসর্জন দিয়েছেন? সেসব নিয়ে অনুশোচনা মন থেকে ঝেড়েমুছে ফেলুন। জীবনের ছোট ছোট আশা ও আকাক্সক্ষার দিকে মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। নতুন কিছু করার চেষ্টা করে দেখুন, গলা ছেড়ে গান ধরুন, নতুন ভাষা শিখুন কিংবা নাচুন। আপনার বয়স কতো, এতে কিচ্ছু এসে যায় না।
অভ্যাস ৭৭ 'দূরে পরিভ্রমণ করুন'
দূরে কোথাও ঘুরে আসলে আপনার হৃদয় ও মন দুই-ই প্রসারিত হবে। অচেনা শহরে কিছু দিন কিংবা সপ্তাহ কাটালে আপনি নতুন নতুন মানুষকে জানতে পারবেন, পৃথিবীকে অন্য নজরে দেখতে পারবেন এবং বিভিন্ন ইস্যু খুব সহজে আবিষ্কার করতে পারবেন। নেতিবাচক মানসিকতা, গোঁড়ামি ও হতাশা দূর করার এটি বেশ ভালো একটি উপায়।
নিজের মনের খোরাক মেটানোর জন্য হলেও পৃথিবী পরিভ্রমণে বেরিয়ে পড়ুন। জাগতিক কিছু জিনিস কেনাকাটা না করে ঘোরাঘুরি করতে কাজে লাগান। পৃথিবীটা চষে ফেলুন, এবং জীবনকে পরিপূর্ণভাবে উপভোগ করুন।
অভ্যাস ৭৮ 'সামনের দিনের জন্যে পরিকল্পনা করুন'
যেকোন পরিকল্পনার সঙ্গে যুক্ত হবার সঙ্গে সঙ্গেই একটি দ্বিতীয় পরিকল্পনা রাখুন। যেন প্রথম পরিকল্পনা সফল না হলেও দ্বিতীয়টি গ্রহণ করতে পারেন। মনে রাখবেন, পৃথিবীর সকল সর্বশ্রেষ্ট কাজগুলো কিন্তু একদম পরিপাটি পরিকল্পনার মাধ্যমে হয়ে ওঠেনি। তবে কাজের প্রতি আপনার সদিচ্ছা, মনোযোগ এবং ভালোবাসা থাকা জরুরী। সবচাইতে ছোট ব্যাপারটির জন্যেও পরিকল্পনা করুন।
অভ্যাস ৭৯ পরিবেশবান্ধব হয়ে উঠুন
প্রতিদিন আপনি যা যা করছেন, পরিবেশের উপর তার একটি প্রভাব পড়ছে। - পরিত্যক্ত দ্রব্যের পরিমাণ কমিয়ে ফেলুন। - ঘরের জন্য নতুন কোন জিনিস কিনলে পুরনো কিছু দান করে দিন। - পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে প্রতিদিন কিছু সময় ব্যয় করুন।
- জীবনযাপনে এবং ভ্রমণে সবুজের সমন্বয় গড়ে তুলুন। ঘরে সোলার প্যানেল বসাতে পারেন। আপনি হয়তো ব্যস্ত বলে এসব দিকে মনোযোগ দেন না, কিন্তু আদতে ব্যস্ত মানুষগুলোই অন্যকে সাহায্য বেশি করে।
. প্লাস্টিকের বোতল, ওয়ানটাইম প্লেট, অ্যালুমিনিয়াম ফয়েল ইত্যাদির ব্যবহার কমান।
খ. পুনরায় ব্যবহারযোগ্য ব্যাগ, বোতল ইত্যাদি ব্যবহারের চেষ্টা করুন।
গ. প্লাস্টিক ব্যাগ ফেলে দেওয়ার আগে কয়েকবার ব্যবহার করার চেষ্টা করুন।
ঘ. সমুদ্রসৈকত, উদ্যান ইত্যাদি পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিন।
ঙ. টেকসই পণ্য ব্যবহারের চেষ্টা করুন।
চ. রিসাইকেল করার যোগ্য উপাদানে তৈরি পোশাক এবং অন্যান্য সামগ্রী ব্যবহারের চেষ্টা করুন।
ছ. ই-বর্জ্য যেমন ব্যাটারি, ভাঙাচোরা ও পুরোনো বৈদ্যুত্যিক যন্ত্রাংশ রিসাইকেল করুন।
খাদ্যের উচ্ছিষ্ট ফেলে না দিয়ে কাউকে দান করে দিন, পশুপাখিকে খাওয়ান, এ ছাড়া সার হিসেবেও ব্যবহার করতে পারেন।
গোসল, কাপড় কাচা, দাঁত ব্রাশ, থালাবাসন ধোয়ার সময় শুধু শুধু পানির কল চালু করে রাখবেন না। নষ্ট কোনো কল থেকে অনবরত পানি পড়লে সেটি বদলে ফেলুন।
আপনার এলাকায় বসবাসরত কোনো ব্যক্তি যদি কৃষিকাজে নিয়োজিত থাকেন, তাঁর কাছ থেকে সরাসরি শাকসবজি, ফলমূল ও খাদ্যদ্রব্য কেনার চেষ্টা করুন।
শরীর ভালো রাখতে মাংস ও দুগ্ধজাত খাদ্যের অবশ্যই প্রয়োজন আছে। অতিরিক্ত মাংস ও দুগ্ধজাত খাবার এড়িয়েশাকসবজি ও অর্গানিক খাবার খাওয়ার প্রতি আরও জোর দিন।
অভ্যাস ৮০ শেখাতে পারবেন এমন কাউকে খুঁজুন
কোন ব্যাপারে দক্ষতা অর্জন করার সর্বশ্রেষ্ট উপায় হলো কাউকে তা শেখানো। আপনি যদি কোন কিছু তৈরি করা শিখতে চান তবে অপর একজন মানুষকে সেটি শেখান। তাদেরকে সময় এবং মনোযোগ দিয়ে শেখান যা তারা এখনো আয়ত্ব করতে পারেননি।
সূচিপত্র
১) ছোটদের সাথে আমাদের আচরণ ২) পরিবার ও সন্তান, সুপার পাওয়ার যেভাবে তৈরি হয়, ৩) দীর্ঘস্থায়ী ভয়ের উৎপত্তির মূলে শৈশবকালে ঘটে যাওয়া ঘটনার প্রভাব , ৪) সন্তানের উৎসাহ এবং উদ্দীপনা বাড়ানো, ৫) আপনার শিশুটি ঘুমুক শান্তিতে এবং নির্ভরতায় , ৬) কিছু অব্যর্থ টিপস, যা আপনার শিশুকে পড়াশোনায় আগ্রহী করে তুলবে, ৭) শিশুকে কিভাবে বড় করবেন, ৮) বাচ্চাদের মস্তিষ্ক বিকাশে কী করবেন? ৯) বাচ্চাদের বুদ্ধি বিকাশের অন্যতম পথ, দৌড়, ১০) বাচ্চাকে কখনো আড়ালে লুকিয়ে খেতে দেবেন না, ১১) পিটার সিংগারের দর্শন, ১২) দুষ্টু শিশুরা তাড়াতাড়ি শেখে, ১৩) সন্তানকে যতই শাস্তি দেবেন ততই সে অসামাজিক হবে, ১৪) বাবা-মাই সন্তানকে নির্যাতন করেন সবচেয়ে বেশি , ১৫) সন্তানের সাথে কিভাবে গড়ে তুলবেন নিবিড় বন্ধন, ১৬) যে ১১টি কথা শিশুকে কখনোই বলবেন না!, ১৭) শিশুকে গল্প শোনান প্রতিদিন, ১৮) সন্তানের আত্মবিশ্বাস বৃদ্ধির ১০টি কৌশল, ১৯) সৃজনশীলতা হচ্ছে নতুন কিছু করার যোগ্যতা, ২০) যারা মুখস্থ করতে পারেন না, ২১) তারা মেধাবী, মেধাবী হওয়ার উপায়,
২২) কথা ও ভাষা, ২৩) এলিভেটর পিচ, ২৪) সুন্দর করে কথা বলে সমস্যা জয়ের কৌশল, ২৫) ফোনে কথা বলার আদবকেতা, ২৬) ১২টি কর্ম বিধান, ২৭) ভালোবাসার অপর নাম প্রয়োজন, ২৮) আলতু-ফালতু কাজে সময় অপচয় করে স্বপ্ন পূরণের কল্পনা, ২৯) স্ট্রেস ম্যানেজমেন্ট, ৩০) চীনের প্রেসিডেন্ট শি জিন পিং-এর জীবন থেকে শিক্ষা, ৩১) অভিজ্ঞতা ও অতীত থেকে শিক্ষা গ্রহণ, ৩২) বর্তমানকে সবচেয়ে বেশি মূল্য দিন, ৩৩) ২৪ ঘণ্টা কেউ সুখী হয় না, ৩৪) কিছু অভ্যাস যা আপনাকে আরও সুখী করবে , ৩৫) আপনার অবয়ব , ৩৬) সফলতার 25টি হট কৌশল-1, ৩৭) সাফল্যের 25টি হট কৌশল-2, ৩৮) সফলতার 55 সূত্র, ৩৯) কিভাবে নিজেকে নেতা হিসেবে গড়ে তুলবে, ৪০) সময় ব্যবস্থাপনা, ৪১) সময় ব্যবস্থাপনার তিনটি ধাপ, ৪২) সময়কে যথাযথভাবে কাজে লাগানোর উপায়গুলো, ৪৩) সাফল্য, ড. কোভের ইমোশনাল একাউন্ট কনসেপ্ট, ৪৪) সবচে বড় ইমোশনাল একাউন্ট, ৪৫) আপনার ইমোশনাল একাউন্ট, ৪৬) বুদ্ধি ও বিবেচনাবোধ বর্জিত কর্মফল বিপজ্জনক, ৪৭) অন্যদের দিয়ে আপনার কাজ করান কিন্তু সম্মান আপনি অর্জন করুন, ৪৮) অন্য লোকেরা আপনার কাছে আসুক দরকার হলে টোপ দিন, ৪৯) অসুখী এবং ভাগ্যহীনদের বর্জন করুন, ৫০) লোককে আপনার ওপর নির্ভরশীল করুন , ৫১) নেওয়ার পূর্বে দেওয়া অন্য বক্তির স্বার্থ বুঝুন, ৫২) শত্রুকে খাটো করে দেখবেন না, ৫৩) নিজেকে রক্ষা করার জন্য চারিদিকে দুর্গ নির্মাণ করবেন না, ৫৪) কারোর পক্ষ অবলম্বন করে বসে থাকবেন না, ৫৫) আপনার শক্তিসমূহকে সংহত করুন, ৫৫) নিজের ভুলগুলোকে লুকিয়ে রাখুন, ৫৬) শুধু সাহসের জোরে নয়, পরিণতিও বিবেচনায় রাখুন, ৫৭) প্রতিটি মানুষের গোপন ইচ্ছা খুঁজে বের করুন, ৫৮) রাগ বিপজ্জনক ও অভদ্রতা, ৫৯) কোনো দলকে ধরার জন্য দলপতিকে প্রথমে ধরুন, ৬০) নিজেকে গুরুত্বপূর্ণ মনে করুন, গুরুত্বপূর্ণ হয়ে উঠবেন, ৬০) পরিবেশ সামলাতে শিখুন, ৬১) প্রথম শ্রেণির মানুষ হয়ে উঠুন, ৬২) আপনার সামাজিক পরিবেশ ‘প্রথম শ্রেণি’র করে তোলার উপায়, ৬৩) ‘সস্তার তিন অবস্থা’ প্রধম শ্রেণিভুক্ত হয়ে উঠুন , ৬৪) যত বেশি বন্ধুত্ব তত বেশি উপরে ওঠার সম্ভাবনা, ৬৫) সাহস করে কাজটা শুরু করুন, ৬৬) সাফল্য মানে বারবার ভিন্নভাবে চেষ্টা করা, ৬৭) ১- ১০ ভাল অভ্যাস, ১১- ২০ ভাল অভ্যাস, ২১- ৩০ ভাল অভ্যাস, ৩১- ৪০ ভাল অভ্যাস, ৪১- ৫০ ভাল অভ্যাস, ৫১- ৬০ ভাল অভ্যাস, ৬১- ৭০ ভাল অভ্যাস, ৭১- ৮০ ভাল অভ্যাস, ৮১- ৯০ ভাল অভ্যাস, ৯১- ১০২ ভাল অভ্যাস, ৬৮) জিরো থেকে হিরো, ৬৯) সৃজনশীলদের সফলতার ৭ সূত্র, ৬৯) জীবনে পরিবর্তন আনুন ৪৮টি উপায়ে, ৭০) জীবন-যাপন, ৭১) জাপানী ও চিন লাইফ স্টাইল , ৭২) ৩০টি দর্শন, যা আপনার জীবনে কাজে লাগবে, ৭৩) সম্পর্ক তৈরি করা, বন্ধুত্ব, ৭৪) যে আচরণগুলো মানুষের মনের কথা জানাবে, ৭৫) কথা বলার সূত্র, ৭৬) আপনি ও আপনার ব্যবহার, ৭৭) নিজেকে সঠিকভাবে উপস্থাপন করা, ৭৮) কথা বলার কতিপয় গুরুত্বপূর্ণ নিয়ম, ৭৯) কিভাবে নিজেকে বিনয়ী হিসেবে উপস্থাপন করবেন, ৮০) কিভাবে বুদ্ধিদীপ্ত কথা বলবেন, ৮১) কথা বলার ৫টি বিস্ময়কর টেকনিক, ৮২) কিভাবে মানুষকে আকৃষ্ট করবেন? ৮৩) অকারণে সময় নষ্ট? মেল রবিনের ৫ সেকেন্ড রুল, ৮৪) কর্পোরেট আদবকেতা, ৮৫) ৩৫টি কর্পোরেট কালচার ও আপনার করণীয়, ৮৬) যা না জানলে লজ্জায় পড়তে হয় , ৮৭) কাজের সময়ে যে বিষয়গুলো একেবারেই করা উচিৎ না , ৮৮) ক্যারিয়ারে সাফল্য পেতে ছুড়ে ফেলুন ৭টি দোষ, ৮৯) আকাক্সক্ষা, ইচ্ছে বা স্বপ্ন,
৯০) বক্তৃতা প্রশিক্ষণ, কাজ কিভাবে করবেন? ৯১) আত্মশক্তিতে বলিয়ান হতে, ৯২) একনাগাড়ে চলবেন না, ৯৩) মারফিস ’ল , কাজের রোডম্যাপ তেরি , ৯৪) জব স্যাটিসফেকশন, ৯৫) কাজে সফলতার সূত্রাবলী, ৯৬) যেভাবে জীবনযাপন করবেন, ৯৭) পরিণত বুদ্ধির মানুষেরা যে কাজগুলো কখনোই করেন না, ৯৮) জীবনে দক্ষতা অর্জনের কার্যকর ১২টি উপায়, ৯৯) সঠিক লক্ষ্য নির্ধারণ ও কাজ করার উপায় , ১০০) সফলতা ও সার্থকতা, ১০১) জীবনের ছোট ছোট প্রাপ্তিগুলোকে উপভোগ করা, ১০২) সফলতার কিছু পদ্ধতি, ১০৩) সফল হতে চাইলে যে ৮ টি জিনিস বাদ দেয়া প্রয়োজন, ১০৪) সফল ব্যক্তিরা যে ১০টি কাজ কখনোই করেন না, ১০৫) সর্বদা স্মরণ রাখুন, ১০৬) চিন্তাশক্তি , ১০৭) স্বাধীনতা, ১০৮) জ্ঞান অর্জন খাদ্য গ্রহণের মতো , ১০৯) দৃঢ় প্রতিজ্ঞ হয়ে চেষ্টা করলে কখনোই বিফল হবেন না, ১১০) বুদ্ধির সংজ্ঞা হলো, প্রতিটি কাজ ভেবে-চিন্তে করা, ১১১) ব্যক্তিত্ব, চেহারা ও ব্যক্তিত্ব , ১১২) সেলডন-এর গবেষণা , ১১৩) ব্যক্তিত্ব ও উচ্চারণ, ১১৪) পোশাক ও ব্যক্তিত্ব, ১১৫) প্রথম দেখায় ব্যক্তিত্বের ছাপ, ১১৬) বিচ্ছিন্নতা ব্যক্তিত্বের বড় শত্রু, ১১৭) ব্যক্তিত্বে জিনগত প্রভাব, ১১৮) অন্তর্মুখী ও বহির্মুখী ব্যক্তিত্ব, ১১৯) মনোমুগ্ধকর ব্যক্তিত্বের ১০ বৈশিষ্ট্য, ১২০) ব্যক্তিত্বের উৎকর্ষতার জন্যে ১০ নির্দেশনা, ১২১) কিভাবে ব্যক্তিত্বের বিকাশ ঘটাবেন? , ১২২) নিজেকে স্মার্ট করতে ৫টি কৌশল, ১২৩) আকর্ষণীয় মানুষ হবার ৬টি পরামর্শ, ১২৪) আত্মশুদ্ধি , ১২৫) হতাশ হবেন না, ১২৬) পাছে লোকে কিছু বলে, ১২৭) সুখ-শান্তি উন্নতি , ১২৮) চাহিদা, ১২৯) খাদ্য, ঘুম ও বিশ্রাম, ১৩০) স্বাস্থ্য ভাল রাখার নিয়ম, ১৩১) টেনশন দূর করতে হলে, ১৩২) শুধু নিজের কথা নয়, অন্যের কথাও ভাবুন, ১৩৩) চাহিদা যত বেশি সুখ তত কম, ১৩৪) সুখী জীবনের জন্য ১৮ টি টিপস, ১৩৫) আত্মবিশ্বাস, আত্ম বিশ্বাসের শক্তি, ১৩৬) অজুহাতের ব্যাধিতে আক্রান্ত ব্যর্থ মানুষ, ১৩৭) দি সেভেন হ্যাবিট অফ হাইলি এ্যা ফেক্টিভ পিপল, ১৩৮) সামাজিক আয়না, ১৩৯) প্রোএ্যাক্টিভিটি, ১৪০) সার্কেল অফ ইনফ্লুয়েন্স, ১৪১) শুরু করুন আজই, ১৪২) আপনার কেন্দ্রবিন্দু কোনটি?, ১৪৩) মাথার দুটি অংশই ব্যবহার করুন, ১৪৪) সময়ের ব্যবস্থাপনা, ১৪৫) ব্যক্তিগত ব্যবস্থাপনা, ১৪৬) গুরুত্বপূর্ণ এবং জরুরি, ১৪৭) পরনির্ভরশীল জীবন, ১৪৮) ছয়টি উপায়ে অন্য মানুষের সাথে আদান-প্রদান, ১৪৯) অধ্যয়ন, ১৫০) পড়াশোনায় ১২ কার্যকর কৌশল, ১৫১) ঘুম থেকে উঠতে ১০-৩-২-১-০ ফর্মুলা, ১৫২) আয়-ব্যয়- টাকা, ১৫৩) অন্যকে খুশি করতে পয়সা খরচ যে কারণে অর্থহীন, ১৫৪) খরচের লাগাম টেনে ধরতে.. ১৫৫) নারী, ১৫৬) সম্পর্ককে সুন্দর রাখতে কিছু “মিথ্যা” বলা জরুরী , ১৫৭) ছেলেদের কোন জিনিস দেখে মেয়েরা? , ১৫৮) স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কিছু অভ্যাস, ১৫৯) ভুঁড়ি ঠেকাতে ৫টি নিয়ম, ১৬০) যেসব কারণে নারীদের স্বাবলম্বী হওয়া উচতি , ১৬১) বিয়ে-সংসার, ১৬২) সফল বিয়ের তিনটি মন্ত্র, ১৬৩) সুখী হবার দারুণ কিছু মূলমন্ত্র, ১৬৪) কিছু গল্প, ১৬৫) ভালোবাসাহীন সম্পর্ক, ১৬৬) কেন স্পর্শের প্রয়োজন হয় প্রতিদিন, ১৬৭) যে কারণে একা থাকাই আপনার জন্য ভালো, ১৬৮) ব্যবসা, ১৬৯) বিক্রয় বৃদ্ধির কৌশল, ১৭০) যে ৭টা ব্যাপার বিজনেসে করবেন না, ১৭১) স্বাস্থ্য, ১৭২) দুগ্ধজাত খাবারে পুরুষের বন্ধ্যত্ব, ১৭৩) একাকিত্বের বিপদ, ১৭৪) কর্মক্ষম ও প্রফুল্ল রাখতে, ১৭৫) মন ভালো করার উপায়, ১৭৬) যৌন স্বাস্থ্য, ১৭৭) পুরুষদের কেজেল, ১৭৮) মহিলাদের কেজেল, ১৭৯) দক্ষতা , ১৮০) আলসেমি দূর করার সহজ কিছু উপায়, ১৮১) কীভাবে সামলাবেন নিন্দুকদের ?, ১৮২) সুখী হতে চাইলে যা কখনোই করবেন না, ১৮৩) সব ভুলে যাচ্ছেন? স্মৃতিশক্তি চাঙ্গা রাখতে ৫টি টিপস, ১৮৪) বয়সের ভারে বৃদ্ধ না হয়ে বরং কাজের ভারে যুবক থাকার চেষ্টা করো, ১৮৫) নিজেকে কাজের সঙ্গে সম্পক্ত করার তিনটে স্টেপ, ১৮৬) জীবনের লক্ষ্য নির্ধারণে দ্রুত পদ্ধতিগুলো, ১৮৭) প্রতিদান পাওয়ার আশায় কাজ করবেন না, ১৮৮) প্রেম একটি মানসিক রোগ, ১৮৯) সম্পর্ক ভেঙ্গে যাবার পর নিজেকে যেভাবে সামলাবে, ১৯০) সময় সবকিছু বদলে দেয়, ১৯১) সম্পর্ক তৈরির ক্ষেত্রে কমন পাঁচটি ভুল, ১৯২) আত্মবিশ্বাস/মনোবল, ১৯৩) প্যারাসুট অফ হ্যাপিনেস, ১৯৪) বারবার ঘুরে দাঁড়াতে হবে, ১৯৫) আত্মবিশ্বাসহীন মানুষের লক্ষণ, ১৯৬) বাড়াও আত্মবিশ্বাস, বাড়বে সফলতা, ১৯৭) প্রাতিষ্ঠানিক সম্পর্ক শক্তিশালী করার টিপস, ১৯৮) কিভাবে ধরে রাখবে দু'জনের সম্পর্ক, ১৯৯) কিভাবে বুঝবে সম্পর্ক শেষ করতে হবে, ২০০) সম্পর্ক যখন প্রেম-ভালোবাসার, ২০১) যেসব বিষয়ের উপর স¤পর্ক গড়ে ওঠে, ২০২) ভালোবাসার অপর নাম প্রয়োজন, ২০৩) সম্পর্কের গুণগত মান বাড়বে কিভাবে, ২০৪) মস্তিস্ক ঠিক রাখার ৩০ উপায়, ২০৫) মানুষের আচরণের পেছনে একটা কারণ থাকে, ২০৬) কোনো কাজে নিজেকে সম্পক্ত না করেই আমরা নিজ ক্যারিয়ারকে এগিয়ে নিয়ে যাই ২০৭) স্রোতের বিপরীতে চিন্তা করুন, ২০৮) আপনার টাইমজোনে সময় আসবেই, ২০৯) চাইল্ডহুড অ্যামনেসিয়া এবং আমাদের শিক্ষণীয়,