পরনির্ভরশীল জীবন!
আমি বাংলাদেশকে যতটুকু চিনি, এর বিশাল বড় একটি গোষ্ঠি দায়িত্বজ্ঞানহীন জীবন-যাপন করে। তারা পরনির্ভরশীলতাকে বেছে নিয়েছে এই বলে যে, তারা সঠিক সুযোগ পায়নি। একটি পরিবারে অনেককে দেখবেন, তারা কোনোও কাজ করবে না। মা-বাবা কিংবা ভাই-বোনের উপার্জনে তারা চলে। এবং তারা বিশ্বাস করে, ভাই-বোনের আয়ে তো তারা চলতে পারে। আমি চোখ বন্ধ করলেই এমন অসংখ্য পরিবার দেখতে পাই, যেখানে একজন বা দু’জন কষ্ট করে আয় করছেন, বাকিরা মহাআনন্দে সেটা ভোগ করছেন। এবং তাতে তাদের বিন্দুমাত্র লজ্জা-শরম নেই।
এরা স্বেচ্ছায় পরনির্ভরশীল। আবার আমাদের মাঝে অসংখ্য মানুষ আছেন যারা পরিবারের ওপর নয়, প্রতিষ্ঠানের ওপর নির্ভরশীল। এরা অফিসে কাজটি সঠিকভাবে করে না। নানান ধরনের জনপ্রিয় কাজে সময়টা ব্যয় করে এবং মাসের শেষে বেতনটুকু নিয়ে আনন্দে জীবন-যাপন করে। এবং খেয়াল করে দেখবেন, এরাই প্রতিষ্ঠানে সবচে’ বেশি অভিযোগ করে। এর মূল কারণ, তারা দায়িত্বজ্ঞানহীন জীবন-যাপনে অভ্যস্ত। তারা বিশ্বাস করে, চাকরি তো করছি একটা; কো¤পানি বেতন দিবে, ব্যস।
আমার ধারণা, যারা দায়িত্বজ্ঞানহীন জীবন-যাপন করেন, তারা আমার এই লেখাটি পড়বেন না; এবং কেউ কেউ পড়লেও ‘অনেক দেখছি’ বলে উড়িয়ে দেবেন। এবং আমি তাদের জন্য আমার মূল্যবান সময় ব্যয় করে লিখছিও না। আমি লিখছি তাদের জন্য, যারা নিজেদেরকে আরও বেশি এ্যাফেক্টিভ হিসেবে দেখতে চান।
তাদের জন্য এবারে বলছি- লেখার প্রথমেই দুটো প্রশ্ন করে রেখেছিলাম, এমন কি কাজ আপনি করছেন না, কিন্তু প্রতিনিয়ত করলে আপনার জীবনে ইতিবাচক প্রভাব ফেলত? এবারে নতুন করে ভেবে উত্তরটুকু দিন। নিজের কাছে নিজেই উত্তর দিন। দেখুন, সেগুলো দ্বিতীয় ঘরের বিষয়বস্তু কি না!
আমার ধারণা, সেগুলো দ্বিতীয় ঘরের বিষয়াদি, যা আপনার জীবনকে দীর্ঘমেয়াদী তৈরিতে সাহায্য করবে।
গুরুত্বপূর্ণ, কিন্তু জরুরি নয়- এমন খাতে সবচে’ বেশি সময় ব্যয় করুন।
কয়েক বছর আগে আমার খুব প্রিয় একজন শিক্ষক ফোন করে বললেন, আমি তো খুব বিপদে আছি!
আমি হাসতে হাসতে বললাম, কেন স্যার, কী হয়েছে?
তিনি ইতস্তত করে বললেন, আপনি তো জানেন সম্প্রতি আমাকে একটা পুরস্কার দেয়া হয়েছে।
- জ্বী স্যার। এটা তো খুবই ভালো একটা বিষয়। তাতে সমস্যাটা কোথায়?
- সমস্যা হলো, পুরস্কার পাওয়ার পর তো আমার শত্রুর সংখ্যা বেড়ে গেছে। অনেকেই তো কথা বলা বন্ধ করে দিয়েছে।
- এর অর্থ কী?
- আমার বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক মন খারাপ করেছেন।
- কেন?
- আমার ধারণা, তারা মনে করছেন পুরস্কারটি তারাও পেতে পারতেন।
- তাতে আপনার সাথে কথা বলা বন্ধ করতে হবে কেন?
- আমি তো বুঝতে পারছি না। পুরস্কার তো দেয়া হয় অন্যদেরকে উৎসাহিত করার জন্য। কিন্তু এখন দেখছি হীতে বিপরীত হলো। আমার বিরুদ্ধে অপপ্রচারও চালাচ্ছেন কেউ কেউ। বলেন তো কী করি?
- কারণটা আমার কাছে পরিস্কার না। এটা না বুঝে কীভাবে কী বলি?
- শুনেন, কারণটা খুব পরিস্কার। আমাকে পুরস্কার দেয়াতে অন্যরা অপমানিত হয়েছেন। তারা ভাবছেন, তাদের যোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে।
- কিন্তু পুরস্কার দেয়ার প্রথা তো এসেছে, অন্যরা যেন আপনার মতো ভালো কাজে উদ্ভুদ্ধ হয় সেজন্য? তাই নয় কি?
- ব্যাপারটা তো তাই। কিন্তু এখন তো মনে হচ্ছে, বিষয়টা কাজ করছে না। আমার এই পুরস্কারের দরকার নাই। আমি পুরস্কারটা ফেরত দিয়ে দেই, কি বলেন?
- স্যার, একটু অপেক্ষা করেন। বিষয়টা আরেকটু বুঝে নেই।
- এখানে বুঝাবুঝির তেমন কিছু নাই। এই দেশে আপনি একজনকে পুরস্কৃত করবেন, তাতে অন্যরা অপমানিত হবে। এই যখন মানসিকতা তখন সেই দেশে মানুষ কাজ করবে কীভাবে?
এই ঘটনাটি ঘটার পর দীর্ঘ সময় ধরে আমি ভেবেছি, মানুষের মাথায় কী এমন খেলে যা অন্যকে পুরস্কৃত করলে আরেকজন অপমানিত অনুভব করে। এটা কি এক ধরনের ঈর্ষাপরায়ণতা? আমরা ভালো কাজের দিকে উৎসাহিত না হয়ে, কেন পুরস্কৃত মানুষটিকে টেনে নামানোর চেষ্টা করি?
সমস্যাহটা কোথায়? দীর্ঘদিন ধরে বিষয়টি আমাকে তাড়া করে বেড়িয়েছে। এটা কি এক ধরনের অসুস্থ প্রতিযোগিতা যা মানুষকে ভিন্নভাবে ভাবতে শেখায়? পুরস্কার প্রাপ্তির আগে সবাই মিলে মিশে কাজ করত। যেই মুহূর্তে একজনকে পুরস্কার দেওয়া হলো, তারপর থেকেই অন্যদের সাথে তার দূরত্ব তৈরি হলো। সেই বন্ধুত্বপূর্ণ স¤পর্কটা বৈরীতে পরিণত হলো। কিন্তু এটা তো হওয়ার কথা ছিল না।
পুরস্কার দেওয়ার উদ্দেশ্য ছিল অন্যদেরকে উৎসাহিত করা। তাহলে কি সেটা কাজ করছে না?
গত সপ্তাহে লিখেছিলাম, ইমোশনাল ব্যাংক একাউন্ট নিয়ে। ড. স্টিফেন কোভে-এর লেখা‘দি সেভেন হ্যাবিটস অফ হাইলি ইফেক্টিভ পিপল’ বইটির পরের অভ্যাসগুলো হলো পাবলিক ভিক্টোরি নিয়ে। মূলত কীভাবে আপনি আপনার চারপাশের মানুষের সাথে ব্যবহার করবেন এবং নিজের একটি ইমেজ তৈরি করবেন, কীভাবে সামাজিকভাবে আপনি সফল হবেন, সেই অভ্যাসগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। সেখানে তিনটি অভ্যাসের কথা বলা হয়েছে। আজকে লিখছি তার থেকে প্রথম অভ্যাসটি নিয়ে।
সূচিপত্র
১) ছোটদের সাথে আমাদের আচরণ ২) পরিবার ও সন্তান, সুপার পাওয়ার যেভাবে তৈরি হয়, ৩) দীর্ঘস্থায়ী ভয়ের উৎপত্তির মূলে শৈশবকালে ঘটে যাওয়া ঘটনার প্রভাব , ৪) সন্তানের উৎসাহ এবং উদ্দীপনা বাড়ানো, ৫) আপনার শিশুটি ঘুমুক শান্তিতে এবং নির্ভরতায় , ৬) কিছু অব্যর্থ টিপস, যা আপনার শিশুকে পড়াশোনায় আগ্রহী করে তুলবে, ৭) শিশুকে কিভাবে বড় করবেন, ৮) বাচ্চাদের মস্তিষ্ক বিকাশে কী করবেন? ৯) বাচ্চাদের বুদ্ধি বিকাশের অন্যতম পথ, দৌড়, ১০) বাচ্চাকে কখনো আড়ালে লুকিয়ে খেতে দেবেন না, ১১) পিটার সিংগারের দর্শন, ১২) দুষ্টু শিশুরা তাড়াতাড়ি শেখে, ১৩) সন্তানকে যতই শাস্তি দেবেন ততই সে অসামাজিক হবে, ১৪) বাবা-মাই সন্তানকে নির্যাতন করেন সবচেয়ে বেশি , ১৫) সন্তানের সাথে কিভাবে গড়ে তুলবেন নিবিড় বন্ধন, ১৬) যে ১১টি কথা শিশুকে কখনোই বলবেন না!, ১৭) শিশুকে গল্প শোনান প্রতিদিন, ১৮) সন্তানের আত্মবিশ্বাস বৃদ্ধির ১০টি কৌশল, ১৯) সৃজনশীলতা হচ্ছে নতুন কিছু করার যোগ্যতা, ২০) যারা মুখস্থ করতে পারেন না, ২১) তারা মেধাবী, মেধাবী হওয়ার উপায়,
২২) কথা ও ভাষা, ২৩) এলিভেটর পিচ, ২৪) সুন্দর করে কথা বলে সমস্যা জয়ের কৌশল, ২৫) ফোনে কথা বলার আদবকেতা, ২৬) ১২টি কর্ম বিধান, ২৭) ভালোবাসার অপর নাম প্রয়োজন, ২৮) আলতু-ফালতু কাজে সময় অপচয় করে স্বপ্ন পূরণের কল্পনা, ২৯) স্ট্রেস ম্যানেজমেন্ট, ৩০) চীনের প্রেসিডেন্ট শি জিন পিং-এর জীবন থেকে শিক্ষা, ৩১) অভিজ্ঞতা ও অতীত থেকে শিক্ষা গ্রহণ, ৩২) বর্তমানকে সবচেয়ে বেশি মূল্য দিন, ৩৩) ২৪ ঘণ্টা কেউ সুখী হয় না, ৩৪) কিছু অভ্যাস যা আপনাকে আরও সুখী করবে , ৩৫) আপনার অবয়ব , ৩৬) সফলতার 25টি হট কৌশল-1, ৩৭) সাফল্যের 25টি হট কৌশল-2, ৩৮) সফলতার 55 সূত্র, ৩৯) কিভাবে নিজেকে নেতা হিসেবে গড়ে তুলবে, ৪০) সময় ব্যবস্থাপনা, ৪১) সময় ব্যবস্থাপনার তিনটি ধাপ, ৪২) সময়কে যথাযথভাবে কাজে লাগানোর উপায়গুলো, ৪৩) সাফল্য, ড. কোভের ইমোশনাল একাউন্ট কনসেপ্ট, ৪৪) সবচে বড় ইমোশনাল একাউন্ট, ৪৫) আপনার ইমোশনাল একাউন্ট, ৪৬) বুদ্ধি ও বিবেচনাবোধ বর্জিত কর্মফল বিপজ্জনক, ৪৭) অন্যদের দিয়ে আপনার কাজ করান কিন্তু সম্মান আপনি অর্জন করুন, ৪৮) অন্য লোকেরা আপনার কাছে আসুক দরকার হলে টোপ দিন, ৪৯) অসুখী এবং ভাগ্যহীনদের বর্জন করুন, ৫০) লোককে আপনার ওপর নির্ভরশীল করুন , ৫১) নেওয়ার পূর্বে দেওয়া অন্য বক্তির স্বার্থ বুঝুন, ৫২) শত্রুকে খাটো করে দেখবেন না, ৫৩) নিজেকে রক্ষা করার জন্য চারিদিকে দুর্গ নির্মাণ করবেন না, ৫৪) কারোর পক্ষ অবলম্বন করে বসে থাকবেন না, ৫৫) আপনার শক্তিসমূহকে সংহত করুন, ৫৫) নিজের ভুলগুলোকে লুকিয়ে রাখুন, ৫৬) শুধু সাহসের জোরে নয়, পরিণতিও বিবেচনায় রাখুন, ৫৭) প্রতিটি মানুষের গোপন ইচ্ছা খুঁজে বের করুন, ৫৮) রাগ বিপজ্জনক ও অভদ্রতা, ৫৯) কোনো দলকে ধরার জন্য দলপতিকে প্রথমে ধরুন, ৬০) নিজেকে গুরুত্বপূর্ণ মনে করুন, গুরুত্বপূর্ণ হয়ে উঠবেন, ৬০) পরিবেশ সামলাতে শিখুন, ৬১) প্রথম শ্রেণির মানুষ হয়ে উঠুন, ৬২) আপনার সামাজিক পরিবেশ ‘প্রথম শ্রেণি’র করে তোলার উপায়, ৬৩) ‘সস্তার তিন অবস্থা’ প্রধম শ্রেণিভুক্ত হয়ে উঠুন , ৬৪) যত বেশি বন্ধুত্ব তত বেশি উপরে ওঠার সম্ভাবনা, ৬৫) সাহস করে কাজটা শুরু করুন, ৬৬) সাফল্য মানে বারবার ভিন্নভাবে চেষ্টা করা, ৬৭) ১- ১০ ভাল অভ্যাস, ১১- ২০ ভাল অভ্যাস, ২১- ৩০ ভাল অভ্যাস, ৩১- ৪০ ভাল অভ্যাস, ৪১- ৫০ ভাল অভ্যাস, ৫১- ৬০ ভাল অভ্যাস, ৬১- ৭০ ভাল অভ্যাস, ৭১- ৮০ ভাল অভ্যাস, ৮১- ৯০ ভাল অভ্যাস, ৯১- ১০২ ভাল অভ্যাস, ৬৮) জিরো থেকে হিরো, ৬৯) সৃজনশীলদের সফলতার ৭ সূত্র, ৬৯) জীবনে পরিবর্তন আনুন ৪৮টি উপায়ে, ৭০) জীবন-যাপন, ৭১) জাপানী ও চিন লাইফ স্টাইল , ৭২) ৩০টি দর্শন, যা আপনার জীবনে কাজে লাগবে, ৭৩) সম্পর্ক তৈরি করা, বন্ধুত্ব, ৭৪) যে আচরণগুলো মানুষের মনের কথা জানাবে, ৭৫) কথা বলার সূত্র, ৭৬) আপনি ও আপনার ব্যবহার, ৭৭) নিজেকে সঠিকভাবে উপস্থাপন করা, ৭৮) কথা বলার কতিপয় গুরুত্বপূর্ণ নিয়ম, ৭৯) কিভাবে নিজেকে বিনয়ী হিসেবে উপস্থাপন করবেন, ৮০) কিভাবে বুদ্ধিদীপ্ত কথা বলবেন, ৮১) কথা বলার ৫টি বিস্ময়কর টেকনিক, ৮২) কিভাবে মানুষকে আকৃষ্ট করবেন? ৮৩) অকারণে সময় নষ্ট? মেল রবিনের ৫ সেকেন্ড রুল, ৮৪) কর্পোরেট আদবকেতা, ৮৫) ৩৫টি কর্পোরেট কালচার ও আপনার করণীয়, ৮৬) যা না জানলে লজ্জায় পড়তে হয় , ৮৭) কাজের সময়ে যে বিষয়গুলো একেবারেই করা উচিৎ না , ৮৮) ক্যারিয়ারে সাফল্য পেতে ছুড়ে ফেলুন ৭টি দোষ, ৮৯) আকাক্সক্ষা, ইচ্ছে বা স্বপ্ন,
৯০) বক্তৃতা প্রশিক্ষণ, কাজ কিভাবে করবেন? ৯১) আত্মশক্তিতে বলিয়ান হতে, ৯২) একনাগাড়ে চলবেন না, ৯৩) মারফিস ’ল , কাজের রোডম্যাপ তেরি , ৯৪) জব স্যাটিসফেকশন, ৯৫) কাজে সফলতার সূত্রাবলী, ৯৬) যেভাবে জীবনযাপন করবেন, ৯৭) পরিণত বুদ্ধির মানুষেরা যে কাজগুলো কখনোই করেন না, ৯৮) জীবনে দক্ষতা অর্জনের কার্যকর ১২টি উপায়, ৯৯) সঠিক লক্ষ্য নির্ধারণ ও কাজ করার উপায় , ১০০) সফলতা ও সার্থকতা, ১০১) জীবনের ছোট ছোট প্রাপ্তিগুলোকে উপভোগ করা, ১০২) সফলতার কিছু পদ্ধতি, ১০৩) সফল হতে চাইলে যে ৮ টি জিনিস বাদ দেয়া প্রয়োজন, ১০৪) সফল ব্যক্তিরা যে ১০টি কাজ কখনোই করেন না, ১০৫) সর্বদা স্মরণ রাখুন, ১০৬) চিন্তাশক্তি , ১০৭) স্বাধীনতা, ১০৮) জ্ঞান অর্জন খাদ্য গ্রহণের মতো , ১০৯) দৃঢ় প্রতিজ্ঞ হয়ে চেষ্টা করলে কখনোই বিফল হবেন না, ১১০) বুদ্ধির সংজ্ঞা হলো, প্রতিটি কাজ ভেবে-চিন্তে করা, ১১১) ব্যক্তিত্ব, চেহারা ও ব্যক্তিত্ব , ১১২) সেলডন-এর গবেষণা , ১১৩) ব্যক্তিত্ব ও উচ্চারণ, ১১৪) পোশাক ও ব্যক্তিত্ব, ১১৫) প্রথম দেখায় ব্যক্তিত্বের ছাপ, ১১৬) বিচ্ছিন্নতা ব্যক্তিত্বের বড় শত্রু, ১১৭) ব্যক্তিত্বে জিনগত প্রভাব, ১১৮) অন্তর্মুখী ও বহির্মুখী ব্যক্তিত্ব, ১১৯) মনোমুগ্ধকর ব্যক্তিত্বের ১০ বৈশিষ্ট্য, ১২০) ব্যক্তিত্বের উৎকর্ষতার জন্যে ১০ নির্দেশনা, ১২১) কিভাবে ব্যক্তিত্বের বিকাশ ঘটাবেন? , ১২২) নিজেকে স্মার্ট করতে ৫টি কৌশল, ১২৩) আকর্ষণীয় মানুষ হবার ৬টি পরামর্শ, ১২৪) আত্মশুদ্ধি , ১২৫) হতাশ হবেন না, ১২৬) পাছে লোকে কিছু বলে, ১২৭) সুখ-শান্তি উন্নতি , ১২৮) চাহিদা, ১২৯) খাদ্য, ঘুম ও বিশ্রাম, ১৩০) স্বাস্থ্য ভাল রাখার নিয়ম, ১৩১) টেনশন দূর করতে হলে, ১৩২) শুধু নিজের কথা নয়, অন্যের কথাও ভাবুন, ১৩৩) চাহিদা যত বেশি সুখ তত কম, ১৩৪) সুখী জীবনের জন্য ১৮ টি টিপস, ১৩৫) আত্মবিশ্বাস, আত্ম বিশ্বাসের শক্তি, ১৩৬) অজুহাতের ব্যাধিতে আক্রান্ত ব্যর্থ মানুষ, ১৩৭) দি সেভেন হ্যাবিট অফ হাইলি এ্যা ফেক্টিভ পিপল, ১৩৮) সামাজিক আয়না, ১৩৯) প্রোএ্যাক্টিভিটি, ১৪০) সার্কেল অফ ইনফ্লুয়েন্স, ১৪১) শুরু করুন আজই, ১৪২) আপনার কেন্দ্রবিন্দু কোনটি?, ১৪৩) মাথার দুটি অংশই ব্যবহার করুন, ১৪৪) সময়ের ব্যবস্থাপনা, ১৪৫) ব্যক্তিগত ব্যবস্থাপনা, ১৪৬) গুরুত্বপূর্ণ এবং জরুরি, ১৪৭) পরনির্ভরশীল জীবন, ১৪৮) ছয়টি উপায়ে অন্য মানুষের সাথে আদান-প্রদান, ১৪৯) অধ্যয়ন, ১৫০) পড়াশোনায় ১২ কার্যকর কৌশল, ১৫১) ঘুম থেকে উঠতে ১০-৩-২-১-০ ফর্মুলা, ১৫২) আয়-ব্যয়- টাকা, ১৫৩) অন্যকে খুশি করতে পয়সা খরচ যে কারণে অর্থহীন, ১৫৪) খরচের লাগাম টেনে ধরতে.. ১৫৫) নারী, ১৫৬) সম্পর্ককে সুন্দর রাখতে কিছু “মিথ্যা” বলা জরুরী , ১৫৭) ছেলেদের কোন জিনিস দেখে মেয়েরা? , ১৫৮) স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কিছু অভ্যাস, ১৫৯) ভুঁড়ি ঠেকাতে ৫টি নিয়ম, ১৬০) যেসব কারণে নারীদের স্বাবলম্বী হওয়া উচতি , ১৬১) বিয়ে-সংসার, ১৬২) সফল বিয়ের তিনটি মন্ত্র, ১৬৩) সুখী হবার দারুণ কিছু মূলমন্ত্র, ১৬৪) কিছু গল্প, ১৬৫) ভালোবাসাহীন সম্পর্ক, ১৬৬) কেন স্পর্শের প্রয়োজন হয় প্রতিদিন, ১৬৭) যে কারণে একা থাকাই আপনার জন্য ভালো, ১৬৮) ব্যবসা, ১৬৯) বিক্রয় বৃদ্ধির কৌশল, ১৭০) যে ৭টা ব্যাপার বিজনেসে করবেন না, ১৭১) স্বাস্থ্য, ১৭২) দুগ্ধজাত খাবারে পুরুষের বন্ধ্যত্ব, ১৭৩) একাকিত্বের বিপদ, ১৭৪) কর্মক্ষম ও প্রফুল্ল রাখতে, ১৭৫) মন ভালো করার উপায়, ১৭৬) যৌন স্বাস্থ্য, ১৭৭) পুরুষদের কেজেল, ১৭৮) মহিলাদের কেজেল, ১৭৯) দক্ষতা , ১৮০) আলসেমি দূর করার সহজ কিছু উপায়, ১৮১) কীভাবে সামলাবেন নিন্দুকদের ?, ১৮২) সুখী হতে চাইলে যা কখনোই করবেন না, ১৮৩) সব ভুলে যাচ্ছেন? স্মৃতিশক্তি চাঙ্গা রাখতে ৫টি টিপস, ১৮৪) বয়সের ভারে বৃদ্ধ না হয়ে বরং কাজের ভারে যুবক থাকার চেষ্টা করো, ১৮৫) নিজেকে কাজের সঙ্গে সম্পক্ত করার তিনটে স্টেপ, ১৮৬) জীবনের লক্ষ্য নির্ধারণে দ্রুত পদ্ধতিগুলো, ১৮৭) প্রতিদান পাওয়ার আশায় কাজ করবেন না, ১৮৮) প্রেম একটি মানসিক রোগ, ১৮৯) সম্পর্ক ভেঙ্গে যাবার পর নিজেকে যেভাবে সামলাবে, ১৯০) সময় সবকিছু বদলে দেয়, ১৯১) সম্পর্ক তৈরির ক্ষেত্রে কমন পাঁচটি ভুল, ১৯২) আত্মবিশ্বাস/মনোবল, ১৯৩) প্যারাসুট অফ হ্যাপিনেস, ১৯৪) বারবার ঘুরে দাঁড়াতে হবে, ১৯৫) আত্মবিশ্বাসহীন মানুষের লক্ষণ, ১৯৬) বাড়াও আত্মবিশ্বাস, বাড়বে সফলতা, ১৯৭) প্রাতিষ্ঠানিক সম্পর্ক শক্তিশালী করার টিপস, ১৯৮) কিভাবে ধরে রাখবে দু'জনের সম্পর্ক, ১৯৯) কিভাবে বুঝবে সম্পর্ক শেষ করতে হবে, ২০০) সম্পর্ক যখন প্রেম-ভালোবাসার, ২০১) যেসব বিষয়ের উপর স¤পর্ক গড়ে ওঠে, ২০২) ভালোবাসার অপর নাম প্রয়োজন, ২০৩) সম্পর্কের গুণগত মান বাড়বে কিভাবে, ২০৪) মস্তিস্ক ঠিক রাখার ৩০ উপায়, ২০৫) মানুষের আচরণের পেছনে একটা কারণ থাকে, ২০৬) কোনো কাজে নিজেকে সম্পক্ত না করেই আমরা নিজ ক্যারিয়ারকে এগিয়ে নিয়ে যাই ২০৭) স্রোতের বিপরীতে চিন্তা করুন, ২০৮) আপনার টাইমজোনে সময় আসবেই, ২০৯) চাইল্ডহুড অ্যামনেসিয়া এবং আমাদের শিক্ষণীয়,