মডেল টেস্ট || এস এস সি - ২০২৬
মডেল টেস্ট || এস এস সি - ২০২৬
মডেল টেস্ট ০১
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
দশম শ্রেণি
বিষয় কোড: ১৫৪ বহুনির্বাচনি অভীক্ষা পূর্ণমান: ২৫
[সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসংবলিত বৃত্তসমূহ হতে সঠিক/ সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। সকা প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান ১। প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেওয়া যাবে না।]
১. যেকোনো application software এর আনইনস্টলেশন প্রক্রিয়া-
ক. আলাদা খ. ভিন্ন রকম গ. একই রকম ঘ. পুরোপুরি ভিন্ন
২. ভ্যারিয়েবলে কী জমা রাখা হয়?
ক. ডেটা খ. প্রোগ্রাম গ. অ্যাপ্লিকেশন ঘ. ফাংশন
৩. ওয়ার্ড আর্ট কোন গ্রুপে থাকে?
ক. ফন্ট গ্রুপে খ. টেক্সট গ্রুপে
গ. প্যারাগ্রাফ গ্রুপে ঘ. স্টাইল গ্রুপে
৪. কম্পিউটারে কী সমস্যা হলে Beep সাউন্ড হয়?
ক. RAM খ. CMOS গ. ROM ঘ. Heat sink
৫. কম্পিউটারের প্রতিটি drive ক্লিন করতে কী ব্যবহার করা হয়?
ক. Driver খ. আপডেট এন্টিভাইরাস
গ. ফ্যান ঘ. শক্ত ব্রাশ
৬. টেম্পোরারি ফাইল মুছে দিলে কম্পিউটারের-
i. হার্ডডিস্কের জায়গা খালি হবে
ii. কাজ করার গতি বেড়ে যাবে
iii. কাজ করার গতি কমে যাবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৭. কোন ট্যাবে cut, copy এবং paste আইকন থাকে?
ক. Home খ. Insert গ. Edit ঘ. Page Layout
৮. লেখার মাঝখানে ভিন্ন স্টাইলের এবং সাইজের ফন্ট ব্যবহারের প্রয়োজন হলে কোথায় যেতে হবে?
ক. Review খ. Font group
গ. Maillings ঘ. Insert
৯. অফিসের অন্তর্ভুক্ত সফটওয়্যার-
i. এমএস ওয়ার্ড, এমএস এক্সেল
ii. এডোবি ফটোশপ, এডোবি ইলাস্ট্রেটর
iii. এমএস পাওয়ার পয়েন্ট, এমএস এক্সেস
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড় এবং ১০ ও ১১ নং প্রশ্নের উত্তর দাও:
বিজ্ঞাপন নির্মাণে এমন এক মিডিয়ার ব্যবহার করা হয় যাতে অডিও, ভিডিও, বর্ণ গ্রাফিক্স প্রভৃতি সকল মিডিয়ার সম্পর্ক রয়েছে।
১০. এখানে কোন মিডিয়ার বা গ্রাফিক্সের কথা বলা হয়েছে?
ক. এনিমেশন খ. প্রকাশনা গ. শব্দ ঘ. ভিডিও
১১. মিডিয়াটি-
i. স্থির হতে পারে
ii. ত্রিমাত্রিক হতে পারে
iii. দ্বিমাত্রিক হতে পারে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১২. হ্যান্ড আউটস কী?
ক. একটি স্লাইড খ. একটি স্লাইড লে-আউট
গ. একটি প্রেজেন্টেশন ঘ. একাধিক স্লাইড
১৩. if স্টেটমেন্টে একাধিক শর্ত লেখার জন্য কোনটি ব্যবহার করা হয়?
ক. in খ. or গ. also ঘ. both
১৪. লুপ ব্যবহার করে স্টেটমেন্টকে কত বার সম্পাদন করা যায়?
ক. একবার খ. দুইবার গ. একাধিকবার ঘ. একবারও নয়
১৫. গাণিতিক অপারেটর সর্বমোট কয়টি?
ক. ৩ খ. 8 গ. ৫ ঘ. ৬
সংক্ষিপ্ত-উত্তর প্রশ্ন (প্রতিটি প্রশ্নের মান ২)
যেকোনো ৫টি প্রশ্নের উত্তর দাও:
১. কম্পিউটার রক্ষণাবেক্ষণের গুরুত্ব ব্যাখ্যা কর।
২. স্প্রেডশিট প্রোগ্রামে গুণ করার প্রক্রিয়া কয়টি ও কী কী?
৩. সফটওয়্যার ইনস্টল করতে কোন মাধ্যম ব্যবহার করা হয়?
৪. লেখালেখির সাজসজ্জায় ইলাস্ট্রেশন গ্রুপের ভূমিকা উল্লেখ কর।
৫. পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে নতুন স্লাইড কীভাবে যুক্ত করতে হয়?
৬. কখন else স্টেটমেন্ট ব্যবহৃত হয়?
৭. মাল্টিমিডিয়া কী? ব্যাখ্যা কর।
৮. প্রোগ্রামিং ভাষা বলতে কী বুঝায়?
মডেল টেস্ট ০২
১. কম্পিউটারের রক্ষণাবেক্ষণের গুরুত্ব-
ক. খুবই অল্প খ. অনেক গ. কম ঘ. অনেক বেশি
২. কোনটি সঠিক ভ্যারিয়েবল?
ক. My Name খ. N@me গ. my_var ঘ. print
৩. Power Point স্লাইডে ব্যাকগ্রাউন্ড যুক্ত করার জন্য কোন মেনু ব্যবহৃত হয়?
ক. Insert খ. Design গ. Animations ঘ. View
8. কোনটি কম্পিউটারের জন্য ঝুঁকিপূর্ণ?
ক. স্পাইওয়্যার খ. এন্টি স্পাইওয়্যার
গ. হার্ডওয়্যার ঘ. এন্টি ভাইরাস
৫. ডিলিট অর্থ কী?
ক. ধ্বংস করা খ. নষ্ট করা
গ. সংরক্ষণ করা ঘ. মুছে ফেলা
৬. একটি সফটওয়্যার ইনস্টল করার ধাপগুলো হলো-
i. setup ফাইল run করা
ii. language select করা
iii. সফটওয়্যারটি uninstall করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড় এবং ৭ ও ৮ নং প্রশ্নের উত্তর দাও:
ওয়ার্ড ২০০৭ চালু করার পর একটি উইন্ডো খুলবে এ উইন্ডোর উপরের বামদিকের কোণায় একটি আইকন দেখা যাবে।
৭. আইকনটির নাম কী?
ক. status bar খ. office button
গ. picture ঘ. smart art
৮. বাটনটির অপশনসমূহ হলো-
i. New
ii. Exit
iii. picture
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৯. স্প্রেডশিটের সেল সংবলিত অংশ কোনটি?
ক. ওয়ার্কশিট খ. রো গ. কলাম ঘ. ফাংশন
১০. Insert বাটনের নিকটস্থ বাম পাশের বাটন কোনটি?
ক. Home খ. Office গ. Reference ঘ. Table
১১. মাল্টিমিডিয়া-
i. সরাসরি মঞ্চে প্রদর্শিত হতে পারে
ii. ভিডিওরূপে সরাসরি সম্প্রচারিত হতে পারে
iii. প্রিন্ট মিডিয়ারূপে প্রচারিত হতে পারে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১২. ফ্লাশ কী ধরনের সফটওয়্যার?
ক. তথ্য উপস্থাপনার খ. লেখালেখির
গ. গ্রাফিক্স ঘ. ই-মেইল পাঠাবার
১৩. কম্পিউটারের কোন অংশ ডেটা প্রক্রিয়াকরণ করে?
ক. মেমরি খ. মনিটর গ. প্রসেসর ঘ. র্যাম
১৪. একাধিক শর্ত যাচাই করার জন্য পাইথন প্রোগ্রামে "অন্যথায় যদি" অর্থে কোনটি ব্যবহৃত হয়?
ক. else খ. if গ. elseif ঘ. elif
১৫. কোনটি প্রোগ্রামিং ভাষার উদাহরণ নয়?
ক. সি++ খ. জাভা গ. রুবি ঘ. স্প্যানিশ
সংক্ষিপ্ত-উত্তর প্রশ্ন (প্রতিটি প্রশ্নের মান ২)
যেকোনো ৫টি প্রশ্নের উত্তর দাও:
১. সফটওয়্যার আনইনস্টল না করলে কী হতে পারে?
২. ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারের সবচেয়ে বড় সুবিধা কোনটি- ব্যাখ্যা কর।
৩. ইন্টারঅ্যাকটিভিটি বলতে কী বুঝায়?
৪. কম্পাইলার কী? ব্যাখ্যা কর।
৫. প্রিন্টারে প্রিন্ট না হওয়ার চারটি কারণ লেখ।
৬. লেখালেখি ও হিসাবের কাজে ব্যবহৃত দুটি সফটওয়্যারের নাম লেখ।
৭. ট্রানজিশন কী? ব্যাখ্যা কর।
৮. ভ্যারিয়েবলের নামের প্রথম অক্ষর কী হতে পারবে না?
মডেল টেস্ট ০৩
১. Drive এর জাম্পার সেটিং সঠিকভাবে না থাকলে কোন সমস্যাটি হয়?
ক. Out of memory খ. Restart your computer
গ. Boot disk failure ঘ. Not responding
২. Chart আইকনটি কোথায় থাকে?
ক. ইলাস্ট্রেশন গ্রুপে খ. page setup গ্রুপে
গ. clipboard এ ঘ. প্যারাগ্রাফ গ্রুপে
৩. true, none, continue- এগুলোকে পাইথন প্রোগ্রামে কী বলে?
ক. ভ্যারিয়েবল খ. কী-ওয়ার্ড গ. অপারেটর ঘ. লুপ
8. মাল্টিমিডিয়ার মাধ্যম কয়টি?
ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫
৫. ডিলিট করার জন্য সফটওয়্যারটির নাম খোঁজার পর কিসে ক্লিক করতে হবে?
ক. Edit খ. Export গ. Find Next ঘ. Delete
৬. অপারেটিং সিস্টেমের সাথে যুক্ত সফটওয়্যার হলো-
i. Disk cleanup
ii. VLC media player
iii. Disk Difragmenter
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৭. কম্পিউটারের বাইরের নিয়ামক নয় কোনটি?
ক. তাপমাত্রা খ. ভাইরাস গ. ধূলিকণা ঘ. আর্দ্রতা
৮. স্প্রেডশিট শব্দের আভিধানিক অর্থ কী?
ক. হিসাব করা খ. রো ও কলাম গ. ছড়ানো পাতা ঘ. সাদা পাতা
৯. ফন্টের রং নির্ধারণে কোন অপশনে যেতে হবে?
ক. Font গ্রুপ খ. Font রং গ. Font সাইজ ঘ. Font
১০. Font group এর অন্তর্ভুক্ত অপশন হলো-
i. Format painter
ii. Font color
iii. Font Name
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১১. বিজ্ঞাপন তৈরিতে কোনটি ব্যবহৃত হয়?
ক. এনিমেশন খ. ওয়ার্ড গ. বর্ণ ঘ. ফটোশপ
১২. পাওয়ার পয়েন্টের ফাইলকে কী বলে?
ক. ট্রানজিশন খ. এনিমেশন গ. প্রেজেন্টেশন ঘ. স্লাইড
নিচের উদ্দীপকটি পড় এবং ১৩ ও ১৪ নং প্রশ্নের উত্তর দাও:
তুহিন নতুন কম্পিউটার কিনেছে। সে জানতে পারে যে কম্পিউটার মানুষের ভাষা বুঝতে পারে না। কম্পিউটারকে একটি বিশেষ ভাষায় নির্দেশ দিতে হয়।
১৩. তুহিন কোন ভাষায় কম্পিউটারকে নির্দেশনা দেবে?
ক. বাংলা খ. ইংরেজি গ. সি ঘ. স্প্যানিশ
১৪. তুহিনের দেওয়া নির্দেশনা কম্পিউটার রূপান্তরিত করে-
i. ০ ও ১-এ
ii. মেশিন কোডে
iii. প্রোগ্রাম কোডে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৫. কম্পাইলার কোন ভাষাকে রূপান্তর করে?
ক. মানুষের ভাষা খ. ফ্রেঞ্চ ভাষা
গ. মেশিন ভাষা ঘ. প্রোগ্রামিং ভাষা
সংক্ষিপ্ত-উত্তর প্রশ্ন (প্রতিটি প্রশ্নের মান ২)
যেকোনো ৫টি প্রশ্নের উত্তর দাও:
১. ফাইন্ড-রিপ্লেস কমান্ডের কাজ কী?
২. স্লাইডের ট্রানজিশনের সাথে শব্দ যুক্ত করার পদ্ধতিটি লেখ।
৩. প্রিন্টারে প্রিন্ট হচ্ছে না- সমস্যাটির সমাধান উল্লেখ কর।
৪. মাল্টিমিডিয়ার প্রধান মাধ্যমসমূহ কী কী?
৫. দুটি শব্দ দিয়ে ভ্যারিয়েবলের নামকরণ করার উপায় কী?
৬. MS Word ২০০৭ এর হোম ট্যাবে কোন গ্রুপগুলো দেখা যায়?
৭. সফটওয়্যার আনইনস্টল করার ধাপসমূহ লেখ।
৮. নেস্টেড for লুপ বলতে কী বুঝায়?
মডেল টেস্ট ০৪
১. কোনটির ব্যবহার ছাড়া ICT যন্ত্রের ব্যবহার কল্পনা করা যায় না?
ক. সাউন্ড বক্স খ. গেম
গ. ওয়েব ক্যাম ঘ. ইন্টারনেট
২. রিলেশনাল অপারেটর হলো-
i. !=
ii. +>
iii. <=
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩. পিকাসা ইমপ্রেস কী ধরনের প্রোগ্রাম?
ক. Word Processor খ. powerpoint
গ. Excel ঘ. Access
৪. স্মার্ট ফোন থেকে সফটওয়্যার আনইনস্টল করতে সেটিংস থেকে কী সিলেক্ট করতে হয়?
ক. অ্যাকাউন্ট খ. ডিসপ্লে গ. সিকিউরিটি ঘ. অ্যাপ্লিকেশন
৫. প্রতিটি ICT যন্ত্রের সাথে কি দেওয়া থাকে?
ক. মাউস খ. পেন গ. OMR ঘ. ম্যানুয়াল
৬. মাদারবোর্ডের সাথে সংযুক্ত ব্যাটারিকে কী বলে?
ক. SOME খ. MOSE গ. COMS ঘ. CMOS
নিচের উদ্দীপকটি পড়ে ৭ ও ৮ নং প্রশ্নের উত্তর দাও:
জসিম সাহেব একজন অফিস একাউন্টেন্ট, কিন্তু শখের বশে কবিতা লেখেন। কবিতায় তিনি প্রকৃতি নিয়েই বেশি লেখালেখি করেন।
৭. জসিম সাহেবকে লেখালেখির কাজে নিচের কোন সফটওয়্যার ব্যবহার করা অধিকতর সুবিধাজনক?
ক. স্প্রেডশীট খ. ওয়ার্ড প্রসেসর
গ. পাওয়ার পয়েন্ট ঘ. ডাটাবেজ
৮. জসিম সাহেবের অফিসিয়াল কাজে ব্যবহার করতে হয়-
i. আয় ব্যয় হিসেব করতে হয়
ii. ফলাফল বিশ্লেষণ করতে হয়
iii. উপাত্ত বিন্যাস করতে হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৯. A12 সেলকে B13 সেল দিয়ে ভাগ করলে ফলাফল সেলে কোন সূত্রটি লিখতে হবে?
ক. =A12/B13 খ. A12/B13 গ. B12\A13 ঘ. A12\B13
১০. বানান সংশোধনের কমান্ড কোনটি?
ক. ওয়ার্ড খ. মিডল চেকার
গ. ভিউ চেকার ঘ. স্পেল চেকার
১১. প্রেজেন্টেশনে স্লাইড প্রদর্শনের কি-বোর্ড কমান্ড কোনটি?
ক. F2 খ. F5 গ. F9 ঘ. F7
১২. পাওয়ারপয়েন্ট স্লাইডে থাকে-
i. Text বক্স
ii. Document পর্দা
iii. লেয়ার
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৩. কোনটি প্রোগ্রামিং ভাষা নয়?
ক. সি++ খ. সি+ - গ. জাভা ঘ. পাইথন
১৪. পাইথনে int(input()) ব্যবহার করার কারণে ভ্যারিয়েবলের ডেটাটাইপ কোনটি হবে?
ক. String খ. Integer গ. Float ঘ. Boolean
১৫. ইন্টারপ্রেটার কী?
ক. অনুবাদক প্রোগ্রাম খ. অপারেটিং সিস্টেম
গ. হার্ডওয়্যার ঘ. মাদারবোর্ড
সংক্ষিপ্ত-উত্তর প্রশ্ন (প্রতিটি প্রশ্নের মান ২)
যেকোনো ৫টি প্রশ্নের উত্তর দাও:
১. ফন্ট গ্রুপে কী কী সুবিধা পাওয়া যায়?
২. মাল্টিমিডিয়ার কয়েকটি প্রয়োগক্ষেত্র সম্পর্কে আলোচনা কর।
৩. সফটওয়্যার ডিলিট করার আগে আনইনস্টল করার প্রয়োজন কেন?
8. while লুপ কীভাবে কাজ করে?
৫. কম্পিউটারের আশেপাশে ধাতব বা চৌম্বক পদার্থ রাখা যাবে না কেন?
৬. অফিস সফটওয়্যার কী? উদাহরণ দাও।
৭. পাওয়ার পয়েন্ট স্লাইডে কিভাবে ট্রানজিশন যুক্ত করা যায়?
৮. পাইথন প্রোগ্রামে কীভাবে আউটপুট হিসেবে কোনো কিছু প্রিন্ট করতে হয়?
মডেল টেস্ট ০৫
১. কোনটির ব্যাটারি নষ্ট হলে কম্পিউটারের তারিখ ঠিক থাকে না?
ক. MOSC খ. CMOS
গ. RAM ঘ. BIOS
২. পাইথনে গুণ অপারেটর কোনটি?
ক. + খ. % গ. / ঘ. *
৩. যদি A4 সেলে 600 ও B4 সেলে 10 থাকে তবে 600 টাকার 10% এর জন্য কোন সূত্রটি প্রযোজ্য?
ক. A4*B4% খ. =A4*B4% গ. =A4+B4% ঘ. =A4/B4%
নিচের অনুচ্ছেদটি পড় এবং ৪ ও ৫ নং প্রশ্নের উত্তর দাও:
পলি স্কুল থেকে ফেরার পথে দোকান থেকে একটি microsoft office সফটওয়্যার কিনে আনল। সে সফটওয়্যারটি তার কম্পিউটারে install করবে এবং ব্যবহার করবে।
৪. কোন সফটওয়্যার পলিকে তার কাজটি করতে সাহায্য করবে?
ক. রেজিস্ট্রি ক্লিনআপ খ. অপারেটিং সিস্টেম
গ. ডিস্ক ক্লিনআপ ঘ. পিডিএফ সফটওয়্যার
৫. কাজটি করার পূর্বে পলিকে যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে-
i. সফটওয়্যারটি হার্ডওয়্যার সাপোর্ট করে কি-না
ii. এন্টিভাইরাস সফটওয়্যার বন্ধ আছে কি-না
iii. Auto run প্রোগ্রামটি সচল আছে কি-না
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৬. কম্পিউটারের মেমোরি স্লটে কী থাকে?
ক. CPU খ. CMOS গ. RAM ঘ. BIOS
৭. পৃষ্ঠা নম্বর দেওয়া যায় কোন গ্রুপ থেকে?
ক. Paragraph খ. Header & Footer
গ. Page Setup ঘ. Font
৮. ওয়ার্কশীটের সিলেক্ট করা ঘর সমষ্টিকে কি বলা হয়?
ক. সেল খ. রেঞ্জ গ. কলাম ঘ. সারি
৯. স্পেল চেকার সফটওয়্যার এর সাহায্যে-
i. সহজেই বানান সংশোধন করা যায়
ii. ফাইল সংরক্ষণ করা যায়
iii. স্বয়ংক্রিয়ভাবে বানান সংশোধনের ব্যবস্থা রয়েছে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১০. প্রেজেন্টেশনে স্লাইড প্রদর্শন করতে ব্যবহার করা যায়-
i. F5 বোতাম
ii. Slide show কমান্ড
iii. New slide কমান্ড
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১১. স্লাইডে যুক্ত ভিডিও ফাইলটি কী আকারে দৃশ্যমান থাকে?
ক. থাম্বনেইল খ. আইকন গ. বোতাম ঘ. টেক্সট
১২. MS Power Point 2007 প্রোগ্রাম ব্যবহার করে প্রেজেন্টেশনে নতুন স্লাইড যুক্ত করার কমান্ড হলো-
ক. Ctrl+M খ. Ctrl + N গ. Shift + M ঘ. Shift +N
১৩. কম্পিউটার কোন ভাষা সরাসরি বুঝতে পারে?
ক. মানুষের ভাষা খ. ইংরেজি ভাষা
গ. মেশিন ভাষা ঘ. ফ্রেঞ্চ ভাষা
১৪. কী ব্যবহার করে for লুপের আবর্তন সংখ্যা গণনা করা হয়?
ক. ফাংশন খ. স্টেটমেন্ট গ. কন্ডিশন ঘ. ভ্যারিয়েবল
১৫. অনুবাদক প্রোগ্রাম হলো-
i. কম্পাইলার
ii. ইন্টারপ্রেটার
iii. ট্রান্সলেটর
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
সংক্ষিপ্ত-উত্তর প্রশ্ন (প্রতিটি প্রশ্নের মান ২)
যেকোনো ৫টি প্রশ্নের উত্তর দাও:
১. ভাইরাস স্ক্যান কেন গুরুত্বপূর্ণ?
২. ওয়ার্ড প্রসেসর কী? দুইটি উদাহরণ দাও।
৩. কীভাবে স্লাইডে ছবি যুক্ত করা হয়?
৪. মাল্টিমিডিয়াতে ব্যবহৃত মাধ্যমসমূহ কীভাবে আমাদের সামনে আসে?
৫. ভ্যারিয়েবলের নামের প্রথম অক্ষর কী হতে পারে? উদাহরণ দাও।
৬. ইন্টারপ্রেটার কী? ব্যাখ্যা কর।
৭. লাইন ব্যবধান নির্ধারণের উদ্দেশ্য কী?
৮. ইনস্টলেশনের সময় অন্য কাজ বন্ধ রাখা কেন জরুরি?
মডেল টেস্ট ০৬
১. কুলিং ফ্যান না ঘুরলে কি হতে পারে?
ক. রিবুট হয়ে যায় খ. মাদারবোর্ড পুড়ে যায়
গ. ডিসপ্লে হয় না ঘ. ব্রাইটনেস বেড়ে যায়
২. Document কে আকর্ষণীয় করার জন্য ব্যবহৃত হয়-
i. Cell
ii. Graph
iii. Table
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩. রিলেশনাল অপারেটর সর্বমোট কয়টি?
ক. ২ খ. 8 গ. ৬ ঘ. ৮
8. Slide Show আইকনটি পাওয়ারপয়েন্টের নিম্নোক্ত কোন বার এ পাওয়া যায়?
ক. টাইটেল বার খ. ফর্মূলা বার গ. Status Bar ঘ. প্রেজেন্টেশন বার
৫. ডিস্ক ডিফ্র্যাগমেন্টার এর কাজ কী?
ক. অস্থায়ী ফাইল পরিষ্কার খ. অস্থায়ী ফাইল সংরক্ষণ
গ. কুকিজ দূর করা ঘ. ফাইল সাজানো
৬. কম্পিউটার রক্ষণাবেক্ষণের প্রকারভেদ কয়টি?
ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫
৭. আমরা সফট কপি পেতে পারি-
i. রম থেকে
ii. পেনড্রাইভ থেকে
iii. ইন্টরনেট থেকে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৮. A2 = ক্রয়মূল্য, B2 = 20% লাভ এবং C2 = বিক্রয়মূল্য হলে C2 নির্ণয়ের সূত্র কোনটি?
ক. =A2*B2% খ. =A2+A2*B1
গ. =A2+A2*B2% ঘ. = A2+B2
৯. একটি ওয়ার্কশীট এর ৭ম কলাম ও ৫ম সারির সেল অ্যাড্রেস কোনটি?
ক. G5 খ. 5G গ. E7 ঘ. 7E
১০. দুইটি লাইনের মধ্যবর্তী দূরত্ব নির্ধারণের জন্য কোন টুলটি ব্যবহৃত হয়?
ক. বুলেট খ. নম্বর
গ. লাইন ব্যবধান ঘ. লাইন কমান্ড
১১. পছন্দের ট্রানজিশন স্লাইডে আরোপ করতে হলে যে পদ্ধতি অনুসরণ করতে হবে-
i. নমুনা পছন্দ করতে হবে
ii. Apply to All বোতামে চাপতে হবে
iii. পছন্দের নমুনার উপর ক্লিক করতে হবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড় এবং ১২ ও ১৩ নং প্রশ্নের উত্তর দাও:
আকরাম হোসেন একজন মাল্টিমিডিয়া প্রোগ্রামার যিনি বিভিন্ন মিডিয়া ব্যবহারে কাজ করেন।
১২. আকরাম হোসেন কি ধরনের অ্যাপ্লিকেশন তৈরি করেন?
ক. ইন্টারএ্যাকটিভ খ. টেক্সট
গ. ভিডিও ঘ. বিজ্ঞাপন
১৩. প্রোগ্রামটি তৈরি করা হয়-
i. অথর দ্বারা
ii. ফটোশপে তৈরি মিডিয়ার দ্বারা
iii. প্রিমিয়ারে তৈরি মিডিয়ার দ্বারা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৪. for এর বিকল্প হিসেবে কোনটি ব্যবহৃত হয়?
ক. while খ. if গ. print ঘ. range
১৫. ভ্যারিয়েবল শব্দের অর্থ কী?
ক. পরিবর্তনশীল খ. স্থিতিশীল
গ. গতিশীল ঘ. অপরিবর্তনশীল
সংক্ষিপ্ত-উত্তর প্রশ্ন (প্রতিটি প্রশ্নের মান ২)
যেকোনো ৫টি প্রশ্নের উত্তর দাও:
১. Home ট্যাবের Paragraph গ্রুপ থেকে প্রাপ্ত সুবিধাসমূহ লেখ।
২. পাওয়ার পয়েন্ট প্রোগ্রাম খোলার নিয়ম লিখ।
৩. সফটওয়্যার ইনস্টলেশনে Auto run সফটওয়্যারটি কী ভূমিকা পালন করে?
8. type() কী? ব্যাখ্যা কর।
৫. প্রেজেন্টেশন সফটওয়্যার কী? ব্যাখ্যা কর।
৬. মনিটরে Display না এলে র্যাম পরীক্ষার ধাপগুলো লেখ।
৭. if স্টেটমেন্ট কেন ব্যবহৃত হয়?
৮. স্প্রেডশিট প্রোগ্রাম ব্যবহার করে কীভাবে বিয়োগ করা যায়? উদাহরণসহ লিখ।
মডেল টেস্ট ০৭
১. সিস্টেম হঠাৎ অস্বাভাবিকভাবে বন্ধ হয়ে গেলে কী করতে হয়?
ক. র্যাম খুলতে খ. হিটসিঙ্ক পরিষ্কার
গ. র্যাম পরিষ্কার ঘ. পাওয়ার ক্যাবল পরিষ্কার
২. ভ্যারিয়েবলের কোন নামকরণটি ভুল?
ক. xyzl খ. Ixyz গ. _var ঘ. my_name
৩. প্রেজেন্টেশনে কয়টি স্লাইড থাকে?
ক. একটি খ. দশটি গ. পনেরটি ঘ. একাধিক
৪. কম্পিউটারে একাধিক প্রোগ্রাম একসাথে open করতে গেলে কোন মেসেজটি প্রদর্শিত হয়?
ক. Boot disk failure খ. Out of memory
গ. Auto run ঘ. Hard disk not found
৫. ইন্টারনেট ব্যবহার করলে internet ব্রাউজারের ক্যাশ মেমোরিতে-
i. কুকিজ জমা হয়
ii. ই-মেইল জমা হয়
iii. টেম্পোরারি ইন্টারনেট ফাইল জমা হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৬. Antivirus এর শক্তি ও কার্যক্ষমতা উন্নত হয় কিভাবে?
ক. Update করলে খ. Uninstall করলে
গ. নতুন করে install করলে ঘ. Delete করলে
৭. দুটি লাইনের মধ্যবর্তী দূরত্ব নির্ধারণের জন্য কোন টুলটি ব্যবহৃত হয়?
ক. বুলেট খ. নম্বর গ. লাইন ব্যবধান ঘ. লাইন কমান্ড
৮. কলাম ও সারির মধ্যবর্তী সংযোগস্থলকে কী বলে?
ক. শিট খ. সেল গ. ফিল্ড ঘ. রেকর্ড
৯. গ্রাফ বা চার্টে লিজেন্ড কোথায় থাকে?
ক. বামে খ. ডানে গ. উপরে ঘ. নিচে
১০. লেখালেখির সাজসজ্জায় ব্যবহৃত হয়-
i. বুলেট
ii. নম্বর
iii. ইলাস্ট্রেশন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১১. ট্রানজিশন মূলত কী?
ক. ইফেক্ট খ. Hand out গ. স্লাইড ঘ. ভিডিও
১২. মাল্টিমিডিয়া কী?
ক. মাধ্যম খ. শব্দ গ. এক মাধ্যম ঘ. বহু মাধ্যম
১৩. কোন সফটওয়্যার ব্যবহার করে চমৎকার কনটেন্টস তৈরি করা যায়?
ক. অথর খ. ফটোশপ বা প্রিমিয়ার
গ. ডেটাবেজ ঘ. পাওয়ার পয়েন্ট
নিচের উদ্দীপকটি পড় এবং ১৪ ও ১৫ নং প্রশ্নের উত্তর দাও:
জাবিরের স্কুলে আজ শিক্ষক পাইথন প্রোগ্রামিং ভাষা সম্পর্কে ক্লাস নিয়েছেন। শিক্ষক দেখালেন কীভাবে print() ফাংশন ব্যবহার করে খুব সহজেই কোনো লেখা প্রিন্ট করা যায়।
১৪. কোনো কিছু লেখার জন্য উদ্দীপকের ফাংশনটির ব্র্যাকেটের ভেতর কী ব্যবহার করতে হয়?
ক. হাইফেন খ. কমা গ. সিঙ্গেল কোটেশন ঘ. ফুলস্টপ
১৫. জাবিরের ক্লাসে শেখানো প্রোগ্রামিং ভাষায় নির্দেশ লেখার জন্য প্রয়োজনীয় অ্যাপ্লিকেশন-
i. থনি
ii. পাইথন
iii. ফটোশপ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
সংক্ষিপ্ত-উত্তর প্রশ্ন (প্রতিটি প্রশ্নের মান ২)
যেকোনো ৫টি প্রশ্নের উত্তর দাও:
১. কখন Boot Disk Failure মেসেজ দেখায়?
২. সফটওয়্যার আপডেটের প্রয়োজনীয়তা কী?
৩. স্প্রেডশিটে ভাগ করার প্রক্রিয়াটি ব্যাখ্যা কর।
৪. ওয়ার্ড প্রসেসরের সাহায্যে লেখালেখি কাজের দুইটি সুবিধা লেখ।
৫. প্রেজেন্টেশন সেভ বা সংরক্ষণ করার কৌশল লিখ।
৬. মাল্টিমিডিয়ার মাধ্যমগুলো সংক্ষেপে আলোচনা কর।
৭. পাইথন প্রোগ্রামিং ভাষায় লুপ কয় ধরনের ও কী কী?
৮. কম্পিউটার কোন নির্দেশ বুঝতে পারে?
মডেল টেস্ট ০৮
১. 'কুকিজ' থাকে-
ক. ব্রাউজারে খ. ওয়েবসাইটে
গ. সার্চ ইঞ্জিনে ঘ. অপারেটিং সিস্টেমে
২. কোন অপারেটরটি দিয়ে ভাগের কাজ করা হয়?
ক. $ খ. @ গ. % ঘ. /
৩. পৃষ্ঠা নম্বর দেয়ার জন্য কোনটিতে ক্লিক করতে হবে?
ক. Page Layout খ. Review
গ. Insert ঘ. Home
৪. সফটওয়্যার সম্পূর্ণরূপে ডিলিট করতে প্রথমে সফটওয়্যারটি কী করতে হবে?
ক. ইন্সটল খ. আনইন্সটল গ. হাইড ঘ. ড্রাইভ চেঞ্জ
৫. CMOS ব্যাটারি কম্পিউটারের কোথায় থাকে?
ক. সিপিইউ খ. মাদারবোর্ড গ. র্যাম ঘ. রম
৬. কম্পিউটারের গতি ধীর হওয়ার কারণ-
i. ইন্টারনেট সংযুক্ত থাকা
ii. টেম্পোরারি ফাইল তৈরি হওয়া
iii. ভাইরাস দ্বারা আক্রান্ত হওয়া
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৭. লেখালেখির কাজে ব্যবহৃত সফটওয়্যার-
i. ওপেন অফিস রাইটার
ii. মাইক্রোসফট ওয়ার্ড
iii. ফক্সপ্রো
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৮. ওয়ার্কশিটের সিলেক্ট করা ঘর সমষ্টিকে কী বলা হয়?
ক. Cell খ. রেঞ্জ গ. কলাম ঘ. সারি
৯. কোনো অক্ষর ইটালিক করতে কোনটি ব্যবহৃত হয়?
ক. I খ. B গ. U ঘ. S
১০. কার্টুন ছবি তৈরিতে কোনটি ব্যবহৃত হয়?
ক. ওয়েবক্যাম খ. রং-তুলি গ. অ্যানিমেশন ঘ. স্ক্যানার
নিচের অনুচ্ছেদটি পড় এবং ১১ ও ১২ নং প্রশ্নের উত্তর দাও: দশটি স্লাইড ব্যবহার করে একটি পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করা হলো যাতে দুটো কাজ যোগ করতে হবে। প্রথমত ট্রানজিশন যুক্ত করা এবং দ্বিতীয়ত ভিডিও যুক্ত করা।
১১. প্রথম কাজটি করতে কোন মেনুটি সক্রিয় করতে হবে?
ক. Animations খ. Transitions
গ. Edit ঘ. Transition sound
১২. দ্বিতীয় কাজটি করার প্রক্রিয়া হলো-
i. Insert → Movie → Insert movie
ii. Animations → Movie → Insert movie
iii. Insert → Movie → Movie From File
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও ii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৩. নিচের কোনটি ইন্টারঅ্যাকটিভ মাল্টিমিডিয়া?
ক. সফটওয়্যার খ. ভিডিও গেমস
গ. ওয়েবপেজ ঘ. সবগুলো
১৪. পাইথন ৩.১০ এ কয়টি কী-ওয়ার্ড আছে?
ক. ৩০ খ. ৩৫ গ. ৪০ ঘ. ৪৫
১৫. অনুবাদক নির্দেশকে কিসে রূপান্তর করে?
ক. প্রোগ্রাম কোড খ. মেশিন কোড
গ. অক্টাল কোড ঘ. ডেসিমাল কোড
সংক্ষিপ্ত-উত্তর প্রশ্ন (প্রতিটি প্রশ্নের মান ২)
যেকোনো ৫টি প্রশ্নের উত্তর দাও:
১. প্রোগ্রামিং ভাষায় লেখা নির্দেশগুলো কম্পিউটার কীভাবে বুঝতে পারে?
২. ভ্যারিয়েবলে যে ডেটা রাখা হয় তা কম্পিউটারের কোথায় জমা হয়?
৩. বাংলাদেশে তৈরি কিছু মাল্টিমিডিয়া সফটওয়্যারের নাম লেখ।
৪. স্লাইডের ব্যাকগ্রাউন্ডে কীভাবে রং যোগ করা যায়?
৫. কম্পিউটারে ডুকমেন্ট সংরক্ষণ করে রাখার দুইটি সুবিধা উল্লেখ কর।
৬. একটি স্ট্যান্ডার্ড স্প্রেডশিট প্যাকেজের ব্যবহার লিখ।
৭. অপ্রয়োজনীয় সফটওয়্যার যন্ত্রে রেখে দেওয়ার সমস্যা কী?
৮. মাদারবোর্ডে সংযুক্ত CMOS ব্যাটারি কার্যক্ষমতা হারালে কী ঘটে?
মডেল টেস্ট ০৯
১. MS WORD ডকুমেন্টে মার্জিন ঠিক করতে হলে কোন ট্যাবে ক্লিক করতে হবে?
ক. হোম খ. ইনসার্ট গ. স্মার্ট আর্ট ঘ. পেইজ লে আউট
২. কোনো ডকুমেন্ট ব্যবহারের প্রয়োজন হলে তা কী আকারে সংরক্ষণ করা হয়?
ক. রেফারেন্স খ. টেমপ্লেট গ. ওয়ার্ড আর্ট ঘ. টেক্সট
৩. ইলাস্ট্রেটরে মুদ্রণের উদ্দেশ্য কোন মোডে কাজ করাই ভালো?
ক. RGB খ. BITMAP গ. GRAYSCALE ঘ. CMYK
৪. ডেটাবেস এর সঠিক অনুক্রম কোনটি?
ক. ফিল্ড – রেকর্ড - ফাইল - ডেটাবেস
খ. রেকর্ড - ফাইল – ফিন্ড - ডেটাবেস
গ. ডেটাবেস - ফাইল - রেকর্ড - ফিন্ড
ঘ. ডেটাবেস - রেকর্ড - ফাইল - ফিল্ড
৫. "বাংলাদেশ-৭১" মাল্টিমিডিয়া সফটওয়্যারটিতে কোন ব্যবস্থা এখনো নেই?
ক. এনিমেশন খ. ভিডিও
গ. ইন্টারনেট অ্যাকটিভিটি ঘ. টেক্সট
৬. প্রেজেন্টেশনের এক একটি অংশকে কী বলে?
ক. Sheet খ. Slide গ. Handouts ঘ. Page
৭. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটি নির্ভর সামাজিক যোগাযোগের ক্ষেত্রে-
i. যোগাযোগ সহজ ও সাশ্রয়ী
ii. দুটি জনপ্রিয় মাধ্যম হলো- ফেসবুক ও টুইটার
iii. যোগাযোগ নিরাপদ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড় এবং ৮ নং প্রশ্নের উত্তর দাও:
শাহিন অনলাইনে পড়াশুনা করেন। বেশিরভাগ সময় তার ইন্টারনেট সংযোগ দুর্বল থাকে। এর ফলে ভিডিওগুলো কেটে কেটে আসে।
৮. শাহিনের এ সমস্যাটির কারণ কী?
ক. র্যাম দুর্বল খ. প্রসেসর দুর্বল
গ. সফটওয়্যার আপডেট নয় ঘ. ব্যান্ডউইথ দুর্বল
নিচের উদ্দীপকটি পড় এবং ৯ ও ১০ নং প্রশ্নের উত্তর দাও:
বার্ষিক সভায় অধ্যক্ষ মহোদয় উপস্থিত সকলের সামনে মাদ্রাসার সার্বিক কার্যক্রম মাল্টিমিডিয়ার মাধ্যমে উপস্থাপন করেন।
৯. অধ্যক্ষ মহোদয় উপস্থাপনার জন্য কোন অপশন ব্যবহার করেছেন?
ক. Slide show খ. Handouts
গ. Page layout ঘ. Slide layout
১০. উদ্দীপকের প্রযুক্তিটি শ্রেণিকক্ষে ব্যবহার করলে-
i. শিক্ষকের পাঠদান মানসম্পন্ন হবে
ii. শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীর অলসতা দেখা দেবে
iii. শিক্ষার্থীরা সহজে বিষয়টি বুঝতে পারবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১১. ডেটা বিকৃতি বা Corrupt হতে পারে কীভাবে?
ক. সফটওয়্যার আপডেট না থাকলে
খ. নিয়মিত উইন্ডোজ ইনস্টল না করায়
গ. এমএস ওয়ার্ড ইনস্টল না থাকায়
ঘ. ভাইরাস আক্রান্ত হলে
১২. আইসিটি ডিভাইসের পাসওয়ার্ড দুর্বল হলে-
i ভাইরাস সহজে আক্রমণ করতে পারে
ii. হ্যাকার সহজে হ্যাক করতে পারে
iii. তথ্য নষ্ট করার সুযোগ সৃষ্টি হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৩. সৃজনশীল কর্মের স্বত্বাধিকার দেয় কে?
ক. রাইট টু ইনফরমেশন খ. আবগারি আইন
গ. বিজনেস সফটওয়্যার এলায়েন্স ঘ. কপিরাইট আইন
নিচের উদ্দীপকটি পড় এবং ১৪ ও ১৫ নং প্রশ্নের উত্তর দাও:
শামীম উচ্চ শিক্ষার উদ্দেশ্যে ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রে গিয়ে বিদেশের বিশ্ববিদ্যালয়ে ভর্তি তথ্য জানলো।
১৪. শামীমের সেবাপ্রাপ্তি সম্ভব হলো কীভাবে?
ক. ডিজিটাল বাংলাদেশের ফলে খ. তথ্যাধিকার আইন থাকায়
গ. ই-লার্নিং এর সুবিধা নিয়ে ঘ. উদ্ভাবনী ক্ষমতা কাজে লাগাতে পেরে
১৫. কোন ফরম্যাটের ই-বুক কিন্ডল রিডারে পড়া যায়?
ক. PDF খ. HTML গ. EPUB ঘ. SMART
সংক্ষিপ্ত-উত্তর প্রশ্ন (প্রতিটি প্রশ্নের মান ২)
যেকোনো ৫টি প্রশ্নের উত্তর দাও:
১. র্যাম সমস্যাযুক্ত হলে কী ঘটে?
২. প্রিন্টারে প্রিন্ট না হওয়ার চারটি কারণ লেখ।
৩. মাইক্রোসফট ওয়ার্ড এর ওপেন কৌশল বর্ণনা কর।
৪. স্প্রেডশিটে ফাংশন এবং গ্রাফ-চার্ট ব্যবহারের সুবিধা কী?
৫. প্রেজেন্টেশন সফটওয়্যার কী? ব্যাখ্যা কর।
৬. প্রেজেন্টেশন সেভ বা সংরক্ষণ করার কৌশল লিখ।
৭. কীওয়ার্ড কী? ব্যাখ্যা কর।
৮. পাইথন প্রোগ্রামে ব্যবহৃত চারটি ডেটাটাইপের নাম লেখ।
মডেল টেস্ট ১০
১. কোনো তথ্যকে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করার জন্য কোন প্রোগ্রামের প্রয়োজন?
ক. ফটোশপ খ. স্প্রেডশীট গ. পাওয়ার পয়েন্ট ঘ. এম এস ওয়ার্ড
২. ডিজিটাল কনটেন্টকে প্রধানত কয়টি ভাগে ভাগ করা যায়?
ক. ৪টি খ. ৩টি গ. ২টি ঘ. ৫টি
৩. ই-মেইল সিস্টেমের উদ্ভাবক কে?
ক. জগদীশ চন্দ্র বসু খ. উইলিয়াম হেনরি
গ. রেমান্ড স্যামুয়েল টমলিনসন ঘ. মার্ক জুকার বার্গ
৪. স্প্রেডশিটের মাধ্যমে-
i. হিসাব-নিকাশ দ্রুত হয়
ii. বাজার বিশ্লেষণ করা যায়
iii. শর্ত সাপেক্ষে হিসাব করা যায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫. মাল্টি মিডিয়ার মাধ্যমে হতে পারে-
i. ভিডিও
ii. এনিমেশন
iii. ট্রানজিশন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৬. Animation হতে পারে-
i. চিত্র
ii. দ্বিমাত্রিক
iii. ত্রিমাত্রিক
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড় এবং ৭ ও ৮ নং প্রশ্নের উত্তর দাও:
করিম সাহেব ঢাকা যাওয়ার জন্য ঘরে বসে ট্রেনের টিকেট সংগ্রহ করলেন।
৭. উদ্দীপকের টিকেট সংগ্রহ সেবাটি কোন সেবার অন্তর্ভুক্ত?
ক. ই-টিকেট খ. ই-কমার্স গ. ই-পূর্জি ঘ. ই-পর্চা
৮. উক্ত পদ্ধতিতে টিকেট বিক্রয়ের পরে-
i. অর্থের হিসাব-নিকাশ সহজ হয়
ii. টিকেট সংগ্রহের দুর্ভোগ কমে যায়
iii. দুর্নীতি মুক্ত হওয়া যায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড় এবং ৯ ও ১০ নং প্রশ্নের উত্তর দাও:
সেহাগ তার মা-বাবার একমাত্র সন্তান। সে পড়ালেখার পাশাপাশি সারাদিন বাড়িতে বসে কম্পিউটারে গেম খেলে সময় কাটায়।
৯. সোহাগের এরূপ কর্মকান্ডের ফল কী হতে পারে?
ক. লেখাপড়ায় উন্নতি হতে পারে
খ. শারীরিক বৃদ্ধি ঘটতে পারে
গ. মানসিক বিকাশে সমস্যা হতে পারে
ঘ. মানসিক বৃদ্ধি হতে পারে
১০. সোহাগের জন্য তার বাবা-মার করণীয়-
i. খেলাধুলার ব্যবস্থা করা
ii. তাকে কঠোর শাসন করা
iii. সৃজনশীল কাজে ব্যস্ত রাখা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১১. www এর উদ্ভাবক কে?
ক. স্যার টিমোথি জন 'টিম' বার্নাস লি
খ. অ্যাডা লান্ডলেস
গ. মার্ক জুকারবার্গ
ঘ. রেমন্ড স্যামুয়েল টমলিনসন
১২. "2BornoT2B latis The? এর লেখক কে?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর খ. শেক্সপিয়ার
গ. হুমায়ন আহমেদ ঘ. গেটিস বার্গ
১৩. ই-গর্ডন্যান্সের ফলে-
i. সু-শাসন প্রতিষ্ঠিত হয়
ii. গ্রাহক সেবার মান বৃদ্ধি পায়
iii. কর্মে সুশৃঙ্খলতা বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড় এবং ১৪ ও ১৫ নং প্রশ্নের উত্তর দাও।
ফজল সাহেব বৃষ্টির কারণে মাদরাসায় উপস্থিত হতে পারেননি। তাই তিনি ঘরে বসে শ্রেণিকার্যক্রম পরিচালনা করেন এবং অনলাইনে আপলোড করেন।
১৪. উদ্দীপকের আলোকে ফজল সাহেবের শ্রেণি কার্যক্রমের জন্য কি প্রয়োজন?
ক. কম্পিউটার খ. টেলিভিশন গ. বাটন মোবাইল ঘ. রেডিও
১৫. ফজল সাহেবের উক্ত কার্যক্রমের ফলে-
i. যে কোনো শিক্ষার্থী উপকৃত হবে
ii. প্রতিষ্ঠানের শিক্ষার্থী কমে যাবে
iii. শিক্ষার্থীরা বার বার ক্লাশ দেখতে পারবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
সংক্ষিপ্ত-উত্তর প্রশ্ন (প্রতিটি প্রশ্নের মান ২)
যেকোনো ৫টি প্রশ্নের উত্তর দাও:
১. সফটওয়্যার ইনস্টল করার আগে কোন বিষয়গুলো লক্ষ রাখা উচিত?
২. আনইনস্টল ও ডিলিটের মধ্যে দুইটি পার্থক্য লিখ।
৩. ডকুমেন্টের লেখায় ওয়ার্ড আর্ট কীভাবে যোগ করা যায়?
৪. স্প্রেডশিটে ভাগ করার প্রক্রিয়াটি ব্যাখ্যা কর।
৫. বর্তমানে মাল্টিমিডিয়া বেশি ব্যবহৃত হচ্ছে কেন?
৬. স্লাইডে কিভাবে ভিডিয়ো যুক্ত করা যায়?
৭. if স্টেটমেন্টে কী ধরনের শর্ত ব্যবহৃত হয়?
৮. continue স্টেটমেন্টের ব্যবহার লেখ।