শ্রেণি : ষষ্ঠ || অধ্যায় - ২
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সংশ্লিষ্ট যন্ত্রপাতি
বহুনির্বাচনি প্রশ্ন
শ্রেণি : ষষ্ঠ || অধ্যায় - ২
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সংশ্লিষ্ট যন্ত্রপাতি
বহুনির্বাচনি প্রশ্ন
১. বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ তারবিহীন যোগাযোগ মাধ্যম কোনটি?
ক. রেডিও খ. টেলিভিশন গ. মোবাইল ঘ. ল্যান্ডফোন
২. প্রসেসরকে কম্পিউটারের মস্তিষ্ক বলার কারণ হচ্ছে প্রসেসর-
i. মাদারবোর্ডের সাথে সংযুক্ত থাকে
ii. কম্পিউটারের নির্দেশক হিসেবে কাজ করে
iii. তথ্যের প্রক্রিয়াকরণের কাজ করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩. তোমার লেখা কবিতাগুলো কম্পিউটারে দীর্ঘ সময়ের জন্য সেভ বা সংরক্ষণ করতে চাও। এক্ষেত্রে কোন ডিভাইসটি ব্যবহার করবে?
ক. র্যাম খ. হার্ডডিস্ক ড্রাইভ
গ. প্রসেসর ঘ. পেনড্রাইভ
৪. একই সাথে ইনপুট এবং আউটপুট ডিভাইস হিসেবে কোনটি কাজ করে?
ক. মনিটর খ. কী-বোর্ড গ. টাচ স্ক্রিন ঘ. মাদার বোর্ড
৫. অপারেটিং সিস্টেমের প্রধান কাজ হচ্ছে-
ক. ইনপুট-আউটপুট অপারেশন
খ. ফাইল সিস্টেম নিয়ন্ত্রণ
গ. প্রোগ্রাম পরিচালনার পরিবেশ সৃষ্টি
ঘ. বিভিন্ন ডিভাইসের ত্রুটি নির্ণয়
নিচের অনুচ্ছেদটি পড়ে ৬ ও ৭ নং প্রশ্নের উত্তর দাও :
হাসান সাহেব তাঁর নাতি-নাতনিদের সাথে বিজ্ঞানের বিভিন্ন আবিষ্কার নিয়ে গল্প করছিলেন। তিনি বলেন, এখন একই যন্ত্রের সাহায্যে মজার মজার অনুষ্ঠান দেখা যায়, শোনা যায়, এমনকি রেকর্ড করে পরেও তা উপভোগ করা যায়। কোনো খবর যেকোনো সময় যেকোনো জায়গায় পৌছানো কত সহজ হয়ে গেছে। অথচ এমন একদিন ছিল যখন এগুলোর কিছুই ছিল না। জরুরি অনেক খবর পেতে কয়েক মাস লেগে যেত।
৬. হাসান সাহেবের গল্পে বিজ্ঞানের যে উন্নয়নের দিকে গুরুত্ব দেওয়া হয়েছে তা হলো-
i. স্যাটেলাইট টেলিভিশনের উন্নয়ন
ii. ডাক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন
iii. তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিকাশ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৭. হাসান সাহেব যেকোনো খবর যেকোনো সময় যেকোনো স্থানে দ্রুত পাঠাতে কোন মাধ্যম ব্যবহার করবেন?
ক. ইন্টারনেট খ. রেডিও গ. ল্যান্ডফোন ঘ. মোবাইল ফোন
৮. পৃথিবীর এক পৃষ্ঠ থেকে অপর পৃষ্ঠে তথ্য পাঠানোর কাজে ব্যবহৃত প্রযুক্তি কোনটি?
ক. অপটিক্যাল ফাইবার খ. মোবাইল ফোন
গ. ইন্টারনেট ঘ. স্যাটেলাইট
৯. প্রসেসর কাজ প্রসেসিং করে কোথায় পাঠায়?
ক. প্রিন্টার খ. আউটপুট গ. ইনপুট ঘ. মেমোরি
১০. কম্পিউটারের মূল অংশ কয়টি?
ক. ২টি খ. ৩টি গ. ৪টি ঘ. ৫টি
১১. কোনটি সঠিক প্রক্রিয়া?
ক. ইনপুট মেমোরি প্রসেসর আউটপুট
খ. ইনপুট মেমোরি প্রসেসর মেমোরি
গ. আউটপুট আউটপুট মেমোরি প্রসেসর ইনপুট
ঘ. আউটপুট প্রসেসর মেমোরি ইনপুট
১২. হার্ডওয়্যার কী?
ক. প্রোগ্রাম খ. অপারেটিং সিস্টেম
গ. কম্পিউটারের বিভিন্ন যন্ত্রপাতি ঘ. উইন্ডোজ
১৩. একই কম্পিউটার দিয়ে আমরা গান শোনা, ছবি আঁকা এমনকি জটিল হিসাবের কাজও করতে পারি। এ ক্ষেত্রে কোনটির ভূমিকা সর্বাধিক?
ক. প্রসেসর খ. মেমোরি গ. হার্ডওয়্যার ঘ. সফটওয়্যার
১৪. মানুষের মস্তিষ্ককে কম্পিউটারের সাথে তুলনা করা ঠিক নয় কেন?
ক. এদের মধ্যে কোনো মিল নেই তাই
খ. এদের মধ্যে তফাত অনেক বেশি
গ. এতে মস্তিষ্ককে বড় করে দেখা হয়
ঘ. এতে মস্তিষ্ককে অপমান করা হয়
১৫. লিখতে ও ছবি অঙ্কন করতে কোনগুলো ব্যবহার করা হয়?
ক. কী-বোর্ড ও মাউস
খ. মাউস ও স্ক্যানার
গ. কী-বোর্ড ও ডিজিটাল ক্যামেরা
ঘ. কী-বোর্ড ও স্ক্যানার
১৬. কম্পিউটারের কাজ করার প্রথম ও শেষ ধাপ কোনটি?
ক. ইনপুট ও মেমোরি খ. ইনপুট ও আউটপুট
গ. ইনপুট ও প্রসেসর ঘ. আউটপুট ও মেমোরি
১৭. আউটপুট ডিভাইসের মূল কাজ কি?
ক. তথ্য সংগ্রহ খ. তথ্য প্রক্রিয়াকরণ
গ. ফলাফল বিশ্লেষণ ঘ. ফলাফল উপস্থাপন
১৮. সদ্য জন্ম নেওয়া একটি শিশুর মস্তিষ্ককে কীসের সাথে তুলনা করা যায়?
ক. শূন্য মস্তিষ্ক খ. সফটওয়্যারবিহীন হার্ডওয়্যার
গ. হার্ডওয়্যারবিহীন সফটওয়্যার ঘ. সফটওয়্যারবিহীন কম্পিউটার
১৯. সারা পৃথিবীতে বিশাল পরিবর্তন হয়েছে কিসের ব্যবহারে?
ক. কম্পিউটার খ. আইসিটি গ. মোবাইল ঘ. স্যাটেলাইট
২০. কম্পিউটারের যন্ত্রাংশগুলোকে কী বলে?
ক. ইনপুট খ. সফটওয়্যার
গ. আউটপুট ঘ. হার্ডওয়্যার
২১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে বড় ভূমিকা রেখেছে কোন যন্ত্রটি?
ক. রেডিও খ. মোবাইল গ. কম্পিউটার ঘ. টেলিভিশন
২২. প্রসেসর কোথা থেকে তথ্য দেওয়া নেওয়া করে?
ক. র্যাম খ. মেমোরি গ. হার্ডডিস্ক ঘ. প্রিন্টার
২৩. নিচের কোন যন্ত্রটি একসাথে অনেক কাজ করার জন্য উপযোগী?
ক. রেডিও খ. কম্পিউটার
গ. টেলিভিশন ঘ. এটিএম মেশিন
২৪. ফলাফলগুলো প্রাথমিকভাবে কোথায় জমা থাকে?
ক. আউটপুটে খ. মনিটরে গ. মেমোরিতে ঘ. প্রসেসরে
২৫. পৃথিবীর সব কম্পিউটারের কাজ করার পদ্ধতি হলো-
i. ভিন্ন
ii. একরকম
iii. অভিন্ন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৬. কম্পিউটার দিয়ে কাজ করার সময় তার মেমোরিতে রাখতে হয়-
i. তথ্য
ii. উপাত্ত
iii. Data
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড় এবং ২৭ ও ২৮ নম্বর প্রশ্নের উত্তর দাও:
বাপ্পী শাহরিয়ার একজন হিসাবরক্ষক। তিনি যে কোম্পানিতে চাকরি করেন সেখানের ব্যবসায়িক হিসাবনিকাশ কর্মচারীদের বেতন, বোনাস সবকিছুর হিসাব রাখতে হয় তাকে। এসব হিসাব রাখতে যেকোনো প্রযুক্তির সাহায্য নেয় না। যার কারণে প্রায়ই তার ভুল হয় এবং নতুন করে সমস্ত হিসাব করতে হয়।
২৭. বাপ্পী শাহরিয়ার তার সমস্যা সমাধান কী ব্যবহার করতে পারেন?
ক. ক্যালকুলেটর খ. কম্পিউটার সফটওয়্যার
গ. কম্পিউটার ইন্টারনেট ঘ. কম্পিউটার হার্ডওয়্যার
২৮. বাপ্পী শাহরিয়ারের কাজের জন্য যা প্রয়োজন-
i. মাইক্রোসফট ওয়ার্ড
ii. কম্পিউটার
iii. হিসাব নিকাশের সফটওয়্যার
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৯. সফটওয়্যারের অপর নাম কী?
ক. ডাটা খ. প্রোগ্রাম গ. অ্যাপ্লিকেশন ঘ. সিস্টেম
৩০. কম্পিউটারে লেখার জন্য কোন ভাষা ব্যবহার করা হয়?
ক. প্রোগ্রামিং ভাষা খ. বাংলা ভাষা
গ. ইংরেজি ভাষা ঘ. আরবি ভাষা
৩১. প্রোগ্রামিং কী?
ক. বাংলা ভাষায় লেখা নির্দেশ
খ. ইংরেজি ভাষায় লেখা নির্দেশ
গ. কম্পিউটারের ভাষায় লেখা নির্দেশ
ঘ. ফরাসি ভাষায় লেখা নির্দেশ
৩২. সফটওয়্যার তৈরি করতে প্রয়োজন-
i. প্রোগ্রামিং জানা
ii. সৃজনশীল
iii. উচ্চতর ডিগ্রী
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৩. সরাসরি ভিডিও কম্পিউটারে প্রবেশ করাতে ব্যবহৃত হয়-
ক. ভিডিও ক্যামেরা খ. ডিজিটাল ক্যামেরা
গ. ওয়েব ক্যাম ঘ. স্ক্যানার
৩৪. বারকোড কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়?
ক. কৃষিক্ষেত্রে খ. ব্যবসা ক্ষেত্রে
গ. শিক্ষাক্ষেত্রে ঘ. চিকিৎসা ক্ষেত্রে
৩৫. কোনটি ইনপুট ডিভাইস?
ক. ওয়েব ক্যাম খ. মনিটর
গ. প্রিন্টার ঘ. সাউন্ড বক্স
৩৬. স্ক্যানার ও বারকোড রিডার কি?
ক. হার্ডওয়্যার খ. গেমস ডিভাইস
গ. ইনপুট ডিভাইস ঘ. আউটপুট ডিভাইস
৩৭. একটি ইনপুট ডিভাইস হলো-
ক. স্ক্যানার খ. ল্যাপটপ গ. কম্পিউটার ঘ. মাল্টিমিডিয়া
৩৮. কোনটি ইনপুট ও আউটপুট দুটি হিসেবেই কাজ করে?
ক. পেনড্রাইভ খ. স্পিকার গ. প্রিন্টার ঘ. টাচস্ক্রীন
৩৯. কম্পিউটারে ছবি আঁকতে চাইলে কোনটি ব্যবহার করতে হয়?
ক. মাউস খ. কী বোর্ড গ. ক্যামেরা ঘ. মাইক্রোফোন
৪০. কম্পিউটারে লেখার জন্য কোন ইনপুট ডিভাইসটি ব্যবহার হয়?
ক. মনিটর খ. মাউস গ. প্রিন্টার ঘ. কী-বোর্ড
৪১. নিচের কোনটি ইনপুট ডিভাইস নয়?
ক. কী-বোর্ড খ. স্ক্যানার গ. মনিটর ঘ. ওএমআর
৪২. ডিজিটাল ক্যামেরা এক ধরনের-
ক. ইনপুট ডিভাইস খ. আউটপুট ডিভাইস
গ. মেমোরী ডিভাইস ঘ. প্রসেসিং ডিভাইস
৪৩. ছবি স্ক্যান করার জন্য কোন ডিভাইসটি ব্যবহার করা হয়?
ক. স্ক্যানার খ. প্রিন্টার গ. ওয়েবক্যাম ঘ. ওএমআর
৪৪. গেমের তথ্য ইনপুটের জন্য কোন ধরনের ডিভাইস ব্যবহৃত হয়
ক. OMR খ. জয়স্টিক গ. স্ক্যানার ঘ. প্রিন্টার
৪৫. মাউস দিয়ে কম্পিউটারের ভিতর পাঠানো হয়-
i. তথ্য
ii. উপাত্ত
iii. খবর
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪৬. ইনপুট ডিভাইস কোনগুলো?
i. মাউস
ii. ও.এম.আর
iii. প্রিন্টার
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড় এবং ৪৭ ও ৪৮ নং প্রশ্নের উত্তর দাও:
রাফি সম্প্রতি নতুন চাকরিতে যোগ দিয়েছে। অন লাইনে চাকরির আবেদন পত্র জমা দেয় এবং ভাইভা দেয় এবং অনলাইনেই সে নিশ্চিত হয় তার চাকরির ব্যাপারে। ভাইভা দেওয়ার সময় সে চাকরিদাতার সাথে অনলাইনে মুখোমুখি কথা বলে।
৪৭. অনলাইনে আবেদন করার জন্য কম্পিউটারে কিসের সংযোগ প্রয়োজন?
ক. ইন্টারনেট খ. প্রিন্টার গ. স্ক্যানার ঘ. পেনড্রাইভ
৪৮. অনলাইনে মুখোমুখি কথা বলার জন্য প্রয়োজন কোনটি?
ক. মডেম খ. প্রিন্টার গ. ওয়েবক্যাম ঘ. প্রজেক্টর
৪৯. নিচের কোনটি স্টোরেজ ডিভাইস নয়?
ক. RAM খ. Processor
গ. CD ঘ. Pendrive
৫০. র্যাম কোন ধরনের মেমোরী?
ক. স্থায়ী খ. অস্থায়ী গ. কোনটিই নয় ঘ. উভয়ই
৫১. কম্পিউটারের তথ্য পকেটে নিয়ে ঘোরার জন্য কী ব্যবহার করা হয়?
ক. হার্ডড্রাইভ খ. সিডি গ. পেনড্রাইভ ঘ. র্যাম
৫২. কম্পিউটারের তথ্য কোথায় স্থায়ীভাবে জমা থাকে না?
ক. হার্ডডিস্কে খ. রমে গ. র্যামে ঘ. প্রসেসরে
৫৩. মেমোরিতে তথ্যগুলো কীভাবে সাজানো থাকে-
ক. বড় থেকে ছোট আকার খ. ক্রমানুসারে
গ. ছোট থেকে বড় আকারে ঘ. এলোমেলোভাবে
৫৪. এক গিগা র্যামে কত লক্ষ শব্দের সমান তথ্য রাখা যায়?
ক. পাঁচ লক্ষ খ. বারো লক্ষ
গ. দশ লক্ষ ঘ. তের লক্ষ
৫৫. সবচেয়ে পরিচিত স্টোরেজ ডিভাইসের নাম হচ্ছে-
ক. সিডি খ. র্যাম গ. মডেম ঘ. হার্ডডিস্ক ড্রাইভ
৫৬. হার্ডডিস্ক ড্রাইভ হলো-
ক. একটি স্টোরেজ ডিভাইস খ. একটি প্রোগ্রাম
গ. একটি দামী বস্তু ঘ. একটি ছোট যন্ত্র
৫৭. কম্পিউটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ নিম্নের কোনটি?
ক. স্ক্যানার খ. মাইক্রোফোন
গ. মেমোরি ঘ. প্রিন্টার
৫৮. কী দিয়ে কম্পিউটার সিডি থেকে তথ্য সংগ্রহ করতে পারে?
ক. শব্দ খ. তড়িৎ গ. আলো ঘ. চৌম্বক তরঙ্গ
৫৯. কোনটি প্রাইমারি মেমোরি?
ক. RAM খ. ROM
গ. Cache Memory ঘ. Main memory
৬০. RAM এর পুরো অর্থ কী?
ক. Read Access Memory
খ. Random Access Memory
গ. Rendable Access Memory
ঘ. Read Access Move
৬১. নিচের কোনটি অস্থায়ী মেমোরি?
ক. CDROM খ. RAM গ. ROM ঘ. প্রসেসর
৬২. তথ্য উপাত্ত সাময়িকভাবে রাখা হয় কোথায়?
ক. র্যামে খ. প্রসেসরে গ. রমে ঘ. প্রিন্টারে
৬৩. নিচের কোনটি স্থায়ী মেমোরি?
ক. RAM খ. ROM গ. ওয়েবক্যাম ঘ. ওএমআর
৬৪. কম্পিউটার বন্ধ করলে কোথায় রাখা তথ্য মুছে যায়?
ক. হার্ডডিস্ক ড্রাইভে খ. র্যামে
গ. রমে ঘ. পেনড্রাইভে
৬৫. নিম্নের কোনটি কম্পিউটারের সাথে পাকাপাকিভাবে লাগানো থাকে?
ক. পেনড্রাইভ খ. হার্ডডিস্ক ড্রাইভ
গ. সিডি ঘ. বারকোড রিডার
৬৬. কিছু স্ট্যান্ড এলোন এসএসডি মডেলের ধারণ ক্ষমতা কত পর্যন্ত হয়?
ক. ১-২ জিবি খ. ৪-৮ জিবি
গ. ১-২ ঢিবি ঘ. ৪-৮ টিবি
৬৭. স্টোরেজ ডিভাইস কোনটি?
i. র্যাম
ii. হার্ডডিস্ক
iii. সিডি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৬৮. কম্পিউটারের সহায়ক মেমোরি হলো-
i. হার্ডডিস্ক
ii. পেনড্রাইভ
iii. ফ্লপি ডিস্ক
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৬৯. মাদারবোর্ডের ডিভাইসগুলোর মাঝে সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ হচ্ছে –
ক. রম খ. ডিভিডি রম
গ. প্রসেসর ঘ. র্যাম
৭০. ইনপুট ? আউটপুট। প্রশ্নবোধক (?) চিহ্নিত স্থানে হবে-
ক. কী-বোর্ড খ. মাউস গ. প্রসেসর ঘ. প্রিন্টার
৭১. কোনটি সঠিক?
ক. আউটপুট-মেমোরি-প্রসেসর-মেমোরি-আউটপুট
খ. ইনপুট-মেমোরি-প্রসেসর-মেমোরি-আউটপুট
গ. ইনপুট-মেমোরি-প্রসেসর-মেমোরি-ইনপুট
ঘ. ইনপুট-প্রসেসর-মেমোরি-আউটপুট-মেমোরি
৭২. প্রসেসর কে ঠান্ডা করার জন্য কোনটি ব্যবহার করা হয়?
ক. পানি খ. ফ্যান গ. বরফ ঘ. এসি
৭৩. কম্পিউটারের Brain (মস্তিষ্ক) কাকে বলে?
ক. প্রধান মেমোরি খ. প্রসেসর
গ. হার্ডডিস্ক ঘ. মনিটর
৭৪. কম্পিউটারের প্রসেসর মেমোরি থেকে তথ্য দেওয়া নেওয়ার পর সেগুলো কী করে?
ক. সংরক্ষণ করে খ. মুছে ফেলে
গ. প্রক্রিয়াকরণ করে ঘ. রিক্সেস করে
৭৫. প্রসেসরকে যদি মানুষের সঙ্গে তুলনা করি তবে তাকে আমরা কার সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ সন্তান বলে ধরে নিতে পারি?
ক. হার্ডডিস্কের খ. মনিটরের
গ. মাদারবোর্ডের ঘ. অপারেটিং সিস্টেমের
৭৬. প্রসেসরের গতি বাড়ার ফলে কোনগুলো আরও বেশি কার্যকর হয়েছে?
ক. সফটওয়্যারগুলো খ. কী-বোর্ড
গ. মাউস ঘ. রম
৭৭. CPU এর পূর্ণরূপ হচ্ছে-
ক. Central Processing Unit
খ. Control Processing Unit
গ. Center Processing Unit
ঘ. Can firm Processing Unit
৭৮. কম্পিউটারের তথ্য প্রক্রিয়াকরণের কাজটি কে করে?
ক. মেমোরি খ. আউটপুট ডিভাইস
গ. মাদারবোর্ড ঘ. প্রসেসর
৭৯. প্রসেসর কম্পিউটারের কোথায় অবস্থান করে?
ক. কম্পিউটারের বাইরে খ. মেমোরিতে
গ. কম্পিউটারের ভিতরে ঘ. মাদারবোর্ডে
৮০. মাদারবোর্ডে কী লাগানো আছে?
ক. অসংখ্য ইলেকট্রনিক্স খুঁটিনাটি
খ. সিডি
গ. পেনড্রাইভ
ঘ. হার্ডডিস্ক ড্রাইভ
৮১. নিচের কোনটি মাইক্রোপ্রসেসর তৈরির প্রতিষ্ঠান নয়?
ক. এনভিডিয়া খ. ইনটেল গ. মটোরোলা ঘ. ফায়ারফক্স
৮২. কম্পিউটারের মূল অংশগুলো সম্পর্কে যা প্রযোজ্য-
i. প্রত্যেকটা অংশই গুরুত্বপূর্ণ
ii. যেকোনো একটা ছাড়া অন্যগুলো অচল
iii. প্রসেসর ছাড়া অন্যগুলো সহজে দেখা যায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৮৩. কম্পিউটারের প্রসেসর-
i. তথ্য প্রক্রিয়া করে
ii. তথ্য সংরক্ষণ করে
iii. তথ্য আদান-প্রদান করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড় এবং ৮৪ ও ৮৫ নম্বর প্রশ্নের উত্তর দাও:
হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার পদে চাকরির জন্য তন্ময় আহমেদকে পরীক্ষার সময় কম্পিউটারের যে বোর্ডে অনেক ইলেকট্রনিক খুঁটিনাটি লাগানো থাকে তার বিভিন্ন অংশের নাম ও কাজ করার পদ্ধতি বলতে বলা হয় এবং সে ভালভাবেই পরীক্ষায় পাস করে।
৮৪. এখানে উল্লিখিত বোর্ডটিকে কী বলা হয়?
ক. জুরি বোর্ড খ. ইন্টারভিউ বোর্ড
গ. হার্ডবোর্ড ঘ. মাদার বোর্ড
৮৫. তন্ময় আহমেদ যে যন্ত্রগুলোর নাম ও কাজ লিখল-
i. মাউস
ii. প্রসেসর
iii. মেমোরি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৮৬. ছবিকে বড় করে প্রকাশ করার জন্য কোন প্রযুক্তি ব্যবহার করা হয়?
ক. টেলিভিশন খ. কম্পিউটার
গ. মাল্টিমিডিয়া প্রজেক্টর ঘ. মোবাইল ফোন
৮৭. বাড়ির নকশা ছাপানোর জন্য ব্যবহৃত হয়-
ক. লেজার প্রিন্টার খ. প্লটার
গ. প্রিন্টার ঘ. স্ক্যানার
৮৮. টাচ স্ক্রিন হলো-
ক. ইনপুট ডিভাইস খ. আউটপুট ডিভাইস
গ. ক ও খ ঘ. কোনটিই নয়
৮৯. নিচের কোনটি আউটপুট ডিভাইস?
ক. বারকোড রিডার খ. ওএমআর
গ. প্রজেক্টর ঘ. টাচস্ক্রিন
৯০. শব্দের আউটপুট পাওয়ার জন্য নিচের কোনগুলো ব্যবহার করা হয়?
ক. স্পিকার খ. প্লটার
গ. মাইক্রোফোন ঘ. প্রিন্টার
৯১. ইনপুট ও আউটপুট উভয় হিসেবে ব্যবহৃত হয় কোনটি?
ক. স্পিকার খ. প্লটার গ. পেনড্রাইভ ঘ. প্রিন্টার
৯২. প্লটার ব্যবহার করে প্রিন্ট করা হয়-
i. বাড়ির নকশা
ii. সাধারণ ডকুমেন্ট
iii. সড়ক বিজ্ঞাপন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৯৩. প্রিন্টারে ছাপানো যায়-
i. বই
ii. চিঠিপত্র
iii. ব্যানার
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ৯৪ ও ৯৫ নং প্রশ্নের উত্তর দাও:
গত ক্রিকেট বিশ্বকাপ চলার সময় হাসান ও তার বন্ধুরা ওদের মহল্লায় বড় স্ক্রিনে খেলা দেখার ব্যবস্থা করে এবং এলাকায়
৯৪. বাংলাদেশ ক্রিকেট টিমের বড় বড় পোস্টার ও ব্যানার লাগায় হাসানরা খেলা দেখতে কিসের সাহায্য নিয়েছিল?
ক. প্রিন্টার খ. প্লটার
গ. মাল্টিমিডিয়া প্রজেক্টর ঘ. স্ক্যানার
৯৫. ক্রিকেট দলের ব্যানারগুলো ছাপা হয় কী দিয়ে?
ক. প্রিন্টার খ. স্ক্যানার গ. প্রজেক্টর ঘ. প্লটার
৯৬. মডেম ইন্টারনেটের সাথে যুক্ত করে-
i. কম্পিউটার
ii. স্মার্টফোন
iii. মানুষ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৯৭. এক সময় পৃথিবীর সব তথ্যই পাঠানো হতো-
i. তারবিহীন ওয়ারলেস সংকেত হিসেবে
ii. তারের ভিতর বৈদ্যুতিক সংকেত হিসেবে
iii. বৈদ্যুতিক ভোল্টেজ 0,1 এর মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৯৮. নিচের কোনটি সফটওয়্যার?
ক. কী বোর্ড খ. এন্ড্রয়েড গ. স্পীকার ঘ. প্রিন্টার
৯৯. নিচের কোনটি অপারেটিং সিস্টেম নয়?
ক. Windows খ. IOS গ. Linux ঘ. MS Word
১০০. পৃথিবী জুড়ে অত্যন্ত জনপ্রিয় অপারেটিং সিস্টেম কোনটি?
ক. Win7 খ. লিনাক্স
গ. এম এস ডস ঘ. নিনাক্স
১০১. কোনটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার নয়?
ক. গেম সফটওয়্যার খ. এমএস ওয়ার্ড
গ. উইন্ডোজ ঘ. ফটোশপ
১০২. অপারেটিং সিস্টেমের প্রধান কাজ হচ্ছে-
ক. ইনপুট আউটপুট অপারেশন
খ. ফাইল সিস্টেম নিয়ন্ত্রণ
গ. প্রোগ্রাম পরিচালনার পরিবেশ সৃষ্টি
ঘ. বিভিন্ন ডিভাইসের ত্রুটি নির্ণয়
১০৩. কোনটি ক্রয় করতে হয় না?
ক. উইন্ডডোজ খ. লিনাক্স গ. ম্যাক ঘ. ইউনিক্স
১০৪. নিচের কোনটি অপারেটিং সিস্টেম নয়?
ক. উইন্ডোজ খ. লিনাক্স গ. ম্যাক ঘ. মাইক্রোসফট
১০৫. নিচের কোনটি অপাররটিং সিস্টেম নয়?
ক. উইন্ডোজ খ. ইউনিক্স গ. ম্যাক ঘ. গুগল
১০৬. নিচের কোনটি সফটওয়্যার?
ক. মেমোরি খ. ওয়ার্ড প্রসেসর
গ. প্রসেসর ঘ. আউটপুট
১০৭. কোন ধরনের সফটওয়্যার একজন অন্যজনকে কপি করে দিতে পারে?
ক. উচ্চ লেবেলের সফটওয়্যার
খ. সফটওয়্যার
গ. দামি সফটওয়্যার
ঘ. মুক্ত সফটওয়্যার
১০৮. কম্পিউটার চালু হওয়ার সাথে সাথে কোন সফটওয়্যার কাজ করে?
ক. প্রসেসর খ. মেমোরি
গ. অপারেটিং সফটওয়্যার ঘ. প্যাকেজ সফটওয়্যার
১০৯. সফটওয়্যার ব্যবহার করা যায়-
i. কম্পিউটার
ii. মোবাইল ফোন
iii. রেডিও
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১১০. অপারেটিং সিস্টেম সফটওয়্যার হলো-
i. ম্যাক
ii. লিনাক্স
iii. ওয়ার্ড প্রসেসর
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১১১. এ্যান্ড্রয়েড, আইওএস, উইন্ডোজ ইতাদি ব্যবহারযোগ্য-
i. স্মার্টফোনে
ii. ট্যাবলেটে
iii. প্যাডে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ১১২ ও ১১৩ নং প্রশ্নের উত্তর দাও:
আরিফ নতুন কম্পিউটার কিনেছে যার ভেতর কোনো রকম সফটওয়্যার দেওয়া নাই। একই সাথে সে একটি অপারেটিং সিস্টেম সিডি এবং কয়েকটি অ্যাপ্লিকেশন সফটওয়্যারের সিডি কিনেছে যেমন ছবি আঁকার, গান শোনার, সিনেমা দেখার ইত্যাদি।
১১২. আরিফ অপারেটিং সিস্টেম সিডি না কিনলে কী হতো?
ক. কম্পিউটার চলত না খ. কম্পিউটার ধীরে চলত
গ. কম্পিউটার দ্রুত চলত ঘ. কম্পিউটার নিয়ন্ত্রণ হারাত
১১৩. আরিফকে কম্পিউটারটি সচল করতে এবং ব্যবহার উপযোগী করতে কোন সিডি আগে ব্যবহার করতে হবে?
ক. অ্যাপ্লিকেশন সফটওয়্যারের যেকোনো সিডি
খ. অপারেটিং সিস্টেমের সিডি
গ. গান শোনার অ্যাপ্লিকেশন সফটওয়্যারের সিডি
ঘ. সিনেমা দেখার সফটওয়্যারের সিডি
১১৪. কম্পিউটারে ভিডিওচিত্র দেখতে হলে তোমাকে কোন ধরনের সফটওয়্যার ব্যবহার করতে হবে?
ক. প্যাকেজ খ. ইউটিলিটি
গ. কাস্টমাইজড ঘ. ফার্মওয়্যার
১১৫. নির্দিষ্ট কাজ সম্পাদনের জন্য আলাদাভাবে কী তৈরি করা হয়?
ক. অপারেটিং সিস্টেম খ. RAM
গ. অ্যাপ্লিকেশন সফটওয়্যার ঘ. উইন্ডোজ
১১৬. বিশেষ কাজের জন্য তৈরিকৃত বিশেষ সফটওয়্যারকে কী বলে?
ক. অপারেটিং সিস্টেম খ. অ্যাপ্লিকেশন প্রোগ্রাম
গ. প্যাকেজ প্রোগ্রাম ঘ. কাস্টমাইজড প্রোগ্রাম
১১৭. ওয়ার্ড প্রসেসর কোন ধরনের সফটওয়্যার?
ক. অ্যাপ্লিকেশন সফটওয়্যার খ. অপারেটিং সফটওয়্যার
গ. গেমিং সফটওয়্যার ঘ. কাস্টমাইজড সফটওয়্যার
১১৮. অ্যাপ্লিকেশন সফটওয়্যার কত প্রকার?
ক. ১ খ. ২ গ. ৩ ঘ. ৪
১১৯. হার্ডকপি কী?
ক. কাগজে মুদ্রিত কপি খ. ভিজুয়াল ডিসপ্লে আউটপুট
গ. স্ক্যানার ইনপুট ঘ. মনিটর আউটপুট
১২০. ইন্টারনেটে ঘুরে বেড়ানোর জন্য যে সফটওয়্যার তৈরি করা হয়েছে তার নাম কী?
ক. প্যাকেজ সফটওয়্যার খ. অপারেটিং সিস্টেম সফটওয়্যার
গ. লিনাক্স ঘ. ম্যাক
১২১. সফটওয়্যার তৈরি করতে হলে কোন বিষয়ে জ্ঞান থাকাটা জরুরি?
ক. হার্ডওয়্যার খ. প্রোগ্রামিং গ. ওএস ঘ. লিনাক্স
১২২. লেখালেখির জন্য তৈরি অ্যাপ্লিকেশন সফটওয়্যারকে কী বলে?
ক. হার্ডওয়্যার খ. ওয়ার্ড প্রসেসর
গ. লিনাক্স ঘ. ম্যাক
১২৩. বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের অনেকেই কী বিক্রি করে ধনী হয়েছে?
ক. ইউটিলিটি সফটওয়্যার খ. প্যাকেজ সফটওয়্যার
গ. কাস্টমাইজড সফটওয়্যার ঘ. অ্যান্টিভাইরাস সফটওয়্যার
১২৪. একটি অপটিক্যাল ফাইবার দিয়ে কতটি টেলিফোন লাইনের সমান তথ্য পাঠানো যায়?
ক. একশত কোটি খ. দশ কোটি
গ. এক লক্ষ কোটি ঘ. এক কোটি
১২৫. কম্পিউটারের সাথে টেলিফোনের নেটওয়ার্ক জুড়ে দেওয়ার যন্ত্রটি হলো-
ক. মোবাইল খ. মডেম
গ. অটিক্যাল ফাইবার ঘ. মিডিয়া
১২৬. যোগাযোগ সহজ করার জন্য ব্যবহৃত হচ্ছে-
ক. ডিজিটাল ক্যামেরা খ. সিসি টিভি
গ. অনলাইন সংবাদ মাধ্যম ঘ. অপটিক্যাল ফাইবার
১২৭. মডেমের কাজ কী?
ক. ডিজিটাল সিগন্যালকে কারেন্টে রূপান্তর
খ. ডিজিটাল সিগন্যালকে এনালগ সিগন্যালে রূপান্তর
গ. ফ্যাক্সের সাথে ফ্যাক্সের সংযোগ
ঘ. টেলিফোনের সাথে কম্পিউটারের সংযোগ
১২৮. যেসব টেলিফোনে সংকেত পাঠাতে বৈদ্যুতিক তারকে মাধ্যম হিসেবে ব্যবহার করা হত তাদের কী বলে?
ক. মডেম খ. ল্যান্ডফোন গ. মোবাইল ঘ. স্মার্টফোন
১২৯. কম্পিউটারের তথ্য ও উপাত্ত পাঠানোর জন্য ব্যবহার করা হয় নিচের কোন মাধ্যমটি?
ক. ইন্টারনেট খ. পেনড্রাইভ
গ. টেলিফোন নেটওয়ার্ক ঘ. মোবাইল
১৩০. পৃথিবী থেকে উপগ্রহে তথ্য পাঠাতে কী ব্যবহার করা হয়?
ক. সিগন্যাল খ. পেনড্রাইভ গ. এন্টেনা ঘ. তার
১৩১. পৃথিবী থেকে মহাকাশে পাঠানো সিগন্যালটি কে গ্রহণ করে?
ক. কম্পিউটার খ. মডেম গ. স্যাটেলাইট ঘ. রেডিও
১৩২. টেলিভিশনের বিভিন্ন চ্যানেলগুলো সারা পৃথিবীতে বিতরণ করা হয় কোন ব্যবস্থার মাধ্যমে?
ক. টেলিফোন লাইন খ. স্যাটেলাইট
গ. অপটিক্যাল ফাইবার ঘ. ইন্টারনেট
১৩৩. নিজস্ব স্যাটেলাইটের অধিকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশ পৃথিবীর কততম দেশ?
ক. ৫৪ খ. ৫৬ গ. ৫৭ ঘ. ৫৫
১৩৪. অপটিক্যাল ফাইবার এর ভিতর দিয়ে কোন আলোক রশ্মির মাধ্যমে তথ্য উপাত্ত পাঠানো হয়?
ক. এক্স রে খ. লেজার রে
গ. সূর্য রশ্মি ঘ. কসমিক রে
১৩৫. অপটিক্যাল ফাইবার কী?
ক. কাচের স্বচ্ছ তত্ত্ব খ. নাইলনের তত্ত্ব
গ. তামার তার ঘ. অ্যালুমনিয়ামের তার
১৩৬. সারা পৃথিবীতে যোগাযোগের মাধ্যম হিসেবে প্রয়োগ করে নিয়েছে নিচের কোন প্রযুক্তিটি?
ক. মডেম খ. উপগ্রহ
গ. টেলিফোন লাইন ঘ. অপটিক্যাল ফাইবার