শ্রেণি : অষ্টম || অধ্যায় - ১
তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব
বহুনির্বাচনি প্রশ্ন
শ্রেণি : অষ্টম || অধ্যায় - ১
তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব
বহুনির্বাচনি প্রশ্ন
১. কোনটি আমাদের কাজকে সহজ করে দিয়েছে?
ক. ল্যাপটপ খ. টেলিভিশন
গ. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ঘ. মোবাইল
২. বিদেশ থেকে দেশে টাকা পাঠানোর দ্রুততম মাধ্যম কোনটি?
ক. এম টি খ. মোবাইল গ. টিটি ঘ. ডিডি
৩. বর্তমানে টাকা আদান-প্রদানে কোনটি ব্যবহৃত হয়?
ক. মডেম খ. ফ্যাক্স গ. টেলিফোন ঘ. মোবাইল
৪. বর্তমানে পাবলিক পরীক্ষার ফলাফল সরাসরি কোন ম্যাধ্যমে পাওয়া যায়?
ক. bdjobs খ. Internet গ. roc.gov.bd ঘ. NCTB
৫. পাবলিক পরীক্ষার ফলাফল পাওয়া যায় নিচের কোনটির সাহায্যে?
ক. টেলিভিশন খ. ফ্যাক্স গ. মোবাইল ঘ. রোবট
৬. মডেমের সাহায্যে ইন্টারনেট সংযোগ নিতে চাইলে নিম্নের কোনো যন্ত্রটির প্রয়োজন হবে?
ক. কম্পিউটার খ. CD গ. DVD ঘ. wire
৭. গবেষণার কাজটি সহজ করে দিয়েছে-
i. FPGA
ii. PLA
iii. SMS
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৮. কীভাবে আমরা ঘরে বসে চাকরি আবেদন করতে পারি?
i. মোবাইলের মাধ্যমে
ii. কম্পিউটারের মাধ্যমে
iii. ল্যাপটপের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড় এবং ৯ ও ১০ নং প্রশ্নের উত্তর দাও :
আজ এস. এস. সি. পরীক্ষার রেজাল্ট বের হবে। বাইরে প্রচন্ড ঝড় বৃষ্টি হওয়ার 'কারণে শাকিল তার রেজাল্ট দেখতে স্কুলে যেতে পারছিল না। তার খুব দুশ্চিন্তা হচ্ছিল। এমন সময় তার মা এসে শাকিলকে বললেন এখন তো প্রযুক্তির ব্যবহারে ঘরে বসেই রেজাল্ট দেখা যায়।
৯. শাকিলের দুশ্চিন্তা কীভাবে দূর হলো-
ক. রেডিওতে শুনে খ. অনলাইনে রেজাল্ট দেখে
গ. টেলিভিশনে রেজাল্ট দেখে ঘ. চিঠি পেয়ে
১০. ঘরে বসে কাজটি করতে শাকিলের যা প্রয়োজন হবে-
i. ইন্টারনেট
ii. কম্পিউটার
iii. রেডিও
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১১. নতুন কর্ম সৃষ্টিতে কোনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?
ক. রেডিও খ. ইন্টারনেট গ. মোবাইল ঘ. টিভি
১২. Connectivity is productivity- উক্তিটি কার?
ক. ড. হুমায়ুন আযাদ খ. ড. ইকবাল কাদির
গ. ড. জাফর ইকবাল ঘ. ড. হুমায়ুন আহমেদ
১৩. তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রয়োগের ফলে উৎপাদনশীলতার বৃদ্ধিকে কী বলে?
ক. সংযুক্তি খ. উৎপাদনশীলতা
গ. সংযুক্তিই উৎপাদনশীলতা ঘ. দক্ষতাই উৎপাদনশীলতা
১৪. তথ্য প্রযুক্তি ব্যবহারের ফলে একজন কর্মীর কী বৃদ্ধি পায়?
ক. সহনশীলতা খ. সচেতনতা গ. দক্ষতা ঘ. বেতন
১৫. কোনো প্রতিষ্ঠানের কর্মীদের দক্ষতা বৃদ্ধিতে কোনটির ব্যবহার লক্ষণীয়?
ক. ইন্টারনেট খ. তথ্য-প্রযুক্তি গ. কম্পিউটার ঘ. দক্ষতা
১৬. বর্তমানে কারখানার বিভিন্ন বিপজ্জনক কাজ কাদের দিয়ে করানো হয়?
ক. শ্রমিকদের খ. রোবটদের গ. কর্মীদের ঘ. জনগনদের
১৭. নিচের কোনটি ব্যবহার করে যে কোনো সময় গ্রাহকের নির্দিষ্ট প্রশ্নেরউত্তর দেওয়া যায়?
ক. ইন্টারেকটিভ ভয়েস প্রযুক্তি খ. আউটসোর্সিং
গ. ইন্টারনেট ঘ. এসএমএস
১৮. স্বয়ংক্রিয় ইন্টারেকটিভ ভয়েস প্রযুক্তি গ্রাহকদেরকে কী সুবিধা প্রদান করে?
ক. নির্দিষ্ট সময় সম্পর্কে জানায়
খ. যেকোনো প্রশ্নের উত্তর দেয়
গ. নির্দিষ্ট বইয়ের তথ্য দেয়
ঘ. বিভিন্ন খাবারের রেসিপি দেয়
১৯. ব্যাংকের ATM মেশিনের মাধ্যমে নগদ অর্থ তোলা যায় কখন?
ক. সকালে খ. বিকালে গ. রাত্রে ঘ. যেকোনো সময়
২০. ATM এর পূর্ণরূপ কী?
ক. Atomatic Teller Machine
খ. Automated Teller Machine
গ. Atomatted Transfar Machine
ঘ. Aotomatic Change Machine
২১. কোনটির কারণে প্রতিনিয়ত কাজের ধরন বদলে যাচ্ছে?
ক. ইন্টারনেট খ. মোবাইল গ. আইসিটি ঘ. কম্পিউটার
২২. বাংলাদেশে বর্তমানে মোবাইল ফোন গ্রাহকের সংখ্যা কত?
ক. ৯ কোটি খ. সাড়ে ৯ কোটি
গ. ১০ কোটি ৫০ লক্ষ ঘ. ১২ কোটি
২৩. পূর্বে যেকোনো ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট দপ্তরের নোটিশ বোর্ড, বড় বড় সরকারি প্রতিষ্ঠানের কোথায় সেঁটে দেওয়া হতো?
ক. দেওয়ালে খ. অফিস রুমে
গ. সংবাদ পত্রিকায় ঘ. অফিসের বোর্ডে
২৪. ইন্টারনেটে চাকরি সম্পর্কিত যে সেবা চালু আছে তার নাম কী?
ক. ফেসবুক খ. জব সাইট গ. সার্চ ইঞ্জিন ঘ. জব সার্চিং
২৫. কোনো সাইট থেকে নতুন কাজের খবর পেতে কী করতে হবে?
ক. ফোন খ. নিবন্ধন গ. ই-মেইল ঘ. টেলিগ্রাম
২৬. জবসাইটে নিবন্ধিত ব্যক্তি যে কোনো নতুন কাজের খবর কীসের মাধ্যমে পেতে পারে?
ক. ওয়েবসাইট খ. ফেসবুক গ. কম্পিউটার ঘ. এসএমএস
২৭. www.bdjobs.com-এটি কী ধরনের ওয়েবসাইট?
ক. চাকরি সম্পর্কিত খ. Outsourcing সম্পর্কিত
গ. c-mail সম্পর্কিত ঘ. বেচা-কেনা সম্পর্কিত
২৮. বর্তমান তথ্য প্রযুক্তিতে চাকুরি কিংবা অন্য কোথাও আবেদন করার মাধ্যম হিসেবে ব্যবহৃত হয় কোনটি?
ক. কম্পিউটার খ. ইন্টারনেট গ. স্যাটেলাইট ঘ. ল্যাপটপ
২৯. আউটসোর্সিং-এ কাজ করতে চাইলে যে দক্ষতা প্রয়োজন তা হলো-
i. ভাষার দক্ষতা
ii. মোবাইল ফোন সম্পর্কে দক্ষতা
iii. কাজের দক্ষতা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩০. আউটসোর্সিং এর ওয়েব সাইটগুলো হলো-
i. www.elance.com
it. www.upwork.com
iii. www.gov.bd
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড় এবং ৩১ ও ৩২ নং প্রশ্নের উত্তর দাও:
সোনিয়া প্রতিদিন অফিস থেকে ফেরার পথে বাজার করে নিয়ে যায়। একদিন বাজার করতে গিয়ে দেখল তার কাছে যথেষ্ট ক্যাশ টাকা নেই। তাই সে কাছেই একটি ATM বুথ থেকে টাকা তুলে বাজার করল।
৩১. সোনিয়া কীসের সাহায্যে টাকা তুলল?
ক. ক্রেডিট কার্ড/ডেভিড কার্ড খ. চেক বই
গ. মোবাইল ঘ. ব্যাংক
৩২. সোনিয়া যে মেশিনের ব্যবহারে টাকা তুলল তা মূলত সম্পর্কিত-
i. ব্যাংক এর সাথে
ii. তথ্য প্রযুক্তির সাথে
iii. মোবাইলের সাথে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৩. যোগাযোগ করার পদ্ধতিকে কয়ভাগে ভাগ করা যায়?
ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫
৩৪. একমুখী যোগাযোগকে ইংরেজিতে কী বলা হয়? (জ্ঞান)
ক. One way খ. Broadcast
গ. Radio ঘ. Voicecast
৩৫. একমুখী পদ্ধতির সবচেয়ে সহজ উদাহরণ কোনটি?
ক. মোবাইল ফোন খ. রেডিও
গ. কম্পিউটার ঘ. ই-মেইল
৩৬. রেডিও এর মাধ্যমে নিচের কোন কাজটি করা যায়?
ক. লেখালেখি করা খ. গান ও খবর শোনা
গ. ছবি দেখা ঘ. কথা বলা
৩৭. নিচের কোনটি যোগাযোগের মাধ্যম?
ক. DVD খ. CD-ROM গ. রেডিও ঘ. ক্যামেরা
৩৮. বিনা তারে তথ্য পাঠায় নিচের কোন মাধ্যমটি?
ক. রেডিও খ. ল্যান্ড ফোন গ. অ্যাডার ঘ. অপটিক্যাল ফাইবার
৩৯. প্রক্রিয়া ভেদে যোগাযোগ কী রকম হতে পারে?
ক. এক রকম খ. তিন রকম গ. পাঁচ রকম ঘ. বিভিন্ন রকম
৪০. অনেক সময় সংকেতের সাহায্যে কী করা যায়?
ক. খেলাধুলা খ. লেখা গ. পড়া ঘ. যোগাযোগ
৪১. ১৯৭১ সালে রাত কয়টায় প্রচন্ড শব্দে পুরো চট্টগ্রাম বন্দর কেঁপে উঠেছিল?
ক. ১টা ২৫ মিনিট খ. ২টা ১৫ মিনিট
গ. ২টা ২৫ মিনিট ঘ. ২টা ৫ মিনিট
৪২. ১৯৭১ সালে মুক্তিযোদ্ধা নৌ কমান্ডোদের সংকেত পাঠানোর জন্য কোন ডিভাইসটি ব্যবহার করা হয়েছিল?
ক. ওয়াকিটকি খ. টেলিভিশন গ. টেলিফোন ঘ. রেডিও
৪৩. মুক্তিযোদ্ধাদের সংকেত পাঠানোর জন্য কত তারিখে "আকাশবাণী রেডিও" তে গান বেজে উঠে?
ক. ১২ আগস্ট খ. ১৩ আগস্ট গ. ১৪ আগস্ট ঘ. ১৫ আগস্ট
৪৪. চট্টগ্রামে নৌ-কমান্ডোদের দ্বারা পরিচালিত অভিযানটি কত তারিখে পরিচালিত হয়?
ক. ১৯৭১ সালের ১৪ আগস্ট খ. ১৯৭১ সালের ১৫ আগস্ট
গ. ১৯৭১ সালের ১৬ আগস্ট ঘ. ১৯৭১ সালের ১৭ আগস্ট
৪৫. "আমি তোমায় যত শুনিয়েছিলাম গান" গানটি মূলত কি ছিল?
ক. পাসওয়ার্ড খ. আনন্দ বার্তা গ. সংকেত ঘ. যোগাযোগ
৪৬. মুক্তিযুদ্ধের সময় সর্বাধিক ব্যবহৃত যোগাযোগ মাধ্যম কোনটি?
ক. রেডিও খ. টেলিভিশন গ. ল্যান্ডফোন ঘ. কম্পিউটার
৪৭. কোনটি ব্রডকাস্টের উদাহরণ?
ক. মোবাইল ফোন খ. ওয়াকি-টকি
গ. কম্পিউটার ঘ. খবরের কাগজ
৪৮. 'Facebook' কী ধরনের সাইট?
ক. ছবি দেখার খ. গান ডাউনলোড করার
গ. পত্রিকা পড়া ও দেখার ঘ. সামাজিক যোগাযোগের
৪৯. সারা পৃথিবীর মানুষের ভিতর যোগাযোগ প্রক্রিয়া সহজ করেছে কোনটি?
ক. তথ্য প্রযুক্তি খ. যোগাযোগ গ. শিক্ষা ঘ. কম্পিউটার
৫০. Virtual শব্দটির অর্থ কী?
ক. ধার্মিক খ. নিরপেক্ষ গ. কাল্পনিক ঘ. গুণবিশিষ্ট
৫১. কোন সফটওয়্যার সাধারণ টেলিফোনের তুলনায় কম ব্যয়ে ফোন করার সক্ষমতা তৈরি করে?
ক. অভিয়ো প্লেয়ার সফটওয়্যার খ. পিডিএফ রিডার সফটওয়্যার
গ. প্রেজেন্টেশন সফটওয়্যার ঘ. অডিও কনফারেন্সিং সফটওয়্যার
৫২. ভিডিয়ো কনফারেন্সিং সফটওয়্যার কী তৈরি করে?
ক. ভার্চুয়াল দুনিয়া খ. ভার্চুয়াল রিয়েলিটি
গ. ভার্চুয়াল সভাঘর ঘ. ভার্চুয়াল ডিভাইস
৫৩. একটি ভিডিয়ো কনফারেন্স নিয়ন্ত্রণ করে কে?
ক. মডারেটর খ. চেয়ারম্যান
গ. অংশগ্রহণকারী ঘ. সফটওয়্যার নির্মতা
৫৪. ওয়েব কনফারেন্সিং সফটওয়্যারে যেকোনো জায়গা থেকে ফোন কল করার জন্য কি সংযুক্ত থাকে?
ক. সস্তা আইপি টেলিফোনি ব্যবস্থা
খ. দামি ভিওআইপি সেবা
গ. SG ইন্টারনেট
ঘ. তারবিহীন যোগাযোগ ব্যবস্থা
৫৫. বর্তমানে যোগাযোগের ক্ষেত্রে সবচেয়ে বড় মাধ্যম হলো-
i. চিঠি
ii. টেলিফোন
iii. ই-মেইল
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫৬. যোগাযোগ ব্যবস্থা দ্রুত কার্যকরী করার উপকার হলো-
i. মোবাইল
ii. স্যাটেলাইট
iii. ইন্টারনেট
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড় এবং ৫৭ ও ৫৮ নং প্রশ্নের উত্তর দাও:
প্রতিক একদিন স্কুল থেকে বাসায় এসে দেখল টেলিভিশনে ভারত পাকিস্তান ক্রিকেট খেলা হচ্ছে। সে তাড়াতাড়ি হাতমুখ ধুয়ে খেলা দেখতে বসে পড়ল। কেননা ক্রিকেট খেলা তার খুবই প্রিয়।
৫৭. প্রতিক যে মাধ্যমে খেলা দেখছিল তা মূলত কোন যোগাযোগ পদ্ধতির উদাহরণ?
ক. একমুখী যোগাযোগ খ. ত্রিমুখী যোগাযোগ
গ. ইউনিকাস্ট পদ্ধতি ঘ. দ্বিমুখী যোগাযোগ
৫৮. আর কোন মাধ্যম ব্যবহার করে উক্ত যোগাযোগ প্রক্রিয়ায় তথ্য পাঠানো যায়?
i. রেডিও
ii. সংবাদপত্র
iii. মোবাইল ফোন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫৯. ICT কী?
ক. Information & comunity transmission
খ. Information & communication tectinology
গ. Information & communication technology
ঘ. Information communications transfer
৬০. শিল্প কারখানায় সংগৃহীত তথ্য উপাত্ত প্রক্রিয়াকরণে কোনটি ব্যবহার করা হয়?
ক. মোবাইল খ. কম্পিউটার গ. হার্ডওয়্যার ঘ. ইন্টারনেট
৬১. ব্যবসায়ের একটি বড় খচর হলো-
ক. উৎপাদন খ. প্রচার
গ. পণ্যের মজুদ ঘ. বাজার বিশ্লেষণ
৬২. যেকোনো স্থান থেকে মৌখিক যোগাযোগ করা সম্ভব হয় কিসের মাধ্যমে?
ক. ফ্যাক্স খ. মোবাইল ফোন
গ. ই-মেইল ঘ. ইন্টারনেট
৬৩. ব্যবসায়িক কাজে কোনটি ব্যবহৃত হয়?
ক. রেডিও খ. এক্সাক্ট গ. ফ্যাক্স ঘ. ইন্টারনেট
৬৪. কিসের মাধ্যমে জরুরি লিখিত তথ্য ও ছবি তাৎক্ষণিকভাবে প্রেরণ করা যায়?
ক. রাডার খ. মোবাইল ফোন
গ. ই-মেইল ঘ. ফ্যাক্স
৬৫. কোনো জরুরি লিখিত তথ্য, ছবি, ক্রেতা-বিক্রেতার স্বাক্ষর ইত্যাদি পাঠানোর ক্ষেত্রে কোনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?
ক. NIC খ. FAX গ. EPOS ঘ. GPS
৬৬. ফ্যাক্স কী?
ক. লিখিত তথ্য পাঠানোর মাধ্যমে
খ. শুধু ছবি পাঠানোর মাধ্যম
গ. লিখিত তথ্য ও ছবি তাৎক্ষনিক ভাবে পাঠানোর মাধ্যম
ঘ. তথ্য আদান-প্রদানের মাধ্যম
৬৭. E-mail এর পূর্ণনাম কোনটি?
ক. Electric Mail খ. Electronic Methology
গ. Electronic Mail ঘ. Electric Mathod
৬৮. ব্যবসায়িক কাজে যোগাযোগের জন্য কোন মাধ্যমটি খুবই গুরুত্বপূর্ণ?
ক. ফ্যাক্স খ. ই-মেইল
গ. মোবাইল ফোন ঘ. সামাজিক যোগাযোগ মাধ্যম
৬৯. ব্যবসার ক্ষেত্রে ICT ব্যবহারে যে সুবিধাগুলো পাওয়া যায়-
i. খরচ কমায়
ii. কম সময়ে অধিক কাজ করা যায়
iii. অধিক মুনাফা অর্জিত হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৭০. যোগাযোগ ব্যবস্থাকে দ্রুত কার্যকরী করে তুলেছে-
i. মোবাইল ফোন
ii. ইন্টারনেট
iii. স্যাটেলাইট
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৭১. ই-মেইল হলো-
i. উন্নত ডাক ব্যবস্থা
ii. ইন্টারনেটের নাম
iii. ইলেকট্রনিক যোগাযোগের মাধ্যম
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৭২. অনলাইনে পণ্যের বিজ্ঞাপন প্রচারের মাধ্যম হলো-
i. ওয়েবসাইট
ii. ব্লগ
iii. সামাজিক যোগাযোগ সাইট
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৭৩. রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ হলো-
ক. সরকার খ. রাজনীতি গ. ইন্টারনেট ঘ. বাণিজ্য
৭৪. কী বিকাশের আগে সরকারি বিভিন্ন তথ্য সংশ্লিষ্ট নোটিশ বোর্ডে প্রকাশিত হতো?
ক. মোবাইল ফোন খ. ইন্টারনেট
গ. কম্পিউটার ঘ. সংবাদপত্র
৭৫. সরকারি বিভিন্ন তথ্যাদি প্রকাশে কোনটির ভূমিকা বর্তমানে সবচেয়ে বেশি?
ক. মোবাইল খ. সংবাদপত্র
গ. তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ঘ. কুরিয়ার সার্ভিস
৭৬. বাংলাদেশ সরকারের জাতীয় ওয়েব পোর্টাল ঠিকানা হলো-
ক. www.bangladesh.gov.bd
খ. www.bangladesh.com.bd
গ. www.bangladesh.ebook.bd
ঘ. www.bangladesh.gmail.com
৭৭. www.bangladesh.gov.bd কীসের ওয়েবসাইট?
ক. বাংলাদেশ সরকারের দরপত্রের ওয়েব পোর্টাল
খ. বাংলাদেশ সরকারের জাতীয় ওয়েব পোর্টাল
গ. বাংলাদেশ সরকারের জয়েন্ট ওয়েব পোর্টাল
ঘ. বাংলাদেশ সরকারের পাঠ্যবইয়ের ওয়েব পোর্টাল
৭৮. সরকারি বিভিন্ন বিষয়ে জনগণের মতামত গ্রহণে সবচেয়ে বেশি কোন মাধ্যমটি ভূমিকা রাখে?
ক. কম্পিউটার খ. মোবাইল ফোন
গ. ইন্টারনেট ঘ. ল্যাপটপ
৭৯. সরকারি কোনো বিশেষ বার্তা জনগণের কাছে পৌছে দিতে সবচেয়েবড় ভূমিকা রাখে কোনটি
ক. কম্পিউটার খ. মোবাইল ফোন
গ. ল্যাপটপ ঘ. ইন্টারনেট
৮০. ২০১৩ সালের ফেব্রুয়ারি মাসের হিসাব অনুযায়ী বাংলাদেশে মোবাইল গ্রাহকের সংখ্যা কত?
ক. ১০ কোটি খ. সাড়ে ১০ কোটি
গ. ১১ কোটি ঘ. সাড়ে ১১ কোটি
৮১. বাংলাদেশের প্রায় কত কোটি লোকের কাছে মোবাইল ফোন রয়েছে?
ক. ১২ কোটি খ. ১৩ কোটি গ. ১৪ কোটি ঘ. ১৫ কোটি
৮২. মোবাইল ফোনের ক্ষুদে বার্তাকে কী বলা হয়?
ক. SME খ. MMS গ. MKS ঘ. SMS
৮৩. SMS-এর পূর্ণরূপ কী?
ক. Short Message System
খ. Short Message Server
গ. Short Message Service
ঘ. Short Message Symptom
৮৪. সরকারের কোনো ক্ষুদ্র বার্তা কিভাবে জনগণের কাছে যায়?
ক. SMS খ. SME গ. MMS ঘ. কোনটি নয়
৮৫. কোন সাইটের মাধ্যমে পাঠ্যপুস্তক পাওয়া যায়?
ক. www.ebook.bd
খ. www.ebook.gov.bd
গ. ww.ebook.com
ঘ. ww.ebook.com.bd
৮৬. সকল পাঠ্যপুস্তক অনলাইনে সহজে প্রাপ্তির জন্য কী তৈরি করা হয়েছে?
ক. একটি ই-লাইব্রেরি প্ল্যাটফরম
খ. একটি ই-বুক প্ল্যাটফরম
গ. একটি ই-কালেকশন প্ল্যাটফরম
ঘ. একটি ই-রিডার প্ল্যাটফরম
৮৭. বর্তমানে বইয়ের বিকল্প হিসেবে কোনটি বেশ প্রচলিত হয়ে উঠেছে?
ক. ই-বুক খ. পত্রিকা গ. ম্যাগাজিন ঘ. ফেসবুক
৮৮. সকল পাঠ্যপুস্তক যাতে অনলাইনে পাওয়া যায় সে উদ্দেশ্যে সরকার প্ল্যাটফর্ম তৈরি করেছে তার নাম কী?
ক. ই-পর্চা খ. ই-সেবা
গ. ইন্টারনেট বই ঘ. ই-বুক
৮৯. কিভাবে আমরা বাসা থেকে ট্রেনের টিকিট কিনতে পারি?
ক. টেলিফোনের মাধ্যমে খ. ইন্টারনেটের মাধ্যমে
গ. পোস্ট অফিসের মাধ্যমে ঘ. রেডিওর মাধ্যমে
৯০. সরকারি সেবার মান উন্নয়নের পিছনে মূল কারণ কোনটি?
ক. ই-মেইল ব্যবহার খ. ইন্টারনেট এর ব্যবহার
গ. আইসিটির প্রয়োগ ঘ. মোবাইল ফোনের প্রয়োগ
৯১. বর্তমানে রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানি এন্ড ফার্মসের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাওয়ার কারণ কী?
ক. আইসিটির প্রয়োগ খ. নিয়ম-কানুন প্রয়োগ
গ. পুনঃনির্মাণ ও সংস্কার ঘ. কম্পিউটারের ব্যবহার
৯২. রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানী এন্ড ফার্মসের ওয়েবসাইট কোনটি?
ক. www.roc.gov.bd খ. www.roc.gov.com
গ. www.roc.bd.com ঘ. www.roc.com.bd
৯৩. নামের ছাড়পত্রের জন্য অতীতে কত সময় লাগত?
ক. কমপক্ষে ১০ দিন খ. কমপক্ষে ৯. দিন
গ. কমপক্ষে ৮ দিন ঘ. কমপক্ষে ৭ দিন
৯৪. নামের ছাড়পত্রের জন্য বর্তমানে কত সময় লাগে?
ক. ১ দিন খ. ২৪ ঘণ্টা গ. ৩০ মিনিট ঘ. ১৫ মিনিট
৯৫. নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে অতীতে কত সময় লাগত?
ক. কমপক্ষে ৩০ দিন খ. কমপক্ষে ৬০ দিন
গ. কমপক্ষে ৪৫ দিন ঘ. কমপক্সে ৭ দিন
৯৬. আইসিটির বিকাশে রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানি এন্ড ফার্মসের ওয়েবসাইটে বর্তমানে নিবন্ধনের সময় কত দিন?
ক. ১ খ. ৪ গ. ৭ ঘ. 8
৯৭. অনলাইন নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে 'বর্তমানে' কত সময় লাগে?
ক. ৩০ দিন খ. ৭ দিন গ. ৪ দিন ঘ. ১ দিনেরও কম
৯৮. অতীতে ফি প্রদান করা হতো কীভাবে?
ক. ব্যাংকের মাধ্যমে
খ. অনলাইনের মাধ্যমে
গ. ভোর থেকে লাইনে দাঁড়িয়ে
ঘ. ঘরে বসে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে
৯৯. অতীতে নিবন্ধনের জন্য অফিসে কমপক্ষে কতবার যেতে হতো?
ক. ২ বার খ. একবারও নয়
গ. এক বার ঘ. ৬ বার
১০০. বর্তমানে নিবন্ধনের জন্য অফিসে কতবার যেতে হয়?
ক. তিন বার খ. একবারও নয়
গ. ছয় বার ঘ. ৩ বার
১০১. সরকারি সকল তথ্য সরাসরি জনগণের কাছে পৌঁছে দেওয়ার মাধ্যম-
i. ওয়েবসাইট
ii. ওয়েব পোর্টাল
iii. নোটিশ বোর্ড
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১০২. নাগরিক সেবাসমূহ সরাসরি নাগরিকের দোরগোড়ায় পৌঁছে দেওয়া যায়-
i. মোবাইল ফোনের মাধ্যমে
ii. রেডিওর মাধ্যমে
iii. ইন্টারনেটের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড় এবং ১০৩ ও ১০৪ নং প্রশ্নের উত্তর দাও:
ব্যবসার উদ্দেশ্যে যখন কোনো কোম্পানি বা ফার্ম গঠন করা হয়, তখন সেটিকে সরকারি কোনো প্রতিষ্ঠানে নিবন্ধিত হতে হয়। বাংলাদেশে নিবন্ধনের এরকম একটি প্রতিষ্ঠান হলো রেজিস্টার অব জয়েন্ট স্টক কোম্পানিস এন্ড ফার্মস।
১০৩. উল্লেখিত প্রতিষ্ঠানটির ওয়েবসাইট ঠিকানা নিচের কোনটি?
ক. www.rogsc.gov.bd
খ. www.bangladesh.roc.gov.bd
গ. www.roc.gov.bd
ঘ. www.rogsc.com
১০৪. উল্লেখিত প্রতিষ্ঠানটির এক সময়কার চিত্র ছিল-
i. ভোর না হতে সেখানে লাইন
ii. গ্রাহকের ভিড়
iii. বিভিন্ন ধরনের দালালদের অত্যাচার
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১০৫. চিকিৎসাক্ষেত্রে পরিবর্তন সূচিত হয়েছে কীসের প্রভাবে?
ক. ভালো ডাস্তার খ. তথ্য প্রযুক্তির প্রভাবে
গ. কম্পিউটারের প্রভাবে ঘ. টেলিমেডিসিনের প্রভাবে
১০৬. বর্তমানে চিকিৎসা মূলত কী নির্ভর?
ক. সার্জারি নির্ভর খ. ইন্টারনেট নির্ভর
গ. প্রযুক্তি নির্ভর ঘ. মোবাইল নির্ভর
১০৭. আগের ভাস্তার বা কবিরাজরা রোগীর কী দেখে চিকিৎসা করতেন?
ক. লক্ষণ খ. প্রেসক্রিপশন গ. MRI ঘ. ECG
১০৮. রোগ নির্ণয়ে রোগীর বিভিন্ন তথ্য কোথায় ইনপুট দেওয়া হয়?
ক. মোবাইল ফোনে খ. কম্পিউটারে
গ. ইন্টারনেটে ঘ. রোবোটিক্সে
১০৯. ওষুধের মান নিয়ন্ত্রণে কোনটির ব্যবহারে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে?
ক. কম্পিউটার খ. মোবাইল
গ. স্মার্ট মোবাইল ফোন ঘ. পিডিএ
১১০. চিকিৎসার আধুনিক যন্ত্রপাতি পুরোপুরি কীসের উপর নির্ভরশীল?
ক. প্রযুক্তির খ. ইন্টারনেটের গ. বিদ্যুতের ঘ. তথ্য প্রযুক্তির
১১১. বর্তমান সমাজে কোন ধরনের চিকিৎসা ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে?
ক. মোবাইল চিকিৎসা খ. অনলাইন চিকিৎসা
গ. ইন্টারনেট চিকিৎসা ঘ. কম্পিউটার চিকিৎসা
১১২. কীসের কল্যাণে ঘরে বসে চিকিৎসা সেবা পাওয়া সম্ভব হচ্ছে?
ক. মোবাইল খ. স্ক্যানার
গ. তথ্য প্রযুক্তির ঘ. কম্পিউটার
১১৩. যেকোনো সময়ে ডাক্তারকে জরুরি কিছু জিজ্ঞেস করতে কোন ব্যবস্থাটি গ্রহণ করা সহজ?
ক. ই-মেইল খ. ই-সেবা গ. ইন্টারনেট ঘ. টেলিমেডিসিন
১১৪. সব অঞ্চলে ভালো চিকিৎসা ব্যবস্থা করার ক্ষেত্রে কোনটি বেশি উপযোগী?
ক. মোবাইল সার্ভিস খ. ডাক্তার সার্ভিস
গ. অ্যাম্বুলেন্স সার্ভিস ঘ. টেলিমেডিসিন
১১৫. আমাদের দেশে কোন নম্বরে ফোন করে স্বাস্থ্যসেবা ও পরামর্শ গ্রহণ করা যায়?
ক. ১৬ খ. ২২২ গ. ৯৯৯ ঘ. ১৬২৩৬
১১৬. কোন যন্ত্র রোগীর শরীরের ত্রিমাত্রিক ছবি বের করতে পারে?
ক. পজিট্রন ইমিশন টমোগ্রাফি খ. ডিজিটাল ফটোগ্রাফি
গ. আল্ট্রাসনোগ্রাফি ঘ. এম আর আই
১১৭. চিকিৎসাতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারে যা করা সম্ভব তা হলো-
i. নিখুঁতভাবে পরিকল্পনা করা
ii. চিকিৎসা ব্যয় কমানো
iii. শিশু মৃত্যুর হার কমানো
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১১৮. রোগ নির্ণয়ে ব্যবহার করা হয়-
i. কম্পিউটার
ii. ইন্টারনেট
iii. আলট্রাসনোগ্রাম
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১১৯. টেলিমেডিসিনের মাধ্যমে
i. ঔষধ সংগ্রহ করা হয়।
ii. রোগের পরীক্ষা নিরীক্ষা করা যায়
iii. ডাক্তারের প্রেসক্রিপশন করা যায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১২০. কী ক্রমান্বয়ে এগিয়ে যাচ্ছে?
ক. জিনোম খ. পরিবেশ গ. সভ্যতা ঘ. ইতিহাস
১২১. গবেষণার কাজ করতে মূলত কীসের প্রয়োজন হয়?
ক. তথ্যের খ. কথার গ. শব্দের ঘ. সূত্রের
১২২. গবেষণাকে কয় ভাগে ভাগ করা যায়?
ক. ১ খ. ২ গ. ৩ ঘ. 8
১২৩. তাত্ত্বিক গবেষণাতে গবেষকরা কী নিয়ে চিন্তা ভাবনা করেন?
ক. ব্যবহারিক অংশ খ. তাত্ত্বিক অংশ
গ. প্রক্রিয়াকরণ অংশ ঘ. গাণিতিক অংশ
১২৪. ব্যবহারিক গবেষণা কোথায় করতে হয়?
ক. চিকিৎসাকেন্দ্রে খ. ডেটাবেজে
গ. ল্যাবরেটরিতে ঘ. মোবাইলে
১২৫. ব্যবহারিক গবেষণা করতে কী ব্যবহার করে পরীক্ষা-নিরীক্ষা করা হয়?
ক. ল্যাপটপ খ. সেলফোন
গ. কম্পিউটার নিয়ন্ত্রিত যন্ত্রপাতি ঘ. PLA
১২৬. একটি যন্ত্র থেকে তথ্য নিয়ে সেটা প্রক্রিয়া করার জন্য কী ব্যবহার করা হয়?
ক. টেলিফোন খ. টমোগ্রাফি যন্ত্র
গ. স্ক্যানার ঘ. কম্পিউটার
১২৭. কম্পিউটারের মতো কাজ করতে পারে নিচের কোন ডিভাইস?
ক. FGPA খ. FPGA গ. APGF ঘ. AFGP
১২৮. কোনটি কম্পিউটারের মতো কাজ করে?
ক. PLA খ. SMS গ. MMS ঘ. E-mail
১২৯. নিচের কোনটি কম্পিউটারের চেয়ে ছোট কিন্তু কম্পিউটারের মতো কাজ করে?
ক. মাইক্রোকন্ট্রোলার খ. রেডিও
গ. টেলিভিশন ঘ. ওয়েবসাইট
১৩০. মাইক্রো কন্ট্রোলার কোনটি?
ক. GPS খ. PLA গ. GPAF ঘ. LAP
১৩১. PLA কী?
ক. Programmable Logic Array
খ. Programme Logic Array
গ. Programmable Logic Arrange
ঘ. Programmable Logial Array
১৩২. কোনটির ব্যবহার গবেষণার কাজটি সহজ করে দিয়েছে?
ক. PLA খ. SMS গ. ATM ঘ. EPOS
১৩৩. কম্পিউটারের মতো কাজ করতে পারে এরূপ মাইক্রো কন্ট্রোলার হলো-
i. EPOS
ii. FPGA
iii. PLA
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড় এবং ১৩৪ ও ১৩৫ নং প্রশ্নের উত্তর দাও :
জনাব ইফতেখার আহম্মেদ একজন বিজ্ঞানী। তিনি বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ের উপর গবেষণা করেন। গবেষণার ক্ষেত্রে তিনি কম্পিউটার ব্যবহার করেন।
১৩৪. উপরোক্ত বিষয়ে নিচের কোনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে?
ক. তথ্য প্রযুক্তি খ. কাগজ-কলম
গ. ট্যাব ঘ. মানসিক বিকাশ
১৩৫. জনাব ইফতেখার আহমেদ ব্যবহৃত যন্ত্রটির মাধ্যমে-
i. নতুন নতুন যন্ত্রপাতি তৈরি করা যায়
ii. যন্ত্রপাতি পরিচালনা করা যায়
iii. যন্ত্রপাতি ব্যবহার করা যায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii