শ্রেণি : একাদশ - দ্বাদশ || অধ্যায় - ৩
সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস
সৃজনশীল প্রশ্ন
শ্রেণি : একাদশ - দ্বাদশ || অধ্যায় - ৩
সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস
সৃজনশীল প্রশ্ন
১. ইমন বার্ষিক পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করতে গিয়ে দেখল বাংলা, ইংরেজি ও ICT বিষয়ে সে যথাক্রমে (5C)16, (123)8, (77)10 নম্বর পেয়েছে।
ক. ইউনিভার্সাল গেট কী?
খ. ১৭ এর পরের সংখ্যাটি ২০- ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে ইমনের ইংরেজি বিষয়ে প্রাপ্ত নম্বর হেক্সাডেসিমালে রূপান্তর কর।
ঘ. উদ্দীপকে ইমনের তিনটি বিষয়ে মোট প্রাপ্ত নম্বর বাইনারিতে কত হবে? নির্ণয় কর।
২. P = (36)8 এবং Q = (2F)16
ক. কোড কী?
খ. 11+1=100 হতে পারে- ব্যাখ্যা কর।
গ. P ও Q এর মানকে দশমিক সংখ্যা পদ্ধতিতে প্রকাশ কর।
ঘ. (P – Q) গাণিতিক প্রক্রিয়াটি যোগের মাধ্যমে করা যায়- গাণিতিক বিশ্লেষণ কর।
৩. i = (1A5)16, ii = (65)8, iii = (11010)2
ক. অ্যাসকি কোড কী?
খ. 10+10=100 সম্ভব কী? দেখাও।
গ. উদ্দীপকে i ও ii এর যোগফল বাইনারিতে প্রকাশ কর।
ঘ. উদ্দীপকে ii ও iii এর মানের পার্থক্য যোগের মাধ্যমে বের করা সম্ভব- দেখাও।
৪. অর্নব লাইব্রেরি থেকে ১টি কলম ও ১টি বই ক্রয় করল। কলম এর মূল্য (76)8, টাকা এবং বইয়ের মূল্য (45)10 টাকা।
ক. ইউনিকোড কী?
খ. 8+8=10 হয়-ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে উল্লিখিত কলম ও বইয়ের মোট মূল্যকে হেক্সাডেসিমালে প্রকাশ কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত কলম ও বইয়ের মূল্য দুইটির পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় কর।
৫. ক্রিকেট টুর্নামেন্টের প্রথম তিন ম্যাচে 'ক' দলের ফারহান, ওহিদ ও নাফিজের গড় রান যথাক্রমে (4D.3C)16, (127)8 ও (1010001)2।
ক. ইউনিকোড কী?
খ. 7 এর পরবর্তী সংখ্যাটি 10- ব্যাখ্যা কর।
গ. ফারহানের গড় রানকে প্রচলিত সংখ্যা পদ্ধতিতে প্রকাশ কর।
ঘ. ওহিদ ও নাফিজের গড় রানের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করা সম্ভব কি-না?
৬. রাশেদ নির্বাচনি পরীক্ষায় বাংলা, ইংরেজি ও আইসিটি বিষয়ে যথাক্রমে (4E)16, (1011001)2 ও (85)10 পেল।
ক. ভিত্তি কী?
খ. বিশ্বের সকল ভাষাকে কোডভুক্ত করা সম্ভব হয়েছে-ব্যাখ্যা কর।
গ. রাশেদের বাংলা ও ইংরেজিতে প্রাপ্ত মোট নম্বর অক্টাল পদ্ধতিতে নির্ণয় কর।
ঘ. উদ্দীপকের আলোকে রাশেদের ইংরেজি ও আইসিটি বিষয়ের প্রাপ্ত নম্বরের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করা সম্ভব কি-না তা বিশ্লেষণপূর্বক মতামত দাও।
৭. একজন ফল বিক্রেতার দোকানের সামনে নিম্নোক্ত চার্টটি টানানো আছে।
ফলের নাম মূল্য (প্রতি পিস)
আপেল (12.75)10
কমলা (32.2)8
নাশপাতি (2C)16
ড্রাগন (10010)2
ক. এনকোডার কী?
খ. ইউনিকোড একটি আলফানিউমেরিক কোড- ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের চার্ট থেকে আপেল ও কমলার মূল্যের যোগফল বাইনারিতে নির্ণয় কর।
ঘ. যোগের মাধ্যমে নাশপাতি ও ড্রাগনের মূল্যের পার্থক্য নির্ণয় করা সম্ভব-বিশ্লেষণ কর।
৮. শিক্ষক (755)10 সংখ্যাটিকে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করে দেখালেন। তিনি আরও বললেন, ০ ও ১ সংখ্যা পদ্ধতি দ্বারা কম্পিউটার ডিজাইন নিয়ন্ত্রিত ও পরিচালিত হয়।
ক. লজিক গেইট কী?
খ. 18 কী একটি অক্টাল সংখ্যা?
গ. উদ্দীপকের উল্লিখিত সংখ্যাটিকে কম্পিউটারের বোধগম্য সংখ্যায় রূপান্তর কর এবং 10111 এর সাথে যোগ কর।
ঘ. উদ্দীপকে বর্ণিত সংখ্যা পদ্ধতিটি কম্পিউটার ডিজাইনে ব্যবহারের কারণ বিশ্লেষণ কর।
৯. উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও-
P = (66)10 এবং Q = (2B)16
ক. Radix point কী?
খ. NAND গেইট দিয়ে OR গেইট তৈরি করে ব্যাখ্যা কর।
গ. P এর মান (102), হলে এর মান নির্ণয় কর।
ঘ. ২-এর পরিপূরক এর সাহায্যে (-P)10+ (-Q)10 নির্ণয়
১০. রনি এবং জনি এবারের একুশের বইমেলা থেকে যথাক্রমে (346)8 এবং (10110110)2 টাকার বই কিনেছিল।
ক. ASCII কোড কী?
খ. "কোডেড ডেটাকে আনকোডেড ডেটায় রূপান্তর করা সম্ভব।"- ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের রনি এবং জনি মোট কত টাকার বই কিনেছিল তা ডেসিমেল পদ্ধতিতে নির্ণয় কর।
ঘ. উদ্দীপকের দুইজনের মধ্যে কে বেশি মূল্যের বই কিনেছিল তা ২ এর পরিপূরক পদ্ধতিতে নির্ণয় কর।
১১. একটি কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী X-এর অর্ধ-বার্ষিক পরীক্ষায় মেধাক্রম ছিল (2F)16, বার্ষিক পরীক্ষায় তার মেধাক্রম হলো (14)8
ক. চিহ্নযুক্ত সংখ্যা কাকে বলে?
খ. ASCII কোড একটি আলফানিউমেরিক কোড- ব্যাখ্যা কর।
গ. X-এর অর্ধ-বার্ষিক পরীক্ষার মেধাক্রম বাইনারি ও অক্টাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর কর।
ঘ. উদ্দীপকে X এর পরীক্ষা দুটির ফলাফলের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় কর।
১২. নিচের চিত্রটি লক্ষ কর:-
ক. কাউন্টারের মোড নাম্বার কী?
খ. ২ চলকের জন্য ডি-মরগ্যানের ১ম উপপাদ্যটি সার্কিটের মাধ্যমে দেখাও।
গ. উদ্দীপকের বর্তনীটি NOR গেইট দ্বারা বাস্তবায়ন কর।
ঘ. উদ্দীপকের বর্তনীটিতে একটি ইনপুটের সংখ্যা বৃদ্ধি করলে নতুন যে বর্তনীটি তৈরি হয় তা পূর্বের বর্তনীটি দ্বারা বাস্তবায়ন কর।
১৩. মামুন জয়পুরহাট থেকে ঢাকা যাওয়ার জন্য (112)8 টাকায় টিকিট কিনল। মামুনের বন্ধু আবির নারায়ণগঞ্জ থেকে ঢাকা আসার জন্য (3D)16 টাকায় টিকিট কিনল।
ক. পজিশনাল সংখ্যা পদ্ধতি কী?
খ. (14)10 এর সমকক্ষ BCD কোড এবং বাইনারি সংখ্যার মধ্যে কোনটিতে বেশি বিট প্রয়োজন? বুঝিয়ে লিখ।
গ. মামুন ও আবির মোট কত টাকার টিকিট ক্রয় করল তা বাইনারিতে প্রকাশ কর।
ঘ. মামুন ও আবিরের টিকিটের ক্রয়মূল্যের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় সম্ভব- বিশ্লেষণ কর।
১৪. X = (123)n এবং Y = (43)16
ক. BCD কোড কী?
খ. 5+3=10 ব্যাখ্যা কর।
গ. X সংখ্যাটির দশমিক সংখ্যামান (83)10 হলে n এর মান কত?
ঘ. X - Y গাণিতিক প্রক্রিয়াটি ২ এর পরিপূরকের সাহায্যে যোগের মাধ্যমে করা যায়- উক্তিটির গাণিতিক বিশ্লেষণ কর।
১৫. কাকলী, পলি ও কতা তিন বান্ধবী। কাকলী ও পলি মার্কেটে গিয়ে নিজেদের জন্য একটি করে পোশাক কিনলো। পরবর্তীতে কতা তাদের পোশাকের দাম জানতে চাইলে কাকলী বলল (167)8 টাকা ও পলি বলল (79)16 টাকা।
ক. সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি কী?
খ. বহুল ব্যবহৃত ৮ বিট কোডটি ব্যাখ্যা কর।
গ. কাকলী ও পলির পোশাকের দাম দশভিত্তিতে প্রকাশ কর।
ঘ. যোগের মাধ্যমে কার পোশাকের দাম বেশি তা বিশ্লেষণ কর।
১৬. বার্ষিক পরীক্ষায় ICT বিষয়ে রণি (1010101)2, রাফি (56)16, সাদিয়া (123)৪ নম্বর পায়।
ক. কোড কী?
খ. বাইনারি 1+1 ও বুলিয়ান 1+1 একই নয়—ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে রাফি ও সাদিয়া ICT বিষয়ে মোট কত নম্বর পেয়েছে তা বাইনারি পদ্ধতিতে নির্ণয় কর।
ঘ. উদ্দীপকে কে বেশি নম্বর পেয়েছে তা ডেসিমেল পদ্ধতি নির্ণয় কর।
১৭. উদ্দীপকটি পড় এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও:
ক. মৌলিক গেইট কী?
খ. নন-পজিশনাল সংখ্যা পদ্ধতি বড় ধরনের সংখ্যা প্রকাশের উপযোগী নয় কেন?
গ. উদ্দীপকে ছক-১ কোন লজিক গেইট নির্দেশ করে? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে ছক-২ এর লজিক গেইট দ্বারা C = AB সমীকরণ বাস্তবায়ন সম্ভব। বিশ্লেষণ কর।
১৮. তাসকিন স্যার শ্রেণিকক্ষে ICT বিষয়ের সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করছিলেন। ক্লাসের এক পর্যায়ে স্যার সোহেল ও রোহানকে জিজ্ঞেস করলেন তোমরা ১ম সাময়িক পরীক্ষায় ICT বিষয়ে কত নম্বর পেয়েছিলে? সোহেল বলল (105)8 এবং রোহান বলল (4F)16, পিছনে বসে থাকা মিতা বলল স্যার আমিতো (100111)2 নম্বর পেয়েছি।
ক. বাইনারি সংখ্যা পদ্ধতি কী?
খ. 6+5+3= 1110 হতে পারে- ব্যাখ্যা কর।
গ. মিতার প্রাপ্ত নম্বরটি দশমিকে রূপান্তর কর।
ঘ. সোহেল ও রোহান এর প্রাপ্ত নম্বরের মধ্যে পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করা যায় কি-না? বিশ্লেষণপূর্বক মতামত দাও।
১৯. উদ্দীপকটি পড় এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও:
ক. এনকোডার কী?
খ. ইউনিকোড "বাংলা" ভাষা বুঝতে পারে- ব্যাখ্যা কর।
গ. চিত্র-১ কোন গেইটের সাথে সাদৃশ্যপূর্ণ? তার বর্ণনা দাও।
ঘ. উদ্দীপকের চিত্র-৩ এর গেইট দিয়ে চিত্র-২ এর গেইটকে বাস্তবায়ন করা সম্ভব কি-না? বিশ্লেষণপূর্বক মতামত দাও।
২০. কৃষ্টি, পিয়াল ও মুক্তি সহপাঠীর বিবাহ উপলক্ষ্যে যথাক্রমে (5D7)16, (750)8 ও (999)10 টাকা দিয়ে উপহার সামগ্রী ক্রয় করল।
ক. ASCII কী?
খ. ২-এর পরিপূরক ডিজিটাল বর্তনীকে সরল করে- ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে উল্লিখিত কৃষ্টি ও মুক্তির উপহার সামগ্রীর মূল্য বাইনারিতে মোট কত হবে নির্ণয় কর।
ঘ. পিয়াল ও কৃষ্টির উপহার ক্রয়ের মূল্য যথাক্রমে হেক্সাডেসিমেল ও দশমিক সংখ্যায় নির্ণয় কর।
২১. ঝুমি ও রুমি টেস্ট পরীক্ষায় প্রাপ্ত মোট নম্বর যথাক্রমে (920)10 ও (920)৪। তাদের ক্লাস রোল যথাক্রমে (37)8 ও (3A)16
ক. বিসিডি কোড কী?
খ. বিশ্বের সকল ভাষাকে কোডভুক্ত করা সম্ভব হয়েছে- ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে উল্লিখিত রোল নম্বর দুটিকে প্রচলিত সংখ্যায় রূপান্তর কর।
ঘ. ঝুমি ও রুমির প্রাপ্ত নম্বর দুটির পার্থক্য যোগের মাধ্যমে নিরূপণ করা সম্ভব কি-না? বিশ্লেষণ কর।
২২. নিচের চিত্রটি লক্ষ কর-
ক. সার্বজনীন গেইট কী?
খ. কোডেড ডেটাকে আনকোডেড ডেটায় রূপান্তরের ডিভাইসটি ব্যাখ্যা কর।
গ. চিত্র-১ ও চিত্র-২ এর সমন্বয়ে তৈরি যোগের বর্তনীটি বর্ণনা কর।
ঘ. চিত্র-১ ও চিত্র-২ এর সমন্বিত বর্তনী দ্বারা চিত্র-৩ বাস্তবায়ন সম্ভব- বিশ্লেষণপূর্বক মতামত দাও।
২৩. 'ক' কলেজের আইসিটি শিক্ষক বোর্ডে (63)10, (63)8 এবং (63.8)16 সংখ্যাগুলো লিখলেন এবং দ্বিতীয় ও তৃতীয় সংখ্যা দুটি যোগ করে দেখালেন। অতঃপর বললেন, "কম্পিউটারের অভ্যন্তরে সমস্ত গাণিতিক কাজ হয় একটি মাত্র অপারেশনের মাধ্যমে”।
ক. ইউনিকোড কী?
খ. 9+7=10 সম্ভব কি-না? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের দ্বিতীয় ও তৃতীয় সংখ্যা দুটির যোগফল বাইনারিতে প্রকাশ কর।
ঘ. উদ্দীপকে বর্ণিত অপারেশনের মাধ্যমে প্রথম ও দ্বিতীয় সংখ্যার পার্থক্য নির্ণয় করা সম্ভব- বিশ্লেষণ করে দেখাও।
২৪. নিচের চিত্র দুটি লক্ষ কর-
ক. অ্যাডার কী?
খ. M(M+N) = M ব্যাখ্যা কর।
গ. Y এর মান সত্যক সারণিতে দেখাও।
ঘ. চিত্র-২ দ্বারা প্রতিনিধিত্বকারী গেইট দিয়ে চিত্র-১ এর সমতুল্য সার্কিট বাস্তবায়ন করা সম্ভব কি-না? বিশ্লেষণ কর।
২৫. রনি আইসিটি ক্লাসে বিভিন্ন সংখ্যা পদ্ধতি সম্পর্কে ধারণা লাভ করে। এ ধারণার ভিত্তিতে রনির বোনের বয়স (110101)₂ এবং ভাইয়ের বয়স (53)৪ বছর। রনি ও তার ভাই একই ব্রান্ডের ও একই মডেলের দুইটি স্কুল ব্যাগ যথাক্রমে (207)16 ও (510)10 টাকা দিয়ে ভিন্ন দোকান থেকে ক্রয় করে।
ক. Unicode কী?
খ. "1+1+1=1" ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের রনির ভাই ও বোনের বয়সের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় কর।
ঘ. তাদের স্কুল ব্যাগের মূল্য অক্টাল পদ্ধতিতে নির্ণয়পূর্বক মতামত দাও।
২৬. নিচের চিত্রটি লক্ষ কর-
ক. Universal গেট কী?
খ. কম্পিউটারের ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তরের সার্কিটটি ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের বর্তনীটি মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন কর।
ঘ. উদ্দীপকের বর্তনীটিতে একটি ইনপুটের সংখ্যা হ্রাস করলে নতুন যে বর্তনীটি পাওয়া যাবে তা NAND গেট দ্বারা বাস্তবায়ন করে দেখাও।
২৭. সুমি, সুমির বাবা ও মায়ের বয়স যথাক্রমে (10)16 (100)৪ এবং (2F)16 বছর।
ক. বিসিডি কোড কী?
খ. "'2'র পরিপূরক করলে সংখ্যার শুধুমাত্র চিহ্নের পরিবর্তন হয়"- বুঝিয়ে লেখ।
গ. সুমির মায়ের বয়স অক্ট্যাল সংখ্যায় রূপান্তর কর।
ঘ. সুমির বাবার বয়স সুমির বয়সের কত গুণ? বিশ্লেষণ কর।
২৮. নিচের চিত্রটি লক্ষ কর-
ক. কাউন্টারের মোড কী?
খ. পাঁচ ইনপুটের অ্যান্ড গেইট বাস্তবায়নে কয়টি ন্যান্ড গেইট প্রয়োজন? বুঝিয়ে লেখ।
গ. Y এর সরলীকৃত মান নির্ণয় কর।
ঘ. "F-এর সরলীকৃত মানের গেইটটি বাইনারি যোগে ব্যবহৃত হয়"- বিশ্লেষণ কর।
২৯. ICT শিক্ষক শ্রেণিতে সংখ্যা পদ্ধতি পড়াচ্ছিলেন। এক ছাত্রকে রোল নম্বর জিজ্ঞাসা করায় সে (375)10 উত্তর দিল। শিক্ষক ছাত্রের রোল নম্বরটিকে ৮টি মৌলিক চিহ্নবিশিষ্ট সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করে দেখালেন। ছাত্রটির গত বছরের রোল নম্বর (17C)16 জানতে পেরে শিক্ষক তার শেষ পরীক্ষার ফলাফল ভালো হয়েছে মন্তব্য করলেন।
ক. অ্যাডার কী?
খ. একটি 4-বিট বাইনারি কাউন্টার কতটি সংখ্যা গুণতে পারে- ব্যাখ্যা কর।
গ. শিক্ষকের প্রদর্শিত সংখ্যা পদ্ধতিতে বর্তমান রোল নম্বরটি রূপান্তর কর।
ঘ. যোগের মাধ্যমে রোল নম্বরদ্বয়ের পার্থক্য নির্ণয় করে শিক্ষকের মন্তব্য মূল্যায়ন কর।
৩০. নিচের চিত্রটি লক্ষ কর-
ক. কোড কী?
খ. FF-এর পরের সংখ্যাটি 100- ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের আউটপুট F-এর মান সত্যক সারণিতে দেখাও।
ঘ. আউটপুট F-কে শুধুমাত্র 'A' চিহ্নিত গেইটটি দিয়ে বাস্তবায়ন সম্ভব- বিশ্লেষণ কর।
৩১. X=(36.75)10
Y=(59.F)16
P=(57)8
Q=(30)10
ক. ইউনিকোড কী?
খ. ডিজিটাল ডিভাইসে ব্যবহৃত সংখ্যা পদ্ধতি ব্যাখ্যা কর।
গ. দৃশ্যকল্প-ক এর X ও Y এর মানকে বাইনারিতে যোগ কর।
ঘ. দৃশ্যকল্প-খ এ উল্লিখিত P ও Q এর মধ্যে ব্যবধান ২ এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করে নির্ণয় কর।
৩২. নিচের চিত্রটি লক্ষ কর-
ক. সত্যক সারণি কী?
খ. NAND গেইট দিয়ে OR গেইট বাস্তবায়ন কর।
গ. ব্লক চিত্র-ক চিহ্নিত করে সত্যক সারণি ও লজিক বর্তনী অঙ্কন কর।
ঘ. কম্পিউটারের বোধগম্য ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তরিত করতে বুক চিত্রের কোনটির ভূমিকা অপরিহার্য- বিশ্লেষণ কর।
৩৩. নিচের চিত্রটি লক্ষ কর-
ক. ক্যারি বিট কী?
খ. বুলিয়ান ধ্রুবক বলতে কী বুঝায়?
গ. দৃশ্যকল্প-১ এর আলোকে লজিক সার্কিট অঙ্কন কর।
ঘ. দৃশ্যকল্প-১ এবং দৃশ্যকল্প-২ এর সাথে সঙ্গতি আছে কি-না বিশ্লেষণ কর।
৩৪. 1010 এবং 1100.
ক. কাউন্টার কী?
খ. ফুল-অ্যাডারের ব্লকচিত্র অঙ্কন কর।
গ. উদ্দীপকের সংখ্যা দুটিকে বাইনারিতে বিয়োগ কর।
ঘ. উদ্দীপকের সংখ্যা দুটির গুণফল 1000 হলে কোন গেইটকে নির্দেশ করবে?
৩৫. রানা ও সুমি আইসিটি পরীক্ষায় (110010)2 এর মধ্যে (62)8 এবং (2F)16 নম্বর পেয়েছে।
ক. কোড কী?
খ. ৩-ভিত্তিক সংখ্যা পদ্ধতি ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে উল্লিখিত আইসিটির পূর্ণ নম্বর দশমিকে পরিবর্তন কর।
ঘ. যোগের মাধ্যমে রানা ও সুমির আইসিটিতে প্রাপ্ত নম্বরের পার্থক্য নির্ণয় করা সম্ভব-গাণিতিকভাবে বিশ্লেষণ কর।
৩৬. "X", "Y" ও "Z" তিন বন্ধু। বাজারে গিয়ে "X" (110110)2 টাকার, "Y" (36)8 টাকার এবং "Z" (A9)16 টাকার বই কিনল।
ক. কোড কী?
খ. ২-এর পরিপূরক গঠনের গুরুত্ব আলোচনা কর।
গ. উদ্দীপকের আলোকে "X" ও "Y" এর মধ্যে কার বইয়ের দাম বেশি এবং কত বেশি?
ঘ. উদ্দীপকের তিন জনের বইয়ের মোট দাম কত তা অকটেলে প্রকাশ কর।
৩৭. নিচের চিত্রটি লক্ষ কর-
ক. বুলিয়ান ধ্রুবক কী?
খ. এনকোডার ডিজিটাল ডিভাইসে ব্যাপক ভূমিকা রাখে- বুঝিয়ে লিখ।
গ. শুধু মৌলিক গেইট ব্যবহার করে উদ্দীপকের সার্কিটটির সমতুল্য লজিক চিত্রের বাস্তবায়ন দেখাও।
ঘ. উদ্দীপকের সার্কিটের সমীকরণের সরলীকরণ কর এবং শুধু NAND গেইট ব্যবহার করে সরলীকরণের চিত্র আঁক।
৩৮. মালিহা, ফারিহা ও সারাহ সংখ্যা পদ্ধতির ক্লাস শেষে মাঝে মধ্যে বন্ধুদের অবাক করতে বিভিন্ন সংখ্যা পদ্ধতির ব্যবহার প্রশ্নের উত্তর দেয়। গত ঈদে থ্রিপিচ কেনার পর বন্ধুরা দাম জিজ্ঞাসা করলে মালিহা বলল (101100100)2, ফারিহা বলল (756)8 এবং সারাহ বলল আমারটির দাম (4113)10
ক. Radix Point (র্যাডিক্স পয়েন্ট) কী?
খ. বুলিয়ান অ্যালজেবরার ভিত্তিগুলো ব্যাখ্যা কর।
গ. মালিহা ও সারাহ'র থ্রিপিচের মধ্যে কারটির দাম বেশি? নির্ণয় কর।
ঘ. সারাহ'র থ্রিপিচের দামই সবচেয়ে বেশি বিশ্লেষণ কর।
৩৯. একটি রাউটার ও হাবের মূল্য যথাক্রমে (1800)10 এবং (1356)8।
ক. মৌলিক গেইট কী?
খ. NOR গেইট একটি সর্বজনীন গেইট- ব্যাখ্যা কর।
গ. হাবের মূল্য দশমিকে কত?
ঘ. রাউটার ও হাবের মূল্যের পার্থক্য হেক্সাডেসিমেলে প্রকাশ কর।
৪০. নিচের উদ্দীপকটি লক্ষ কর:
ক. ডিজিট (অংক) বলতে কী বুঝ?
খ. "BCD কোড কোনো সংখ্যা পদ্ধতি নয়"- বর্ণনা কর।
গ. উদ্দীপকের লজিক গেইটের সমীকরণ ও সত্যক সারণি লিখ।
ঘ. উদ্দীপকের গেইটে কী ধরনের পরিবর্তন হলে- Y = AB + A + B হবে বিশ্লেষণ কর।
৪১. নিচের উদ্দীপকটি লক্ষ কর:
ক. লজিক গেইট কাকে বলে?
খ. কম্পিউটারের ক্ষেত্রে ডিজিটাল সিগন্যাল উপযোগী কেন? ব্যাখ্যা কর।
গ. বর্তনীর P ও Q এর মধ্যবর্তী অংশটি কোন গেইট নির্দেশ করে? ব্যাখ্যা কর।
ঘ. সম্পূর্ণ বর্তনীর কর্মপদ্ধতি এক বা একাধিক মৌলিক গেইটের সাহায্যে প্রকাশ করা সম্ভব কী? লজিক সার্কিট অঙ্কনের মাধ্যমে বিশ্লেষণ কর।
৪২. লজিক সার্কিটটি লক্ষ কর:
ক. লজিক গেইট কী?
খ. (169)10 সংখ্যাকে কম্পিউটার সরাসরি গ্রহণ করে না- ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের বর্তনীটির সমীকরণ ও সত্যক সারণি লিখ।
ঘ. উদ্দীপকের বর্তনীটিতে কী ধরনের পরিবর্তন আনলে আউটপুট F = A + AB পাওয়া যাবে?
৪৩. A = (52)10, B = (103)8, C = (A25.6C)16
ক. ASCII কী?
খ. 6+5+3 =1110-ব্যাখ্যা করো।
গ. A এর মান (34)n হলে, n এর মান নির্ণয় করো।
ঘ. A ও B এর পার্থক্য (S), যোগের সাহায্যে নির্ণয় করো এবং S ও C এর যোগফল বাইনারিতে নির্ণয় করো।
৪8.
ক. ডিকোডার কী?
খ. চিত্র-১ এর P চিহ্নিত লজিক গেইটটি সর্বজনীন গেইট- প্রমাণ করো।
গ. চিত্র-১ এ F এর সরলীকৃত মান নির্ণয় করো।
ঘ. "চিত্র-১ এর Q চিহ্নিত লজিক গেটের সাহায্যে চিত্র-২ বাস্তবায়ন করা যায়"- বিশ্লেষণ করো।
8৫.
ক. EBCDIC কী?
খ. (1)2 + (1)8 + (1)10 + (1)16 = (100)2 - ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের PX ও XY এর মানকে বাইনারিতে যোগ করো।
ঘ. উদ্দীপকের PQ ও QY এর মধ্যে ব্যবধান যোগের মাধ্যমে নির্ণয় করো।
৪৬.
ক. বুলিয়ান পূরক কী?
খ. 2 থেকে 4 লাইন ডিকোডার ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে প্রদত্ত লজিক ফাংশনটির সত্যক সারণি তৈরি করো।
ঘ. উদ্দীপকে প্রদত্ত ফাংশনটির সরলীকৃত মান শুধু NOR Gate দিয়ে বাস্তবায়ন করে দেখাও।
৪৭. অয়ন ফলের দোকান থেকে (3A)16 টাকার আপেল ও (57)8 টাকার কমলা কিনল।
ক. Radix point কী?
খ. A = (0041)16 - ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে উল্লিখিত আপেল ও কমলার মোট মূল্য বাইনারিতে কত?
ঘ. উদ্দীপকে উল্লিখিত আপেল ও কমলার মূল্যের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো।
৪৮.
ক. এনকোডার কী?
খ. 0+1=1 উপপাদ্যটি কখন 1.0 = 0 হয়? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের বর্তনীটি মৌলিক গেইট দিয়ে বাস্তবায়ন করো।
ঘ. উদ্দীপকের বর্তনীটির একটি ইনপুটের সংখ্যা বৃদ্ধি করলে নতুন যে বর্তনীটি পাওয়া যাবে তা NAND গেইট দ্বারা বাস্তবায়ন করে দেখাও।
৪৯. মিনা, রিনা ও টিনা একত্রে বই মেলায় গেল। মিনা ও রিনা যথাক্রমে (165)8, এবং (7A)16 টাকার বই কিনল। টিনা বললো, আমি তোদের বইয়ের মূল্যের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করতে পারব।
ক. MSB কী?
খ. বাইনারি যোগ ও বুলিয়ান যোগ এক নয়- ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের মিনা ও রিনার বইয়ের ক্রয়মূল্যকে যথাক্রমে দশমিক ও অক্টাল সংখ্যায় প্রকাশ করো।
ঘ. উদ্দীপকে টিনার উত্তির যথার্থতা নির্ণয় করো।
৫০.
ক. কাউন্টার কী?
খ. NAND গেইটকে NOR গেইট দ্বারা বাস্তবায়ন সম্ভব- ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের চিত্র-১ এর সমীকরণটিকে সত্যক সারণির সাহায্যে প্রমাণ করো।
ঘ. উদ্দীপকের চিত্র-২ এর ইনপুট সংখ্যা একটি বৃদ্ধি করলে যে সার্কিট পাওয়া যাবে তাকে চিত্র-২ এর সার্কিট দ্বারা তৈরি করা সম্ভব- বিশ্লেষণ করো।
৫১.
ক. বুলিয়ান দ্বৈতনীতি কী?
খ. ৪+৪=10 ব্যাখ্যা করো।
গ. চিত্র-১ এ X-এর মান সরলীকরণ কর এবং এর সত্যকসারণি লেখো।
ঘ. চিত্র-২ এ উল্লিখিত সমীকরণটি শুধুমাত্র NAND Gate দিয়ে বাস্তবায়ন সম্ভব- বিশ্লেষণ করো।
৫২. স্নেহা লাইব্রেরি থেকে (২৫০)১০ টাকায় একটি গল্পের বই ক্রয় করে। তার বান্ধবী অর্চি (২৫)৮ টাকা ছাড়ে উক্ত বইটি একুশে বইমেলা থেকে সংগ্রহ করে। তারা দুজনেই (১১০১১০১১)২ টাকা এবং (BC)১৬ টাকা দিয়ে আলাদা দু'টি স্কুল ব্যাগ ক্রয় করে।
ক. সাইন বিট কী?
খ. ১৬ বিটের কোডটি ব্যাখ্যা করো।
গ. স্নেহা ও অর্চির বইয়ের মোট মূল্য অক্টালে প্রকাশ করো।
ঘ. যোগের মাধ্যমে কার ব্যাগের মূল্য কত বেশি তা নির্ণয় করা সম্ভব- গাণিতিক বিশ্লেষণ করো।
৫৩. মেধাবী ছাত্রী শিউলি আইসিটি বিষয়ের পরীক্ষা শেষে বাড়ি ফিরলে তার মা কত নম্বর পাবে জিজ্ঞেস করলে সে বলল, MCQ তে 27 এবং CQ তে 15 নম্বর পাবে। একথা শুনে তার বাবা বললেন, MCQ তে পূর্ণমানের চেয়ে বেশি নম্বর কীভাবে পাওয়া সম্ভব? তাছাড়া তুমিতো CQ তে অকৃতকার্য হবে। শিউলি বলল, আমি অবশ্যই কৃতকার্য হবো এবং সে পজিশনাল সংখ্যা পদ্ধতির রূপান্তরের ধারণার আলোকে বাবাকে বিষয়টি বুঝিয়ে বলে। MCQ-এর পূর্ণমান ছিল 25 এবং CQ-এর পাস নম্বার হলো 17।
ক. ইউনিকোড কী?
খ. বাইনারি যোগ ও বুলিয়ান যোগ এক নয়- ব্যাখা করো।
গ. উদ্দীপকের CQ ও MCQ তে প্রাপ্ত নম্বরকে প্রচলিত সংখ্যা বিবেচনা করে ২-এর পরিপূরক পদ্ধতিতে পার্থক্য নির্ণয় করো।
ঘ. সংখ্যা পদ্ধতির রূপান্তরের আলোকে উদ্দীপকের শিউলির বক্তব্যের সত্যতা যাচাই করো।
৫৪.
আইসিটি বিষয়ের শিক্ষক ক্লাসে চিত্র-২ এ প্রদর্শিত লজিক সার্কিটটি বিশ্লেষণ করে ছাত্রদেরকে চিত্র-১ এর সিগনালগুলোকে ইনপুট হিসেবে ব্যবহার করে সত্যক সারণি তৈরি করতে এবং ছাত্রীদেরকে শুধু NOR গেইট ব্যবহার করে চিত্র-২ এর একটি সমতুল্য সার্কিট তৈরি করতে বললেন।
ক. ডিকোডার কী?
খ. "কোনো বুলিয়ান ও তার দ্বৈত পরিপূরক পরস্পর অভিন্ন"- বুঝিলে লেখো।
গ. উদ্দীপকে উল্লিখিত ছাত্রদের তৈরিকৃত সত্যক সারণি লেখো।
ঘ. উদ্দীপকে উল্লিখিত ছাত্রীদের ব্যবহৃত গেইটটি ব্যতীত অন্য কোনো গেইট ব্যবহার করে তুমি চিত্র-২ এর সমতুল্য সার্কিট তৈরি করতে পারবে? লজিক চিত্র অঙ্কনপূর্বক মতামত দাও।
৫৫. দৃশ্যকল্প-১: (56)10+ (?) = (BD)16
দৃশ্যকল্প-২: আকাশ রফিককে 2 এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করে (20)10 থেকে (42)10 বিয়োগ করে দেখাল।
ক. UTF এর পূর্ণরূপ কী?
খ. স্থানীয় মান কী? ব্যাখ্যা করো।
গ. দৃশ্যকল্প-১ এ উল্লিখিত (?)8 এর মান নির্ণয় করো।
ঘ. দৃশ্যকল্প-২ অনুযায়ী আকাশ রফিককে যে অংকটি করে দিল তা সমাধানপূর্বক ব্যাখ্যা করো।
৫৬.
ক. লজিক গেইট কী?
খ. বুলিয়ান যোগ ও বাইনারি যোগ এক নয়- ব্যাখ্যা করো।
গ. দৃশ্যকল্প-১ এর সত্যক সারণি অংকন করো।
ঘ. দৃশ্যকল্প-২ এ নির্দেশিত গেইটটি দিয়ে কি দৃশ্যকল্প-১ এর সমীকরণকে বাস্তবায়ন সম্ভব?
৫৭. শীতের সময় পদ্মা সোয়েটার কিনেছে (৮৫০)১০ টাকায়, সুরমা (১২৫০)৮ টাকায় এবং মেঘনা (৩৮০)১৬ টাকায়।
ক. ২-এর পরিপূরক কী?
খ. বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি ২ কেন?
গ. সুরমার সোয়েটারের মূল্য হেক্সাডেসিমেলে প্রকাশ করো।
ঘ. কার সোয়েটারের মূল সবচেয়ে কম ছিল?- ব্যাখ্যা করো।
৫৮.
ক. সর্বজনীন গেট কী?
খ. দুই চলকের ডি-মরগানের সুত্র সত্যক সারণির সাহায্যে ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের চিত্র-১ ও চিত্র-২ এর সত্যক সারণি দেখাও।
ঘ. উদ্দীপকের চিত্র-৪ এর সাহায্যে চিত্র-১ ও চিত্র-৩ বাস্তবায়ন করে দেখাও।
৫৯. মিনহাজ (3E)16 এবং (65)8 টাকা দিয়ে দুইটি বই ক্রয় করল।
ক. ইউনিকোড কী?
খ. চার বিটের কোড বুঝিয়ে লেখো।
গ. মিনহাজ মোট কত টাকার বই ক্রয় করল তা হেক্সাডেসিমেলে প্রকাশ করো।
ঘ. মিনহাজের ক্রয় করা বই দুটির মধ্যে পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় সম্ভব কিনা-গাণিতিকভাবে বিশ্লেষণ করো।
৬০.
ক. অ্যাডার কী?
খ. Nor Gate দ্বারা OR Gate বাস্তবায়ন কৌশল ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে F ফাংশনটির সত্যক সারণি তৈরি করো।
ঘ. উদ্দীপকে F ফাংশনটিকে শুধুমাত্র NAND Gate দ্বারা বাস্তবায়ন করো এবং কেন বাস্তবায়ন সম্ভব, তার কারণ বিশ্লেষণ করো।