শ্রেণি : একাদশ - দ্বাদশ || অধ্যায় - ২
কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং
সৃজনশীল প্রশ্ন
শ্রেণি : একাদশ - দ্বাদশ || অধ্যায় - ২
কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং
সৃজনশীল প্রশ্ন
১. 'Y' কলেজে মানবিক, ব্যবসায় শিক্ষা ও বিজ্ঞান বিভাগের ৩টি আলাদা ভবন রয়েছে। প্রতিটি বিভাগে তাদের কম্পিউটারের মধ্যে নিজস্ব নেটওয়ার্ক ব্যবস্থা রয়েছে। কলেজের অধ্যক্ষ প্রতিটি বিভাগকে একই নেটওয়ার্কের আওতায় আনার সিদ্ধান্ত নিলেন। কিন্তু বিভাগগুলোর দূরত্ব বেশি হওয়ায় মাধ্যম হিসেবে ক্যাবল ব্যবহার সম্ভব হচ্ছে না।
ক. ব্যান্ডউইথ কী?
খ. স্বয়ংক্রিয়ভাবে সফটওয়্যার আপডেট ও রক্ষণাবেক্ষণ করার প্রক্রিয়াটি ব্যাখ্যা কর।
গ. 'Y' কলেজটির বর্তমান নেটওয়ার্ক ব্যবস্থা কোন ধরনের? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের পরিস্থিতিতে কোন মাধ্যমটি নির্বাচন করা উচিত- যুক্তিসহ মতামত দাও।
২. নিচের উদ্দীপকটি লক্ষ কর-
ক. মডুলেশন কী?
খ. ডেটা ট্রান্সফার মোড ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে চিত্র-১ এর প্রতিটি কম্পিউটার পরস্পরের সাথে সংযুক্ত হলে যে টপোলজি তৈরি হবে তা চিত্রসহ ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত চিত্র ২ ও চিত্র ৩ নম্বর টপোলজিগুলোর মধ্যে কোনটি বেশি সুবিধাজনক হবে- উত্তরের সপক্ষে যুক্তি দাও।
৩. স্বপ্না তার অফিসের দ্বিতীয় তলায় বন্ধু আরিফের সাথে বিনা খরচে তথ্য শেয়ারিং করছিলেন। এমন সময় পঞ্চম তলার তার সহকর্মী একটি ফাইলের তথ্য দেখতে চাইলে তিনি সিটে বসেই নিজস্ব নেটওয়ার্ক ব্যবস্থায় সহকর্মীর কম্পিউটারে তা পাঠিয়ে দেন। পরবর্তীতে স্বপ্না ফাইলের তথ্য বিদেশে অবস্থানরত ক্রেতার কাছে তাৎক্ষণিকভাবে প্রেরণ করেন।
ক. ফুল ডুপ্লেক্স কী?
খ. ডেটা ব্লক বা প্যাকেট আকারে ট্রান্সমিশন হয়, ব্যাখ্যা কর।
গ. স্বপ্নার বন্ধু আরিফের সাথে তথ্য শেয়ারিংয়ে ব্যবহৃত নেটওয়ার্কটি ব্যাখ্যা কর।
ঘ. তথ্য পাঠাতে আরিফের ব্যবহৃত নেটওয়ার্কের মধ্যে দ্বিতীয়টিই উত্তম- মতামত দাও।
৪. একটি শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন তলার অনেকগুলো কম্পিউটার একটি নেটওয়ার্কের আওতায় আনা হলো। কিছুদিন পর বিশেষ একটি কম্পিউটার নষ্ট হওয়ায় অন্য কম্পিউটারগুলো থেকে তথ্য আদান- প্রদানে জটিলতা দেখা দিল।
ক. NIC কী?
খ. ওয়্যারলেস কমিউনিকেশনের ধারণাটি ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের প্রতিষ্ঠানটি কোন টপোলজি ব্যবহার করেছিল? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের পরিস্থিতিতে জটিলতা এড়াতে কোন টপোলজি ব্যবহার করা প্রয়োজন? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
৫. আইসিটি শিক্ষক ক্লাসে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডেটা ট্রান্সমিশন শেখাচ্ছেন। মনির আইসিটি স্যারের কাছে ব্লক আকারে সমান বিরতিতে ডেটা ট্রান্সমিশন সম্পর্কে জানতে চাইলো। সাদিয়া আলোর গতিতে ডেটা ট্রান্সমিট হয় এমন ক্যাবল দিয়ে বাসায় ইন্টারনেট সংযোগ নিয়ে ইউটিউব দেখে ডেটা ট্রান্সমিশনের পদ্ধতি সম্পর্কে অধিকতর জ্ঞান অর্জন করলো।
ক. ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক কী?
খ. "মোবাইল ফোনের সেল নেটওয়ার্ক ষড়ভুজাকৃতির হয়"-ব্যাখ্যা কর।
গ. সাদিয়ার বাসায় ইন্টারনেট সংযোগের জন্য ব্যবহৃত ক্যাবলের গঠন বর্ণনা কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত ট্রান্সমিশন মেথড দুইটির মধ্যে কোনটির দক্ষতা বেশি তা গাণিতিকভাবে প্রমাণ কর। ব্যবহারের সিদ্ধান্তটি ব্যয়বহুল নাকি সাশ্রয়ী? বিশ্লেষণপূর্বক মতামত দাও।
৬. শ্রেণিকক্ষে আইসিটি শিক্ষক এমন একটি টপোলজি সম্পর্কে ধারণা দেন যেখানে একটি কেন্দ্রীয় ডিভাইস ব্যবহৃত হয় যা নির্দিষ্ট ডিভাইসে ডেটা প্রেরণে সক্ষম। পরবর্তীতে তিনি আরেক ধরনের টপোলজির ধারণা দেন যেখানে ডিভাইসসমূহ পরস্পরের সাথে সরাসরি সংযুক্ত থাকে।
ক. ক্লাউড কম্পিউটিং কী?
খ. "ইন্টারনেটের গতি ব্যবহৃত যন্ত্রপাতি ও মিডিয়ামের উপর নির্ভরশীল" -বুঝিয়ে লেখ।
গ. উদ্দীপকে উল্লিখিত কেন্দ্রীয় ডিভাইসের কার্যাবলি ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের টপোলজি দুটির মধ্যে কোনটি বেশি সুবিধাজনক? মতামত দাও।
৭. নিচের উদ্দীপকটি লক্ষ কর-
ক. ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক কী?
খ. হাব ও সুইচের মধ্যে ভিন্নতা কী? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে চিত্র-১ এর টপোলজি কোনটি? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে চিত্র-২ ও চিত্র-৩ এর টপোলজি দুইটির মধ্যে কোনটি বেশি সুবিধাজনক হবে? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
৮. মিলির বাসায় ডিশ সংযোগ রয়েছে। তার বাসায় টেলিভিশনে কীভাবে ডেটা সম্প্রচার হয় তা তার বড় ভাই তুহিন মিলিকে বুঝিয়ে বললো। তুহিন মিলিকে নেটওয়ার্কিং এর জন্য এক ধরনের ক্যাবলের গুরুত্বের কথা বললো যার মাধ্যমে আলোর গতিতে ডেটা ট্রান্সফার হয়।
ক. ব্যান্ডউইথ কী?
খ. "ডেটা ব্লক বা প্যাকেট আকারে স্থানান্তর হয়”- ব্যাখ্যা কর।
গ. মিলির বাসায় ডেটা ট্রান্সমিশন মোড ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের আলোকে নেটওয়ার্কিং এর জন্য ব্যবহৃত ক্যাবলের গঠন ও ব্যবহার বিশ্লেষণ কর।
৯. 'ক' প্রতিষ্ঠানের মালিক রাকিব সাহেব দেশের বাইরে অবস্থান করায় তিনি তাঁর অফিসের কর্মচারীদের সাথে একটি ভিডিও কনফারেন্সের প্রয়োজন অনুভব করলেন। কিন্তু কর্মচারী শফিক সাহেবের কাছে ইন্টারনেটের সুবিধাসহ মোবাইল ফোন থাকলেও ভিডিও কনফারেন্সিং প্রযুক্তির সুবিধা নেই। তাই তিনি ভিডিও কনফারেন্সিং সুবিধা সংবলিত একটি মোবাইল ফোন ক্রয় করলেন। তবে মোবাইল ফোন ক্রয়ের পর জানতে পারলেন যে, বর্তমানে বাজারে MIMO সুবিধা-সংবলিত আরও উচ্চ প্রযুক্তির মোবাইল ফোন রয়েছে।
ক. WMAN কী?
খ. স্টার টপোলজির সম্প্রসারিত টপোলজি ব্যাখ্যা কর।
গ. শফিক সাহেব যে ফোনটি ক্রয় করলেন তার প্রযুক্তিগত বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
ঘ. শফিক সাহেব পূর্বে যে ফোনটি ব্যবহার করতেন এবং নতুন ফোনটি ক্রয়ের পরে বাজারে যে আরও উন্নত প্রযুক্তি-সংবলিত ফোন দেখতে পেলেন তাদের প্রযুক্তিগত পার্থক্য বিশ্লেষণ কর।
১০. সুমন স্যার শ্রেণিকক্ষে ক্যারেক্টার-বাই-ক্যারেক্টার আকারে ডেটা ট্রান্সমিশন মেথড সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দিলেন। তার ক্লাসে অনুপস্থিত শিক্ষার্থীদের অভিভাবকমণ্ডলীকে অবগত করানোর জন্য তিনি ই-মেইল পাঠাতে IEEE 802-16 স্ট্যান্ডার্ড বিশিষ্ট একটি প্রযুক্তি ব্যবহার করলেন।
ক. WAN কী?
খ. ডেটা আদান-প্রদান একই সাথে সম্ভব-ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে উল্লিখিত ডেটা ট্রান্সমিশন মেথডটি বর্ণনা কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত স্ট্যান্ডার্ডের প্রযুক্তিটি ব্যবহারের যৌক্তিকতা বিশ্লেষণ কর।
১১. নিচের উদ্দীপকটি লক্ষ কর-
ক. গেটওয়ে কী?
খ. বুক আকারে ডেটা আদান-প্রদান সম্ভব-ব্যাখ্যা কর।
গ. চিত্র-১ নির্দেশিত নেটওয়ার্ক টপোলজিটি ব্যাখ্যা কর।
ঘ. চিত্র-২ ও চিত্র-৩ এ নির্দেশিত নেটওয়ার্ক টপোলজির মধ্যে কোনটি সুবিধাজনক? বিশ্লেষণ কর।
১২. নিচের উদ্দীপকটি লক্ষ কর-
ক. মডুলেশন কী?
খ. 'ফুল ডুপ্লেক্স সিমপ্লেক্সের চেয়ে উন্নততর'- ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের দৃশ্যকল্প-১ এর আলোকে সর্বশেষ প্রজন্মের বৈশিষ্ট্য বর্ণনা কর।
ঘ. উদ্দীপকের দৃশ্যকল্প-২ এর ব্যবহৃত নেটওয়ার্ক ডিভাইসের সাথে নেটওয়ার্ক সুইচের তুলনামূলক সুবিধা ব্যাখ্যা কর।
১৩. ভূ-পৃষ্ঠ থেকে ২৫ নটিক্যাল মাইল দূরে সাগরের মধ্যে ২ কিলোমিটার (প্রায়) প্রস্থ ও ৭ কিলোমিটার দৈর্ঘ্যের একটি দ্বীপকে ব্যবসায়িক জোন তৈরি করার উদ্যোগ নেওয়া হয়। ঐ দ্বীপের সমস্ত ব্যবসায়ীকে তারবিহীন প্রযুক্তির মাধ্যমে নেটওয়ার্কে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হয়। কিন্তু ভূ-পৃষ্ঠের সাথে উক্ত নেটওয়ার্কটির সংযুক্তিতে EMI প্রভাবমুক্ত ফিজিক্যাল মাধ্যম ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়।
ক. রোমিং কী?
খ. উৎস ও গন্তব্যে ব্যবহৃত একই যন্ত্রটি বিপরীতধর্মী কাজ করে- ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে দ্বীপের নেটওয়ার্কটির ধরন ব্যাখ্যা কর।
ঘ. দ্বীপের নেটওয়ার্কটি তৈরিতে ব্যবহৃত মাধ্যম ও দ্বীপের সহিত ভূ-পৃষ্ঠের যোগাযোগের মাধ্যম দু'টির তুলনামূলক আলোচনা কর।
১৪. 'ক' কলেজের প্রশাসনিক ভবন, একাডেমিক ভবন, লাইব্রেরি ভবন এবং অন্যান্য কাজে ব্যবহৃত ভবনগুলো স্বল্প দূরত্বে অবস্থিত। বর্তমানে প্রতিটি ভবনের কম্পিউটারগুলো নিজস্ব নেটওয়ার্ক ব্যবস্থায় 'পারস্পরিক তথ্য আদান-প্রদান করতে পারে। অধ্যক্ষ মহোদয় এখন সকল কম্পিউটারকে একই নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা গ্রহণ করলেন।
ক. পিকোনেট কী?
খ. 'ব্যবহারকারী এবং সার্ভিস প্রদানকারী উভয়ই লাভবান ২ হয়ে থাকেন'। ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে উল্লিখিত কলেজের একাডেমিক ভবনের নেটওয়ার্ক ব্যবস্থা ব্যাখ্যা কর।
ঘ. অধ্যক্ষ মহোদয়ের পরিকল্পনা সবচেয়ে কম খরচে বাস্তবায়নের জন্য কোন ট্রান্সমিশন মিডিয়া উত্তম? যৌক্তিক ব্যাখ্যা কর।
১৫. দৃশ্যকল্প-১: শ্রেণিকক্ষে শিক্ষক এক ধরনের ক্যাবল দেখালেন যা, স্বচ্ছ কাচ দিয়ে তৈরি।
দৃশ্যকল্প-২:
ক. Wi-MAX কী?
খ. অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনে সময় বেশি লাগে কেন? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ উল্লিখিত তার মাধ্যম সম্পর্কে আলোচনা কর।
ঘ. উদ্দীপকের দৃশ্যকল্প-২ এ ডেটা কমিউনিকেশনের মাধ্যমে দুইটির মধ্যে কোনটি উত্তম? বিশ্লেষণপূর্বক 8 মতামত দাও।
১৬. আইসিটি শিক্ষক ক্লাসে বললেন ডেটা ট্রান্সমিশনের একটি পদ্ধতিতে ডেটা একটি তারের মধ্য দিয়ে স্টার্ট ও স্টপ বিটের সমন্বয়ে প্যাকেট আকারে ট্রান্সমিট হয় এবং অপর একটি পদ্ধতিতে ডেটা ফ্রেমের সাথে হেডার ও ট্রেইলার যুক্ত হয়ে ট্রান্সমিট হয়। এরপর শিক্ষক এমন একটি প্রযুক্তির কথা বললেন যার মাধ্যমে তারবিহীনভাবে বহুদূর পর্যন্ত ইন্টারনেট সেবা প্রদান করা যায়।
ক. ফুল-ডুপ্লেক্স কী?
খ. রিং টপোলজিতে সবগুলো কম্পিউটারের সাথে সবগুলো কম্পিউটার সংযুক্ত করলে কোন টপোলজি হয়- ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে উল্লিখিত তারবিহীন ইন্টারনেট সেবা প্রদান করার প্রযুক্তিটি বর্ণনা কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত ডেটা ট্রান্সমিশনের পদ্ধতি দুটোর মধ্যে তুলনামূলক বিশ্লেষণ কর।
১৭. শ্রেণিকক্ষে শিক্ষক ক্যাবল টিভিতে ব্যবহৃত তার মাধ্যম সম্পর্কে আলোচনা করলেন। তিনি গত ক্লাসে ইন্টারনেটভিত্তিক এক ধরনের পরিসেবা সম্পর্কে আলোচনা করেছিলেন। উক্ত ব্যবস্থায় ব্যবহারকারী ছোট-বড় যেকোনো চাহিদা মেটাতে পারে এবং ব্যবহারের পরিমাণের উপর বিল নির্ধারিত হয়।
ক. ডেটা চলাচলের মাধ্যম কী?
খ. "ডেটা উভয় দিকে প্রেরণ সম্ভব, কিন্তু একই সময়ে ২ নয়"- ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে উল্লিখিত তার মাধ্যম সম্পর্কে আলোচনা কর।
ঘ. উদ্দীপকে শিক্ষক যে পরিসেবার কথা উল্লেখ করেছেন তা বিশ্লেষণপূর্বক মতামত দাও।
১৮. নিচের চিত্রগুলো লক্ষ কর-
ক. রাউটার কী?
খ. "ক্লাউড কম্পিউটারের তথ্যের গোপনীয়তা ও নিরাপত্তা কম।"-ব্যাখ্যা কর।
গ. চিত্র-৩ এর টপোলজিটি ব্যাখ্যা কর।
ঘ. চিত্র-১ ও চিত্র-২ এর মধ্যে কোন টপোলজিটি অধিক সুবিধাজনক? আলোচনা কর।
১৯. নিচের চিত্র দুটি লক্ষ কর-
ক. ব্যান্ডউইথ কী?
খ. ক্লাউড কম্পিউটিং এর সুবিধা লিখ।
গ. চিত্র-১ এর নেটওয়ার্ক টপোলজি বিশ্লেষণ কর।
ঘ. চিত্র-১ ও চিত্র-২ টপোলজিদ্বয়ের মধ্যে কোনটি সুবিধাজনক? তোমার মতামত দাও।
২০. নাফিস বাসায় ব্যবহারের জন্য ইন্টারনেট সংযুক্ত করা যায় এমন একটি IP ক্যামেরা ক্রয় করল। এটির মাধ্যমে কথা বলা ও শোনা যায়। তবে দুই প্রান্ত থেকে একই সময়ে কথা বলা ও শোনা যায় না। তারবিহীন ইন্টারনেট সমৃদ্ধ এ ক্যামেরাটি রাউটার থেকে দূরে স্থাপন করার ফলে প্রায়ই তা ইন্টারনেট থেকে ডিসকানেক্ট হয়ে যায়। এজন্য নেটওয়ার্ক সিগন্যাল বাড়ানো প্রয়োজন।
ক. পাবলিক ক্লাউড কী?
খ. মেশ টপোলজি কেন জটিল? ব্যাখ্যা কর।
গ. নাফিসের ক্যামেরাটির মোড বিশ্লেষণ কর।
ঘ. ইন্টারনেট থেকে প্রায়ই ডিসকানেক্ট হওয়া রোধকল্পে করণীয় কী? তোমার মতের সপক্ষে যুক্তি দাও।
২১. নিচের চিত্রগুলো লক্ষ কর-
ক. অপটিক্যাল ফাইবার কী?
খ. "বর্তমানে নেটওয়ার্ক তৈরিতে হাবের পরিবর্তে সুইচ ব্যবহার করা হয়।"- ব্যাখ্যা কর।
গ. নেটওয়ার্ক-১ এ কোন টপোলজি বিদ্যমান? বর্ণনা কর।
ঘ. নেটওয়ার্ক-১ ও ২ এর সমন্বয়ে গঠিত নেটওয়ার্ক ব্যাখ্যা কর।
২২. X কলেজ ঢাকা শহরের একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। দেশের বিভিন্ন জেলায় তাদের আরো পাঁচটি শাখা আছে। অধ্যক্ষ সাহেব মূল প্রতিষ্ঠানে বসেই সবগুলো শাখা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য একটি নেটওয়ার্ক ব্যবস্থা গড়ে তুলেছেন। পরবর্তীতে শিক্ষক এবং শিক্ষার্থীদের অনুরোধে ইন্টারনেট ব্যবহার করে স্বল্প খরচে উন্নত সেবা এবং যতটুকু ব্যবহার ততটুকু বিল প্রদান এমন একটি পরিসেবার কথা ভাবছিলেন।
ক. বুটুথ কী?
খ. ডেটা ট্রান্সমিশনে সিনক্রোনাস সুবিধাজনক-ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের আলোকে শিক্ষা প্রতিষ্ঠান ও তার শাখাগুলোকে পরিচালনার জন্য কোন ধরনের নেটওয়ার্ক স্থাপন করেছিল? তার বর্ণনা দাও।
ঘ. উদ্দীপকের আলোকে অধ্যক্ষ সাহেব যে নতুন পরিসেবার কথা ভাবছিলেন তা বাস্তবায়ন সম্ভব কি-না? বিশ্লেষণপূর্বক মতামত দাও।
২৩. রহিম সাহেব তাঁর ছয় বছরের ছেলের জন্য একটি খেলনা উড়োজাহাজ কিনে আনেন। তিনি রিমোট ব্যবহার করে উড়োজাহাজটির উড্ডয়ন দেখালেন। অন্য দিকে তাঁর বড় ছেলে ল্যাপটপের সাথে ক্যাবলের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করেন। রহিম সাহেব তাঁর স্মার্টফোনে রাউটারের সাহায্যে তারবিহীন ইন্টারনেট ব্যবহার করেন।
ক. ডেটা ট্রান্সমিশন মোড কী?
খ. স্যাটেলাইটে ব্যবহৃত ওয়েভ ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের উড়োজাহাজ উড্ডয়নের প্রযুক্তি ব্যাখ্যা কর।
ঘ. রহিম সাহেব ও তাঁর বড় ছেলের ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে কৌশলগত পদ্ধতি বিশ্লেষণ কর।
২৪. দোলনচাঁপা ও তার বাবা ভিন্ন ভিন্ন প্রজন্মের মোবাইল ফোন নিয়ে আলাপ করছেন। দোলনচাঁপার বাবা পূর্বে যে মোবাইলটি ব্যবহার করতেন সেটি আকারে একটু বড় হলেও ঐ মোবাইল ফোন দিয়ে ইন্টারনেট ব্যবহার করা যেতো। দোলনচাঁপা বলল, বর্তমানে আমরা ইন্টারনেট এর মাধ্যমে বিশ্বব্যাপী কিছু সুবিধা বা পরিসেবা গ্রহণ করতে পারি।
ক. ব্লুটুথ কী?
খ. যে টপোলজিতে সবগুলো কম্পিউটারের সাথে সবগুলো কম্পিউটার সংযুক্ত তা ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে দোলনচাঁপার বাবার মোবাইল ফোনটি কোন প্রজন্মের? সেটির বৈশিষ্ট্যসমূহ ব্যাখ্যা কর।
ঘ. দোলনচাঁপা বিশ্বব্যাপী সুবিধা গ্রহণ করার জন্য যে প্রযুক্তি ব্যবহার করে তা বিশ্লেষণ কর।
২৫. রাজ আইসিটি ক্লাসে শিক্ষকের আলোচনা হতে জানতে পারে যে, ডেটা কমিউনিকেশনে একটি পদ্ধতিতে ডেটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হয় এবং অপর একটি পদ্ধতিতে ডেটা বুক আকারে ট্রান্সমিট হয়। সে তার বাসায় তারবিহীন ইন্টারনেট সংযোগ নেয়। ফলে সে দ্রুতগতির ইন্টারনেট ব্যবহার করতে পারে।
ক. ক্লাউড কম্পিউটিং কী?
খ. আলোক সিগন্যালে ডেটা স্থানান্তরের মাধ্যমটি ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে ইন্টারনেট সংযোগ ব্যবস্থায় ব্যবহৃত প্রযুক্তি কী? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে ট্রান্সমিশন পদ্ধতি দুটির মধ্যে কোনটির দক্ষতা বেশি? বিশ্লেষণপূর্বক মতামত দাও।
২৬. নিচের উদ্দীপকটি লক্ষ কর-
একটি কলেজের কম্পিউটার ল্যাবের কম্পিউটারগুলো উপরের প্যাটার্নে সংযুক্ত রয়েছে।
ক. ক্লাউড কম্পিউটিং কী?
খ. 'হাবের চেয়ে সুইচ উত্তম'- ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে ব্যবহৃত চিত্রের নেটওয়ার্কটি দূরত্বের বিচারে কোন ধরনের ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে ব্যবহৃত চিত্রে ১, ২, ৩ নং কম্পিউটার এবং ২. ৩, ৪, ৫নং কম্পিউটারে ডেটা শেয়ারে নেটওয়ার্ক টপোলজির মধ্যে কোনটি উত্তম? উত্তরের সপক্ষে যুক্তি দেখাও।
২৭. হাবিব সাহেব তার অফিসে পাশে বসা বন্ধুর সাথে বিনা খরচে তথ্য শেয়ার করছিলেন। এমন সময় অফিসের ২য় তলার এক সহকর্মী তাঁর এ কাছে একটি ফাইলের তথ্য দেখতে চাইলে, তিনি নিচতলার রুমে - বসেই নিজস্ব নেটওয়ার্ক ব্যবস্থায় সহকর্মীর কম্পিউটারে তা পাঠিয়ে দেন। পরবর্তীতে একজন বিদেশি ক্রেতা ফাইলটি চেয়ে পাঠালে তিনি সঙ্গে সঙ্গে তা পাঠিয়ে দেন।
ক. রোমিং কী?
খ. নন মেটালিক ক্যাবল মাধ্যমটি ব্যাখ্যা কর।
গ. বন্ধুর সাথে তথ্য শেয়ারিং-এর ক্ষেত্রে হাবিব সাহেবের ব্যবহৃত প্রযুক্তিটির বর্ণনা দাও।
ঘ. ফাইলের তথ্য পাঠাতে হাবিব সাহেবের নেটওয়ার্কদ্বয়ের মধ্যে কোনটি উত্তম? বিশ্লেষণপূর্বক মতামত দাও।
২৮. শান্তা তার মোবাইল ফোনে টেলিটক এর সিম ব্যবহার করে। সে এ ফোনটির সাহায্যে ত্রিমাত্রিক পরিবেশের ডেটা স্থানান্তর করতে পারে।
ক. ইনফ্রারেড কী?
খ. চৌম্বক প্রভাবমুক্ত ক্যাবলটি বুঝিয়ে লেখ।
গ. শান্তার মোবাইল ফোনটির প্রযুক্তি ব্যাখ্যা কর।
ঘ. শান্তার মোবাইলের প্রজন্মের সাথে প্রথম প্রজন্মের মোবাইল ফোনের বৈশিষ্ট্যের তুলনা কর।
২৯. নিচের উদ্দীপকটি লক্ষ কর-
ক. পিয়ার-টু-পিয়ার নেটওয়ার্ক কী?
খ. IEEE 802.16 স্ট্যান্ডার্ডের প্রযুক্তিটি বুঝিয়ে লেখ।
গ. Fig-C নির্দেশিত নেটওয়ার্ক টপোলজিটি ব্যাখ্যা কর।
ঘ. Fig-A ও Fig-B নির্দেশিত নেটওয়ার্ক টপোলজির মধ্যে কোনটি সুবিধাজনক? বিশ্লেষণ কর।
৩০. মি. আরিফ তার বহুতলবিশিষ্ট ভবনে মাল্টি কম্পোনেন্ট কাচ দিয়ে তৈরি মাধ্যম দিয়ে কম্পিউটারসমূহের মধ্যে নেটওয়ার্ক প্রতিষ্ঠা করেন। ১০ কি. মি. দূরে অবস্থিত অন্য একটি ভবনের সাথে তথ্য আদান- প্রদানের জন্য তিনি IEEE 802.16 স্ট্যান্ডার্ডবিশিষ্ট কমিউনিকেশন সিস্টেম ব্যবহারের সিদ্ধান্ত নেন।
ক. মাল্টিকাস্ট ট্রান্সমিশন কী?
খ. ক্লাউড কম্পিউটিংয়ে নিরাপত্তা তুলনামূলকভাবে কম- ব্যাখ্যা কর।
গ. বহুতল ভবনে ব্যবহৃত মাধ্যমটি ব্যাখ্যা কর।
ঘ. মি. আরিফের সিদ্ধান্তের যৌক্তিকতা বিশ্লেষণ কর।
৩১. মি. দিদারের অফিসের পত্রাদি অ্যাটাচমেন্ট হিসেবে ই-মেইলের মাধ্যমে প্রাপকের কাছে পাঠানো হয়। তার অফিসের সহকর্মীরা WCDMA স্ট্যান্ডার্ডের মোবাইলের মাধ্যমে ভিডিও চ্যাট করে থাকেন।
ক. কম্পিউটার নেটওয়ার্ক কী?
খ. কোন টপোলজিতে নোডসমূহ পরস্পর তুলনামূলকভাবে দ্রুতগতিতে ডেটা আদান-প্রদান করতে পারে? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে পত্র পাঠানোর ট্রান্সমিশন মোড ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত মোবাইল প্রজন্মটি বিশ্লেষণ কর।
৩২. করিম সাহেবের গ্রামের বাড়ি নিজ শহর থেকে অনেক দূরে অবস্থিত। তিনি শহরে থাকার সময়ে বাসায় ল্যাপটপ, ডেস্কটপ ও স্মার্টফোনে তারবিহীন ইন্টারনেট প্রযুক্তির মাধ্যমে ডেটা স্থানান্তর করেন। কিন্তু গ্রামের বাড়িতে তিনি একটি বিশেষ কোম্পানির কাছে নির্ধারিত মাসিক ভাড়া প্রদান করে জোড়ায় জোড়ায় মোচড়ানো তার দ্বারা কম্পিউটার এর সাথে সংযোগ করে নেটওয়ার্কে সংযুক্ত থাকেন।
ক. ডেটা কমিউনিকেশন কী?
খ. নিরাপদ ডেটা সংরক্ষণে ক্লাউড কম্পিউটিং উত্তম- ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে করিম সাহেব শহরে কোন প্রযুক্তি ব্যবহার করেছেন তা ব্যাখ্যা কর।
ঘ. কমির সাহেব ইন্টারনেট ব্যবহারের জন্য শহর ও গ্রামে যে মাধ্যম ব্যবহার করেন তাদের তুলনামূলক বিশ্লেষণ কর।
৩৩. নিচের উদ্দীপকটি লক্ষ কর-
ক. ব্যান্ডউইথ কী?
খ. মোবাইল ফোনের ডেটা ট্রান্সমিশন মোড ব্যাখ্যা কর।
গ. চিত্র-ক এর PR এবং QS এর সংযোগ বিচ্ছিন্ন করলে নতুন টপোলজি ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের চিত্র-ক ও চিত্র-খ এ উল্লিখিত টপোলজির মধ্যে সুবিধাজনক কোনটি তুলনামূলক বিশ্লেষণ কর।
৩৪. ICT শিক্ষক ক্লাশে বললেন রেডিও, টেলিভিশন, টেলিফোন ও মোবাইল আমাদের দৈনন্দিন জীবনে বহুল ব্যবহৃত যোগাযোগ ব্যবস্থা। সাধারণত উক্ত যোগাযোগ ব্যবস্থায় তথ্য আদান-প্রদান পদ্ধতিতে মাধ্যম হিসেবে ব্যবহৃত ক্যাবলসমূহ তড়িৎ চৌম্বকীয় প্রভাবমুক্ত নয়। বর্তমানে ব্যয়বহুল হলেও তড়িৎ চৌম্বকীয় প্রভাবমুক্ত বিকল্প পদ্ধতিও রয়েছে।
ক. সিরিয়াল ডেটা ট্রান্সমিশন কী?
খ. "4G এর গতি 3G এর প্রায় ৫০ গুণ বেশি।" ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে উল্লিখিত ডিভাইসসমূহে যে পদ্ধতিতে ডেটা প্রবাহিত হয় তা বর্ণনা কর।
ঘ. বিকল্প পদ্ধতিটি কী হতে পারে তার সপক্ষে যুক্তি দাও।
৩৫. সজিব বাসায় ব্রডব্যান্ড কানেকশন নিয়ে খুশি মনে ভাবলো এবার সে 1Mbps-এ দুর্দান্ত গতিতে ইন্টারনেট ব্যবহার করবে। কিন্তু ব্যবহারের সময় তার মনে হচ্ছে সে গতি পাচ্ছে খুবই কম, সর্বোচ্চ 128kbps | প্রতিনিয়ত সে ঠকে যাচ্ছে এই ভেবে ICT শিক্ষকের কাছে গেলে তিনি ব্যাপারটি বুঝিয়ে দেন। সজিব শিক্ষকের কাছে আরো জানতে চাইলো, তার ইন্টারনেট কানেকশন একটি অথচ বাসায় ১টি ট্যাব, ৩টি স্মার্টফোন ও একাধিক ল্যাপটপ আছে যার প্রতিটিতেই ইন্টারনেট ব্যবহার প্রয়োজন।
ক. ক্লাউড কম্পিউটিং কী?
খ. "এক সময় মোবাইল ইন্টারনেটে সর্বোচ্চ 171-2 kbps গতি পাওয়া যেত।"- ব্যাখ্যা কর।
গ. ইন্টারনেটের গতি সংক্রান্ত সমস্যা নিয়ে ICT শিক্ষক কী ব্যাখ্যা দেন তা বর্ণনা কর।
ঘ. সজিবের দ্বিতীয় সমস্যা সমাধানে করণীয় সম্পর্কে ব্যাখ্যাসহ মতামত দাও।
৩৬. সবুজ বাংলা ক্লাবের সদস্য মোহন তার মোবাইল ফোনের ক্যামেরায় ধারণকৃত পরিবেশ বিপর্যয়ের কিছু ছবি IEEE 802.15 স্ট্যান্ডার্ডের একটি বিশেষ প্রটোকল-এর মাধ্যমে ল্যাপটপে স্থানান্তর করেন। পরবর্তীতে মোহন ছবিগুলো SHARE it ব্যবহার করে ক্লাবের অন্যান্য সদস্যদের মোবাইলে প্রেরণ করেন।
ক. রাউটার কী?
খ. কী-বোর্ড থেকে কম্পিউটারে ডাটা স্থানান্তরের ব্যান্ড উইথ বুঝিয়ে লেখ।
গ. উদ্দীপকে উল্লিখিত ল্যাপটপে ছবি স্থানান্তরের ক্ষেত্রে যে ধরনের নেটওয়ার্ক ব্যবহৃত হয় তা ব্যাখ্যা কর।
ঘ. ক্লাবের অন্যান্য সদস্যদের নিকট ছবি প্রেরণে ব্যবহৃত হটস্পটের সাথে Wi-MAX এর তুলনা কর।
৩৭. নিচের উদ্দীপকটি লক্ষ কর-
ক. সিনক্রোনাস ট্রান্সমিশন কী?
খ. ৩য় প্রজন্মের মোবাইলের সাহায্যে ইন্টারনেট ব্যবহার করা যায়- বুঝিয়ে লেখ।
গ. চিত্র-১ এ নির্দেশিত নেটওয়ার্ক টপোলজিটি ব্যাখ্যা কর।
ঘ. চিত্র-২ ও চিত্র-৩ নির্দেশিত নেটওয়ার্ক টপোলজিদ্বয়ের মধ্যে কোনটি সুবিধাজনক তা বিশ্লেষণ করে মতামত দাও।
৩৮. 'X' কলেজে মানবিক, ব্যবসায় শিক্ষা ও বিজ্ঞান বিভাগের ৩টি আলাদা ভবন আছে। প্রতিটি বিভাগে তাদের কম্পিউটারের মধ্যে নিজস্ব নেটওয়ার্ক ব্যবস্থা রয়েছে। কলেজের অধ্যক্ষ প্রতিটি বিভাগকে একই নেটওয়ার্কের আওতায় আনার সিদ্ধান্ত নিলেন। কিন্তু বিভাগগুলোর দূরত্ব বেশি হওয়ায় মাধ্যম হিসাবে ক্যাবল ব্যবহার সম্ভব হচ্ছে না।
ক. ব্যান্ডউইথ কী?
খ. স্বয়ংক্রিয়ভাবে সফটওয়্যার আপডেট ও রক্ষণাবেক্ষণ করা যায় কিভাবে তা ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে মানবিক বিভাগের নেটওয়ার্কের ধরন সম্পর্কে বর্ণনা দাও।
ঘ. উদ্দীপকের পরিস্থিতিতে কোন মাধ্যমটি নির্বাচন করা যেতে পারে বলে তোমার মনে হয় তা বিশ্লেষণ কর।
৩৯. নিচের উদ্দীপকটি লক্ষ কর:
ক. মডুলেশন কী?
খ. ডেটা ট্রান্সমিশন মোড ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে চিত্র-১ এর প্রতিটি কম্পিউটার পরস্পরের সাথে সংযুক্ত হলে যে টপোলজি তৈরি হবে তা চিত্রসহ আলোচনা কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত ১ ও ৩নং টপোলজিগুলোর মধ্যে কোনটি বেশি সুবিধাজনক হবে বলে তুমি মনে কর তা বিশ্লেষণ কর।
৪০. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পাহাড়ি এলাকায় প্রায় ১০ – ১২ কি. মি. বিস্তৃত। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ নিজ নিজ উদ্যোগে ইন্টারনেট সেবা ব্যবহার করছে, যা অত্যন্ত ব্যয়বহুল। ভিসি মহোদয়ের নিকট সমস্যাটি উপস্থাপন করা হলে তিনি বিশ্ববিদ্যালয়ের II ইনচার্জের পরামর্শে কেন্দ্রীয় (একক্ নিয়ন্ত্রিত) ইন্টারনেট সেবা চালু করেন। কিন্তু দূরত্ব ও পাহাড় উঁচু-নিচুর কারণে কিছু বিভাগে ইন্টারনেট সেবার মানে দুর্বলতা দেখা দিল।
ক. ব্যান্ডউইথ কী?
খ. হাবের পরিবর্তে সুইচ ব্যবহার করলে কি সুবিধা পাওয়া যায়- ব্যাখ্যা কর।
গ. IT ইনচার্জ কোন ধরনের পরামর্শ দিয়েছিলেন? বর্ণনা কর।
ঘ. সকল বিভাগে ইন্টারনেট সেবার মান উন্নয়নে করণীয় ব্যাখ্যা কর।
৪১. ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইসিটির ছাত্র তার গ্রামের প্রতিবেশী শুভকে তার বাসার ডিশ টিভি কিভাবে কাজ করে তা বুঝিয়ে বলল। নেটওয়ার্কের সুবিধা বর্ণনা করার ক্ষেত্রে ই-ব্যাংকিং ও এটিএম সেবা নিয়ে তারা আলোচনা করে।
ক. ওয়াই-ফাই কী?
খ. ন্যানোটেকনোলজি কিভাবে আমাদের উপকারে আসে? ব্যাখ্যা কর।
গ. শুভর বাসার টিভির ক্ষেত্রে যে ট্রান্সমিশন মোড কাজ করে- তা ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত ব্যাংকিং সুবিধার ক্ষেত্রে নিরাপদ ও সাশ্রয়ী কী ধরনের নেটওয়ার্ক স্থাপন করা উচিত বিশ্লেষণ কর।
৪২. মি. মিজান একজন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালক। তিনি নিজস্ব ট্রান্সমিশন সুবিধার আওতায় প্রতিষ্ঠানের দশটি ক্লাসরুমে ডিজিটাল পদ্ধতিতে নোটিশ প্রেরণ করেন। প্রতি ক্লাসরুমে টিভি মনিটরের পর্দায় শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা তার ছবি ও কন্ঠস্বরের মাধ্যমে নোটিশ সম্পর্কে অবগত হয়। সমস্যা হচ্ছে তাকে দশটি ক্লাসরুমে দশবার নোটিশ প্রদান করতে হয়। এক্ষেত্রে তিনি এমন ট্রান্সমিশন ব্যবস্থা চান যেখানে একই সাথে সব ক্লাসরুমে নোটিশ প্রদান করা যায় এবং প্রয়োজনে একটি ক্লাসরুমে নোটিশ সম্প্রচার বন্ধ রাখা যায়। তিনি একই ব্যবস্থার আওতায় সপ্তাহে একদিন তার অফিস রুমে বসেই ছাত্র- ছাত্রীদের সাথে মত বিনিময় করতে চান।
ক. ডেটা কমিউনিকেশন কী?
খ. GSM কে কেন পরিপূর্ণ ও প্রতিষ্ঠিত নেটওয়ার্ক বলা হয়? ব্যাখ্যা কর।
গ. মি. মিজানের প্রতিষ্ঠানের বিদ্যমান ট্রান্সমিশন মোডটি কী? ব্যাখ্যা কর।
ঘ. মি. মিজানের প্রত্যাশা পূরণের উপযুক্ত ট্রান্সমিশন মোডটি কী হতে পারে? যুক্তিসহ উত্তর দাও।
৪৩. নিচের চিত্রকল্প দুটি লক্ষ কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
ক. মডেম কী?
খ. ফাইবার অপটিকের সুবিধা লেখ।
গ. ১ম চিত্রে কী ধরনের সুবিধা পাওয়া যায়?
ঘ. ২নং চিত্রের সাথে সাবমেরিন ক্যাবলের তুলনামূলক আলোচনা কর।
৪৪. জন তার ক্যামেরায় তোলা ছবিগুলোর ব্যাকআপ রাখার জন্য ইন্টারনেটে একটি স্টোরেজ সেবা ব্যবহার করে সেখানে আপলোড করে রাখলো। এরপর সে তার টাইপিং স্পীড বাড়ানোর জন্য কী- বোর্ডে টাইপিং প্র্যাক্টিস করতে লাগল।
ক. CDMA কী?
খ. "সিগন্যাল এর পারস্পরিক রূপান্তরে এই যন্ত্রটি ব্যবহৃত হয়”- ব্যাখ্যা কর।
গ. জনের ব্যবহৃত সেবাটি ব্যাখ্যা কর।
ঘ. টাইপিং স্পীড বাড়ানোর জন্য জন যে কাজটি করছিল তার ডাটা ট্রান্সমিশন মেথড আলোচনা কর।
৪৫. নিচের চিত্রকল্প দুটি লক্ষ কর-
ক. ডেটা কমিউনিকেশন মোড কী?
খ. কো-এক্সিয়েল ক্যাবল বলতে কী বুঝ?
গ. উদ্দীপকের চিত্র-১ এর বর্ণনা দাও।
ঘ. উল্লেখিত ক্যাবলদ্বয়ের মধ্যে কোনটির ব্যবহার অধিক সুবিধাজনক? বিশ্লেষণ কর।
৪৬. নিলয় তার বাড়িতে পাঁচটি কম্পিউটার দিয়ে একটি LAN করতে চায়। সে বাজারে গিয়ে নেটওয়ার্ক সুইচ কিনে আনল।
ক. স্যাটেলাইট কী?
খ. কোন টপোলজিতে প্রতিটি কম্পিউটারের গুরুত্ব সমান- ব্যাখ্যা কর।
গ. কম খরচে নেটওয়ার্ক করার জন্য কোন ক্যাবলকে নিলয় বেছে নিবে তার কারণসহ বর্ণনা কর।
ঘ. উক্ত নেটওয়ার্কটি কোন টপোলজিতে সংযোগ দেওয়া যৌক্তিক হবে বলে তুমি মনে কর- উত্তরের সপক্ষে যুক্তি দাও।
৪৭. জনাব মামুন LTE স্ট্যান্ডার্ডে কাজ করে এমন মোবাইল ফোন ব্যবহার করেন। তিনি তার দুটি অফিসের জন্য IEEE 802.11 এবং IEEE 802.16 স্ট্যান্ডার্ড ব্যবহার করেন। তিনি হেড অফিস হতে 60 km দূরে একটি নতুন অফিস স্থাপন করবেন।
ক. রোমিং কী?
খ. অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনে Start bit ও Stop bit ব্যবহারের কারণ কী?
গ. জনাব মামুন যে প্রজন্মের মোবাইল ফোন ব্যবহার করেন তার বৈশিষ্ট্য বর্ণনা করো।
ঘ. হেড অফিস ও নতুন অফিসের মধ্যে নেটওয়ার্ক সংযোগের ক্ষেত্রে IEEE 802.11 ও IEEE 802.16 এর মধ্যে কোনটি উপযুক্ত হবে? বিশ্লেষণ করো।
৪৮. জালাল সাহেব মূল অফিসের ২০টি কম্পিউটারকে EMI প্রভাবমুক্ত মাধ্যম ব্যবহার করে নেটওয়ার্ক গঠন করেন। তিনি ২০ কি.মি. দূরে শাখা অফিসের ১০টি কম্পিউটারকে IEEE 802.11 স্ট্যান্ডার্ডের প্রযুক্তির মাধ্যমে নেটওয়ার্কভুক্ত করেন। আবার উভয় অফিসের নেটওয়ার্ককে যুক্ত করতে তিনি IEEE 802.16 স্ট্যান্ডার্ডের প্রযুক্তি ব্যবহার করেন।
ক. রিপিটার কী?
খ. প্রেরক ও প্রাপক হিসাবে একই ডিভাইস ব্যবহৃত হয়- ব্যাখ্যা করো।
গ. মূল অফিসে ব্যবহৃত মাধ্যমটির গঠন বর্ণনা করো।
ঘ. উদ্দীপকে উল্লিখিত স্ট্যান্ডার্ড দুইটির দ্বারা নির্দেশিত প্রযুক্তিদ্বয়ের তুলনামূলক আলোচনা করো।
৪৯. রহিমের শাখা অফিসের ১০টি কম্পিউটার একটি সার্ভার কম্পিউটারের মাধ্যমে যুক্ত এবং তাঁর মূল অফিসে ৫০টি কম্পিউটার ৫টি সার্ভার কম্পিউটারের মাধ্যমে যুক্ত।
ক. পিকোনেট কী?
খ. মোবাইল ফোনকে সেলুলোর ফোনও বলে- ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে শাখা অফিসের নেটওয়ার্ক টপোলজিটি ব্যাখ্যা করো।
ঘ. সার্ভিস প্রদান ও নিয়ন্ত্রণ কাঠামো অনুযায়ী উদ্দীপকের নেটওয়ার্কের ধরন উল্লেখপূর্বক তুলনামূলক আলোচনা করো।
৫০. সারাদেশে বাসা-বাড়িসহ অফিস আদালতে EMI প্রভাবমুক্ত ক্যাবলের মাধ্যমে ইন্টারনেট সংযোগ নিয়ে ৮০২.১১ স্ট্যান্ডার্ডের প্রযুক্তি ব্যবহার করে মোবাইল ফোনে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহার করা হচ্ছে। তবে পার্বত্য অঞ্চলের মতো দুর্গম এলাকাতে টাওয়ার বসিয়ে তারবিহীন মাধ্যমে উচ্চগতির ইন্টারনেট সেবা দেয়া হচ্ছে।
ক. প্রাইভেট নেটওয়ার্ক কী?
খ. সর্বোচ্চ ৮টি ডিভাইস নিয়ে গঠিত নেটওয়ার্কটি ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে উল্লিখিত ক্যাবলটির গঠন বর্ণনা করো।
ঘ. উদ্দীপকে উল্লিখিত মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহারের প্রযুক্তির সাথে পার্বত্য অঞ্চলে ইন্টারনেট সেবা প্রদানে ব্যবহৃত প্রযুক্তির তুলনামূলক আলোচনা করো।
৫১. একটি কল সেন্টারে আট পোর্টের তিনটি নেওয়ার্ক ডিভাইসের সাহায্যে কম্পিউটারগুলোকে যুক্ত করে গঠিত তিনটি LAN নেটওয়ার্ককে ফাইবার অপটিক ক্যাবল দিয়ে একটি নেটওয়ার্ক টপোলজির আওতায় আনা হয়। যেখানে একটি বিশেষ অনলাইন সেবামূলক প্রযুক্তির সাহায্যে ক্লায়েন্টদেরকে 24 × 7 ঘণ্টা On Demand সার্ভিস দেওয়া হয় এবং ক্লায়েন্টরা Pay as You go পদ্ধতিতে বিভিন্ন কাজের মূল্য পরিশোধ করতে পারে।
ক. NIC কী?
খ. গেটওয়েকে প্রটোকল কনভার্টার বলা হয়- ব্যাখ্যা করো।
গ. চিত্র অঙ্কনপূর্বক উদ্দীপকের উল্লিখিত নেটওয়ার্ক টপোলজিটি ব্যাখ্যা করো।
ঘ. "উদ্যোক্তাদের ব্যবসায়িক সুযোগ সৃষ্টিতে উদ্দীপকের অনলাইন সেবামূলক প্রযুক্তিটি সহায়ক ভূমিকা পালন করবে”- বিশ্লেষণ করে মতামত দাও।
৫২. আইসিটি শিক্ষক IEEE 802.15 স্ট্যান্ডার্ড প্রযুক্তি ব্যবহার করে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ছবিগুলো তাঁর নিজ মোবাইলে সংগ্রহ করেন। পরবর্তীতে তিনি IEEE 802.11 স্ট্যান্ডার্ডের প্রযুক্তির সাহায্যে তাঁর ছাত্র নাহিদের মোবাইলে ছবিগুলো প্রেরণ করলেন।
ক. ব্যান্ডউইথ কী?
খ. ক্লাউড কম্পিউটিংয়ের ব্যবহার সুবিধাজনক ব্যাখ্যা করো।
গ. আইসিটি শিক্ষক তাঁর মোবাইলের ছবিগুলো সংগ্রহের জন্য কোন প্রযুক্তি ব্যবহার করেন? ব্যাখ্যা করো।
ঘ. WiMAX এর সাথে নাহিদের মোবাইলে ছবিগুলো স্থানান্তরে ব্যবহৃত প্রযুক্তিটির তুলনামূলক বিশ্লেষণ করো।
৫৩. আসাদ ও বাসার দুইটি নেটওয়ার্ক তৈরি করেন। আসাদের নেটওয়ার্ক কাঠামোতে ডিভাইসগুলো চক্রাকারে পর পর সংযুক্ত থাকে। বাসারের নেটওয়ার্ক কাঠামোটিতে প্রতিটি ডিভাইস পরস্পরের সাথে যুক্ত থাকে।
ক. মোবাইল প্রজন্ম কী?
খ. ভিন্নধর্মী প্রটোকলভুক্ত নেটওয়ার্কে গেটওয়ের ভূমিকা অপরিসীম- ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে আসাদের নেটওয়ার্ক কাঠামোটি কোন ধরনের? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে বাসারের নেটওয়ার্ক টপোলজির সাথে স্টার নেটওয়ার্ক টপোলজির তুলনামূলক বিশ্লেষণ করো।
৫৪. দৃশ্যকল্প-১: রাফি তার অ্যাসাইনমেন্ট কী-বোর্ডের সাহায্যে টাইপ করছে।
দৃশ্যকল্প-২: পপি কম্পিউটার ব্যবহার করে বন্ধুকে ইমেইল করল।
ক. গেটওয়ে কী?
খ. সিঙ্গেল মোড ফাইবার মাল্টিমোড ফাইবার এর চেয়ে কোন ক্ষেত্রে বেশি উপযোগী? ব্যাখ্যা করো।
গ. দৃশ্যকল্প-১ এ কোন ডেটা ট্রান্সমিশন মোড ব্যবহৃত হচ্ছে? ব্যাখ্যা করো।
ঘ. দৃশ্যকল্প-১ এবং দৃশ্যকল্প-২ এ ব্যবহৃত ডেটা ট্রান্সমিশন মেথড দুইটির তুলনামূলক বিশ্লেষণ করো।
৫৫. সেজুতি তার অফিসের অভ্যন্তরে ল্যাপটপগুলোকে তারবিহীন প্রযুক্তির মাধ্যমে একটি কেন্দ্রীয় ডিভাইসের সাথে যুক্ত করে ডেটা আদান-প্রদান করে। যা ব্যবহারে কোনো কর্তৃপক্ষের অনুমোদন প্রয়োজন হয় না। কিন্তু সে অন্য তারবিহীন প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন জেলার শাখা অফিসের সাথে ডেটা আদান-প্রদান করে থাকে।
ক. জিওস্টেশনারি স্যাটেলাইট কী?
খ. "ক্লাউড কম্পিউটিং এ গ্রাহকের তথ্যের গোপনীয়তা ভঙ্গ হতে পারে"- বুঝিয়ে লেখো।
গ. উদ্দীপকে কোন নেটওয়ার্ক টপোলজিকে নির্দেশ করা হচ্ছে? ব্যাখ্যা করো।
ঘ. সেজুতির ব্যবহৃত প্রযুক্তি দুটির মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করো।
৫৬. কলেজের পাঁচটি কম্পিউটারকে একটি কেন্দ্রীয় ডিভাইসের মাধ্যমে যুক্ত করে একটি নেটওয়ার্ক টপোলজি তৈরি করা হয়। এটি দেখে একজন আইসিটি বিশেষজ্ঞ কেন্দ্রীয় ডিভাইসটির পরিবর্তে নতুন একটি ডিভাইস ব্যবহারের সুবিধা ব্যক্ত করলেন।
ক. ব্যান্ড উইথ কী?
খ. "স্বল্প দূরত্বের মধ্যে তারবিহীনভাবে দুটি ডিভাইসের মধ্যে ডেটা আদান-প্রদান সম্ভব"- ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে কলেজটির নেটওয়ার্ক টপোলজিটি বর্ণনা করো।
ঘ. আইসিটি বিশেষজ্ঞ উদ্দীপকের নেটওয়ার্ক টপোলজির জন্য পূর্বের ডিভাইসের তুলনায় নতুন একটি ডিভাইস ব্যবহারের কী কী সুবিধা ব্যক্ত করলেন- ব্যাখ্যা করো।
৫৭. "ক" একটি ল্যাপটপ কিনল, সে মোবাইল ও ল্যাপটপের মধ্যে তারবিহীন সংযোগ স্থাপন করল। একটা দুর্ঘটনার সংবাদ শুনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তার বন্ধুর কাছে সংবাদটি সম্পর্কে জানতে চাইলো।
ক. কম্পিউটার নেটওয়ার্ক কী?
খ. "সুইচের বুদ্ধিমত্তা রয়েছে"- বুঝিয়ে লেখো।
গ. উদ্দীপকে তারবিহীন সংযোগ বর্ণনা করো।
ঘ. উদ্দীপকে "ক" এর বন্ধুর সাথে যোগাযোগের উপযুক্ত পদ্ধতি যুক্তিসহ বিশ্লেষণ করো।