শ্রেণি : অষ্টম || অধ্যায় - ৫
শিক্ষা ও দৈনন্দিন জীবনে ইন্টারনেটেন ব্যবহার
বহুনির্বাচনি প্রশ্ন
শ্রেণি : অষ্টম || অধ্যায় - ৫
শিক্ষা ও দৈনন্দিন জীবনে ইন্টারনেটেন ব্যবহার
বহুনির্বাচনি প্রশ্ন
১. ডেস্কটপ কম্পিউটার ছোট হয়ে কিসে পরিণত হয়েছে?
ক. Mobile খ. Notebook গ. Laptop ঘ. Smartphone
২. নিচের কোনটি ল্যাপটপের চেয়ে ছোট এবং স্মার্টফোনের চেয়ে বড়?
ক. ডেক্সটপ কম্পিউটার খ. নোটবুক
গ. ট্যাবলেট পিসি ঘ. পিডিএ
৩. ইন্টারনেট ব্যবহার সহজ করেছে নিচের কোনটি?
ক. ওয়াইফাই খ. ই-মেইল গ. স্মার্ট ফোন ঘ. নরমাল ফোন
8. মানুষ প্রতিটি মুহূর্ত ইন্টারনেটের সাথে যুক্ত থাকছে কোনটির সাহায্যে?
ক. ই-মেইল খ. কম্পিউটার গ. স্মার্ট ফোন ঘ. মডেম
৫. Wi-Fi-এর পূর্ণরূপ কোনটি?
ক. Wireless Fidelity খ. Wide area frequency
গ. Wireless frequency ঘ. Wide area Fidelity
৬. নিচের কোনটি ওয়্যারলেস ইন্টারনেট সার্ভিস?
ক. ই-মেইল খ. ওয়াইফাই
গ. অপটিক্যাল ফাইবার ঘ. কো-এক্সিয়াল
৭. ওয়াইফাই ব্যবহারের-বড় সুবিধা কোনটি?
ক. এর স্পিড কম
খ. এতে তারের প্রয়োজন হয় না
গ. এটি ইন্টারনেট সার্ভিস দেয়
ঘ. এর মাধ্যমে রেডিও শোনা যায়
৮. ইন্টারনেটের খবরের কাগজকে কি বলা হয়?
ক. ই-মেইল খ. অনলাইন পত্রিকা
গ. ই-পত্রিকা ঘ. খবরের কাগজ
৯. বর্তমানে আমরা পথ ঘাটের তথ্য কোথায় পাই?
ক. খবরের কাগজে খ. রেডিয়োতে
গ. টেলিভিশনে ঘ. ইন্টারনেটে
১০. GPS এর পূর্ণরূপ কি?
ক. Global Presentation System
খ. Global Presentation Software
গ. Global Pricing System
ঘ. Global Positioning System
১১. কোনটির মাধ্যমে কোনো একটি স্থানের অবস্থান জানা যায়?
ক. GPS খ. NIC গ. EDGE ঘ. GPRS
১২. ব্যক্তির অবস্থান জানার জন্য গাড়িতে কোনটি লাগানো থাকে?
ক. জিপিএস খ. জিপিআর গ. এন্টিনা ঘ. আয়না
১৩. GPS-কে কোনটি সংকেত পাঠায়?
ক. চাঁদ খ. মঙ্গল গ্রহ গ. বুধ গ্রহ ঘ. কৃত্রিম উপগ্রহ
১৪. 'জিপিএস' ড্রাইভারকে কোন বিষয়ে সাহায্য করে?
ক. গাড়ি সঠিকভাবে চালাতে খ. ট্রাফিক সিগন্যাল বুঝতে
গ. পথ-ঘাট চিনতে ঘ. গাড়ির ইঞ্জিন ঠিক করতে
১৫. বর্তমানে ইন্টারনেটের কী বেড়ে গিয়েছে?
ক. ট্রাফিক খ. খরচ গ. ব্যান্ডউইথ ঘ. ডাউনলোড
১৬. জিপিএস লাগানো থাকে-
i. রেডিয়োতে
ii গাড়িতে
iii. স্মার্ট ফোনে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৭. ইন্টারনেটের মাধ্যমে আমরা
i. রেডিয়ো শুনতে পারি
ii. বিশ্বের নামকরা লাইব্রেরীর বই পড়তে পারি
iii. মহাবিশ্বের ধারণা নিতে পারি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড় এবং ১৮ ও ১৯ নং প্রশ্নের উত্তর দাও:
সিদ্দিক সাহেব আগে কোনো নতুন জায়গায় গিয়ে ঠিকানা খুঁজে বের করতো আশেপাশের মানুষকে জিজ্ঞেস করে। কিন্তু বর্তমানে তিনি এই কাজে একটি বিশেষ প্রযুক্তি ব্যবহার করেন।
১৮. উল্লিখিত প্রযুক্তিটির নাম কী?
ক. ব্লুটুথ খ. এনআইসি গ. জিপিএস ঘ. ওয়াইফাই
১৯. উদ্দিপকের প্রযুক্তিটি যেখানে লাগানো থাকে তা হলো-
i. গাড়ি
ii. রেডিয়ো
iii. স্মার্টফোন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
২০. E-mail এ Attachment করা যায়-
i. ডকুমেন্ট ফাইল
ii. পিডিএফ ফাইল
iii. হার্ডকপি ফাইল
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
২১. বিভিন্ন বই তৈরির ক্ষেত্রে কোনটিকে ব্যাপকভাবে ব্যবহার করা হয়?
ক. ইন্টারনেট খ. কম্পিউটার গ. লাইব্রেরি ঘ. অপটিক্যাল ফাইবার
২২. বর্তমানে কোনো পরীক্ষার ফলাফল সরাসরি কোন মাধ্যমে পাওয়া যায়?
ক. NCTB খ. ইন্টারনেট গ. বিডিজবস ঘ. Doodle
২৩. মহাকাশের স্পেস স্টেশনের মহাকাশ যাত্রীদের সাথে যোগাযোগ করা যায় কোনটির মাধ্যমে?
ক. টেলিফোন খ. ইন্টারনেট
গ. অপটিক্যাল ফাইবার ঘ. ভিডিও টেক্সট
২৪. শিক্ষাক্ষেত্রে ইন্টারনেটের ভূমিকা-
i. শিক্ষার মূলোৎপাটন করতে
ii. শিক্ষাব্যবস্থা পরিচালনায়
iii. শিক্ষাবিষয়ক তথ্য সরবরাহ করতে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড় এবং ২৫ ও ২৬ নং প্রশ্নের উত্তর দাও:
মিতু এবছর এসএসসি পরীক্ষার্থী। তার গ্রামে সব ধরনের বই পাওয়া যায় না বিধায় সে তার পাঠ্যবইয়ের জন্য বিশেষ একটি ওয়েবসাইট ব্যবহার করে। ইন্টারনেট ব্যবহারে তার অনেক কাজ সহজ হয়, তাই ভবিষ্যতেও তার শিক্ষাক্ষেত্রে ইন্টারনেট ব্যবহার করতে আগ্রহী।
২৫. উদ্দীপকে মিতু কোন ওয়েবসাইটটি ব্যবহার করে?
ক. ফেসবুকের ওয়েবসাইট খ. গুগলের ওয়েবসাইট
গ. এনসিটিবির ওয়েবসাইট ঘ. খান একাডেমির ওয়েবসাইট
২৬. মিতু ভবিষ্যতে যে কাজে ইন্টারনেট ব্যবহার করতে পারে তা হলো-
i. পরীক্ষার ফলাফল সংগ্রহ করতে
ii. পরীক্ষায় উত্তরপত্র লিখতে
iii. কলেজে ভর্তি হতে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৭. বিভিন্ন তথ্য ছড়িয়ে ছিটিয়ে থাকে-
ক. ওয়েবসাইটে খ. খবরের কাগজে
গ. ইন্টারনেটে ঘ. ম্যাগাজিনে
২৮. দৈনন্দিন জীবনে নানা সমস্যা সমাধানের হাতিয়ার কোনটি?
ক. তথ্য খ. উপাত্ত গ. কম্পিউটার ঘ. ইন্টারনেট
২৯. বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিনের নাম কী?
ক. www.pipilika.com খ. www.google.com
গ. www.khanacademy.com ঘ. www.hotmail.com
৩০. ইন্টারনেটে কোনো তথ্য খুঁজতে কোন ওয়েবসাইট ব্যবহার করা হয়?
ক. www.wolframalpha.com
খ. www.chrome.com
গ. www.google.com
ঘ. www.mozila.com
৩১. গুগলে কোন ভাষাতে তথ্য খুঁজে বের করা যায়?
ক. শুধু বাংলা খ. শুধু ইংরেজি
গ. শুধু আরবি ঘ. ইংরেজি ও বাংলা
৩২. গাণিতিক সমস্যা সমাধানের জন্য কোন সাইটটি ব্যবহার করা হয়?
ক. www.wolframalpha.com
খ. www.khanacademy.com
গ. www.pipilika, com
ঘ. www.wikipedia.com
৩৩. ওলফাম আলফা হলো-
ক. গুগল খ. ইয়াহ্ গ. ওয়েবসাইট ঘ. জি-মেইল
৩৪. 'Wolframalpha' ব্যবহার করা হয় কোন কাজে?
ক. সঙ্গীতে খ. খেলাধুলায় গ. গণিতে ঘ. ভিডিওতে
৩৫. শিক্ষার্থীরা প্রায় সকল বিষয়েরই প্রয়োজনীয় তথ্য পেতে পারে কোন ওয়েব সাইটটিতে?
ক. www.wolframalpha.com
খ. www.roc.gov bd
গ. www.khanacademy.com
ঘ. www.bangladesh.gov.bd
৩৬. আল-আমিন একজন ছাত্র। সে শিক্ষা বিষয়ে গবেষণা করতে গিয়ে খাঁন একাডেমির ওয়েব সাইটে প্রবেশ করে। আল আমিন যে কাজটি করল তার জন্য কোন দক্ষতা প্রয়োজন?
ক. প্রোগ্রামিং খ. ব্রাউজিং
গ. কম্পিউটার গ্রাফিক্স ঘ. ওয়েব ডিজাইনিং
৩৭. শিক্ষা বিষয়ক সার্চ ইঞ্জিন কোনটি?
ক. google খ. bing গ. Wikipedia ঘ. Ask.com
৩৮. ই-মেইল পাঠাতে আইসিটি যন্ত্র হিসেবে ব্যবহৃত হয়-
i. স্মার্ট ফোন
ii. টেলিভিশন
iii. ল্যাপটপ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৯. শিশু-কিশোরদের মধ্যে সমস্যা সমাধানের সহজাত প্রবৃত্তি তৈরি হয় যেভাবে-
i. ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে
ii. স্মার্টফোন ব্যবহারের মাধ্যমে
iii. গেম খেলার মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড় এবং ৪০ ও ৪১ নং প্রশ্নের উত্তর দাও:
পলাশ জেএসসি পরীক্ষায় পাস করেছে। সে জেসিপিএসিতে ভর্তি হতে চায়। খবরের কাগজে ভর্তি বিজ্ঞপ্তি দেখে সে জেসিপিএসিতে ভর্তির জন্য রাতারাতি আবেদন করে ফেলল।
৪০. পলাশ ভর্তির জন্য আবেদন করতে পারবে-
i. মোবাইল ফোনের মাধ্যমে
ii. ইন্টারনেটের মাধ্যমে
iii. টেলিফোনের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪১. এ প্রক্রিয়ায় আবেদন করার সুবিধা হলো-
i. সময় এবং টাকা বাঁচানো
ii. শক্তির সংরক্ষণ
iii. পরিবেশের সংরক্ষণ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪২. ই-মেইল কথাটির অর্থ কী?
ক. ইলেকট্রনিক সার্ভিস খ. ইলেকট্রনিক বই
গ. ইলেকট্রনিক চিঠি ঘ. ইলেকট্রনিক বাণিজ্যে
৪৩. ই-মেইল পাঠানোর মাধ্যম কোনটি?
ক. পোস্ট অফিস খ. ইন্টারনেট
গ. মোডেম ঘ. হাব
৪৪. মেইল বক্স কোথায় থাকে?
ক. ই-মেইল একাউন্টে খ. মোবাইলের এসএমএসএ
গ. ই-সেবায় ঘ. জব একাউন্টে
৪৫. নিচের কোনটি মেইল বক্স?
ক. inbox খ. outbox গ. spam ঘ. sent
৪৬. একটি ই-মেইল একাউন্টে কয়টি মেইল বক্স থাকে?
ক. পাঁচটি খ. দুটি গ. একটি ঘ. দশটি
৪৭. ইন্টারনেটের মাধ্যমে ছবি পাঠাতে ব্যবহার করা হয়
ক. চ্যাট অপশন খ. ই-মেইল
গ. ই-কমার্স ঘ. ফ্যাক্স
৪৮. ই-মেইল গ্রহণের জন্য কোন যন্ত্রটি খোলা থাকার প্রয়োজন নেই?
ক. আইসিটি যন্ত্র খ. জি-মেইল
গ. নেটওয়ার্ক ঘ. ইন্টারনেট
৪৯. ই-মেইল খোলার সাইট কোথায় পাওয়া যায়?
ক. ওয়েবে খ. পত্রিকায় গ. ম্যাগাজিনে ঘ. ফেসবুকে
৫০. ই-মেইল সেবা প্রদানকারী প্রতিষ্ঠান কোনটি?
ক. hot mail খ. facebook গ. twitter ঘ. youtube
৫১. নিচের কোনটি ই-মেইল সেবা প্রদান করে?
ক. My search খ. ইয়াহু মেইল সার্ভিস
গ. Odex ঘ. ওলফ্রামআলফা
৫২. নিচের কোনটি দ্বারা ই-মেইল অ্যাড্রেস খোলা যাবে?
ক. Windows Live খ. Windows 10
গ. E-mail ঘ. Google
৫৩. ই-মেইল ঠিকানা খুলতে প্রথমে কী করতে হবে?
ক. পাসওয়ার্ড সেটআপ করতে হবে
খ. সাইন আপ করতে হবে
গ. কান্ট্রি নির্বাচন করতে হবে
ঘ. Create Account বাটনে ক্লিক করতে হবে
৫৪. ই-মেইল অ্যাড্রেসের অপর নাম কী?
ক. E-mail Name খ. E-ID
গ. Passward ঘ. E-mail ID
৫৫. ই-মেইল ঠিকানা খুলতে ব্যবহৃত ভাষা কোনটি?
ক. বাংলা খ. চাইনিজ গ. হিন্দি ঘ. ইংরেজি
৫৬. ই-মেইল ফর্মের সকল তথ্য কোন ভাষায় দিতে হবে?
ক. বাংলায় খ. হিন্দিতে গ. ইংরেজিতে ঘ. আরবিতে
৫৭. ই-মেইল আইডি'র দৈর্ঘ্য কত ক্যারেক্টার হওয়া বাঞ্ছনীয়?
ক. ৪-৩২ খ. ৮-৩২ গ. ৭৬-৩২ ঘ. ৮-৩৬
৫৮. ই-মেইল আইডিতে বর্ণ ছাড়াও আর কি ব্যবহার করা যেতে পারে?
ক. ছবি খ. আন্ডারস্কোর গ. ABC ঘ. স্পেস
৫৯. ই-মেইল আইডিতে নিচের কোন চিহ্নটি ব্যবহার করা যায়?
ক. ডট খ. ABC গ. কখ ঘ. 123
৬০. ই-মেইল আইডিতে কোনটি হয় না?
ক. স্পেস খ. ডট গ. @ ঘ. _
৬১. 'Shimul'-এর ই-মেইল আইডি কোনটি?
ক. @gmail.bd খ. Shimul@ginail.com
গ. Shimul@yahoo. ঘ. Shimul@
৬২. নিচের কোনটি সঠিক ই-মেইল ঠিকানা?
ক. jb_2019#gmail.com jb
খ. 2019@gmail + com
গ. jb2019@gmail.com
ঘ. jb2019&gmail.com
৬৩. ই-মেইল একাউন্ট পাসওয়ার্ড এর ব্যাপ্তি কত?
ক. ৪-৩২ খ. ৫-৪২ গ. ৬-৩২ ঘ. ৬-৪২
৬৪. ই-মেইল অ্যাকাউন্ট Sign out করলে-
i. গোপনীয়তা নষ্ট হতে পারে
ii. আইডি হ্যাকিং-এর সম্ভাবনা কমে
iii. পাসওয়ার্ড হ্যাকিং-এর সম্ভাবনা কমে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড় এবং ৬৫ ও ৬৬ নং প্রশ্নের উত্তর দাও:
মিলহানের বাবা কানাডায় থাকেন। তিনি ই-মেইলের মাধ্যমে মিলহানের জন্য জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে একটি কার্ড পাঠালেন। মিলহান কার্ডটি প্রিন্ট করে তা মাকে দিল।
৬৫. মিলহানের বাবা কার্ডটি ই-মেইলের মাধ্যমে পাঠানোর জন্য কোন অপশনটি ব্যবহার করেছিলেন?
ক. Compose খ. Attach গ. Scan ঘ. Paste
৬৬. মিলহান শুভেচ্ছা কার্ডটি যে প্রক্রিয়ায় প্রিন্ট করেছে-
ক. Inbox - Download - Print
খ. Download – Inbox - Print
গ. Compose - Download - Print
ঘ. Download - Compose - Print