শ্রেণি : ষষ্ঠ || অধ্যায় - ৩
তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নিরাপদ ব্যবহার
বহুনির্বাচনি প্রশ্ন
শ্রেণি : ষষ্ঠ || অধ্যায় - ৩
তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নিরাপদ ব্যবহার
বহুনির্বাচনি প্রশ্ন
১. আমাদের দেশে বিদ্যুৎ প্রবাহের ভোল্টেজ কত?
ক. ২০০ খ. ২২০ গ. ২৪০ ঘ. ২৬০
২. কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে সবাইকে কোন বিষয়ে বেশি সতর্ক থাকা উচিত?
ক. সময়ের খ. বৈদ্যুতিক সংযোগ
গ. মানসিক ক্লান্তি ঘ. দুর্যোগপূর্ণ আবহাওয়া
৩. সিআরটি মনিটর পরিষ্কার করার জন্য প্রথমে কী ব্যবহার করা উচিত?
ক. নরম সুতি কাপড় খ. মোটা সুতি কাপড়
গ. ভেজা সুতি কাপড় ঘ. গ্লাস ক্লিনার
৪. আইসিটি যন্ত্রপাতির নিরাপদ ব্যবহার বলতে বোঝায়-
i. আইসিটি যন্ত্রপাতির রক্ষণাবেক্ষণ
ii. স্বাস্থ্যঝুঁকি এড়িয়ে আইসিটির নিরাপদ ব্যবহার
iii. আইসিটি যন্ত্রপাতির ক্ষতির প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫. হার্ডওয়্যার পরিষ্কার করার সময় শুরুতে কোন কাজটি করতে হয়?
ক. কক্ষের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা
খ. কম্পিউটারের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা
গ. অগ্নিনির্বাপক যন্ত্রের ব্যবস্থা নিশ্চিত করা
ঘ. কম্পিউটার বন্ধ করে দেওয়া
অনুচ্ছেদটি পড়ে ৬ ও ৭ নম্বর প্রশ্নের উত্তর দাও :
ভুল করে জানালা খোলা রেখেই সালমা মা-বাবার সাথে কক্সবাজার বেড়াতে গিয়েছিল। বাসায় ফিরে এসে দেখে তার কম্পিউটারের কী-বোর্ড ও মাউস ঠিকমতো কাজ করছে না।
৬. সালমার কম্পিউটারের কী-বোর্ড ও মাউস ঠিকমতো কাজ না করার কারণ-
i. কক্ষটিতে অতিরিক্ত ধুলোবালির প্রবেশ
ii. কম্পিউটার কক্ষে এয়ারকন্ডিশনার ব্যবহার না করা
iii. কম্পিউটার রক্ষণাবেক্ষণে অসতর্কতা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৭. সালমা তার মাউসটি পরিষ্কার করতে প্রথমে কী ব্যবহার করতে পারে?
ক. গ্লাস ক্লিনার খ. সুতি কাপড়
গ. ভেজা নরম কাপড় ঘ. কটন বাড
৮. বিদ্যুতের ভোল্টেজ কত ভোল্টের বেশি হলে আমরা অনুভব করতে পারি?
ক. ১২ ভোল্ট খ. ২৪ ভোল্ট
গ. ৫০ ভোল্ট ঘ. ২২০ ভোল্ট
৯. কম্পিউটার প্রসেসরকে ঠান্ডা করতে হলে কী করতে হয়?
ক. এয়ারকন্ডিশন রুমে রাখতে হয়
খ. পানিতে দিতে হয়
গ. ফ্যান লাগাতে হয়
ঘ. ভেজা কম্বল দিয়ে ঢেকে রাখতে হয়
১০. আমাদের মস্তিষ্ক থেকে সমস্ত শরীরে সংকেত যায় কিসের মাধ্যমে?
ক. রক্ত খ. তাপ গ. পানি ঘ. বিদ্যুৎ
১১. কোন ডিভাইসটি ছোট-বড় সবাই ব্যবহার করতে পারে?
ক. কম্পিউটার খ. টেলিস্কোপ
গ. এক্স-রে মেশিন ঘ. অনুবীক্ষণ যন্ত্র
১২. কম্পিউটার ব্যবহার করার সময় কোন জিনিসটি কাছাকাছি না রাখাই ভালো?
ক. কটনবাড খ. সুতি কাপড়
গ. পানি বা তরল ঘ. তুলা
১৩. কোনো যন্ত্রপাতি ব্যবহারের পূর্বে আমাদের অবশ্যই কোন বিষয়টি শিখতে হবে?
ক. নির্ভয়ে ব্যবহার খ. যন্ত্রটির নাম
গ. নিরাপদে ব্যবহারের কৌশল ঘ. বৈদ্যুতিক সংযোগ
১৪. বিদ্যুতের তার শরীর স্পর্শ করলে-
ক. বিদ্যুতের আঘাত লাগে খ. বৈদ্যুতিক শক লাগে
গ. ভয় লাগে ঘ. কিছুই হয় না
১৫. মস্তিষ্ক থেকে স্নায়ুর ভেতর দিয়ে কোন সংকেত পাঠানো হয়?
ক. রাসায়নিক সংকেত খ. চৌম্বক সংকেত
গ. বৈদ্যুতিক সংকেত ঘ. আলোক সংকেত
১৬. বেশিক্ষণ বিদ্যুতায়িত হলে কী হতে পারে?
ক. হাত পা নাড়াতে পারে না
খ. হৃৎস্পন্দন থেমে যেতে পারে
গ. জ্বর আসতে পারে
ঘ. ভয় পেতে পারে
১৭. কোনটি ছাড়া আমরা আজকাল একমুহূর্ত থাকতে পারি না?
ক. বিদ্যুৎ খ. গাড়ি গ. কম্পিউটার ঘ. আলো
১৮. কম্পিটারের নিরাপদ ব্যবহারের ক্ষেত্রে লক্ষণীয়-
i. কি-বোর্ড ঠিক আছে কি-না
ii. বৈদ্যুতিক সংযোগ ঠিক আছে কি-না
iii. ধুলো জমেছে কি-না
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড় এবং ১৯ ও ২০ নম্বর প্রশ্নের উত্তর দাও:
কম্পিউটার এমন একটি যন্ত্র যা আমাদের দৈনন্দিন জীবনের কাজগুলোকে অনেক সহজ করে দিয়েছে। কিন্তু এর সঠিক ব্যবহার এর কথা আমাদের অনেকের চিন্তায়ই থাকে না। যার কারণে অনেক বিপদ ঘটতে পারে। নানা সমস্যাও দেখা দিতে পারে।
১৯. এখানে উল্লিখিত যন্ত্রটির ব্যবহারের ক্ষেত্রে কোন বিষয়টি লক্ষ রাখতে হবে?
ক. অসতর্কভাবে ব্যবহার
খ. সঠিক ও নিরাপদ ব্যবহার
গ. এটি যেন ছোটরা ব্যবহার না করে
ঘ. এটি যেন পরিষ্কার না করা হয়
২০. এখানে যেসব বিপদের আশঙ্কা করা হয়েছে-
i. বৈদ্যুতিক শট সার্কিট হওয়া
ii. যন্ত্রটির ভিতরের তাপমাত্রা বেড়ে যাওয়া
iii. হৃৎস্পন্দন থেমে যাওয়া
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
২১. এলসিডি মনিটর পরিষ্কার চেষ্টা করা ভালো নয় কেন?
ক. হাত চুলকাতে পারে
খ. পিক্সেল ক্ষতিগ্রস্ত হতে পারে
গ. কাচভেঙে যেতে পারে
ঘ. বৈদ্যুতিক শক লাগতে পারে
২২. কম্পিউটার মনিটর পরিষ্কার করতে হলে প্রথমেই কী করতে হবে?
ক. ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে
খ. বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করতে হবে
গ. শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করতে হবে
ঘ. মনিটরের গ্লাস সরিয়ে ফেলতে হবে
২৩. LCD বা LED মনিটর পরিষ্কার করার সময় বেশি ঘষাঘষি করলে কী ক্ষতি হতে পারে?
ক. ভেতরের পিক্সেল খ. ভেতরের পিবাসার টিউব
গ. ভেতরের সফটওয়্যার ঘ. ভেতরের কাচ
২৪. মাউস পরিষ্কার করতে প্রথম কী ব্যবহার করতে হয়?
ক. টিস্যু খ. সুতি কাপড়
গ. গ্লাস ক্লিনার ঘ. কটন বাড
২৫. নরম সুতি কাপড় দিয়ে পরিষ্কার না করা গেলে সিআরটি মনিটরে আর কী ব্যবহার করা যায়?
ক. কটন বাড খ. গ্লাস ক্লিনার
গ. কাপড় ঘ. ডিটারজেন্ট
২৬. বর্তমানে কোন ধরনের মাউস বেশি ব্যবহার করা হয়?
ক. লাইট মাউস খ. প্যাডলেস মাউস
গ. বল মাউস ঘ. অপটিক্যাল মাউস
২৭. কম্পিউটারের কী-বোর্ড পরিষ্কার করতে কী ব্যবহার করা হয়?
ক. কটন বাড খ. ভিনেগার
গ. পানি ঘ. তেল
২৮. বিভিন্ন যন্ত্রপাতি দীর্ঘদিন কর্মক্ষম রাখতে কী করা প্রয়োজন?
ক. যন্ত্র ব্যবহার না করা খ. নিয়মিত পরিবর্তন
গ. নিয়মিত রক্ষণাবেক্ষণ ঘ. ঘনতুন যন্ত্র কেনা
২৯. গ্লাস ক্লিনারের বিকল্প হিসেবে কোনটি ব্যবহার করা যেতে পারে?
ক. পানি খ. পানি ও ভিনেগার
গ. পানি ও সাবান ঘ. ভিনেগার
৩০. মনিটর পরিষ্কারের ক্ষেত্রে কোন জিনিসটি ব্যবহার করা যাবে না?
ক. পানি খ. গ্লাসক্লিনার
গ. ভিনেগার ঘ. সাবান
৩১. কম্পিউটারের যেকোনো অংশ পরিষ্কারের সময় অবশ্যই কী করতে হবে?
ক. কম্পিউটার চালু রাখতে হবে
খ. প্রসেসর অন রাখতে হবে
গ. বৈদ্যুতিক সংযোগ বন্ধ রাখতে হবে
ঘ. মাদারবোর্ড খুলে রাখতে হবে
৩২. পানি বা কোনো তরল পদার্থ কম্পিউটারের উপর পড়ে গেলে কী হবে?
ক. তা কম্পিউটারের ক্ষতির কারণ হতে পারে
খ. কম্পিউটার ভিজে যেতে পারে
গ. কম্পিউটার বন্ধ হয়ে যেতে পারে
ঘ. কোনো ক্ষতি হবে না
৩৩. পানি বা অন্যান্য পানীয় কম্পিউটারের ভিতরে ঢুকে গেলে-
ক. মাউস কাজ না করতে পারে
খ. মনিটর বন্ধ হয়ে যেতে পারে
গ. শর্ট সার্কিট হতে পারে
ঘ. কিছুই হবে না
৩৪. কী-বোর্ড পরিষ্কার করতে কী ব্যবহার করা যায়?
ক. কটন বাড খ. যেকোনো কাপড়
গ. তরল পদার্থ ঘ. ভিনেগার
৩৫. মাউসের কোন অংশটি অপরিষ্কার হলে মাউস ঠিকমতো কাজ করে না?
ক. লেন্স খ. তার গ. বাটন ঘ. কভার
৩৬. অপটিক্যাল মাউস কীভাবে কাজ করে?
ক. আলো প্রতিফলিত করে
খ. আলো অন/অফ করে
গ. আলো প্রতিসরিত করে
ঘ. কোনটাই নয়
৩৭. কম্পিউটারের যেকোনো অংশ পরিষ্কার করার সময়-
i. কম্পিউটার বন্ধ করা উচিত
ii. কম্পিউটারে বৈদ্যুতিক সংযোগ বন্ধ করা উচিত
iii. কম্পিউটার কক্ষের বৈদ্যুতিক সংযোগ বন্ধ করা উচিত
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৮. ______ প্রবেশ করলে কম্পিউটারের ভিতর শর্টসার্কিট হতে পারে।
i. পেপসি
ii. ধুলাবালি
iii. ভাইরাস
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৯. এলসিডি মনিটর সঠিক উপায়ে পরিষ্কার করতে না পারলে যে সমস্যা হয়-
i. খুবসহজে দাগ পড়ে যায়
ii. প্রসেসর কাজ করা বন্ধ করে দেয়
iii. পিক্সেলগুলো ক্ষতিগ্রস্ত হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড় এবং ৪০ ও ৪১ নম্বর প্রশ্নের উত্তর দাও:
বীনা সবসময় গ্লাস ক্লিনার দিয়ে কম্পিউটার পরিষ্কার করে। কিন্তু প্লাস ক্লিনার শেষ হয়ে যাওয়াতে গত কয়েকদিন সে কম্পিউটার পরিষ্কার করতে পারছে না।
৪০. বীনার যন্ত্রটি পরিষ্কার করতে সবচেয়ে সহজ ও নিরাপদ জিনিসটি কি?
ক. পানি খ. কটন বাট
গ. নরম সুতি কাপড় ঘ. সাবান
৪১. বীনা উল্লিখিত পরিষ্কারকের বিকল্প হিসেবে যা যা ব্যবহার করতে পারে-
i. কটন বাট
ii. পানি
iii. ভিনেগার
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪২. এন্টিভাইরাস কী?
ক. এক ধরনের ভাইরাস
খ. একটি কম্পিউটার নেটওয়ার্ক
গ. ভাইরাস প্রতিরোধী প্রোগ্রাম
ঘ. একটি কম্পিউটার গেমস
৪৩. নিচের কোন অপারেটিং সিস্টেম ব্যবহার করলে ভাইরাসের যন্ত্রণা থেকে মুক্ত থাকা যায়?
ক. ম্যাক খ. লিনাক্স গ. উইন্ডোজ ঘ. ডস
৪৪. কোন সফটওয়্যারের জন্যে ভাইরাস তৈরি করা হয় না?
ক. প্যাকেজ সফটওয়্যার
খ. অ্যাপ্লিকেশন সফটওয়্যার
গ. সিস্টেম সফটওয়্যার
ঘ. ওপেন সোর্স সফটওয়্যার তথ্য
৪৫. কম্পিউটারের কয়টি অংশ?
ক. ১টি খ. ২টি গ. ৩টি ঘ. ৪টি
৪৬. কম্পিউটারের ভাইরাস ও মানুষের ভাইরাসের মধ্যে কোন ক্ষেত্রে মিল আছে?
ক. ভাইরাসের সংখ্যা বৃদ্ধিতে খ. খাদ্য খাওয়ার ক্ষেত্রে
গ. চোখে দেখার ক্ষেত্রে ঘ. কাজের ক্ষেত্রে
৪৭. কম্পিউটার ভাইরাস তৈরি করেন কে?
ক. প্রকৃতি খ. অসৎ মানুষ
গ. সৎ মানুষ ঘ. রোবট
৪৮. কম্পিউটারের সফটওয়্যারের যত্ন না নিলে কিসের শিকার হতে হয়?
ক. হার্ডওয়্যার খ. কম্পিউটার ভাইরাস
গ. অ্যান্টিভাইরাস ঘ. সফটওয়্যার কোম্পানি
৪৯. এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটার সবার অজান্তে ছড়িয়ে পড়তে পারে কোনটি?
ক. তথ্য খ. উপাত্ত
গ. কম্পিউটার ভাইরাস ঘ. এন্টিভাইরাস
৫০. কম্পিউটার ভাইরাস কে তৈরি করে?
ক. কম্পিউটার খ. মানুষ
গ. সফটওয়্যার ঘ. হার্ডওয়্যার
৫১. আজকাল কম্পিউটার ভাইরাস ছড়িয়ে পড়ার সহজ পথ কোনটি?
ক. কম্পিউটার নেটওয়ার্ক খ. সফটওয়্যার
গ. মোবাইল ঘ. সিডি
৫২. কম্পিউটার ভাইরাস নিচের কোন যন্ত্রটির মাধ্যমে ছড়িয়ে পড়তে পারে?
ক. মাউস খ. প্রসেসর গ. প্রজেক্টর ঘ. পেনড্রাইভ
৫৩. এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে কিছু কপি করার সময় আমাদের কী করা উচিত?
ক. প্রসেসর ঠান্ডা রাখা উচিত খ. সতর্ক থাকা উচিত
গ. অসতর্ক থাকা উচিত ঘ. কম্পিউটার অন রাখা উচিত
৫৪. ভাইরাস এর আক্রমণ থেকে কম্পিউটারকে রক্ষা করার জন্য কী ব্যবহার করা হয়?
ক. এন্টিভাইরাস খ. এন্টিডেটে
গ. ওষুধ ঘ. নেটওয়ার্ক
৫৫. এন্টিভাইরাস এক ধরনের-
ক. নেটওয়ার্ক খ. প্রোগ্রাম গ. হার্ডওয়্যার ঘ. মেমোরি
৫৬. কোন ধরনের সফটওয়্যারের জন্য ভাইরাস তৈরি করা হয় না?
ক. মুক্ত সফটওয়্যার খ. অপারেটিভ সিস্টেম
গ. অ্যাপ্লিকেশন সফটওয়্যার ঘ. মাইক্রোসফট ওয়ার্ড
নিচের উদ্দীপকটি পড় এবং ৫৭ ও ৫৮ নম্বর প্রশ্নের উত্তর দাও:
রোকন একদিন কম্পিউটারে লেখা কিছু ডকুমেন্ট প্রিন্ট করার জন্য পেনড্রাইভে করে কাছের একটি দোকানে যায়। সেখানে গিয়ে সে প্রিন্ট করায়। বাসায় আসার পর যখন সে পেনড্রাইভটি আবার তার কম্পিউটারে প্রবেশ করায় তখন দেখতে পায় কিছুক্ষণ পর তার কম্পিউটারটি কাজ করছে না।
৫৭. রোকনের কম্পিউটারটি কাজ না করার কারণ কী?
ক. এন্টিভাইরাস খ. ধুলোবালি
গ. প্রাকৃতিক ভাইরাস ঘ. কম্পিউটার ভাইরাস
৫৮. রোকন ভবিষ্যতে এ ধরনের সমস্যায় পড়তে না চাইলে-
i. এন্টিভাইরাস ব্যবহার করতে হবে
ii. সতর্ক থাকতে হবে
iii. পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫৯. কম্পিউটারের সামনে বসে থাকলে যে শারীরিক সমস্যা হয়-
ক. কিডনিতে পাথর খ. মাথা ব্যথা
গ. কোমরে ব্যথা ঘ. পায়ে ব্যথা
৬০. তথ্য ও প্রযুক্তির উপর অতিরিক্ত নির্ভরশীলতা মানুষকে কী করে তোলে?
ক. ধনী খ. বিজ্ঞ গ. অসামাজিক ঘ. সামাজিক
৬১. শিশুর মানসিক গঠনের জন্য হুমকিস্বরূপ কোনটি?
ক. কম্পিউটার খ. মোবাইল
গ. কম্পিউটার গেম ঘ. টেলিভিশন
৬২. আজকাল তরুণরা কম্পিউটারের কোন ব্যবহারটির প্রতি বেশি আগ্রহী হয়ে পড়েছে?
ক. কম্পিউটার গেম খ. সামাজিক যোগাযোগ
গ. গান শোনা ঘ. পড়াশোনা
৬৩. কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে বাড়াবাড়ি করলে তা কিসের কারণ হতে পারে?
ক. কোনো ক্ষতি হবে না
খ. বিপদের কারণ হতে পারে
গ. সুফল বয়ে আনতে পারে
ঘ. এর সঠিক ব্যবহার নিশ্চিত হতে পারে
৬৪. কম্পিউটার গেমস কেমন হওয়া উচিত?
ক. আকর্ষণীয় খ. বিনোদনে ভরপুর
গ. সকলের জন্য বোধগম্য ঘ. পরিমিত ও নিয়ন্ত্রিত
৬৫. ছোট শিশুদের কম্পিউটারে অতিরিক্ত গেম খেলা উচিত নয়। কারণ এতে শিশুরা-
i. মানসিকভাবে অসুস্থ হতে পারে
ii. বোবা হয়ে যেতে পারে
iji. গেমে আসক্ত হতে পারে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৬৬. ফয়সাল দিনের নির্দিষ্ট সময়ে কম্পিউটারে গেম খেলে। কিন্তু রাজন অনেক বেশি সময় ধরে গেম খেলে। এর ফলে-
i. রাজন গেমে আসক্ত হতে পারে
ii. রাজনের চোখে সমস্যা দেখা দিতে পারে
iii. ফয়সালের বুদ্ধি কমে যেতে পারে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকের আলোকে ৬৭ ও ৬৮ নং প্রশ্নের উত্তর দাও :
রাতিভের বয়স আট বছর। সে স্কুল থেকে এসেই মার স্মার্টফোন নিয়ে বসে Games খেলতে থাকে। তাকে তার মা খেতে ডাকতে থাকে। রাতিভ বলে পরে খাব। বাসায় মেহমান বেড়াতে এলে সে তাদের সামনে আসতে আগ্রহ দেখায় না।
৬৭. রাতিভের এই অতিরিক্ত Games খেলাকে বলা হয়-
ক. আনন্দ উপভোগ করা খ. আসক্তি
গ. প্রয়োজন মেটানো ঘ. সময় কাটানো
৬৮. মেহমানের সামনে রাতিভের না আসা-এ আচরণে সে-
i. অসামাজিক হয়ে উঠছে
ii. মানসিকভাবে অসুস্থ হয়ে উঠছে
iii. সৃজনশীল মানুষ হিসেবে গড়ে উঠছে না
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii