শ্রেণি : অষ্টম || অধ্যায় - ৩
তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নিরাপদ ও নৈতিক ব্যবহার
বহুনির্বাচনি প্রশ্ন
শ্রেণি : অষ্টম || অধ্যায় - ৩
তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নিরাপদ ও নৈতিক ব্যবহার
বহুনির্বাচনি প্রশ্ন
১. বর্তমানে কেউই আর আলাদা নয়। অর্থাৎ সবাই সবার সাথে যুক্ত। কিসের কারণে?
ক. নেটওয়ার্ক খ. কম্পিউটার
গ. গ্লোবাল ভিলেজ ঘ. স্মার্ট ফোন
২. সবাই সবার সাথে যুক্ত কিসের মাধ্যমে?
ক. মোবাইল খ. রাউটার গ. নেটওয়ার্ক ঘ. মডেম
৩. নিরাপত্তার অদৃশ্য দেয়াল বলা হয় কাকে?
ক. ভাইরাস খ. ক্যাপচা গ. ফায়ার ওয়াল ঘ. ড্রপবক্স
8. ফায়ারওয়াল হলো-
ক. নেটওয়ার্ক খ. নিরাপত্তা কর্মী
গ. নিরাপত্তার অদৃশ্য দেয়াল ঘ. কোনটিই নয়
৫. মাইকেল ক্যালসির পরিচয় কী?
ক. ইঞ্জিনিয়ার খ. হ্যাকার গ. প্রডিউসার ঘ. ডেভেলপার
৬. একজন হ্যাকার ২০০০ সালে হ্যাক করে-
ক. ইয়াহু, গুগল, ডেল
খ. আমাজন, ই-বে, ডেল
গ. ঘ. সি এন এন, এইচ পি, ই-বে
ঘ. সি এন এন, গুগল, ডেল
৭. মাইকেল ক্যাসলি কত সালে ইয়াহু প্রতিষ্ঠান হ্যাক করেন?
ক. ১৯০০ খ. ২০১০ গ. ২০২০ ঘ. ২০০০
৮. যারা হ্যাকিং (Hacking) করে তাদেরকে বলে-
ক. Hacked খ. Hack গ. Hackering ঘ. Hacker
৯. ২০০০ সালে কোন প্রতিষ্ঠানের ওয়েবসাইট হ্যাক হয়েছিল?
ক. মাইক্রোসফট খ. অ্যাপল
গ. ই-বে ঘ. বিং
১০. কোন প্রতিষ্ঠানটি লাখ লাখ গোপন তথ্য ফাঁস করেছে?
ক. বিবিসি খ. উইকিলিকস গ. সিএনএন ঘ. ফক্স নিউজ
১১. মাইকেল ক্যালসি ডেল, ইয়াহু, আমাজান, ই-বে ও সিএনএনের মত বড়-বড় প্রতিষ্ঠানকে হ্যাক করে কত ডলার ক্ষতি করেছিল?
ক. ৫০ কোটি খ. ১০০ কোটি গ. ১৫০ কোটি ঘ. ২০০ কোটি
১২. অন্যের গোপন পাসওয়ার্ড বের করে ফেলার জন্য কী তৈরি হয়েছে?
ক. মোবাইল খ. বিশেষ রোবট
গ. বিশেষ নাম্বার ঘ. বিশেষ প্রতিষ্ঠান
১৩. মাইকেল ক্যালসি ২০০০ সালে যেসব প্রতিষ্ঠান হ্যাক করে তা হলো-
i. ডেল
ii. ইয়াহু
iii. আমাজন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৪. কম্পিউটারে কোনো ধরনের কাজ করতে হলে কীসের মাধ্যমে করতে হয়?
ক. প্রসেসর খ. ইনপুট গ. প্রোগ্রামিং ঘ. মাল্টিমিডিয়া
১৫. কম্পিউটারে কয় ধরনের প্রোগ্রাম ব্যবহার করা হয়?
ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫
১৬. কোন ধরনের সফটওয়্যার বিশেষ কাজ সম্পাদনের জন্য তৈরি করা হয়?
ক. অপারেটর সফটওয়্যার
খ. অপারেটিং সিস্টেম সফটওয়্যার
গ. অ্যাপ্লিকেশন সফটওয়্যার
ঘ. অ্যাপ্লিকেট সফটওয়্যার
১৭. গুগলক্রোম কোন ধরনের সফটওয়্যার?
ক. ডেটাবেস সফটওয়্যার খ. স্প্রেডশিট সফটওয়্যার
গ. ব্রাউজার সফটওয়্যার ঘ. ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার
১৮. সফটওয়্যার কাজ করার সময় এর কিছু অংশ কোথায় অবস্থান করে?
ক. সফটওয়্যারে খ. কম্পিউটারের মেমোরিতে
গ. হার্ডওয়্যারে ঘ. কীবোর্ডে
১৯. সফটওয়্যার কোন সিস্টেমের সহায়তায় বিভিন্ন কার্যাবলি সম্পন্ন করে?
ক. অপারেটিং সিস্টেমের খ. কম্পিউটার সিস্টেমের
গ. Hardware ঘ. Hard drive
২০. মেলিসিয়াস সফটওয়্যারকে সংক্ষেপে কী বলা হয়?
ক. ভাইরাস খ. ম্যালওয়্যার গ. নেটওয়ার্ক ঘ. ইন্টারফেস
২১. সকল ক্ষতিকারক সফটওয়্যার এর সাধারণ নাম কী?
ক. ভাইরাস খ. ওয়্যার্ম
গ. ম্যালিসিয়াস সফটওয়্যার ঘ. স্পাম
২২. কোন সফটওয়্যারটি অন্য সফটওয়্যারকে কার্যসম্পাদনে বাধা প্রদান করে, কর্মক্ষমতা বিনষ্ট করতে পারে এবং রক্ষিত তথ্য চুরি করতে পারে?
ক. মরিস ওয়ার্ম খ. ম্যালওয়্যার
গ. ম্যাক্সওয়্যার ঘ. মাই এসকুয়েল
২৩. ব্যবহারকারীর কম্পিউটারে রক্ষিত তথ্য চুরি করে কোনটি?
ক. ডেটাবেজ খ. ম্যালওয়্যার গ. গুগল ঘ. ব্যবহারকারী
২৪. ট্রোজান হর্স কী?
ক. ম্যালওয়্যার খ. সিস্টেম সফ্টওয়্যার
গ. প্যাকেজ সফ্টওয়্যার ঘ. ডিজাইন সফটওয়্যার
২৫. নিচের কোনটি ক্ষতিকারক সফটওয়্যার?
ক. এমএস অফিস খ. ডায়ালার
গ. ট্রোজান হর্স ঘ. এডাল্ট
২৬. ম্যালওয়্যার কোনটি?
ক. ট্রোজান হর্স খ. প্যান্ডা গ. অ্যাভাস্ট ঘ. নরটন
২৭. কিলগার কোন ধরনের সফটওয়্যার?
ক. ক্ষতিকারক খ. মোবাইল গ. ভালো ঘ. ল্যাপটপ
২৮. নিচের কোনটি ক্ষতিকারক সফটওয়্যার?
ক. মাইক্রোসফট ওয়ার্ড খ. ট্রোজান হর্স
গ. মজিলা ফায়ারফক্স ঘ. এডোবি ফটোশপ
২৯. ক্ষতিকর সফটওয়্যারের মধ্যে কোনটির সংখ্যা ভাইরাসের চেয়ে বেশি?
ক. ওয়ার্ম খ. কিলগার গ. ডায়ালার ঘ. স্পাইওয়্যার
৩০. ওয়ার্ম কী?
ক. ট্রোজেন হর্স খ. একটি ম্যালওয়্যার এর নাম
গ. ভালো সফটওয়্যার ঘ. ভাইরাস
৩১. বিশ্বের প্রথম ইন্টারনেটের ওয়ার্ম এর নাম কী?
ক. ওয়ার্ম-৩২ খ. ওয়ার্ম-৩৩ গ. ওয়ার্ম-৩৪ ঘ. মরিস ওয়ার্ম
৩২. ক্ষতিকর সফটওয়্যারের মধ্যে কোনটির সংখ্যা কম?
ক. ট্রোজান হর্স খ. বাদী ওয়ার্ম
গ. ভাইরাস ঘ. মরিস ওয়ার্ম
৩৩. নিচের কোন ম্যালওয়্যারটি নিজে থেকেই ছড়িয়ে পড়তে পারে?
ক. কম্পিউটার ওয়ার্ম খ. নরটন
গ. পান্ডা ঘ. ক্যাসপারছি
৩৪. কোন ম্যালওয়্যার ইন্টারনেটের মাধ্যমে কম্পিউটারকে সংক্রমিত করতে পারে?
ক. ওয়ার্ম খ. কম্পিউটার ভাইরাস
গ. ট্রোজান হর্স ঘ. বুটকিটস
৩৫. কোনটি নেটওয়ার্ক ম্যালওয়্যার?
ক. ওয়ার্ম খ. মজিলা গ. ভাইরাস ঘ. স্কাইপি
৩৬. নেটওয়ার্কের কম্পিউটারকে অক্রান্ত করে কোনটি?
ক. কম্পিউটার ওয়ার্ম খ. ভাইপি
গ. AVG ঘ. torch
৩৭. যখন ছদ্মবেশী সফটওয়্যার চালু হয় তখন কোন ম্যালওয়্যারটি কার্যকরী হয়?
ক. ট্রোজান হর্স খ. টর্চ গ. অ্যাভাস্ট ঘ. ক্যাসপারছি
৩৮. কম্পিউটার সিস্টেমে কোন ম্যালওয়্যারটির উপস্থিতি বোঝা কষ্টকর?
ক. বাস খ. ভাইরাস
গ. ট্রোজান হর্স ঘ. ড্রিমওয়েভার
৩৯. কম্পিউটারে ব্যবহৃত প্রোগ্রাম হলো-
i. হার্ডওয়্যার প্রোগ্রাম
ii. অপারেটিং সিস্টেম প্রোগ্রাম
iii. অ্যাপ্লিকেশন প্রোগ্রাম
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪০. মজিলা ফায়ারফক্স ও ভাইরাসের মধ্যকার সম্পর্ক হলো-
i. ব্রাউজার ও ম্যালওয়্যার
ii. সফটওয়্যার ও ম্যালওয়্যার
iii. ব্রাউজার ও সফটওয়্যার
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড় এবং ৪১ ও ৪২ নং প্রশ্নের উত্তর দাও:
মোঃ মাহমুদুল হাসান একটি কলেজে শিক্ষকতা করেন। তিনি বাংলা, ইংরেজি, অঙ্ক ছাড়াও কম্পিউটার বিষয়ে পড়ান। একদিন কম্পিউটার ক্লাসে তিনি সফটওয়্যার সম্পর্কে পড়াবেন বলে ঠিক করলেন। তিনি ছাত্রছাত্রীদের বললেন, পৃথিবীতে দুই ধরনের সফটওয়্যার আছে। প্রথমটি ভালো সফটওয়্যার, দ্বিতীয়টি ক্ষতিকর সফটওয়্যার।
৪১. প্রথমত যে সফটওয়্যারটির কথা মোঃ মাহমুদুল হাসান বলেন তার উদাহরণ নিম্নের কোনটি?
ক. এডওয়্যার খ. অফিস ব্যবস্থাপনা সফটওয়্যার
গ. ট্রোজান ঘ. স্পাইওয়্যার
৪২. ২য় ধরনের সফটওয়্যার তৈরি করা হয়-
i. শখের বশে
ii. অসৎ উদ্দেশ্যে
iii. টাকা উপার্জনে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪৩. নিচের কোন ম্যালওয়্যারটি পুনরুৎপাদন হয়?
ক. কম্পিউটার ভাইরাস খ. স্পাইওয়্যার
গ. এডওয়্যার ঘ. নরটন
৪৪. কোন ম্যালওয়ার পুনরুৎপাদনে অক্ষম?
ক. adware খ. rootkits গ. dinlar ঘ. warm
৪৫. কম্পিউটার ভাইরাস কোন সিস্টেমের নানা ক্ষতি করে থাকে?
ক. কম্পিউটার সিস্টেমের খ. ইন্টারনেট সিস্টেমের
গ. নেটওয়ার্ক সিস্টেমের ঘ. অপারেটিং সিস্টেম
৪৬. সবচেয়ে সারা জাগানো ভাইরাসের নাম কী?
ক. ম্যালওয়্যার খ. ট্রোজান হর্স
গ. সি আই এইচ ঘ. পিংপং
৪৭. প্রতি বছর ২৬ এপ্রিল কম্পিউটার হার্ডডিস্কে আঘাত হানতো কোন ভাইরাস?
ক. জেরুজালেম খ. চেরনোবিল গ. ভিয়েনা ঘ. এঞ্জেলা
৪৮. CIH ভাইরাস প্রতিবছর কত তারিখে সক্রিয় হয়?
ক. ১৬ এপ্রিল খ. ২৬ এপ্রিল গ. ১৬ মে ঘ. ২৬ মে
৪৯. কম্পিউটার বিজ্ঞানী জন ভন নিউম্যান কত সালে ভাইরাস সম্পর্কে আলোকপাত করেছেন?
ক. ১৯৪৮ সালে খ. ১৯৪৯ সালে
গ. ১৯৫০ সালে ঘ. ১৯৫১ সালে
৫০. কম্পিউটার ভাইরাস প্রোগ্রাম লেখার অনেক আগে ১৯৪৯ সালে কোন কম্পিউটার বিজ্ঞানী এ বিষয়ে আলোকপাত করেন?
ক. ব্যাবেজ খ. জন ডন কলনেল
গ. এলক ক্রোনার ঘ. জন ভন নিউম্যান
৫১. কম্পিউটার প্রোগ্রামকে ভাইরাস হিসেবে সর্বপ্রথম সম্বোন্ধন করেন কে?
ক. ফ্রেডরিক বি কোহেন খ. চার্লস ব্যাবেজ
গ. ভন নিউম্যান ঘ. এলক ক্লোনার
৫২. সর্বপ্রথম শনাক্তকৃত ভাইরাস কোনটি?
ক. রিপার খ. ক্রিপার গ. কিলগার ঘ. স্পাইওয়্যার
৫৩. কোনটি প্রথম এন্টিভাইরাস?
ক. CIH খ. reaper গ. Avast ঘ. kerpear
৫৪. কত সালে এলক ক্লোনার নামের ভাইরাসটি তার জন্মস্থান ছেড়ে বেরিয়ে পড়ে?
ক. ১৯৪৯ খ. ১৯৮২ গ. ১৯৮০ ঘ. ২০০০
৫৫. ১৯৮২ সালে কোনটি ব্যবহারের মাধ্যমে এলক ক্লোনার ভাইরাস ছড়িয়ে পড়ে?
ক. সিডি খ. ফ্লপি ডিস্ক গ. পেনড্রাইভ ঘ. ইন্টারনেট
৫৬. ব্রেইন ভাইরাস সফটওয়্যারটি কত সালে তৈরি হয়?
ক. ১৯৮০ খ. ১৯৮২ গ. ১৯৮৪ ঘ. ১৯৮৬
৫৭. ভাইরাসের বিধ্বংসী আচরণ প্রথম প্রকাশিত হয় কোন ভাইরাসের মাধ্যমে?
ক. সিআইএইচ খ. কীপার গ. অপনি ঘ. ব্রেইন
৫৮. এন্টিভাইরাস সফ্টওয়্যার হলো-
i. নরটন
ii. অ্যাভাস্ট
iii. ট্রোজান হর্স
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫৯. কম্পিউটারের কার্যক্ষমতা নষ্ট করতে পারে-
i. কম্পিউটার ভাইরাস
ii. অ্যান্টিভাইরাস
iii. ট্রোজান হর্স
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড় এবং ৬০ ও ৬১ নং প্রশ্নের উত্তর দাও:
সুমনা তার কম্পিউটার ব্যবহার করার সময় দেখল যে বার বার হ্যাং হয়ে যাচ্ছে। তখন সে হ্যাং বন্ধ করার জন্য প্রোগ্রাম ব্যবহার করল।
৬০. উদ্দীপকে সুমনার কম্পিউটারটি কী দ্বারা আক্রান্ত?
ক. কম্পিউটার ফায়ারওয়াল খ. ডেটাবেজ সফটওয়্যার
গ. মাল্টিমিডিয়া ঘ. কম্পিউটার ভাইরাস
৬১. সুমনার কম্পিউটারের সমস্যা দূর করার জন্য যে প্রোগ্রাম ব্যবহার করা প্রয়োজন?
i. কম্পিউটার ওয়ার্ম
ii. কম্পিউটার ফায়ারওয়াল
iii. অ্যান্টিভাইরাস
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৬২. একজন মানুষ কোথায় নিজের পরিচয়কে প্রকাশ করতে পারে?
ক. কম্পিউটারে খ. অনলাইনে গ. মোবাইলে ঘ. টেলিভিশনে
৬৩. নির্দিষ্ট কোনো ব্লগ সাইটে ব্যক্তির ব্লগিং নাম ব্যক্তির কী পরিচয় নির্দেশ করে?
ক. অনলাইন পরিচয় খ. ব্যক্তি পরিচয়
গ. ই-মেইল পরিচয় ঘ. ভাইপি পরিচয়
৬৪. পাসওয়ার্ড কী?
ক. নেটওয়ার্কের নাম খ. এক ধরনের নিরাপত্তা ব্যবস্থা
গ. এক ধরনের ফোল্ডার ঘ. ই-মেইল সুরক্ষা
৬৫. নিরাপত্তা নিশ্চিতের জন্য কোনটি ব্যবহৃত হয়?
ক. রোবট খ. পাসওয়ার্ড গ. ক্যাপচা ঘ. ইউজার
৬৬. পাসওয়ার্ড গোপন রাখার কারণ কী?
ক. গোপনীয়তা রক্ষার জন্য খ. ব্যক্তিগত নিরাপত্তার জন্য
গ. ভুলে যাওয়ার ভয়ে ঘ. কোনো কারণ ছাড়াই
৬৭. পাসওয়ার্ড কেমন হওয়া উচিত?
ক. সহজ খ. অনুমানযোগ্য গ. সংক্ষিপ্ত ঘ. দীর্ঘ
৬৮. নিচের কোনটি সুরক্ষিত পাসওয়ার্ড?
ক. ABCD খ. A123
গ. 845C6D7%123456 ঘ. 432
৬৯. অনলাইন থেকে নিরাপদে বের হওয়ার পদ্ধতি কী?
ক. সাইন আপ খ. লগ ইন গ. লগ আউট ঘ. ডিলিট
৭০. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ২০০৬ (সংশোধিত ২০০৯) অনুসারে হ্যাকিংয়ের জন্য কত বছর কারাদন্ডের বিধান রয়েছে?
ক. ৪-৭ বছর খ. ৫-৭ বছর গ. ৩-৭ বছর ঘ. ২-৭ বছর
৭১. কোনো ব্যক্তি তার অনলাইন পরিচয় প্রকাশ করেন-
i. ওয়েবসাইটে
ii. মোবাইল ফোনে
iii. ব্লগে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৭২. পাসওয়ার্ড ব্যবহার না করলে-
i. নেটওয়ার্কের নিরাপত্তা বিঘ্নিত হয়
ii. নেটওয়ার্কের তথ্য চুরির সম্ভাবনা থাকে
iii. নেটওয়ার্ক তৈরি করতে সমস্যা হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড় এবং ৭৩ ও ৭৪নং প্রশ্নের উত্তর দাও:
লিয়াকত সাহেব বাসে করে ঢাকা থেকে খুলনা যাওয়ার পথে ফরিদপুরের ভাঙা বাজারের কাছে এলে বাস রাস্তার খাদে পড়ে গেল। এতে বাসের বেশির ভাগ যাত্রী মারাত্মক আহত হলো। তিনি তাঁর ফেসবুক প্রোফাইল বিষয়টি জানিয়ে দিলেন। অনেকে খবরটি' জানতে পেরে সঙ্গে সঙ্গে উদ্ধারের জন্য এগিয়ে এলেন।
৭৩. লিয়াকত সাহেবের ব্যবহৃত মাধ্যমটি কী?
ক. সার্চ ইঞ্জিন খ. ইলেকট্রনিক যন্ত্র
গ. সামাজিক যোগাযোগ মাধ্যম ঘ. কম্পিউটার
৭৪. ওয়েব সাইট ব্যবহারের জন্য প্রয়োজন-
i. ICT যন্ত্র
ii. ATM Card
iii. Search Engine
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৭৫. কোন সালে রামুতে বৌদ্ধবিহার পুড়িয়ে দেওয়া হয়েছিলো?
ক. ২০১১ খ. ২০১২ গ. ২০১৩ ঘ. ২০১৪
৭৬. ২০১৩ সালের ১৫ই এপ্রিল কোন শহরে বোমা হামলা হয়?
ক. ঢাকা খ. নিউইয়র্ক গ. বোস্টন ঘ. লন্ডন
৭৭. ২০১৬ সালে বাংলাদেশ ব্যাংকে যে চুরি সংঘটিত হয়েছিলো তাকী নামে পরিচিত?
ক. বাংলাদেশ ব্যাংক রবারি
খ. বাংলাদেশ ব্যাংক সাইবার ওয়ার
গ. বাংলাদেশ ব্যাংক অ্যাটাক
ঘ. বাংলাদেশ ব্যাংক সাইবার হাইস্ট
৭৮. কোন নেটওয়ার্কের মাধ্যমে ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্ক থেকে ১ বিলিয়ন ডলার চুরি হয়?
ক. ল্যান খ. সুইফট গ. ওয়াইফাই ঘ. ক্রিপ্টো
৭৯. ক্রেডিট কার্ড নম্বর বের করার জন্য হ্যাকাররা কোনটিকে বেছে নিয়েছে?
ক. ব্যাংকের তথ্য ভান্ডারকে খ. শিক্ষা প্রতিষ্ঠান
গ. অনলাইন ঘ. ইন্টারনেট
৮০. ইন্টারনেটভিত্তিক অপরাধকে কী বলে?
ক. সাইবার হ্যাক খ. সাইবার নেট
গ. সাইবার লাইন ঘ. সাইবার অপরাধ
৮১. Spam কী?
ক. Unnecessary continuous mail
খ. Threatening or objectionable information by mail
গ. Blackmailing by emmail
ঘ. Bogus attractive offer by email
৮২. কোনো যন্ত্র দ্বারা তৈরি আপত্তিকর ই-মেইলকে কী বলে?
ক. জাঙ্ক মেইল খ. স্প্যাম গ. প্রতারণা ঘ. সাইবার যুদ্ধ
৮৩. ই-মেইলে স্পাম হচ্ছে-
ক. গুরুত্বপূর্ণ মেইল খ. অকেজো মেইল
গ. আপত্তিকর মেইল ঘ. জরুরি মেইল
৮৪. স্প্যাম এক প্রকার-
ক. ভাইরাস খ. বার্তা গ. সফটওয়্যার ঘ. ই-মেইল
৮৫. সাইবার অপরাধের বড় অংশ হচ্ছে-
ক. ব্যক্তিগত তথ্য প্রকাশ খ. প্রতারণা
গ. পরিবারের ছবি প্রদর্শন ঘ. দুর্নীতির সংবাদ প্রকাশ
৮৬. রনির মোবাইল ফোনে বিপুল পরিমাণ অর্থ প্রাপ্তির একটি অমূলক ম্যাসেজ আসে, ম্যাসেজটি কি ধরনের অপরাধ এর অন্তর্ভুক্ত?
ক. সাইবার খ. ইথিক্যাল গ. ব্ল্যাক হ্যাট ঘ. ভাইরাস
৮৭. স্প্যাম হচ্ছে-
i. যন্ত্র দিয়ে তৈরি করা অপ্রয়োজনীয় তথ্য
ii. উদ্দেশ্যমূলক কিংবা আপত্তিকর ই-মেইল
iii. প্রতারণা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৮৮. সাইবার অপরাধকে নিয়ন্ত্রণ করতে হলে-
i. নৈতিকতা শিক্ষা দিতে হবে
ii. কঠোর শাস্তির বিধান করতে হবে
iii. অপরাধ সম্পর্কে সচেতনতা সৃষ্টি করতে হবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৮৯. প্রথমবার দুর্নীতির বিরুদ্ধে কোনটি শক্তিশালী অস্ত্র হিসেবে পরিচিত হয়েছে?
ক. ইন্টারনেট খ. তথ্যপ্রযুক্তি গ. মোবাইল ঘ. হার্ডওয়্যার
৯০. তথ্য সংগ্রহ থেকে প্রক্রিয়াকরণ পুরোটাই এখন কোনটি নির্ভর?
ক. ইন্টারনেট খ. তথ্যপ্রযুক্তি
গ. ওয়েব সার্ভার ঘ. রিসোর্স
৯১. কোথাও কোনো দুর্নীতি হলে সবার সামনে প্রকাশ পেয়ে যাচ্ছে কিসের মাধ্যমে?
ক. তথ্য প্রযুক্তির খ. ইন্টারনেটের
গ. নেটওয়ার্কের ঘ. কম্পিউটারের
৯২. বাংলাদেশে ই-টেন্ডার করার জন্য কী তৈরি হয়েছে?
ক. ই-কমার্স খ. উইকিলিকস
গ. বিশেষ পোর্টাল ঘ. বিশেষ সফটওয়্যার
৯৩. টাকা ব্যয়ে কোন কাজ পাওয়ার প্রক্রিয়ায় পৃথিবীর প্রচলিত নিয়ম কোনটি?
ক. ই-টেন্ডার খ. ই-কমার্স গ. টেন্ডার ঘ. ই-পোর্টাল
৯৪. কোন প্রতিষ্ঠানটির আবির্ভাবের ফলে দুর্নীতিপরায়ণ রাষ্ট্র বা প্রতিষ্ঠান এখনো হুমকির মুখে?
ক. উইকিলিকস খ. মাইক্রোসফট
গ. গুগল ঘ. ইয়াহু
৯৫. তথ্য-প্রযুক্তি দুর্নীতি নিরসনে শক্তিশালী অন্ত হওয়ার কারণ-
i. এটি দুর্নীতিকে প্রকাশ করে দিচ্ছে
ii. সকল তথ্যের গোপনীয়তা রক্ষা করছে
iii. দুর্নীতির বিভিন্ন তথ্য তথ্যভান্ডারে চলে আসছে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৯৬. বিচ্ছিন্নভাবে প্রাপ্ত উপাত্ত সুসংগঠিত হয়ে কীসে পরিণত হয়?
ক. তথ্যে খ. কাজে গ. প্রোগ্রামে ঘ. সফটওয়্যারে
৯৭. তথ্য অধিকার কোনটির সাথে সম্পৃক্ত?
ক. রাষ্ট্রের খ. মোবাইল গ. টিভি ঘ. রেডিও
৯৮. ২০১৩ সাল পর্যন্ত বিশ্বের কতটি দেশে জাতীয় তথ্য আইনি অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে?
ক. ৬৩ টি খ. ৭৩ টি গ. ৮৩ টি ঘ. ৯৩ টি
৯৯. বাংলাদেশের তথ্য অধিকার আইন কত সাল থেকে বলবৎ রয়েছে?
ক. ২০০৬ খ. ২০০৯ গ. ২০১০ ঘ. ২০১৩
১০০. নিচের কোনটি তথ্য অধিকার আইনের পূর্বশর্ত?
ক. তথ্য মুক্তি খ. তথ্য সৃষ্টি
গ. তথ্য প্রাপ্তি ঘ. তথ্য বিনিময়