শ্রেণি : একাদশ - দ্বাদশ || অধ্যায় - ২
কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং
বহুনির্বাচনি প্রশ্ন
শ্রেণি : একাদশ - দ্বাদশ || অধ্যায় - ২
কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং
বহুনির্বাচনি প্রশ্ন
১. WiMAX এর স্ট্যান্ডার্ড কত?
ক. 802.11 GHz খ. 802.15 GHz
গ. 802.11a GHz ঘ. 802.16 GHz
২. তারগুলো পেঁচানো ও জোড়া জোড়া থাকে বলে ঐ তারকে বলা হয়-
ক. টেলিফোন ক্যাবল খ. টুইস্টেড পেয়ার ক্যাবল
গ. কো-এক্সিয়াল ক্যাবল ঘ. ফাইবার অপটিক ক্যাবল
৩. কোন প্রজন্মের মোবাইলে সর্বপ্রথম MMS সার্ভিস চালু হয়?
ক. প্রথম খ. দ্বিতীয় গ. তৃতীয় ঘ. চতুর্থ
৪. গ্রীন ফোন বলা হয় কোন প্রযুক্তির মোবাইল ফোনকে?
ক. FDMA খ. CDMA গ. TDMA ঘ. PDMA
৫. মাইক্রোওয়েভ প্রযুক্তির অসুবিধা দূর করতে কোন প্রযুক্তি আবশ্যক?
ক. ইনফ্রারেড খ. রেডিও ওয়েভ
গ. জিপিএস ঘ. কৃত্রিম উপগ্রহ
৬. ডেটা ট্রান্সমিশন ডিলে সর্বনিম্ন হয়-
ক. অ্যাসিনক্রোনাস খ. আইসোক্রোনাস
গ. ব্রডকাস্ট ঘ. ইউনিকাস্ট
৭. কোন প্রজন্মের মোবাইল ফোনে আল্ট্রা ব্রড ব্যান্ড গতির ইন্টারনেট ব্যবহার করা হয়?
ক. ১ম খ. ২য় গ. ৩য় ঘ. ৪র্থ
৮. টেলিভিশনের রিমোট কন্ট্রোলে ব্যবহৃত হয়-
ক. Infrared খ. Microwave
গ. Radio wave ঘ. Bluetooth
৯. কম্পিউটার থেকে প্রিন্টারে ডেটা স্থানান্তরিত হয়-
ক. ন্যারো ব্যান্ড খ. হাফ-ডুপ্লেক্স
গ. ভয়েস ব্যান্ড ঘ. ফুল-ডুপ্লেক্স
১০. ভয়েস ব্যান্ড কোথায় ব্যবহৃত হয়?
ক. টেলিগ্রাফে খ. রাউটারে
গ. টেলিফোনে ঘ. গেটওয়ে
১১. GEO স্যাটেলাইট ভূমি থেকে কত উচ্চতায় নির্দিষ্ট কক্ষপথে রাখতে হয়?
ক. 12000 km খ. 27000 km
গ. 22000 km ঘ. 36000 km
১২. প্রটোকল ট্রান্সলেশনে সুবিধা দেয় কোন নেটওয়ার্ক ডিভাইস?
ক. NIC খ. রিপিটার গ. ব্রিজ ঘ. গেটওয়ে
১৩. ৭ কিলোবাইট ডেটা আদান-প্রদানের ক্ষেত্রে এসিনক্রোনাস ট্রান্সমিশনের দক্ষতা কত?
ক. 72.73% খ. 77.23% গ. 90.25% ঘ. 95.24%
১৪. IEEE 802.11 প্রযুক্তির সাহায্যে কোন নেটওয়ার্কটি তৈরি করা যাবে?
ক. PAN খ. LAN গ. CAN ঘ. WAN
১৫. ন্যারো ব্যান্ডের সর্বোচ্চ গতি কত?
ক. 300 bps খ. 6900 bps
গ. 9600 bps ঘ. 1 mbps
১৬. সেলুলার ফোনে কোন টপোলজি ব্যবহূত হয়?
ক. মেশ খ. স্টার গ. রিং ঘ. হাইব্রিড
১৭. রেডিও সিগনাল প্রথমে ডিজিটাল পদ্ধতিতে কোন প্রজন্মের মোবাইলে ব্যবহৃত হয়?
ক. 1G খ. 2G গ. 3G ঘ. 4G
১৮. কোন টপোলজিতে একটি কেন্দ্রীয় কম্পিউটার থাকে?
ক. স্টার খ. রিং গ. বাস ঘ. মেশ
১৯. কোনটি ব্লু-টুথ স্ট্যান্ডার্ড?
ক. ৮০২.১১ খ. ৮০২.১৫
গ. ৮০২.১১৮ ঘ. ৮০২.১৬
২০. একই সাথে উভয় প্লে দিয়ে ডেটা স্থানান্তর পদ্ধতিকে কী বলে?
ক. সিমপ্লেক্স খ. হাফ-ডুপ্লেক্স
গ. ফুল-ডুপ্লেক্স ঘ. মাল্টিকাস্ট
২১. কোন ডিভাইসের সাহায্যে প্রেরক কম্পিউটার থেকে সিগন্যাল নির্দিষ্ট প্রাপক কম্পিউটারেই প্রেরণ করা যায়?
ক. হাব খ. রিপিটার গ. সুইচ ঘ. ব্রিজ
২২. Wi-Max কোন ধরনের নেটওয়ার্কে ব্যবহূত হয়?
ক. MAN খ. LAN গ. PAN ঘ. WAN
২৩. মডেমের অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে পরিণত করার কাজকে কী বলে?
ক. মডুলেশন খ. ব্রডকাস্ট
গ. হাফ ডুপ্লেক্স ঘ. ডিমডুলেশন
২৪. আইপি ডেটা নেটওয়ার্ক কোনটি?
ক. 1G খ. 2G গ. 3G ঘ. 4G
২৫. নিচের কোনটি Wifi স্ট্যান্ডার্ড?
ক. 802.10 খ. 802.01 গ. 802.11 ঘ. 802.16
২৬. কম্পিউটার ও মাল্টিমিডিয়া প্রজেক্টরের মধ্যে ডেটা সঞ্চালন মোড কোনটি?
ক. সিমপ্লেক্স খ. হাফ-ডুপ্লেক্স গ. ফুল-ডুপ্লেক্স ঘ. মাল্টিকাস্ট
২৭. bps এর পূর্ণরূপ কী?
ক. byte per second খ. bit per second
গ. binary per second ঘ. bit per system
২৮. ডেটা স্থানান্তরের হারকে বলে-
ক. ব্যান্ড মিটার খ. ডেটা ট্রান্সমিশন
গ. ব্যান্ডউইথ ঘ. ডেটা কানেকশন
২৯. কোনটির মাধ্যমে একই সময়ে ডেটা দুদিকে যেতে পারে?
ক. Simplex খ. Broad cast
গ. Half duplex ঘ. Full duplex
৩০. ব্লুটুথের মাধ্যমে তৈরি নেটওয়ার্ককে বলে-
ক. LAN খ. PAN গ. MAN ঘ. WAN
৩১. GPRS এর পূর্ণরূপ-
ক. General Packet Radio Service
খ. Global Packet Radio Service
গ. Global Package Radio Service
ঘ. General Package Radio Service
৩২. নিচের চিত্রটি কোন মোডের?
ক. ব্রডকাস্ট খ. হাফ-ডুপ্লেক্স
গ. ফুল ডুপ্লেক্স ঘ. সিমপ্লেক্স
৩৩. ফটোডিটেক্টরের কাজ কী?
ক. অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে রূপান্তরিত করা
খ. ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে রূপান্তরিত করা
গ. বিদ্যুৎ শক্তিকে আলোক শক্তিতে রূপান্তরিত করা
ঘ. আলোক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা
৩৪. কোনটি চতুর্থ প্রজন্মের মোবাইল ফোনের প্রধান বৈশিষ্ট্য?
ক. আইপি নির্ভর ওয়ারলেস নেটওয়ার্ক
খ. বিশ্বব্যাপী রোমিং সুবিধা
গ. ফোনের মাধ্যমে ইন্টারনেট সংযোগ
ঘ. সেমিকন্ডাক্টর ও মাইক্রো প্রসেসর প্রযুক্তি
৩৫. গ্রুপ SMS প্রদান হলো-
ক. ইউনিকাস্ট খ. মাল্টিকাস্ট গ. ব্রডকাস্ট ঘ. টেলিকাস্ট
৩৬. একটি চ্যানেলের মধ্য দিয়ে ১০ সেকেন্ডে ১,০০,০০০ বিট, ভেটা ট্রান্সফার হলে এর ব্যান্ডউইথ কত?
ক. ১০০০০ kbps খ. ১০০০ kbps
গ. ১০০০০ bps ঘ. ১০০০ bps
৩৭. GSM এর পূর্ণরূপ হলো-
ক. General System for Mobile Communication
খ. Global Standard for Mobile Communication
গ. General Standard for Mobile Communication
ঘ. Global System for Mobile Communication
৩৮. অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের সুবিধা হলো-
ক. প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না
খ. ডাটা ট্রান্সমিশনের গতি বেশি
গ. ব্লক আকারে ডাটা প্রেরিত হয়
ঘ. স্যাটেলাইটে ব্যবহার অধিক উপযোগী
৩৯. ব্রডকাস্ট মোডের উদাহরণ হলো-
ক. টিভি সম্প্রচার খ. ভিডিও কনফারেন্সিং
গ. টেলিফোনে কথোপকথন ঘ. SMS প্রেরণ
৪০. সাশ্রয়ীভাবে পাহাড়ি এলাকায় কার্যকরী নেটওয়ার্ক স্থাপনের জন্য কোন মাধ্যমটি সুবিধাজনক-
ক. অপটিক্যাল ফাইবার খ. রেডিও ওয়েভ
গ. ওয়াইফাই ঘ. ওয়াইম্যাক্স
৪১. উপরের চিত্রটিতে কয়টি ভিন্ন ভিন্ন নেটওয়ার্ক টপোলজি রয়েছে?
ক. ১টি খ. ২টি গ. ৩টি ঘ. ৪টি
৪২. ডেটা কমিউনিকেশন কী?
ক. দুটি ডিভাইসের মধ্যে তথ্যের বিনিময়
খ. মাধ্যমবিহীন তথ্যের প্রবাহ
গ. শুধুমাত্র তারযুক্ত তথ্যের প্রবাহ
ঘ. শুধুমাত্র কম্পিউটার নির্ভর যোগাযোগ
৪৩. ন্যারো ব্যান্ডে সর্বনিম্ন ডেটা স্পিড কত বিপিএস?
ক. 35 খ. 45 গ. 200 ঘ. 300
৪৪. একই ভবনের বিভিন্ন কক্ষে রক্ষিত কম্পিউটারের মধ্যে নেটওয়ার্ক ব্যবস্থাকে কী বলে?
ক. PAN খ. LAN গ. MAN ঘ. WAN
৪৫. টুইস্টেড পেয়ার ক্যাবল এর সাধারণ রং কোনটি?
ক. কমলা খ. বাদামি গ. কাল ঘ. সাদা
৪৬. ভয়েস ব্যান্ড এর সর্বোচ্চ গতি কত?
ক. 6900 bps খ. 6900 kbps
গ. 9600 bps ঘ. 9600 kbps
৪৭. হটস্পট কী?
ক. বিশেষ নিরাপত্তা ব্যবস্থা
খ. তারযুক্ত ইন্টারনেট
গ. তারবিহীন ইন্টারনেট ব্যবস্থা
ঘ. বিশেষ ধরনের সফটওয়্যার ব্যবস্থা
৪৮. নিচের কোনটিতে ন্যারো ব্যান্ড ব্যবহৃত হয়?
ক. টেলিফোন খ. টেলিগ্রাফ
গ. স্যাটেলাইট ফোন ঘ. ওয়াকিটকি
৪৯. ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক ব্যবহৃত হয় কোন ক্ষেত্রে?
ক. PAN খ. LAN গ. MAN ঘ. WAN
৫০. রহিম বাসায় নেটওয়ার্ক স্থাপনের জন্য দোকান থেকে RJ45 কানেক্টর ও ১টি সুইচ কিনে আনে। রহিমের বাসার নেটওয়ার্ক কোন টপোলজির হবে?
ক. স্টার খ. বাস গ. রিং ঘ. মেশ
৫১. ব্রডব্যান্ডের ব্যান্ডউইথ কত?
ক. ১ mbps বা অধিক খ. ৯৬০০ hps
গ. ৪৫-৩০০ bps ঘ. ৪৫ bps-এর কম
৫২. স্টার টপোলজিতে কোন ডিভাইসটি ব্যবহৃত হয়?
ক. হাব খ. মডেম গ. রাউটার ঘ. রিপিটার
৫৩. ডেটা কমিউনিকেশনের গতিকে কয় ভাগে ভাগ করা যায়?
ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫
৫৪. কম্পিউটার নেটওয়ার্কিং-এর জন্য কয় ধরনের টপোলজী ব্যবহার করা হয়?
ক. 8 খ. ৫ গ. ৬ ঘ. ৭
৫৫. টেলিফোনের জন্য ব্যবহৃত ক্যাবল কোনটি?
ক. সাধারণ খ. টুইস্টেড পেয়ার
গ. কো-এক্সিয়াল ঘ. ফাইবার অপটিক
৫৬. মোবাইলের কোন প্রজন্ম হতে ইন্টারনেট ব্যবহার শুরু হয়?
ক. ১ম খ. ২য় গ. ৩য় ঘ. ৪র্থ
৫৭. ক্লাউড কম্পিউটিং এর সুফল কোনটি?
ক. সাশ্রয়ী ও সহজলভ্য
খ. ইন্টারনেট সংযোগ লাগে না
গ. এপ্লিকেশনের উপর নিয়ন্ত্রণ রাখা যায়
ঘ. তথ্যের গোপনীয়তা বজায় থাকে
৫৮. একটি কেন্দ্রীয় হাব দ্বারা কোন টপোলজি সংযুক্ত থাকে?
ক. BUS খ. RING গ. MESH ঘ. STAR
৫৯. কো-এক্সিয়াল ক্যাবলের ডেটা প্রেরণের সাধারণ হার কত?
ক. 100 Mbps খ. 200 Mbps
গ. 2 Gbps ঘ. 40 Gbps
৬০. নিচের কোন ডিভাইসটিতে ডেটা ফিল্টারিং সম্ভব?
ক. হাব খ. রিপিটার গ. সুইচ ঘ. রাউটার
৬১. ক্লাউড কম্পিউটিং এর মাধ্যমে কাজ করা সুবিধাজনক কারণ-
i. শুধুমাত্র নিজস্ব হার্ডওয়্যার প্রয়োজন
ii. সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়
iii. সার্বক্ষণিক ব্যবহার করা যায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৬২. নেটওয়ার্ক টপোলজিতে কেন্দ্রীয় ডিভাইস হিসাবে ব্যবহৃত হয়-
i. সক্রিয় হাব
ii. নিষ্ক্রিয় হাব
iii. সুইচ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৬৩. কী বোর্ড থেকে সিপিইউতে ডেটা স্থানান্তরের সময় ব্যবহৃত ট্রান্সমিশনের বৈশিষ্ট্য হলো-
i. ডেটা ব্লক আকারে স্থানান্তরিত হয়
ii. যে কোনো সময় ডেটা প্রেরণ ও গ্রহণ করতে পারে
iii. প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৬৪. টেলিভিশনের ডেটা ট্রান্সমিশন মোড হচ্ছে-
i. সিমপ্লেক্স
ii. মাল্টিকাস্ট
iii. ব্রডকাস্ট
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৬৫. ডেটা কমিউনিকেশন মাধ্যম হচ্ছে-
i. টুইস্টেড পেয়ার ক্যাবল
ii. রেডিও ওয়েভ
iii. মডেম
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৬৬. কোন টপোলজিতে প্রথম ও শেষ কম্পিউটার পরস্পর সরাসরি যুক্ত থাকে?
i. বাস
ii. রিং
iii. মেশ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৬৭. ৩০০ গিগাহার্জ হতে ৪০০ টেরাহার্জ পর্যন্ত ফ্রিকোয়েন্সিকে বলা হয়-
i. ইনফ্রারেড
ii. রেডিও ওয়েভ
iii. মাইক্রো ওয়েভ
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৬৮. ফুল ডুপ্লেক্স মোডে চলে-
i. মোবাইল ফোন
ii. ল্যান্ড ফোন
ii. রেডিও ব্রডকাস্ট
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৬৯. বিট সিনক্রোনাইজেশন হচ্ছে-
i. বিট প্রেরণের সমন্বিত পদ্ধতি
ii. বিটের শুরু এবং শেষ বুঝতে পারা
iii. ব্যান্ডউইডথের পরিমাণ বৃদ্ধি পাওয়া
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৭০. অপটিক্যাল ফাইবার ক্যাবল-
i. উচ্চগতি সম্পন্ন
ii. দামে সস্তা
iii. বিদ্যুৎ চৌম্বক প্রভাবমুক্ত
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৭১. একটি দালানের উপর তলায় যন্ত্রপাতিসহ একটি এন্টেনা আকাশমুখী করে রাখা হয়েছে। উক্ত আকাশমুখিতার ব্যবহার-
i. টেলিভিশনের সিগন্যাল পাঠানোর ক্ষেত্রে
ii. আবহাওয়ার সর্বশেষ অবস্থা পর্যবেক্ষণে
iii. আন্তঃমহাদেশীয় টেলিফোন কলের ক্ষেত্রে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৭২. সাধারণত মোবাইল কমিউনিকেশন হলো-
i. তারবিহীন যোগাযোগ ব্যবস্থা
ii. শুধুমাত্র কথা বলার ব্যবস্থা
iii. ফুল ডুপ্লেক্স নেটওয়ার্ক
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৭৩. মডেমের কাজ হলো-
i. ডেটা পাঠানো
ii. ডেটা গ্রহণ
iii. ডেটা সংরক্ষণ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৭৪. কম্পিউটার নেটওয়ার্কের উদ্দেশ্য-
i. হার্ডওয়্যার রিসোর্স শেয়ার
ii. সফটওয়্যার রিসোর্স শেয়ার
iii. ইনফরমেশন শেয়ার
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৭৫. মডেম-
i. ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে পরিণত করে
ii. প্রেরক ও প্রাপক যন্ত্র হিসেবে কাজ করে
iii. ডেটা কমিউনিকেশনের মাধ্যম হিসেবে কাজ করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উদ্দীপকটি পড়ে ৭৬ ও ৭৭ নং প্রশ্নের উত্তর দাও:
'X' তার ডিজিটাল ডিভাইসে নতুন সফটওয়্যার ব্যবহার করতে পারে না। বর্তমানে এক নতুন সার্ভিস গ্রহণ করায় অটো আপডেট, উচ্চ গতিসম্পন্ন ডিজিটাল সুবিধা পায়।
৭৬. উদ্দীপকে সার্ভিসটির নাম কী?
ক. ব্লুটুথ খ. ওয়াইম্যাক্স
গ. ওয়াইফাই ঘ. ক্লাউড কম্পিউটিং
৭৭. সার্ভিসের ক্ষেত্রে প্রযোজ্য-
i. কেন্দ্রীয় রিমোট সার্ভারের মাধ্যমে ডাটা নিয়ন্ত্রণ
ii. ব্যবহারে অতিরিক্ত মূল্য দিতে হয়
iii. রক্ষণাবেক্ষণ খরচ নেই
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উদ্দীপকটি পড়ে ৭৮ ও ৭৯ নং প্রশ্নের উত্তর দাও:
'ক' কলেজের মান উন্নয়নের জন্য সরকার ১২টি কম্পিউটার প্রদান করে। কম্পিউটারগুলো একই ফ্লোরে অবস্থিত কম্পিউটার ল্যাব, লাইব্রেরি এবং ক্লাসরুমে ব্যবহৃত হচ্ছে। কম্পিউটারগুলোর মধ্যে ডেটা স্থানান্তরের জন্য পেনড্রাইভ ব্যবহৃত হওয়ার কারণে অনেক অসুবিধা হচ্ছিল। তাই আইসিটি শিক্ষকের পরামর্শে কলেজ কর্তৃপক্ষ কম্পিউটারগুলোকে পরস্পরের সাথে সংযোগের ব্যবস্থা করলেন।
৭৮. উদ্দীপক অনুযায়ী উপযুক্ত সংযোগ ব্যবস্থা কোনটি?
ক. PAN খ. LAN গ. MAN ঘ. WAN
৭৯. কলেজ কর্তৃপক্ষের গৃহীত ব্যবস্থায় যে যে রিসোর্সসমূহ শেয়ার করা সম্ভব হবে-
i. হার্ডওয়্যার
ii. সফটওয়্যার
iii. ইনফরমেশন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উদ্দীপকটি পড়ে ৮০ ও ৮১ নং প্রশ্নের উত্তর দাও:
রায়হান সাহেব মাল্টিমিডিয়া প্রজেক্টর ব্যবহার করে ক্লাস নেন। যে সকল শিক্ষার্থীরা ক্লাসে অনুপস্থিত থাকে তাদের অভিভাবকদের SMS এর মাধ্যমে অনুপস্থিতির বিষয়টি অবহিত করা হয়।
৮০. উদ্দীপকের আলোকে রায়হান সাহেবের ক্লাস নেয়ার সময় কোন ধরনের ডেটা ট্রান্সমিশন মোড ব্যবহৃত হয়েছে?
ক. সিমপ্লেক্স খ. ফুল ডুপ্লেক্স
গ. হাফ ডুপ্লেক্স ঘ. ব্রডকাস্ট
৮১. অনুপস্থিতির বিষয়টি জানানোর জন্য ব্যবহূত ডেটা ট্রান্সমিশন মোড হলো-
i. ইউনিকাস্ট
ii. মাল্টিকাস্ট
iii. ব্রডকাস্ট
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উদ্দীপকটি পড়ে ৮২ ও ৮৩ নং প্রশ্নের উত্তর দাও:
কলেজের বিজ্ঞান ভবনে বিশটি কম্পিউটার নেটওয়ার্কে সংযুক্ত করা হলো। ২০১৮ সালে শিক্ষা সচিব মহোদয় ভিডিও কনফারেন্স এর মাধ্যমে উক্ত ভবনে অনার্স প্রথম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাশ উদ্বোধন করেন।
৮২. উদ্দীপকে বর্ণিত ভবনে ব্যবহৃত নেটওয়ার্কটি কোন ধরনের?
ক. LAN খ. MAN গ. PAN ঘ. WAN
৮৩. উদ্দীপকের নেটওয়ার্কে ব্যবহূত ডেটা ট্রান্সমিশন মোড কোনটি?
ক. সিমপ্লেক্স খ. ফুল-ডুপ্লেক্স
গ. হাফ-ডুপ্লেক্স ঘ. মাল্টিকাস্ট
উদ্দীপকটি পড়ে ৮৪ ও ৮৫ নং প্রশ্নের উত্তর দাও:
একটি অফিসের দু'টি কক্ষ থেকে দু'জন কম্পিউটার অপারেটর একটি প্রিন্টার থেকে প্রিন্ট দিতে পারেন। অফিসের পরিচালক কম্পিউটার ব্যবহার করে বিশেষ ব্যবস্থায় তার ছেলের সাথে প্রবাসী মেয়ের কথা বলিয়ে
৮৪. উদ্দীপকে প্রিন্টিং এর ক্ষেত্রে নেটওয়ার্কের ধরন হলো-
ক. PAN খ. MAN গ. LAN ঘ. WAN
৮৫. উদ্দীপকের ব্যবস্থায় সম্ভব-
i. স্বল্প প্রযুক্তিতে অধিক সেবা
ii. স্বল্প পরিসরে সীমাবদ্ধ কার্যক্রম
iii. সহজ যোগাযোগ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উদ্দীপকটি পড়ে ৮৬ ও ৮৭ নং প্রশ্নের উত্তর দাও:
রাসেল 4G মোবাইল ফোন ব্যবহার করে তার নির্দিষ্ট কিছু বন্ধুকে SMS-এর মাধ্যমে একটি বার্তা প্রেরণ করে।
৮৬. বার্তা জানানোর মোড কোনটি?
ক. সিমপ্লেক্স খ. মান্টিকাস্ট গ. ব্রডকাস্ট ঘ. ফুল ডুপ্লেক্স
৮৭. রাসেলের মোবাইল ফোনের প্রযুক্তি দিয়ে সম্ভব-
i. সার্কিট সুইচিং পদ্ধতিতে ডেটা প্রেরণ
ii. IP নির্ভর ওয়ারলেস নেটওয়ার্ক স্থাপন
iii. ত্রি-মাত্রিক পরিবেশে ডেটা স্থানান্তর
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড় এবং ৮৮ ও ৮৯ নং প্রশ্নের উত্তর দাও:
একটি রুমে থাকা ল্যাপটপগুলো নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা গ্রহণ করা হয়।
৮৮. উদ্দীপকে উল্লিখিত নেটওয়ার্ক হবে কোনটি?
ক. WPAN খ. WLAN গ. WMAN ঘ. WWAN
৮৯. উদ্দীপকের নেটওয়ার্ক-
i. ক্যাবলের মাধ্যমে
ii. ক্লায়েন্ট সার্ভার
iii. ওয়াইফাই-এর মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড় এবং ৯০ ও ৯১ নং প্রশ্নের উত্তর দাও:
একটি অফিসের আটতলা ভবনের বিভিন্ন তলায় অবস্থিত সকল কম্পিউটারকে নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা করা হচ্ছে।
৯০. তাদের নেটওয়ার্কটি কী ধরনের হবে?
ক. LAN খ. MAN গ. WAN ঘ. PAN
৯১. অফিসটির নেটওয়ার্কটিকে তারবিহীন প্রযুক্তিতে গড়ে তুলতে কোন ফ্রিকুয়েন্সি সীমা ব্যবহৃত হবে?
ক. 1-9 Mbps খ. 51-100 Mbps
গ. 10-50 Mbps ঘ. 101-150 Mbps
উদ্দীপকটি পড়ে ৯২ ও ৯৩ নং প্রশ্নের উত্তর দাও:
কুশিয়ারা কলেজে বিভিন্ন বিভাগের কম্পিউটারগুলো এমনভাবে যুক্ত রয়েছে যেন প্রথম হতে শেষ পর্যন্ত কম্পিউটারগুলো পরস্পর চক্রাকারে যুক্ত। কিন্তু সময় বাঁচানোর জন্য আইসিটি শিক্ষক নেটওয়ার্ক টপোলজির পরিবর্তন করলেন।
৯২. কলেজটিতে কোন ধরনের টপোলজি ব্যবহূত হয়েছে?
ক. স্টার খ. রিং গ. বাস ঘ. মেশ
৯৩. আইসিটি বিভাগের শিক্ষক দ্রুত আদান-প্রদানের জন্য কোন ধরনের টপোলজি ব্যবহার করেছেন?
ক. স্টার খ. বাস গ. রিং ঘ. মেশ
নিচের উদ্দীপকটি পড় এবং ৯৪ ও ৯৫ নং প্রশ্নের উত্তর দাও:
মনিমার কলেজটি ৩ তলা। তাদের কম্পিউটার শিক্ষক সিদ্ধান্ত নিয়েছেন বিভিন্ন তলায় অবস্থিত তাদের সফল কম্পিউটার একই নেটওয়ার্কের আওতায় আনবেন।
৯৪. কলেজটির নেটওয়ার্ক গড়ে উঠতে পারে-
i. ক্যাবল ব্যবহারের মাধ্যমে
ii. স্যাটেলাইট ব্যবহারের মাধ্যমে
iii. রেডিও লিঙ্ক ব্যবহারের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৯৫. নেটওয়ার্ক চালুর ফলে মনিমারা যে সুবিধা পাবে-
i. সবাই সফটওয়্যাসমূহ ব্যবহার করতে পারবে
ii. সকল কম্পিউটারের কাজের মধ্যে সমন্বয় করতে পারবে
iii. এক কম্পিউটারের ডিভাইস অন্য কম্পিউটারে স্থানান্তর করতে পারবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উদ্দীপকটি পড়ে ৯৬ ও ৯৭ নং প্রশ্নের উত্তর দাও:
রাজিব তার বাবার অফিসে গিয়ে দেখল তার বাবা নিজের টেবিলে বসে কম্পিউটারে প্রিন্ট কমান্ড দিলেন এবং তাঁর থেকে কিছু দূরে অবস্থিত আরেকজন অফিসারও একই সাথে প্রিন্ট কমান্ড দিয়ে একই প্রিন্টার থেকে প্রিন্ট নিলেন। রাজিবের বাবা নিজের কম্পিউটার ব্যবহার করে রাজিবকে তার প্রবাসী ফুফুর সাথে সরাসরি কথা বলিয়ে দিলেন।
৯৬. উদ্দীপকে নেটওয়ার্কের ধরন হচ্ছে-
i. LAN
ii. MAN
iii. WAN
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৯৭. উদ্দীপকের ব্যবস্থায় সম্ভব-
i. স্বপ্ন ডিভাইসে অধিক সেবা
ii. গ্রাহকের সাথে সহজ যোগাযোগ
iii. ক্ষুদ্র অঞ্চলে সীমাবদ্ধ কার্যক্রম
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উদ্দীপকটি পড় এবং ৯৮ ও ৯৯ নং প্রশ্নের উত্তর দাও:
কোনো কোম্পানির দুইজন নিরাপত্তা কর্মকর্তা নিজেদের মধ্যে যোগাযোগ করেন কিন্তু একই সময়ে তারা কথা বলতে পারেন না।
৯৮. তারা কোন ডেটা ট্রান্সমিশন মোড ব্যবহার করেন?
ক. সিমপ্লেক্স খ. হাফ-ডুপ্লেক্স
গ. ফুল-ডুপ্লেক্স ঘ. মাল্টিপ্লেক্স
৯৯. একই সময়ে যোগাযোগ করার ক্ষেত্রে তাদের যে ডিভাইস প্রয়োজন-
i. মোবাইল
ii. ওয়াকি-টকি
iii. রেডিও
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড় এবং ১০০ ও ১০১ নং প্রশ্নের উত্তর দাও:
মোহনা লক্ষ করল, তাদের এলাকার সবচেয়ে উঁচু দালানগুলোর ওপর বিভিন্ন মোবাইল কোম্পানির টাওয়ার বসানো আছে। এমনকি খোলা প্রান্তরেও অনেক দূরে দূরে টাওয়ারগুলো বসানো যাদের মাঝখানে কোনো বাধা নেই। একটি দালানের ওপর কিছু যন্ত্রপাতিসহ একটি এন্টিনা আকাশমুখী করে রাখা হয়েছে।
১০০. উদ্দীপকের উঁচু টাওয়ারগুলো কোন ধরনের মিডিয়া ব্যবহার করে?
ক. রেডিও ওয়েভ খ. ইনফ্রারেড
গ. টেরিস্ট্রিয়াল মাইক্রোওয়েভ ঘ. স্যাটেলাইট মাইক্রোওয়েভ
১০১. উদ্দীপকের আকাশমুখী ব্যবস্থা ব্যবহার করা হয়-
i. টেলিভিশনের সিগন্যাল পাঠানোর ক্ষেত্রে
ii. আবহাওয়ার সর্বশেষ অবস্থা পর্যবেক্ষণে
iii. আন্তঃমহাদেশীয় টেলিফোন কলের ক্ষেত্রে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড় এবং ১০২ ও ১০৩ নং প্রশ্নের উত্তর দাও:
মি. বিশ্বজিত তার অফিসের দশটি কম্পিউটার এমনভাবে যুক্ত করে নেটওয়ার্ক তৈরি করলেন যাতে ১ম ও শেষ কম্পিউটার পরস্পরের সাথে যুক্ত থাকে। হঠাৎ একদিন কম্পিউটার নষ্ট হওয়ায় নেটওয়ার্কটি বন্ধ হয়ে যায়। তিনি নেটওয়ার্কটির কাঠামো পরিবর্তনের সিদ্ধান্ত নিলেন।
১০২. উদ্দীপকের নেটওয়ার্ক টপোলজিটি কি?
ক. স্টার খ. রিং গ. বাস ঘ. মেশ
১০৩. মি. বিশ্বজিতের সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য সম্ভাব্য সমাধান হলো-
i. কম্পিউটার পরিবর্তন করা
ii. হাব/সুইচ স্থাপন করা
iii. একটি মৃদ্ধ লাইন স্থাপন করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১০৪. নিচের কোনটি নন মেটালিক ক্যাবল?
ক. টুইস্টেড পেয়ার ক্যাবল খ. কো-এক্সিয়াল ক্যাবল
গ. ফাইবার অপটিক ক্যাবল ঘ. টেলিফোন ক্যাবল
১০৫. কোন প্রজন্মের মোবাইলে সর্বপ্রথম ভিডিও কল চালু হয়?
ক. প্রথম খ. দ্বিতীয় গ. তৃতীয় ঘ. চতুর্থ
১০৬. রিয়েল টাইম অ্যাপ্লিকেশনে কোন ডেটা ট্রান্সমিশন পদ্ধতির প্রচলন বেশি?
ক. অ্যাসিনক্রোনাস খ. আইসোক্রোনাস
গ. সিনক্রোনাস ঘ. সিমপ্লেক্স
১০৭. নিচের কোনটি ওয়্যারলেস ম্যান এর উদাহরণ?
ক. ব্লুটুথ খ. ওয়াইফাই
গ. স্যাটেলাইট ঘ. ওয়াইম্যাক্স
১০৮. কোন প্রজন্মের মোবাইল ফোনের সাহায্যে 4k টিভি উপভোগ করা যায়?
ক. ২য় খ. ৩য় গ. ৪র্থ ঘ. ৫ম
১০৯. কোন চ্যানেলের ভেতর দিয়ে 4 সেকেন্ডে 32 kb ডেটা স্থানান্তরিত হলে তার ব্যান্ডউইথ কত?
ক. 8 bps খ. 8 kbps গ. 192 kbps ঘ. 1 mbps
১১০. কোন প্রজন্মের মোবাইল ফোনে প্রি-পেইড প্রথা চালু হয়েছে?
ক. প্রথম খ. দ্বিতীয় গ. তৃতীয় ঘ. চতুর্থ
১১১. HD ভিডিও কনফারেন্সিং সার্ভিসের প্রয়োজনীয় ব্যান্ডউইথ কোনটি?
ক. 0.5 Mbps খ. 0.7 Mbps
গ. 1 Mbps ঘ. 4 Mbps
১১২. কি-বোর্ড ও কম্পিউটারের মধ্যে ডেটা সঞ্চালনের মোড কোনটি?
ক. সিমপ্লেক্স খ. হাফ ডুপ্লেক্স
গ. ফুল ডুপ্লেক্স ঘ. মাল্টিকাস্ট
১১৩. রেডিও ও টেলিভিশন সম্প্রচার কোন ধরনের কমিউনিকেশন মোড?
ক. ইউনিকাস্ট খ. মাল্টিকাস্ট গ. ব্রডকাস্ট ঘ. অ্যানিকাস্ট
১১৪. ব্লুটুথ নেটওয়ার্কের অপর নাম কী?
ক. থিকনেট খ. থিননেট গ. পিকোনেট ঘ. স্ক্যাটারনেট
১১৫. কোন নেটওয়ার্ক টপোলজিতে সবচেয়ে বেশি ক্যাবল ব্যবহৃত হয়?
ক. বাস টপোলজি খ. স্টার টপোলজি
গ. রিং টপোলজি ঘ. মেশ টপোলজি
১১৬. চ্যাটিং ও গ্রুপ SMS এ ব্যবহৃত ডেটা ট্রান্সমিশন মোড হলো-
ক. ব্রডকাস্ট খ. সিমপ্লেক্স গ. মাল্টিকাস্ট ঘ. ইউনিকাস্ট
১১৭. ইন্টারনেট প্রটোকল ভিত্তিক নেটওয়ার্ক ব্যবহার শুরু হয় কোন প্রজন্ম থেকে?
ক. ২য় খ. ৩য় গ. ৪র্থ ঘ. ৫ম
১১৮. কোন টপোলজিতে প্রতিটি কম্পিউটারের সাথে সরাসরি অন্য প্রতিটি কম্পিউটার যুক্ত থাকে?
ক. স্টার খ. রিং গ. মেশ ঘ. ট্রি
১১৯. ডেটা কমিউনিকেশনের প্রধান মাধ্যম কয়টি?
ক. ২টি খ. ৩টি গ. ৪টি ঘ. ৭টি
১২০. সিনক্রোনাস ট্রান্সমিশনের সুবিধা কোনটি?
ক. বিরতিহীন ডেটা ট্রান্সমিশন
খ. রিয়েল টাইম ট্রান্সমিশন
গ. প্রাইমারি স্টোরেজ প্রয়োজন নেই
ঘ. যখন খুশি ডেটা প্রেরণ করতে পারে
১২১. ব্যান্ডউইথ নির্ভর করে কোনটির উপর?
ক. প্রাপক খ. প্রেরক গ. মাধ্যম ঘ. ব্যবহারকারী
১২২. আবহাওয়া পরিস্থিতি পর্যবেক্ষণে কাজ করে কোনটি
ক. ওয়াইম্যাক্স খ. স্যাটেলাইট
গ. টেরিস্ট্রিয়াল ঘ. রেডিও ওয়েব
১২৩. নিচের কোনটি Simplex মোড এর উদাহরণ?
ক. জয়স্টিক খ. ফ্যাক্স
গ. এস.এম.এস ঘ. টেলিফোন
১২৪. মেশ টপোলজিতে ১২টি নোডের জন্য, মোট তারের সংখ্যা হবে-
ক. ৪৫ খ. ৫৫ গ. ৬০ ঘ. ৬৬
১২৫. 10 BASE-5 নিচের কোনটি?
ক. থিননেট খ. ইউটিপি গ. এসটিপি ঘ. থিকনেট
১২৬. Single SMS-এর মোড কোনটি?
ক. মান্টিকাস্ট খ. ব্রডকাস্ট গ. ফুল-ডুপ্লেক্স ঘ. ইউনিকাস্ট
১২৭. কোনটি প্রটোকল কনভার্টার?
ক. রাউটার খ. সুইচ গ. গেটওয়ে ঘ. হাব
১২৮. ব্লুটুথ এর ফ্রিকোয়েন্সি কত?
ক. 2.45 kHz খ. 2.45 MHz
গ. 2.45 GHz ঘ. 2.45 THz
১২৯. ১০টি কম্পিউটারকে মেশ নেটওয়ার্কিং এর আওতায় আনতে কয়টি তারের প্রয়োজন?
ক. 10 খ. 30 গ. 45 ঘ. 90
১৩০. কোন ট্রান্সমিশনে ডেটা ক্যারেকটার বাই ক্যারেকটার ট্রান্সমিট হয়?
ক. প্যারালাল খ. অ্যাসিনক্রোনাস
গ. সিনক্রোনাস ঘ. আইসোক্রোনাস
১৩১. Amazon, Microsoft এবং Google তাদের অবকাঠামো স্থাপন ও পরিচালনায় কোন ধরনের ক্লাউড সার্ভিস প্রদান করে?
ক. প্রাইভেট খ. পাবলিক
গ. ডিস্ট্রিবিউটেড ঘ. হাইব্রিড
১৩২. স্টার টপোলজিতে ডিভাইসগুলোর সংযোগ-
ক. শাখা-প্রশাখার মতো খ. কেন্দ্রীয় হাবের মাধ্যমে
গ. পিয়ার-টু-পিয়ার আকারে ঘ. প্রথম ও শেষের মধ্যে বৃত্তাকারে
১৩৩. নেটওয়ার্কভুক্ত কম্পিউটার ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসগুলো সংযোগ বিন্যাসকে কী বলে?
ক. প্রটোকল খ. নেটওয়ার্ক গ. টপোলজি ঘ. মিডিয়া
১৩৪. bps এর পূর্ণরূপ কী?
ক. bit per second খ. binary per second
গ. byte per second ঘ. bit per system
১৩৫. টেক্সট ও ছবি পাঠানোর প্রযুক্তি কোনটি?
ক. ফ্যাক্স খ. এসএমএস
গ. এমএমএস ঘ. টেলিগ্রাফ
১৩৬. শিক্ষা প্রতিষ্ঠানে ল্যানের ক্ষেত্রে সাধারণত কোন ধরনের ক্যাবল ব্যবহার করা হয়?
ক. কো-এক্সিয়াল খ. টুইস্টেড
গ. থিকনেট ঘ. অপটিক্যাল ফাইবার
১৩৭. ব্রডকাস্টের ক্ষেত্রে কোন মাধ্যম বেশি ব্যবহৃত হয়?
ক. রেডিও ওয়েভ খ. মাইক্রো ওয়েব
গ. অপটিক ফাইবার ঘ. কো-এক্সিয়াল
১৩৮. ভিন্ন প্রটোকলবিশিষ্ট নেটওয়ার্কের মধ্যে সংযোগ স্থাপনের ডিভাইস কোনটি?
ক. হাব খ. সুইচ গ. গেটওয়ে ঘ. রাউটার
১৩৯. ডেটা যোগাযোগের নির্ভরশীলতা যেখানে মুখ্য কোন টপোলজি ব্যবহার করা হয়?
ক. স্টার খ. বাস গ. মেশ ঘ. রিং
১৪০. একটি চ্যানেল 5 সেকেন্ডে 9000 bit স্থানান্তরিত হলে তার ব্যান্ডউইডথ কত?
ক. 1800 gbps খ. 1800 kbps
গ. 1800 bps ঘ. 1800 mbps
১৪১. ইন্টারনেট প্রটোকলভিত্তিক নেটওয়ার্ক ব্যবহৃত হয় মোবাইলের কোন প্রজন্ম হতে?
ক. দ্বিতীয় প্রজন্ম খ. তৃতীয় প্রজন্ম
গ. চতুর্থ প্রজন্ম ঘ. পঞ্চম প্রজন্ম
১৪২. একটি সুইচ দিয়ে কয়টি LAN তৈরি করা যায়?
ক. ১ খ. ২ গ. ৩ ঘ. 8
১৪৩. Group SMS এর মোড কোনটি?
ক. ফুল ডুপ্লেক্স খ. ইউনিকাস্ট
গ. ব্রডকাস্ট ঘ. মাল্টিকাস্ট
১৪৪. ফাইবার অপটিক্যাবলে কোন তরঙ্গদৈর্ঘ্য ব্যবহৃত হয়?
ক. 500 nm খ. 1500 nm গ. 1000 nm ঘ. 2000 nm
১৪৫. ভিন্ন প্রকৃতির দুটি নেটওয়ার্কের সাথে সংযোগ স্থাপনে ব্যবহৃত ডিভাইস হল-
ক. হাব খ. সুইচ গ. গেটওয়ে ঘ. রাউটার
১৪৬. পিকোনেট কোনটির সাথে সংশ্লিষ্ট?
ক. ইনফ্রারেড খ. ওয়াইফাই গ. ব্লুটুথ ঘ. ওয়াইম্যাক্স
১৪৭. ফোন কল (VOIP) এর ব্যান্ড উইডথ কত?
ক. 0.5 Mbps খ. 0.7 Mbps
গ. 1.5 Mbps ঘ. 4 mbps
১৪৮. Wi-Fi কোন ধরনের নেটওয়ার্ক?
ক. WPAN খ. WLAN গ. WCAN ঘ. WMAN
১৪৯. সিঙ্গেল মোড ফাইবারের কোরের ব্যাস কত মাইক্রন?
ক. 1-4 খ. 4-8 গ. 8-12 ঘ. 12-16
১৫০. একই প্রটোকলবিশিষ্ট দুই বা ততোধিক নেটওয়ার্ককে সংযুক্ত করে কোন ডিভাইস?
ক. হাব খ. গেটওয়ে গ. রাউটার ঘ. রিপিটার
১৫১. কোন প্রজন্মের মোবাইলে ভিডিও কলের শুরু হয়?
ক. প্রথম খ. দ্বিতীয় গ. তৃতীয় ঘ. চতুর্থ
১৫২. নেটওয়ার্কিংয়ের উদ্দেশ্য হলো-
i. ইনফরমেশন শেয়ার
ii. সফটওয়্যার শেয়ার
iii. হার্ডওয়্যার শেয়ার
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৫৩. বিল্ডিং, পাহাড়-পর্বতসহ যেকোনো বাধা অতিক্রম করতে পারে-
i. রেডিও ওয়েব
ii. টেরিস্ট্রিয়াল মাইক্রোওয়েব
iii. স্যাটেলাইট মাইক্রোওয়েব
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৫৪. প্রাইভেট নেটওয়ার্ক হতে পারে-
i. PAN
ii. LAN
iii. WAN
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৫৫. ব্যান্ডউইথের অন্য নাম হলো-
i. ডেটা ট্রান্সমিশন স্পিড
ii. ব্যান্ড স্পিড
iii. মোবাইল স্পিড
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৫৬. বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর সুবিধা ভোগ করবে কারা?
i. প্রতিরক্ষা বাহিনী
ii. অনলাইন ব্যাংকিং
iii. টেলিমেডিসিন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৫৭. প্যাকেট বা সার্কিট সুইচিং ডেটা ট্রান্সমিশনের পরিবর্তে ইন্টারনেট প্রটোকলভিত্তিক নেটওয়ার্কের সুবিধা হচ্ছে-
i. গতি 3G এর তুলনায় ৫০ গুণ বৃদ্ধি পায়
ii. এটি LTE স্ট্যান্ডার্ডে কাজ করে
iii. এর মাধ্যমে 4K TV বা Video দেখা যায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৫৮. ক্লাউড কম্পিউটিং এর সুবিধা হলো-
i. আগে থেকে কোনো সার্ভিস রিজার্ভ করতে হয় না
ii. যতটুকু ব্যবহার, শুধু ততটুকুর জন্যই, মূল্য পরিশোধ করতে হয়
iii. গোপনীয়তা ও নিরাপত্তা বেশি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড় এবং ১৫৯ ও ১৬০ নং প্রশ্নের উত্তর দাও:
'ক' কলেজের কম্পিউটার ল্যাবে নেটওয়ার্কভুক্ত ৮টি কম্পিউটার আছে এবং প্রতিটি কম্পিউটার একটি ডিভাইসের অধীনে যুক্ত আছে।
১৫৯. উদ্দীপকের নেটওয়ার্ক টপোলজি হচ্ছে-
ক. বাস খ. রিং গ. স্টার ঘ. মেশ
১৬০. উদ্দীপকে ব্যবহৃত ডিভাইস-
i. ডেটা সংঘর্ষের সম্ভাবনা কমায়
ii. ডেটা ফিল্টারিং করতে পারে
iii. একাধিক নেটওয়ার্ককে সংযুক্ত করতে পারে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উদ্দীপকটি পড় এবং ১৬১ ও ১৬২ নং প্রশ্নের উত্তর দাও:
একটি কলেজের আইসিটি শিক্ষক ল্যাবের সকল কম্পিউটারকে নেটওয়ার্কের আওতাভুক্ত করলেন। নেটওয়ার্ক স্থাপনে তিনি এক ধরনের প্যাঁচানো তার ব্যবহার করেছেন।
১৬১. উদ্দীপকে উল্লিখিত নেটওয়ার্কটি কোন ধরনের?
ক. PAN খ. LAN গ. MAN ঘ. WAN
১৬২. নেটওয়ার্ক স্থাপনে ব্যবহৃত ক্যাবলটির বৈশিষ্ট্য হলো-
i. এতে তারের সংখ্যা মোট তিন (৩) জোড়া
ii. 100 মিটারের বেশি দূরত্বে ডেটা প্রেরণ করা যায় না
iii. ব্যান্ডউইথ 10 Mbps থেকে 1 Gbps
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উদ্দীপকটি পড় এবং ১৬৩ ও ১৬৪ নং প্রশ্নের উত্তর দাও:
একটি কক্ষে ১০টি কম্পিউটার চক্রাকারে পরস্পরের সাথে এমনভাবে যুক্ত আছে যাতে একটি কম্পিউটার নষ্ট হলে পুরো নেটওয়ার্ক অচল হয়ে পড়ে।
১৬৩. কক্ষের নেটওয়ার্কে কোন টপোলজি ব্যবহৃত হয়েছে?
ক. বাস খ. স্টার গ. রিং ঘ. মেশ
১৬৪. আরো কম্পিউটার সংযুক্ত ও পূর্বের ত্রুটি মুক্ত করতে ব্যবহার টপোলজি হতে পারে-
i. মেশ
ii. স্টার
iii. ট্রি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উদ্দীপকটি পড় ১৬৫ ও ১৬৬ নং প্রশ্নের উত্তর দাও:
করিম সাহেব তার প্রয়োজনে কম্পিউটারভিত্তিক একটি সেবা গ্রহণ করলেন, যা ২৪ ঘণ্টা খোলা থাকে। সকল সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়, খরচ কম এবং ব্যাকআপ ক্যাপাসিটি অনেক বেশি। তার কম্পিউটারটি বিভিন্ন দেশের কম্পিউটারের সাথে যুক্ত।
১৬৫. উদ্দীপকের নেটওয়ার্ক কোনটি?
ক. LAN খ. MAN গ. PAN ঘ. WAN
১৬৬. উদ্দীপকে উল্লিখিত সেবাটি হলো-
i. রিসোর্স স্কেলিবিলিটি
ii. অন-ডিমান্ড সেবা
iii পে-অ্যাজ-ইউ-গো সেবা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উদ্দীপকটি পড়ে ১৬৭ ও ১৬৮ নং প্রশ্নের উত্তর দাও:
মিনা তার ল্যাপটপে নতুন কোনো সফট্ওয়্যার ব্যবহার করতে পারে না। যার ফলে সে এমন একটি সার্ভিস গ্রহণ করল যার মাধ্যমে সফট্ওয়্যার স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়, উচ্চ গতি সম্পন্ন কম্পিউটারের সুবিধা পাওয়া যায় এবং খরচও কমে যায়।
১৬৭. উদ্দীপকের সার্ভিসটির নাম কী?
ক. Wi-Fi খ. Blue tooth
গ. Wi-Max ঘ. Cloud computing
১৬৮. উদ্দীপকের ব্যবহৃত সার্ভিসটির-
i. লাইসেন্স ফি প্রয়োজন হয় না
ii. রক্ষণাবেক্ষণ খরচ নাই
iii. ব্যবহারের অতিরিক্ত মূল্য দিতে হয় না
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ১৬৯ ও ১৭০ নং প্রশ্নের উত্তর দাও:
জনাব শারার একজন ব্যবসায়ী। তার অফিসে ৭টি ডেক্সটপ কম্পিউটার রয়েছে। তিনি কম্পিউটারগুলো নেটওয়ার্কের সাথে যুক্ত করতে চান।
১৬৯. জনাব শারার এর অফিসের নেটওয়ার্ক কী হতে পারে?
ক. CAN খ. LAN গ. MAN ঘ. WAN
১৭০. উদ্দীপকে উল্লিখিত অফিসের নেটওয়ার্কের জন্য সাশ্রয়ী মাধ্যম কোনটি?
ক. অপ্টিক্যাল ফাইবার খ. কো-এক্সিয়াল ক্যাবল
গ. টুইস্টেড পেয়ার ক্যাবল ঘ. মাইক্রোওয়েব
১৭১. মোবাইলে কথোপকথনের ক্ষেত্রে নিচের কোনটি প্রযোজ্য?
ক. ফুল-ডুপ্লেক্স খ. ব্রডকাস্ট
গ. হাফ-ডুপ্লেক্স ঘ. স্যাটেলাইট
উদ্দীপকটি পড়ে ১৭২ নং প্রশ্নের উত্তর দাও:
বাসায় স্মার্ট টিভিতে তারবিহীন প্রযুক্তির কি-বোর্ড ও মাউস লাগিয়ে জাহিদ খাট থেকেই Youtube এ ভিডিও সার্চ করতে পারছে।
১৭২. জাহিদের ব্যবহৃত ডিভাইসটি কোন প্রযুক্তির সহায়তায় পরিচালিত?
ক. ইনফ্রারেড খ. ব্লুটুথ গ. ওয়াইফাই ঘ. ওয়াইম্যাক্স
১৭৩. অপটিক্যাল ফাইবার তৈরিতে ব্যবহৃত হয়-
ক. কাঁচ খ. লোহা গ. তামা ঘ. অ্যালুমিনিয়াম
১৭৪. অপটিক্যাল ফাইবারের সবচেয়ে ভিতরের অংশ কোনটি?
ক. জ্যাকেট খ. কোর গ. ক্ল্যাডিং ঘ. বাফার
১৭৫. তারবিহীন নেটওয়ার্ক সংযোগের জন্য প্রয়োজন-
i. রেডিও ওয়েব
ii. বেস স্টেশন
iii. এন্টেনা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ১৭৬ ও ১৭৭ নং প্রশ্নের উত্তর দাও:
মিঃ আরিফ তার অফিসের কম্পিউটার ও অন্যান্য ইলেক্ট্রনিক ডিভাইসগুলো একটি নেটওয়ার্কের সাহায্যে সংযুক্ত করার পরিকল্পনা করলেন। এতে নেটওয়ার্ক ব্যাকবোন হিসাবে তিনি এক ধরনের ক্যাবল ব্যবহার করেন।
১৭৬. উদ্দীপকে মিঃ আরিফের গঠিত নেটওয়ার্ক টপোলজি হলো-
ক. বাস খ. রিং গ. স্টার ঘ. মেশ
১৭৭. মিঃ আরিফের তৈরি টপোলজির বৈশিষ্ট্য হলো-
i. এটি দ্বিমুখী ডাটা ব্যবস্থা
ii. ডাটা ট্রান্সমিশন অপেক্ষাকৃত ধীরগতিসম্পন্ন
iii. শুধু প্রাপক কম্পিউটার ডাটা গ্রহণ করে এবং অন্যগুলো অগ্রাহ্য করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৭৮. কম্পিউটারকে নেটওয়ার্কে যুক্ত করার জন্য যে কার্ড ব্যবহৃত হয় তাকে বলে-
ক. Modem খ. NIC গ. Router ঘ. Hub
১৭৯. কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান-প্রদানের সময়ে যে ধরনের ট্রান্সমিশন হয় তা হচ্ছে-
i. সিনক্রোনাস
ii. ন্যারোব্যান্ড
iii. ফুল ডুপ্লেক্স
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৮০. কো-এক্সিয়াল ক্যাবল কয়ভাগে বিভক্ত?
ক. দুই খ. তিন গ. চার ঘ. পাঁচ
১৮১. কোনটি হাফ ডুপ্লেক্স মোডের উদাহরণ?
ক. কী-বোর্ড খ. পেজার গ. এসএমএস ঘ. মোবাইল
নিচের উদ্দীপকটি পড়ো এবং ১৮২ ও ১৮৩ নং প্রশ্নের উত্তর দাও:
মিঃ শাহীন বাসায় ব্যবহৃত ল্যাপটপ, ডেস্কটপ ও মোবাইল WiFi-এর মাধ্যমে LAN নেটওয়ার্ক তৈরি করেন। তিনি উত্ত্য নেটওয়ার্কের সাথে WAN যুক্ত করতে একটি ডিভাইস ব্যবহার করেন।
১৮২. মিঃ শাহীন LAN নেটওয়ার্ক তৈরি করতে কোন ধরনের ডিভাইস ব্যবহার করেন?
ক. হাব খ. সুইচ গ. ব্রিজ ঘ. রাউটার
১৮৩. উদ্দীপকে কোন ধরনের নেটওয়ার্ক টপোলজি গড়ে উঠেছে?
ক. স্টার খ. ট্রি গ. মেশ ঘ. হাইব্রিড
১৮৪. ফাইবার অপটিকে ডেটা প্রেরণের জন্য কোন আলোক রশ্মি ব্যবহৃত হয়?
ক. লেজার খ. গামা গ. বিটা ঘ. আলফা
১৮৫. ক্লাউড কম্পিউটিং এর সুফল কোনটি?
ক. সাশ্রয়ী ও সহজলভ্য
খ. লাইসেন্স ফি লাগে
গ. অ্যাপ্লিকেশনের উপর নিয়ন্ত্রণ রাখা যায়
ঘ. তথ্যের গোপনীয়তা বজায় থাকে
১৮৬. ইউনিকাস্ট ডেটা ডিস্ট্রিবিউশন মোড কোনটি?
ক. রেডিও ট্রান্সমিশন খ. গ্রুপ এসএমএস
গ. ভিডিও কনফারেন্স ঘ. ওয়াকিটকি ট্রান্সমিশন
১৮৭. একটি চ্যানেলের মধ্যে দিয়ে ৫ সেকেন্ডে ৫০,০০০ বিট ডেটা স্থানান্তর হলে এর ব্যান্ডউইডথ কত?
ক. ১০০০০ Kbps খ. ১০০০০ Mbps
গ. ১০০০০ Bps ঘ. ১০০০০ Gbps
নিচের উদ্দীপকটি পড়ো এবং ১৮৮ ও ১৮৯ নং প্রশ্নের উত্তর দাও:
ICT শিক্ষক ল্যাবের সকল কম্পিউটারকে প্যাঁচানো তার দিয়ে যুক্ত করে একটি নেটওয়ার্ক স্থাপন করেন। পরবর্তীতে তিনি বিশেষভাবে পরিশুদ্ধ কাঁচের তৈরি ক্যাবল ব্যবহারের সিদ্ধান্ত নেন।
১৮৮. উদ্দীপকে কোন ধরনের নেটওয়ার্ক স্থাপিত হয়েছে?
ক. PAN খ. LAN গ. CAN ঘ. MAN
১৮৯. শিক্ষকের সিদ্ধান্তের ফলে নেটওয়ার্কে -
i. শক্তির অপচয় কম হবে
ii. ডেটা বিদ্যুৎ চৌম্বক প্রভাবমুক্ত করে
iii. ইনস্টলেশন ব্যয় কম হবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৯০. কোনটি ডিভাইস MAC অ্যাড্রেস ব্যবহার করে?
ক. মডেম খ. সুইচ গ. NIC ঘ. হাব
১৯১. কোন প্রজন্মের মোবাইল ফোন নেটওয়ার্ক wwww নামে পরিচিত?
ক. ২য় খ. ৩য় গ. ৪র্থ ঘ. ৫ম
১৯২. স্ট্রিমিং ভিডিও সার্ভিসের জন্য প্রয়োজনীয় ব্যান্ডউইডথ হলো-
ক. 0.5 Mbps খ. 0.7 Mbps গ. 1 Mbps ঘ. 4 Mbps
১৯৩. 10 BASE-2 নামে পরিচিত ক্যাবল কোনটি?
ক. অপটিক্যাল ফাইবার খ. থিকনেট
গ. টুইস্টেড পেয়ার ঘ. থিননেট
১৯৪. কোন প্রজন্মের মোবাইল ফোনে 4K টিভি উপভোগ করা যায়?
ক. ২য় খ. ৩য় গ. ৪র্থ ঘ. ৫ম
১৯৫. মেশ টপোলজিতে 45 টি তার দিয়ে সর্বোচ্চ কতটি নোডকে সংযুক্ত করা যায়?
ক. ৮টি খ. ৯টি গ. ১০টি ঘ. ১৫টি
১৯৬. এক বাইটের অর্ধেককে কী বলা হয়?
ক. নিবল খ. কম্পিউটার শব্দ
গ. ডেসিমাল ঘ. ক্যারেক্টার
১৯৭. HD মানের ভিডিও কনফারেন্সিং-এর জন্য প্রয়োজনীয় ব্যান্ডউইথ হলো-
ক. 1.5 mbps খ. 2 mbps গ. 4 mbps ঘ. 8 mbps
১৯৮. রেডিও, টেলিভিশন এ ব্যবহৃত মোড-
ক. ব্রডকাস্ট খ. ইউনিকাস্ট গ. মাল্টিকাস্ট ঘ. টেলিকাস্ট
নিচের উদ্দীপকটি পড়ো এবং ১৯৯ ও ২০০ নং প্রশ্নের উত্তর দাও:
MM কলেজের কম্পিউটারগুলো একটি নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা গ্রহণ করা হয়।
১৯৯. উদ্দীপকে কোন নেটওয়ার্কের কথা বলা হয়েছে?
ক. WPAN খ. WLAN গ. WMAN ঘ. WWAN
২০০. উদ্দীপকে কম্পিউটারগুলো সংযুক্ত-
i. ওয়াইফাই এর মাধ্যমে
ii. ক্লায়েন্ট সার্ভারের মাধ্যমে
iii. ক্যাবলের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
২০১. থিকনেট ক্যাবল কী নামে পরিচিত?
ক. 10 Base-2 খ. 10 Base-4
গ. 10 Base-5 ঘ. 10 Base-6
২০২. ডেটা স্থানান্তরে বিটের বিন্যাস ব্যবহার হলো-
ক. মোড খ. মেথড গ. স্পীড ঘ. টপোলজি
২০৩. চতুর্থ প্রজন্মের মোবাইলের স্ট্যান্ডার্ড কোনটি?
ক. UMTS খ. HSPA গ. WCDMA ঘ. LTE
২০৪. সুইচের বৈশিষ্ট্য হলো-
i. ডেটা ফিল্টারিং
ii. ডেটা ব্রডকাস্টিং
iii. MAC অ্যাড্রেসের ব্যবহার
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
২০৫. কোনটিকে প্রটোকল কনভার্টার বলে?
ক. রাউটার খ. হাব গ. গেটওয়ে ঘ. মডেম
২০৬. একটি LAN এর জন্য কয়টি সুইচ প্রয়োজন?
ক. ১ খ. ৩ গ. ২ ঘ. 8
উদ্দীপকের আলোকে ২০৭ ও ২০৮ নং প্রশ্নের উত্তর দাও:
জোড়ায় জোড়ায় পেচাঁনো চার জোড়া তারের সমন্বয়ে গঠিত মাধ্যমে দ্বারা সুইচের সাথে সরাসরি যুক্ত করে আইসিটি শিক্ষক ১৬টি কম্পিউটার নিয়ে একটি নেটওয়ার্ক তৈরি করেন।
২০৭. উদ্দীপকের নেটওয়ার্কটির টপোলজি হলো-
ক. স্টার খ. বাস গ. রিং ঘ. মেশ
২০৮. উদ্দীপকের মাধ্যমটিতে-
i. বিদ্যুৎ চৌম্বকীয় প্রভাব সবচেয়ে কম
ii. একটি কমন রঙের তার ব্যবহার হয়
iii. 10 Mbps বা তার বেশি গতিতে ডেটা চলাচল করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
২০৯. ICT ক্লাব তাদের নেটওয়ার্ক (LAN) ইন্টারনেটের সাথে যুক্ত করতে চায়। তাদের প্রয়োজন-
i. সুইচ
ii. গেটওয়ে
iii. রাউটার
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
২১০. কোনটি ডেটা কমিউনিকেশনের ট্রান্সমিটার?
ক. ক্যামেরা খ. কী-বোর্ড গ. সার্ভার ঘ. মডেম
২১১. একদিকে চলে এবং সকলে গ্রহণ করতে পারে, এই ধরনের মোডকে কী বলে?
ক. হাফ ডুপ্লেক্স, মাল্টিকাস্ট খ. ফুল ডুপ্লেক্স, ইউনিকাস্ট
গ. সিমপ্লেক্স, ব্রডকাস্ট ঘ. ফুল ডুপ্লেক্স, ব্রডকাস্ট
২১২. পিকোনেটের সাথে সম্পর্কিত কোনটি?
ক. Wi-fi খ. WiMax গ. Bluetooth ঘ. Optical Fiber
২১৩. ব্যান্ডউইথ কী?
ক. ডেটা স্থানান্তরের মাধ্যম খ. ডেটা স্থানান্তরের হার
গ. ডেটা স্থানান্তরের দিক ঘ. ডেটা স্থানান্তরের পদ্ধতি
২১৪. সাধারণত পৃথিবী পৃষ্ঠ থেকে কত উচ্চতায় জিওস্টেশনারি স্যাটেলাইটগুলো স্থাপন করা হয়?
ক. প্রায় ৩৩,০০০ কি.মি. খ. প্রায় ৩৫,০০০ কি.মি.
গ. প্রায় ৩৬,০০০ কি.মি. ঘ. প্রায় ৩৭,০০০ কি.মি.
২১৫. ক্যাবল টিভি নেটওয়ার্কিং এর ক্ষেত্রে ব্যবহৃত হয় কোনটি?
ক. টেলিফোন ক্যাবল খ. কো-এক্সিয়াল ক্যাবল
গ. টুইস্টেড পেয়ার ক্যাবল ঘ. ফাইবার অপটিক ক্যাবল
নিচের উদ্দীপকটি পড় এবং ২১৬ ও ২১৭ নং প্রশ্নের উত্তর দাও:
সুমাইতা ভিডিও কনফারেন্সিং এর জন্য এক ধরনের মোবাইল ফোন ক্রয় করেছে যা LTE স্ট্যান্ডার্ডে কাজ করে থাকে।
২১৬. উদ্দীপকের উল্লিখিত মোবাইল ফোনটি কোন প্রগ্রামের?
ক. ২য় খ. ৩য় গ. ৪র্থ ঘ. ৫ম
২১৭. উদ্দীপকের উল্লিখিত মোবাইল ফোনে ব্যবহৃত প্রজন্মের বৈশিষ্ট্য হলো-
i. প্যাকেট সুইচিং এর পরিবর্তে IP ভিত্তিক নেটওয়ার্কের ব্যবহার
ii. চলনশীল ডিভাইস এর ক্ষেত্রে ডেটা ট্রান্সফার রেট 100 Mbps
iii. MIMO স্ট্যান্ডার্ডসম্পন্ন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ো এবং ২১৮ ও ২১৯ নং প্রশ্নের উত্তর দাও:
'X' কলেজটি চারতলা ভবনবিশিষ্ট। কলেজ কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছেন বিভিন্ন তলায় অবস্থিত তাদের সকল কম্পিউটার একটি নির্দিষ্ট নেটওয়ার্কের আওতায় আনবেন।
২১৮. X কলেজের নেটওয়ার্কটি যে ক্যাবলের মাধ্যমে গড়ে উঠতে পারে-
i. টুইস্টেড পেয়ার
ii. কো-এক্সিয়াল
iii. অপটিক্যাল ফাইবার
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
২১৯. কর্তৃপক্ষের সিদ্ধান্ত বাস্তবায়ন হলে যে নেটওয়ার্ক তৈরি হবে-
ক. PAN খ. LAN গ. MAN ঘ. WAN
২২০. ব্লক বাই ব্লক ডাটা ট্রান্সমিশন মেথডের ব্যবহার কোনটি?
ক. কী-বোর্ড হতে সিপিইউ খ. পেন ড্রাইভ হতে সিপিইউ
গ. মাল্টিমিডিয়া কমিউনিকেশনে ঘ. অডিও বা ভিডিও কলে
২২১. স্ট্রিমিং ভিডিও এর প্রয়োজনীয় ব্যান্ডউইথ কত?
ক. 0.5 Mbps খ. 0.7 Mbps গ. 1.5 Mbps ঘ. 4 Mbps
২২২. Freedom of Multimedia Access সুবিধা পাওয়া যায় কোন প্রজন্মের মোবাইল ফোন থেকে?
ক. দ্বিতীয় খ. তৃতীয় গ. চতুর্থ ঘ. পঞ্চম
২২৩. 2.45 GHz ফ্রিকুয়েন্স এর প্রযুক্তি কোনটি?
ক. Bluetooth খ. Wifi (a) গ. Wifi (b) ঘ. wimax
২২৪. কোন ট্রান্সমিশন পদ্ধতিতে প্রেরকের সাথে প্রাইমারি মেমোরির প্রয়োজন হয়?
ক. প্যারালাল খ. সিনক্রোনাস গ. এসিনক্রোনাস ঘ. আইসো-ক্রোনাস
২২৫. হাফ-ডুপ্লেক্স মোডের উদাহরণ হলো-
i. Radio
ii. SMS
iii. FAX
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
২২৬. থিকনেট ক্যাবল কী নামে পরিচিত?
ক. 10 Base-2 খ. 10 Base-4 গ. 10 Base- 5 ঘ. 10 Base-6
২২৭. ১০টি নোড বিশিষ্ট মেশ টপোলজিতে তারের সংখ্যা হবে-
ক. ৪৫ খ. ৫০ গ. ৫৫ ঘ. ৬০