শ্রেণি : সপ্তম || অধ্যায় - ৩
নিরাপদ ও নৈতিক ব্যবহার
বহুনির্বাচনি প্রশ্ন
শ্রেণি : সপ্তম || অধ্যায় - ৩
নিরাপদ ও নৈতিক ব্যবহার
বহুনির্বাচনি প্রশ্ন
১. বাড়িতে কম্পিউটার রাখার সবচেয়ে সুবিধাজনক স্থান কোনটি?
ক. বসার ঘর খ. শোওয়ার ঘর
গ. খাবার ঘর ঘ. পড়ার ঘর
২. সামাজিক নেটওয়ার্কের ক্ষেত্রে-
i. ব্যক্তির সাথে সরাসরি যোগাযোগ নাও হতে পারে
ii. আন্তরিকতার অভাব থাকে
iii. প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩. কম্পিউটারে আসক্ত একজন ব্যক্তি-
ক. অসামাজিক হয়ে যেতে পারে খ. কম্পিউটারে দক্ষ হতে পারে
গ. লেখাপড়ায় ভাল হতে পারে ঘ. জ্ঞান বিজ্ঞানে উন্নতি করতে পারে
নিচের অনুচ্ছেদটি পড়ে ৪ ও ৫ নম্বর প্রশ্নের উত্তর দাও :
রিমুর বয়স পাঁচ। ইদানিং ঘুম থেকে উঠেই সে টেলিভিশনে কার্টুন দেখতে শুরু করে। এ সময় সে বাবা-মাকে বিরক্ত করে না বলে বাবা-মাও বেশ খুশি।
৪. রিমুর ক্ষেত্রে কার্টুন দেখাকে বলা যায়-
ক. সময় কাটানো খ. প্রয়োজন মেটানো
গ. কার্টুনের প্রতি আসক্তি ঘ. আনন্দ উপভোগ করা
৫. রিমুর প্রতি বাবা-মার আচরণে সে-
i. অসামাজিক হয়ে উঠতে পারে
ii. শারীরিকভাবে দুর্বল হয়ে বেড়ে উঠতে পারে
iii. সৃজনশীল মানুষ হিসেবে গড়ে উঠতে পারে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৬. বর্তমানে অনেকের কাছেই কম্পিউটারের মূল ব্যবহার কী?
ক. ইন্টারনেট খ. গেম খেলা গ. ছবি আঁকা ঘ. গান শোনা
৭. ইন্টারনেট ব্যবহার করব কিসের জন্য?
ক. সময় কাটানোর জন্য
খ. মন ভালো রাখার জন্য
গ. অপরিচিত মানুষকে চেনার জন্য
ঘ. তথ্য সংগ্রহ ও যোগাযোগের জন্য
৮. ইন্টারনেটে কোনটি দেখা উচিত নয়?
ক. চমৎকার ওয়েবসাইট খ. পৃথিবীর সব জায়গা
গ. ইন্টারনেটে বিভিন্ন বই ঘ. বিপজ্জনক ওয়েবসাইট
৯. অসচেতনভাবে ইন্টারনেট ব্যবহার করলে কী হয়?
ক. বিপদ হয় খ. আন্তরিক হয়
গ. উপকার হয় ঘ. ভালো হয়
১০. ঘরে বসে কম্পিউটারে ইন্টারনেট ব্যবহার করলে পুরো পৃথিবীটা তোমার কাছে কেমন মনে হবে?
ক. বড় ঘরের মতো খ. তোমার ইচ্ছে মতো
গ. ছোট ঘরের মতো ঘ. হাতের মুঠোয়
১১. অপরিচিত মানুষের সাথে কীভাবে যোগাযোগ করবে না?
ক. সহজভাবে খ. জটিল বিশ্বাসে
গ. সরল বিশ্বাসে ঘ. খারাপ উদ্দেশ্যে
১২. কম্পিউটারে ইন্টারনেট ব্যবহার করতে কয়টি নিয়ম মেনে চলতে হয়?
ক. একটি খ. তিনটি গ. দুটি ঘ. চারটি
১৩. ইন্টারনেট ব্যবহার করতে হবে-
ক. অন্ধকার কক্ষে
খ. সবার চোখের আড়ালে
গ. কক্ষ বন্ধ রেখে
ঘ. সবার নজরে পড়ে এমন স্থানে
১৪. ইন্টারনেট ও সাইবার জগৎ থেকে নিরাপদ থাকার জন্য বিবেচ্য বিষয় কোনটি?
ক. প্রযুক্তি খ. সতর্কতা গ. সমন্বয় ঘ. সাহসিকতা
১৫. ইন্টারনেটের অপব্যবহারে কী ঘটতে পারে?
ক. অসুস্থতা বাড়াতে পারে খ. সর্বনাশ হতে পারে
গ. অস্থিরতা বাড়াতে পারে ঘ. মানসিক রোগ হতে পারে
১৬. অপরিচিত কাউকে কম্পিউটারের কোনটি দিতে নেই?
ক. কী-বোর্ড খ. মাউস গ. পাসওয়ার্ড ঘ. ডকুমেন্ট
১৭. আমরা সচেতনভাবে ব্যবহার করব-
i. কম্পিউটার
ii. ইন্টারনেট
iii. তথ্য প্রযুক্তি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৮. ইন্টারনেট ব্যবহারের সময় কারো সাথে-
i. অসংযত হবে না
ii. রুঢ় হবে না
iii. অশালীন হবে না
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ১৯ ও ২০ নং প্রশ্নের উত্তর দাও:
কামাল ঘরে বসে ইন্টারনেট ব্যবহার করছে। যা সবাই দেখতে পায়। তার বড় ভাই এসে কামালকে ইন্টারনেট ব্যবহারের কিছু তথ্য দিলেন।
১৯. কামাল কীভাবে প্রযুক্তিটি ব্যবহার করেছে?
ক. সচেতন ভাবে খ. অসচেতন ভাবে
গ. অন্যায় ভাবে ঘ. সবার আড়ালে
২০. কামালের এ ধরনের ব্যবহারের সুবিধা হলো-
i. সমস্যা না হওয়া
ii. মন ভালো থাকে
iii. বিপজ্জনক সাইটগুলো এড়িয়ে চলা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
২১. গেমে আসক্তির কারণে সন্তান বিক্রি করেছিল কোন দেশীয় দম্পতি?
ক. ব্রিটেন খ. চীন গ. আমেরিকা ঘ. রাশিয়া
২২. কত সালে ছেলেমেয়েকে বিক্রি করার জন্য চীন দেশের দুজনকে গ্রেফতার করা হয়?
ক. ২০০৬ খ. ২০০৮ গ. ২০০৭ ঘ. ২০০৯
২৩. চীনা দম্পতি সন্তান বিক্রি করেছে কত হাজার ডলারে?
ক. ছয় খ. আট গ. সাত ঘ. নয়
২৪. চীন দেশের স্বামী ও স্ত্রী কম্পিউটার গেমে আসক্ত হয়ে বিভিন্ন সময় কতজন ছেলেমেয়েকে বিক্রি করে?
ক. ২ জন খ. ৪ জন গ. ৩ জন ঘ. ৫ জন
২৫. চীন দেশের দম্পতির আসক্ত গেমটির নাম কী?
ক. ও.এম.ও খ. ও.এম.এম গ. এম.এম.ও ঘ. এম.ও.এম
২৬. চীন দেশের দম্পতি নিজের সন্তানদের বিক্রি করেছে কেন?
ক. খেলার খরচ জোগাড় করতে খ. খাবার খরচ জোগাড় করতে
গ. ভ্রমণ খরচ যোগার করতে ঘ. ঘরের সামগ্রী কেনার জন্য
২৭. এম. এম. ও একটি-
ক. কম্পিউটার সফটওয়্যার খ. কম্পিউটার ওয়েবসাইট
গ. কম্পিউটার গেম ঘ. কম্পিউটার যন্ত্রাংশ
২৮. MMO-এর পূর্ণরূপ কী?
ক. Massively Multimedia online game
খ. Massively Multiplayer online game
গ. Many Many online game
ঘ. Massively Multiplayer game
২৯.TV বা কম্পিউটারে অতিরিক্ত কার্টুন দেখায় শিশুদের কোন ধরনের সমস্যা হতে পারে?
ক. শারিরীক খ. মানসিক গ. পড়াশোনা ঘ. দৈনন্দিন
৩০. নিচের কোনটি আসক্তিপূর্ণ?
ক. TV দেখা খ. PUBG খেলা
গ. ইন্টারনেট ব্যবহার ঘ. টুইটার ব্যবহার
৩১. একজন কোন একটি কাজে মাত্রা ছাড়িয়ে ফেললে বুঝতে হবে সে কী হয়ে পড়েছে?
ক. খারাপ খ. ভালো গ. আসক্ত ঘ. রুঢ়
৩২. কোন দেশের মেয়ে পিৎজা ছাড়া আর কিছু খেতে পারে না?
ক. ভারত খ. চীন গ. ব্রিটেন ঘ. পাকিস্তান
৩৩. IAD-এর পূর্ণরূপ কী?
ক. Internet Addiction Disorder
খ. International Addiction Disorder
গ. Internal Addiction Disorder
ঘ. Internet Admission Disorder
৩৪. অতিরিক্ত ইন্টারনেট ব্যবহারকারীকে কী বলে?
ক. IAD খ. IDA গ. DIA ঘ. IADD
৩৫. আজকাল তথ্য প্রযুক্তির জগতে নতুন এক ধরনের আসক্তি দেখা দিয়েছে তার নাম কী?
ক. পারিবারিক নেটওয়ার্ক খ. রাষ্ট্রীয় নেটওয়ার্ক
গ. কম্পিউটার নেটওয়ার্ক ঘ. সামাজিক নেটওয়ার্ক
৩৬. সামাজিক নেটওয়ার্কের মাধ্যমে একজন আরেকজনকে তথ্য পাঠানোকে কী বলে?
ক. বন্ধুত্ব খ. আত্মীয় গ. প্রতিবেশী ঘ. ভাই-বোন
৩৭. কোন ওয়েবসাইটটি ব্যবহার করে মানুষের মধ্যে আসক্তি তৈরি হতে পারে?
ক. www.google.com খ. www.facebook.com
গ. www.wikipedia.com ঘ. www.twitter.com
৩৮. একজন মানুষের আসক্তি হতে পারে-
i. কম্পিউটার গেমে
ii. খাবারে
iii. কার্টুনে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৯. সামাজিক নেটওয়ার্কগুলো হলো-
i. 'ফেসবুক
ii. লিংকড ইন
iii. এক্স
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ৪০ ও ৪১নং প্রশ্নের উত্তর দাও:
প্রিয়া ইন্টারনেটের মাধ্যমে ফেসবুকে বিভিন্ন ধরনের মানুষের যোগাযোগ করে থাকে। তার ছোট বোন এ ব্যাপারে জানতে চাইলে সে এ সম্পর্কে ধারণা দিলেন। এর অপকারী দিকগুলো ও বললেন।
৪০. প্রিয়ার ব্যবহৃত সাইটটি তার ছোট বোনকে কী করতে পারে?
ক. আসক্ত খ. অনাসক্ত গ. আগ্রহ ঘ. অনাগ্রহ
৪১. প্রিয়ার ব্যবহৃত সাইট দ্বারা-
i. বন্ধু তৈরি করতে পারে
ii. একে অপরের খোঁজ নিতে পারে
iii. তথ্য প্রেরণ করতে পারে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪২. মানুষের জীবনযাপনে কয় ধরনের সম্পদের প্রয়োজন হয়?
ক. এক খ. দুই গ. তিন ঘ. চার
৪৩. মানুষ স্বভাবতই তার সব ধরনের সম্পদকে কী করতে চায়?
ক. ফেলে দিতে চায় খ. দান করতে চায়
গ. দিয়ে দিতে চায় ঘ. আঁকড়ে রাখতে চায়
৪৪. বুদ্ধিবৃত্তিক কাজের মাধ্যমে যে সম্পদ সৃষ্টি হয় তাকে আমরা কী বলি?
ক. বুদ্ধিসহায়ক সম্পদ খ. বুদ্ধিভিত্তিক সম্পদ
গ. আর্থিক সম্পদ ঘ. জাগতিক সম্পদ
৪৫. Licensing of the Press Act কী?
ক. কপিরাইট সত্ত্ব খ. কপিরাইট আইন
গ. প্রযুক্তি আইন ঘ. তথ্য আইন
৪৬. কিসের প্রচলনের পর দেখা গেল বই ছবি বা অনুরূপ কর্মের পুনরুৎপাদন খুবই সহজ?
ক. টাইপরাইটার খ. রেডিও
গ. টেলিগ্রাফ ঘ. কম্পিউটার
৪৭. কোনো সৃজনশীল কর্মের কপিরাইট ভঙ্গ করে যখন সেটি পুনরুৎপাদন করা হয় তখন তাকে কী বলে?
ক. ফেয়ার কপি খ. লেফট কপি
গ. চোরাই কপি ঘ. ওপেন কপি
৪৮. যে কেউ ইচ্ছে করলে লেখকের অনুমতি ছাড়াই সৃজনশীল কাজ প্রকাশ করতে পারবে। এক্ষেত্রে কোনটির প্রয়োজন হবে?
ক. সফটওয়্যার খ. লাইসেন্স গ. হার্ডওয়্যার ঘ. প্রোগ্রামার
৪৯. কোনো শিল্পী লেখক এর মৃত্যুর কত বছর পর্যন্ত কপিরাইট আইন বলবৎ থাকে?
ক. ৪০-৫০ বছর খ. ৬০-৮০ বছর
গ. ৫০-৭০ বছর ঘ. ৭০-৮০ বছর
৫০. কোন দেশ সর্বপ্রথম কপিরাইট আইন চালু করে?
ক. যুক্তরাষ্ট্র খ. যুক্তরাজ্য গ. জাপান ঘ. বাংলাদেশ
৫১. বাংলাদেশে কপিরাইট আইন কখন থেকে শুরু হয়?
ক. ২০০০ খ. ২০০১ গ. ২০০২ ঘ. ২০০৩
৫২. বাংলাদেশের কপিরাইটের আইনের মেয়াদ কত বছর?
ক. ৫০ বছর খ. ৬০ বছর গ. ৫৫ বছর ঘ. ৬৫ বছর
৫৩. সর্বপ্রথম কত সালে কপিরাইট আইন প্রণয়ন করা হয়?
ক. ১৬৬২ খ. ১৬৬৩ গ. ১৬৬৪ ঘ. ১৬৬৫
৫৪. কোথায় কপিরাইট আইন প্রথম পার্লামেন্টে পাস হয়?
ক. কানাডায় খ. ফ্রান্সে গ. যুক্তরাজ্যে ঘ. বাংলাদেশে
৫৫. গল্প, কবিতা, উপন্যাস, বই লিখে যে সম্মানি পাওয়া যায় তাকে কী বলে?
ক. রয়্যালিটি খ. রয়্যালি গ. সম্পদ ঘ. কপি আইন
৫৬. লেখাপড়ার কাজে আমরা কোনো বইয়ের যে ফটোকপি করে ব্যবহার করি তাকে কী বলে?
ক. ফেয়ার ইউজ খ. চোরাই ইউজ
গ. ওপেন ইউজ ঘ. লেফট ইউজ
৫৭. কপিরাইট আর কপিলেফটের মাঝখানে কী থাকে?
ক. সৃজনী সাধারণ খ. অনন্য সাধারণ
গ. সৃষ্টি সাধারণ ঘ. মুক্ত দর্শন
৫৮. সৃজনশীল কর্মের স্রষ্টা সবাইকে তার সৃজনশীল কাজ কপি করার সানন্দ অনুমতি দেওয়াকে বলা হয়-
ক. Copyright খ. Piracy
গ. Copyleft ঘ. Creative commons
৫৯. copyright আইনের বিধান হলো সৃজনশীল সৃষ্টি কর্মের-
i. কপি বা পুনরুৎপাদন বন্ধ করা
ii. অবৈধ ব্যবহার বন্ধ করা
iii. রপ্তানি বন্ধ করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৬০. কম্পিউটার আবিষ্কারের পর যে কর্মের পুনরুৎপাদন সহজ হয়েছে তা হলো-
i. বই
ii. ছবি
iii. কলম
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড় এবং ৬১ ও ৬২ নং প্রশ্নের উত্তর দাও:
জিনাত মাসুদ একজন নামকরা লেখক। তিনি যে উপন্যাসটি লেখেন তা একজন প্রকাশক প্রকাশ করেন। প্রকাশক বইটি ছাপিয়ে বাঁধাই করে, বিভিন্ন বিক্রেতার মাধ্যমে আমাদের কাছে পৌছান। এ সকল কাজে যে খরচ হয় তা ধরে নিয়ে বইয়ের বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়। এর মধ্যে লেখকও একটি অংশ পান।
৬১. জিনাত মাসুদ বইয়ের বিক্রয়মূল্যের যে অংশটি পান তাকে কী বলে?
ক. রিয়েলিটি খ. রয়্যালিটি গ. কমিশন ঘ. প্রোপার্টি
৬২. জিনাত মাসুদ উপন্যাসটি লেখেন-
i. শ্রম দিয়ে
ii. সময় দিয়ে
iii. চিন্তা দিয়ে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৬৩. অপরাধকারীরা অবৈধ কাজের তথ্য নিচের কোনটির মাধ্যমে পাচার করে?
ক. চিঠি খ. ই-মেইল গ. ইন্টারনেট ঘ. ক্রেডিট কার্ড
৬৪. অন্যের ওয়েবসাইটে ঢুকে কোন ক্ষতি না করে বের হয়ে আসাকে কী বলে?
ক. White hat hacker খ. Black hat hacker
গ. Green hat hacker ঘ. Blue hat hacker
৬৫. অন্যের ওয়েবসাইটে ঢুকে কোনো কিছু ক্ষতি বা নষ্ট করে আসাকে কী বলে-
ক. White hat hacker খ. Green hat hacker
গ. Black hat hacker ঘ. Blue hat hacker
৬৬. ১৯৮৩ সালে কীসের নিরাপত্তা ভেদ করে হ্যাকার ঢুকে গিয়েছিল?
ক. যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনীর আন্তর্জাতিক যোগাযোগ
খ. জাপানের প্রতিরক্ষা বাহিনীর আন্তর্জাতিক যোগাযোগ
গ. ফ্রান্সের প্রতিরক্ষা বাহিনীর আন্তর্জাতিক যোগাযোগ
ঘ. ইতালির প্রতিরক্ষা বাহিনীর আন্তর্জাতিক যোগাযোগ
৬৭. যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনীর আন্তর্জাতিক যোগাযোগের নিরাপত্তা ভেদ করে তাদের ওয়েবসাইট হ্যাক করে ঢুকে গিয়েছিল কত বছরের ছেলে?
ক. ১৬ খ. ১৭ গ. ১৮ ঘ. ১৯
৬৮. ওয়েবসাইট হ্যাকিং করা শুধু যে অনৈতিক কাজ তা নয়, সেটি একই সাথে কী ধরনের কাজ?
ক. অনৈতিক খ. স্প্যাম গ. বেআইনি ঘ. প্লেজারিজম
৬৯. ইন্টারনেটের ক্রেডিট কার্ড ব্যবহারের জন্য কী প্রয়োজন?
ক. কার্ডটি খ. টাকা গ. কার্ড নাম্বার ঘ. কাগজ
৭০. নিচের কোনটি ছাড়া ক্রেডিট কার্ডের টাকা তোলা যাবে না?
ক. আইডি কার্ড খ. পিন নম্বর
গ. অর্থের মূল মালিক ঘ. ওয়ার্কিং কোড
৭১. ইন্টারনেট বড় একটি অপরাধ হয় কী নিয়ে?
ক. ডেভিড কার্ড খ. ভিজিটিং কার্ড
গ. ই-মেইল ঘ. ক্রেডিট কার্ড
৭২. কোন ভাইরাসটি ২০০৪ সালের জানুয়ারি মাসে একদিনে আড়াই লক্ষ কম্পিউটারকে আক্রান্ত করেছিল?
ক. Mydoom Worm খ. Melissa
গ. Plagiarism ঘ. Myroom work
৭৩. Mydoom Worm নামক কম্পিউটার ভাইরাসটি একদিনে কতটি কম্পিউটারকে আক্রান্ত করে?
ক. দুই লক্ষ খ. তিন লক্ষ
গ. আড়াই লক্ষ ঘ. চার লক্ষ
৭৪. Mydoom Worm কী?
ক. ওয়েবসাইট খ. ইন্টারনেট
গ. কম্পিউটার ভাইরাস ঘ. ই-মেইল
৭৫. কম্পিউটার ভাইরাস হলো-
ক. Mydoom Worm খ. My Worm
গ. Dom Worm ঘ. Mydom Worm You
৭৬. Melissa ভাইরাসের কারণে মাইক্রোসফট কোম্পানিকে কী করতে হয়েছিল?
ক. ই-মেইল সার্ভার বন্ধ রাখতে হয়েছিল
খ. কোম্পানিটি বন্ধ করে দিতে হয়েছিল
গ. কোটি কোটি টাকার সম্পদ নষ্ট করতে হয়েছিল
ঘ. নতুন এন্টিভাইরাস তৈরি করতে হয়েছিল
৭৭. কত সালে Melissa ভাইরাস শক্তিশালীভাবে সাইবার জগতকে আক্রমণ করেছিল?
ক. ১৯৯৮ খ. ১৯৯৯ গ. ২০০০ ঘ. ২০০১
৭৮. কোন ভাইরাস সাইবার জগৎকে আক্রমণ করেছিল?
ক. Mydoom Worm খ. Melissa
গ. Avast ঘ. CIH
৭৯. Mydoom worm নামে একটা কম্পিউটার ভাইরাস কোন সালের জানুয়ারি মাসে একদিনে আড়াই লক্ষ কম্পিউটারকে আক্রান্ত করেছিল?
ক. ২০০৪ খ. ২০০৫ গ. ১৯৯৯ ঘ. ২০০০
৮০. মেলিসা ভাইরাস তৈরি করার অপরাধে ডেভিড স্মিথকে কত বছর জেল দেওয়া হয়েছিল?
ক. ৫ বছর খ. ১৪ বছর গ. ১০ বছর ঘ. ১৬ বছর
৮১. মাইডোম ওয়ার্ম একদিনে কতগুলো কম্পিউটার আক্রমণ করেছিল?
ক. ২৫০০০ খ. ২৬০০০ গ. ২৬০০০০ ঘ. ২৫০০০০
৮২. মেলিসা (Melissa) ভাইরাস কে আবিষ্কার করেন?
ক. জন স্মিথ খ. ডেভিড কার্ল
গ. ডেভিড স্মিথ ঘ. ফরিদ জাকারিয়া
৮৩. Melissa ভাইরাসের ফলে কত টাকার সম্পদ নষ্ট হয়েছিল?
ক. হাজার হাজার খ. শত শত
গ. লক্ষ লক্ষ ঘ. কোটি কোটি
৮৪. ওয়েব সাইটে হ্যাকিং করা-
i. অনৈতিক কাজ
ii. বেআইনী কাজ
iii. খারাপ কাজ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৮৫. ওয়েবসাইট অচল করা-
i. অনৈতিক কাজ
ii. আইন পরিপন্থী কাজ
iii. স্বীকৃতিমূলক কাজ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড় এবং ৮৬ ও ৮৭ নং প্রশ্নের উত্তর দাও:
১৯৮৩ সালে একটি ছেলে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনীর আন্তর্জাতিক যোগাযোগের নিরাপত্তা ভেদ করে তাদের ওয়েবসাইট হ্যাক করে ঢুকে গিয়েছিল।
৮৬. ঐ ছেলেটিকে কী বলা যেতে পারে?
ক. বেকার খ. হ্যাকার গ. কুকার ঘ. প্লেজারিজম
৮৭. আজকাল নিয়মিত কম্পিউটারের ওয়েবসাইটে হ্যাকিং হচ্ছে, এদের বলা হয়-
i. নীল টুপি হ্যাকার
ii. কালো টুপি হ্যাকার
iii. সাদা টুপি হ্যাকার
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii