শ্রেণি : অষ্টম || অধ্যায় - ২
কম্পিউটার নেটওয়ার্ক
বহুনির্বাচনি প্রশ্ন
শ্রেণি : অষ্টম || অধ্যায় - ২
কম্পিউটার নেটওয়ার্ক
বহুনির্বাচনি প্রশ্ন
১. নিচের কোনটি তথ্য প্রযুক্তির অবদান?
ক. মানুষ খ. সমাজ গ. সভ্যতা ঘ. নেটওয়ার্ক
২ এক কম্পিউটারের সাথে অন্য কম্পিউটারের যোগাযোগকে কী বলে?
ক. টপোলজি খ. নেটওয়ার্ক গ. ইন্টারনেট ঘ. রিসোর্স
৩. সার্ভারের কাজ কোনটি?
ক. সেবা প্রদান করা
খ. সেবা গ্রহণ করা
গ. সেবা নেওয়া ও সেবার প্রদান করা
ঘ. সমস্ত ক্লায়েন্টকে তার সেবা থেকে দূরে রাখা
৪. সার্ভার কী?
ক. শক্তিশালী কম্পিউটার খ. ক্লায়েন্ট
গ. ইউজার ঘ. মিডিয়া
৫. একটি নেটওয়ার্কে কয়টি সার্ভার থাকতে পারে?
ক. একটি খ. দুইটি গ. তিনটি ঘ. অনেকগুলো
৬. কোনটি সার্ভার থেকে তথ্য নেয়?
ক. রাউটার খ. সুইচ গ. ক্লায়েন্ট ঘ. প্রিন্টার
৭. কম্পিউটার নেটওয়ার্কে ক্লায়েন্ট কোনটি?
ক. মানুষ খ. ব্যবহারকারী গ. মডেম ঘ. কম্পিউটার
৮. ই-মেইল পাঠাতে ক্লাইন্টকে সাহায্য করে?
ক. গুগল সার্ভার খ. নেটওয়ার্ক সার্ভার
গ. ই-মেইল সার্ভার ঘ. প্রটোকল
৯. যে বস্তু ব্যবহার করে একাধিক কম্পিউটার জুড়ে দেওয়া হয় তাকে বলে-
ক. সার্ভার খ. ক্লায়েন্ট গ. মিডিয়া ঘ. এডাপ্টার
১০. নেটওয়ার্কের সাথে সম্পর্ক আছে নিচের কোন যন্ত্রটির?
ক. মিডিয়া খ. রেডিও
গ. খবরের কাগজ ঘ. টেলিভিশন
১১. কোনটি মিডিয়া?
ক. রাউটার খ. NIC গ. মডেম ঘ. অপটিক্যাল ফাইবার
১২. Wifi কো এক্সিয়াল কীসের নাম?
ক. নেটওয়ার্ক খ. NIC গ. মিডিয়া ঘ. রিসোর্স
১৩. কোনো নেটওয়ার্কে কম্পিউটারগুলো জুড়ে দেওয়ার জন্য কোনটি ব্যবহার করা হয়?
ক. রিসোর্স খ. কো-এক্সিয়াল তার
গ. সার্ভার ঘ. নেটওয়ার্ক এডন্টার
১৪. কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য বহন করে নিয়ে যায় কোনটি?
ক. রিসোর্স খ. ইউজার গ. মিডিয়া ঘ. Client
১৫. NIC এর পূর্ণরূপ কী?
ক. Network Interface Card
খ. Network Interactive Card
গ. Network International Card
ঘ. Network Interview Card
১৬. NIC কিসের নাম?
ক. অ্যাডাপ্টারের খ. সার্ভারের
গ. মিডিয়া প্লেয়ারের ঘ. রিসোর্সের
১৭. NIC কীসের সাথে সম্পর্কিত?
ক. ইউজারের সাথে খ. রিসোর্সের সাথে
গ. নেটওয়ার্কের সাথে ঘ. হাবের সাথে
১৮. ক্লায়েন্টের কাছে ব্যবহারের জন্য যে সকল সুযোগ-সুবিধা দেওয়া হয় তার নাম কী?
ক. ইউজার খ. প্রটোকল গ. রিসোর্স ঘ. রাউটার
১৯. কম্পিউটারের সাথে যুক্ত কোনটি রিসোর্স-
i. প্রিন্টার
ii. ফ্যাক্স মেশিন
iii. ছবি আঁকার সফটওয়্যার
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
২০. সার্ভার থেকে যে রিসোর্স ব্যবহার করে তাকে বলে-
i. ইউজার
ii. প্রটোকল
iii. ক্লায়েন্ট
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ২১ ও ২২ নং প্রশ্নের উত্তর দাও:
রিহানা তার কম্পিউটার ব্যবহার করে নির্দিষ্ট ঠিকানায় বিশেষ কম্পিউটারের সহায়তায় একটি ই-মেইল পাঠাল।
২১. উদ্দীপকে উল্লেখিত বিশেষ কম্পিউটারটি কী?
ক. ক্লায়েন্ট কম্পিউটার খ. এনালগ কম্পিউটার
গ. মাল্টিমিডিয়া কম্পিউটার ঘ. ই-মেইল সার্ভার
২২. রিহানার ই-মেইল পাঠানোর জন্য প্রয়োজন-
i. কম্পিউটার
ii. ইন্টারনেট
iii. ই-মেইল সার্ভার
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৩. নেটওয়ার্ক প্রধানত কয়টি?
ক. ২ খ. ৩ গ. 8 ঘ. ৫
২৪. WAN এর পূর্ণরূপ কী?
ক. Wide Area Netback খ. Wide Are Network
গ. Wide Area Netbook ঘ. Wide Area Network
২৫. কম্পিউটারের সাথে যুক্ত প্রিন্টার, ব্লুটুথ, শেয়ার ইট-এর মাধ্যমে তথ্য আদান-প্রদান কোন নেটওয়ার্কের অন্তর্ভুক্ত?
ক. MAN খ. PAN গ. LAN ঘ. WAN
২৬. ব্যক্তিগত পর্যায়ের Network কোনটি?
ক. MAN খ. LAN গ. PAN ঘ. WAN
২৭. ব্লুটুথের মাধ্যমে তৈরি করা হয় কোনটি?
ক. PAN খ. LAN গ. MAN ঘ. WAN
২৮. শহরের মধ্যে যে নেটওয়ার্ক তৈরি করা হয় তাকে কি বলে?
ক. PAN খ. MAN গ. WAN ঘ. LAN
২৯. দেশ জুড়ে যে নেটওয়ার্ক তৈরি করা হয় তাকে কী বলে?
ক. WAN খ. MAN গ. LAN ঘ. PAN
৩০. কোন টপোলজিতে একট মূল ব্যাকবোন বা মূল লাইনের সাথে সবগুলো কম্পিউটারকে জুড়ে দেওয়া হয়?
ক. বাস খ. স্টার গ. রিং ঘ. মেশ
৩১. বাস টপোলজির প্রধান তারটিকে কী বলে?
ক. তার খ. ব্যাকবোন গ. হাব ঘ. ওয়াইফাই
৩২. সবচেয়ে কম তার প্রয়োজন হয় কোন টপোলজিতে?
ক. ট্রি খ. মেশ গ. হাইব্রিড ঘ. বাস
৩৩. কোন টপোলজিতে এক কম্পিউটার থেকে তথ্য অন্য কম্পিউটারে শুধু নির্দিষ্ট দিকে যায়?
ক. বাস খ. মেশ গ. হাইব্রিড ঘ. রিং
৩৪. কোন টপোলজিতে একটি কম্পিউটার নষ্ট হয়ে গেলে সম্পূর্ণ নেটওয়ার্ক বিকল হয়ে যায়?
ক. বাস খ. মেশ গ. রিং ঘ. স্টার
৩৫. কোন টপোলজি একটি কেন্দ্রীয় Hub এর সাথে সংযুক্ত থাকে?
ক. স্টার খ. রিং গ. বাস ঘ. মেশ
৩৬. Local Area Network টপোলজি হচ্ছে-
i. বাস সংগঠন
ii. মেশ সংগঠন
iii. রিং সংগঠন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৭. বাস টপোলজি ব্যবহারে যে সুবিধা পাওয়া যায়-
i. কম তারের প্রয়োজন হয়
ii. তথ্য ট্রান্সফারের গতি বেশি
iii. খরচ কম হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড় এবং ৩৮ ও ৩৯ নং প্রশ্নের উত্তর দাও:
অপটিক্যাল ফাইবারের ভেতর দিয়ে অনেক বেশি সিগন্যাল পাঠানো সম্ভব। একটি অপটিক্যাল ফাইবারের ভেতর দিয়ে একসাথে কয়েক লক্ষ টেলিফোন কল পাঠানো সম্ভব।
৩৮. অনুচ্ছেদে উল্লিখিত ক্যাবলটির উপাদান কোনটি?
ক. তামা খ. দস্তা গ. কাচের তন্তু ঘ. লোহা
৩৯. উক্ত ক্যাবলের মধ্য দিয়ে
i. আলোক সিগন্যাল পাঠানো হয়
ii. আলোর বেগ এক-তৃতীয়াংশ কম
iii. এক সাথে কয়েক লক্ষ টেলিফোন কল পাঠানো সম্ভব
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪০. ইনফরমেশন শেয়ারিং কী?
ক. তথ্য সংরক্ষণ খ. তথ্য বিনিময়
গ. তথ্য প্রদান ঘ. তথ্য ভান্ডার
৪১. বর্তমান তথ্যপ্রযুক্তিতে কোনটির আবির্ভাব নতুন মাত্রা যোগ করেছে?
ক. মডেম খ. নেটওয়ার্ক গ. রাউটার ঘ. টপোলজি
৪২. তথ্যকে কার্যকরভাবে ব্যবহার করার জন্য কোনটি প্রয়োজন?
ক. ডেটা খ. নেটওয়ার্ক গ. মডেম ঘ. কম্পিউটার
৪৩. কোনটি মানুষকে ক্ষমতাশালী করে?
ক. অম্ল খ. সেনাবাহিনী গ. তথ্য ঘ. সম্পদ
৪৪. নেটওয়ার্কের সবচেয়ে বড় ব্যবহার হচ্ছে তথ্যকে-
ক. সবার কাছে পৌঁছে দেওয়া
খ. সম্পদ মিডিয়ার মাঝে সরবরাহ করা
গ. কার্যকরভাবে ব্যবহার করা
ঘ. সারাদেশে ছড়িয়ে দেওয়া
৪৫. নিচের কোনটি ডাটাবেস প্রোগ্রাম?
ক. Open Office calc খ. Ms Access
গ. Kspread ঘ. Visicalc
৪৬. 'মাই এসকুয়েল' কোন ধরনের সফটওয়্যার?
ক. অফিস খ. ডেটাবেস গ. ব্রাউজিং ঘ. অপারেটিং সিস্টেম
৪৭. নিচের কোনটি ডাটাবেজ সফটওয়্যার?
ক. লিবরা খ. সাফারি গ. ওরাকল ঘ. ভিসিক্যালক
৪৮. কোনটি ডাটাবেজ প্রোগ্রাম?
ক. ক্যুয়েরি খ. এম.এস ওয়ার্ড
গ. মাই এস কিউএল ঘ. এম, এস এক্সেল
৪৯. কিসের জন্য 'Dropbox' একটি জনপ্রিয় সার্ভিস?
ক. ফাইল সংরক্ষণ খ. ফেসবুকে ছবি দেখা
গ. হ্যাকার থেকে রক্ষা ঘ. ওপেন সোর্স সিস্টেম
৫০. Drop box কী?
ক. একটি হার্ডওয়্যার খ. একটি সেবা যা তথ্য সংরক্ষণ করে
গ. একটি মোবাইলের নাম ঘ. একটি ওয়েব ব্রাউজার
৫১. তথ্য হলো-
i. সম্পদ
ii, হার্ডওয়্যার
iii. নেটওয়ার্কের ভিত্তি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫২. ভবিষ্যতে কারও সম্পর্কে তথ্য বের করতে প্রয়োজন হবে-
i. আঙুলের ছাপ
ii. ছবি
iii. রেটিনা স্ক্যান
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৫৩ ও ৫৪ নং প্রশ্নের উত্তর দাও:
অনিক সাহেবকে ব্যবসায়িক কাজে বিভিন্ন জায়গায় যেতে হয়। তাই তিনি তার প্রয়োজনীয় ফাইল রাখার জন্য কম্পিউটার এর পরিবর্তে একটি বিশেষ সেবা ব্যবহার করেন। এর ফলে তিনি যেকোনো জায়গা থেকে যেকোনো সময় তার তথ্যগুলো ব্যবহার করতে পারেন।
৫৩. অনিক সাহেবের ব্যবহৃত সেবাটির নাম কী?
ক. গুগল খ. ড্রপবক্স গ. রেডিট ঘ. ড্রিবল
৫৪. সেবাটি ব্যবহার করতে অনিক সাহেবের প্রয়োজন-
i. কম্পিউটার
ii. স্মার্টফোন
iii. ইন্টারনেট
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫৫. তথ্য প্রযুক্তির সেবা পেতে নিচের কোনটি প্রয়োজন?
ক. হার্ডওয়্যার খ. টেলিভিশন গ. রেডিও ঘ. মোবাইল
৫৬. নেটওয়ার্ক সিস্টেম ব্যবহৃত প্রধান কম্পিউটারকে কি বলে?
ক. কম্পিউটার খ. সার্ভার গ. টার্মিনাল ঘ. সাবস্টেশন
৫৭. কিসের জন্য ক্লাউড কম্পিউটিং ধারণার প্রচলন হয়েছে?
ক. তথ্য সংরক্ষণের জন্য খ. কর্মসংস্থানের জন্য
গ. আয় বৃদ্ধির জন্য ঘ. খরচ কমানোর জন্য
৫৮. অপারেটিং খরচ যথেষ্ট কম হয় কী ব্যবহারের মাধ্যমে-
ক. LAN Network খ. MAN Network
গ. PAN Network ঘ. Cloud Computing
৫৯. বাংলা সার্চ ইঞ্জিন কোনটি?
ক. ইয়াহু খ. অপেরা গ. পিপীলিকা ঘ. গুগল
৬০. নিচের কোনটি ইন্টারনেট নির্ভর কম্পিউটিং ব্যবস্থা?
ক. ক্লাউড কম্পিউটিং খ. টপোলজি
গ. কম্পাইলার ঘ. সার্ভার
৬১. নেটওয়ার্ক ব্যবহার করে তথ্য প্রযুক্তি সংক্রান্ত সম্পদ ভাগ করে নেওয়ার সুযোগকে বলা হয়-
ক. নেট সেবা খ. ক্লাউড কম্পোজ
গ. ই-সেবা ঘ. ক্লাউড কম্পিউটিং
৬২. ইন্টারনেটের অধিবাসীদের কী বলা হয়?
ক. ইউজার খ. নেটিজেন গ. সিটিজেন ঘ. ইন্টারজেন
৬৩. যেসব ক্ষেত্রে নেটওয়ার্ক ব্যবহৃত হয় তা হলো-
i. রাষ্ট্র পরিচালনা
ii. নিরাপত্তা
iii. যুদ্ধবিগ্রহ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৬৪. নিচের কোনটি সার্চ ইঞ্জিন?
i. গুগল
ii. পিপীলিকা
iii. ড্রপ বক্স
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড় এবং ৬৫ ও ৬৬ নং প্রশ্নের উত্তর দাও:
রিনা একটি কাস্টমার কেয়ার সেন্টারে কাজ করে। সে তাদের সার্ভিস সম্পর্কে গ্রাহকদের অভিযোগ বা মতামত গ্রহণ করে এবং গ্রাহকদের কাছে উত্তর পাঠায়। আর এ যোগাযোগটি সম্পন্ন হয় ই-মেইলের মাধ্যমে।
৬৫. রিনা যে সেবাটি গ্রহণ করছে তার নাম কী?
ক. টপোলজি খ. call center
গ. ক্লাউড কম্পিউটিং ঘ. প্রটোকল
৬৬. উক্ত সেবা গ্রহণ করতে রিনার যা করতে হয়েছে-
i. নেটওয়ার্কের সাহায্য নিতে হয়েছে
ii. মূল্য প্রদান করতে হয়েছে
iii. মোবাইল কিনতে হয়েছে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৬৭. এক যন্ত্রকে অন্য যন্ত্রের সাথে, যোগাযোগ করার সুযোগ করে দেয় নিম্নের কোন যন্ত্রটি?
ক. কম্পিউটার খ. মোবাইল গ. হাব ঘ. টেলিফোন
৬৮. USB এর পূর্ণরূপ কী?
ক. Unique Serial Bus খ. Universal Serial Bus
গ. Universal Select Bus ঘ. Unique Session Bus
৬৯. নেটওয়ার্ক ট্রাফিক বৃদ্ধি পায় কোনটি ব্যবহারে?
ক. রাউটার খ. মডেম গ. কম্পাইলার ঘ. হাব
৭০. নিচের কোনটির দাম সবচেয়ে বেশি?
ক. হাব খ. রাউটার গ. সুইচ ঘ. মডেম
৭১. কোনটি নির্দিষ্ট ঠিকানা অনুযায়ী তথ্য পাঠাতে পারে না?
ক. হাব খ. সুইচ গ. রাউটার ঘ. মডেম
৭২. বর্তমানে কম গতি ও বেশি সুবিধা পাওয়া যায় না বলে কোনটির ব্যবহার কমে গেছে?
ক. সুইচ খ. Node গ. হাব ঘ. USB হাব
৭৩. কোনটি দ্বারা তৈরি নেটওয়ার্কের যেকোনো আইসিটি যন্ত্র সরাসরি অন্য যন্ত্রের সাথে যোগাযোগ করতে পারে?
ক. হাব খ. সুইচ গ. ল্যানকার্ড ঘ. রাউটার
৭৪. কোনটি প্রত্যেকটি আইসিটি যন্ত্রের একটি করে ঠিকানা বরাদ্দ করে এবং ঐ ঠিকানা অনুযায়ী তথ্যের আদান-প্রদান করে?
ক. হাব খ. রাউটার গ. মডেম ঘ. সুইচ
৭৫. MAC Address এর পূর্ণরূপ কোনটি?
ক. Media Access center adress
খ. Multimedia Access center adress
গ. Media Assign center adress
ঘ. Media access control adress
৭৬. বর্তমানে যে কোনো নেটওয়ার্ক তৈরি করতে বেশির ভাগ সময় কোনটি ব্যবহার করা হয়?
ক. ল্যানকার্ড খ. সুইচ গ. রাউটার ঘ. হাব
৭৭. ইন্টারনেটের মাধ্যমে ডেটা স্থানান্তরে কোন ডিভাইসটি ব্যবহার করা হয়?
ক. হাব খ. রেডিও
গ. মোবাইল ফোন ঘ. রাউটার
৭৮. ইন্টারনেটে ডেটা পাঠাতে পথের নির্দেশনা দেয় কোন নেটওয়ার্ক যন্ত্রটি?
ক. ফাইবার খ. সুইচ গ. হাব ঘ. রাউটার
৭৯. নিচের কোনটি ডাটা প্যাকেট দ্বারা আদান-প্রদান করে?
ক. হাব খ. সুইচ গ. রাউটার ঘ. ইউএসবি হাব
৮০. নিম্নের কোনটি জালের মতো গোটা পৃথিবীতে বিস্তৃত?
ক. মডেম খ. ইন্ট্রানেট গ. ইন্টারনেট ঘ. কম্পিউটার
৮১. ডেটা প্যাকেট কোন পথে অগ্রসর হলে দ্রুত ও সহজে গন্তব্যে পৌঁছাবে তার দিকনির্দেশনা দেয় নিচের কোনটি?
ক. রাউটার খ. হাব গ. মডেম ঘ. ওয়াইফাই
৮২ ডেটা আদান-প্রদান বাধার সম্ভাবনা থাকে কোন ক্ষেত্রে?
ক. হাব খ. সুইচ গ. রাউটার ঘ. স্যাটেলাইট
৮৩. কম্পিউটার নেটওয়ার্কে ব্যবহৃত হয়-
i. সুইচ
ii. হাব
iii. সার্ভার
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৮৪. হাব বলতে বোঝায়-
i. ইন্টারনেট হাব
ii. মোবাইল হাব
iii. নেটওয়ার্ক হাব
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড় এবং ৮৫ ও ৮৬ নং প্রশ্নের উত্তর দাও:
মাসুদ তার বাসায় তারবিহীনভাবে ব্রডব্যান্ড ইন্টারনেট চালানোর জন্য একটি বিশেষ যন্ত্র ব্যবহার করে। এই যন্ত্রটির মূল কাজ ডেটাকে পথ নির্দেশনা দেওয়া।
৮৫. মাসুদের ব্যবহৃত যন্ত্রটির নাম কী?
ক. সুইচ খ. মডেম গ. রাউটার ঘ. ল্যানকার্ড
৮৬. যন্ত্রটি যার সমন্বয়ে গঠিত তা হলো-
i. ম্যালওয়্যার
ii. সফটওয়্যার
iii. হার্ডওয়্যার
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৮৭. ইন্টারনেটের মাধ্যমে নেটওয়ার্কযুক্ত থাকার অন্যতম গুরুত্বপূর্ণ যন্ত্র কোনটি?
ক. Modem খ. Router গ. LAN Card ঘ. Hub
৮৮. ডিজিটাল সিগন্যালকে এনালগ সিগন্যালে পরিণত করে কোনটি?
ক. মডুলেটর খ. ডিমডুলেটর গ. রাউটার ঘ. হাব
৮৯. একই সাথে মডুলেশন এবং ডিমডুলেশনের কাজ করতে পারে কোনটি?
ক. টেলিফোন খ. কম্পিউটার গ. মডেম ঘ. ইন্টারনেট
৯০. এনালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে পরিণত করার কাজে ব্যবহৃত হয় কোনটি?
ক. মডেম খ. রাউটার গ. হাব ঘ. সুইচ
৯১. নিচের কোন ডিভাইসটি ডিজিটাল থেকে এনালগ এবং এনালগ থেকে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করে?
ক. পেনড্রাইভ খ. রাউটার গ. ল্যান কার্ড ঘ. মডেম
৯২. ডেটা সিগন্যাল রূপান্তর করে কোনটি?
ক. হাব খ. মোবাইল গ. ইন্টারনেট ঘ. মডেম
৯৩. মডেম কি ধরনের সিগন্যাল নিয়ে কাজ করে?
ক. অ্যানালগ খ. ডিজিটাল
গ. অ্যানালগ ও ডিজিটাল ঘ. কোনোটিই নয়
৯৪. ডায়াল-আপ মডেম বাতিল হওয়ার কারণ কী?
ক. মডুলেশন খ. স্বল্পগতি গ. উচ্চগতি ঘ. ডিমডুলেশন
৯৫. DSL এর পূর্ণরূপ-
ক. Digital service line খ. Digital subscriber's line
গ. Digital sequential line ঘ. Digital system line
৯৬. তারবিহীন ওয়্যারলেস ইন্টারনেট সার্ভিসকে কী বলে?
ক. ই-বুক খ. ব্যান্ড উইথ গ. জিপিএস ঘ. ওয়াই-ফাই
৯৭. Modem এর কাজ হলো-
i. কম্পিউটার হতে প্রাপ্ত ডিজিটাল সিগন্যালকে রূপান্তর করে নেটওয়ার্কে প্রেরণ করে
ii. নেটওয়ার্ক হতে প্রাপ্ত সিগন্যালকে রূপান্তর করে কম্পিউটারে প্রেরণ করে
iii. কম্পিউটার থেকে কম্পিউটারে যোগাযোগ স্থাপন করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৯৮. Modem এর অবস্থান-
i. কম্পিউটারের ভিতরে
ii. কম্পিউটারের বাইরে
iii. কম্পিউটার ও নেটওয়ার্কের মধ্যে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড় এবং ৯৯ ও ১০০ নং প্রশ্নের উত্তর দাও:
কবির তার বাসায় ইন্টারনেট সংযোগ নিতে চায়। কিন্তু সে যে এলাকায় বসবাস করে সেখানে ব্রডব্যান্ডের সংযোগ পাওয়া যায় না। কিন্তু ইন্টারনেট সংযোগ তার খুবই জরুরি।
৯৯. নিম্নের কোনটি ব্যবহারে কবিরের সমস্যার সমাধান হবে?
ক. ব্রডব্যান্ড কানেকশন খ. কম্পিউটার
গ. মডেম ঘ. সার্ভার
১০০. কবির যে যন্ত্রটি ব্যবহারে সমস্যার সমাধান করবে তার বৈশিষ্ট্যগুলো হলো-
i. তারযুক্ত বা তারবিহীন উভয় প্রযুক্তিতে ব্যবহার করা যায়
ii. এর মাধ্যমে রিসোর্স ব্যবহার করা যায়
iii. এর মাধ্যমে ইন্টারনেট সংযোগ নেওয়া যায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১০১. পৃথিবীর যেকোনো স্থান থেকে সিগন্যাল পৃথিবীর যেকোনো জায়গায় পৌঁছাতে পারে কিসের মাধ্যমে?
ক. মডেম খ. নেটওয়ার্ক গ. ইন্টারনেট ঘ. কম্পিউটার
১০২. কী কারণে স্যাটেলাইট পৃথিবীর চারদিকে ঘুরে বেড়ায়?
ক. অভিকর্ষ বলের কারণে খ. মাধ্যাকর্ষণ বলের কারণে
গ. ডিজিটাল বলের কারণে ঘ. চুম্বক শক্তির আকর্ষণে
১০৩. স্যাটেলাইট কোথায় থাকে?
ক. ভূমিতে খ. সাগরে গ. মাটির নিচে ঘ. মহাকাশে
১০৪. স্যাটেলাইট কত সময়ে একবার ঘুরলে পৃথিবীর সাপেক্ষে স্থির মনে হবে?
ক. ৯৬ ঘণ্টায় খ. ৭২ ঘণ্টায় গ. ৪৮ ঘণ্টায় ঘ. ২৪ ঘণ্টায়
১০৫. একটি অপটিক্যাল ফাইবারের ভেতর দিয়ে একসাথে কত টেলিফোন কল পাঠানো সম্ভব?
ক. কয়েক হাজার খ. ৮০ হাজার
গ. ২ লক্ষ ঘ. কয়েক লক্ষ
১০৬. সমুদ্রের তলদেশ দিয়ে আলোক সিগন্যাল পাঠানোর মাধ্যমকে বলা হয়-
ক. অপটিকেল ফাইবার খ. সাবমেরিন ক্যাবল
গ. টেলিফোন ঘ. টেলিকমিউনিকেশন ক্যাবল
১০৭. বেশি দূরত্বে সিগন্যাল পাঠাতে কার্যকরী পদ্ধতি কোনটি?
ক. অপটিক্যাল ফাইবার খ. বৈদ্যুতিক তার
গ. টেলিফোন লাইন ঘ. ইন্টারনেট
১০৮. SEA-ME-WE-4 কী?
ক. একটি জাহাজের নাম খ. সাবমেরিন ক্যাবল
গ. সার্ভার ঘ. একটি প্রতিষ্ঠান
১০৯. অপটিক্যাল ফাইবার প্লাস্টিক তত্ত্বর ভেতর দিয়ে যেতে হয় বলে স্যাটেলাইট সিগনালের বেগ আলোর বেগের-
ক. সমান খ. অর্ধেক
গ. অর্ধেকের কম ঘ. ১/৩ এর কম
১১০. অপটিক্যাল ফাইবার সমুদ্রের তলদেশে তথ্যকে প্রায় কতদূর অতিক্রম করতে হয়?
ক. মাত্র ১০ থেকে ১৫ হাজার কিলোমিটার
খ. মাত্র ১৫ থেকে ১৮ হাজার কিলোমিটার
গ. মাত্র ১৮ থেকে ২০ হাজার কিলোমিটার
ঘ. মাত্র ২০ থেকে ২৮ হাজার কিলোমিটার
১১১. পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সিগন্যাল পাঠাতে কার্যকর পদ্ধতি হলো-
i. স্যাটেলাইট
ii. কো-এক্সিয়াল
iii. অপটিক্যাল ফাইবার
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১১২. স্যাটেলাইটকে মহাকাশে রাখার জন্য কোনো জ্বালানি বা শক্তি খরচ করতে হয় না, কারণ-
i. এটি নিজের শক্তি নিজেই তৈরি করে
ii. পৃথিবীর মাধ্যাকর্ষণ বলের কারণে
iii. সৌরশক্তি ব্যবহার করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ঘ. i, ii ও iii