শ্রেণি : নবম - দশম || অধ্যায় - ৬
প্রোগ্রামিংয়ের মাধ্যমে সমস্যার সমাধান
বহুনির্বাচনি প্রশ্ন
শ্রেণি : নবম - দশম || অধ্যায় - ৬
প্রোগ্রামিংয়ের মাধ্যমে সমস্যার সমাধান
বহুনির্বাচনি প্রশ্ন
১. কম্পিউটার কোন দুটি সংখ্যা সরাসরি বুঝতে পারে?
ক. ১ ও ২ খ. ২ ও ৩ গ. ০ ও ১ ঘ. ১ ও ৪
২. নিচের কোনটি প্রোগ্রামিং ভাষা?
ক. স্প্যানিশ খ. ল্যাটিন গ. পাইথন ঘ. বাংলা
৩. প্রোগ্রামিং ভাষার কাজ কী?
ক. কথা বলা খ. নির্দেশ দেওয়া
গ. ছবি আঁকা ঘ. কবিতা লেখা
৪. কোনটি প্রোগ্রামিং ভাষার উদাহরণ নয়?
ক. সি++ খ. জাভা গ. রুবি ঘ. স্প্যানিশ
৫. প্রোগ্রামিং ভাষাকে কিসে রূপান্তর করা হয়?
ক. মোর্স কোড খ. মেশিন কোড
গ. ছবি ঘ. ভিডিও
৬. কম্পিউটার কোন ভাষাকে সহজেই নিজের বোঝার উপযোগী হিসেবে রূপান্তর করে নিতে পারে?
ক. ইংরেজি ভাষা খ. মেশিন ভাষা
গ. ল্যাটিন ভাষা ঘ. প্রোগ্রামিং ভাষা
৭. কোনটি প্রোগ্রামিং ভাষা নয়?
ক. সি++ খ. পাইথন গ. সি+- ঘ. জাভা
৮. কম্পিউটারের কোথায় নির্দিষ্ট কোনো প্রোগ্রামিং ভাষায় নির্দেশনা লিখতে হয়?
ক. সফটওয়্যার অ্যাপ্লিকেশনে খ. র্যামে
গ. মাদারবোর্ডে ঘ. হার্ডওয়্যারে
৯. বাইনারি কোডকে কী ভাষা বলা হয়?
ক. মানুষের ভাষা খ. মেশিন ভাষা
গ. পাইথন ভাষা ঘ. ল্যাটিন ভাষা
১০. কম্পিউটার কোন ভাষা সরাসরি বুঝতে পারে?
ক. মানুষের ভাষা খ. ইংরেজি ভাষা
গ. মেশিন ভাষা ঘ. ফ্রেঞ ভাষা
১১. প্রোগ্রামিং ভাষা ও মেশিন কোডের মধ্যে রূপান্তরের কাজটি কোন প্রোগ্রামের সাহায্যে করা হয়।
ক. অনুবাদক খ. ফার্মওয়্যার
গ. এন্টিভাইরাস ঘ. অপারেটিং সিস্টেম
১২. অনুবাদক প্রোগ্রামের কাজ কী?
ক. সমন্বয় করা খ. নির্দেশ প্রদান করা
গ. রূপান্তর করা ঘ. বাতিল করা
১৩. অনুবাদক নির্দেশকে কিসে রূপান্তর করে?
ক. প্রোগ্রাম কোড খ. মেশিন কোড
গ. অক্টাল কোড ঘ. ডেসিমাল কোড
১৪. অনুবাদক প্রোগ্রাম কয় ধরনের হতে পারে?
ক. ১ খ. ২ গ. ৩ ঘ. 8
১৫. সব নির্দেশনা একসাথে রূপান্তর ব্যবস্থাকে কী বলে?
ক. কম্পাইল খ. ইন্টারপ্রেট গ. কনভার্ট ঘ. ট্রান্সলেট
১৬. কম্পাইলার কোন ভাষাকে রূপান্তর করে?
ক. মানুষের ভাষা খ. ফ্রেঞ্জ ভাষা
গ. মেশিন ভাষা ঘ. প্রোগ্রামিং ভাষা
১৭. কোন রূপান্তর ব্যবস্থায় সবগুলো নির্ভুল নির্দেশ একসাথে মেশিন কোডে রূপান্তরিত হয়?
ক. ইন্টারপ্রেটার খ. কম্পাইলার
গ. ট্রান্সলেটর ঘ. অ্যাসেম্বল
১৮. কম্পাইলার কখন রূপান্তরের কাজটি করতে পারে?
ক. সবগুলো নির্দেশ নির্ভুল হলে
খ. যেকোনো একটি নির্দেশ নির্ভুল হলে
গ. নির্দেশগুলো একটি একটি করে দেওয়া হলে
ঘ. এলোমেলোভাবে নির্দেশ দিলে
১৯, ধারাবাহিক রূপান্তর ব্যবস্থাকে কী বলে?
ক. কম্পাইল খ. ইন্টারপ্রেট গ. ট্রান্সলেট ঘ. অ্যাসেম্বল
২০. যে প্রোগ্রাম নির্দেশকে একটি একটি করে রূপান্তর করে তাকে কী বলে?
ক. ট্রান্সলেটর খ. কম্পাইলার
গ. ইন্টারপ্রেটার ঘ. কনভার্টার
২১. ইন্টারপ্রেটার কী?
ক. অনুবাদক প্রোগ্রাম খ. অপারেটিং সিস্টেম
গ. হার্ডওয়্যার ঘ. মাদারবোর্ড
২২. কোনো নির্দেশে ভুল পেলে সেই নির্দেশ আসার পর রূপান্তর থেমে খায় কোন প্রোগ্রামে?
ক. ইলাস্ট্রেটরে খ. ইন্টারপ্রেটারে
গ. কম্পাইলারে ঘ. পাওয়ার পয়েন্টে
২৩. ইন্টারপ্রেটার নির্দেশ রূপান্তরের সময় কোনো ভুল পেলে কী করে?
ক. কাজ চালিয়ে যায় খ. ভুল নির্দেশে থেমে যায়
গ. ভুল সংশোধন করে ঘ. সব নির্দেশ বাতিল করে
২৪. ইন্টারপ্রেটার কীভাবে নির্দেশ রূপান্তর করে?
ক. সব নির্দেশ একবারে রূপান্তর করে
খ. ধারাবাহিকভাবে একটি একটি করে নির্দেশ রূপান্তর করে
গ. নির্দেশ রূপান্তর করে না
ঘ. নেমোনিক কোডকে মেশিন ভাষায় রূপান্তর করা
২৫. কোন প্রোগ্রামিং ভাষাটি প্রথমে শেখা উচিত?
ক. পাইথন খ. সি গ. জাভা ঘ. যেকোনো একটি
২৬. সব প্রোগ্রামিং ভাষার মূল গঠন কেমন?
ক. সরল খ. জটিল গ. আলাদা ঘ. একই রকম
২৭. সি প্রোগ্রামিং ভাষার প্রতিটি নির্দেশ শেষ হওয়ার পর কোন চিহ্ন দিতে হয়?
ক. কমা খ. ফুলস্টপ গ. হাইফেন ঘ. সেমিকোলন
২৮. সহজে শেখার জন্য কোন প্রোগ্রামিং ভাষাটি বেশ মজার?
ক. পাইথন খ. পিএইচপি গ. সি ঘ. রুবি
২৯. নতুন যারা প্রোগ্রামিং শিখতে চায় তাদের জন্য কোন ভাষাটি একটি দূর্দান্ত সূচনা হতে পারে?
ক. সি++ খ. জাভা গ. পাইথন ঘ. পিএইচপি
৩০. পাইথন ভাষায় কোড লেখার জন্য প্রথমে কী প্রোগ্রাম তৈরি করতে হবে?
ক. প্রোগ্রামিং পরিবেশ খ. সফটওয়্যার
গ. প্রোগ্রামিং ঘ. হার্ডওয়্যার
৩১. পাইখন প্রোগ্রামে আউটপুট হিসেবে কোনো কিছু প্রিন্ট করতে হলে কোনটি ব্যবহার করতে হয়?
ক. printfi খ. print() গ. scanf() ঘ. input()
৩২. পাইথন ভাষায় Hello প্রিন্ট করার কোড কোনটি?
ক. print (Hello) খ. printf (Hello)
গ. print (‘Hello’) ঘ. print Hello
৩৩. print() ফাংশনের কাজ কী?
ক. বার্তা প্রিন্ট করা খ. বার্তা স্ক্যান করা
গ. প্রিন্টারে ইনপুট দেওয়া ঘ. ভ্যারিয়েবল তৈরি করা
৩৪. প্রোগ্রামের ভিতর কোথায় ডেটা সঞ্চয় করা হয়?
ক. ফাংশনে খ. স্টেটমেন্টে গ. লুপে ঘ. ভ্যারিয়েবলে
৩৫. ভ্যারিয়েবল শব্দের অর্থ -
ক. পরিবর্তনশীল খ. স্থিতিশীল
গ. গতিশীল ঘ. অপরিবর্তনশীল
৩৬. ভ্যারিয়েবল কী নামেও পরিচিত?
ক. ধ্রুবক খ. চলক গ. তথ্য ঘ. উপাত্ত
৩৭. কোন প্রোগ্রামিং ভাষায় ডেটা টাইপ ঘোষণা করার প্রয়োজন হয় না?
ক. সি খ. বুবি গ. পিএইচপি ঘ. পাইথন
৩৮. কোনটির মাধ্যমে ভ্যারিয়েবলকে পুরো প্রোগ্রামে চিনতে পারা যায়?
ক. নির্দিষ্ট নাম খ. মান
গ. ডেটাটাইপ ঘ. ফাংশন
৩৯, ভ্যারিয়েবলের নামে সবসময় কয়টি শব্দ হবে?
ক. একটি খ. দুইটি গ. তিনটি ঘ. চারটি
৪০. ভ্যারিয়েবলের প্রথম অক্ষর কী হতে পারবে না?
ক. a খ. K গ. 2 ঘ. _
৪১. ভ্যারিয়েবলের নামে কোন চিহ্নটি ব্যবহার করা যাবে?
ক. S খ. % গ. + ঘ. _
৪২. ভ্যারিয়েবলের কোন নামকরণটি ভুল?
ক. xyzl খ. Ixyz গ. var ঘ. my_name
৪৩. কোনটি সঠিক ভ্যারিয়েবল?
ক. My Name খ. n@me
গ. my_var ঘ. print
৪৪. কোন ধরনের ভাষায় ছোট হাতের ও বড় হাতের একই অক্ষর আলাদা হিসেবে বিবেচনা করা হয়।
ক. মেশিন ভাষায় খ. কেস সেন্সেটিভ ভাষায়
গ. প্রোগ্রামিং ভাষায় ঘ. মানুষের ভাষায়
৪৫. পাইখন প্রোগ্রামের সংরক্ষিত শব্দকে কী বলে?
ক. ফাংশন খ. কীওয়ার্ড গ. কন্ডিশন ঘ. ভ্যারিয়েবল
৪৬. পাইখন ৩.১০ এ কয়টি কী-ওয়ার্ড আছে?
ক. ৩৫ খ. ৪৫ গ. ৫০ ঘ. ৫৫
৪৭. নিচের কোনটি সংরক্ষিত শব্দ নয়?
ক. as খ. break গ. number ঘ. except
৪৮. কী ওয়ার্ড নয় কোনটি?
ক. break খ. True গ. except ঘ. increase
৪৯. True, None, continue- এগুলোকে পাইথন প্রোগ্রামে কী বলে?
ক. ভ্যারিয়েবল খ. কী-ওয়ার্ড
গ. অপারেটর ঘ. লুপ
৫০. ভ্যারিয়েবলের মধ্যে ডেটা জমা করার জন্য কোন চিহ্নটি ব্যবহার করা হয়?
ক. = খ. + গ. * ঘ. /
৫১. ভ্যালু অ্যাসাইন করা মানে কী?
ক. ডেটা জমা করা খ. ডেটা পরিবর্তন করা
গ. ফাংশন ব্যবহার করা ঘ. মডুলাস করা
৫২. প্রোগ্রামে ভ্যারিয়েবলের মান কতবার পরিবর্তন করা যায়?
ক. একবার খ. দুইবার
গ. একাধিকবার ঘ. একবারও না
৫৩. পাইথনে age ভ্যারিয়েবলের মান কীভাবে 30 রাখা যায়?
ক. 30-age খ. age = 30
গ. age: 30 ঘ. age "30"
৫৪. price ভ্যারিয়েবলের মানকে কীভাবে প্রিন্ট করা যায়?
ক. print "price" খ. print ('price')
গ. print-price ঘ. print (price)
৫৫. age = 30 age=25 age-15 print (age) প্রোগ্রামটির আউটপুট কী হবে?
ক. 25 খ. 15 গ. 30 ঘ. 0
৫৬. কম্পিউটারের কোন অংশ ডেটা প্রক্রিয়াকরণ করে?
ক. মেমরি খ. মনিটর গ. প্রসেসর ঘ. র্যাম
৫৭. ইন্টিজার নাম্বারের বাংলা কী?
ক. পূর্ণসংখ্যা খ. ভগ্নাংশ
গ. মূলদ সংখ্যা ঘ. অমূলদ সংখ্যা
৫৮. ভ্যারিয়েবলে পূর্ণ সংখ্যা জমা রাখলে তার ডেটাটাইপকে কী বলে?
ক. float খ. str গ. char ঘ. int
৫৯. পাইথনে int কিসের সংক্ষিপ্ত রূপ?
ক. internet খ. internal
গ. international ঘ. integer
৬০. mark = 85 হলে mark ভ্যারিয়েবলের ডেটাটাইপ কী?
ক. int খ. float গ. bool ঘ. str
৬১. ভগ্নাংশযুক্ত সংখ্যাকে ইংরেজিতে কী বলে?
ক. Prime Number খ. Integer Number
গ. Floating Number ঘ. Rational Number
৬২. str কিসের সংক্ষিপ্ত রূপ?
ক. strange খ. string গ. strong ঘ. strength
৬৩. টেক্সট বা অক্ষর জাতীয় তথ্যকে কোন ভ্যারিয়েবলে জমা রাখা হয়?
ক. float খ. str গ. bool ঘ. int
৬৪. var= ’7' হলে var ভ্যারিয়েবলটির ডেটাটাইপ কী?
ক. bool খ. float গ. int ঘ. str
৬৫. স্ট্রিং ভ্যারিয়েবলে কিসের মধ্যে তথ্য রাখতে হয়?
ক. Single Quotation খ. Double Quotation
গ. First Bracket ঘ. Second Bracket
৬৬. কোনো ভ্যারিয়েবলে লজিক্যাল ডেটা রাখা হলে তার ডেটাটাইপ কী হবে?
ক. int খ. str গ. bool ঘ. float
৬৭. Boolean ডেটাটাইপের সংক্ষিপ্ত রূপ কোনটি?
ক. bol খ. bool গ. boole ঘ. str
৬৮. ভ্যারিয়েবলের মধ্যে আমরা যে ডেটা জমা রাখি তা কম্পিউটারের কোথায় জমা হয়?
ক. র্যামে খ. মাদারবোর্ডে
গ. মেমোরিতে ঘ. পেন্ড্রাইভে
৬৯. কোনো ভ্যারিয়েবলের ডেটা টাইপ কোনটি, সেটি বের করা যায় কোন ফাংশনের মাধ্যমে?
ক. print() খ. input() গ. type() ঘ. float()
৭০. 73.08 কোন ধরনের ডেটা?
ক. bool খ. str গ. float ঘ. int
৭১. num=2.08
print (type (num))
প্রোগ্রামটির আউটপুট কী হবে?
ক. <class 'int'> খ. <class 'float'>
গ. <class bool> ঘ. <class 'str>
৭২. পাইথনে ডেটাটাইপ পরিবর্তন করা হয় কোন ফাংশনের মাধ্যমে?
ক. কাস্টিং কনস্ট্রাক্টর খ. কাস্টিং ট্রান্সলেটর
গ. কাস্টিং কনভার্টার ঘ. কাস্টিং কালেক্টর
৭৩. টাইপ কাস্টিং ফাংশন নয় কোনটি?
ক. int() খ. float() গ. str() ঘ. num()
৭৪. কিসের মাধ্যমে ভ্যারিয়েবলের ডেটাটাইপ পরিবর্তন করা হয়?
ক. ক্লোনিং খ. কাস্টিং গ. কনভার্টিং ঘ. টাইপিং
৭৫.x = int(3.4); এখানে এর মান কত হবে?
ক. 3.0 খ. 3 গ. 0.4 ঘ. 3.4
৭৬. প্রোগ্রামের ব্যবহারকারীর নিকট থেকে ডেটা ইনপুট নেওয়ার জন্য কোনটি ব্যবহার করতে হয়।
ক. input() খ. output() গ. print() ঘ. scan()
৭৭. প্রোগ্রাম নির্বাহের সময় input() ফাংশন আসলে কী হয়?
ক. প্রোগ্রাম ক্লাশ করে
খ. প্রেগ্রাম এক্সিকিউশন বন্ধ হয়ে যায়
গ. প্রোগ্রাম এক্সিকিউশন শুরু হয়
ঘ. প্রোগ্রাম চলতে থাকে
৭৮. পাইথনে int(input()) ব্যবহার করার কারণে ভ্যারিয়েবলের ডেটাটাইপ কোনটি হবে?
ক. String খ. Integer গ. Float ঘ. Boolean
৭৯. var= input() print(type (var)) প্রোগ্রামটিতে 7 ইনপুট দিলে আউটপুট কী হবে-
ক. <class 'floar'> খ. <class 'str'>
গ. <class bool> ঘ. <class 'int>
৮০. input() ফাংশনের ব্র্যাকেটের মধ্যে কোন চিহ্ন দিয়ে তার ভেতরে নির্দেশনা লেখা যায়?
ক. রুমা খ. সিঙ্গেল কোটেশন
গ. ফুলস্টপ ঘ. সেমিকোলন
৮১. পাইথনে গুণ অপারেটর কোনটি?
ক. + খ. * গ. / ঘ. %
৮২. কোন অপারেটরটি দিয়ে ভাগের কাজ করা হয়?
ক. $ খ. % গ. / ঘ. @
৮৩. নিচের কোনটি মডুলো অপারেটর?
ক. ^ খ. % গ. / ঘ. &
৮৪. গাণিতিক অপারেটর সর্বমোট কয়টি?
ক. ৩ খ. 8 গ. ৫ ঘ. ৬
৮৫. রিলেশনাল অপারেটর সর্বমোট কয়টি?
ক. ৩ খ. 8 গ. ৫ ঘ. ৬
৮৬. তুলনা করার সময় ডানদিক ও বামদিকের অপার্যান্ড অসমান হলে কোন অপারেটরটি ব্যবহৃত হয়?
ক. >= খ. < গ. != ঘ. <=
৮৭. পাইথন প্রোগ্রামে শর্ত সাপেক্ষে কোনো কার্য সম্পাদনের জন্য কোনটি ব্যবহার করা হয়?
ক. if খ. for গ. while ঘ. match
৮৮. If স্টেটমেন্টের পর কী থাকে?
ক. কোলন খ. কমা গ. হাইফেন ঘ. সেমিকোলন
৮৯. If স্টেটমেন্টে একাধিক শর্ত লেখার জন্য কোনটি ব্যবহার করা হয়?
ক. also খ. in গ. or ঘ. for
৯০. একাধিক শর্ত যাচাইয়ের জন্য if ও else এর মাঝখানে কোনটি থাকে?
ক. else খ. if গ. elif ঘ. match
৯১. for i in range (1, 7):
print ('Hello')
প্রোগ্রামটি রান করলে কতবার Hello প্রিন্ট হবে?
ক. 3 খ. 4 গ. 5 ঘ. 6
৯২. for i in range (1. 8. 2):
print ('Python')
প্রোগ্রামটি রান করলে কতবার Python লেখাটি প্রিন্ট হবে?
ক. 3 খ. 4 গ. 5 ঘ. 6
৯৩. for a in range (10, 1, -3):
print (a)
প্রোগ্রামটি রান করলে আউটপুট কী আসবে?
ক. 10 7 4 খ. 10 7 4 1
গ. 10 6 3 ঘ. 10 6 3 1
৯৪. for a in range (1,6)
if (a%2!=0)
print (a)
প্রোগ্রামটি রান করলে আউটপুট কী হবে?
ক. 135 খ. 246 গ. 123 ঘ. 1246
৯৫. একটি স্টেটমেন্টকে ১০ বার নির্বাহ করার জন্য কোন স্টেটমেন্টটি অধিক সুবিধাজনক?
ক. while খ. for গ. elif ঘ. case
৯৬. একটি লুপের ভেতর আরও একটি লুপ থাকলে তাকে কী বলে?
ক. কন্ডিশনাল লুপ খ. নেস্টেড লুপ
গ. সিঙ্গেল লুপ ঘ. ফাংশনাল লুপ
৯৭. আউটার লুপের পূর্বে কোন লুপের কাজ শেষ হয়?
ক. কন্ডিশনাল লুপ খ. For লুপ
গ. while লুপ ঘ. ইনার লুপ
৯৮. while কী ধরনের স্টেটমেন্ট?
ক. কন্ডিশনাল খ. লুপ গ. রিলেশনাল ঘ. গাণিতিক
৯৯. অনুবাদক প্রোগ্রাম হলো-
i. কম্পাইলার
ii. ইন্টারপ্রেটার
iii. ট্রান্সলেটর
নিচের কোনটি সঠিক?
ক. iও ii খ. iও iii গ. iiও iii ঘ. i, ii ও iii
১০০. সমস্যা সমাধানের প্রক্রিয়াতে অন্তর্ভুক্ত হলো-
i. সমস্যা সংজ্ঞায়িত করা
ii. সম্ভাব্য সমাধান নিয়ে চিন্তাভাবনা করা
iii. বিকল্প সমাধানগুলো মূল্যায়ন করা
নিচের কোনটি সঠিক?
ক. iও ii খ. iও iii গ. iiও iii ঘ. i, ii ও iii
১০১. কম্পিউটারের ভাষা তৈরি হয়-
i. ০ দিয়ে
ii. ২ দিয়ে
iii. ১ দিয়ে
নিচের কোনটি সঠিক?
ক. iও ii খ. iও iii গ. iiও iii ঘ. i, ii ও iii
১০২. ইন্টারপ্রেটার কী?
ক. অনুবাদক প্রোগ্রাম খ. অপারেটিং সফটওয়্যার
গ. হার্ডওয়্যার ঘ. মাদারবোর্ড
নিচের উদ্দীপকটি পড় এবং ১০৩ ও ১০৪ নং প্রশ্নের উত্তর দাও :
তুহিন নতুন কম্পিউটার কিনেছে। সে জানতে পারে যে কম্পিউটার মানুষের ভাষা বুঝতে পারে না। কম্পিউটারকে একটি বিশেষ ভাষায় নির্দেশ দিতে হয়।
১০৩. তুহিন কোন ভাষায় কম্পিউটারকে নির্দেশনা দেবে?
ক. বাংলা খ. সি গ. ইংরেজি ঘ. স্প্যানিশ
১০৪. তুহিনের দেওয়া নির্দেশনা কম্পিউটার রূপান্তরিত করে-
i. ০ ও ১-এ
ii. মেশিন কোডে
iii. প্রোগ্রাম কোডে
নিচের কোনটি সঠিক?
ক. iও ii খ. iও iii গ. iiও iii ঘ. i, ii ও iii
১০৫. সমস্যার সমাধান প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত-
i. সমস্যার সম্ভাব্য চিন্তাভাবনা করা সমাধান নিয়ে
ii. সমস্যা উপেক্ষা করা
iii. বিকল্প সমাধান মূল্যায়ন করা
নিচের কোনটি সঠিক?
ক. iও ii খ. iও iii গ. iiও iii ঘ. i, ii ও iii
১০৬. কম্পিউটারকে নির্দেশ দিতে ব্যবহৃত হয়-
i. সি++
ii. জাভা
iii. পাইথন
নিচের কোনটি সঠিক?
ক. iও ii খ. iও iii গ. iiও iii ঘ. i, ii ও iii
১০৭. ইন্টারপ্রেটার কাজ করা থামিয়ে দেয়-
i. কোনো নির্দেশে ভুল পেলে
ii. সকল নির্দেশ রূপান্তরিত হয়ে গেলে
iii. সকল নির্দেশ নির্ভুল হলে
নিচের কোনটি সঠিক?
ক. iও ii খ. iও iii গ. iiও iii ঘ. i, ii ও iii
নিচের উদ্দিপকটি পড় এবং ১০৮ ও ১০৯ নং প্রশ্নের উত্তর দাও।
সুমির বড় ভাই একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার। সুমি প্রায়ই দেখে যে তার ভাই একটি বিশেষ ভাষায় কম্পিউটারকে নির্দেশ প্রদান করে। সে তার ভাইয়ের কাছ থেকে আরও জানতে পারে, কম্পিউটার আবার এই নির্দেশগুলোকে দুটি সংখ্যায় রূপান্তরিত করে।
১০৮. উদ্দীপকে উল্লিখিত বিশেষ ভাষাকে কী বলে?
ক. ফ্রেঞ্চ ভাষা খ. ল্যাটিন ভাষা
গ. মেশিন ভাষা ঘ. প্রোগ্রামিং ভাষা
১০৯. সুমির ভাই তাকে যে সংখ্যাটির কথা বলেছে-
i. o
ii. ২
iii. ১
নিচের কোনটি সঠিক?
ক. iও ii খ. iও iii গ. iiও iii ঘ. i, ii ও iii
১১০. পাইথন ব্যাপকভাবে ব্যবহৃত হয়-
i. ওয়েব ডেভেলপমেন্টে
ii. ডেটা সায়েন্সে
iii. অটোমেশনে
নিচের কোনটি সঠিক?
ক. iও ii খ. iও iii গ. iiও iii ঘ. i, ii ও iii
১১১. সমস্যার সমাধান হলো-
i. সমস্যার প্রকৃতি বোঝা
ii. সমস্যা অতিক্রম করার উপায় খোঁজা
iii. সমস্যাকে আরও জটিল করা
নিচের কোনটি সঠিক?
ক. iও ii খ. iও iii গ. iiও iii ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড় এবং ১১২ ও ১১৩ নং প্রশ্নের উত্তর দাও :
রনি একটি বিশেষ প্রোগ্রামিং ভাষা শিখতে যাচ্ছে। সে জানতে পারলো, সেযে প্রোগ্রামিং ভাষাটি শেখা শুরু করছে তা' রূপান্তর করার জন্য একটি বিশেষ অনুবাদক প্রোগ্রাম প্রয়োজন যা ঐ ভাষায় প্রদত্ত নির্দেশকে একটি একটি করে রূপান্তর করে।
১১২. উদ্দীপকে আলোচিত অনুবাদক প্রোগ্রামটির নাম কী?
ক. কম্পাইলার খ. ইন্টারপ্রেটার
গ. ট্রান্সলেটর ঘ. অ্যাসেম্বলার
১১৩. উল্লেখিত অনুবাদক প্রোগ্রামটি থেমে যায়-
i. কোনো নির্দেশে ভুল পেলে
ii. সব নির্দেশ রূপান্তর শেষ হলে
iii. অর্ধেক নির্দেশ রূপান্তর করে
নিচের কোনটি সঠিক?
ক. iও ii খ. iও iii গ. iiও iii ঘ. i, ii ও iii