শ্রেণি : একাদশ - দ্বাদশ || অধ্যায় - ৫
প্রোগ্রামিং ভাষা
সৃজনশীল প্রশ্ন
শ্রেণি : একাদশ - দ্বাদশ || অধ্যায় - ৫
প্রোগ্রামিং ভাষা
সৃজনশীল প্রশ্ন
১. নিচের প্রোগ্রামটির লক্ষ্য কর-
#include <stdio.h>
#include <conio.h>
main()
{ int a, s=0;
for (a=1; a<=30; a+=2)
{
s=s+a;
}
printf("sum=%d, s);
getch();
}
ক. সংরক্ষিত শব্দ কী?
খ. K++ ও ++ K এর মধ্যকার- ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের প্রোগ্রামটির জন্য একটি প্রবাহচিত্র অঙ্কন কর।
ঘ. উদ্দীপকের প্রোগ্রামটি while লুপ ব্যবহার করে তৈরি করা সম্ভব কী? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
২. বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় একাদশ শ্রেণির শিক্ষার্থীদের A, B ও C হল বিভক্ত করা হয়। রোল নম্বর 1 থেকে 30 পর্যন্ত A দলে, 31 থেকে 60 পর্যন্ত B দলে এবং 61 থেকে 100 পর্যন্ত C দলে অন্তর্ভুক্ত হবে।
ক. প্রোগ্রাম কী?
খ. 'সি' একটি কেস-সেনসিটিভ ভাষা- ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে উল্লিখিত দল গঠনের জন্য অ্যালগরিদম লিখ।
ঘ. সি-ভাষায় কন্ডিশনাল স্টেটমেন্ট ব্যবহার করে দল গঠনের জন্য একটি প্রোগ্রাম লিখে এর যৌক্তিকতা বিশ্লেষণ কর।
৩. মাইশা দেখল, তার মামার প্রচন্ড জ্বর। সে থার্মোমিটারে মেপে দেখল 103°F, কিন্তু রুমের তাপমাত্রা 30°C।
ক. ডেটা টাইপ কী?
খ. কম্পাইলারের তুলনায় ইন্টারপ্রিটার কোন ক্ষেত্রে ভালো ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে উল্লেখিত থার্মোমিটারের তাপমাত্রাকে সেলসিয়াসে রূপান্তরের জন্য সি ভাষায় প্রোগ্রাম লিখ।
ঘ. উদ্দীপকে উল্লেখিত ফারেনহাইট তাপমাত্রাকে সেলসিয়াসে রূপান্তরের জন্য এলগরিদম নয় ফ্লোচার্টই উত্তম- ব্যাখ্যা কর।
৪. মারুফ PHP ভাষা ব্যবহার করে ওয়েব অ্যাপ্লিকেশন তৈরির কাজ করে, যার অনুবাদক প্রোগ্রাম এক লাইন করে পড়ে অনুবাদের কাজ করে। অন্য দিকে মিজান C++ ভাষা ব্যবহার করে সফটওয়্যার তৈরির কার করে, যার অনুবাদক প্রোগ্রাম সম্পূর্ণ প্রোগ্রামটি এক সাথে অনুবাদ করে।
ক. কি-ওয়ার্ড কী?
খ. অ্যারে ও চলক এক নয়-ব্যাখ্যা কর।
গ উদ্দীপকে মিজানের ব্যবহৃত ভাষাটি কোন ধরনের অনুবাদক প্রোগ্রাম ব্যবহার করে? ব্যাখ্যা কর।
ঘ. মারুফ ও মিজানের ব্যবহৃত ভাষা দুইটির অনুবাদক প্রোগ্রামের মধ্যে কোনটিতে প্রোগ্রাম ডিবাগ করা তুলনামূলক সহজ?- বিশ্লেষণপূর্বক মতামত দাও।
৫. 1×2×3× . . . . . . . . . . × N
ক. ডিবাগিং কী?
খ. ভোলাটাইল মেমোরি এবং নন-ভোলাটাইল মেমোরি এক নয়- ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের ধারাটির ফলাফল প্রদর্শনের জন্য প্রবাহ চিত্র অঙ্কন কর।
ঘ. উদ্দীপকের ধারাটির ফলাফল প্রদর্শনের জন্য সি ভাষায় একটি প্রোগ্রাম লেখ।
৬. দৃশ্যকল্প-১:
7, 10, 45, 20, 51, 23
দৃশ্যকল্প-২:
Step 1: start
Step 2: input a, b, c
Step 3: max = a
Step 4: if (max < b) max = b
Step 5: if(max <c) max = c
Step 6: print max }
Step 7: End
ক. ফাংশন কী?
খ. লজিক্যাল অপারেটর বলতে কী বুঝ? ব্যাখ্যা কর।
গ. দৃশ্যকল্প-২ এর ফ্লোচার্ট আঁক।
ঘ. দৃশ্যকল্প-১ এর ডাটাগুলো একটি অ্যারেতে নিয়ে তাদের যোগফল প্রোগ্রামের মাধ্যমে বের করা সম্ভব ব্যাখ্যা কর।
৭. দৃশ্যকল্প-১:
ধাপ-১: শুরু
ধাপ-২: Y এর মান গ্রহণ
ধাপ-৩: যদি (Y% 400 = = 0) তবে ধাপ ৬ এ যাও
ধাপ-৪: যদি (Y% 100! = = 0) এবং (Y%4 = = 0) তবে ধাপ ৬ এ যাও
ধাপ-৫: অধিবর্ষ নয় ছাপ
ধাপ-৬: অধিবর্ষ ছাপ
ধাপ-৭: শেষ কর
ক. কিওয়ার্ড কী?
খ. "সি ভাষা কেস সেনসিটিভ”-ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের অ্যালগরিদমটির জন্য প্রবাহচিত্র অঙ্কন কর।
ঘ. উদ্দীপকের অ্যালগরিদমটির জন্য C ভাষায় প্রোগ্রাম লেখ।
৮. একাদশ শ্রেণির শিক্ষার্থী 'সি' ভাষায় একটি প্রোগ্রাম তৈরি করলো। প্রোগ্রামটিতে কোনো সংখ্যা ইনপুট দিলে তা যদি 5 দ্বারা বিভাজ্য হয় তাহলে Flower' শব্দটি প্রদর্শিত হয় এবং সংখ্যাটি 7 দ্বারা বিভাজ্য হলে River' শব্দটি প্রদর্শিত হয়। কিন্তু 5 ও 7 উভয় দ্বারা বিভাজ্য হলে 'Good' শব্দটি প্রদর্শিত হয় আর 5 ও 7 কোনোটি দ্বারাই বিভাজ্য না হলে 'Try again' প্রদর্শিত হয়।
ক. ফাংশন কী?
খ. 'সি' কে মধ্যম স্তরের ভাষা বলা হয় কেন? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে উল্লিখিত সমস্যাটি সমাধানের জন্য প্রবাহচিত্র অঙ্কন কর।
ঘ. উদ্দীপকের শর্তগুলো ব্যবহার করে 'সি' ভাষায় একটি প্রোগ্রাম রচনা কর।
৯. 'ক' কলেজে আইসিটি ব্যবহারিক ক্লাসের জন্য শিক্ষার্থীদের নিম্নোক্ত ছক অনুসারে বিভাজনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
ক. ফ্লোচার্ট কী?
খ. C প্রোগ্রাম এর শেষ লাইনে 'return 0' লেখার যৌক্তিকতা ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে উল্লিখিত বিভাজনের অ্যালগরিদম লেখ।
ঘ. উদ্দীপকের উল্লিখিত বিভাজনের জন্য একটি সি-প্রোগ্রাম লেখ।
১০. নিচের ফ্লোচার্টটি লক্ষ কর-
ক. কম্পাইলার কী?
খ. অ্যালগরিদম কোডিং এর পূর্বশর্ত- ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের সমস্যাটির 'সি' ভাষায় একটি প্রোগ্রাম তৈরি কর।
ঘ. উদ্দীপকটি প্রোগ্রাম তৈরির একটি ধাপ- বিশ্লেষণ কর।
১১. পাপন কম্পিউটারে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের প্রোগ্রাম চতুর্থ প্রজন্মের ভাষায় তৈরি করল। পাপনের বন্ধু, আপন এর জন্য অন্য আরেকটি ভাষা ব্যবহার করে প্রোগ্রাম রচনা করল, যা খুব দ্রুত নির্বাহ হয় এবং মেমোরিতে খুবই সামান্য স্থান দখল করে। কিন্তু পাপনের কম্পিউটারে আপনের প্রোগ্রামটি কোনো ভাবেই নির্বাহ করা গেল না।
ক. প্রোগ্রামের ভাষা কী?
খ. "C একটি মধ্যমস্তরের ভাষা"-ব্যাখ্যা কর।
গ. পাপনের তৈরি করা প্রোগ্রামটির flow chart লেখ।
ঘ. উদ্দীপকের প্রোগ্রামিং ভাষাদ্বয়ের মধ্যে কোনটির ব্যবহার সুবিধাজনক? বিশ্লেষণপূর্বক মতামত দাও।
১২. উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও:
#include <stdio.h>
#include<conio.h>
int main ()
{
clrscr();
int a,n, s = 0;
scanf ("%d", &n);
for(a=2; a<=n; a+= 2)
{
if (a==8) {
continue;
}
s=s+(a*a);
}
printf ("sum of series is = %d", s);
getch();
}
ক. syntax Error কী?
খ. scanf("%d%d", &a, &b); ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের প্রোগ্রামটির জন্য অ্যালগরিদম লেখ।
ঘ. উদ্দীপকের প্রোগ্রামে কত ধরনের অপারেটর ব্যবহৃত হয়েছে তাদের বর্ণনা কর।
১৩. 3+6+9+ ……………………. +n
ক. ভোলাটাইল মেমোরি কী?
খ. 'সি' ভাষায় পূর্ব থেকে তৈরিকৃত ফাংশন ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে প্রদত্ত সিরিজটির প্রবাহচিত্র তৈরি কর।
ঘ. 'Do-while' লুপ দ্বারা উদ্দীপকের সিরিজটির যোগফল নির্ণয় করার জন্য 'সি' ভাষায় একটি প্রোগ্রাম লিখ।
১৪. আইসিটি স্যার 'প্রোগ্রামিং ভাষা' অধ্যায়ের ক্লাস নিতে গিয়ে SMART শব্দটি যে কোনো সংখ্যক বার প্রদর্শনের জন্য সি প্রোগ্রামিং ভাষায় প্রোগ্রাম লিখে তা বিস্তারিতভাবে বুঝিয়ে দিলেন।
ক. প্রোগ্রাম কাকে বলে?
খ. কম্পাইলারের চেয়ে ইন্টারপ্রেটার বেশি বন্ধুভাবাপন্ন- ব্যাখা কর।
গ. উদ্দীপকের শব্দটি পাঁচবার প্রদর্শনের জন্য অ্যালগরিদম লিখ।
ঘ. উদ্দীপকের শব্দটি n-সংখ্যক বার প্রদর্শনের জন্য সি ভাষায় একটি প্রোগ্রাম লিখ।
১৫. আইসিটির শিক্ষক কোনো সংখ্যা জোড় না বিজোড় তা নির্ণয়ের জন্য একটি সি-প্রোগ্রাম লিখলেন। তিনি বললেন একই লজিক ব্যবহার করে 3 (তিন) দ্বারা বিভাজ্য সংখ্যাও নির্ণয় করা যায়।
ক. লুপ কী?
খ. প্রত্যেকটি প্রোগ্রামের তিনটি অংশ থাকে- ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে শিক্ষকের লিখিত প্রোগ্রামের জন্য একটি ফ্লোচার্ট তৈরি কর।
ঘ. উদ্দীপকে শিক্ষকের বলা ধারণাটির সি প্রোগ্রাম লিখে ফলাফল বিশ্লেষণ করে দেখাও।
১৬. 22+52+82 +112 + ……………... + n²
ক. কী ওয়ার্ড বলতে কী বুঝ?
খ. ভেরিয়েবল ঘোষণার ক্ষেত্রে অনুসরণীয় পদক্ষেপ ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের ধারাটির যোগফল নির্ণয়ের ফ্লোচার্ট তৈরি কর।
ঘ. উদ্দীপকের ধারাটির দশটি পদের যোগফল নির্ণয়ের জন্য C ভাষায় ব্যবহার করে প্রোগ্রাম রচনা করা সম্ভব- বিশ্লেষণ কর।
১৭. রমিজের বাবা তাকে ১,০০০ টাকার একটি নোট দিয়ে বাজার করতে পাঠালেন। রমিজ ২০০ টাকার ১ কেজি মাছ ও মাছের তিনগুণের চেয়ে পঞ্চাশ টাকা বেশি দিয়ে ১ কেজি মাংস কিনল এবং ৫০ টাকা দিয়ে তার নিজের জন্য খাতা কিনল।
ক. কী-ওয়ার্ড কী? ?
খ. Mark [5] [4] ব্যাখ্যা কর।
গ. মাছ ও মাংস কেনার পরে রমিজের কাছে কত টাকা রইল? তা নির্ণয়ের ফ্লোচার্ট আঁক।
ঘ. বাজার পরবর্তীতে রমিজের কাছে কত টাকা রইল তা নির্ণয়ের জন্য C প্রোগ্রাম লেখ।
১৮. দৃশ্যকল্প-১:
#include <stdio.h>
int main ()
{
int n;
n = 1;
while (n <=20) {
print f ("% d\n", n);
n=n+1;
}
return 0;
}
দৃশ্যকল্প-২:
Bangladesh is a beautiful country. প্রোগ্রাম বন্ধ না হওয়া পর্যন্ত লেখাটি স্ক্রিনে বিরামহীন আসতে থাকবে।
ক. Assembler (অ্যাসেম্বলার) কী?
খ. প্রোগ্রামিং এর ভাষা এবং মানুষের ভাষা আজ কীভাবে কাছাকাছি হল? বর্ণনা দাও।
গ. দৃশ্যকল্পে-১ এর প্রোগ্রামটি কম্পাইল করে রান করলে' আউটপুট কী হবে? তা বর্ণনা কর।
ঘ. দৃশ্যকল্প-২ এর নির্দেশনা অনুযায়ী স্ক্রিনে লেখাটি আনতে প্রয়োজনীয় প্রোগ্রামটি রচনা কর।
১৯. একটি ঝুড়িতে ২০টি আপেল আছে। এর মধ্যে আমরা ৩টি আপেলের ওজন মেপে পেলাম যথাক্রমে ১৫০ গ্রাম, ১৭৫ গ্রাম, ২১০ গ্রাম।
ক. চলক কী?
খ. ইন্টারপ্রেটারের তুলনায় কম্পাইলার সুবিধাজনক- কথাটি ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের আলোকে আপেল ৩টির গড় ওজন নির্ণয়ের জন্য ফ্লোচার্ট অঙ্কন কর।
ঘ. গড় ওজনের ভিত্তিতে ২০টি আপেলের মোট ওজন নির্ণয়ের জন্য C ভাষায় একটি প্রোগ্রাম লিখ।
২০. নিচের উদ্দীপকটি লক্ষ কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
#include<stdio.h>
#include<conio.h>
main ()
{
int a, s = 0, n;
printf ("value of n :");
scanf("%d", & n);
for(a = 1; a <=n; a++)
{
s=s+(a*a);
}
printf("sum: %d", s);
getch();
}
ক. 4 GL কী?
খ. C-একটি কেস সেনসেটিভ ভাষা- কথাটি ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের ধারাটির যোগফল নির্ণয়ের অ্যালগরিদম লিখ।
ঘ. উদ্দীপকে for লুপের পরিবর্তে Do...while লুপ ব্যবহার করলে প্রোগ্রামটিতে কি পরিবর্তন করতে হবে- বিশ্লেষণ কর।
২১. নিচের উদ্দীপকটি লক্ষ কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
#include<stdio.h>
void main()
{
int i;
for(i= 20; i <= 50; i = i + 5)
{
printf("%d", i);
}
}
ক. সুডোকোড কী?
খ. Variable ++ এবং++ variable এক নয়- ব্যাখ্যা কর। ?
গ. উদ্দীপকের প্রোগ্রামটিতে যে লুপ ব্যবহৃত হয়েছে, তার গঠন দেখাও।
ঘ. উদ্দীপক প্রোগ্রামটির আউটপুট দেখাও এবং ব্যাখ্যা কর।
২২. নিচের উদ্দীপকটি লক্ষ কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
#Include (stdio.h)
void main ()
Printf ("Enter last number=")
Scanf("%d", n)
int i, S = 0;
while (i <= n) {
S=S+i
i=i+10
}
I = 10;
Print f("Sum = %d" s)
}
ক. হেডার ফাইল কী?
খ. C ও C++ এর মধ্যে ভিন্নতা কী? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপক প্রোগ্রামটি ডিবাগিং কর।
ঘ. উদ্দীপক প্রোগ্রামটি goto লুপ দিয়ে বাস্তবায়ন সম্ভব- দেখাও।
২৩. দুটি সংখ্যার যোগফল নির্ণয়ের প্রোগ্রাম লক্ষ কর:
প্রোগ্রাম-১
#include<stdio.h>
main ()
{
int a=10, b=15;
int c = a + b;
printf("%d", c);
}
দুটি সংখ্যার যোগফল নির্ণয়ের প্রোগ্রাম লক্ষ কর:
প্রোগ্রাম-২
#include<stdio.h>
main()
{
int a, b, c;
scanf("%d %d", &a, &b);
c=a+b;
printf("%d",c);
}
ক. ধ্রুবক কী?
খ. scanf("%f", &a); স্টেটমেন্টটি ব্যাখ্যা কর।
গ. প্রোগ্রাম-১ এর প্রবাহচিত্র অঙ্কন কর।
ঘ. প্রোগ্রাম-১ ও প্রোগ্রাম-২ এর মধ্যে কোনটিকে তুমি উত্তম বলে মনে কর? বিশ্লেষণপূর্বক মতামত দাও।
২৪. মি. X পহেলা ডিসেম্বর ২০১৮ তারিখে চাকুরিতে যোগদান করেন। উক্ত প্রতিষ্ঠানে এমন একটি কমিউনিকেশন মাধ্যম তৈরি করা হয়, যা আলোর গতিতে ডেটা ট্রান্সমিট করতে পারে। মি. X এর চাকুরিটি চুক্তিভিত্তিক হওয়ায় প্রতি 4 (চার) দিন পর পর অফিসে যেতে হয়।
ক. ডেটা কমিউনিকেশন কী?
খ. নিচের চলকগুলো শুদ্ধ নয় কেন ব্যাখ্যা কর ab-c, main, int, 2abc.
গ. উক্ত কমিউনিকেশন মাধ্যমটির গঠন বর্ণনা কর।
ঘ. প্রথম মাসে মি. X যে তারিখগুলোতে অফিস করবে তা প্রদর্শনের জন্য 'সি' ভাষায় প্রোগ্রাম লেখ।
২৫. (90)2 + (80)² + (70)² + ………………… + (20)²
ক. কী ওয়ার্ড কী?
খ. সি-ভাষায় 'Inumber' সঠিক চলক নয়- ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের সিরিজটির জন্য অ্যালগরিদম লিখ।
ঘ. উদ্দীপকের সিরিজটির জন্য if এবং goto স্টেটমেন্ট ব্যবহার করে সি-ভাষায় প্রোগ্রাম লিখ।
২৬. #include<stdio.h>
#include<conio.h>
#include<math.h>
void main()
{
int i, n, sum=0;
printf("Enter the value of n:");
scanf("%d", &n);
for(i=1; i<=n; i++) {
if(i==3) continue;
sum=sum+pow(i,2);
}
printf("\nResult=%d", sum);
getch();
}
ক. রান টাইম এরর কী?
খ. চলকের নামে আন্ডারস্কোর ব্যবহার করা যাবে- বুঝিয়ে লেখ।
গ. উদ্দীপকে উল্লিখিত প্রোগ্রামটির অ্যালগরিদম লেখ।
ঘ. n এর মান 5 হলে উদ্দীপকের প্রোগ্রামটির ফলাফল বিশ্লেষণ কর।
২৭. #include<stdio.h>
void main()
{
int i, s = 0;
for (i = 7; i <= 70; i = i + 7)
{
s = s + i;
}
printf("%d", s);
}
ক. অনুবাদক প্রোগ্রাম কী?
খ. সুডোকোড প্রোগ্রামিং ভাষা নির্ভর নয়- ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের প্রোগ্রামটির ফ্লোচার্ট অঙ্কন কর।
ঘ. উদ্দীপকের প্রোগ্রামটিকে Do..... while লুপ দিয়ে এমনভাবে রচনা কর যাতে ।-এর সর্বোচ্চ তুলনীয় মান ব্যবহারকারী ইচ্ছামতো দিতে পারবে।
২৮. গণিত শিক্ষক ক্লাসে গিয়ে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করার পদ্ধতি শিখালেন। পরবর্তীতে আইসিটি শিক্ষক 3+6+9+ ……+ N সিরিজটির যোগফল প্রোগ্রামিং এর মাধ্যমে শিখালেন। শিক্ষার্থীরা বিষয়গুলো ভালোভাবে বুঝে ক্লাস শেষে বাড়ি চলে গেল।
ক. অ্যালগরিদম কী?
খ. কম্পাইলার সুবিধাজনক কেন? - ব্যাখ্যা কর।
গ. গণিত শিক্ষকের শিখানো বিষয়টির ক্ষেত্রফল নির্ণয়ের প্রবাহচিত্র অঙ্কন কর।
ঘ. আইসিটি শিক্ষকের শিখানো বিষয়টি 'সি' ভাষায় প্রোগ্রাম লিখ।
২৯. জেবিনের বয়স নাদিমের বয়সের তিনগুণ, ফাহিমের বয়স নাদিমের বয়সের চেয়ে পাঁচ বছর বেশি। নাদিমের বয়স X বছর।
ক. প্রোগ্রামিং ভাষায় Token কী?
খ. কম্পাইলার ও ইন্টারপ্রেটার এক নয় ব্যাখ্যা কর।
গ. ফাহিমের বয়স নির্ণয় করার অ্যালগরিদম লিখ।
ঘ. জেবিনের বয়স নির্ণয়ের জন্য সি ভাষায় প্রোগ্রাম রচনা কর।
৩০. #include <stdio.h>
#include <conio.h>
int main ()
{
int i, Sum, n;
clrscr ();
printf("Enter the value of n = ");
scanf("%d", &n);
Sum = 0;
for (i = 1; i <= n; i++)
Sum=Sum + i;
printf("\n sum of all numbers from 1 to %d is = %d", n, Sum);
getch();
return 0;
}
ক. চলক কী?
খ. ডকুমেন্টেশন কেন করতে হয়?
গ. উদ্দীপকের প্রোগ্রামটির অ্যালগরিদম লিখ।
ঘ. উদ্দীপকের কোডে ব্যবহৃত লুপের পরিবর্তে do while লুপ ব্যবহার করে প্রোগ্রামটি লিখ।
৩১. হাবিব একজন প্রোগ্রামার। সে জানে বর্তমানে বেশির ভাগ প্রোগ্রামই করা হয় উচ্চস্তরের ভাষা ব্যবহার করে। সে এটাও জানে কম্পিউটার নিম্নস্তরের ভাষা ছাড়া কিছুই বোঝে না। তাই সে কম্পিউটারে অনুবাদক প্রোগ্রাম ব্যবহার করে উচ্চস্তরের ভাষাকে নিম্নস্তরের ভাষায় রূপান্তর করে নেয়।
ক. যান্ত্রিক ভাষা কী?
খ. প্রোগ্রাম ফ্লোচার্ট কেন ব্যবহার করা হয়? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের যেকোনো একটি ভাষার বর্ণনা দাও।
ঘ. উদ্দীপকের ভাষা দুটির মধ্যে কোনটিতে অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হয়- বিশ্লেষণ কর।
৩২. নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
1 / 2 × (ভূমি) × (উচ্চতা)
ক. স্ট্রাকচার্ড প্রোগ্রামিং কী?
খ. প্রোগ্রামের ডকুমেন্টেশন একটি লিখিত দলিল- ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে বর্ণিত পদ্ধতিতে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য একটি অ্যালগরিদম লিখ।
ঘ. উদ্দীপকে বর্ণিত পদ্ধতিতে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য একটি ফ্লোচার্ট তৈরি কর।
৩৩. নিচের ফ্লোচার্টটি লক্ষ কর-
ক. প্রোগ্রাম ডিজাইন মডেল কী?
খ. কেন C প্রোগ্রাম ভাষার প্রচলন করা হয়?
গ. উদ্দীপকে উল্লেখিত চিত্রটি কী নির্দেশ করে? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে উল্লেখিত ফ্লোচার্টটির প্রোগ্রামের অ্যালগরিদম বর্ণনা কর।
৩৪. নিচের ফ্লোচার্টটি লক্ষ কর-
ক. OOP কী?
খ. অনুবাদক প্রোগ্রামের প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের প্রবাহচিত্রটি থেকে সি ভাষায় প্রোগ্রাম লিখ।
ঘ. উদ্দীপকে ব্যবহৃত ইনপুটে আরও একটি ইনপুট C হলে তাদের মধ্যে ছোটটি নির্ণয় করার জন্য প্রবাহচিত্রে যে ধরনের পরিবর্তন আনতে হবে তা বিশ্লেষণ কর।
৩৫. মিজান ও জয় দুই বন্ধু। জয় তার বন্ধুকে বলল, বলত 10, 5, 23 এর মধ্যে কোন সংখ্যাটি বড়? এটাতো খুবই সহজ মিজান বলল 23। জয় বলল কম্পিউটারে প্রোগ্রামিং এর মাধ্যমে দেখাতে পারবি। আজকে আমি প্রোগ্রামিং এর মাধ্যমে নির্ণয় করেছি।
ক. হেডার ফাইল কী?
খ. 'গ্লোবাল ভেরিয়েবলকে প্রোগ্রামের সকল অংশ জুড়ে ব্যবহার কর সম্ভব'- ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের সংখ্যাগুলোর মধ্যে বড় সংখ্যাটি নির্ণয় করার জন্য ফ্লোচার্ট অঙ্কন কর।
ঘ. উদ্দীপকের সংখ্যাগুলোর মধ্যে বড় সংখ্যাটি নির্ণয় করার জন্য 'সি' ভাষায় প্রোগ্রাম লিখ।
৩৬. নিচের সিরিজটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও :
10+15+20+ ………………....+ 50
ক. ইন্টারপ্রেটার কী?
খ. "C ভাষা কেস সেনসেটিভ"- ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের সিরিজটির ফ্লোচার্ট অঙ্কন কর।
ঘ. উল্লেখিত সিরিজটির 'C' ভাষায় প্রোগ্রাম লিখ।
৩৭. বরুন স্যার ক্লাসে শিক্ষার্থীদের প্রোগ্রামিং ভাষা C দিয়ে বিভিন্ন গাণিতিক সমস্যা সমাধানের পদ্ধতি শিখাচ্ছেন এবং ক্লাসে 20+30+40 …………..+ N ধারাটির 'সি' প্রোগ্রাম রচনা করে দেখালেন।
ক. অ্যাসেম্বলার কী?
খ. অ্যারে দ্বারা প্রোগ্রামিং এর সুবিধা ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের আলোকে ধারাটির প্রবাহচিত্র অঙ্কন কর।
ঘ. স্যারের শিখানো গাণিতিক ধারাটির সি প্রোগ্রাম রচনা কর।
৩৮. নিচের সিরিজটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও :
3²+52+7²+…………... + n²
ক. SDLC কী?
খ. 'চলকের নামকরণের সময় কিছু নিয়ম মেনে চলতে হয়'- ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের ধারাটির যোগফল নির্ণয়ে অ্যালগরিদম লেখ।
ঘ. উদ্দীপকের ধারাটির প্রথম 15 টি পদের যোগফল নির্ণয়ের জন্য do While loop ব্যবহার করে C ভাষায় প্রোগ্রাম লেখ।
৩৯. উচ্চস্তরের ভাষা যান্ত্রিক ভাষা
READ 0011100
WRITE অনুবাদক প্রোগ্রাম 1010001
GO TO 0110010
ক. কম্পিউটার কোন ধরনের সংখ্যা পদ্ধতি ব্যবহার করে?
খ. কম্পাইলার ও ইন্টারপ্রেটার এর মধ্যে দুটি তুলনামূলক পার্থক্য লিখ।
গ. উদ্দীপকে যান্ত্রিক ভাষার ক্ষেত্রে যে সংখ্যা পদ্ধতি দেখান হয়েছে তার বর্ণনা দাও।
ঘ. উদ্দীপকে রূপান্তরের ক্ষেত্রে অনুবাদক প্রোগ্রাম হিসেবে কোনটি ব্যবহার করা সুবিধাজনক লিখ।
৪০. সৌরভের জন্মসাল ১৯৯০। তাঁর বর্তমান বয়স ৩৪ বছর। তিনি সরকারি চাকুরিতে আবেদন করতে আগ্রহী। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সরকারি চাকুরিতে যোগদানের জন্য বৈধ বয়স ১৮ থেকে ৩২ বছর পর্যন্ত।
ক. অ্যারে কী?
খ. "চলকের নামকরণের সময় কিছু নিয়ম মেনে চলতে হয়"- ব্যাখ্যা করো।
গ. সৌরভের জন্মসাল অধিবর্ষ কিনা তা নির্ণয়ের অ্যালগরিদম তৈরি করো।
ঘ. সৌরভ সরকারি চাকুরিতে আবেদনের যোগ্য কিনা তা নির্ণয়ের জন্য C Program লেখো।
৪১. 2²+ 52 + 82 +…………………………. + n²
ক. স্ট্রিং (string) কী?
খ. Variable ++ ও ++ variable ব্যাখ্যা করো।
গ. উল্লিখিত সিরিজটির যোগফল নির্ণয়ের ফ্লোচার্ট তৈরি করো।
ঘ. if স্টেটমেন্ট ব্যবহার করে সিরিজটির প্রথম 40টি পদের যোগফল নির্ণয়ের C program লেখো।
৪২. দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী 'সি' ভাষায় একটি প্রোগ্রাম তৈরি করলো। প্রোগ্রামটিতে কোনো সংখ্যা ইনপুট দিলে যদি সংখ্যাটি জোড় হয় তাহলে "Red" শব্দটি প্রদর্শিত হয়। যদি সংখ্যাটি ঋণাত্মক হয় তাহলে "Blue" শব্দটি প্রদর্শিত হয়। কিন্তু সংখ্যাটি যদি জোড় এবং ঋণাত্মক হয় তাহলে "Green" শব্দটি প্রদর্শিত হয় অন্যথায় "Black" শব্দটি প্রদর্শিত হয়।
ক. এক্সপ্রেশন কী?
খ. ধ্রুবক ঘোষণার নিয়ম ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে সমস্যাটির জন্য একটি প্রবাহচিত্র অঙ্কন করো।
ঘ. উদ্দীপকের সমস্যাটি সমাধানের জন্য 'সি' ভাষায় একটি প্রোগ্রাম লেখো।
৪৩. x=45 y= 36
ক. টোকেন কী?
খ. চলকের নামে আন্ডারস্কোর ব্যবহার করা যাবে- বুঝিয়ে লেখো।
গ. উদ্দীপকে উল্লিখিত সংখ্যাদ্বয়ের গ.সা.গু নির্ণয়ের জন্য ফ্লোচার্ট তৈরি করো।
ঘ. উদ্দীপকে উল্লিখিত সংখ্যাদ্বয়ের ল.সা.গু নির্ণয়ের জন্য একটি C- প্রোগ্রাম রচনা করো।
৪৪. #include <stdio.h>
int main ()
{
int i, N, sum = 0;
printf("\n Enter last number of the series:");
scanf("%d", &N);
for(i=2; i <=N; i=i+2)
{
sum = sum + i*i;
}
printf("%d", sum);
return 0;
}
ক. অবজেক্ট প্রোগ্রাম কী?
খ. math.h ফাইলটি ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের প্রোগ্রামটির ফ্লোচার্ট আঁক।
ঘ. উদ্দীপকের কোডে ব্যবহৃত লুপের পরিবর্তে do while লুপ ব্যবহার করে প্রোগ্রামটি তৈরি করা সম্ভব- বিশ্লেষণ করো।
৪৫. দৃশ্যকল্প - ১ A, B, ও C তিন বন্ধু। তাদের বয়স যথাক্রমে 25, 27 ও 26 বছর।
দৃশ্যকল্প - ২: Enter the Last Number of the series: 7
Sum of the series: 28
ক. কি-ওয়ার্ড কী?
খ. ভ্যারিয়েবলের নাম লেখার নিয়মগুলো ব্যাখ্যা করো।
গ. দৃশ্যকল্প-১ অনুযায়ী কার বয়স সবচেয়ে বেশি তা নির্ণয়ের জন্য অ্যালগরিদম লেখো।
ঘ. দৃশ্যকল্প-২ এর মত আউটপুট পাওয়ার জন্য সি ভাষায় প্রোগ্রাম রচনা সম্ভব কি? মতামতসহ বিশ্লেষণ করো।
৪৬. 2² + 42 + 62 + ....... + N²
ক. নন ভোলাটাইল মেমোরি কী?
খ. অবজেক্ট অরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটি ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে উল্লিখিত ধারাটির ফ্লোচার্ট অঙ্কন করো।
ঘ. do while loop ব্যবহার করে ধারাটির যোগফল বের করার C-প্রোগ্রাম লেখো।
৪৭.
ক. কম্পাইলার কী?
খ. প্রোগ্রামের কোন ধরনের ত্রুটি (Error) অনুবাদের সময় স্ক্রীনে প্রদর্শিত হয়? ব্যাখ্যা করো।
গ. দৃশ্যকল্প-১ এ P এর মান 5 এবং Q এর মান 6 হলে প্রোগ্রামটির ফলাফল ব্যাখ্যা করো।
ঘ. দৃশ্যকল্প-২ এর প্রবাহচিত্রটির জন্য 'C' ভাষায় একটি প্রোগ্রাম লেখো।
৪৮.
ক. ইন্টারপ্রেটার কী?
খ. C প্রোগ্রাম "/" ও "%" অপারেটর দুইটির গাণিতিক প্রক্রিয়া অভিন্ন হলেও ফলাফর ভিন্ন-বুঝিয়ে লেখো।
গ. উদ্দীপকে উল্লিখিত আউটপুট পাওয়ার প্রোগ্রামের ফ্লোচার্ট তৈরি করো।
ঘ. else if statement ব্যবহার করে উদ্দীপকে উল্লিখিত আউটপুট পাওয়ার প্রোগ্রামের C ভাষার কোড লেখো।
৪৯.
ক. মেশিন ভাষা কী?
খ. ডিবাগিং একটি অত্যাবশ্যকীয় কাজ- ব্যাখ্যা করো।
গ. উদ্দীপক উল্লিখিত চিত্রটির পরিসীমা নির্ণয় প্রোগ্রামের অ্যালগরিদম লেখো।
ঘ. উদ্দীপকে উল্লিখিত চিত্রটির ক্ষেত্রফল নির্ণয়ের জন্য ভাষার প্রোগ্রাম লেখো
৫০. 1950 থেকে 1980 পর্যন্ত সালে জন্মগ্রহণকারীদের "Group-A", 1981 থেকে 2000 পর্যন্ত সালে জন্মগ্রহণকারীদের "Group-B" এবং 2001 থেকে 2025 পর্যন্ত সালে জন্মগ্রহণকারীদের "Group-C" গ্রুপে ভাগ করা হলো।
ক. নিম্নস্তরের ভাষা কী?
খ. ICT চলকটি বৈধ কি না? ব্যাখ্যা করো।
গ. জন্মসাল অনুযায়ী গ্রুপ নির্ধারণ করতে উপরের উদ্দীপক অনুযায়ী একটি ফ্লোচার্ট আঁক।
ঘ. উদ্দীপক অনুযায়ী সি ভাষায় প্রোগ্রাম লেখো।
৫১. 100² + 902 + 802 +……………………………. + n²
ক. ফাংশন কী?
খ. C প্রোগ্রামে কখন "return 0," লিখতে হয়? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের ধারাটির সমষ্টি নির্ণয়ের জন্য অ্যালগরিদম তৈরি করো।
ঘ. do.....while লুপ দ্বারা উদ্দীপকের ধারাটির সমষ্টি নির্ণয়ের জন্য C ভাষায় প্রোগ্রাম লেখো।
৫২. 2²+ 42 + 6² + 82 +………………….....+ n²
ক. কী-ওয়ার্ড কী?
খ. "beautiful!" "একটি ভুল ভ্যারিয়েবল নামের উদাহরণ"- বুঝিয়ে লেখো।
গ. উদ্দীপকের ধারাটির জন্য একটি অ্যালগরিদম লেখো।
ঘ. উদ্দীপকের ধারাটির জন্য C ভাষায় একটি প্রোগ্রাম লেখো।
৫৩. s = 5 + 10 + 15 + ………………………………………. + N
ক. অপারেটর কী?
খ. ০, ১ দিয়ে লেখা ভাষা ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের ধারাটির প্রোগ্রামের জন্য অ্যালগরিদম লেখো।
ঘ. While লুপ ব্যবহার করে s-এর মান নির্ণয়ের জন্য C-ভাষায় একটি প্রোগ্রাম লেখো।
৫৪. দৃশ্যকল্প-১: '4' একটি জোড় সংখ্যা এবং '45' একটি বিজোড় সংখ্যা।
দৃশ্যকল্প-২: a ও b দুইটি পূর্ণসংখ্যা এবং d এদের ল.সা.গু।
ক. কম্পাইলার কী?
খ. চলকের নামকরণের সময় কিছু নিয়ম মেনে চলতে হয়- ব্যাখ্যা করো।
গ. দৃশ্যকল্প-১ এর ফলাফল পাবার জন্য একটি প্রোগ্রাম ফ্লোচার্ট আঁক।
ঘ. দৃশ্যকল্প-২ এর উল্লিখিত 'd' নির্ণয়ের জন্য সি ভাষায় একটি প্রোগ্রাম লেখো।
৫৫.
ক. অ্যারে কী?
খ. "দুটি সংখ্যা সমান কিংবা অসমান, তা পরীক্ষা করার অপারেটর এক নয়।" ব্যাখ্যা করো।
গ. দৃশ্যকল্প-২ এর আলোকে C ভাষায় একটি প্রোগ্রাম রচনা করো।
ঘ. দৃশ্যকল্প-১ এর প্রোগ্রামটি ভুল সংশোধন করে লেখো।