শ্রেণি : সপ্তম || অধ্যায় - ১
প্রত্যাহিক জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
বহুনির্বাচনি প্রশ্ন
শ্রেণি : সপ্তম || অধ্যায় - ১
প্রত্যাহিক জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
বহুনির্বাচনি প্রশ্ন
১. কোন আবিষ্কারের ফলে নতুন কোথাও ভ্রমণের ক্ষেত্রে পথঘাট চিনতে সুবিধা হয়?
ক. কম্পিউটার খ. ইন্টারনেট
গ. মোবাইল ফোন ঘ. জিপিএস
২. নিউট্রিনো সম্পর্কে সঠিকভাবে জানতে আমরা কোনটি ব্যবহার করব?
ক. কম্পিউটার খ. ইন্টারনেট
গ. ল্যান্ডফোন ঘ. মোবাইল ফোন
৩. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে-
i. বই পড়া যায়
ii. ব্যাংকের লেনদেন করা যায়
iii. গেম খেলা যায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ৪, ৫ ও ৬ নম্বর প্রশ্নের উত্তর দাও :
রেবা এবার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। সে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে। সংবাদপত্রে বিজ্ঞপ্তি দেখে এক রাতে বসেই সে ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করে।
8. রেবা ভর্তির আবেদন করতে পারে-
i. মোবাইল ফোন ব্যবহার করে
ii. ইন্টারনেট ব্যবহার করে
iii. কম্পিউটার ব্যবহার করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫. এ ধরনের আবেদন প্রক্রিয়ায় প্রাপ্ত সুবিধাদি হলো-
i. সময় ও অর্থ-সাশ্রয়
ii. শারীরিক শ্রম লাঘব
iii. পরিবেশ সংরক্ষণ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৬. রেবা যে প্রযুক্তি ব্যবহার করে ভর্তির আবেদন করেছিল তার নাম কী?
ক. মোবাইল প্রযুক্তি খ. ইন্টারনেট
গ. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ঘ. কম্পিউটার
৭. সামাজিক যোগাযোগের সাইট-এর উদাহরণ-
i. গুগল প্লাস
ii. এক্স
iii. ইউটিউব
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৮. বর্তমানে কোন প্রযুক্তি আমাদের জীবনে প্রভাব ফেলছে?
ক. বায়োমেট্রিক্স প্রযুক্তি খ. তথ্য প্রযুক্তি
গ. যোগাযোগ প্রযুক্তি ঘ. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
৯. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আসলে কী?
ক. এক ধরনের বিনোদন খ. এক ধরনের পত্রিকা
গ. এক ধরনের প্রযুক্তি ঘ. এক ধরনের চ্যাটিং
১০. তথ্য প্রযুক্তি ব্যবহারের সবচেয়ে প্রথম উদাহরণ কোনটি?
ক. জাতীয় যোগাযোগ খ. সামাজিক যোগাযোগ
গ. রাষ্ট্রীয় যোগাযোগ ঘ. ব্যক্তিগত যোগাযোগ
১১. ব্যক্তিগত যোগাযোগের উদাহরণ কোনটি?
ক. মোবাইল খ. রেডিও গ. ইন্টারনেট ঘ. ল্যাপটপ
১২. কোন প্রযুক্তি ধীরে ধীরে বুদ্ধিমান যন্ত্র হয়ে দাড়াচ্ছে?
ক. রেডিও খ. নোটবুক গ. টেলিভিশন ঘ. মোবাইল
১৩. ব্যক্তিগত যোগাযোগের ক্ষেত্রে কোন প্রযুক্তি ব্যবহার করা হয়?
ক. টেলিভিশন প্রযুক্তি খ. রেডিও প্রযুক্তি
গ. তথ্য প্রযুক্তি ঘ. প্রাচীন প্রযুক্তি
১৪. কোন ফোন কম্পিউটারের মতো কাজ করে?
ক. অ্যানালাগ ফোন খ. স্মার্টফোন
গ. ডিজিটাল টেলিফোন ঘ. ওয়াকিটকি
১৫. বিনোদনের জন্য কোন প্রযুক্তি ব্যবহার করা হয়?
ক. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খ. সেবা প্রযুক্তি
গ. প্রাচীন প্রযুক্তি ঘ. মাধ্যম প্রযুক্তি
১৬. ব্যক্তিগত যোগাযোগের জন্য এখন প্রায় সবাই ব্যবহার করছে-
ক. ফ্যাক্স খ. কম্পিউটার
গ. ক্যালকুলেটর ঘ. মোবাইল
১৭. কম্পিউটারের ক্রমধারা কোনটি?
ক. ডেস্কটপ ল্যাপটপ নোটবুক স্মার্টফোন
খ. ডেস্কটপ স্মার্টফোন ল্যাপটপ নোটবুক
গ. ডেস্কটপ নোটবুক স্মার্টফোন ল্যাপটপ
ঘ. ডেস্কটপ নোটবুক স্মার্টফোন ল্যাপটপ
১৮. পৃথিবীকে ঘিরে যে উপগ্রহ ঘুরছে তা পৃথিবীতে কি পাঠায়?
ক. সংকেত খ. আলো গ. বায়ু ঘ. পানি
১৯. PC অর্থ কী?
ক. Private Computer খ. Personal Computer
গ. Picture Computer ঘ. Public Computer
২০. গাড়ি চালিয়ে কোথাও যাওয়ার প্রথম শর্ত কী?
ক. জায়গা চিনতে হবে
খ. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করতে হবে
গ. জিনিসপত্র লাগাতে হবে
ঘ. পথঘাট চিনতে হবে
২১. পৃথিবীকে ঘিরে কী ঘুরছে?
ক. গ্রহ খ. উপগ্রহ গ. চাঁদ ঘ. সূর্য
২২. কীসের দ্বারা পথঘাট চিনতে সুবিধা হয়?
ক. মোবাইল খ. ইন্টারনেট
গ. জিপিআরএস ঘ. জিপিএস
২৩. ড্রাইভার ছাড়া গাড়ি চালানো যায় কোন প্রযুক্তি ব্যবহার করে?
ক. EVM খ. GPS গ. ATM ঘ. GSP
২৪. কোনটি পৃথিবীর যে কোনো জায়গার অবস্থান বের করে ফেলতে পারে?
ক. ইন্টারনেট খ. জিপিএস গ. স্মার্টফোন ঘ. উপগ্রহ
২৫. জিপিএস কি করে?
ক. রাস্তা ঘাট এর পরিচয় বহন করে
খ. গ্লোবাল ঠিকানা নির্ধারণ করে
গ. উপগ্রহের সংকেত বিশ্লেষণ করে
ঘ. গাড়ির গতি রোধ করে
২৬. GPS-এর পূর্ণনাম কী?
ক. Global Positioning System
খ. Gentel Pocket Service
গ. Generation Pocket Service
ঘ. General Pocket Socket
২৭. মি. রায়হান সাহেব জিপিএস সংযুক্ত গাড়ি চালিয়ে শেরপুর যাওয়ার সময় কীভাবে বুঝবেন তিনি সঠিক পথে চলেছেন?
ক. সংকেত বিশ্লেষণ করে খ. ফোন করে
গ. ডাটা বিশ্লেষণ করে ঘ. ছবি দেখে
২৮. সেলিম সাহেব নিজে গাড়ি ড্রাইভিং করে নেত্রকোনায় যেতে চান। তিনি পথঘাট ঠিকমতো চিনেন না। তিনি এক্ষেত্রে কোনটির সাহায্য নিতে পারেন?
ক. জিপিএস খ. কম্পিউটার
গ. সাধারণ ম্যাপ ঘ. মোবাইল ফোন
২৯. জিপিএসকে কোনটি সংকেত পাঠায়?
ক. চাঁদ খ. মঙ্গল গ্রহ
গ. কৃত্রিম উপগ্রহ ঘ. বুধ গ্রহ
৩০. বঙ্গবন্ধু স্যাটেলাই-১ মূলত-
ক. জিপিএস ট্র্যাকার খ. পথঘাট চেনানোর যন্ত্র
গ. উৎক্ষেপক ঘ. মহাকাশ যান
৩১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আমাদের সামাজিক যোগাযোগকে করেছে-
i. দ্রুত
ii. আকর্ষণীয়
iii. কার্যকরী
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে আমরা-
i. কাজ করতে পারি
ii. বিনোদন লাভ করতে পারি
iii. গেমস খেলতে পারি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের চিত্রটি লক্ষ কর এবং ৩৩ ও ৩৪ নং প্রশ্নের উত্তর দাও:
মুনিম ফেসবুক খুলে দেখল ওর বন্ধু ফাহাদের আজ জন্মদিন। ফেসবুকের একটি অংশে এ বিষয়ে লেখা দেখে মুনিম এটা জানতে পারল। সাথে সাথে সে ফাহাদের প্রোফাইলে জন্মদিনের শুভেচ্ছা বার্তা দিল।
৩৩. মুনিম কোন সামাজিক যোগাযোগ সাইটের মাধ্যমে ফাহাদের জন্মদিনের কথা জানতে পারল?
ক. টুইটার খ. ফেসবুক
গ. গুগল প্লাস ঘ. জোপ্পা
৩৪. মুমিন ফাহাদকে শুভেচ্ছা জানাতে পারে-
i. ফাহাদের প্রোফাইলে শুভেচ্ছা বার্তা লিখে
ii. নিজের প্রোফাইলে ফাহাদের জন্য শুভেচ্ছা বার্তা লিখে
iii. ফাহাদকে বন্ধুর তালিকা হতে বাদ দিয়ে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৫. দৈনন্দিন জীবনে আমরা প্রতি মুহূর্তে কী ব্যবহার করি?
ক. সামাজিক প্রযুক্তি খ. যোগাযোগ প্রযুক্তি
গ. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ঘ. তথ্য প্রযুক্তি
৩৬. এলার্ম, ডেস্ক ক্যালেন্ডার প্রভৃতি সুবিধা আমরা কোনটিতে পেয়ে থাকি?
ক. মোবাইলে খ. রেডিওতে গ. টেলিভিশনে ঘ. জিপিএসএ
৩৭. বঙ্গোপসাগরে কীসের ফলে ঘূর্ণিঝড়ের আশঙ্কা দেখা দেয়?
ক. উচ্চচাপ খ. নিম্নচাপ গ. মধ্যচাপ ঘ. উচ্চচাপ ও নিম্নচাপ
৩৮. বর্তমানে তথ্য ও যোগাযোগের উত্তম মাধ্যম কোনটি?
ক. ই-মেইল খ. ফেসবুক গ. ইন্টারনেট ঘ. স্কাইপি
৩৯. তোমার বন্ধুকে কোনোকিছু জানাতে হলে কী করতে হবে?
ক. জিপিএস খ. ই-বুক গ. ই-কার্ড ঘ. খুদে বার্তা বা ই-মেইল
৪০. ই-বুক কী?
ক. ইলেকট্রনিক্স বুক খ. ইলেকট্রিক্যাল বুক
গ. ইলেকট্রনিক বুক ঘ. ইলেকশন বুক
৪১. ই-বুক হলো-
ক. ইলেকট্রনিক বুক খ. ইলেকশন বুক
গ. ইলেকট্রনিক্স বুক ঘ. ইলেকট্রিক্যাল বুক
৪২. ই-বুক রিডার ব্যবহার করে কী করা যায়?
ক. বই পড়া খ. পথঘাট চেনা
গ. ছবি দেখা ঘ. গান শোনা
৪৩. বিভিন্ন ধরনের বই পড়া যায় কিসের সাহায্যে?
ক. ই-বুক রিডার খ. ই-কমার্স
গ. ই-মেইল ঘ. ই-গেম
৪৪. ঘরে বসে প্রিয় খাবার অর্ডার দেওয়া যায় কীসের সাহায্যে?
ক. ইন্টারনেট খ. কম্পিউটার
গ. মোবাইল ফোন ঘ. ল্যাপটপ
৪৫. ই-মেইল এর পূর্ণরূপ কী?
ক. ইলেকট্রিক্যাল মেইল খ. ইলেকট্রন মেইল
গ. ইলেকট্রনিক মেইল ঘ. ইলেকট্রনিক্স মেইল
৪৬. ই-মেইল ব্যবহার করে কী করা যায়?
ক. ছবি দেখা যায়
খ. বই পড়া যায়
গ. চিঠিপত্রের উত্তর দেওয়া যায়
ঘ. গান শোনা যায়
৪৭. যেটির সাহায্যে ইলেকট্রনিক চিঠিপত্রের আদান-প্রদান করা যায় তার নাম কী?
ক. ই-বুক খ. ই-গেম গ. ই-পোস্ট ঘ. ই-মেইল
৪৮. নতুন কণিকা নিউট্রিনো সম্পর্কে কোথা থেকে জানা যাবে?
ক. উইকিপিডিয়াতে খ. ই-মেইলে
গ. নোটবুকে ঘ. বুক রিডারে
৪৯. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করা হয়-
i. ব্যক্তিগত যোগাযোগে
ii. বিনোদনে
iii. প্রকাশনায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫০. ছবি ডাউনলোড করতে প্রয়োজন-
i. কম্পিউটার
ii. ফ্যাক্স
iii. ইন্টারনেট
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড় এবং ৫১ ও ৫২ নং প্রশ্নের উত্তর দাও:
অনামিকা বই পড়তে খুব পছন্দ করে। তাই সে বিভিন্ন বই পড়ে ও ইন্টারনেটে বই কেনার অর্ডার দেয়। পরবর্তী সময় বইগুলো বাসায় পৌঁছে দেওয়া হয়।
৫১. নিচের কোনটির মাধ্যমে অনামিকা বই পড়তে পারে?
ক. ই-মেইল খ. ল্যাপটপ
গ. ই-বুক রিডার ঘ. ইসিজিপি
৫২. অনামিকার এ ধরনের অর্ডার ইসিজিপি দেওয়ার সুবিধা কী?
i. সময় ও অর্থের লাঘব
ii. শ্রম লাঘব
iii. সামাজিক অভ্যাস
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫৩. কোন শিক্ষা প্রতিষ্ঠান প্রথম প্রযুক্তি দিয়ে ভর্তি প্রক্রিয়া শুরু করেছিল?
ক. ঢাকা বিশ্ববিদ্যালয়
খ. শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
গ. ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়
ঘ. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
৫৪. কাগজবিহীন ভর্তি প্রক্রিয়াটি কবে উদ্বোধন করা হয়?
ক. ২০০৯ সালের ২০ আগস্ট খ. ২০০৯ সালের ২১ আগস্ট
গ. ২০০৮ সালের ২০ আগস্ট ঘ. ২০০৮ সালের ২১ আগস্ট
৫৫. কোন সালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ঠিক করল তারা পুরো প্রক্রিয়াটি তথ্য প্রযুক্তি দিয়ে শেষ করবে?
ক. ২০০৯ খ. ২০০৮ গ. ২০০৭ ঘ. ২০০৬
৫৬. তথ্য প্রযুক্তি ব্যবহার করে ভর্তি প্রক্রিয়া কার্যক্রম শুরু হয় কত সালে?
ক. ২০০৭ খ. ২০০৮ গ. ২০০৯ ঘ. ২০১০
৫৭. এখন অনেক অফিস পুরোপুরি কী অফিসে পাল্টে গেছে?
ক. কম্পিউটার অফিসে খ. কাগজবিহীন অফিসে
গ. প্রযুক্তি অফিস ঘ. প্রযুক্তিবিহীন অফিসে
৫৮. নতুন প্রজন্মের মানুষেরা আজকাল কাগজে না লিখে কোথায় লিখতে পছন্দ করে?
ক. প্রিন্টারে খ. ব্যালট পেপারে
গ. কম্পিউটারে ঘ. ইলেকট্রনিক মেশিনে
৫৯. সর্বপ্রথম কোন পত্রিকায় কাগজবিহীন অফিসের ধারণা দেওয়া হয়?
ক. নিউজ উইক খ. নিউইয়র্ক টাইমস
গ. বিজনেস উইক ঘ. ডেইলি স্টার
৬০. ঘরে বসে অফিসের কাজ সম্পাদন করতে ইন্টারনেটের পাশাপাশি কোন বিষয়টি থাকা আবশ্যক?
ক. ল্যাপটপ খ. মোবাইল
গ. প্রোগ্রামিংয়ে দক্ষতা ঘ. নোটবুক
৬১. বিজনেস উইক নামের একটা ম্যাগাজিনে প্রথমবার ভার্চুয়াল অফিস সম্পর্কে একটি প্রবন্ধ ছাপা হয়েছিল কবে?
ক. ১৯৭৫ সালে খ. ১৯৮৩ সালে
গ. ১৯৮৬ সালে ঘ. ২০০০ সালে
৬২. একটি কম্পিউটারের সাথে আরেকটি কম্পিউটার যুক্ত আছে নিচের কোনটির মাধ্যমে?
ক. ইলেকট্রনিক নেটওয়ার্ক খ. কম্পিউটার নেটওয়ার্ক
গ. ভার্চুয়াল নেটওয়ার্ক ঘ. টোনার নেটওয়ার্ক
৬৩. জনাব হোসেন ছোট পুত্র সাফিন মেডিকেল কলেজে ভর্তি হবে ইন্টারনেটে বিজ্ঞপ্তি দেখে একরাতে সে কম্পিউটারের মাধ্যমে ভর্তির আবেদন করে। এ প্রক্রিয়ায় প্রাপ্ত সুবিধাটি হলো-
i. সময় ও অর্থ সাশ্রয়
ii. শারীরিক শ্রম লাঘব
iii. পরিবেশ সংরক্ষণ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৬৪. স্মার্টফোনে মোবাইল ব্যাংকিং অ্যাপ ব্যবহার করে-
i. ব্যালেন্স চেক করা যায়
ii. ইউটিলিটি বিল পরিশোধ করা যায়
iii. সরাসরি লেনদেন করা যায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ৬৫ ও ৬৬ নং প্রশ্নের উত্তর দাও:
রাফি'র আজ স্কুল ছুটি। সে ভাবল পত্রিকা পড়বে কিন্তু দেখলো আজ পত্রিকাওয়ালা আসেনি। এমন সময় সে দেখলো তার বড় তার ভর্তির ভাই ল্যাপটপ ব্যবহার করে বিশ্ববিদ্যালয়ে আবেদনপত্র পূরণ করছে।
৬৫. রাফির বড় ভাই প্রকৃত পক্ষে কোনটি ব্যবহার করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনপত্র পূরণ করছে?
ক. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খ. মোবাইল প্রযুক্তি
গ. ল্যাপটপ ঘ. ল্যান্ড ফোন প্রযুক্তি
৬৬. রাফি পত্রিকা পড়তে পারে-
i. ল্যাপটপ ব্যবহার করে
ii. ইন্টারনেট ব্যবহার করে
iii. টেলিভিশন ব্যবহার করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৬৭. অফিসে না এসে অফিসের কাজ-কর্ম চলছে এরকম অফিসের নাম কী?
ক. কম্পিউটার অফিস খ. ভার্চুয়াল অফিস
গ. ম্যানেজমেন্ট অফিস ঘ. ইনচুয়াল অফিস
৬৮. কাগজবিহীন অফিসে একজন আরেকজনের কাছে ফাইল আদান প্রদান করে কীসের মাধ্যমে?
ক. পিয়নের খ. হ্যান্ড নোটের
গ. তারের ঘ. নেটওয়ার্কের
৬৯. কাগজবিহীন প্রতিষ্ঠান কোনটি?
ক. ব্যাংক খ. ই-অফিস
গ. কল সেন্টার ঘ. কাস্টমার কেয়ার
৭০. নেটওয়ার্কে সুবিধার কারণে বাসাকেই অফিস হিসেবে ব্যবহার করার প্রক্রিয়াটি কোন সময় থেকে শুরু হয়েছে?
ক. ১৯৮১ খ. ১৯৮২ গ. ১৯৮৪ ঘ. ১৯৮৩
৭১. প্রথম ভার্চুয়াল অফিস শুরু হয় কত সালে?
ক. ১৯৮৩ সালে খ. ১৯৯৩ সালে
গ. ১৯৯৪ সালে ঘ. ১৯৯৭ সালে
৭২. ভার্চুয়াল অফিসের সবচেয়ে চমকপ্রদ সুবিধাটি কী?
ক. অফিসের কাছাকাছি থাকতে হয়
খ. অফিসেই থাকতে হয়
গ. অফিসের কোয়ার্টারে থাকতে হয়
ঘ. যেখানে ইচ্ছা সেখানে থাকতে পারে
৭৩. আমাদের দেশে নানা জায়গায় কী আছে?
ক. কল সেন্টার খ. কম্পিউটার সেন্টার
গ. কাগজবিহীন অফিস ঘ. ইন্টারনেট অফিস
৭৪. ঘরে বসে আয় করার জন্য কম্পিউটার ও ইন্টারনেট সংযোগ ছাড়াও আর কীসের প্রয়োজন হয়?
ক. জ্ঞান খ. দক্ষতা গ. অভিজ্ঞতা ঘ. যোগ্যতা
৭৫. বাসায় বসে টাকা আয় করতে কিসের দরকার?
ক. কম্পিউটার ও মোবাইল ফোন
খ. রেডিও ও মোবাইল ফোন
গ. কম্পিউটার ও ইন্টারনেট
ঘ. কম্পিউটার
৭৬. কম্পিউটার ও ইন্টারনেট ইন্টারনেট ও মোবাইল ফোন ভার্চুয়াল অফিসের ফলে যেসব লাভ হবে তা হলো-
i. অফিসের জন্য বড় বিল্ডিং দরকার হবে না
ii. অফিসে যাওয়া-আসার সময় বেঁচে যাবে
iii. অনেক কম বেতনে কর্মী পাওয়া যারে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৭৭. তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কল্যাণে সম্ভব-
i. ভার্চুয়াল অফিস
ii. কল সেন্টার
iii. কাগজবিহীন অফিস
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড় এবং ৭৮ ও ৭৯ নং প্রশ্নের উত্তর দাও:
তায়েবা পড়াশুনার পাশাপাশি বাসায় বসে অনলাইনে বিভিন্ন কাজ করে টাকা উপার্জন করে। ফলে সে আর্থিকভাবে অনেক লাভবান হচ্ছে।
৭৮. তায়েবার বাসায় বসে কাজ করার ধরনটিকে কী বলে?
ক. ই-মেইল খ. ই-কমার্স গ. ই-বুক ঘ. আউটসোর্সিং
৭৯. তায়েবার কাজ করার জন্য প্রয়োজন-
i. কম্পিউটার
ii. ইন্টারনেট
iii. আইএসপি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৮০. বাংলাদেশ এখন কী তৈরি করে বিদেশে রপ্তানি করে?
ক. র্যাম খ. জাহাজ গ. প্রোগ্রাম ঘ. কম্পিউটার
৮১. বাংলাদেশ এখন বিশাল জাহাজ তৈরি করে সেগুলো কী করে?
ক. বিনামূল্যে দিয়ে দেয় খ. মাছ ধরে
গ. নদীতে ভাসিয়ে দেয় ঘ. বিদেশে রপ্তানি করে
৮২. জাহাজ বানাতে নিচের কোনটি প্রয়োজন?
ক. ধাতব টুকরা খ. কাগজের টুকরা
গ. প্লাস্টিকের টুকরা ঘ. কাঠের টুকরা
৮৩. ওয়েন্ডিংয়ের তীব্র আলোতে নিচের কোনটির ক্ষতি হয়?
ক. হাত খ. চোখ গ. মাথা ঘ. পা
৮৪. যারা ওয়েন্ডিংয়ের কাজ করে তাদেরকে কী পরে কাজ করতে হয়?
ক. বুট জুতা খ. মোজা গ. টুপি ঘ. চশমা
৮৫. ওয়েন্ডিংয়ের বিপজ্জনক কাজগুলো এখন আন্তে আন্তে কীসের দায়িত্বে দেওয়া হচ্ছে?
ক. মানুষ খ. রোবট গ. গাড়ি ঘ. জাহাজ
৮৬. রোবটরা কখনো কী হয় না?
ক. একঘেয়ে খ. ক্ষতিগ্রস্ত গ. যান্ত্রিক ঘ. ক্লান্ত
৮৭. কোনটিকে শ্রমিকের বিকল্প হিসেবে ব্যবহার করা যায়?
ক. কম্পিউটার খ. যন্ত্র গ. অর্থ ঘ. রোবট
৮৮. একঘেয়ে বিপজ্জনক কাজগুলো কারা ভালোভাবে করতে পারে?
ক. কম্পিউটার খ. ইন্টারনেট গ. রোবট ঘ. ড্রোন
৮৯. কলকারখানার ঝুঁকিপূর্ণ কাজ সহজেই করা সম্ভব কোনটির মাধ্যমে?
ক. ড্রোন খ. রোবট
গ. সফটওয়্যার ঘ. কম্পিউটার
৯০. কোন প্রেক্ষাপটে বড় বড় কাজ মানুষের পরিবর্তে রোবট দিয়ে করাতে চিন্তা করছে?
ক. ক্লান্তি, ঝুঁকি, সময় খ. জীবন, পণ্য, আয়
গ. সময়, আয়, জীবন ঘ. ক্লান্তি, আয়, বিনিয়োগ
৯১. আজকাল যুদ্ধবিমানে কী থাকে না?
ক. বোমা খ. তথ্য প্রযুক্তি
গ. ড্রোনার ঘ. পাইলট
৯২. রোবট, পাইলটবিহীন ড্রোন ও ই-ক্লাসরুম এগুলো কোন পদ্ধতিতে কাজ করবে?
ক. তথ্য প্রযুক্তি খ. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
গ. যোগাযোগ প্রযুক্তি ঘ. রেডিও প্রযুক্তি
৯৩. যুদ্ধবিমানগুলো আজকাল কী দ্বারা পরিচালিত হচ্ছে?
ক. পাইলট খ. রোবট
গ. পাইলটবিহীন ড্রোন ঘ. যোদ্ধা
৯৪. চালকবিহীন উড়োজাহাজ বর্তমানে কোন কাজে ব্যবহৃত হচ্ছে?
ক. যাত্রী পরিবহনে খ. ত্রাণ বিতরণে
গ. যুদ্ধ ও গোয়েন্দাগিরিতে ঘ. উদ্ধার কাজে
৯৫. রোবটের বৈশিষ্ট্য হচ্ছে-
i. এটা বিপজ্জনক কাজ করতে পারে
ii. এটা ক্লান্ত হয় না
iii. এটা মানুষ নিয়ন্ত্রণ করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৯৬. আজকাল পৃথিবীর বড় বড় কলকারখানার কাজগুলো-
i. রোবটরা করে
ii. মানুষেরা কেবল তদারকি করে
iii. মানুষেরা নিজ হাতে করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড় এবং ৯৭ ও ৯৮নং প্রশ্নের উত্তর দাও:
রিভার বাসায় কম্পিউটার নেটওয়ার্কের ব্যবস্থা রয়েছে। সে বাসায় বসে অফিসের কাজ-কর্ম করে, তার পাশাপাশি বাসার কাজকর্মও সেরে ফেলে। অফিসের কাজকর্মের জন্য তাকে অফিসে যেতে হয় না।
৯৭. রিভা কোন ধরনের অফিসে কাজ করে?
ক. কলসেন্টারে খ. জিপিএস অফিসে
গ. ইলেকট্রনিক অফিসে ঘ. ভার্চুয়াল অফিসে
৯৮. রিভার অফিসের সুবিধাগুলো হলো-
i. যারা কাজ করে, তাদের সশরীরে অফিসে থাকতে হয়
ii. সশরীরে অফিসে থাকতে হয় না
iii. যেখানে ইচ্ছা সেখানে থাকতে পারে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৯৯. সমাজের নানা প্রয়োজনে আমরা কী ব্যবহার করি?
ক. যন্ত্র খ. তীর গ. হাতিয়ার ঘ. কামান
১০০. সামাজিক চাহিদা পূরণে নিচের কোনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?
ক. পিটিসি খ. আইপিটি গ. ইটিসি ঘ. আইসিটি
১০১. সামাজিক অনুষ্ঠানের জন্য এখন কীসের মাধ্যমে দাওয়াত দেওয়া যায়?
ক. ই-তথ্য খ. ই-কার্ডের
গ. কম্পিউটারের ঘ. ই-বুক রিডারের
১০২. ভিন্ন দেশে বা ভিন্ন দূরত্বে থাকা বন্ধুদের এখন শুভেচ্ছা বার্তা পাঠানো হয় কীসের সাহায্যে?
ক. ই-বুক খ. ই-কার্ড
গ. ইলেকট্রনিক ফাইল ঘ. ভিজিটিং কার্ড
১০৩. ই-কার্ড কোথায় পাওয়া যায়?
ক. ইন্টারনেটে খ. কম্পিউটারে
গ. মার্কেটে ঘ. বাজারে
১০৪. কম্পিউটারে ই-কার্ড তৈরি করে তুমি কোন পদ্ধতিতে পাঠাবে?
ক. ই-বুক রিডার খ. ই-মেইল
গ. ডাকযোগে ঘ. এসএমএস
১০৫. কাগজের আমন্ত্রণপত্র এবং টেলিফোন ছাড়াও অনুষ্ঠানের দাওয়াত দেওয়া যায় আর কোন উপায়ে?
ক. ঢোল বাজিয়ে খ. চিঠি লিখে
গ. ফ্যাক্সের মাধ্যমে ঘ. মুঠোফোনের খুদে বার্তায়
১০৬. শুভেচ্ছা জানাতে কোনটি অনেক জনপ্রিয়?
ক. ইন্টারনেট খ. রেডিও
গ. মুঠোফোনের খুদে বার্তা ঘ. ফ্যাক্স
১০৭. কোনটি সামাজিক যোগাযোগের মাধ্যমে সামাজিক কর্মকান্ড সহজভাবে করার সুযোগ করে দিচ্ছে?
ক. ইন্টারনেট ওয়েবসাইট খ. ই-মেইল
গ. ই-কার্ড ঘ. ফেসবুক
১০৮. নিচের কোনটিতে পছন্দের গান বাজিয়ে ও প্রিয় বন্ধুকে শুভেচ্ছা জানানোর রেওয়াজ চালু হয়েছে?
ক. টেলিভিশনে খ. মোবাইলে
গ. এফএম রেডিওতে ঘ. ইন্টারনেটে
১০৯. কোনটির মাধ্যমে শ্রবণ প্রতিবন্ধীরাও ভাববিনিময় করতে পারে?
ক. ই-কার্ড খ. এসএমএস
গ. ই-বুক ঘ. ই-কমার্স
১১০. ছবি আপলোড করার একটি জনপ্রিয় সাইট কোনটি?
ক. ফেসবুক খ. ইয়াহু
গ. গুগলের পিকাসা ঘ. গুগল চর্ম
১১১. গুগলে ছবি Upload করার সাইটের নাম কী?
ক. google image খ. Picasa
গ. flicker ঘ. my space
১১২. তুমি তোমার জন্মদিনের অনুষ্ঠানের ভিডিও করে তোমার বন্ধুদেরসহ সারা বিশ্বে ছড়িয়ে দিতে চাও। এক্ষেত্রে তুমি কোন ওয়েবসাইটটি ব্যবহার করবে?
ক. www.youtube.com
খ. www.picasa.google.com
গ. www.google.com
ঘ. www.bing.com
১১৩. ছবি সংরক্ষণ আর বিতরণের জন্যে চমৎকার কী রয়েছে?
ক. কম্পিউটার খ. ওয়েবসাইট
গ. অ্যালবাম ঘ. কোনোটিই নয়
১১৪. একজন মানুষ কত টাকা খরচ করে একটি ই-কার্ড পাঠাতে পারে?
ক. দশ টাকা খ. পঞ্চাশ টাকা
গ. একশত টাকা ঘ. কোনো টাকা লাগে না
১১৫. কথা বলা সফটওয়্যার এর মাধ্যমে কারা কম্পিউটার ব্যবহার করতে পারে?
ক. শ্রবণ প্রতিবন্ধীরা খ. দৃষ্টিপ্রতিবন্ধীরা
গ. বাক প্রতিবন্ধীরা ঘ. অপরাধীরা
১১৬. পিকাসা এর মূল প্রতিষ্ঠান কোনটি?
ক. ইয়াহু খ. ক্রোম গ. গুগল ঘ. ইউটিউব
১১৭. SMS-এর পূর্ণনাম-
ক. Short Mail Service খ. Short Message Service
গ. Short Mail Serval ঘ. Short Memory Storage
১১৮. এসএমএসকে বাংলায় কী বলা হয়?
ক. ই-মেইল খ. খুদেবার্তা
গ. সংক্ষিপ্ত সেবা ঘ. বার্তা
১১৯. এসএমএস ও এমএমএস এর পার্থক্য কি?
ক. টেক্সট ও সার্ভিস খ. গতি ও সময়
গ. টেক্সট ও মাল্টিমিডিয়া ঘ. ফটো ও ডিজাইন
১২০. ই-কার্ড কয়ভাবে পাঠানো যায়?
ক. ১ খ. ২ গ. ৩ ঘ. ৪
১২১. কোনটি ভিডিও শেয়ারিংয়ের ওয়েবসাইট?
ক. www.picasa.google.com
খ. www.fickr.com
গ. www.youtube.com
ঘ. www.gmail.com
১২২. ইন্টারনেটের সাইটগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয়-
i. ই-মেইল
ii. গুগলের পিকাসা
iii. ইয়াহুর ফ্লিকার
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১২৩. কোন প্রযুক্তি আমাদের সামাজিক যোগাযোগকে দ্রুত ও কার্যকরী করে তুলেছে?
ক. তথ্য খ. তথ্য ও যোগাযোগ
গ. যোগাযোগ ঘ. আধুনিক
১২৪. বর্তমানে কতটি সামাজিক যোগাযোগ সাইট রয়েছে?
ক. প্রায় দশটি খ. প্রায় বিশটি
গ. প্রায় পঞ্চাশটি ঘ. প্রায় শতাধিক
১২৫. বর্তমানে পণ্যের বিজ্ঞাপন দেওয়ার জনপ্রিয় মাধ্যম কোনটি?
ক. কল সেন্টার খ. রেডিও
গ. সামাজিক নেটওয়ার্কিং সাইট ঘ. উইকিপিডিয়া
১২৬. "www.myspace.com" কোন ধরনের ওয়েবসাইট?
ক. সামাজিক যোগাযোগ খ. ই-কমার্স
গ. ভিডিও শেয়ারিং ঘ. আউটসোর্সিং
১২৭. মাই স্পেস হচ্ছে-
ক. নিজের স্থান খ. সামাজিক যোগযোগের সাইট
গ. একটি প্রোগ্রাম ঘ. একটি স্থান বিশেষ
১২৮. "www.Linked-in.com" কোন ধরনের ওয়েবসাইট?
ক. আউটসোর্সিং খ. ভিডিও শেয়ারিং
গ. সামাজিক যোগাযোগ ঘ. ই-কমার্স
১২৯. সবচেয়ে বেশি ব্যবহৃত ওয়েবসাইট কোনটি?
ক. টুইটার খ. গুগল প্লাস
গ. জোপ্লা ঘ. ফেসবুক
১৩০. ফেসবুক অনুযায়ী একজন মানুষের সঙ্গে অন্য যত মানুষের যোগাযোগ থাকবে তারা সবাই কী?
ক. প্রতিবেশী খ. বন্ধু
গ. সামাজিক সম্পর্ক ঘ. ভাই-বোন
১৩১. ফেসবুকে তোমার বন্ধু হওয়ার জন্য তুমি তাকে কী' পাঠাবে?
ক. অনুরোধ খ. স্ট্যাটাস গ. প্রোফাইল ঘ. ছবি
১৩২. বিভিন্ন সাইটে বা যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে কোনটি সবচেয়ে জনপ্রিয়?
ক. Google+ খ. youtube গ. gmail ঘ. picasa
১৩৩. সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে যা যা ঘটছে তার অন্তর্ভুক্ত নয় কোনটি?
ক. নেটওয়ার্ক ছোট হয়ে আসা খ. সামাজিক বিপ্লব ঘটানো
গ. ব্যবসায়িাকি উদ্দেশ্য সাধন ঘ. সামাজিক আন্দোলন সংগঠন
১৩৪. সামাজিক যোগাযোগ সাইটে ব্যবহারকারীর পরিচিতিমূলক বিশেষায়িত ওয়েবপেইজকে কী বলে?
ক. ফাইল খ. পোর্টফোলিও
গ. ইলেকট্রনিক ফাইল ঘ. প্রোফাইল
১৩৫. সামাজিক বিপ্লব ঘটানো সম্ভব কোনটির মাধ্যমে?
ক. গুগোল খ. ভিডিও শেয়ারিং সাইট
গ. সামাজিক নেটওয়ার্ক ঘ. সামাজিক সংকট
১৩৬. সামাজিক যোগাযোগের সাইটের মাধ্যমে গণঅভুত্থান ঘটেছে কোন দেশে?
ক. ইরাক খ. ইংল্যান্ড গ. ইরান ঘ. তিউনিসিয়া
১৩৭. বাংলাদেশে নিরাপদ সড়ক আন্দোলন ঘটে কত সালে?
ক. ২০১৬ খ. ২০১৭ গ. ২০১৮ ঘ. ২০১৯
১৩৮. কোটা সংস্কার আন্দোলন ঘটে কোন দেশে?
ক. মিশর খ. লিবিয়া গ. তিউনিসিয়া ঘ. বাংলাদেশ
১৩৯. সামাজিক যোগাযোগ ব্যবস্থা হলো-
i. এক্স
ii. ফেসুবক
iii. ই-লার্নিং
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii