শ্রেণি : একাদশ - দ্বাদশ || অধ্যায় - ৬
ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম
সৃজনশীল প্রশ্ন
শ্রেণি : একাদশ - দ্বাদশ || অধ্যায় - ৬
ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম
সৃজনশীল প্রশ্ন
১. উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
ক. ডেটাবেজ কী?
খ. কুয়েরি কমান্ডের অন্যতম কাজটি ব্যাখ্যা কর।
গ. Teacher's table এর ফিল্ডগুলোর ডেটা টাইপ ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের টেবিল দুটির মধ্যে রিলেশন - তৈরির সম্ভাব্যতা যাচাই কর।
২. একটি কলেজের ফলাফলের ডেটাবেজ থেকে একজন শিক্ষার্থীর তথ্য খোঁজার জন্য তিনজন শিক্ষার্থীকে নির্দেশ দেয়া হলো। 1 শিক্ষার্থী শর্ত সাপেক্ষে কমান্ড দিয়ে, 2 শিক্ষার্থী ডেটাবেজের টেবিলে তথ্য সাজিয়ে এবং 3 শিক্ষার্থী 2 শিক্ষার্থীর চেয়ে দ্রুততম কৌশল প্রয়োগ করে তথ্য খুঁজে বের কর।
ক. ডেটা এনক্রিপশন কী?
খ. জাতীয় পরিচয়পত্রের তথ্য সংবলিত ডেটাবেজের ধরন ব্যাখ্যা কর।
গ. তথ্য খোঁজার ক্ষেত্রে 2 শিক্ষার্থীর কৌশল বর্ণনা কর।
ঘ. 1 ও 3 শিক্ষার্থীর কৌশল দুটির মধ্যে কোনটি উত্তম? বিশ্লেষণপূর্বক মতামত দাও।
৩. সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য 'ক' এলাকার ভোটার তালিকা হালনাগাদ করার পরিকল্পনা করেছে। এজন্য প্রয়োজনীয় তথ্য সরবরাহ করার জন্য তথ্য সংগ্রহকারীকে একজন ভোটারের নাম, পিতার নাম, বয়স, ধর্ম, জন্মতারিখ, জন্মস্থান সংগ্রহ করার জন্য বললেন। উক্ত তথ্য দিয়ে একটি ডেটাবেজ ফাইল তৈরি করা হলো। অন্যদিকে, নাম, বয়স ও জন্মতারিখ ব্যবহার করে পরিসংখ্যান করার জন্য অপর একটি ফাইল তৈরি করা হলো।
ক. SQL কী?
খ. 'প্রাইমারি কি ও ফরেন কি এক নয়' ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে বর্ণিত নির্বাচন অনুষ্ঠানের জন্য ডেটাবেজ ফাইলের ফিল্ডের ডেটা টাইপের বর্ণনা দাও।
ঘ. উদ্দীপকে বর্ণিত দু'টি ফাইলের মধ্যে কীভাবে রিলেশন তৈরি করা যায়? -তোমার মতামত দাও।
৪. উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
টেবিল দু'টি থেকে যাদের বেতন 30,000 বা তার চেয়ে বেশি তাদের নাম ও পদবি দেখাতে বলা হলো। 'খ' নামক ব্যক্তি শর্তসাপেক্ষে কমান্ড দিয়েই উক্ত কাজটি করে দিল্ কিন্তু এই প্রক্রিয়ায় একটু বেশি সময় নিচ্ছিল। 'গ' নামক ব্যক্তি বলল, একটি গুরুত্বপূর্ণ ফাইল তৈরি করলে উক্ত কাজটি অনেকটা দ্রুত হবে তবে ডেটা এন্ট্রিতে একটু বেশি সময় নিবে।
ক. RDBMS কী?
খ. SQL-কে ডেটাবেজের অন্যতম হাতিয়ার বলার কারণ ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের টেবিল দু'টিতে প্রয়োজনীয় কলাম যুক্ত করে ডেটা রিলেশন তৈরি কর।
ঘ. 'গ' ব্যক্তি যা বললেন, তার সাথে তুমি কি একমত? যুক্তিসহ ব্যাখ্যা কর।
৫. উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
ক. কুয়েরি কী?
খ. গোপনীয়তাই ডেটার নিরাপত্তার প্রধান হাতিয়ার- ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে ব্যবহৃত চিত্র-1 টেবিলে Roll ও DOB ফিল্ডের মাঝে Address ফিল্ড সংযোজন প্রক্রিয়াটি বর্ণনা কর।
ঘ. উদ্দীপকে দুটি টেবিলের মধ্যে কী ধরনের Relation সম্ভব তা তোমার মতামতসহ ব্যাখ্যা কর।
৬. বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যৌথভাবে দেশের যাবতীয় কৃষকদের একটি তালিকা তৈরি করেছে। এখানে তারা কৃষকদের নাম, জাতীয় পরিচয়পত্রের নম্বর, জন্মতারিখ, কৃষি খাতের নাম (যেমন- পোল্ট্রি, গবাদি পশুর খামার, চাষাবাদ ইত্যাদি), পরিবারের সদস্য সংখ্যাসহ আরো বিভিন্ন তথ্য সংগ্রহ করেছে।
ক. সাইফার টেক্সট কী?
খ. ডেটা সিকিউরিটির অন্যতম প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানের ডেটাবেজ তৈরির সময় বিবেচ্য বিষয়টি ব্যাখ্যা কর।
ঘ. ইনডেক্স তৈরি করার পর INSERT, UPDATE, DELETE কুয়েরি করতে বেশি সময় লাগার যৌক্তিকতা ব্যাখ্যা কর।
৭. নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
ক. কম্পোজিট প্রাইমারি কি বলতে কি বুঝ?
খ. ডেটার নিরাপত্তায় এনক্রিপশন কার্যকরী পদ্ধতি- কথাটি ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের আলোকে টেবিল-১ এর ফিল্ডগুলোর ডেটাটাইপ বর্ণনা কর।
ঘ. উদ্দীপকের টেবিল দুটির মধ্যে সম্পর্ক স্থাপন সম্ভব কি-না- বিশ্লেষণপূর্বক মতামত দাও।
৮. উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
ক. RDBMS কী?
খ. ডেটাবেজ রিলেশন তৈরির দুটি শর্ত লিখ।
গ. টেবিল-২ এ Date নামে নতুন একটি ফিল্ড সংযোজনের প্রক্রিয়া ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের টেবিল-১ এর তৃতীয় ফিন্ডকে ঊর্ধ্বক্রম অনুসারে সাজানোর ধাপ বিশ্লেষণ করে টেবিলটি তৈরি করে প্রদর্শন কর।
৯. নিচের উদ্দীপকটি লক্ষ কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
ক. ডেটাটাইপ কী?
খ. বড় বড় প্রতিষ্ঠানের ডেটাবেজ কী? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে Stu Result টেবিল এর ফিল্ডগুলোর ডেটা টাইপ বর্ণনা কর।
ঘ. উদ্দীপকের টেবিলদ্বয়ের মধ্যে রিলেশন তৈরির সম্ভাব্যতা E-R মডেলের মাধ্যমে দেখাও।
১০. নিচের উদ্দীপকটি লক্ষ কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
ক. DBMS কী?
খ. ডেটাবেজ রিলেশন তৈরির পর প্রাইমারি কী পরিবর্তন করা যায় না কেন? ব্যাখ্যা কর।
গ. Table-1 এ ব্যবহৃত ডেটা টাইপসমূহ বর্ণনা কর।
ঘ. বাস্তবতার প্রেক্ষিতে উদ্দীপকের টেবিল দুটিতে যে ধরনের সম্পর্ক করা যায় তা দেখাও এবং ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমে তার প্রভাব মূল্যায়ন কর।
১১. নিচের উদ্দীপকটি লক্ষ কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
ক. সাইফার টেক্সট কী?
খ. "প্রাইমারি কি ও ফরেন কি এক নয়?- ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের Admission Table টির ফিল্ডের ডেটা টাইপ ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের দুটি টেবিলের মধ্যে রিলেশন তৈরি করা সম্ভব কি-না- বিশ্লেষণপূর্বক মতামত দাও।
১২. নিচের উদ্দীপকটি লক্ষ কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
ক. জাংশন টেবিল কী?
খ. Look up wizard টাইপে ডেটা সুনির্দিষ্ট হতে হয়- বুঝিয়ে লেখ।
গ. Student Table এর ফিল্ডগুলোর ডেটা টাইপ ব্যাখ্যা কর।
ঘ. Student Table এর রেকর্ডগুলো অদ্বিতীয়ভাবে শনাক্ত করার জন্য কোন ধরনের কী-ফিল্ড ব্যবহৃত হবে? বিশ্লেষণ কর।
১৩. একটি কোম্পানির ডাটাবেজে নিম্নরূপ দুটি টেবিল রয়েছে:
কোম্পানির মালিক "Product" টেবিল থেকে তথ্য অনুসন্ধানের জন্য ১ম ফিল্ডের ভিত্তিতে ডাটা এমন পদ্ধতিতে সাজালেন যাতে পরবর্তীতে নতুন পণ্য সংযোজন করলেও পুনরায় সাজাতে না হয়।
ক. কর্পোরেট ডেটাবেজ কী?
খ. RDBMS-এ ছবি ইনসার্ট করার জন্য কোন ডেটা টাইপ ব্যবহৃত হয়- ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের টেবিলদ্বয়ের মধ্যে কি ধরনের রিলেশন সম্ভব- ব্যাখ্যা কর।
ঘ. মালিকের ব্যবহৃত রেকর্ড সাজানোর পদ্ধতির সুবিধা 8 বিশ্লেষণ কর।
১৪. নিচের টেবিলটি লক্ষ কর এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর দাও:
ক. ডেটাবেজ কী?
খ. ডেটাবেজ কেন ইনডেক্সিং করা হয়- ব্যাখ্যা কর।
গ. টেবিলটির শেষের তিনটি কলামের ডেটা টাইপগুলোর বর্ণনা দাও।
ঘ. উদ্দীপকে টেবিলটি তৈরির জন্য SQL কমান্ড লিখ।
১৫. দৃশ্যকল্প-১
ডেটা এনক্রিপশন পাঠদান শেষে শিক্ষক ছাত্রদেরকে নিজ নিজ নামের এনক্রিপশন লিখতে বললে SIFAT লিখল VLIDW.
দৃশ্যকল্প-২
আফতাব ব্যাংক দেশের বিভিন্ন স্থানে অবস্থিত। তাদের ৫০টি শাখায় অনলাইন লেনদেন কার্যক্রম চালু করে। Tiger নামের একটি গ্রুপ ব্যাংকের সিস্টেমের দুর্বলতার কারণে অনলাইন লেনদেনে ঢুকে পড়েন। কিন্তু কোনো প্রকার ক্ষতি সাধন না করে ব্যাংক কর্তৃপক্ষকে সতর্ক করেন।
ক. এনটিটি কী?
খ. "ডেটাবেজের কল্যাণে আজ ঘরে বসে বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফরম পূরণ করা সম্ভব হচ্ছে"-ব্যাখ্যা কর।
গ. SIFAT এর ব্যবহৃত পদ্ধতিটি বিশ্লেষণ কর।
ঘ. Tiger নামধারী গ্রুপের কর্মকাণ্ড মূল্যায়ন কর।
১৬. নিচের উদ্দীপকটি লক্ষ কর:
ক. সাইফার টেক্সট কী?
খ. কুয়েরি কমান্ড "Select Roll, Name From Students,"- ব্যাখ্যা কর।
গ. Teacher's Table-এর ফিল্ডগুলোর ডেটা টাইপ ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের টেবিলদ্বয়ের মধ্যে কোন ধরনের রিলেশন স্থাপন করা সম্ভব তা বিশ্লেষণ কর।
১৭. নিচের উদ্দীপকটি লক্ষ কর-
ক. কুয়েরি ল্যাঙ্গুয়েজ কী?
খ. গোপনীয়তাই ডেটার নিরাপত্তার প্রধান হাতিয়ার- ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে ব্যবহৃত চিত্র-১ টেবিলে Roll এবং DOB ফিল্ডের মাঝে Address ফিল্ড সংযোজন প্রক্রিয়া বর্ণনা কর।
ঘ. উদ্দীপকে দুটি টেবিলের মধ্যে কী ধরনের Relation সম্ভব তা তোমার মতামতসহ ব্যাখ্যা কর।
১৮. শফিক www.hotel.bd নামে সাইটের জন্য সিলেটের হোটেলগুলোর তথ্য সংবলিত একটি ডেটাবেজ তৈরির পরিকল্পনা করল। এই ডেটাবেজটিতে থাকবে বিভিন্ন হোটেলের নাম, ঠিকানা, রুমের সংখ্যা, সম্ভাব্য সর্বোচ্চ ও সর্বনিম্ন ভাড়া, ফোন নম্বর ইত্যাদি।
ক. ফাংশন কী?
খ. ডিবাগিং কেন গুরুত্বপূর্ণ?
গ. শফিকের পরিকল্পনার মতো একটি নমুনা ডেটাবেজ তৈরি কর।
ঘ. উদ্দীপকের আলোকে ডেটাবেজটি তৈরি হলে তা পর্যটকদের জন্য অত্যন্ত সহায়ক হবে- উক্তিটির যথার্থতা মূল্যায়ন কর।
১৯. কলেজিয়েট গার্লস স্কুল ও উইমেন্স কলেজের প্রিন্সিপ্যাল স্যার ছাত্রীদের ডেটাবেজ তৈরির উদ্যোগ গ্রহণ করলেন। ছাত্রীর নাম, রোল নম্বর, পিতার মোবাইল নম্বর, ভর্তির তারিখ ফিল্ডগুলোর সাহায্যে ডেটাবেজ তৈরির সিদ্ধান্ত নিলেন।
ক. ইন্ডেক্সিং কী?
খ. ডেটাবেজে সর্বোময় কর্তার (ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর) ভূমিকা ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে উল্লিখিত ফিল্ডগুলো নিয়ে Student নামের একটি ডেটাবেজ টেবিল তৈরির পদ্ধতি বর্ণনা কর।
ঘ. উদ্দীপকের ফিল্ডগুলো নিয়ে ডেটাবেজ তৈরি করা হলে কলেজ কর্তৃপক্ষ কী কী সুবিধা-অসুবিধা পেতে পারে বলে তুমি মনে কর? বিশ্লেষণ করে তোমার মতামত দাও।
২০. ডেটা সিকিউরিটির বিভিন্ন পদ্ধতির মধ্যে একটি হলো ডেটাকে গোপনীয় সংকেতে রূপান্তর করে আদান-প্রদান করা।
ক. ডেটা সিকিউরিটি কী?
খ. Action query ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের টেবিল থেকে যাদের বয়স ৫০ বছরের উপর অথবা Salary 20000 টাকার নিচে তাদের নামগুলো বয়োঃজ্যেষ্ঠতার ক্রমানুসারে প্রদর্শনের জন্য SQL কমান্ড লিখ।
ঘ. উদ্দীপকে উল্লিখিত সিকিউরিটি পদ্ধতিটির মূল অংশগুলো বিশ্লেষণ কর।
২১. নিচের উদ্দীপকটি লক্ষ কর:
ক. ডেটাবেজ কী?
খ. ডেটাবেজ ইনডেক্স ফাইল সয়ংক্রিয়ভাবে আপডেট হয় - বুঝিয়ে লিখ।
গ. টেবিল-২ এর ১ম, ২য় এবং ৪র্থ ফিল্ডে ডেটা টাইপ বর্ণনা কর।
ঘ. টেবিল দুটির মধ্যে রিলেশান তৈরি সম্ভব কি-না – ব্যাখ্যা কর।
২২. উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
ক. ডেটা এনক্রিপশন কী?
খ. অ্যালগরিদম ও ফ্লোচার্টের মধ্যে পার্থক্য লিখ।
গ. উদ্দীপকে Students Information table এর তথ্য খোঁজার জন্য তুমি কোন ধরনের ফিল্ড ব্যবহার করবে এবং কেন? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে ব্যবহৃত টেবিলদ্বয়ের মধ্যে কোন ধরনের রিলেশনশীপ সম্ভব? যুক্তিসহ মতামত বিশ্লেষণ কর।
২৩. নিচের উদ্দীপকটি লক্ষ কর:
ক. রেকর্ড কী?
খ. কেন ডেটা এনক্রিপশন করতে হয়- বর্ণনা কর।
গ. উদ্দীপকে Table-2 তে Roll ফিল্ডটি না থাকলে কী সমস্যা হতো- বিশ্লেষণ কর।
ঘ. উদ্দীপকের Table-1 ও Table-2 এর মধ্যে রিলেশন তৈরির শর্তগুলো বিশ্লেষণ কর।
২৪. নিচের উদ্দীপকটি লক্ষ কর:
ক. SQL কী?
খ. ইনডেক্স করা ফাইল ডেটা এন্ট্রি করা হলে স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয় বুঝিয়ে লিখ।
গ. উদ্দীপকে উল্লিখিত টেবিল-১ এর ফিল্ডগুলোর ডেটা টাইপ বর্ণনা কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত টেবিলদ্বয়ের মধ্যে কোন ধরনের রিলেশন তৈরি সম্ভব? যুক্তিসহকারে বিশ্লেষণ কর।
২৫. নিচের উদ্দীপকটি লক্ষ কর-
ক. SQL কী?
খ. ডেটাবেজ ইনডেক্স ফাইল স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়- ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের আলোকে ডেটা টাইপ ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে উল্লেখিত টেবিল দুটির মধ্যে সম্পর্ক তৈরির সম্ভাব্যতা ও সুবিধা যাচাই কর।
২৬. নিচের উদ্দীপকটি লক্ষ কর:
ক. রাউটার কী?
খ. ক্যারেক্টর বাই ক্যারেক্টর ডেটা ট্রান্সমিট পদ্ধতি ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের টেবিল তৈরির পদক্ষেপ ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের আলোকে ডেটা সংরক্ষণ করলে কী কী সুবিধা বা অসুবিধা হতে পারে? উত্তরের সপক্ষে তোমার মতামত দাও।
২৭. জামান সাহেব বিদেশ গমনের উদ্দেশ্যে ই-টিকেটিং ব্যবস্থার সহায়তা নিলেন। তিনি দেখতে পেলেন ওয়েবসাইটে সিডিউল অনুযায়ী আসন বিন্যাস খালিসহ সংশ্লিষ্ট বিমানের যাবতীয় তথ্য দেওয়া হয়েছে। অনলাইন পেমেন্টের সুবিধা নিয়ে তিনি টিকেট সংগ্রহ করলেন।
ক. রেকর্ড কী?
খ. "সর্টিং ও ইনডেক্সিং এক নয়"- ব্যাখ্যা কর।
গ. জামান সাহেব কোন ধরনের ডেটাবেজ ম্যানেজমেন্টের সুবিধা গ্রহণ করলেন তা বর্ণনা কর।
ঘ. "এ ব্যবস্থা সকল সেবাদানকারী প্রতিষ্ঠানে চালু করা গেলে ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবে রূপ নেবে।"- বক্তব্যটি মূল্যায়ন কর।
২৮. ঢাকার একটি নামকরা কলেজের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কর্তৃপক্ষ সকল স্তরে কম্পিউটার ব্যবহারের উদ্যোগ নিয়েছে। শিক্ষার্থীদের জন্য একটি ডেটাবেজ তৈরি করে তাতে- নাম, রোল, পিতার নাম, ঠিকানা, জন্মতারিখ, মোবাইল নম্বর, ছবি ইত্যাদি ফিল্ড সংযুক্ত করার সিদ্ধান্ত নেয়।
ক. কী ফিল্ড কী?
খ. 'প্রত্যেকটি অ্যাট্রিবিউট এর যে মান থাকে তা হলো ভ্যালু'- ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে উল্লেখিত ফিল্ডের ডেটা টাইপগুলো বর্ণনা কর।
ঘ. উক্ত ডেটাবেস থেকে কলেজ কী কী সুবিধা পেতে পারে বলে তুমি মনে কর- বিশ্লেষণপূর্বক মতামত দাও।
২৯. নিচের টেবিলটি লক্ষ কর ও প্রশ্নগুলোর উত্তর দাও:
ক. ডেটা কী?
খ. DML কেন ব্যবহার করা হয়? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে উল্লেখিত টেবিলটিতে কী কী ধরনের ডাটা টাইপ ব্যবহার করা হয়েছে ব্যাখ্যা কর।
ঘ. সরকারি প্রতিষ্ঠান কী কী কাজে ডেটাবেজ ব্যবহার করে উপকৃত হতে পারে তা লেখ।
৩০. কর্পোরেট প্রতিষ্ঠানের মালিক মি. সুমন চৌধুরীর ব্যবসা সংক্রান্ত সকল কার্যক্রম ICT নির্ভর এবং তিনি Website এর মাধ্যমে প্রয়োজনীয় সকল কার্যক্রম পরিচালনা করে থাকেন। কিন্তু তিনি প্রায়শই তথ্য আদান-প্রদানের ক্ষেত্রে হ্যাকারদের দ্বারা ক্ষতির সম্মুখীন হওয়ায় IT বিশেষজ্ঞের মাধ্যমে ডেটার গোপনীয়তা রক্ষার ব্যবস্থা করলেন।
ক. ডেটা সিকিউরিটি কী?
খ. কী নিয়ে ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম গঠিত হয়?
গ. মি. সুমন চৌধুরী হ্যাকারদের দ্বারা কীভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছেন- ব্যাখ্যা কর।
ঘ. গৃহীত ডেটার গোপনীয়তা রক্ষার ব্যবস্থাটি- আলোচনা কর।
৩১. কলেজ কর্তৃপক্ষ প্রতিষ্ঠানে "স্কুল ম্যানেজমেন্ট সফ্টওয়্যার” চালু করেছে। ডেটাবেজে সকল ছাত্র-ছাত্রীদের পরীক্ষার ফলাফল ও ব্যক্তিগত তথ্য Result ও Student টেবিলে সংরক্ষণ করা হয়েছে। এখানে ছাত্র-ছাত্রীদের ফলাফল ও ব্যক্তিগত তথ্য পাওয়া যাবে।
ক. QBE কী?
খ. নতুন টেবিল তৈরির SQL কমান্ড ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের Result ও Student টেবিলের মধ্যে One to One রিলেশন তৈরি কর।
ঘ. উদ্দীপকের ডেটাবেজ কীভাবে এনক্রিপ্ট করা সম্ভব।- ব্যাখ্যা কর।
৩২. মিজান সাহেব নাভানা লিমিটেডের ইনভেনটরি কন্ট্রোল ও প্লানিং বিভাগের ডেপুটি ম্যানেজার। তিনি বিভিন্ন পণ্যের তথ্য ডেটাবেজে সংরক্ষণ করেন যাতে প্রয়োজনে সহজে খুঁজে বের করা যায়। তিনি এখন সকল কর্মকর্তা ও কর্মচারীদের জন্য একটি রিলেশনাল ডেটাবেজ তৈরির কথা ভাবছেন।
ক. SQL কী?
খ. Currency ফিল্ড কেন ব্যবহার করা হয়?
গ. মিজান সাহেব কীভাবে ডেটাবেজ থেকে ডেটা খুঁজবেন? ব্যাখ্যা কর।
ঘ. মিজান সাহেবের ভাবনা বাস্তবায়ন করলে কোম্পানি কী কী সুবিধা পাবে? বিশ্লেষণ কর।
৩৩. একটি কলেজের লাইব্রেরি থেকে নির্দিষ্ট সময়ের জন্য বই পড়তে সদস্যদের বাড়িতে নিয়ে যেতে দেওয়া হয়। এক্ষেত্রে পড়ার জন্য বাড়িতে বই নিয়ে যাওয়া পাঠকদের জন্য দুটি ভিন্ন ফাইলের সাহায্যে একটি সম্পর্কযুক্ত ডেটাবেজ ফাইল তৈরি করা যেতে পারে। প্রথম ফাইলটি হতে পারে এ রকম:
ক. সর্টিং কী?
খ. একটি ডেটা টেবিলের সাথে অন্য এক বা একাধিক ডেটা টেবিলের সম্পর্ক কেমন? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপক থেকে দ্বিতীয় একটি Table কীভাবে তৈরি করা যায়?
ঘ. উপরোক্ত ডেটাবেজে কোন রিলেশন এর জন্য Many to Many রিলেশন তৈরি করতে হলে তৃতীয় আর একটি টেবিলের প্রয়োজন হয়- বিশ্লেষণ কর।
৩৪. নিচের Table: Result টি লক্ষ কর ও প্রশ্নগুলোর উত্তর দাও:
ক. অ্যাট্রিবিউট কী?
খ. SQL কতকগুলো স্টেটমেন্টের সমষ্টি- ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের টেবিলে 102 Roll এর GPA পরিবর্তন হয়ে ৩ 5.00 হবে। এক্ষেত্রে SQL কমান্ড লিখ।
ঘ. উদ্দীপকের টেবিলে আরেকজন শিক্ষার্থীর রেকর্ড সংযোজন করতে হলে কুয়েরি এবং সংশোধিত টেবিল কী হবে? ব্যাখ্যা কর।
৩৫. কসমোপলিটন কলেজের একটি স্টুডেন্ট ডেটাবেজ তৈরি করা হলো। উক্ত ডেটাবেজে ছাত্র-ছাত্রীদের নাম, ক্রমিক নাম্বার, সেকশন, প্রাপ্ত নাম্বারের ফিল্ডের সমন্বয়ে তৈরি। ফিল্ডগুলোতে স্টুডেন্টদের তথ্যগুলো অগোছালোভাবে সংরক্ষণ করা আছে। ডেটাবেজটি থেকে কিভাবে দ্রুত ডেটা খুঁজে বের করা যায় সেজন্য একজন কম্পিউটার বিশেষজ্ঞ কিছু পরামর্শ দিয়েছে।
ক. রেকর্ড কী?
খ. One to One রিলেশন তৈরি করার শর্তসমূহ ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের আলোকে সংরক্ষিত অগোছালো তথ্য সাজানোর ব্যবস্থা ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের আলোকে প্রাপ্ত সুবিধাগুলো মূল্যায়ন কর।
৩৬. ঢাকা কোনো একটি কোম্পানির বিভিন্ন পণ্যের মূল্য তালিকার টেবিলটি নিম্নরূপ:
E টেবিলটিতে পণ্যের তালিকাটি ঠিকভাবে সাজানো না থাকায় একজন কর্মচারী টেবিলটিকে Product_ID ফিল্ডের উপর ভিত্তি করে উর্ধ্বক্রম অনুসারে সাজালেন। কিন্তু পরবর্তীতে নতুন পণ্য সংযুক্ত করতে গিয়ে দেখা গেল টেবিলটিকে আবারো নতুন করে সাজাতে হয়।
ক. ডাটা এনক্রিপশন কি?
খ. কম্পোজিট প্রাইমারি কী ফিন্ড কেন ব্যবহার করা হয়- ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে যে সকল পণ্যের মূল্য 40000 টাকার কম তাদের Product_ID এবং Product_Name নির্ণয়ের জন্য স্ট্যান্ডার্ড কুয়েরি কমান্ড লিখ।
ঘ. উদ্দীপকের সমস্যাটি কিভাবে সমাধান করা যায় সে সম্পর্কে তোমার মতামত দাও।
৩৭. সবুজ খুলনা সিটি কলেজের একাদশ শ্রেণির একজন ছাত্র। তাদের সকলের তথ্য সংবলিত একটি ব্যবস্থা কলেজ প্রস্তুত করেছে। সকলে এজন্য খুবই খুশি।
ক. ডেটাবেজ কী?
খ. নতুন ডেটাবেজ কীভাবে তৈরি করবে?
গ. কলেজের প্রস্তুতকৃত ব্যবস্থাটি কোন কোন বৈশিষ্ট্যের ভিত্তিতে নির্মিত? ব্যাখ্যা কর।
ঘ. উক্ত ব্যবস্থাটি কলেজের কাজকে আরও সহজ ও সুশৃঙ্খল করবে – উক্তিটির যথার্থতা নিরূপণ কর।
৩৮. একটি কলেজে ছাত্র-ছাত্রীদের ভর্তি ও রেজাল্ট সংক্রান্ত তথ্য সংরক্ষণের জন্য Student Database এবং Result Database নামে ২টি ডেটাবেজ ব্যবহার করে। প্রতিষ্ঠানটি ডেটাবেজ ব্যবহারের ফলে যে কোনো ছাত্র-ছাত্রীদের তথ্য সম্পর্কে সহজে জানা যেতে পারে। আবার প্রয়োজনীয় তথ্য ব্যবহার করে রিপোর্ট তৈরি করতে পারে।
ক. RDBMS কী?
খ. কোন ধরনের রিলেশনে তৃতীয় টেবিলের প্রয়োজন হয়- ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের ডেটাবেজ ২টির মধ্যে রিলেশন তৈরির পদ্ধতি বর্ণনা কর।
ঘ. উক্ত কলেজ ডেটাবেজ ব্যবহারের ফলে কী ধরনের সুবিধা পেতে পারে বলে তুমি মনে কর।