শ্রেণি : ষষ্ঠ || অধ্যায় - ১
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরিচিতি
বহুনির্বাচনি প্রশ্ন
শ্রেণি : ষষ্ঠ || অধ্যায় - ১
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরিচিতি
বহুনির্বাচনি প্রশ্ন
১. কোন আবিষ্কারের ফলে তথ্য বিনিময় একটি নতুন জগতে পা দিয়েছিল?
ক. কম্পিউটার খ. ল্যান্ডফোন
গ. মোবাইল ফোন ঘ. অপটিক্যাল ফাইবার
২. কোনটির কারণে পৃথিবী বৈশ্বিক গ্রামে পরিণত হয়েছে?
ক. কম্পিউটার খ. ল্যান্ডফোন গ. ইন্টারনেট ঘ. মোবাইল ফোন
৩. এটিএম (ATM) কার্ড-এর ব্যবহারের ক্ষেত্র কোনটি?
ক. প্রচার ও গণমাধ্যম খ. প্রকাশনা
গ. বিনোদন ঘ. ব্যাংকিং
8. যোগাযোগ সহজ করার জন্য ব্যবহার করা হচ্ছে-
ক. ডিজিটাল ক্যামেরা খ. সিসি টিভি
গ. অপটিক্যাল ফাইবার ঘ. অনলাইন সংবাদ মাধ্যম
৫. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি হলো-
i. নতুন নতুন হার্ডওয়্যার ও সফটওয়্যার উদ্ভাবন
ii. পৃথিবীর যেকোনো স্থানে তথ্য পাওয়ার সুবিধা
iii. তথ্য বিনিময়ের অবারিত সুযোগ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ৬ ও ৭ নম্বর প্রশ্নের উত্তর দাও :
ভালো ফলাফলের জন্য একটি বাণিজ্যিক ব্যাংক ফারজানাকে মাসিক ১০০০.০০ টাকা বৃত্তি প্রদান করে। বৃত্তির টাকা উঠানোর জন্য ফারজানাকে ঐ ব্যাংকে হিসাব খুলতে হয়। হিসাব খোলার, সময় আবেদনপত্রে নাম, জন্ম তারিখ, পিতা ও মাতার নাম, ঠিকানা, স্বাক্ষর ইত্যাদি পূরণ করতে হয়।
৬. ফারজানার হিসাব খোলার সময় আবেদনপত্রে নাম, জন্ম তারিখ, পিতা ও মাতার নাম, ঠিকানা, স্বাক্ষর ইত্যাদিকে কী বলা হয়?
ক. তথ্য খ. ঘটনা গ. উপাত্ত ঘ. প্রেক্ষাপট
৭. ব্যাংক থেকে দ্রুত টাকা তুলতে ফারজানা কোনটি ব্যবহার করবে?
ক. পে-অর্ডার খ. চেক
গ. ব্যাংক ড্রাফট ঘ. এটিএম কার্ড
৮. আমাদের দেশের কৃষকরা তাদের সমস্যা সমাধানে তুলনামূলকভাবে বেশি সহায়তা পেতে পারে কোন প্রযুক্তিতে?
ক. রেডিও খ. মোবাইল গ. ল্যান্ডফোন ঘ. টেলিভিশন
১০. কখন থেকে সারা পৃথিবীটাই মানুষের হাতের মুঠোয় আসতে শুরু করে-
ক. টেলিফোন আবিষ্কারের পর থেকে
খ. টেলিগ্রাফ ব্যবহারের পর থেকে
গ. বেতার আবিষ্কারের পর থেকে
ঘ. ই-মেইল এর প্রচলনের পর থেকে
১১. কারা কাগজ আবিষ্কার করে?
ক. চীনারা খ. মিসরীয়রা গ. রোমানরা ঘ. গ্রিকরা
১২. তথ্যপ্রযুক্তি বলতে বোঝায়-
ক. তথ্য দেওয়ার প্রযুক্তিকে
খ. তথ্য নেওয়ার প্রযুক্তিকে
গ. তথ্য আদান-প্রদান করার প্রযুক্তিকে
ঘ. তথ্য পরিবর্তন করার প্রযুক্তিকে
১৩. চীনাদের কী আবিষ্কারের ফলে তথ্য সংরক্ষণ ও আদান-প্রদানের লাযোগ প্রযুক্তি তথ্য ও যোগাযোগ সুযোগ বেড়ে যায়?
ক. কলম খ. রেডিও গ. বই ঘ. কাগজ
১৪. জেলেরা সাগরে থাকাকালীন ঝড়-বৃষ্টির খবর পায় কোনটির মাধ্যমে?
ক. রেডিও খ. টেলিভিশন গ. মোবাইল ঘ. মাইক
১৫. কোনটির কারণে বিশ্ব আজ হাতের মুঠোয়?
ক. আগ্নেয়াস্ত্রের খ. অর্থের গ. প্রযুক্তি ঘ. চিঠি
১৬. নিচের কোনটি প্রযুক্তি?
ক. যোগাযোগ খ. তথ্য গ. রেডিও ঘ. উপাত্ত
১৭. তথ্যকে বাঁচিয়ে রাখতে যে প্রযুক্তি ব্যবহার করা হয় তাকে কী বলে?
ক. প্রযুক্তি খ. তথ্য
গ. তথ্য প্রযুক্তি ঘ. ইন্টারনেট
১৮. সাগরে মাছ ধরতে যাওয়ার সময় জাবেদকে তার বাবা সব সময় সঙ্গে রেডিও রাখতে বলেন। তার এরূপ বলার কারণ কী?
ক. জাবেদের বিনোদন নিশ্চিত করা
খ. জাবেদকে ঝড়ের কবল থেকে রক্ষা করা
গ. জাবেদকে জলদস্যুর হাত থেকে রক্ষা করা
ঘ. জাবেদকে মাছের দাম জানতে সাহায্য করা
১৯. পুরো পৃথিবীটা একেবারে হাতের মুঠোয় চলে এসেছে কোনটির ব্যবহারের কারণে?
ক. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
খ. মোবাইল
গ. টেলিফোন
ঘ. খবরের কাগজ
২০. বর্তমানে পরীক্ষার ফলাফল জানতে ব্যবহার করা যায় নিচের কোন মাধ্যমটি?
ক. মোবাইল টেলিফোন খ. রেডিও
গ. ল্যান্ডফোন ঘ. টেলিভিশন
২১. সর্বপ্রথম মানুষ কীভাবে তথ্য বিনিময় করতো?
ক. কথা বলে খ. চিঠি লিখে
গ. পাথরে লিখে ঘ. বই লিখে
২২. Wireless শব্দের অর্থ কী?
ক. তার খ. তারবিহীন
গ. তারযুক্ত ঘ. কোনোটিই নয়
২৩. ওয়েবসাইট থেকে সহজেই তথ্য নামিয়ে আনা যায় কোনটি ব্যবহার করে?
ক. রেডিও খ. ইন্টারনেট গ. টেলিভিশন ঘ. প্রজেক্টর
২৪. কোনটি আবিষ্কারের ফলে সারা পৃথিবীটাই মানুষের হাতের মুঠোয় চলে আসতে শুরু করে?
ক. কাগজ খ. টেলিফোন গ. বেতার ঘ. বই
২৫. সারা পৃথিবীটাই মানুষের হাতের মুঠোয় চলে আসতে শুরু করে-
i. তারবিহীন তথ্য পাঠানোর ফলে
ii. কাগজ আবিষ্কারের ফলে
iii. বেতার আবিষ্কারের ফলে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটির ভিত্তিতে ২৬ ও ২৭ নং প্রশ্নের উত্তর দাও:
লিজা সম্প্রতি নতুন চাকরিতে যোগ দিয়েছে। অনলাইনে চাকরিটির আবেদনপত্র জমা দিয়েছে, ভাইভা দিয়েছে এবং অনলাইনেই সে তার চাকরির ব্যাপারে নিশ্চিত হয়। সে চাকরির খোঁজটা অনলাইন থেকে পেয়েছিল।
২৬. অনলাইনে আবেদন করার জন্য লিজা কোনটি ব্যবহার করেছিল।
ক. রেডিও খ. কম্পিউটার গ. প্রজেক্টর ঘ. টেলিভিশন
২৭. কোনটির সাহায্যে লিজা চাকরির তথ্য পেয়েছিল?
ক. ইন্টারনেট খ. রেডিও গ. টেলিভিশন ঘ. পত্রিকা
২৮. SMS এর পূর্ণরূপ কী?
ক. Short Message System খ. Short Message Service
গ. Short Message Store ঘ. Short Message Software
২৯. প্রযুক্তি কার তথ্যের ওপর নির্ভর করে?
ক. সাহিত্যের খ. শিল্পের গ. বিজ্ঞানের ঘ. দর্শনের
৩০. চিঠি আদান-প্রদানের মাধ্যম কোনটি?
ক. কবুতর খ. ইন্টারনেট গ. মোবাইল ঘ. মানুষ
৩১. যোগাযোগ প্রযুক্তি আমাদের একত্রিত করেছে এটা বুঝানোর জন্য কোন শব্দ ব্যবহার করা হয়?
ক. গ্লোবাল ভিলেজ খ. টেলিফোন
গ. ইন্টারনেট ঘ. মোবাইল ফোন
৩২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে বাস্তবে রূপদান করার জন্য যে প্রযুক্তিটি সবচেয়ে বেশি সাহায্য করছে সেটি কী?
ক. ডিজিটাল ইলেকট্রনিক্স খ. এনালগ ইলেকট্রনিক্স
গ. ইনফরমেশন সুপার হাইওয়ে ঘ. অপটিক্যাল ফাইবার
৩৩. বিজ্ঞান, চিকিৎসা ও বিনোদনের ক্ষেত্রগুলো পরিবর্তিত হয়েছে কীসের ওপর ভিত্তি করে?
ক. মানুষের সৃজনশীলতা খ. কম্পিউটারের আবিষ্কার
গ. ইন্টারনেট আবিষ্কার ঘ. টেলিভিশন আবিষ্কার
৩৪. কোনটি যোগাযোগের মাধ্যম?
ক. বই খ. মেমোরি গ. ইন্টারনেট ঘ. মতিষ্ক
৩৫. আধুনিক প্রযুক্তি গড়ে উঠেছে কি দিয়ে?
ক. ডিজিটাল ইলেকট্রনিক্স খ. ডিজিটাল হার্ডওয়্যার
গ. ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ঘ. কম্পিউটার
৩৬. বর্তমান যুগকে কী যুগ বলা হয়-
ক. ডিজিটাল যুগ খ. কৃষি যুগ
গ. আধুনিক যুগ ঘ. মুঘল যুগ
৩৭. কিসের মাধ্যমে নির্ভুল ও আকর্ষণীয় করে বইপত্র ছাপানো যায়-
ক. আইসিটি খ. ইন্টারনেট
গ. খাতা-কলম ব্যবহার করে ঘ. মোবাইল ফোন
৩৮. ICT তে কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?
ক. কম্পিউটার খ. ডিজিটাল ইলেকট্রনিক্স
গ. টেলিভিশন ঘ. রেডিও
৩৯. 'Global Village' কী?
ক. যন্ত্র খ. যোগাযোগের ধারণা
গ. স্থান ঘ. শব্দ
৪০. গ্লোবাল ভিলেজ কথাটির অর্থ কী?
ক. সম্পূর্ণ পৃথিবী একটি গ্রামের মতো
খ. পুরো পৃথিবী যেন ২টি দেশ
গ. পুরো পৃথিবী একটি মহাদেশ
ঘ. পুরো পৃথিবী একটি খালার মতো
৪১. গ্লোবাল ভিলেজ বলতে মূলত কী বোঝায়?
ক. পৃথিবীর সকলের সাথে সকলের যোগাযোগ
খ. একটি দেশের মধ্যে যোগাযোগ
গ. দুটি দেশের মধ্যে যোগাযোগ
ঘ. মোবাইল যোগাযোগ
৪২. Global Village শব্দটির অর্থ-
ক. বৈশ্বিক গ্রাম খ. কার্যত গ্রাম
গ. ডিজিটাল গ্রাম ঘ. কোনটিই নয়
৪৩. আমাদের পৃথিবীকে বৈশ্বিক গ্রাম বলার কারণ কী?
ক. পৃথিবীটাকে হাতের মুঠোয় নিয়ে আসার জন্য
খ. কাজ সহজ হওয়ার জন্য
গ. কঠিন সাধ্য কাজগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য
ঘ. মানুষের জীবন ব্যবস্থাকে সহজ করার জন্য
৪৪. কোনটির কারণে পৃথিবী বৈশ্বিক গ্রামে পরিণত হয়েছে?
ক. কম্পিউটার খ. ইন্টারনেট গ. ল্যান্ডফোন ঘ. মোবাইল ফোন
৪৫. তথ্য প্রযুক্তির ব্যবহারের জন্য নিচের কোন মাধ্যমটি প্রয়োজন?
ক. কম্পিউটার খ. বেতার গ. ইন্টারনেট ঘ. এসএমএস
৪৬. পৃথিবীর প্রথম কম্পিউটারটি রাখার জন্য কী প্রয়োজন হয়েছিল?
ক. একটি ছোট ঘরের খ. একটি বিশাল ঘরের
গ. একটি টেবিলের ঘ. একটি গাড়ির
৪৭. এনিয়াক হচ্ছে-
i. পৃথিবীর প্রথম কম্পিউটার
ii. এক ধরনের যন্ত্র
iii. পৃথিবীর প্রথম মোবাইল
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪৮. যোগাযোগ সহজ করার জন্য ব্যবহার করা হচ্ছে-
i. অপটিক্যাল ফাইবার
ii. উপগ্রহ
iii. গ্রামোফোন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড় এবং ৪৯ ও ৫০ নং প্রশ্নের উত্তর দাও:
প্রযুক্তির কল্যাণে পুরো পৃথিবীটাই মানুষের হাতের মুঠোয় চলে এসেছে। পুরো পৃথিবীটাই যেন একটা গ্রাম। সবাই এখানে সবার সাথে যোগাযোগ করতে পারে। বাস্তবে না হলেও কার্যত আমার সবাই এখন পাশাপাশি।
৪৯. এখানে কোন বিষয়টির কথা বলা হয়েছে?
ক. ডিজিটাল খ. ইলেকট্রনিক্স
গ. বিশ্বগ্রাম ঘ. তথ্য প্রযুক্তি
৫০. এখানে উল্লেখিত বিষয়টি সম্ভব হয়েছে-
i. প্রযুক্তির কারণে
ii. যোগাযোগের কারণে
iii. জিপিএস এর কারণে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫১. তথ্যকে বিশ্লেষণ করলে কী পাওয়া যায়?
ক. জ্ঞান খ. প্রেক্ষাপট গ. উপাত্ত ঘ. রেকর্ড
৫২. তথ্য বিশ্লেষণ বা প্রক্রিয়া করার জন্য কোন যন্ত্র ব্যবহার হয়?
ক. কম্পিউটার খ. টেলিভিশন গ. রোবট ঘ. রেডিও
৫৩. তথ্যের মৌলিক একক কোনটি?
ক. ফিন্ড খ. উপাত্ত গ. রেকর্ড ঘ. সেল
৫৪. কেবল ১, ৫, ৯০, ৯২, ৯৮ দ্বারা সাধারণভাবে কী বোঝানো হয়?
ক. তথ্য খ. উপাত্ত
গ. তথ্য ও উপাত্ত ঘ. নম্বর
৫৫. Data কথাটির অর্থ হচ্ছে-
ক. উপাত্ত খ. তথ্য গ. জ্ঞান ঘ. ছক
৫৬. তথ্য কী?
ক. Data+Incident খ. Report+Incident
গ. Record+Data ঘ. Record+Report
৫৭. প্রেক্ষাপট না থাকলে উপাত্ত-
ক. অর্থবহ খ. অর্থহীন গ. তথ্য ঘ. ডেটা
৫৮. উপাত্তকে অর্থবহ করতে কোনটির প্রয়োজন হয়?
ক. প্রেক্ষাপট খ. কাগজ-কলম
গ. কম্পিউটার ঘ. ডেটা
৫৯. উপাত্ত ও ঘটনা মিলে কী তৈরি হয়?
ক. তথ্য খ. ডেটা গ. প্রেক্ষাপট ঘ. জ্ঞান
৬০. Information কথাটির অর্থ হচ্ছে-
ক. উপাত্ত খ. জ্ঞান গ. ছক ঘ. তথ্য
৬১. বিভিন্ন ধরনের জ্ঞান অর্জনের মাধ্যমে মানুষের কী তৈরি হয়?
ক. প্রজ্ঞা খ. মনুষ্যত্ব গ. তথ্য ঘ. জ্ঞান
৬২. কারো নাম, জন্ম তারিখ, ঠিকানা ইত্যাদিকে কী বলা হয়?
ক. রেকর্ড খ. উপাত্ত গ. তথ্য ঘ. ঘটনা
৬৩. উপাত্ত ও প্রেক্ষাপট একে অপরের উপর-
ক. নির্ভরশীল খ. নির্ভরশীল নয়
গ. স্বাধীন ঘ. অধীন
৬৪. কোনো বিশেষ উদ্দেশ্যে ডেটা প্রক্রিয়াকরণের ফলে প্রাপ্ত ফলাফলকে কী বলা হয়?
ক. উপাত্ত খ. প্রসেসিং গ. তথ্য ঘ. প্রেক্ষাপট
৬৫. কোনো ছাত্রের বিভিন্ন বিষয়ের প্রাপ্ত নম্বর হলো-
ক. সংখ্যা খ. ডেটা গ. তথ্য ঘ. ইনফরমেশন
৬৬. ডেটাকে প্রসেস করার জন্য ব্যবহৃত হয়-
i. কম্পিউটার
ii. অন্য কোনো প্রসেসিং সিস্টেম
iii. নিউজ পেপার
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের তথ্যের আলোকে ৬৭ ও ৬৮ নং প্রশ্নের উত্তর দাও:
বার্ষিক, শ্রেণি অভীক্ষা, ৪৫, অর্ধ-বার্ষিক, ৪৭, ICT, ১০, বিষয়
৬৭. উদ্দীপকে উল্লিখিত প্রত্যেকটি উপাদানকে সাজিয়ে লিখলে কী পাওয়া যাবে?
ক. উপাত্ত খ. জ্ঞান গ. তথ্য ঘ. প্রজ্ঞা
৬৮. উদ্দীপকে উল্লিখিত প্রত্যেকটি উপাদানকে যদি বিশ্লেষণ করা হয় তাহলে পাওয়া যায়-
i. উপাত্ত
ii. তথ্য
iii. জ্ঞান
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৬৯. 'মিরান' মোবাইল ফোন থেকে তার মামাকে ই-মেইল পাঠালেন। 'মিরান' মোবাইল ফোনে কী ব্যবহার করে ই-মেইল পাঠালেন?
ক. ইন্টারনেট খ. মোবাইল নেটওয়ার্ক
গ. টেলিফোন নেটওয়ার্ক ঘ. ফ্যাক্স প্রযুক্তি
৭০. শিশুর মানসিক বিকাশে হুমকি কোনটি?
ক. মোবাইল খ. টেলিভিশন
গ. কম্পিউটার গেম ঘ. কম্পিউটার
৭১. Internet ব্যবহার করে বার্তালাপ করাকে বলে-
ক. চ্যাটিং খ. এসএমএস গ. ফেসবুক ঘ. ই-মেইল
৭২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কোন ক্ষেত্রে?
ক. শিক্ষা খ. ব্যবসা-বাণিজ্য
গ. ব্যাংকিং ঘ. গবেষণা
৭৩. আমাদের দেশে একে অন্যের সাথে যোগাযোগের ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহার হয়-
ক. টেলিফোন খ. মোবাইল ফোন
গ. ই-মেইল ঘ. ফেসবুক
৭৪. তথ্যপ্রযুক্তি ব্যবহার পরিবর্তনের ক্ষেত্রগুলো কী হবে তা কার উপর নির্ভর করবে?
ক. কম্পিউটারের উপর খ. মোবাইলের উপর
গ. মানুষের সৃজনশীলতার উপর ঘ. ইন্টারনেটের উপর
৭৫. তথ্য বিশ্লেষণ ও প্রক্রিয়াকরণ করার জন্য কি ব্যবহার করতে হয়?
ক. কম্পিউটার খ. মোবাইল গ. রেডিও ঘ. ঘড়ি
৭৬. কোনটিকে বিভিন্ন তথ্যের ভান্ডার বলা হয়?
ক. ল্যাপটপ খ. ইন্টারনেট গ. টেলিফোন ঘ. রেডিও
৭৭. তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে বাস্তবে রূপদান করার জন্য কোন প্রযুক্তিটি সবচেয়ে বেশি সাহায্য করেছে?
ক. ডিজিটাল ইলেকট্রনিক্স খ. কম্পিউটার
গ. টেলিভিশন ঘ. রেডিও
৭৮. কম্পিউটার বললেই কোন জিনিসটি আমাদের চোখের সামনে ভেসে উঠে?
ক. পড় পর্দা খ. মোবাইল গ. মনিটর ঘ. কী-বোর্ড, মাউস
৭৯. কম্পিউটারের ক্রমধারা কোনটি?
ক. ডেস্কটপ নোটবুক স্মার্টফোন
খ. ডেস্কটপ ল্যাপটপ নোটবুক স্মার্টফোন
গ. ল্যাপটপ স্মার্টফোন ল্যাপটপ ট্যাবলেট
ঘ. ডেস্কটপ ল্যাপটপ ট্যাবলেট
৮০. তথ্য প্রযুক্তি ব্যবহার পরিবর্তনের ক্ষেত্রগুলো কী হবে তা কার উপর নির্ভর করবে?
ক. কম্পিউটারের উপর খ. ইন্টারনেটের উপর
গ. মোবাইলের উপর ঘ. মানুষের সৃজনশীলতার উপর
৮১. ল্যাপটপ হলো-
ক. টেলিভিশনের ছোট রূপ খ. কম্পিউটারের ছোট রূপ
গ. রেডিও ঘ. মোবাইল টেলিফোন
৮২. আমরা আজকাল একে অন্যের সাথে সবসময় যোগাযোগ করতে পারি কোন মাধ্যমটির সাহায্যে?
ক. ই-মেইল খ. এসএমএস
গ. মোবাইল ফোন ঘ. চ্যাটিং
৮৩. বই পড়া, গান শোনা, সিনেমা দেখা প্রভৃতি ক্ষেত্রে বর্তমানে কোনটির ব্যবহার লক্ষ করা যাচ্ছে?
ক. বেতারের খ. ইন্টারনেটের
গ. তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ঘ. টেলিফোনের
৮৪. কম্পিউটারে গেম খেলার বিষয়টি কেমন হওয়া উচিত?
ক. ভালো খ. পরিমিত ও নিয়ন্ত্রিত
গ. বন্ধ করে দেওয়া উচিত ঘ. সাবলীল
৮৫. রায়হান একটি স্মার্টফোন কিনেছে। এখন সে এই অত্যাধুনিক মোবাইল ফোন দিয়েই
i. ছবি তুলতে পারে
ii. গান শুনতে পারে
iii. ইন্টারনেট ব্যবহার করতে পারে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৮৬. বিনোদনের ক্ষেত্রে ব্যবহৃত আইসিটি ডিভাইস-
i. জিপিএস
ii. কম্পিউটার
iii. টেলিভিশন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৮৭. ছোট শিশুদের কম্পিউটারে অতিরিক্ত খেলা উচিত নয় কারণ এতে শিশুরা-
i. মানসিকভাবে অসুস্থ হতে পারে
ii. বোবা হয়ে যেতে পারে
iii. গেমসে আসক্ত হতে পারে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড় এবং ৮৮ ও ৮৯ নং প্রশ্নের উত্তর দাও:
তানিয়া অনেক দিন ধরে একটি গানের সিডি খুঁজছিল। কিন্তু কোনোভাবেই তা জোগাড় করতে পারছিল না। তাই সে আধুনিক প্রযুক্তির সাহায্য নিয়ে গানের সিডিটি জোগাড় করে ফেলল।
৮৮. এখানে তথ্য প্রযুক্তির কোন ভূমিকাটির কথা বলা হয়েছে?
ক. শিক্ষাক্ষেত্রে খ. চিকিৎসাক্ষেত্রে
গ. বিনোদনে ঘ. ব্যবসা-বাণিজ্যে
৮৯. তানিয়ার ব্যবহৃত আধুনিক প্রযুক্তিটির সাহায্যে আর যা যা করতে পারবে-
i. বই পড়তে পারবে
ii. সিনেমা দেখতে পারবে
iii. টেলিমেডিসিন সেবা নিতে পারবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৯০. কত সালে বাংলাদেশে প্রলয়ংকারী ঘূর্ণিঝড় হয়?
ক. ১৯৭০ সালে খ. ১৯৮৬ সালে
গ. ১৯৮৮ সালে ঘ. ১৯৯০ সালে
৯১. একটা ই-বুকে কতগুলো বই রাখা যায়?
ক. ২০০ খ. ৫০০
গ. এক হাজার ঘ. কয়েক হাজার
৯২. দূর থেকে ফোনে স্বাস্থ্যসেবা দেওয়ার নাম কী?
ক. ই-চিকিৎসা খ. ই-মেডিসিন
গ. টেলিমেডিসিন ঘ. ই-ক্লিনিক
৯৩. কোনটি আবিষ্কারে আইসিটি ব্যবহার হয়েছিল?
ক. পাটের আঁশ খ. পাট কাঠি
গ. পাটের জিনোম ঘ. পাটের পলিথিন
৯৪. টেলিমেডিসিন কী?
ক. টেলিফোনে চিকিৎসাসেবা খ. টেলিভিশনে চিকিৎসা
গ. টেলিভিশনে স্বাস্থ্যসেবা ঘ. হাসপাতালের চিকিৎসা
৯৫. কিছুদিন পর শিক্ষার্থীদের হাতে কী চলে এলে আর বইবোঝাই ব্যাগ বয়ে বেড়াতে হবে না?
ক. এ-বুক খ. ই-বুক গ. সি-বুক ঘ. ডি-বুক
৯৬. বিজ্ঞান ও গবেষণায় সবেচেয়ে বেশি ব্যবহার হয় কোনটি?
ক. টিভি খ. রেডিও গ. আইসিটি ঘ. কম্পিউটার
৯৭. বাংলাদেশ খাদ্যে প্রায় স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে কীভাবে?
ক. গবেষণার মাধ্যমে খ. খাদ্য আমদানি করে
গ. আধুনিক উপায়ে চাষ করে ঘ. পুরাতন উপায়ে চাষ করেছে
৯৮. শিক্ষাক্ষেত্রে কোনটির ব্যবহারে এ ক্ষেত্রটি সহজতর হয়ে উঠেছে?
ক. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খ. টেলিফোন
গ. টেলিমেডিসিন ঘ. জিনোম
৯৯. শিক্ষাক্ষেত্রে কোনটির ব্যবহার শিক্ষাকে আনন্দময় করে?
ক. ICT খ. EMTS গ. OMR ঘ. ATM
১০০. E-Book এর পূর্ণরূপ কী?
ক. Electric Book খ. Effective Book
গ. Educational Book ঘ. Electronic Book
১০১. চিকিৎসাক্ষেত্রে কম্পিউটার-
ক. রোগীর সেবা করে খ. ডাক্তারকে সাহায্য করে
গ. ঔষধপত্রের পরামর্শ দেয় ঘ. নিজেই চিকিৎসা করে
১০২. লেখাপড়ার অসংখ্য চমকপ্রদ বিষয় দেখানো যায় কোথায়?
ক. কম্পিউটার স্ক্রীনে খ. মাল্টিমিডিয়াতে
গ. গবেষণায় ঘ. ই-বুকে
১০৩. আজকাল আইসিটি ব্যবহার না করে কোন ক্ষেত্রটির কথা কল্পনাও করা যায় না?
ক. বিনোদন খ. শিক্ষা গ. চিকিৎসা ঘ. কৃষি
১০৪. চিকিৎসার বিভিন্ন তথ্য সংরক্ষণে কোনটি ব্যবহার করা হয়?
ক. মোবাইল খ. ICT গ. নোটবুক ঘ. ইন্টারনেট
১০৫. টেলিমেডিসিন সেবা দিতে ব্যবহার করা হয়-
ক. রেডিও খ. টেলিভিশন গ. টেলিফোন ঘ. ই-বুক
১০৬. আইসিটি সবচেয়ে বেশি ব্যবহার হয় নিচের কোন ক্ষেত্রটিতে?
ক. শিক্ষা খ. পরিবেশ ও আবহাওয়া
গ. বিনোদন ঘ. বিজ্ঞান ও গবেষণা
১০৭. আমাদের দেশের বিজ্ঞানীরা পাটের জিনোম বের করতে কোনটি ব্যবহার করেছেন?
ক. ই-বুক খ. টেলিমেডিসিন
গ. রেডিও ঘ. আইসিটি
১০৮. খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে চাষিদের সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে কে?
ক. ICT খ. মোবাইল গ. টেলিফোন ঘ. কম্পিউটার
১০৯. ১৯৭০ সালে প্রলয়ংকারী ঘূর্ণিঝড়ে কত লক্ষ লোক মারা গিয়েছিল?
ক. ৫ খ. ৬ গ. 8 ঘ. ৭
১১০. উপগ্রহ থেকে ঘূর্ণিঝড়ের ছবি পাওয়ার পিছনে মূলত ভূমিকা কার?
ক. উপগ্রহ খ. বিজ্ঞানী গ. ICT ঘ. গবেষণা
১১১. বিলুপ্ত হওয়া প্রাণীগুলোর জীবন্ত ছবি পাওয়া যায়-
i. এনিমেশন ব্যবহার করে
ii. ডায়নোসর টি-রেক্স ব্যবহার করে
iii. টেলিস্কোপ ব্যবহার করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১১২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার হয়-
i. বিজ্ঞান ও গবেষণায়
ii. জটিল কাজকে সহজ করতে
iii. শিক্ষা ও চিকিৎসায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড় এবং ১১৩ ও ১১৪ নং প্রশ্নের উত্তর দাও:
কৃষক আমজাদের জমিতে পোকার আক্রমণ ঘটলে তার ছেলে শাহীন প্রযুক্তির সাহায্য নিয়ে পোকা দমনের উপায় খুঁজে বের করল।
১১৩. শাহীন যে প্রযুক্তির সাহায্য নিয়েছে তার নাম কী?
ক. পোকাদমনের ওষুধ খ. ইন্টারনেট
গ. মোবাইল ঘ. ই-বুক
১১৪. শাহীন যে যে ক্ষেত্রে তার বাবার সমস্যার সমাধান পেতে পারে-
i. টেলিফোনে
ii. কৃষি বিষয়ক ওয়েবসাইটে
iii. রেডিও টেলিভিশনে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১১৫. অনলাইনে বেচাকেনাকে কী বলে?
ক. ই-গভর্নেন্স খ. ই-বুক গ. ই-কমার্স ঘ. অনলাইন শপিং
১১৬. অপরাধ দমনে কোন প্রযুক্তি ব্যবহৃত হয়?
ক. CCTV খ. ATM গ. CAD ঘ. Bar Code
১১৭. ই-গভর্নেন্স কথাটির অর্থ কী?
ক. ইলেকট্রনিক সরকার বা শাসন ব্যবস্থা
খ. ই-মেইল সরকার বা শাসন ব্যবস্থা
গ. ইন্টারন্যাশনাল সরকার বা শাসন ব্যবস্থা
ঘ. ইন্টারনাল সরকার বা শাসন ব্যবস্থা
১১৮. কোনাট ব্যবহার করে ব্যাংকিং শুরু হয়েছে?
ক. প্রিন্টার খ. মোবাইল টেলিফোন
গ. স্ক্যানার ঘ. টেলিফোন
১১৯. ব্যাংক বন্ধ হয়ে গেলেও কোথায় থেকে টাকা তোলা যাবে?
ক. ATM খ. AIN গ. ACM ঘ. APM
১২০. প্রতি বছর জানুয়ারি মাসে প্রায় কত কোটি বই ছাপা হয়?
ক. পনের কোটি খ. পঁয়ত্রিশ কোটি
গ. পঁচিশ কোটি ঘ. পঁয়তাল্লিশ কোটি
১২১. ৫২টি ছবি দিয়ে কত সময়ের কার্টুন ছবি তৈরি হতো?
ক. ১ সেকেন্ড খ. ১ মিনিট গ. ২ সেকেন্ড ঘ. ২ মিনিট
১২২. অফিসের কাজকর্ম নিয়ন্ত্রণ করে কোনটির সাহায্যে?
ক. ই-কমার্স খ. ই-গভর্নেন্স গ. ই-ব্যাংক ঘ. ই-অফিস
১২৩. E-Commerce. এখানে E বলতে কী বোঝায়?
ক. Electrod খ. Electronics
গ. Electronic ঘ. Electrical
১২৪. ব্যবসা-বাণিজ্য সম্পর্কিত কম্পিউটারের আধুনিক ধারণাটি কী?
ক. ইন্টার অ্যাকটিভিটি খ. ইলেকট্রনিক কমার্স
গ. ইলেকট্রনিক ব্যাংক ঘ. ইলেকট্রনিক শেয়ারিং
১২৫. কোনটির ব্যবহার মুদ্রণ ও প্রকাশনা শিল্পে নতুন মাত্রা যোগ করেছে?
ক. ইন্টারনেট খ. ICT গ. OMR ঘ. কম্পিউটার
১২৬. কোন পদ্ধতি ব্যবহার করে অবিশ্বাস্য হলেও কিছু ছবি সত্যি করে তোলা যায়?
ক. ইমোশন খ. মোশন গ. এনিমেশন ঘ. ইন্টারনেট
১২৭. গণমাধ্যম ও প্রচারমাধ্যমে উন্নতির ছোঁয়া লেগেছে কোনটি ব্যবহারের ফলে?
ক. আইসিটি খ. এটিএম
গ. খবরের কাগজ ঘ. ওয়েবসাইট
১২৮. পৃথিবীর যেকোনো প্রান্তের খবর শোনার পাশাপাশি এর ভিডিও দেখাও সম্ভব হয়েছে কোনটির কারণে?
ক. ইন্টারনেটের কারণে খ. আইসিটির কারণে
গ. রেডিওর কারণে ঘ. মোবাইলের কারণে
১২৯. প্রতিবছর স্কুলের ছেলেমেয়েদের জন্য বিশাল সংখ্যক পাঠ্যবই ছাপানো সম্ভব হয় কারণ-
ক. আইসিটির ব্যবহার খ. কম্পিউটারের ব্যবহার
গ. প্রিন্টারের ব্যবহার ঘ. কাগজের ব্যবহার
১৩০. কোন সুবিধা থাকলে দেশের যেকোনো ব্যাংক থেকে টাকা তোলা যায়?
ক. মোবাইল সুবিধা খ. অনলাইন সুবিধা
গ. ইন্টারনেট সুবিধা ঘ. ই-মেইল সুবিধা
১৩১. চব্বিশ ঘণ্টার যেকোনো সময় ব্যাংক থেকে টাকা তোলা যায় কোনটির মাধ্যমে?
ক. চেক বই খ. এটিএম কার্ড
গ. ভিজিটিং কার্ড ঘ. দাওয়াতের কার্ড
১৩২. টাকা তোলার ক্ষেত্রে বর্তমানের সবচেয়ে আধুনিক পদ্ধতি কোনটি?
ক. চেক বই খ. সিসিটিভি
গ. মোবাইল ব্যাকিং ঘ. এটিএম
১৩৩. এক সময় এক সেকেন্ডের কার্টুন ছবি তৈরি করার জন্য কয়টি ছবি তৈরি করতে হতো?
ক. ১টি খ. ৬০টি গ. ২৬টি ঘ. ১৬টি
১৩৪. ই-কমার্স কী?
ক. টেলিফোনে ব্যাংকিং কার্যক্রম
খ. অনলাইন এ খবরের কাগজ দেখা
গ. ইন্টারনেট ব্যবহার করে বেচাকেনার পদ্ধতি
ঘ. আইসিটি ব্যবহার করে অফিসের কার্যক্রম নিয়ন্ত্রণ
১৩৫. ই-গভর্নেন্স হলো আইসিটি ব্যবহার করে-
ক. ব্যবসা-বাণিজ্য নিয়ন্ত্রণ খ. অফিসের কার্যক্রম নিয়ন্ত্রণ
গ. স্কুলের কাজকর্ম নিয়ন্ত্রণ ঘ. বাসাবাড়ির কাজ কর্ম নিয়ন্ত্রণ
১৩৬. কী ব্যবহার করে যেকোনো এলাকাকে বর্তমানে তীক্ষ্ণ দৃষ্টিতে মনিটর করা যায়?
ক. মাইক্রোওয়েভ খ. ক্যামেরা
গ. সিসি টিভি ঘ. সিটিস্ক্যান
১৩৭ ই-গভর্নেন্স ব্যবহারের সুফল হলো-
i. সাধারণ মানুষ সরাসরি সরকারি সেবা পায়
ii. জনগণের তথ্য অধিকার নিশ্চিত হয়
iii. জনগণ মানবিক সহায়তা পায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৩৮. গণমাধ্যমের মাধ্যম হচ্ছে-
i. Television
ii. Mobile
iii. Radio
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৩৯. যে কাজে কম্পিউটার ব্যবহৃত হয় তা হলো-
i. হিসাব-নিকাশ
ii. বিনোদন
iii. শিক্ষা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ১৪০ ও ১৪১ নং প্রশ্নের উত্তর দাও:
প্রায় রাত ১০ টার দিকে গফুরের বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। কিন্তু সেই মুহূর্তে গফুরের কাছে ঔষধ কেনার টাকা ছিল না। সে ব্যাংক কার্ড দিয়ে টাকা তুলে বাবার জন্য ঔষধ নিয়ে আসল।
১৪০. গফুর ব্যাংক কার্ড ব্যবহার করে কোথা থেকে টাকা তুলেছিল?
ক. APM মেশিন খ. ATM মেশিন
গ. AMT মেশিন ঘ. ACM মেশিন
১৪১. অনলাইন ব্যাংকিং সম্ভব হয় কার কারণে?
ক. টেলিফোনের খ. মোবাইল টেলিফোনের
গ. ফ্যাক্সের ঘ. ইন্টারনেটের
১৪২. জিপিএস ব্যবহার করে আমরা নিচের কোন কাজটি সহজে করতে পারি?
ক. রান্না খ. অবস্থান নির্ণয়ের মাধ্যমে গাড়ি চালানো
গ. কাপড় ধোয়া ঘ. ছবি তোলা
১৪৩. বায়োমেট্রিক প্রযুক্তি কোন ক্ষেত্রে ব্যবহার করা যায়?
ক. শিক্ষা খ. বিনোদন গ. কৃষি ঘ. নিরাপত্তা
১৪৪. গৃহস্থালি কাজে ICT এর ব্যবহার-
ক. ব্যাংকিং করে লেনদেন
খ. জিপিএসের ব্যবহার
গ. মাইক্রোওয়েভ ব্যবহার করে রান্না
ঘ. সিটিস্ক্যান করে রোগ নির্ণয়
১৪৫. এটিএম (ATM) মানে কী?
ক. Automated Teller Machine
খ. Automobite Teller Machine
গ. Automated Talking Machine
ঘ. Automated Tuning Machine
১৪৬. যে দেশ তথ্য সংগ্রহ করে বিশ্লেষণ করে সেই দেশকে কী বলা হয়?
ক. কূটনৈতিক দেশ খ. বৈজ্ঞানিক দেশ
গ. সম্পদশালী দেশ ঘ. গবেষণার দেশ
১৪৭. বাংলাদেশকে সম্পদশালী ও উন্নত দেশ হিসেবে গড়তে হলে আমাদেরকে কী করতে হবে?
ক. তেল ও সোনার খনি অনুসন্ধান করতে হবে
খ. কৃষিতে উন্নতি করতে হবে
গ. বড় বড় শিল্প কারখানা করতে হবে
ঘ. জ্ঞান চর্চা করতে হবে
১৪৮. অফিস আদালত এবং সরকারি প্রতিষ্ঠানে কোন কাজের জন্য কম্পিউটার ব্যবহৃত হয়?
ক. গাণিতিক কাজ খ. সংরক্ষণ কাজ
গ. নকশার কাজ ঘ. বহুমুখী কাজ
১৪৯. জীবনের প্রতিটি ক্ষেত্রে নতুন রূপ দান করেছে কোনটি?
ক. টেলিফোন খ. শিক্ষা
গ. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ঘ. টেলিমেডিসিন
১৫০. বর্তমানে পৃথিবীর মূল সম্পদ কোনটি?
ক. বড় বড় কারখানা খ. তেলের খনি
গ. অর্থ ঘ. জ্ঞান
১৫১. কোনটি ব্যবহার করে আমরা আমাদের জীবনকে অনেক সহজ করে তুলতে পারি?
ক. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খ. কম্পিউটার
গ. ইন্টারনেট ঘ. কলকারখানা
১৫২. তথ্যের চর্চা ও বিশ্লেষণ থেকে কী জন্ম নেয়?
ক. ডেটা খ. প্রেক্ষাপট গ. জ্ঞান ঘ. কর্মদক্ষতা
১৫৩. নিচের কোনটির মাধ্যমে কাপড় ধোয়া যায়?
ক. জিপিএস খ. মাইক্রোওয়েভ
গ. ই-বুক ঘ. ওয়াশিং মেশিন
১৫৪. জিপিএস ব্যবহার করে কী করা হয়?
ক. রোগ নির্ণয় খ. গাড়ি চালানো
গ. কথা বলা ঘ. কাপড় ধোয়া
১৫৫. রোগ নির্ণয়ে নিচের কোন প্রযুক্তিটি ব্যবহার করা হয়?
ক. ডিজিটাল ক্যামেরা খ. ই-বুক
গ. মোবাইল ফোন ঘ. সিটিস্ক্যান
১৫৬. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নির্ভর গৃহস্থালী সামগ্রী হলো-
i. মাইক্রোওয়েভ ওভেন
ii. ওয়াশিং মেশিন
iii. এটিএম মেশিন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৫৭. পৃথিবীতে এখন সম্পদশালী দেশ হচ্ছে-
i. যারা লেখাপড়া শিখে শিক্ষিত
ii. যারা জ্ঞান চর্চা করে
iii. যাদের তেলের খনি আছে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii