শ্রেণি : অষ্টম || অধ্যায় - ৪
স্প্রেডশিটের ব্যবহার
বহুনির্বাচনি প্রশ্ন
শ্রেণি : অষ্টম || অধ্যায় - ৪
স্প্রেডশিটের ব্যবহার
বহুনির্বাচনি প্রশ্ন
১. অ্যাবাকাস কী?
ক. এক ধরনের লেখার যন্ত্র খ. একটি গণনা যন্ত্র
গ. গান শোনার যন্ত্র ঘ. কথা বলার যন্ত্র
২. হিসাব রাখার চেষ্টায় মানুষ প্রথম কী আবিষ্কার করে?
ক. স্প্রেডশিট খ. কম্পিউটার গ. ক্যালকুলেটর ঘ. অ্যাবাকাস
৩. আজ থেকে কত বছর আগে কাগজ কলমই ছিল হিসাব করার প্রধা 'হাতিয়ার?
ক. ১০ বছর খ. ৫০ বছর গ. ১১০০ বছর ঘ. ২০০ বছর
৪. কোনটির আবিষ্কার মানুষকে হিসাবের ক্ষেত্রে এক ধাপ এগিয়ে নিল?
ক. কাগজকলম খ. ক্যালকুলেটর
গ. চিহ্ন ঘ. গাছের বাকল
৫. জটিল এবং দীর্ঘ হিসাবের জন্য উপযোগী কোনটি?
ক. গাছের বাকল খ. কাগজ কলম
গ. ক্যালকুলেটর ঘ. কম্পিউটার
৬. স্প্রেডশিটের আভিধানিক অর্থ কী?
ক. বড় মাপের কাগজ খ. আর্থিক হিসাব রাখা
গ. ছড়ানো বড় মাপের কাগজ ঘ. হিসাব গ্রহণ করা
৭. বর্তমানে কাগজের স্প্রেডশিটের জায়গা দখল করেছে কী?
ক. ওয়ার্ড প্রসেসর খ. কম্পিউটার
গ. স্প্রেডশিট প্রোগ্রাম ঘ. ক্যালকুলেটর
৮. বর্তমানে ব্যবহৃত স্প্রেডশিট প্রোগ্রাম কোনটি নির্ভর?
ক. কাগজ খ. হার্ডওয়্যার গ. মোবাইল ঘ. সফটওয়্যার
৯. অ্যাপল কোম্পানির তৈরি স্প্রেডশিট এর নাম কী?
ক. MS-Excel খ. Kspread গ. Visicalc ঘ. Open office calc
১০. VISICALC কী?
ক. ডেটাবেজ সফটওয়্যার খ. মোবাইল সফটওয়্যার
গ. স্প্রেডশিট সফট্ওয়্যার ঘ. লেখালেখির সফট্ওয়্যার
১১. সত্তর দশকের শেষের দিকে কোন কোম্পানি সর্বপ্রথম ভিসিক্যাল্ক (Visicalc) স্প্রেডশিট সফটওয়্যার উদ্ভাবন করেন?
ক. আইবিএম খ. অ্যাপল গ. সান ঘ. এডবি
১২. স্প্রেডশিট প্রোগ্রামে ভিসিক্যালক কবে তৈরি করা হয়?
ক. ষাট দশকে খ. সত্তর দশকে
গ. আশির দশকের ঘ. নব্বই এর দশকে
১৩. সর্বপ্রথম স্প্রেডশিট সফটওয়্যার উদ্ভাবন করে কোন কোম্পানি?
ক. মাইক্রোসফট খ. ইনটেল
গ. অ্যাপল ঘ. সনি
১৪. নিচের কোনটি অফিস ব্যবস্থাপনা সফটওয়্যার?
ক. লিবরা অফিস খ. মাই-এসকুয়েল
গ. ভিসিক্যালক ঘ. মাইক্রোসফট এক্সেল
১৫. ওপেন অফিসের অন্তর্গত স্প্রেডশিট প্রোগ্রাম কোনটি?
ক. এক্সেল খ. ক্যালক গ. লোটাস ঘ. কেয়াট্ট প্রো
১৬. নিচের কোনটি স্প্রেডশিট সফটওয়্যার হিসেবে কাজ করে?
ক. ওপেন অফিস ক্যালক খ. ফটোশপ
গ. একসেস ঘ. পাওয়ার পয়েন্ট
১৭. কেস্প্রেড কোন ধরনের সফটওয়্যার?
ক. ওয়ার্ড প্রসেসিং খ. স্প্রেডশিট
গ. ডাটাবেজ ঘ. গ্রাফিক্স
১৮. বর্তমানে সবচেয়ে বহুল ব্যবহৃত স্প্রেডশিট সফটওয়্যার হলো-
ক. VisiCalc খ. Microsoft Excel
গ. Open Office Calc ঘ. Kspread
১৯ এক্সেল কী?
ক. একটি ইন্টারনেট ব্রাউজার খ. গান শোনার সফটওয়্যার
গ. স্প্রেডশিট সফটওয়্যার ঘ. হার্ডওয়্যার
২০. কোন প্রোগ্রামকে ওয়ার্কবুক বলা হয়?
ক. ফেইসবুক খ. ডাটাবেজ
গ. মাল্টিমিডিয়া ঘ. স্প্রেডশিট
২১. স্প্রেডশিটের অপর নাম কী?
ক. কেস্প্রেড খ. নোটপ্যাড গ. ওয়ার্কবুক ঘ. একসেস প্রোগ্রাম
২২. A, B, C দিয়ে ওয়ার্কশিটে কী নির্দেশ করে?
ক. ওয়ার্ক বুক খ. সারি গ. সেল ঘ. কলাম
২৩. স্প্রেডশিট ওয়ার্কশিটের প্রতিটি কলামের শিরোনাম কী দিয়ে চিহ্নিত করা থাকে?
ক. বাংলা বর্ণ খ. ইংরেজি বর্ণ
গ. বাংলা সংখ্যা ঘ. ইংরেজি সংখ্যা
২৪. মাইক্রোসফট এক্সেলে '1,2,3,' দিয়ে কী নির্দেশ করা হয়?
ক. সেল খ. সারি গ. কলাম ঘ. তথ্য
২৫. স্প্রেডশিট প্রোগ্রামের উপাত্তগুলো কোথায় রাখা হয়?
ক. ফাইলে খ. রেখে গ. শিটে ঘ. সেলে
২৬. স্প্রেডশিটের ওয়ার্কশিটে যে ছোট ছোট ঘর থাকে সেগুলোকে কি বলা হয়?
ক. সেল খ. সারি গ. কলাম ঘ. ছক
২৭. বাজেট প্রণয়নে কোন ধরনের প্রোগ্রাম ব্যবহার করা হয়?
ক. MS Word খ. MS-Excel গ. Database ঘ. Oracle
২৮. হিসাব নিকাশের জন্য কোন সফটওয়্যার বেশি উপযোগী?
ক. ওয়ার্ড খ. লিনাক্স গ. স্প্রেডশিট ঘ. ডস
২৯. ব্যবসায়ের ক্ষুদ্র হিসাব রাখা যায় কিসের মাধ্যমে?
ক. MS Word খ. MS Excel গ. MS PPT ঘ. MS Access
৩০. নিচের কোন সফটওয়্যারের সূত্র ব্যবহারের সুযোগ রয়েছে?
ক. স্প্রেডশিট খ. পাওয়ার পয়েন্ট
গ. ওয়ার্ড ঘ. ই-মেইল
৩১. স্প্রেডশিট প্রোগ্রামে প্রক্রিয়াকরণে কম সময় লাগে কেনো?
ক. সূত্র বাবহার করা যায় বলে
খ. একই সূত্র বারবার প্রয়োগ করা যায় বলে
গ. শক্তিশালী কম্পিউটার ব্যবহার করা হয় বলে
ঘ. তথা প্রযুক্তির সাহায্য নেওয়া হয় বলে
৩২. ই-মেইল ঠিকানার ব্যবস্থাপনা ও সংরক্ষণ করা যায় কোনটির সাহায্যে?
ক. স্প্রেডশিট সফটওয়্যার খ. সার্ভার
গ. ই-মেইল ঘ. নেটওয়ার্ক
৩৩. আদিকালে মানুষ বিভিন্ন প্রকার চিহ্ন দিয়ে হিসাব রাখার চেষ্টা করতো-
i. গাছের বাকলে
ii. ইটের দেওয়ালে
iii. পাথরে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৪. সর্বপ্রথম আবিষ্কৃত স্প্রেডশিট সফটওয়্যার-
i. ভিসিক্যালক
ii. এক্সেল
iii. অ্যাপল কোম্পানির
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৫. স্প্রেডশিট হলো এক ধরনের-
i. ওয়ার্কবুক
ii. অ্যাপ্লিকেশন
iii. হিসাব নিকাশ করার প্রোগ্রাম
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৬. ব্যবসা প্রতিষ্ঠানে স্প্রেডশিট ব্যবহার করার কারণ হলো-
i. আর্থিক হিসাব সংরক্ষণ
ii. মাসিক হিসাব উপস্থাপন
iii. পূর্ণাঙ্গ আর্থিক চিত্র তুলে ধরা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৭. ওয়ার্কশিটে থাকে-
i. কলাম
ii. সারি
ii. সেল
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৮. স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহারের উদ্দেশ্যে-
i. ব্যবসায়িক হিসাব-নিকাশ রাখা
ii. বিদ্যালয়ের ফলাফল প্রস্তুত করা
iii. হিসাব গরমিল করে ফেলা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৯. স্প্রেডশিট প্রোগ্রামের মাধ্যমে করা যায়-
i. উপাত্ত সম্পাদন করা
ii. উপাত্ত বিশ্লেষণ করা
iii. প্রতিবেদন তৈরি করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪০. স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহার করে-
i. বিপুল পরিমাণ উপাত্ত নিয়ে কাজ করা যায়
ii. গ্রাফ, চার্ট নিয়ে কাজ করা যায়
iii. হিসাব দ্রুত ও নির্ভুলভাবে করা যায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪১. স্প্রেডশিটের সাহায্যে-
i. হিসাবের কাজ দ্রুত ও নির্ভুলভাবে করা যায়
ii. একই সূত্র বারবার প্রয়োগ করা যায়
iii. ই-মেইল ঠিকানার ব্যবস্থাপনা ও সংরক্ষণ করা যায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড় এবং ৪২ ও ৪৩ নং প্রশ্নের উত্তর দাও:
মাসুম সাহেব একটি বেসরকারি প্রতিষ্ঠানে হিসাবরক্ষক হিসেবে কাজ করেন। এজন্য তিনি কাজের উপযোগী সফটওয়্যার ব্যবহার করেন। কিছুদিন পর তিনি কম্পিউটারে তার প্রয়োজনীয় ফাইলগুলো খুঁজে পাচ্ছেন না।
৪২. মাসুম সাহেবের কম্পিউটারের ফাইলগুলো খুঁজে না পাওয়ার কারণ কী?
ক. ম্যালওয়্যার দ্বারা আক্রান্ত হয়েছে
খ. কম্পিউটার যথাযথভাবে বন্ধ করা হয় নি
গ. কম্পিউটারটি রিস্টার্ট হয়েছে
ঘ. ফাইলগুলোতে পাসওয়ার্ড দেওয়া হয় নাই
৪৩. মাসুম সাহেবের কাজের উপযোগী সফটওয়্যার-
i. Excel
ii. MS Power Point
iii. Open Office Cale
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৪৪ ও ৪৫ নং প্রশ্নের উত্তর দাও:
জনাব F রহমান তার ব্যবসার জন্য একটি স্প্রেডশিট প্রোগ্রাম ব্যবহার করেন।
৪৪. তার প্রোগ্রামে একটি নতুন ওয়ার্কবুক খোলার কমান্ড নিচের কোনটি?
ক. Ctrl+M খ. Ctrl+N গ. Crl+V ঘ. Ctrl+C
৪৫. তার প্রোগ্রামটি হতে পারে-
i. ভিসিক্যালক
ii. পাওয়ারসেট
iii. মাইক্রোসফট এক্সেল
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের দৃশ্যপটটি পড় এবং ৪৬ ও ৪৭ নং প্রশ্নের উত্তর দাও:
ক্ষুদ্র উদ্যোক্তা রফিক তার ব্যবসা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য একটি জনপ্রিয় সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষণ করে রাখে।
৪৬. উদ্দীপকে ব্যবহৃত সফটওয়্যারটি নাম কি?
ক. কে প্রেড খ. ওপেন অফিস ক্যালক
গ. ভিসি ক্যালক ঘ. এন্সেল
৪৭. রফিকের সংরক্ষিত তথ্য দ্বারা করা যায়-
i. হিসাব বিশ্লেষণ
ii. প্রতিবেদন তৈরি
iii. উপাত্ত সম্পাদনা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড় এবং ৪৮ ও ৪৯ নং প্রশ্নের উত্তর দাও:
কোনো একটি বিদ্যিালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল হিসাব প্রতিবছরই শিক্ষকেরা কাগজ, কলম আর ক্যালকুলেটরের সাহায্যে করে থাকেন। যাতে কাজটি অনেকসময়ই নির্ভুলভাবে করা যায় না। এ বছর একটি নতুন পদ্ধতির বাবহার তাদের কাজটি সহজ করে দিয়েছে।
৪৮. শিক্ষকেরা নতুন কোন পদ্ধতির সন্ধান পেয়েছেন?
ক. মাইক্রোসফট ওয়ার্ড খ. লেখালেখির প্রোগ্রাম
গ. আউটলুক ঘ. স্প্রেডশিট প্রোগ্রাম
৪৯. উক্ত পদ্ধতিতে আর যে যে কাজ করা যায়-
i. বাবসার হিসাব-নিকাশ রাখা যায়
ii. অফিস ডায়াগ্রাম তৈরি করা যায়
iii. ডেটাবেজ তৈরি করা যায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫০. কোন বাটনে ক্লিক করে All Programs-এ যেতে হয়?
ক. স্টার্ট খ. অফিস গ. মেনু ঘ. শিফট
৫১. নিচের কোনটি স্প্রেডশিট প্রোগ্রাম খোলার পদ্ধতি?
ক. All programs – Start - Ms Office - Excel
খ. Start- Ms Office- All programs -Excel
গ. Start- All programs- Excel- Ms office
ঘ. Start- All programs- Ms office - Excel
৫২. কম্পিউটারের ডেস্কটপ পরিবেশকে কি বলে?
ক. উইণ্ডো খ. হোমপেজ গ. স্প্রেডশিট ঘ. সফটওয়্যার
৫৩. D3 দিয়ে-
i. D কলাম বোঝায়
ii. D3 কলাম বোঝায়
iii. 3 সারি বোঝায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫৪. কয়টি পদ্ধতিতে স্প্রেডশিট সফটওয়্যার ওপেন করা যায়?
ক. ৫টি খ. ২টি গ. ১টি ঘ. ৬টি
৫৫. চিত্রভিত্তিক কমান্ডকে কী বলে?
ক. ছবি খ. আইট্যাব গ. আইকন ঘ. রিবন
৫৬. এক্সেল শিটে Horizontal scrollbar কোথায় থাকে?
ক. পর্দার ডানদিকে খ. পর্দার মাঝখানে
গ. পর্দার উপরে ঘ. পর্দার নিচে
৫৭. এক্সেল উইন্ডোর একেবারে উপরের বারকে কী বলা হয়?
ক. টাইটেল বার খ. টুলবার
গ. মেনুবার ঘ. স্ট্যাটাস বার
৫৮. টাইটেল বার মাইক্রোসফট এক্সেল উইন্ডোর কোণায় থাকে?
ক. বাম পাশে খ. একেবারে উপরে
গ. ডান পাশে ঘ. একেবারে নিচে
৫৯. স্প্রেডশিটে ওয়ার্কবুকের শিরোনাম কোথায় লেখা থাকে?
ক. অ্যাকসেস বারে খ. স্ট্যাটাস বারে
গ. মেনু বারে ঘ. টাইটেল বারে
৬০. এক্সেল উইন্ডোর একেবার উপরে ওয়ার্কবুকের শিরোনামকে কি বলা হয়?
ক. মেনুবার খ. টাইটেল বার
গ. উইন্ডবার ঘ. কুইক অ্যাকসেস টুলবার
৬১. Book1-Microsoft Excel কোথায় থাকে?
ক. ওয়ার্ক বুকে খ. ওয়ার্ক শিটে
গ. টাইটেল বারে ঘ. টাইটেল ট্যাবে
৬২. এক্সেল উইন্ডোর উপরের বাম দিকের বাটনটি হলো-
ক. অফিস বাটন খ. টাইটেল বার
গ. করিবন ঘ. টুলবার
৬৩. পূর্বে সংরক্ষিত এক্সেল ওয়ার্কবুক খোলা যায় কোনটি সাহায্যে?
ক. শিট ট্যাব খ. Workboob Tab
গ. অফিস বাটন ঘ. Open Tab
৬৪. কুইক একসেস টুলবার নামকরণের কারণ কী?
ক. সামনে থাকে বলে খ. সচরাচর পাওয়া যায় বলে
গ. দ্রুত কাজ করা যায় বলে ঘ. বেশি ব্যবহৃত হয় বলে
৬৫. এক্সেল অফিস বাটনের পাশেই কার অবস্থান?
ক. টাইটেল বারের খ. কুইক অ্যাকসেস টুলবারের
গ. রিবলের ঘ. স্ট্যাটাস বারের
৬৬. যে বাটনগুলো বেশি ব্যবহৃত হয় সেগুলো কোথায় থাকে?
ক. স্ট্যাটাস বার খ. কুইক অ্যাকসেস টুলবার
গ. টাইটেল বার ঘ. শিট ট্যাব
৬৭. মাইক্রোসফট এক্সেলের কমান্ডগুলো কোন গুচ্ছে সাজানো থাকে?
ক. শিট ট্যাব খ. স্ট্যাটাস বার
গ. রিবন ঘ. টাইটেল বার
৬৮. এক্সেলে প্রতিটি মেনুর অধীনে কি থাকে?
ক. কমান্ড অপশন খ. ফাইল
গ. ওয়ার্কশিট ঘ. শিরোনাম
৬৯. ফরমুলা বারে কী থাকে?
ক. সেল অবস্থান এবং সেলের বিষয়বস্তু
খ. শিরোনাম
গ. বাটন
ঘ. ওয়ার্কবুক
৭০. কোনটি সেলের অবস্থান ও সেলের বিষয়বস্তু দেখানোর বার?
ক. ফরমুলা বার খ. টাইটেল বার
গ. শিট ট্যাব ঘ. ওয়ার্কবুক
৭১. ওয়ার্কশিটের নিচের দিকে থাকে কোনটি?
ক. অফিস বাটন খ. স্ট্যাটাসবার
গ. রিবন ঘ. টুলবার
৭২. ওয়ার্কশিটের কোন দিকে স্ট্যাটাস বারের অবস্থান?
ক. নিচের দিকে খ. উপরের দিকে
গ. বামে ঘ. ডানে
৭৩. একটি ওয়ার্কবুকের সকল ওয়ার্কশিট কোন ট্যাবের মাধ্যমে দেখা যায়?
ক. অফিস ট্যাব খ. ফরমুলা বার
গ. শিট ট্যাব ঘ. স্ট্যাটাস বার
৭৪. একটা ওয়ার্কবুকে যতগুলো ওয়ার্কশিট থাকে সেগুলো কিসে দেখানো যায়?
ক. শিট ট্যাবে খ. স্ট্যাটাস বারে
গ. রিবনে ঘ. ফরমুলা বারে
৭৫. Sheet 1/Sheet 2/Sheet 3 এটিকে কী বলে?
ক. ট্যাব খ. শিট ট্যাব গ. ওয়ার্ক শিট ঘ. মেনু শিট
৭৬. একটি ওয়ার্কশিট থেকে অন্য ওয়ার্কশিটে যেতে কোন ট্যাব ব্যবহার করা হয়?
ক. কুইক একসেস খ. ওয়ার্কবুক
গ. শিট ট্যাব ঘ. টাইটেল বার
৭৭. 'Save' কমান্ডটি কোথায় থাকে?
ক. File মেনুতে খ. Title বার এ
গ. Formula বার এ ঘ. Office বাটন এ
৭৮. এক্সেল থেকে বের হতে গেলে কোন অপশনে ক্লিক করতে হবে?
ক. Open খ. Exit গ. New ঘ. Save
৭৯. কোন বাটনে New অপশনটি অবস্থান করে?
ক. অফিস বাটন খ. প্রিন্ট বাটন
গ. স্টার্ট বাটন ঘ. ডিলিট বাটন
৮০. স্প্রেডশিট প্রোগ্রাম এক্সেলে prepare অপশনটি কোথায় থাকে?
ক. Edit খ. অফিস বাটন
গ. শিট ট্যাব ঘ. রিবন
৮১. এক্সেল সফটওয়্যারে close বাটন কোথায় থাকে?
ক. শিট ট্যাবে খ. অফিস বাটনে
গ. কুইক অ্যাকসেস টুলবারে ঘ. মেনুবারে
৮২. নতুন ওয়ার্কশিট খুলতে নিচের কোন কমান্ডটি ব্যবহার করতে হয়?
ক. Ctrl+n খ. Shift+N গ. Alt+n ঘ. Ctrl+O
৮৩. ওয়ার্কশিটের উপরের দিক থেকে নিচের দিকে চলে আসা ঘরগুলোকে কী বলে?
ক. সেল খ. সারি গ. কলাম ঘ. রেঞ্জ
৮৪. একটি ওয়ার্কবুকে অনেকগুলো কী থাকে?
ক. সেল খ. ওয়ার্কশিট গ. রো ঘ. কলাম
৮৫. স্প্রেডশিটে ওয়ার্কশিটের গ্রিড কী আকারে থাকে?
ক. সারি আকারে খ. শুধু কলাম আকারে
গ. কলাম ও সারি আকারে ঘ. ঘর ঘর করে
৮৬. সেল রেফারেন্স প্রদর্শন করা হয় কোথায়?
ক. শিট ট্যাবে খ. স্ট্যাটাস বারে
গ. ফর্মুলা বারে ঘ. টাইটেল বারে
৮৭. স্প্রেডশিট-এর E কলামের ১০ নং রো এর সেল ঠিকানা কোনটি?
ক. E-10 খ. E 10 গ. 10 E ঘ. 10-E
৮৮. নিচের কোনটি সারি?
ক. 4 খ. C4 গ. 4C ঘ. =C4
৮৯. কোন কী ব্যবহার করে কারসরকে ওয়ার্কশিটের যেকোনো সেলে নেওয়া যায়?
ক. শিফট খ. অ্যারো গ. এন্টার ঘ. উইন্ডোজ
৯০. ম্যানুয়ালি যোগ করতে হলে ফলাফল সেলে কোন চিহ্নটি প্রয়োগ করতে হয়?
ক. = খ. + গ. - ঘ. *
৯১. একটি ফর্মুলার শুরুতে কোন চিহ্নটি থাকে?
ক. = খ. + গ. - ঘ. *
৯২. সেলের সমষ্টিকে কী বলে?
ক. সেল খ. সেল রেঞ্জ গ. কলাম ঘ. মোট সেল
৯৩. কোনো হিসাবের জন্য নির্বাচিত সেল সমূহ একত্রে কী বলে?
ক. সেলরেঞ্জ খ. সেল অ্যাড্রেস গ. মোট সেল ঘ. যোগফল
৯৪. শিট ট্যাব ব্যবহার করে-
i. শিরোনাম লেখা যায়
ii. ওয়ার্কবুকে মোট যতগুলো ওয়ার্কশিট থাকে তা দেখা যায়
iii. এক শিট থেকে অন্য শিটে যাওয়া যায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৯৫. নতুন ওয়ার্কশিট খোলার পদ্ধতি হলো-
i. Ctrl+V
ii. অফিস বাটন+ নিউ
iii. Ctrl + N
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii