আমাদের সম্পর্কে:
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT) বিষয়টি শিক্ষার্থীদের কাছে নীরস ও কঠিন মনে হতে পারে, যদি তা শুধুমাত্র তাত্ত্বিক আলোচনার মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু আধুনিক শিক্ষাদান পদ্ধতির সঠিক প্রয়োগের মাধ্যমে এই বিষয়টিকে অত্যন্ত সহজ, আকর্ষণীয় এবং কার্যকরভাবে উপস্থাপন করা সম্ভব। এর জন্য প্রয়োজন গতানুগতিক পদ্ধতির বাইরে এসে কিছু উদ্ভাবনী কৌশল অবলম্বন করা যার মধ্যে রয়েছে-
১. বাস্তব জীবনের সঙ্গে সংযোগ স্থাপন
২. হাতে-কলমে শেখার সুযোগ বৃদ্ধি
৩. শিক্ষাদান পদ্ধতিতে নতুনত্ব আনয়ন
৪. বিষয়বস্তুকে সহজভাবে উপস্থাপন
এ সকল বিষয়কে মাথায় রেখে আমাদের এ ক্ষুদ্র প্রচেষ্টা যেখানে রয়েছে ৬ষ্ঠ থেকে ১২শ শ্রেনী পর্যন্ত সকল ক্লাসের আইসিটি বিষয়ের মোট ৩২০০+ এমসিকিউ প্রশ্ন, গুগল ফর্মে ১০৫ সেট এমসিকিউ মডেল টেস্ট, ৭৫০ টি সংক্ষিপ্ত প্রশ্ন, ৩০০+ সৃজনশীল প্রশ্ন, ৭০+ ডিজিটাল কনটেন্ট (পাওয়ার পয়েন্ট স্লাইড), ২৭০+ জ্ঞান মুলক এবং ২১৫+ অনুধাবন মুলক প্রশ্ন যেখানে সরাসরি পরীক্ষায় অংশগ্রহন করে নিজেকে যাচাইয়ের সুযোগ। এসব কনটেন্ট থেকে বাস্তব জ্ঞান অর্জন করে নিজেকে অন্যদের থেকে এগিয়ে নেওয়ার এই প্রতিযোগিতায় আপনাকে জানাই স্বাগতম।