শ্রেণি : একাদশ - দ্বাদশ || অধ্যায় - ৪
ওয়েব ডিজাইন পরিচিতি ও HTML
জ্ঞান ও অনুধাবন মুলক প্রশ্ন
শ্রেণি : একাদশ - দ্বাদশ || অধ্যায় - ৪
ওয়েব ডিজাইন পরিচিতি ও HTML
জ্ঞান ও অনুধাবন মুলক প্রশ্ন
জ্ঞান মুলক প্রশ্ন
১. ওয়েব পেইজ কী?
উত্তর: ওয়েব পেইজ হলো এক ধরনের ওয়েব ডকুমেন্ট যা ইন্টারনেট ব্যবহারকারীদের দেখার জন্য বিভিন্ন দেশের সার্ভারে রাখা হয়।
২. ওয়েবসাইট কী?
উত্তর: একই ডোমেইনের অধীনে একাধিক ওয়েবপেইজের সমন্টিকে ওয়েবসাইট বলা হয়।
৩. স্ট্যাটিক ওয়েবসাইট কী?
উত্তর: স্ট্যাটিক ওয়েবসাইট হলো এক ধরনের ওয়েবসাইট যেখানে বিভিন্ন তথ্য রাখা হয় এবং ব্যবহারকারী ওয়েব ব্রাউজারের মাধ্যমে সেই তথ্য দেখতে পারে।
৪. ডাইনামিক ওয়েবসাইট কী?
উত্তর: ডায়নামিক ওয়েবসাইট হলো এমন এক ধরনের ওয়েবসাইট যেখানে ব্যবহারকারীরা ওয়েব সাইটে বিভিন্ন ইনপুট দেন আর সেই ইনপুট অনুসারে বিভিন্ন আউটপুট তৈরি হয়।
৫. লোকাল ওয়েবপেজ কী?
উত্তর: লোকাল ওয়েবপেজ বলতে বোঝায় একটি ওয়েবপেজ যা ইন্টারনেট ছাড়াই, শুধুমাত্র নিজের কম্পিউটারে চালানো যায়।
৬. রিমোট ওয়েবপেজ কী?
উত্তর: রিমোট ওয়েবপেজ হলো এমন একটি ওয়েবপেজ যা ইন্টারনেটে হোস্ট করা থাকে, এবং বিশ্বের যেকোনো জায়গা থেকে ব্রাউজারের মাধ্যমে অ্যাক্সেস করা যায়।
৭. ওয়েব পোর্টাল কী?
উত্তর: ওয়েব পোর্টাল হচ্ছে একটি ওয়েবসাইটের মধ্যে বিভিন্ন লিংক, কনটেন্ট ও সার্ভিস বা সেবার সংগ্রহ যা ব্যবহারকারীদেরকে তথ্য জানানোর জন্য সহজবোধ্যভাবে উপস্থাপন করা হয়।
৮. হোম পেইজ কী?
উত্তর: ওয়েবসাইটের একদম প্রথম পৃষ্ঠাটি হলো হোমপেজ।
৯. ওয়েবসাইটের কাঠামো কী?
উত্তর: ওয়েবসাইটের কাঠামো বলতে বোঝায় একটি ওয়েবসাইটের সমস্ত পেজ কীভাবে একে অপরের সাথে সংযুক্ত থাকে তার সামগ্রিক নকশা বা বিন্যাস।
১০. ওয়েব সার্ভার কী?
উত্তর: ওয়েব পেইজ বা ওয়েবসাইট যে সার্ভারে সংরক্ষিত থাকে তাকে ওয়েব সার্ভার বলে। ব্রাউজারের সাহায্যে ওয়েব পেইজ বা ওয়েবসাইট, ওয়েব সার্ভার থেকে পর্দায় নিয়ে আসা হয়।
১১. FTP কী?
উত্তর: FTP এর পূর্ণনাম File Transfer Protocol। ইন্টারনেট মাধ্যম ব্যবহার করে ফাইল আদান-প্রদানের জন্য ব্যবহৃত প্রোটোকলকে FTP বলে।
১২. ব্রাউজার কী?
উত্তর: ব্রাউজার হলো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব রিসোর্স থেকে তথ্য খুঁজে বের করা, একসিস করা এবং উপস্থাপন করার একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার।
১৩. সার্চ ইঞ্জিন কী?
উত্তর: সার্চ ইঞ্জিন (Search Engine) হলো একটি বিশেষ ধরনের সফটওয়্যার বা অনলাইন টুল, যা ব্যবহারকারীর দেয়া কোনো কীওয়ার্ড বা প্রশ্নের ভিত্তিতে ইন্টারনেট থেকে তথ্য খুঁজে এনে দেয়।
১৪. Notepad কী?
উত্তর: Notepad হলো একটি সাধারণ টেক্সট এডিটর যেখানে HTML কোড লেখা হয়।
১৫. HTML কী?
উত্তর: HTML এর পূর্ণরূপ হলো HyperText Markup Language। এটি একটি মার্কআপ ভাষা, যা দিয়ে ওয়েবপেজ তৈরি ও গঠন করা হয়।
১৬. HTML এলিমেন্ট কী?
উত্তর: HTML পেইজের বিভিন্ন অংশ বা উপাদানগুলোই হলো HTML এলিমেন্ট।
১৭. HTML Syntax কী?
উত্তর: কোনো সুনির্দিষ্ট ল্যাংগুয়েজ দ্বারা যে রীতিতে কোনো প্রোগ্রামের স্টেটমেন্টগুলো রচিত হয় সে সুস্পষ্ট রীতিই উক্ত ল্যাংগুয়েজের ক্ষেত্রে HTML Syntax হিসেবে বিবেচিত হয়।
১৮. Tag কী?
উত্তর: ট্যাগ হলো "<>" ব্রাকেটের মধ্যে অবস্থিত সুনির্দিষ্ট কোনো নির্দেশের সাংকেতিক চিহ্ন বা শব্দ।
১৯. এম্পটি ট্যাগ কী?
উত্তর: যে সমস্ত ট্যাগের ওপেনিং বা শুরু আছে কিন্তু ট্যাগের বিষয়বস্তু ও ক্লোজিং বা শেষ থাকে না তাই এম্পটি ট্যাগ।
২০. Container tag এর সংজ্ঞা লিখ।
উত্তর: যে ট্যাগ ডকুমেন্ট নির্দেশনায় শুরু ও শেষ ট্যাগ চিহ্ন ব্যবহার করা হয় তাই Container tag।
২১. হাইপারলিংক কী?
উত্তর: এক পেইজের সঙ্গে অন্য পেইজের বা একই পেইজের বিভিন্ন অংশের মধ্যে সংযোগ করার পদ্ধতিটি যখন হাইপারটেক্সটে থাকে তখন তাকে বলা হয় হাইপারলিংক।
২২. HTTP কী?
উত্তর: HTTP এর পূর্ণনাম Hyper Text Transfer Protocol ইন্টারনেট TCP/IP প্রটোকলের মাধ্যমে যে প্রটোকল ওয়েব সার্ভার ও ওয়েব ক্লায়েন্টের মধ্যে ডেটা আদান-প্রদান করে তাই HTTP
২৩. WWW কী?
উত্তর: www এর পূর্ণরূপ World Wide Web। WWW হলো পৃথিবীর বিভিন্ন দেশের সার্ভার রাখা পরস্পর সংযোগযোগ্য ওয়েব পেইজ।
২৪. URL কী?
উত্তর: ইন্টারনেটের ওয়েব পেইজগুলোকে যে সার্ভারে রাখা হয় তার একটি নির্দিষ্ট ইউনিক অ্যাড্রেস থাকে, যাকে URL (Uniform Resource Locator) বা ওয়েব অ্যাড্রেস বলে।
২৫. IP Address কী?
উত্তর: IP Address হলো ইন্টারনেটে একটি নির্দিষ্ট যন্ত্রের ঠিকানা।
২৬. ডোমেইন নেম কী?
উত্তর: ডোমেইন নেম বা DNS হচ্ছে আইপি অ্যাড্রেসের একটি আলফানিউমেরিক ক্যারেক্টার বা নম্বর সংবলিত ঠিকানা।
২৭. TLD কী?
উত্তর: TLD বা Top-Level Domain হলো একটি ওয়েবসাইটের ডোমেইন নামের সবচেয়ে শেষ অংশ অর্থাৎ ডট এর পরের অংশ।
২৮. DNS কী?
উত্তর: যে পদ্ধতিতে ডোমেইন নেমকে নিয়ন্ত্রণ করা হয় তাই হলো DNS।
২৯. Website Publishing কী?
উত্তর: কোনো ওয়েব পেইজকে ইন্টারনেটের মাধ্যমে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়াকে ওয়েবসাইট পাবলিশিং বলে।
৩০. হোস্টিং কী?
উত্তর: ওয়েবসাইট তৈরির পর নির্দিষ্ট অর্থের বিনিময়ে সার্ভারে ভাড়া রাখার প্রকিৃয়াকে হোস্টিং বলে।
৩১. FTP কী?
উত্তর: FTP এর পূর্ণরূপ হলো File Transfer Protocol যা কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে একটি কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে বা একটি সার্ভার থেকে ক্লায়েন্ট কম্পিউটারে ফাইল আদান-প্রদান বা স্থানান্তরের জন্য ব্যবহৃত হয়।
অনুধাবন মুলক প্রশ্ন
১. স্ট্যাটিক ও ডাইনামিক ওয়েবসাইটের মধ্যে ২টি পার্থক্য লিখ।
উত্তর: স্ট্যাটিক ওয়েবসাইট ও ডাইনামিক ওয়েবসাইটের মধ্যে পার্থক্য:
স্ট্যাটিক ওয়েবসাইট
স্ট্যাটিক তৈরিতে HIML ব্যবহার করা হয়।
ওয়েবসাইটের থিম ও কনটেন্ট নির্দিষ্ট থাকে।
ডাইনামিক ওয়েবসাইট
ডাইনামিক ওয়েবসাইট তৈরিতে PHP, পাইথন, জাভা ইত্যাদি সফটওয়্যার ব্যবহৃত হয়।
ডিজাইন ও কনটেন্ট রান টাইমে পরিবর্তিত হয়।
২. Static Website রান টাইমে পরিবর্তন করা যায় না কেন?
উত্তর: Static Website রান টাইমে পরিবর্তন করা যায় না, কারণ এ ওয়েব সাইট শুধু HTML ভাষা দিয়ে তৈরি হয়। এর সাথে কোনো স্ক্রিন্টিং ভাষা যেমন- PHP, Python, Java এবং ডেটাবেজ ব্যবহৃত হয় না। যার ফলে ওয়েবসাইট রান টাইমে পরিবর্তন করা যায় না।
৩. ওয়েবসাইট ও ওয়েবপেইজ এক নয়- ব্যাখ্যা কর।
উত্তর: ওয়েবসাইট ও ওয়েব পেইজ এক নয়। কারণ-
ওয়েবসাইট হলো একই ডোমেইনের অধীনে একাধিক ওয়েব পেইজের সমষ্টি। অপরদিকে, ওয়েব পেইজ হলো HTML নামক মার্কআপ ল্যাঙ্গুয়েজের উপর ভিত্তি করে তৈরিকৃত ডকুমেন্ট।
প্রতিটি ওয়েব সাইটের একটি ইউনিক নাম থাকে। অপরদিকে প্রতিটি ওয়েব পেইজের একটি ওয়েব অ্যাড্রেস থাকে।
৪. "ওয়েব ব্রাউজার ও সার্চ ইঞ্জিন এক নয়"-ব্যাখ্যা কর।
উত্তর: ওয়েব ব্রাউজার ও সার্চ ইঞ্জিন এক নয়। কারণ- যে সফটওয়্যার এর মাধ্যমে একজন ব্যবহারকারী যেকোনো ওয়েব পেইজ, www বা LAN এ অবস্থিত কোনো সাইটের যেকোনো লেখা, ছবি দেখতে ও ডাউনলোড করতে পারে তাকে ওয়েব ব্রাউজার বলে। আর, যে টুলস এর সাহায্যে সমস্ত ইন্টারনেট বিস্তৃত ওয়েব সাইটগুলোকে আয়ত্তের মধ্যে রাখা হয় তাকে সার্চ ইঞ্জিন বলে। ব্রাউজার সফটওয়্যার হিসেবে Mozilla Firefox, Internet Explorer. Google Chrome, Opera, Safari, UC Browser প্রভৃতি ব্যবহার করা হয়। বহুল ব্যবহৃত কয়েকটি সার্চ ইঞ্জিন হলো: yahoo, google, amazon, bing, Pipilika প্রভৃতি।
৫. ওয়েব পেইজের সাথে ব্রাউজারের সম্পর্ক ব্যাখ্যা কর।
উত্তর: ওয়েব পেইজ হলো এক ধরনের ওয়েব ডকুমেন্ট যা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ও ইন্টারনেট ব্রাউজারে ব্যবহারের জন্য উপযুক্ত। ব্রাউজারের মাধ্যমে ইন্টরনেটে ওয়েব পেইজ প্রদর্শনের কাজ করে। পথিবীর বিভিন্ন দেশের সার্ভারে রাখা ওয়েব পেইজ ব্রাউজারের মাধ্যমে প্রদর্শিত হয়। তাই ওয়েব পেইজ ও ব্রাউজার একে অপরের সাথে সম্পর্কিত।
৬. "www.mangoinfo.com" ব্যাখ্যা কর।
উত্তর: www.mangoinfo.com" একটি কোম্পানির ওয়েব অ্যাড্রেস। ওয়েব অ্যাড্রেসকে ডোমেইন নেম নামে অভিহিত করা হয়। ডোমেইন নেম এমন একটি সার্ভার কম্পিউটার যা ইন্টারনেটের সাথে যুক্ত থাকে। এই নাম ব্যবহার করে কোম্পানির ওয়েবসাইট খুঁজে পাবে। এ একটি ডোমেইনের দুই বা ততোধিক অংশ থাকে। প্রতিটি অংশকে । (ডট) দ্বারা ভাগ করা হয়।
৭. প্রতিনিয়ত পরিবর্তনশীল তথ্যের ওয়েবসাইট ব্যাখ্যা কর।
উত্তর: প্রতিনিয়ত পরিবর্তনশীল তথ্যের ওয়েবসাইট হলো ডাইনামিক ওয়েবসাইট। এ ধরনের ওয়েবসাইটের চাহিদা সবচেয়ে বেশি। রান টাইমের সময় পেইজের ডিজাইন বা কনটেন্ট পরিবর্তন হতে পারে। ডেটাবেজ কুয়েরির মাধ্যমে বিভিন্ন পরিবর্তনশীল কনটেন্ট তৈরি করা যায়। ব্যবহারকারীদের নিকট হতে ইনপুট দেওয়ার ব্যবস্থা থাকে। অনেক বেশি তথ্যবহুল হয়। তাছাড়া আকর্ষণীয় ও ইন্টারঅ্যাকটিভ লে- আউট তৈরি করা যায়। ডাইনামিক ওয়েব পেইজ তৈরি করতে প্রোগ্রামিং ল্যাংগুয়েজ হিসেবে Javascript, PHP, Nel, ASP ইত্যাদি ব্যবহৃত হয়। ডেটাবেজের সাথে ওয়েবসাইট যুক্ত করার জন্য MS Access, My SQL (My Structured Query Languge) ব্যবহার করা হয়।
৮. "স্ট্যাটিক অপেক্ষা ডায়নামিক ওয়েব সাইট সুবিধাজনক" ব্যাখ্যা কর।
উত্তর: স্ট্যাটিক অপেক্ষা ডায়নামিক ওয়েব সাইট সুবিধাজনক। কারণ- ডাইনামিক ওয়েব পেইজগুলো ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী পরিবর্তন হয়ে প্রদর্শিত হয়। বড় বড় অফিস-আদালতে এবং বহুজাতিক ক কোম্পানিগুলো সাধারণত ডাইনামিক ওয়েবপেইজে তৈরি করা হয়। ডাইনামিক ওয়েব পেইজ তৈরি করতে প্রোগ্রামিং ল্যাংগুয়েজ হিসেবে Javascript, PHP, Net, ASP ইত্যাদি ব্যবহৃত হয়। ডেটাবেজের সাথে ওয়েবসাইট যুক্ত করার জন্য MS-Access, My SQL ব্যবহার করা হয়। ডাইনামিক ওয়েব পেইজ বলতে পরিবর্তনশীল এবং PHP, ASP ও JSP পেইজগুলোকে বুঝানো হয়।
৯. সার্চ ইঞ্জিন ও ওয়েব ব্রাউজার এক নয়-ব্যাখ্যা কর।
উত্তর: সার্চ ইঞ্জিন ও ওয়েব ব্রাউজার এক নয়। ওয়েব ব্রাউজার হলো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব রিসোর্স থেকে তথ্য খুঁজে বের করা। একসিস করা এবং উপস্থাপন করার একটি এ্যাপ্লিকেশন সফটওয়্যার। সার্চ ইঞ্জিন হচ্ছে এমন এক ধরনের টুল যার সাহায্যে ইন্টারনেটের অজস্র ওয়েব সার্ভার থেকে সহজেই যেকোনো তথ্য খুঁজে বের করা যায়। ওয়েব ব্রাউজার এর মাধ্যমে সার্চ ইঞ্জিন ব্যবহার করা হয়।
১০. www বলতে কী বুঝায়?
উত্তর: www হলো পৃথিবীর বিভিন্ন দেশের সার্ভারে রাখা পরস্পর সংযোগযোগ্য ওয়েব পেইজ। এটি একটি বৃহৎ সিস্টেম যা অনেকগুলো সার্ভার সংযুক্তির মাধ্যমে গঠিত হয়। এসব ওয়েব সার্ভার ইন্টারনেট ব্যবহারকারীদের যেকোনো ধরনের তথ্য সরবরাহ করতে সক্ষম। এসব তথ্য হতে পারে প্রচলিত টেক্সট, গ্রাফিক্স, ভিডিও, শব্দ বা অন্য কোনো ফরমেটের ডেটা।
১১. ওয়েবসাইট চালু করতে কী কাজ করতে হয়?
উত্তর: ওয়েবসাইট চালু করতে নিম্নোক্ত কাজগুলো করতে হয়-
ডোমেইন নেম রেজিস্ট্রেশন,
ওয়েব পেইজ ডিজাইন,
ওয়েব সার্ভারে পেইজ হোস্টিং,
ইন্টারনেট (সার্চ ইঞ্জিন) এর সাথে ওয়েবসাইটের সংযুক্তি।
১২. HTML element ব্যাখ্যা কর।
উত্তর: HTML পেইজের বিভিন্ন অংশ বা উপাদানগুলোকে বলা হয় HTML element HTML এর এলিমেন্ট লেখার জন্য ব্যবহার করা হয় ট্যাগ। সাধারণত এলিমেন্টের শুরু বোঝাতে একটি ওপেনিং ট্যাগ এবং শেষ বোঝাতে একটি ক্লোজিং ট্যাগ ব্যবহার করা হয়। ওপেনিং ট্যাগ, দুই ট্যাগের মধ্যবর্তী কনটেন্ট ও ক্লোজিং ট্যাগ মিলে যা হয় তাই একটি এলিমেন্ট।
১৩. <hr> বুঝিয়ে লেখ।
উত্তর: <hr> ট্যাগটি সমান্তরাল লাইন তৈরিতে ব্যবহৃত হয়। <hr> tag দ্বারা Horizontal রুল নির্ধারণ করে অর্থাৎ পেজের মধ্যে আড়াআড়ি দাগ দিয়ে দেয়। এই ট্যাগের শেষ ট্যাগ লিখতে হয় না। <hr> কে empty ট্যাগও বলা হয়।
১৪. HTML হেডিং ট্যাগ কীভাবে কাজ করে? ব্যাখ্যা কর।
উত্তর: HTML এ হেডিং ট্যাগ টেক্সট ডকুমেন্টে ব্যবহৃত টেক্সটের আউটলাইন সরবরাহ করে। হেডিংগুলো <h1> থেকে <h6> ট্যাগ দ্বারা নির্দিষ্ট করে দেওয়া হয়। <h1> থেকে মধ্যে থাকা Tag গুলো হলো <h2>, <h3>, <h4>, <h5>, যা ব্যবহার করে হেডিংয়ে ক্রমান্বয়ে বড় থেকে ছোট আকারে প্রদর্শন করা যায়। যেমন- <body> <h1>heading 1</h1> <h2> heading 2</h1> </body> এভাবে কোডিং করা হয়।
১৫. হাইপারলিংক ট্যাগের আবশ্যিক অ্যাট্রিবিউটটি ব্যাখ্যা কর।
উত্তর: হাইপারলিঙ্ক ও অ্যাঙ্কর উভয়ই নির্ধারণ করতে HTML অ্যাঙ্কর এলিমেন্ট <a> ব্যবহৃত হয়। <a href = "url"> link text </a> / <a ট্যাগের closing ট্যাগ হলো </a>। লিঙ্কে ক্লিক করলে কোথায় যাবে তা নির্দিষ্ট করার জন্য href (hyperlink reference) অ্যাট্রিবিউট আবশ্যক।
১৬. বর্তমানে ওয়েব পেইজে Hyperlink একটি গুরুত্বপূর্ণ উপাদান- ব্যাখ্যা কর।
উত্তর: এক পেইজের সঙ্গে অন্য পেইজের বা একই পেইজের বিভিন্ন অংশের মধ্যে সংযোগ করার পদ্ধতিটি যখন হাইপারটেক্সটে থাকে তখন তাকে বলা হয় হাইপারলিংক। লিঙ্কের সিনটেক্সটি নিম্নরূপ: <a href="url"> link text </a> হাইপারলিঙ্কে ক্লিক করে একই ডকুমেন্টের ভিন্ন পেইজে অথবা একই ডকুমেন্টের ভিন্ন কোনো অবস্থানে অথবা ভিন্ন কোনো ডকুমেন্টের ভিন্ন কোনো পেইজে যাওয়া যায়। সম্পর্কিত তথ্য দ্রুত প্রদর্শন করে জানা যায়।
১৭. src অ্যাট্রিবিউটের কাজ লিখ।
উত্তর: src হলো img এলিমেন্টের একটি অ্যাট্রিবিউট। এর কাজ হচ্ছে ছবিটি কোথায় আছে তার ঠিকানা বলা। এই ঠিকানা ওয়েবসাইটের কোনো ছবির ঠিকানা হতে পারে। অন্য কোনো ফোল্ডারের ছবি দেখাতে চাইলে কোডে ছবির পুরো পাথ বসাতে হয়।
১৮. <img> বুঝিয়ে লেখ।
উত্তর: একটি ওয়েব পেইজের গুরুত্বপূর্ণ উপাদানসমূহের একটি হচ্ছে ইমেজ। একটি ওয়েব পেইজকে সুন্দর ও আকর্ষণীয় করে তোলার জন্য ব্যানারসহ ইমেজ বা চিত্র যুক্ত করতে হয়। HTML পেইজে র <img> ট্যাগ দ্বারা নির্ধারণ করা হয়। <img> ট্যাগটি শূন্য অর্থাৎ এটি কেবল অ্যাট্রিবিউট বহন করে এবং এর কোনো closing ট্যাগ নেই। পেইজে কোনো চিত্র বা ইমেজ ব্যবহার করতে হলে src (source) অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে।
১৯. Font> ট্যাগের অ্যাট্রিবিউটসমূহ ব্যাখ্যা কর।
উত্তর: ফন্ট সিনট্যাক্স হচ্ছে- "colorname Text </font> <font face fontname" size "sizenumber" color এখানে font ট্যাগের অ্যাট্রিবিউট হচ্ছে face, size ও color face অ্যাট্রিবিউট বিভিন্ন ফন্টের নাম বহন করবে এবং size ফন্টের সাইজ পরিবর্তনের ক্ষেত্রে ব্যবহৃত হয়। color ফস্টের রং নির্ধারণ করে।
২০. ওয়েবপেইজ ডিজাইনে HTML এর গুরুত্ব ব্যাখ্যা কর।
উত্তর: ওয়েব পেইজ ডিজাইনে এইচটিএমএল এর অনেক গুরুত্ব রয়েছে। কারণ এইচটিএমএলের সাহায্যে-
কোনো পেইজের তথ্যকে যেকোনো স্থানে সরানো যায়।
প্রতিটি ব্রাউজার HTML সমর্থন করে।
শেখা ও ব্যবহার করার পদ্ধতি সহজ।
পেইজের সাইজ কম হওয়ায় খরচ কম পড়ে।
২১. ডোমেইন নেম অদ্বিতীয়- ব্যাখ্যা কর।
উত্তর: আইপি অ্যাড্রেসকে সহজে ব্যবহার করার জন্য ইংরেজি অক্ষরের কোনো একটি নাম ব্যবহার করা হয়। ক্যারেক্টার ফর্মে দেওয়া কম্পিউটারে এরূপ নামই ডোমেইন নেম। প্রতিটি ডোমেইন নেম ইউনিক এবং এর সাথে একটি ইউনিক আইপি অ্যাড্রেস বরাদ্দ করা হয়। একটি ডোমেইন নেইম সার্ভারে রেজিস্ট্রেশন করলে তা সারা বিশ্বে অদ্বিতীয় নামে চিহ্নিত হয় এবং একটি নির্দিষ্ট সময় পর্যন্ত ঐ অ্যাড্রেসটি আর অন্য কেউ ব্যবহার করতে পারে না। তাই ডোমেইন নেম অদ্বিতীয়।
২২. "আইপি ঠিকানা হচ্ছে ডোমেইন নেইম এর গাণিতিক রূপ" - ব্যাখ্যা কর।
উত্তর: আইপি ঠিকানা যেহেতু সংখ্যা দিয়ে লেখা হয় সে কারণে একসাথে অনেকগুলো Address পৃথকভাবে মনে রাখা বেশ কষ্টকর। মনে রাখার সুবিধার্থে সংখ্যার পরিবর্তে ডোমেইন নেইম ব্যবহার করা হয়। যেমন- আইপি ঠিকানা 2003.91.139.2 এর পরিবর্তে bijoy.net ডোমেইন নেইম ব্যবহার করা যায়। তাই বলা যায় যে, আইপি ঠিকানা হচ্ছে ডোমেইন নেইম এর গাণিতিক রূপ।
২৩. হোস্টিং ওয়েবসাইট পাবলিশিং এর একটি গুরুত্বপূর্ণ ধাপ- ব্যাখ্যা কর।
উত্তর: ইন্টারনেটে ওয়েবের ফাইলগুলো কোনো সার্ভারে রাখাকে ওয়েব হোস্টিং বলা হয়। ওয়েব হোস্টিং হলো স্থান (অর্থাৎ সার্ভার স্পেস) যেখানে টেক্সট, গ্রাফিক্স, অডিও, ভিডিও সংবলিত ওয়েব পেইজে রাখা হয়। ওয়েব হোস্টিং ছাড়া ওয়েবসাইট প্রদর্শিত হয় না তাই হোস্টিং ওয়েবসাইট পাবলিশিং এর একটি গুরুত্বপূর্ণ ধাপ।
২৪. হোস্টিং কেন প্রয়োজন বুঝিয়ে লিখ।
উত্তর: কোনো সাইটকে নির্দিষ্ট কোনো সার্ভারে স্থাপন এবং উক্স ওয়েব সাইটটির যাবতীয় কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় অবকাঠামোগত সুবিধা প্রদান করা হয় ওয়েব হোস্টিং এর মাধ্যমে। তাই হোস্টিং ওয়েব সাইট পাবলিশিং এর জন্য প্রয়োজনীয়।
২৫. হোস্টিং ওয়েবসাইট পাবলিকেশনের একটি গুরুত্বপূর্ণ ধাপ- বুঝিয়ে লেখ।
উত্তর: ইন্টারনেটে ওয়েবের ফাইলগুলো কোনো সার্ভারে রাখাকে ওয়েব হোস্টিং বলা হয়। ওয়েব হোস্টিং হলো স্থান (অর্থাৎ সার্ভার স্পেস। যেখানে টেক্সট, গ্রাফিক্স, অডিও, ভিডিও সংবলিত ওয়েব পেইজে রাখা হয়। ওয়েব হোস্টিং ছাড়া ওয়েবসাইট প্রদর্শিত হয় না তাই হোস্টিং ওয়েবসাইট পাবলিকেশনের একটি গুরুত্বপূর্ণ ধাপ।
২৬. ডোমেইন নেমের গুরুত্ব ব্যাখ্যা কর।
উত্তর: প্রতিটি ওয়েবসাইটের যে স্বতন্ত্র নাম থাকে তাকে ডোমেইন নেম বলা হয়। ডোমেইন নেম হবে এক এবং অদ্বিতীয়। ডোমেইন নেমকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়, যাতে করে একই নাম অন্য কেউ না পায়। DNS পদ্ধতিতে ডোমেইন নেমকে নিয়ন্ত্রণ করা হয়। এখানে www.microsoft.com ডোমেইন নেম এ দুটি অংশ দেখা যাচ্ছে। ডোমেইন নেমের ডট পরের অংশটিকে টপ লেভেল ডোমেইন বলে। এটি দেখে সহজেই বুঝা যায় প্রতিষ্ঠানটি কোন ধরনের। এজন্য। যেকোনো ধরনের ওয়েবসাইটের জন্য ডোমেইন নেম অত্যন্ত গুরুত্বপূর্ণ।
২৭. ডোমেইন নেইম এ www থাকে কেন? ব্যাখ্যা কর ।
উত্তর: একই ডোমেইন নেমের অধীনে সম্পর্কযুক্ত একাধিক ওয়েব পেইজ থাকে। সার্ভারের সমন্বয়ে গঠিত এক বিশাল নেটওয়ার্ক যা সারা বিশ্বের সমস্ত ওয়েব পেইজের সংগ্রহ থাকে। www বা world wide web হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশের সার্ভারে রাখা পরস্পরের সংযোগযোগ্য webpage যা ইন্টারনেটের মাধ্যমে ওয়েব ব্রাউজার সফটওয়্যার ব্যবহার করে দেখা যায়। এজন্য ডোমেইন নেইমে www থাকে।
২৮. ডোমেইন নেম রেজিস্ট্রেশন করতে হয় কেন?
উত্তর: আইপি অ্যাড্রেসকে সহজে ব্যবহার করার জন্য ইংরেজি অক্ষরের কোনো একটি নাম ব্যবহার করা হয়। ক্যারেক্টার ফর্মে দেওয়া কম্পিউটারে এরূপ নামই ডোমেইন নেম। প্রতিটি ডোমেইন নেম ইউনিক এবং এর সাথে একটি ইউনিক আইপি অ্যাড্রেস বরাদ্দ করা হয়েছে। একটি ডোমেইন নেইম সার্ভারে রেজিস্ট্রেশন করলে তা সারা বিশ্বে অদ্বিতীয় নামে চিহ্নিত হয় এবং একটি নির্দিষ্ট সময় পর্যন্ত ঐ আঅ্যাড্রেসটি আর অন্য কেউ ব্যবহার করতে পারে না। এ কারণে ডোমেইন নেইম রেজিস্ট্রেশন করতে হয়। ব্যাখ্যা কর।
২৯. IP অ্যাড্রেসের চেয়ে ডোমেইন নেইম ব্যবহার সুবিধাজনক ব্যাখ্যা কর।
উত্তর: "IP আঅ্যাড্রেস এর চেয়ে ডোমেইন নেইম ব্যবহার সুবিধাজনক। কারণ IP Address এর জন্য সংখ্যা মনে রাখা কণ্টকর। তাই IP Address কে সহজে ব্যবহারযোগ্য করার জন্য ইংরেজি অক্ষরের কোন নাম ব্যবহার করা হয়। ক্যারেক্টার ফর্মের দেয়া কম্পিউটারের এরূপ নামকে ডোমেইন নেম বলে। যেমন আইপি এ্যাড্রেস 173.248.140.183 এর পরিবর্তে www.facebook.com ডোমেইন নেম ব্যবহার করা যায়।
৩০. ওয়েব হোস্টিং ব্যাখ্যা কর।
উত্তর: ইন্টারনেটে ওয়েবের ফাইলগুলো কোনো সার্ভারে রাখাকে ওয়েব হোস্টিং বলে। হোন্টিং হচ্ছে মূলত অনলাইনে ওয়েবসাইটে আপলোড করার সার্ভার বা কম্পিউটারের হার্ডডিস্কের জায়গা। এই জায়গা সাধারণত কোনো আইএসপি ব্যবসায়ীরা দিয়ে থাকে। ওয়েবপেজটি হোস্টিং করতে কতটুকু জায়গা লাগবে তার ওপর ভিত্তি করে 'ব্যবসায়ীরা একটি ভাষা নির্ধারণ করে দেয়। ওয়েব হোস্টিং করা না হলে ওয়েবসাইট পাবলিশ করা যায় না।
৩১. "IP অ্যাড্রেসে চারটি অকটেট থাকে বুঝিয়ে লেখ।
উত্তর: একটি IP অ্যাড্রেস গড়ে উঠে 32-টি বিট ব্যবহার করে। এই বিটগুলোর প্রতি আটটিকে নিয়ে গড়ে ওঠে একটি করে অকটেট। সুতরাং IP অ্যাড্রেসে থাকছে চারটি অকটেট বা 32 বিট। প্রতিটি অকটেট (ডট) দ্বারা পৃথক থাকে। প্রথম দুটি অকটেট নেটওয়ার্ক আইডি ও পরের দুটি অকটেট হোস্ট আইডি প্রকাশ করে।