শ্রেণি : নবম - দশম || অধ্যায় - ৬
প্রোগ্রামিংয়ের মাধ্যমে সমস্যার সমাধান
সংক্ষিপ্ত প্রশ্ন
শ্রেণি : নবম - দশম || অধ্যায় - ৬
প্রোগ্রামিংয়ের মাধ্যমে সমস্যার সমাধান
সংক্ষিপ্ত প্রশ্ন
১. প্রশ্ন সমস্যার সমাধান বলতে কী বুঝায়?
উত্তর: সমস্যার সমাধান বলতে বুঝায় চ্যালেঞ্জ বা বাঁধা শনাক্ত করার প্রক্রিয়া, যাতে সমস্যার প্রকৃতি বোঝা যায় এবং এটি অতিক্রম করার উপায় খুঁজে বের করা হয়। এর সাথে পারিপার্শ্বিক পরিস্থিতি বিশ্লেষণ করা, চিন্তা করা এবং সমস্যার সম্ভাব্য সমাধান খুঁজে বের করার বিষয়গুলোও জড়িত।
২. সমস্যা সমাধানের প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত বিষয়গুলো উল্লেখ কর।
উত্তর: সমস্যা সমাধানের প্রকিয়াতে অন্তর্ভুক্ত থাকে এমন বিষয়গুলো হলো-
সমস্যা সংজ্ঞায়িত করা
সমস্যার সম্ভাব্য সমাধান নিয়ে চিন্তাভাবনা করা
বিকল্প সমাধানগুলো মূল্যায়ন করা
সবশেষে সেরা সমাধানটি বাস্তবায়ন করা
৩. কম্পিউটার কোন নির্দেশ বুঝতে পারে?
উত্তর: কম্পিউটার মানুষের ভাষা বুঝতে পারে না। কম্পিউটার শুধুমাত্র ০ ও ১ কে বুঝতে পারে। তাই কম্পিউটারকে ০ এবং ১ এর মাধ্যমে নির্দেশ প্রদান সারতে হয়।
৪. প্রোগ্রামিং ভাষা বলতে কী বুঝায়?
উত্তর: প্রোগ্রামিং ভাষা বলতে এমন কিছু ভাষা বুঝায়, যে ভাষায় রীতিনীতি অনুসরণ করে নির্দেশ লিখলে কম্পিউটার সহজেই সে ভাষাকে নিজের বোঝার উপযোগী করে রূপান্তর করে নিয়ে নির্দেশগুলো বুঝতে পারে। যেমন- সি, জাভা, পাইথন ইত্যাদি।
৫. প্রোগ্রামিং ভাষায় লেখা নির্দেশগুলো কম্পিউটার কীভাবে বুঝতে পারে?
উত্তর: কম্পিউটার মেশিন ভাষা বুঝতে পারে যা ০ ও ১ দ্বারা গঠিত। প্রোগ্রামিং ভাষায় কম্পিউটারকে নির্দেশ দেয়ার পর কম্পিউটার একটি বিশেষ রূপান্তর ব্যবস্থার মাধ্যমে নির্দেশগুলো মেশিন ভাষায় রূপান্তর করে নেয় এবং বুঝতে পারে। মেশিন কোড বা মেশিন ভাষা কী?
৬. মেশিন ভাষা কী? ব্যাখ্যা কর।
উত্তর: কম্পিউটার ০ ও ১ ছাড়া কোনো কিছুই বুঝতে পারে না। কম্পিউটারকে নির্দেশ দেওয়ার জন্য ০ ও ১ এর সমন্বয়ে তৈরি বাইনারি ভাষাকেই মেশিন ভাষা বলে। এই ভাষা কম্পিউটার সরাসরি বুঝতে পারে।
৭. কম্পিউটারের অনুবাদক প্রোগ্রাম কয় ধরনের এবং তা কী কী?
উত্তর: কম্পিউটারের অনুবাদক প্রোগ্রাম দুই ধরনের। যথা-
কম্পাইলার,
ইন্টারপ্রেটার।
৮. কম্পাইলার কী? ব্যাখ্যা কর।
উত্তর: কম্পিউটারে একটি রূপান্তর ব্যবস্থা রয়েছে যেখানে কম্পিউটারে প্রদত্ত নির্দেশগুলো নির্ভুল হলে সবগুলো নির্দেশ একসাথে মেশিন কোডে রূপান্তর করা হয়। যে প্রোগ্রাম এই রূপান্তরের কাজটি করে থাকে তাকে বলে কম্পাইলার। কম্পাইলার যদি পুরো নির্দেশের কোথাও ভুল পায়, তাহলে রূপান্তর করতে পারে না।
৯. ইন্টারপ্রেটার কী? ব্যাখ্যা কর।
উত্তর: ইন্টারপ্রেটার হলো কম্পিউটারের একটি রূপান্তর ব্যবস্থা। এ ব্যবস্থায় কম্পিউটার তাকে প্রদত্ত নির্দেশগুলোকে একটি একটি করে ধারাবাহিকভাবে রূপান্তর করে। কোনো নির্দেশে ভুল পেলে সেই নির্দেশে আসার পর থেমে যাবে।
১০. কম্পাইলার ও ইন্টারপ্রেটারের মধ্যে দুইটি পার্থক্য লেখ।
উত্তর: কম্পাইলার ও ইন্টারপ্রেটারের মধ্যে দুটি পার্থক্য হলো-
কম্পাইলার
সব নির্দেশ একসাথে রূপান্তর করে।
পুরো নির্দেশের কোথাও ভুল পেলে কম্পাইলার কোনো নির্দেশকেই রূপান্তর করে না।
ইন্টারপ্রেটার
নির্দেশগুলো একটি একটি করে রূপান্তর করে।
কোনো নির্দেশে ভুল পেলে ইন্টারপ্রেটার ওই নির্দেশে আসার পর থেমে যায়।
১১. কোন প্রোগ্রামিং ভাষাটি প্রথমে শেখা উচিত?
উত্তর: বর্তমানে প্রচলিত প্রোগ্রামিং ভাষাগুলোর মধ্যে যেকোনো একটি ভাষা প্রথমে শিখলেই হবে। কারণ সব প্রোগ্রামিং ভাষার মূল গঠন একই রকম, শুধু ভাষাগুলোতে বিভিন্ন নির্দেশ লেখার নিয়মে কিছু ভিন্নতা থাকে।
১২. সি এবং পাইথন প্রোগ্রামিং ভাষায় স্টেটমেন্ট শেষ করার নিয়মে কী পার্থক্য রয়েছে?
উত্তর: সি প্রোগ্রামিং ভাষায় প্রতিটি নির্দেশ শেষ হবার পর অবশ্যই একটি সেমিকোলন চিহ্ন দিতে হয়। পাইথনে স্টেটমেন্ট শেষ করার জন্য কোনো চিহ্ন দেওয়ার প্রয়োজন নেই।
১৩. প্রোগ্রামিং শেখা শুরু করার জন্য কোন ভাষাটি অধিক উপযোগী?
উত্তর: প্রোগ্রামিং শেখা শুরু করার জন্য পাইথন বেশ উপযোগী। এটি মজার একটি প্রোগ্রামিং ভাষা। এটি শিক্ষানবিশ বান্ধব এবং এর সিনট্যাক্স খুবই সাধারণ ও সহজ। তাই প্রোগ্রামারদের মাঝে এটি বেশ জনপ্রিয়।
১৪. পাইথন প্রোগ্রামিং ভাষা ব্যবহৃত হয় এমন ক্ষেত্রের নাম লেখ।
উত্তর: পাইথন প্রোগ্রামিং ভাষা ব্যবহৃত হয় এমন দুটি ক্ষেত্র হলো-
ওয়েব ডেভেলপমেন্ট
ডেটা সায়েন্স
অটোমেশন
১৫. পাইথন ভাষায় কোড লেখার জন্য ইনস্টল করতে হবে এমন দুটি সফটওয়্যার নাম লিখ।
উত্তর: পাইথন ভাষায় কোড লেখার পূর্বে দুইটি সফটওয়্যার কম্পিউটারে ইনস্টল করতে হবে। সফটওয়্যারগুলো হলো-
পাইথন অ্যাপ্লিকেশন
থনি সফটওয়্যার
১৬. পাইথন প্রোগ্রামে কীভাবে আউটপুট হিসেবে কোনো কিছু প্রিন্ট করতে হয়?
উত্তর: পাইথন প্রোগ্রামে আউটপুট হিসেবে কোনো কিছু প্রিন্ট করতে হলে print() ফাংশনটি ব্যবহার করতে হয়। যা প্রিন্ট করতে হবে তা print() এর ব্র্যাকেট এর ভেতরে Single Quotation ('') এর মধ্যে লিখতে হবে।
১৭. চলক বা ভ্যারিয়েবল বলতে কী বুঝায়?
উত্তর: চলক বা ভ্যারিয়েবল বলতে বুঝায় প্রোগ্রামের উপাত্ত বা ডেটা সত্যয় করার জন্য যা ব্যবহার করা হয়। চলক বা ভ্যারিয়েবল হলো একটি বক্সের মতো, যার ভিতরে নির্দিষ্ট কোনো একটি ডেটা জমা রাখা যায়।
১৮. ভ্যারিয়েবলের নামের প্রথম অক্ষর কী হতে পারে? উদাহরণ দাও।
উত্তর: ভ্যারিয়েবলের নামের প্রথম অক্ষর অবশ্যই a - z অথবা A - Z অথবা আন্ডারস্কোর (_) হতে হবে। যেমন: number, Price, _variable ইত্যাদি।
১৯. ভ্যারিয়েবলের নামের প্রথম অক্ষর কী হতে পারবে না?
উত্তর: ভ্যারিয়েবলের নামকরণের ক্ষেত্রে প্রথম অক্ষর যা হতে পারবে না তা হলো-
নামের প্রথম অক্ষর কখনোই সংখ্যা (0-9) হতে পারবে না।
নামের প্রথম অক্ষর হিসেবে কখনোই কোনো প্রতীক চিহ্ন (যেমন- * বা ইত্যাদি) ব্যবহার করা যাবে না।
২০. ভ্যারিয়েবলের নামে কোনটি ব্যবহার করা যাবে না?
উত্তর: ভ্যারিয়েবলের নামের ক্ষেত্রে az, A-Z, 0-9 এবং আন্ডারস্কোর (_) ব্যাতীত অন্য কিছু ব্যবহার করা যাবে না। @, $, %, ইত্যাদি প্রতীক চিহ্ন ভ্যারিয়েবলের নামের মধ্যে ব্যবহার করা নিষিদ্ধ।
২১. পাইথন একটি কেস সেন্সেটিভ প্রোগ্রামিং ভাষা- ব্যাখ্যা কর।
উত্তর: পাইথন একটি কেস সেন্সেটিভ প্রোগ্রামিং ভাষা। কারণ একই অক্ষর ছোট হাতের ও বড় হাতের হলে পাইথন তাদের দুটি ভিন্ন ভ্যারিয়েবল হিসেবে বিবেচনা করে। যেমন- My_variable আর my_variable দুটি ভিন্ন ভ্যারিয়েবল হিসেবে বিবেচিত হবে
২২. কীওয়ার্ড কী? ব্যাখ্যা কর।
উত্তর: কীওয়ার্ড হলো কোনো প্রোগ্রামিং ভাষায় সংরক্ষিত শব্দ। ভ্যারিয়েবলের নাম, ফাংশনের নাম বা অন্যকোনো শণাক্তকারী হিসেবে এসব কীওয়ার্ড ব্যবহার করা যায় না। যেমন- False, None, break ইত্যাদি।
২৩. ভ্যালু অ্যাসাইন করা বলতে কী বুঝায়?
উত্তর: ভ্যালু অ্যাসাইন করা বলতে বুঝায় ভ্যারিয়েবলের মধ্যে ডেটা জমা করা। এর জন্য = চিহ্ন ব্যবহার করা হয়। যেমন- age = 25
২৪. ভ্যারিয়েবলে কয়বার ভ্যালু অ্যাসাইন করা যায়?
উত্তর: ড্যারিয়েবলে যত খুশি ততবার ভ্যালু অ্যাসাইন করা যায়। ভ্যারিয়েবলের মধ্যে নতুন মান অ্যাসাইন করা হলে আগের মান মুছে যায় এবং সর্বশেষ অ্যাসাইন কর। মানটি জমা থাকে।
২৫. কম্পিউটারের প্রসেসর কী ধরনের ডেটা নিয়ে কাজ করে?
উত্তর: কম্পিউটার প্রসেসরের একটি গুরুত্বপূর্ণ কাজ হলে ডেটা প্রক্রিয়াকরণ। এই প্রক্রিয়াকরণের জন্য প্রসেসর পূর্ণ সংখ্যা, ভগ্নাংশযুক্ত সংখ্যা, বর্ণ, শব্দ, বুলিয়ান বা লজিক্যাল ডেটা ইত্যাদি নিয়ে কাজ করে।
২৬. ডেটা টাইপ বলতে কী বুঝায়?
উত্তর: ডেটা টাইপ বলতে সাধারণত কোনো ডেটা মেমরিতে কী পরিমাণ জায়গা (বিট বা বাইট) দখল করে তা নির্ধারণ করা এবং প্রসেসর কীভাবে ডেটাকে প্রসেস করে তা ব্যাখ্যা করাকে বোঝায়।
২৭. পাইথন প্রোগ্রামে ব্যবহৃত চারটি ডেটাটাইপের নাম লেখ।
উত্তর: পাইথন প্রোগ্রামে বিভিন্ন ধরনের ডেটাটাইপ রয়েছে। এর মধ্যে চারটি গুরুত্বপূর্ণ ডেটাটাইপ হলো-
int
float
str
bool
২৮. int ডেটাটাইপ কী? উদাহরণ দাও।
উত্তর: পূর্ণসংখ্যাকে ইংরেজিতে ইন্টিজার নাম্বার বলে। তাই কোনো ভ্যারিয়েবলে পূর্ণসংখ্যা জমা রাখলে তার ডেটা টাইপকে বলা হয় int। এখানে int হলো integer এর পূর্ণরূপ। যেমন: Empld_no. = 5
২৯. float ডেটাটাইপ কী? উদাহরণ দাও।
উত্তর: যেসব ভ্যারিয়েবলে ভগ্নাংশযুক্ত সংখ্যা রাখা হয় তার ডেটা টাইপকে float ডেটাটাইপ বলে। float এর পূর্ণরূপ floating number। যেমন- Age 45.50
৩০. কোন ধরনের ডেটা str ডেটাটাইপের অন্তর্ভুক্ত?
উত্তর: ভ্যারিয়েবলে যদি কোনো টেক্সট বা অক্ষর জাতীয় তথ্য জমা রাখতে হয়, তাহলে সে তথ্যকে string বলা হয়। আর এ ধরনের তথ্য str ডেটাটাইপের অন্তর্ভুক্ত।
৩১. কোন ধরনের ভ্যারিয়েবলে সত্য ও মিথ্যাকে ডেটা হিসেবে জমা রাখা হয়?
উত্তর: bool ডেটাটাইপে দুটি মাত্র তথ্য রাখা যায়। তথ্য দুটি হলো irue এবং False। bool হলো boolean এর সংক্ষিপ্ত রূপ। এটি মূলত লজিক্যাল ডেটা জমা রাখে।
৩২. ভ্যারিয়েবলে যে ডেটা রাখা হয় তা কম্পিউটারের কোথায় জমা হয়?
উত্তর: প্রোগ্রাম তৈরি করার সময় ভ্যারিয়েবলে যে ডেটা রাখা হয় তা মূলত কম্পিউটারের মেমরিতে জমা হয়। তাই প্রোগ্রামের কোথাও ভ্যারিয়েবল ব্যবহার করলে কম্পিউটারের মেমরিতে থাকা ভ্যারিয়েবলের মানটি ব্যবহৃত হয়।
৩৩. type() কী? ব্যাখ্যা কর।
উত্তর: পাইথন প্রোগ্রামিং ভাষায় type() একটি ফাংশন। কোনো ভ্যারিয়েবলের ডেটাটাইপ বের করার জন্য type() ফাংশন ব্যবৃহত হয়। ভ্যারিয়েবলকে যদি type() ফাংশনের ব্র্যাকেটের ভেতরে রেখে প্রিন্ট করা হয় তাহলে ঐ ভ্যারিয়েবলের ডেটাটাইপ প্রিন্ট হবে।
৩৪. কাস্টিং কী? ব্যাখ্যা কর।
উত্তর: প্রোগ্রামের ভেতরে অনেক সময় প্রয়োজনে ডেটার ডেটাটাইপ পরিবর্তন করতে হয়। ডেটার এই টাইপ পরিবর্তন করাকে কাস্টিং বলে। যেমন- ফ্লোট সংখ্যা ৯.৬৩ কে ইন্টিজার সংখ্যা ৯ এ কনভার্ট করা। কিংবা কোন সংখ্যা জাতীয় স্ট্রিংকে ইন্টিজার বা ফ্লোটে কনভার্ট করা।
৩৫. পাইথনে কাস্টিং কনস্ট্রাক্টরের কাজ কী?
উত্তর: প্রোগ্রামে অনেক সময় ডেটার টাইপ পরিবর্তন করার প্রযোজন হয়। পাইথনে কাস্টিং কনস্ট্রাক্টর ফাংশন ব্যবহার করে এই পরিবর্তনের কাজটি করা হয়। অর্থাৎ এর মাধ্যমে এক ডেটা টাইপকে অন্য একটি ডেটা টাইপে রূপান্তর করা হয়।
৩৬. গুরুত্বপূর্ণ কয়েকটি কাস্টিং কনস্ট্রাক্টর ফাংশনের নাম ও কাজ লেখ।
উত্তর: পাইথনে দুটি কাস্টিং কনস্ট্রাক্টর ও তাদের কাজ হলো-
int(): ফ্লোট বা স্ট্রিং থেকে পূর্ণসংখ্যা তৈরি করে।
str(): বিভিন্ন ধরনের ডেটাকে স্ট্রিং-এ পরিণত করে।
float(): স্ট্রিং, পূর্ণসংখ্যা থেকে ভগ্নাংশযুক্ত সংখ্যা তৈরি করে।
৩৭. y = int (3.6) লাইনটি থেকে y এর মান 3 হবে কেন?
উত্তর: দেখা যাচ্ছে y এর ভ্যালু দেওয়া হয়েছে 3.6। কিন্তু y এর মান যদি প্রিন্ট করা হয় তবে তা হবে 3। কারণ y এর মানকে int() ফাংশন দ্বারা পূর্ণ সংখ্যা বা integer এ পরিণত করা হয়েছে। তাই দশমিকের পরের মান বাদ পড়েছে।
৩৮. input() কী? ব্যাখ্যা কর।
উত্তর: ইনপুট হলো পাইথন প্রোগ্রামের একটি ফাংশন। প্রোগ্রামে যখন ব্যবহারকারীর নিকট থেকে ডেটা নেওয়ার দরকার হয় তখন input() ফাংশনটি ব্যবহার করা হয়।
৩৯. প্রোগ্রামের ভেতর input() কীভাবে কাজ করে?
উত্তর: প্রোগ্রাম নির্বাহ করার সময় যখন input() ফাংশন আসে তখন প্রোগ্রাম এক্সিকিউশন করা বন্ধ করে দেয়। ব্যবহারকারী যখনই কিছু ইনপুট দেয় তখন আবার প্রোগ্রামের এক্সিকিউশন শুরু হয়। এভাবেই input() ফাংশন প্রোগ্রামে কাজ করে।
৪০. input() ডেটাকে কী হিসেবে গ্রহণ করে?
উত্তর: input() হলো একটি ফাংশন, যা প্রোগ্রামে কোনো ডেটা ইনপুট নেওয়ার জন্য ব্যবহৃত হয়। এই ফাংশনের ভেতরে সংখ্যা, অক্ষর, ভগ্নাংশ ইত্যাদি যেটাই ইনপুট দেওয়া হোক না কেন, সেটিকে ফাংশনটি স্ট্রিং (str) হিসেবে গ্রহণ করে।
৪১. পাইথন প্রোগ্রামে ব্যবহৃত গাণিতিক অপারেশন এবং তাদের অপারেটরগুলোর নাম লেখ।
উত্তর : পাইথনে সাধারণত পাঁচটি গাণিতিক অপারেশন ব্যবহৃত হয়। এই অপারেশন ও তাদের অপারেটরগুলো হলো- যোগ (+), বিয়োগ (-), গুণ (*), ভাগ (/) এবং ভাগশেষ বা মডুলো (%)।
৪২. মডুলো অপারেটরের কাজ কী?
উত্তর: মডুলো (%) অপারেটরের কাজ হলো ভাগশেষ বের করা। এই অপারেটরটি ব্যবহার করে অপারেটরের বামপাশে থাকা ভ্যারিয়েবলকে ডানপাশে থাকা ভ্যারিয়েবল দিয়ে ভাগ করে ভাগশেষ বের করা হয়।
৪৩. == দ্বারা কী বোঝায়?
উত্তর: == হলো একটি রিলেশানাল অপারেটর। এটি 'Equal Operator' নামে পরিচিত। এই অপারেটর দ্বারা এর ডানদিকের ও বামদিকের উভয় অপার্যান্ড সমান বোঝানো হয়।
৪৪. >= দ্বারা কী বোঝানো হয়?
উত্তর: >= একটি রিলেশনাল অপারেটর যা 'Greater or Equal Operator' নামে পরিচিত। এই চিহ্ন ব্যবহার করা হয় যদি এর বামদিকের অপার্যান্ড ডানদিকের অপার্যান্ড থেকে বড় হয় অথবা উভয় অপার্যান্ড সমান হয়।
৪৫. রিলেশনাল এক্সপ্রেশন কীভাবে তৈরি হয়?
উত্তর: দুটি ভ্যালুর মধ্যে তুলনা বা সম্পর্ক নির্ধারণের জন্য রিলেশনাল এক্সপ্রেশন ব্যবহৃত হয়। রিলেশনাল অপারেটরের সাথে এক বা একাধিক ভ্যারিয়েবল বা অ্যারিথমেটিক এক্সপ্রেশন সহযোগে রিলেশনাল এক্সপ্রেশন তৈরি হয়।
৪৬. if স্টেটমেন্ট কেন ব্যবহৃত হয়?
উত্তর: পাইথন প্রোগ্রামে শর্ত সাপেক্ষে কোনো কার্য বা স্টেটমেন্ট সম্পাদনের জন্য if স্টেটমেন্ট ব্যবহৃত হয়। প্রোগ্রামে "যদি" অর্থে if স্টেটমেন্ট ব্যবহার করে তুলনা করা হয়।
৪৭. if স্টেটমেন্টে কী ধরনের শর্ত ব্যবহৃত হয়?
উত্তর: প্রোগ্রামে শর্ত ব্যবহার করার জন্য if স্টেটমেন্ট ব্যবহার করা হয়। if স্টেটমেন্টের ভিতরে শর্ত হিসেবে সাধারণত এক বা একাধিক লজিক্যাল বা রিলেশনাল এক্সপ্রেশন ব্যবহৃত হয়।
৪৮. কখন else স্টেটমেন্ট ব্যবহৃত হয়?
উত্তর: পাইথন প্রোগ্রামে শর্তসাপেক্ষে কোনো কাজ করার জন্য if স্টেটমেন্ট ব্যবহৃত হয়। প্রদত্ত শর্ত পূরণ হলেই কেবল প্রোগ্রাম if এর ভেতরের কাজ করে। তবে if এর শর্ত পূরণ না করলে প্রোগ্রাম কী করবে তা যদি জানানোর প্রয়োজন হয়, তবে প্রোগ্রামে else স্টেটমেন্ট ব্যবহৃত হয়।
৪৯. একের অধিক ভিন্ন ভিন্ন শর্ত যাচাই করার জন্য প্রোগ্রামে কোনটি ব্যবহৃত হয়?
উত্তর: পাইথন প্রোগ্রামে একটি শর্ত যাচাই করার প্রয়োজন হলে if এবং else ব্যবহার করেই তা করা যায়। তবে শর্ত যদি একের অধিক হয় তবে প্রোগ্রামে "অন্যথায় যদি অর্থে elif স্টেটমেন্ট ব্যবহৃত হয়। elif- স্টেটমেন্ট if এবং else এর মাঝখানে থাকে।
৫০. match স্টেটমেন্ট কেনো ব্যবহৃত হয়?
উত্তর: পাইথন প্রোগ্রামে elif স্টেটমেন্টের অনুরূপ কাজে অর্থাৎ একাধিক স্টেটমেন্ট থেকে নির্দিষ্ট স্টেটমেন্ট নির্বাহের জন্য match স্টেটমেন্ট ব্যবহৃত হয়। মূলত বেশি সংখ্যক clif স্টেটমেন্ট এর পরিবর্তে match স্টেটমেন্ট ব্যবহৃত হয়।
৫১. match স্টেটমেন্টের ফরম্যাট লিখ।
উত্তর: match স্টেটমেন্টের ফরম্যাট নিচে দেওয়া হলো-
match MatchExp:
case Value 1:
Blockl
case Value2:
Block2
case Value 3:
Block3
case-:
Default block
৫২. match স্টেটমেন্টের সাথে ব্যবহৃত হয় এমন দুটি স্টেটমেন্টের নাম লেখ।
উত্তর: match স্টেটমেন্ট একা কাজ করতে পারে না। এর সাথে অতিরিক্ত ব্যবহৃত হয় এমন দুটি স্টেটমেন্ট হলো-
case ও
break
৫৩. ম্যাচ এক্সপ্রেশন বলতে কী বুঝায়?
উত্তর: match স্টেটমেন্টের সাথে ব্যবহৃত স্টেটমেন্টই হলো ম্যাচ এক্সপ্রেশন। case স্টেটমেন্টে ম্যাচ এক্সপ্রেশন ভ্যারিয়েবলের সম্ভাব্য মান দেওয়া হয়।
৫৪. কখন লুপ ব্যবহার করতে হয়?
উত্তর: মাঝে মাঝে প্রোগ্রামের মধ্যে কিছু কাজ বারবার করতে হয়। প্রোগ্রামে একই কাজ একাধিক বার সম্পন্ন করার প্রয়োজন হলে লুপ ব্যবহার করতে হয়। লুপ ব্যবহার করলে পুনরাবৃত্তিমূলক কাজগুলো সম্পন্ন করা যায় এবং কোডের পুনরাবৃত্তি- এড়ানো যায়।
৫৫. পাইথন প্রোগ্রামিং ভাষায় লুপ কয় ধরনের ও কী কী?
উত্তর: একই কাজ বারবার করার জন্য পাইথনে লুপ ব্যবহৃত হয়। পাইথন ভাষায় সাধারণত দুই ধরনের লুপ ব্যবহৃত হয়। এগুলো হলো-
for লুপ ও
while লুপ।
৫৬. পাইথনে লুপ কন্ট্রোল স্টেটমেন্টগুলোর নাম লেখ।
উত্তর: স্টেটমেন্ট দুই বা ততোধিকবার সম্পাদন করার জন্য লুপ কন্ট্রোল স্টেটমেন্ট ব্যবহৃত হয়। পাইথন প্রোগ্রামে ব্যবহৃত অন্যতম লুপ কন্ট্রোল স্টেটমেন্টগুলো হলো-
for স্টেটমেন্ট
while স্টেটমেন্ট
continue, break pass স্টেটমেন্ট
৫৭. for স্টেটমেন্টের ফরম্যাটটি ব্যাখ্যা কর।
উত্তর: for স্টেটমেন্টের ফরম্যাটটি হলো-
for CounterInitialization in condition:
// statement (s)
এখানে, CounterInitialization অংশে কাউন্টার ভেরিয়েবলের প্রারম্ভিক মান দেওয়া হয়, একে Initialization বা লুপের শুরু বলা হয়, Condition অংশে কাউন্টার। ভ্যারিয়েবলের চূড়ান্ত মান নির্ধারণের শর্ত দেওয়া হয়। কাউন্টার ভ্যারিয়েবল চূড়ান্ত মানে না পৌছা পর্যন্ত কিংবা শর্ত, সত্য থাকা পর্যন্ত for লুপের সাথে সংশ্লিষ্ট স্টেটমেন্ট সম্পাদিত হতে থাকে।
৫৮. 'Python' টেক্সটটিকে আটবার প্রদর্শন করার পাইথন প্রোগ্রাম লেখ।
উত্তর: 'Python' টেক্সটকে আটবার প্রদর্শন করার পাইথন প্রোগ্রামটি হলো-
for i in range (1,9):
print ('Python')
৫৯. ১ থেকে ২০ পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে কেবলমাত্র জোড় সংখ্যা প্রদর্শন করার পাইথন প্রোগ্রাম লেখ।
উত্তর: ১ থেকে ২০ পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে জোড় সংখ্যা প্রদর্শন করার পাইথন প্রোগ্রামটি হলো-
for a in range (1, 21) :
if (a % 2 == 0):
print (a)
৬০. নেস্টেড for লুপ বলতে কী বুঝায়?
উত্তর: একটি for লুপের ভেতর আরও একটি for লুপ থাকলে তাকে নেস্টেড for লুপ বলে। এর মধ্যে বাইরের লুপটিকে বলে আউটার লুপ এবং ভেতরের লুপকে বলে ইনার লুপ। আউটার লুপের পূর্বে ইনার লুপের কাজ শেষ হয়।
৬১. নেস্টেড লুপের অন্তর্গত লুপগুলোর নাম কী?
উত্তর: নেস্টেড লুপে সাধারণত একটি লুপের অভ্যন্তরে আরও এক বা একাধিক লুপ থাকে। এর মধ্যে বাইরের লুপটির নাম আউটার (outer) লুপ এবং ভেতরে থাকা লুপের নাম ইনার (Inner) লুপ। বাইরের আউটার লুপ যতবার চালিত হয়, প্রতিবারের জন্য ভেতরের লুপ সম্পূর্ণভাবে চালানো হয়।
৬২. Nested for লুপ স্টেটমেন্টের প্রবাহচিত্র আঁক।
উত্তর: Nested for লুপ স্টেটমেন্টের প্রবাহচিত্র নিচে দেওয়া হলো-
for (... ... ...)
{
for (... .... ...)
{
Block1:
}
Block2;
}
Block3;
৬৩. while লুপ কীভাবে কাজ করে?
উত্তর: পাইথন প্রোগ্রামে শর্ত সাপেক্ষে দুই বা ততোধিক বার কোনো স্টেটমেন্ট সম্পাদন করার জন্য while লুপ স্টেটমেন্ট ব্যবহৃত হয়। এই লুপের শুরুতেই শর্ত -পরীক্ষা করা হয়। প্রদত্ত শর্ত সত্য বা অশূন্য হলেই কেবল লুপ নির্বাহ হয়। অন্যথায় - লুপ থেকে বের হয়ে যায়। লুপের ভেতরের প্রোগ্রাম নির্বাহ হয় না।
৬৪. While লুপ নিয়ন্ত্রণের ফরম্যাট লিখ।
উত্তর: While লুপ নিয়ন্ত্রণের ফরম্যাট নিচে দেওয়া হলো-
Counter Initialization:
While condition:
// satement (s)
Counter Decrement/Increment
৬৫. while লুপ ব্যবহার করে 'ICT' লেখাটি ১০ বার প্রদর্শন করার পাইধন প্রোগ্রাম লেখ।
উত্তর: while লুপ ব্যবহার করে 'ICT' লেখাটি ১০ বার লেখার পাইথন প্রোগ্রামটি হলো-
count = 1
while (count=10):
print ('ICT')
count = count + 1
৬৬. while লুপ ব্যবহার করে ১ থেকে ১০ পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে বিজোড় সংখ্যাগুলো প্রদর্শন করার পাইথন প্রোগ্রাম লেখ।
উত্তর: while লুপ ব্যবহার করে ১ থেকে ১০ পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে শুধু বিজোড় সংখ্যাগুলো প্রদর্শন করার পাইথন প্রোগ্রামটি হলো-
count = 1
while (count <= 10):
print (count)
count = count + 2
৬৭. continue স্টেটমেন্টের ব্যবহার লেখ।
উত্তর: পাইথন প্রোগ্রামে শর্তযুক্ত বা শর্তবিহীনভাবে কোনো স্টেটমেন্ট বা লুপের পুনরাবৃত্তি করার জন্য continue স্টেটমেন্ট ব্যবহৃত হয়। continue স্টেটমেন্ট প্রোগ্রাম পয়েন্টারকে পূর্ববর্তী স্টেটমেন্ট বা লুপের প্রারন্ডে স্থানান্তর করে। তবে এটি if, elif, for, while ইত্যাদি ছাড়া সরাসরি কাজ করতে পারে না।
৬৮. 5 বাদ দিয়ে 1 থেকে 10 পর্যন্ত সবগুলো সংখ্যা প্রদর্শনের পাইথন প্রোগ্রাম লেখ।
উত্তর: ১ বাদ দিয়ে 1 থেকে 10 পর্যন্ত সবগুলো সংখ্যা প্রদর্শনের পাইথন প্রোগ্রামটি হলো-
for i in range (1, 11)
if i ==5:
continue
else:
print(i)
৬৯. break স্টেটমেন্ট কেন ব্যবহৃত হয়?
উত্তর: পাইথনে break স্টেটমেন্ট লুপ বন্ধ করার জন্য ব্যবহৃত হয়। প্রোগ্রামের লুপের মধ্যে break স্টেটমেন্ট পাওয়া গেলে লুপ সেখানেই কাজ থামিয়ে দেয় এবং দেশ হয়ে যায়। এটি এমন পরিস্থিতিতে ব্যবহার করা হয় যেখানে লুপ চালিয়ে যাওয়া অপ্রয়োজনীয় বলে মনে হয়। অধিকাংশ ক্ষেত্রেই লুপ স্টেটমেন্ট if, elif ইত্যাদির সাথে ব্যবহৃত হয়।