শ্রেণি : ষষ্ঠ || অধ্যায় - ৫
ইন্টারনেট পরিচিতি
সংক্ষিপ্ত প্রশ্ন
শ্রেণি : ষষ্ঠ || অধ্যায় - ৫
ইন্টারনেট পরিচিতি
সংক্ষিপ্ত প্রশ্ন
১. ইন্টারনেট বলতে কী বুঝায়?
উত্তর: ইন্টারনেট বলতে বুঝায় একটি বিশ্বব্যাপী নেটওয়ার্ক যা তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে সবার কাছে তথ্য পৌছে দেয়। এটি কম্পিউটারের মধ্যে সংযোগ স্থাপন করে ডেটা শেয়ারিং এবং বিভিন্ন সেবা প্রদান করে। মানুষ এর মাধ্যমে ই-মেইল, ভিডিয়ো কল এবং অনলাইন তথ্য সংগ্রহ করতে পারে।
২. ইন্টারনেট থেকে বই ডাউনলোড করার সুবিধা কি?
উত্তর: ইন্টারনেট থেকে বই ডাউনলোড করলে শিক্ষার্থীরা ঘরে বসেই পাঠ্যপুস্তক পেতে পারে। এটি শিক্ষাকে সহজলভ্য এবং সাশ্রয়ী করে তোলে। প্রয়োজনীয় তথ্য দ্রুত পাওয়া যায় এবং বিভিন্ন পাঠ্যবই সহজে সংরক্ষণ করা যায়।
৩. ইন্টারনেটের মাধ্যমে দ্রুত তথ্য সংগ্রহের উপায় কী?
উত্তর: ব্রাউজারের মাধ্যমে সার্চ ইঞ্জিনে সঠিক কীওয়ার্ড টাইপ করে তথ্য খোঁজা যায়। উদাহরণস্বরূপ, গুগল সার্চ ইঞ্জিন ব্যবহার করে প্রয়োজনীয় তথ্য দ্রুত পাওয়া যায়। ইন্টারনেট ব্যবহার করে শিক্ষামূলক ওয়েবসাইট এবং সরকারি ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করা সম্ভব।
৪. ইন্টারনেট কীভাবে মানুষের জীবনকে সহজ করেছে?
উত্তর: ইন্টারনেট মানুষের জীবনকে সহজ করেছে দ্রুত তথ্য সরবরাহ এবং যোগাযোগের মাধ্যমে। ই-মেইল, ভিডিয়ো কল, অনলাইন শপিং এবং অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে ইন্টারনেট আমাদের দৈনন্দিন কাজকে আরও কার্যকর করে তুলেছে। এছাড়া বিনোদন এবং শিক্ষা ক্ষেত্রেও এটি ব্যাপক সহায়ক।
৫. নেটওয়ার্ক কী? ব্যাখ্যা কর।
উত্তর: নেটওয়ার্ক হলো একাধিক কম্পিউটারের মধ্যে সংযোগ যা তথ্য বিনিময় এবং শেয়ার করার সুযোগ দেয়। এটি লোকাল এরিয়া নেটওয়ার্ক (LAN) বা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক (WAN)-এর মাধ্যমে কাজ করে। নেটওয়ার্ক ব্যবহার করে ফাইল শেয়ারিং এবং ডেটা অ্যাক্সেস সহজ হয়।
৬. সুইচ কাকে বলে? সুইচের কাজ কী?
উত্তর: কাছাকাছি অবস্থিত একাধিক কম্পিউটারের মধ্যে নেটওয়ার্ক করার জন্য যে নেটওয়ার্ক ডিভাইস ব্যবহার করা হয় তাকে সুইচ বলে। এটি একাধিক নেটওয়ার্কের মধ্যে ডেটা আদান প্রদানে ব্যবহৃত হয়। এটি ব্যবহারে নেটওয়ার্কের গতি ও কার্যক্ষমতা বৃদ্ধি পায়।
৭. সুইচ ও রাউটারের মধ্যে পার্থক্য লেখ।
উত্তর: সুইচ হচ্ছে একাধিক কম্পিউটারের মধ্যে নেটওয়ার্ক করতে ব্যবহার করা হয়। আর রাউটার হচ্ছে একাধিক নেটওয়ার্ক সিস্টেমের মধ্যে আবার নেটওয়ার্ক করতে ব্যবহার করা হয়।
৮. 'ইন্টারনেট' শব্দটির জন্ম রহস্য কী?
উত্তর: ইন্টারনেট শব্দটি এসেছে Interconnected Network কথাটি থেকে। একটি নেটওয়ার্কের সাথে এক বা একাধিক নেটওয়ার্ক জুড়ে দিয়েই এটির জন্ম হয়েছে। প্রথম শব্দ Interconnected এর Inter এবং দ্বিতীয় শব্দ Network এর Net মিলে ১৯৬৯ সালে জন্ম হয় Internet এর।
৯. ওয়েবসাইট বলতে কী বুঝায়?
উত্তর: ওয়েবসাইট হলো এমন একটি প্লাটফর্ম যেখানে একাধিক পৃষ্ঠা থাকে এবং তথ্য বা ছবি প্রকাশ করা হয়। এটি ইন্টারনেটের মাধ্যমে ব্যবহারকারীদের তথ্য প্রদান করে। উদাহরণস্বরূপ, বিবিস (www.bbc.orm) এবং নাসা (www.nasa.gov)।
১০. ওয়েবসাইট তৈরি করতে কি কি বিবেচনা করা উচিত?
উত্তর: ওয়েবসাইট তৈরি করার সময় সহজ নেভিগেশন, আকর্ষণীয়, ডিজাইন এবং দ্রুত লোডিং টাইম নিশ্চিত করা উচিত। ব্যবহারকারীর প্রয়োজন অনুসারে তথ্য সাজানো এবং সঠিক কনটেন্ট আপডেট করাও গুরুত্বপূর্ণ।
১১. ওয়েবসাইট ব্যবহারের সুবিধাগুলো লেখ।
উত্তর: ওয়েবসাইট ব্যবহারের সুবিধাগুলো হলো-
তথ্য সহজে পাওয়া যায় ও শেয়ার করা যায়।
খবর, গান, ছবি ইত্যাদি সহজে উপভোগ করা যায়।
ব্যবসা বা পণ্যের তথ্য প্রচার ও অনলাইনে কেনা-বেচার সুযোগ পাওয়া যায়।
১২. ওয়েব ব্রাউজার কী? উদাহরণ দাও।
উত্তর: ইন্টারনেটে ওয়েবসাইট দেখার জন্য যে বিশেষ সফটওয়্যার ব্যবহার করা হয় তাই হলো ওয়েব ব্রাউজার। এই মুহূর্তে যে ব্রাউজারগুলো বেশি ব্যবহৃত হচ্ছে সেগুলো হলো-
মজিলা ফায়ারফক্স
গুগলক্রোম
অপেরা
মাইক্রোসফট এজ
সাফারি ইত্যাদি।
১৩. ইন্টারনেটে ওয়েবসাইট দেখার জন্য কী কী করা দরকার?
উত্তর: ইন্টারনেটে ওয়েবসাইট দেখতে একটি ব্রাউজার প্রয়োজন। ব্রাউজারের অ্যাড্রেস বারে ওয়েবসাইটের URL টাইপ করে Enter চাপলেই সেই সাইটে যাওয়া যায়। এর জন্য ইন্টারনেট সংযোগ অপরিহার্য।
১৪. ব্রাউজিং বলতে কী বুঝায়?
উত্তর: ব্রাউজিং হলো ইন্টারনেটে বিভিন্ন ওয়েবসাইটে তথ্য অনুসন্ধান করা এবং পেজ ভিজিট করা। এটি বিভিন্ন তথ্য, ছবি এবং ভিডিয়ো পাওয়ার জন্য করা হয়।
১৫. ওয়েব ব্রাউজার দিয়ে কীভাবে একটি ওয়েবসাইটে যাওয়া যায়?
উত্তর: ব্রাউজারের অ্যাড্রেস বারে ওয়েবসাইটের URL টাইপ করে Enter চাপলে সেই ওয়েবসাইট খোলা যায়। উদাহরণস্বরূপ, www.google.com টাইপ করলে গুগল সার্চ ইঞ্জিনে প্রবেশ করা যায়।
১৬. সার্চ ইঞ্জিন কী? কয়েকটি সার্চ ইঞ্জিনের নাম লেখ।
উত্তর: ইন্টারনেটে কোনো তথ্য খোঁজার জন্য যে বিশেষ এক ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যারের সাহায্য নিতে হয় সেই সফটওয়্যারগুলোর নামই হচ্ছে সার্চ ইঞ্জিন। এই মুহূর্তে পৃথিবীর জনপ্রিয় সার্চ ইঞ্জিনগুলো হলো- গুগল, ইয়াহু, বিং ইত্যাদি।
১৭. সার্চ ইঞ্জিন কীভাবে তথ্য খুঁজে পায়?
উত্তর: সার্চ ইঞ্জিন কীওয়ার্ডের মাধ্যমে ডাটাবেসে তথ্য অনুসন্ধান করে এবং প্রাসঙ্গিক ফলাফল ব্যবহারকারীর সামনে উপস্থাপন করে। উদাহরণস্বরূপ, গুগল বিভিন্ন ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করে দ্রুত ফলাফল দেখায়।
১৮. কোনো তথ্য ইন্টারনেটের মাধ্যমে খুঁজে পেতে সার্চ ইঞ্জিন ব্যবহারের সুবিধা উল্লেখ কর।
উত্তর: ইন্টারনেট হলো লক্ষ কোটি কম্পিউটারের নেটওয়ার্ক। এখানে আছে লক্ষ কোটি কম্পিউটার এবং হাজার হাজার ওয়েবসাইট। যখন আমাদের কোনো তথ্য খোঁজার দরকার হয় তখন আমরা সার্চ ইঞ্জিনের সাহায্য নেই। সার্চ ইঞ্জিনে একটি নির্দিষ্ট শব্দ বা বাক্য লিখলে সার্চ ইঞ্জিন আমাদের কাঙ্ক্ষিত তথ্য বহনকারী ওয়েবসাইটগুলোর তালিকা আমাদের সামনে উপস্থাপন করে। ফলে আমরা সহজে ইন্টারনেটে তথ্য খুঁজে পেতে পারি।