শ্রেণি : ষষ্ঠ || অধ্যায় - ৪
ওয়ার্ড প্রসেসিং
বহুনির্বাচনি প্রশ্ন
শ্রেণি : ষষ্ঠ || অধ্যায় - ৪
ওয়ার্ড প্রসেসিং
বহুনির্বাচনি প্রশ্ন
১. কোন সফ্টওয়্যারের মাধ্যমে কম্পিউটারে লেখালেখির কাজ করা যায়?
ক. গ্রাফিক্স সফ্টওয়্যার খ. ইউটিলিটি সফ্টওয়্যার
গ. ওয়ার্ড প্রসেসিং সফ্টওয়্যার ঘ. স্প্রেডশিট সফ্টওয়্যার
২. ওয়ার্ড প্রসেসরে 'এন্টার' (Enter) কোন কাজে ব্যবহার করা হয়?
ক. নির্বাচিত অংশ মুছে ফেলতে
খ. কার্সরকে এক লাইন নিচে নামাতে
গ. কার্সরের বামদিকের অক্ষর মুছতে
ঘ. মেনু বা ডায়ালগ বক্স বাতিল করতে
৩. রিবন কী?
ক. ডকুমেন্টের শিরোনাম নির্দেশনা
খ. চিত্রের মাধ্যমে সাজানো কমান্ড তালিকা
গ. কাজের ধরন অনুযায়ী কমান্ড তালিকা
ঘ. চিত্রের সাজানো সম্পাদনার কমান্ড তালিকা
8. File বাটন ব্যবহার করে পুরাতন ফাইল খুলতে কোথায় ক্লিক করতে হয়?
ক. New খ. Open গ. Save ঘ. Text
৫. File বাটন ব্যবহার করে লিখিত অংশ সংরক্ষণ করতে কোথায় ক্লিক করতে হয়?
ক. New খ. Close গ. Save ঘ. File
৬. File বাটন ব্যবহার করে ফাইল বন্ধ করতে কোথায় ক্লিক করতে হয়?
ক. Exit খ. Save গ. File ঘ. Open
নিচের অনুচ্ছেদটি পড়ে ৭ ও ৮ নম্বর প্রশ্নের উত্তর দাও :
মিনা জানলেন, পৃথিবীর পাঁচটি দেশে নারীদের অবস্থা বেশি শোচনীয়। তিনি সিদ্ধান্ত নিলেন, এ বিষয়ে গবেষণা করে প্রাপ্ত ফলাফল সেমিনারে উপস্থাপন করবেন। এছাড়াও তিনি খ্যাতিমান ব্যক্তিদের সাথে মতবিনিময়ের চিন্তা করলেন।
৭. সেমিনারে উপস্থাপনের জন্য মিনা কোন সফটওয়্যার ব্যবহার করে প্রতিবেদন তৈরি করবেন?
ক. গ্রাফিক্স সফটওয়্যার খ. ইউটিলিটি সফটওয়্যার
গ. ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার ঘ. কাস্টমাইজড সফটওয়্যার
৮. মিনা খ্যাতিমান ব্যক্তিদের সাথে মতবিনিময়ের উদ্দেশ্যে কোন মাধ্যমটি বেশি উপযোগী বলে বিবেচনা করতে পারেন?
ক. মোবাইল ফোন খ. ল্যান্ডফোন
গ. ইন্টারনেট ঘ. ফ্যাক্স
৯. কম্পিউটারে লেখালেখির ফাইলটি আমরা অনেকদিন সংরক্ষণ করতে পারি-
i. হার্ডড্রাইভে
ii. মেমোরিতে
iii. পেনড্রাইভে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১০. লেখালেখির অ্যাপ্লিকেশন সফটওয়্যারকে কী বলে?
ক. ওয়ার্ড প্রসেসিং খ. ওয়ার্ড প্রসেসর
গ. এম এস ওয়ার্ড ঘ. এম এস ওয়ার্ড প্রসেসর
১১. কোনটি ওপেন সোর্স সফটওয়্যার?
ক. পেইন্ট খ. এমএস ওয়ার্ড
গ. ওপেন অফিস রাইটার ঘ. ফটোশপ
১২. লেখালেখির সাথে ওয়ার্ড প্রসেসরের দ্বিতীয় বড় পার্থক্য কোনটি?
ক. সংরক্ষণ খ. পদ্ধতি গ. সময় ঘ. এডিটিং
১৩. কোনটি বাণিজ্যিক সফটওয়্যার?
ক. ওপেন অফিস রাইটার খ. ইজি ওয়ার্ড
গ. ওয়ার্ড প্যাড ঘ. মাইক্রোসফট ওয়ার্ড
১৪.. বর্তমানে ছাপার কাজ সহজ হয়েছে কিসের সাহায্যে?
ক. ক্যালকুলেটর খ. কম্পিউটার
গ. ছাপাখানার ঘ. টাইপ রাইটার
১৫. বিনামূল্যে ওয়ার্ড প্রসেসর সফটওয়্যার কোনটি?
ক. মাইক্রো সফটওয়্যার খ. উইন্যামপ
গ. ওপেন অফিস রাইটার ঘ. ফটোসপ
১৬. মাইক্রোসফট ওয়ার্ড এর মতো অপর সফটওয়্যারের নাম হচ্ছে-
ক. Open Office Writer খ. Open Text Writer
গ. Open Copy Writer ঘ. Microsoft Excel
১৭. ওয়ার্ড প্রসেসর কী?
ক. একটি কলম খ. একটি মেশিন
গ. একটি কম্পিউটার ঘ. একটি সফটওয়্যার
১৮. ওয়ার্ড প্রসেসর ব্যবহার করে লেখার প্রক্রিয়াকে কী বলে?
ক. ইনপুট ওয়ার্ড খ. ওয়ার্ড প্রসেসিং
গ. টাইপিং ঘ. ওয়ার্ড রাইটিং
১৯. লেখালেখির সাথে ওয়ার্ড প্রসেসরের প্রথম বড় পার্থক্য কোনটি?
ক. সংরক্ষণ খ. পদ্ধতি গ. সময় ঘ. এডিটিং
২০. ওয়ার্ড প্রসেসরে নিচের কোন কাজগুলো করা যায়?
i. বানান শুদ্ধ করা যায়
ii. পুরাতন অংশ বাদ দেওয়া যায়
iii. নতুন অংশ যোগ দেওয়া যায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
২১. টাইপরাইটারে যে কাজগুলো করা যায় না-
i. লেখালেখি
ii. এডিটিং বা পরিবর্তন
iii. সংরক্ষণ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড় এবং ২২ ও ২৩ নং প্রশ্নের উত্তর দাও:
কামাল সাহেবের বাসায় একটি টাইপরাইটার ছিল। সে এর মাধ্যমেই লেখালেখি করতো। কিন্তু বর্তমানে লেখালেখির জন্য একটি আধুনিক প্রযুক্তি ব্যবহার করে।
২২. কামাল সাহেব যে আধুনিক প্রযুক্তি ব্যবহার করছেন তার নাম কী?
ক. মাইক্রোসফট এক্সেল খ. ওয়ার্ড প্রসেসর
গ. ব্রাউজার ঘ. লিনাক্স
২৩. এ প্রযুক্তি ব্যবহারে তিনি যে সুবিধাগুলো পাচ্ছেন-
i. এডিট করার সুবিধা
ii. ফাইল হিসেবে সংরক্ষণের সুবিধা
iii. ইন্টারনেট ব্যবহারের সুবিধা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড় এবং ২৪ ও ২৫ নং প্রশ্নের উত্তর দাও:
রাহাত তার স্কুলের রচনা প্রতিযোগিতায় জমা দেওয়ার জন্য মুক্তিযুদ্ধের উপর একটি রচনা লেখার চিন্তা করে। আর এজন্য তার একটি বিশেষ সফটওয়্যারের দরকার হয় যা তার কাছে নেই। তাই সে দোকান থেকে সফটওয়্যারটি কিনে আনল এবং রচনা লেখা শুরু করল।
২৪. রাহাত বাজার থেকে কোন সফটওয়্যারটি কিনে আনল?
ক. মাইক্রোসফট এক্সেল খ. মাইক্রোসফট ওয়ার্ড
গ. ব্রাউজিং ঘ. মাইক্রোসফট আউটলুক
২৫. রাহাত এ সফটওয়্যার ব্যবহার করে আর যে যে কাজ করতে পারবে-
i. এ সফটওয়্যার করা যেকোনো কাজ ফাইল হিসেবে হার্ডড্রাইভে রেখে দিতে পারবে
ii. হিসাব-নিকাশ করতে পারবে
iii. ছবি সংযোজনের কাজ করতে পারবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৬. ওয়ার্ড প্রসেসরের যে সুবিধাটি, কাগজে লেখালেখির ক্ষেত্রে পাওয়া যায় না-
ক. পেনড্রাইভ সংরক্ষণ করা খ. এডিট করা
গ. সংরক্ষণ করা ঘ. ই-মেইল করা
২৭. ওয়ার্ড প্রসেসর ব্যবহারে মূলত কোন কাজটি করা হয়?
ক. হিসাব-নিকাশ খ. লেখালেখির কাজ
গ. গান শোনার কাজ ঘ. ইন্টারনেট ব্যবহার
২৮. মাউস নাড়ালে মনিটরে যে চিহ্নটি নড়ে তাকে কী বলে?
ক. আইকন খ. কার্সর গ. ছবি ঘ. মাউস
২৯. ওয়ার্ড প্রসেসরের কোন অংশটিতে লেখালেখি করা হয়?
ক. সাদা অংশটিতে খ. মেনুবার
গ. এড্রেসবার ঘ. টাইটেলবার
৩০. সংরক্ষিত ওয়ার্ড ফাইলগুলো সাধারণত কোথায় রাখা হয়?
ক. হার্ডড্রাইভে খ. সিডিতে
গ. পেনাড্রাইভে ঘ. ফোল্ডারে
৩১. কোন লেখায় কার্সর রাখার পর কোন বাটনটি চাপলে তার বাম পাশের লেখা মুছে দেয়?
ক. Enter খ. Delete গ. Shift ঘ. Backspace
৩২. আইকন অর্থ কী?
ক. ছোট একটি ছবি খ. তীর চিহ্ন
গ. এক ধরনের কলম ঘ. এক ধরনের বাতি
৩৩. নিচের কোন Key চেপে ধরে রাখলে অক্ষর বড় হাতের হবে?
ক. Ctrl খ. Alt গ. Shift ঘ. Caps
৩৪. কোন বোতাম চাপ দিলে Cursor এর আগের অংশ মোছে যাবে?
ক. Delete খ. Del
গ. Backspace ঘ. Space Bar
৩৫. কোন বোতামে চাপ দিলে Cursor এর পরের অংশ মুছে যাবে?
ক. Delete খ. Ctrl
গ. Space Bar ঘ. Backspace
৩৬. একটি নতুন প্যারাগ্রাফ লেখা শুরু করতে হলে কোন কী চাপতে হবে?
ক. Shift খ. Space গ. Delete ঘ. Enter
৩৭. ওয়ার্ড প্রসেসরের প্রধান ইনপুট মাধ্যম কোনটি?
ক. পেনড্রাইভ খ. মাউস গ. স্ক্যানার ঘ. কি-বোর্ড
৩৮. ওয়ার্ড প্রসেসর বন্ধ করার জন্য কোথায় ক্লিক করতে হয়?
ক. অফিস বাটন → Exit খ. অফিস বাটন → Save
গ. অফিস বাটন → Open ঘ. অফিস বাটন → New
৩৯. সংরক্ষণের কমান্ড কোনটি?
ক. Ctrl+A খ. Ctrl+B গ. Ctrl+S ঘ. Ctrl+D
৪০. বাংলা ফন্ট-এর যুক্ত বর্ণ কোনটি প্রেস করতে হয়?
ক. A খ. D গ. C ঘ. G
৪১. ওয়ার্ডপ্রসেসর চালু করার জন্য ওয়ার্ড প্রসেসরের আইকনের উপর কতবার ক্লিক করতে হয়-
ক. একবার খ. দুইবার গ. তিনবার ঘ. চারবার
৪২. Exit অপশন পাওয়ার জন্য কোন মেনুতে ক্লিক করতে হবে?
ক. File খ. Edit গ. View ঘ. Format
৪৩. Enter key-এর অপর নাম কোনটি?
ক. Sub খ. Return গ. File ঘ. ক+খ
88. Open অপশন পাওয়ার জন্য কোন মেনুতে ক্লিক করতে হয়?
ক. Tool খ. View গ. Edit ঘ. File
৪৫. ওয়ার্ড প্রসেসরটি যে লেখালেখির জন্য প্রস্তুত তা কিভাবে বোঝায়?
ক. যখন সেভ করা হবে
খ. সাদা পৃষ্ঠা ওপেন হবে
গ. সাদা কাগজের মতো পৃষ্ঠাটির শুরুতে ছোট একটা খাড়া লাইন জ্বলবে নিভবে
ঘ. মেনুবার ওপেন হবে
৪৬. ওয়ার্ড প্রসেসরে যখন লেখা হয় তখন কার্সরটি কোথায় থাকে?
ক. লেখার উপরে খ. লেখার প্রথমে
গ. লেখার শেষে ঘ. লেখার বাম পাশে
৪৭. Cursor এর অবস্থান পরিবর্তন করা হয় কোনটির সাহায্যে?
ক. প্রসেসর খ. মাউস
গ. বারকোড রিডার ঘ. মনিটর
৪৮. ওএস হলো-
ক. ওপেন সেল খ. অন সুইচ
গ. অপারেটিং সিস্টেম ঘ. ওপেন সফটওয়্যার
৪৯. Shift Key এর কাজ কি?
ক. বড় বড় ফন্টে লেখা
খ. বোল্ড করা
গ. বড় হাতের অক্ষরে লেখা যাবে
ঘ. পরবর্তী লাইনে যাওয়া
৫০. ওয়ার্ডের কোন লেখা সংরক্ষণ করার পদ্ধতির নাম কী?
ক. Delete করা খ. Open করা
গ. Save করা ঘ. Store করা
৫১. ওয়ার্ড প্রসেসরের লেখালেখি বাঁচিয়ে রাখার জন্য সফটওয়্যারটির কোন অপশনটি ব্যবহার করা হয়?
ক. Save খ. Exit গ. Open ঘ. Format
৫২. File, Edit, View এই শব্দগুলোকে কী বলা হয়?
ক. ফাইল খ. মেনু গ. ডেটা ঘ. অপশন
৫৩. মেনুগুলো যেখানে সাজানো থাকে সেই স্থানটিকে কী বলা হয়?
ক. টাইটেলবার খ. মেইন পেইজ
গ. মেনুবার ঘ. এড্রেসবার
৫৪. কয়টি বিষয় জানা থাকলে ওয়ার্ড প্রসেসর ব্যবহার করে সবকিছু লিখে ফেলা সম্ভব?
ক. তিনটি খ. চারটি গ. পাঁচটি ঘ. একটি
৫৫. কম্পিউটারে লেখা Save করতে কোন কৌশলটি সঠিক?
ক. File মেনু - Save - File name – লিখা - Open - ক্লিক
খ. File মেনু - Save - Open - File name - লিখা - Save - ক্লিক
গ. File মেনু – Save - File name – লিখা – Save - ক্লিক
ঘ. View মেনু - File name – লিখা – Save - ক্লিক
৫৬. ওয়ার্ড প্রসেসরে নতুন ডকুমেন্ট খুলতে কী-বোর্ড নির্দেশনা কোনটি?
ক. Shift key খ. Ctrl+m গ. Ctrl+n ঘ. Alt + n
৫৭. ওয়ার্ডে লেখার সাইজ ছোট বড় করতে পারব কোন মেনু অপশনের সাহায্যে?
ক. Shift key খ. View গ. Font ঘ. File
৫৮. (Alter key) 'Alt' কী কোথায় থাকে?
ক. কী-বোর্ডে খ. মনিটরে গ. মাউসে ঘ. প্রিন্টারে
৫৯. বড়/ছোট হাতের লেখা লেখার জন্যে কোন Key ব্যবহার করতে হয়?
i. Enter
ii. Shift
iii. Caps Lock
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ৬০ ও ৬১ নং প্রশ্নের উত্তর দাও:
অষ্টম শ্রেণির কম্পিউটার ল্যাব-এ সোহেল স্যার ছাত্রদের ওয়ার্ড প্রসেসর-এ তাদের নিজেদের নাম, ঠিকানা, বিদ্যালয়ের নাম পরপর কয়েকটি লাইনে লিখতে বললেন। রাজন প্রথমে তার বিদ্যালয়ের নামে ভুল করলো, পরে সে ঠিক করে লিখল।
৬০. নামের শেষে পরের লাইনে কার্সর নিতে হলে ছাত্রদের কোন কী চাপতে হবে?
ক. Backspace খ. Enter
গ. Delete ঘ. Alt
৬১. রাজন বিদ্যালয়ের নাম ভুল করার পর মুছার জন্য কোন কী ব্যবহার করতে পারে?
ক. Backspace খ. Escape
গ. Caps lock ঘ. Insert