শ্রেণি : সপ্তম || অধ্যায় - ২
কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতি
বহুনির্বাচনি প্রশ্ন
শ্রেণি : সপ্তম || অধ্যায় - ২
কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতি
বহুনির্বাচনি প্রশ্ন
১. তুমি একটি ছবির ডিজিটাল প্রতিলিপি করতে চাও। এক্ষেত্রে কম্পিউটারের কোন ডিভাইসটি ব্যবহার করবে?
ক. প্লটার খ. কী বোর্ড গ. প্রিন্টার ঘ. স্ক্যানার
২. প্রসেসরকে কম্পিউটারের মস্তিষ্ক বলা যায় কারণ-
i. এটি মাদারবোর্ডের সাথে সংযুক্ত থাকে
ii. প্রসেসর কম্পিউটারের সকল কাজের নির্দেশনা দেয়
iii. এর মাধ্যমে তথ্যের প্রক্রিয়াকরণ সম্পন্ন হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩. তোমার ডিজিটাল ক্যামেরায় তোলা ছবি সেভ বা সংরক্ষণ করতে কোন ডিভাইসটি ব্যবহার করবে?
ক. রম খ. র্যাম গ. প্রসেসর ঘ. হার্ডডিস্ক
৪. একসাথে সরাসরি ছবি দেখা ও কথা বলার জন্য কোন কোন ডিভাইস ব্যবহার করা হয়?
ক. মোবাইল ফোন ও ওয়েব ক্যামেরা
খ. ওয়েব ক্যামেরা ও মাইক্রোফোন
গ. কম্পিউটার ও মাইক্রোফোন
ঘ. কম্পিউটার ও ওয়েব ক্যাম
নিচের অনুচ্ছেদটি পড়ে ৫ নম্বর প্রশ্নের উত্তর দাও: মতিন সাহেবের বড় নাতনী কণা ল্যাপটপে বসে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেট খেলা দেখছে। এ দেখে মতিন সাহেব তার নাতনীকে বললেন, "তুই ল্যাপটপে স্যাটেলাইট সংযোগ নিয়েছিস?" কণা খেলাটি রেকর্ড করে রাখল।
৫. কণা খেলা দেখতে পারে-
i. ইন্টারনেট ব্যবহার করে
ii. ল্যাপটপে টিভি কার্ড সংযোগ করে
iii. টেলিভিশন-ল্যাপটপ সংযোগ করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৭. নিচের কোনটি আউটপুট ডিভাইস?
ক. জয়স্টিক খ. মাল্টিমিডিয়া প্রজেক্টর
গ. মাইক্রোফোন ঘ. ওএমআর
৮. আজকের সবচেয়ে আধুনিক যন্ত্রটি আগামীতে কীরূপ হবে?
ক. নতুন খ. অধিক প্রচলিত
গ. পুরনো ঘ. অনেক সুন্দর
৯. বর্তমানে কোন যন্ত্রটি মুখের কথাতেই চলে?
ক. রেডিও খ. প্লেন গ. টেলিভিশন ঘ. মাউস
১০. বর্তমানে কোন জিনিসটি খুব দ্রুত বদলে যাচ্ছে?
ক. মানুষ খ. যোগাযোগ গ. প্রযুক্তি ঘ. যন্ত্র
১১. কোন প্রযুক্তির অধিকাংশ যন্ত্রে কী-বোর্ডের মাধ্যমে ইনপুট দেওয়া হয়?
ক. সাধারণ প্রযুক্তি খ. চিকিৎসা প্রযুক্তি
গ. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ঘ. আধুনিক প্রযুক্তি
১২. বাংলাদেশ সরকার কোন যন্ত্রের কী-বোর্ডের বাংলা লেআউট যুক্ত করার নির্দেশ জারি করেছে?
ক. মোবাইল খ. কম্পিউটার
গ. টাইপরাইটার ঘ. ফ্যাক্স
১৩. কী-বোর্ড দিয়ে কোনো কাজ করতে চাইলে যন্ত্রটিকে কী দিতে হয়?
ক. বলতে হয় খ. লে-আউট গ. নির্দেশনা ঘ. প্রোগ্রাম
১৪. সাধারণত কোন ভাষায় কী বোর্ড তৈরি হয়?
ক. বাংলা খ. ইংরেজি গ. আরবি ঘ. গাণিতিক
১৫. আধুনিক কম্পিউটার কী বোর্ডের ধারণা এসেছে নিচের কোনটি থেকে?
ক. টাইপ রাইটার খ. ওসি আর
গ. মাউস ঘ. ও এম আর
১৬. কম্পিউটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনপুট ডিভাইস কোনটি?
ক. মাউস খ. কী-বোর্ড
গ. মাইক্রোফোন ঘ. স্ক্যানার
১৭. নিচের কোনটি পয়েন্টিং ডিভাইস?
ক. কী-বোর্ড খ. মাউস গ. ওসিআর ঘ. ORM
১৮. মাউসকে কী বলা হয়?
ক. ক্লিক ডিভাইস খ. মাইক্রোফোন ডিভাইস
গ. পয়েন্টিং ডিভাইস ঘ. পয়েন্টার
১৯. কম্পিউটারের জনপ্রিয় ইনপুট ডিভাইস-
ক. স্ক্যানার খ. মাউস গ. হুইল ঘ. মাদার বোর্ড
২০. ইঁদুরের মতো দেখতে ডিভাইসটির নাম কী?
ক. মাদারবোর্ড খ. মনিটর গ. কী-বোর্ড ঘ. মাউস
২১. মাউসের সাধারণত কয়টি বাটন?
ক. একটি খ. দুটি গ. তিনটি ঘ. চারটি
২২. মাউসের দুটি বাটন ছাড়া আর কী থাকে?
ক. বল খ. লেজার গ. পয়েন্টার ঘ. স্ক্রল চক্র
২৩. সাধারণত মাউসে কী কী থাকে?
ক. ১টি বাটন ও ১টি তুইল খ. ২টি বাটন ও ১টি হুইল
গ. ২টি বাটন ও ২টি হুইল ঘ. ১টি বাটন ও ২টি হুইল
২৪. কম্পিউটারকে বিভিন্ন নির্দেশনা প্রদান করা হয় কীভাবে?
ক. মাউসের বাটন ক্লিক করে খ. মাউস নড়াচড়া করে
গ. স্কুল চক্র ঘুরালে ঘ. উপরের সবগুলো
২৫. মাউসের বামদিকের বাটনটি সাধারণত কতবার ক্লিক করলে প্রোগ্রাম ওপেন হয়?
ক. Singel খ. Double গ. ৩ ঘ. ৪
২৬. মাউসের বামদিকের বাটনটি সাধারণত কতবার ক্লিক করলে প্রোগ্রাম ওপেন হয়?
ক. ১ খ. ২ গ. ৩ ঘ. ৪
২৭. কম্পিউটারের মনিটরের পর্দায় মাউস দেখতে কেমন?
ক. আইকনের মতো খ. লাঙলের ফলার মেতা
গ. কাঠির মতো ঘ. তীরের ফলার মতো
২৮. ল্যাপটপে মাউসের কাজ করার জন্য বিল্ট-ইনভাবে কোনটি থাকে?
ক. কী-বোর্ড খ. টাচপ্যাড গ. নোটপ্যাড ঘ. ওয়ার্ড প্যাড
২৯. ল্যাপটপের টাচ প্যাডকে কী বলে?
ক. ইনপুট যন্ত্র খ. আউটপুট যন্ত্র
গ. স্থায়ী যন্ত্র ঘ. অস্থায়ী যন্ত্র
৩০. ল্যাপটপে কোনটি মাউসের কাজ করে?
ক. স্ক্রল চক্র খ. মনিটর
গ. মাইক্রোফোন ঘ. টাচপ্যাড
৩১. মাউসে থাকে-
i. দুটি বাটন
ii. প্যাড
iii. একটি স্কুল চক্র
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩২. মাইক্রোফোন ব্যবহৃত হয়-
i. ইন্টারনেটে কথা বলার ক্ষেত্রে
ii. টেলিফোনে
iii. ভয়েস রিকগনিশনে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ৩৩ ও ৩৪ নং প্রশ্নের উত্তর দাও:
মিজান একটি কম্পিউটার কিনে বাসায় আনলেন। তারপর কী-বোর্ড ও মাউসের তার সংযুক্ত করলেন। তার ছোট বোন এগুলো সম্পর্কে জানতে চায়। মিজান তাকে সব বলে দেয়।
৩৩. মিজানের সংযুক্তকৃত ডিভাইসগুলো কোন ধরনের ডিভাইস?
ক. আউটপুট ডিভাইস খ. ইনপুট ডিভাইস
গ. স্ক্যান ডিভাইস ঘ. কন্ট্রোল ডিভাইস
৩৪. মিজানের সংযুক্ত করা ডিভাইসগুলো-
i. ইনপুট দেয়
ii. আউটপুট দেয়
iii. নির্দেশ প্রদান করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৫. আমাদের খুবই পরিচিত একটি যন্ত্র কোনটি?
ক. লেজার প্রিন্টার খ. ক্যামেরা
গ. লাইট ইমিটিং ডায়োড ঘ. ওএমআর
৩৬. ডিজিটাল ক্যামেরা কম্পিউটারের কোন যন্ত্র হিসেবে ব্যবহার হয়?
ক. ইনপুট খ. আউটপুট
গ. মাদারবোর্ড ঘ. ইউএসবি পোর্ট
৩৭. ডিজিটাল ক্যামেরা কী ধরনের পোর্টের যাধ্যমে কম্পিউটারের সাথে সংযুক্ত থাকে?
ক. USB পোর্ট খ. PS/2 পোর্ট
গ. সিরিয়াল পোর্ট ঘ. প্যারালাল পোর্ট
৩৮. বেশির ভাগ ডিজিটাল ক্যামেরায় থাকে-
ক. ইউ এস বি পোর্ট খ. প্যারালাল পোর্ট
গ. সিরিয়াল পোর্ট ঘ. পি এস টু পোর্ট
৩৯. ওয়েবক্যাম কী হিসেবে কম্পিউটারের সাথে যুক্ত হয়?
ক. আউটপুট যন্ত্র খ. নেটওয়ার্ক
গ. সফটওয়্যার ঘ. হার্ডওয়্যার
৪০. ওয়েব ক্যামেরা ব্যবহার করে কীসের মাধ্যমে ছবি ও ভিডিও আদান প্রদান করতে পারে?
ক. ইনপুট খ. আউটপুট
গ. ডকুমেন্টের ঘ. নেটওয়ার্কের
৪১. নেটওয়ার্কের মাধ্যমে কম্পিউটার ব্যবহারকারীরা নিজেদের মধ্যে সরাসরি ছবি ও ভিডিও আদান-প্রদান করতে পারে কোন যন্ত্রটি ব্যবহার করে?
ক. ডিজিটাল ক্যামেরা খ. মনিটর
গ. স্ক্যানার ঘ. ওয়েব ক্যাম
৪২. সামাজিক ওয়েবসাইটগুলোতে পারস্পরিক আলাপচারিতায় কী ব্যবহৃত হয়?
ক. ওয়েব ক্যামেরা খ. ডিজিটাল ক্যামেরা
গ. সাধারণ ক্যামেরা ঘ. প্রিন্টার
৪৩. নিরাপত্তা সংশ্লিষ্ট বিভিন্ন কাজে কোনটি ব্যবহার করা হয়?
ক. ওয়েব ক্যাম খ. ডিজিটাল ক্যামেরা
গ. কী-বোর্ড ঘ. স্পিকার
৪৪. ল্যাপটপে ওয়েব ক্যাম কীভাবে যুক্ত থাকে?
ক. এক্সটারনাল খ. ইন্টারনাল
গ. বিল্ট ইন ঘ. PS/2 পোর্টে
৪৫. তোমার বাসা-বাড়ির নিরাপত্তায় কোন ডিভাইসটি প্রথমে বিবেচ্য?
ক. ওএমআর খ. ডিজিটাল ক্যামেরা
গ. স্ক্যানার ঘ. ওয়েব ক্যাম
৪৬. ওয়েবক্যাম বা ওয়েব ক্যামেরা নিচের কোনটির বিশেষ রূপ?
ক. মাউস খ. ডিজিটাল ক্যামেরা
গ. ওসিআর ঘ. ওএমআর
৪৭. কীসে ওয়েব ক্যামেরার ব্যবহার সবচেয়ে বেশি?
ক. অডিও কনফারেন্স খ. সাধারণ কনফারেন্স
গ. ভিডিও কনফারেন্স ঘ. সামাজিক কনফারেন্স
৪৮. ওয়েব ক্যামেরা নামকরণ করা হয় কোনটি থেকে?
ক. ওয়ার্ল্ড ওয়েব খ. ওয়ার্ল্ড ভিডিও ওয়েব
গ. ওয়াইড ওয়েব ঘ. ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব
৪৯. ফটোকপি মেশিনের সাহায্যে আমরা কী করতে পারি?
ক. স্ক্যান খ. ভয়েস রিকগনিশন
গ. ওএমআর ঘ. ডকুমেন্টের প্রতিলিপি
৫০. স্ক্যানার দ্বারা তৈরিকৃত ডিজিটাল প্রতিলিপি কী আকারে কম্পিউটারে সংরক্ষণ করা যায়?
ক. টেক্সট ফাইল খ. ডেটা ফাইল
গ. ভিডিও ফাইল ঘ. তথ্য ফাইল
৫১. নিচের কোনটি OMR পড়তে পারে?
ক. দাগ/চিহ্ন খ. সংখ্যা গ. স্বরবর্ণ ঘ. নোট
৫২. OMR কীভাবে তথ্য বুঝতে পারে?
ক. আলোর ব্যতিচার বিচার করে
খ. আলোর প্রতিফলন বিচার করে
গ. আলোর প্রতিসরণ বিচার করে
ঘ. আলোর প্রতিফলন এবং প্রতিসরণ বিচার করে
৫৩. বহুনির্বাচনি প্রশ্নের উত্তরপত্র যাচাই এ কোন যন্ত্রটি ব্যবহৃত হয়?
ক. OMR খ. EMR গ. Scanner ঘ. MIT
৫৪. ওএমআর পড়তে পারে বিশেষভাবে তৈরি করা কিছু-
i. ইনপুট
ii. দাগ
iii. চিহ্ন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫৫. ইমেজকে ইনপুট দেওয়া যায়-
i. ডিজিটাল ক্যামেরা দিয়ে
ii. কী-বোর্ড দিয়ে
iii. ওয়েবক্যাম দিয়ে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড় এবং ৫৬ ও ৫৭ নং প্রশ্নের উত্তর দাও:
রানা তার কম্পিউটারে ভিডিও চ্যাট করতে চাইলো। কিন্তু ভিডিও চ্যাটের জন্য ব্যবহৃত যন্ত্রটি কম্পিউটারে না থাকায় তার বোন রানী তাকে ল্যাপটপ ব্যবহারের পরামর্শ দিল।
৫৬. কোন যন্ত্রটির কারণে রানী ল্যাপটপ ব্যবহারের পরামর্শ দিলো?
ক. মাউস খ. মাইক্রোফোন
গ. সার্ভার কম্পিউটার ঘ. ওয়েব ক্যাম
৫৭. উদ্দীপক অনুযায়ী রানা'র চ্যাট করার জন্য প্রয়োজন-
i. মাইক্রোফোন
ii. ইন্টারনেট
iii. ওয়েবক্যাম
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫৮. মেমোরির ক্ষমতা নির্ভর করে কোনটির ওপর?
ক. গতি ও ধারণ ক্ষমতার ওপর
খ. গতি ও প্রসেসরের ওপর
গ. ধারণ ক্ষমতা ও মেমোরির ওপর
ঘ. বিট-ও বাইটের ওপর
৫৯. আধুনিক প্রযুক্তি নির্ভর সকল পণ্যই কী দ্বারা পরিচালিত হয়?
ক. মেমরি খ. মাইক্রোপ্রসেসর
গ. প্রসেসর ঘ. সফটওয়্যার
৬০. ১ কিলোবাইট = কত বাইট?'
ক. ১০২৪ বাইট খ. ১০২০ বাইট গ. ১০১০ বাইট ঘ. ১০০০ বাইট
৬১. (১০২৪ × ১০২৪) বাইট = ?
ক. ১ বাইট খ. ১ মেগাবাইট
গ. ১ কিলোবাইট ঘ. ১ গিগাবাইট
৬২. ১ গিগাবাইট = কত বাইট?
ক. ১০২৪ খ. (১০২৪)২ গ. (১০২৪)৩ ঘ. (১০২৪)৪
৬৩. এক বাইট সমান কত বিট?
ক. ২ খ. ৪ গ. ৮ ঘ. ১৬
৬৪. এক MB = কত বাইট?
ক. ১০৪৮৫৭৬ খ. ১০৪৭৫৭৬
গ. ১০৪৬৫৭৬ ঘ. ১০৪৮৫৭৮
৬৫. ১০২৪ বাইট = কত কিলোবাইট?
ক. ১ কে.বি. খ. ২ কে.বি গ. ৩ কে.বি ঘ. ৪ কে.বি
৬৬. তোমার কম্পিউটারের হার্ডডিস্কের ক্ষমতা ৫০০ গিগাবাইট। এক্ষেত্রে তোমার হার্ডডিস্ক কত মেগাবাইট?
ক. ৫০০ × ১০২৪
খ. ৫০০ × ১০২৪ × ১০২৪
গ. ৫০০ × ১০২৪ × ১০২৪ × ১০২৪
ঘ. ৫০০ × ১০২৪ × ১০২৪ × ১০২৪ × ৮
৬৭. ৫ কিলোবাইট = কত বাইট?
ক. ৫১২০ খ. ৪০৯৬০০
গ. ৪০ ঘ. ৫০০০
৬৮. ১ মেগাবাইট × ১ গিগাবাইট = কত বাইট?
ক. (১০২৪)৩ খ. (১০২৪)৪ গ. (১০২৪)৫ ঘ. (১০২৪)৬
৬৯. মাইক্রোপ্রসেসর চালনা করার জন্য নির্দেশনাগুলো কোথায় জমা করা হয়?
ক. মেমোরি ডিভাইসে খ. মোবাইলে
গ. মাদারবোর্ডে ঘ. প্রসেসরে
৭০. প্রাথমিক মেমোরি কয় ধরনের?
ক. দুই খ. তিন গ. চার ঘ. পাঁচ
৭১. প্রধান বা সহায়ক মেমোরির গতি প্রকাশ করে-
ক. বাইট খ. বিট গ. হার্টজ ঘ. মোগবাইট
৭২. প্রধান মেমোরি কত প্রকার?
ক. এক প্রকার খ. তিন প্রকার
গ. দুই প্রকার ঘ. চার প্রকার
৭৩. প্রধান মেমোরি কোনটি?
ক. RAM, ROM
খ. Hard disk Drive, Floopy Disk drive
গ. CD, DVD
ঘ. Flash memory. ROM
৭৪. হার্টজ কী?
ক. ক্ষমতার একক খ. একটি সফটওয়্যার
গ. গতির একক ঘ. এক্সপানশন স্লট
৭৫. মেমোরির ধারণ ক্ষমতার একক কোনটি?
ক. Cycle খ. Hz গ. Byte ঘ. MHz
৭৬. সিপিউ যখন তথ্য প্রক্রিয়াকরণের কাজ করে তখন প্রয়োজনীয় তথ্যগুলো কোথায় অবস্থান করে?
ক. মাদারবোর্ডে খ. মেমোরি
গ. কী-বোর্ডে ঘ. মাউসে
৭৭. মাদারবোর্ডের সাথে র্যাম সংযুক্ত থাকে কিসের মাধ্যমে?
ক. স্লট খ. জিপিএস গ. টিআইসি ঘ. পিআইসি
৭৮. প্রাথমিকভাবে তথ্য কোথায় জমা থাকে?
ক. CPU খ. BIOS গ. RAM ঘ. ROM
৭৯. কম্পিউটারের কর্ম এলাকা কোনটি?
ক. ROM খ. RAM গ. CD ঘ. DVD
৮০. প্রসেসর র্যাম থেকে তথ্য নিয়ে কী করে?
ক. প্রক্রিয়াজাত করে খ. প্রক্রিয়াধীন করে
গ. প্রক্রিয়াহীন করে ঘ. পরিকল্পনা করে
৮১. আইসিটি যন্ত্রপাতি বা কম্পিউটারের কী সচল রাখার জন্য কিছু নির্দেশনা প্রয়োজন হয়?
ক. মাদারবোর্ড খ. মাউস গ. হার্ডওয়্যার ঘ. RAM
৮২. বর্তমান কম্পিউটারগুলোর জন্য কমপক্ষে কোন সাইজের র্যাম দরকার হয়?
ক. ১ গিগাবাইট খ. ৩ গিগাবাইট
গ. ৮ গিগাবাইট ঘ. ৪ গিগাবাইট
৮৩. র্যামে তথ্য থাকা না থাকা কিসের ওপর নির্ভর করে?
ক. বিদ্যুৎ প্রবাহের খ. কম্পিউটারের
গ. তড়িৎ প্রবাহের ঘ. মাদারবোর্ডের
৮৪. RAM এর সমস্ত তথ্য মুছে যায় কখন?
ক. বিদ্যুৎ প্রবাহ চালু করলে খ. কম্পিউটার চালু করলে
গ. বিদ্যুৎ প্রবাহ বন্ধ করলে ঘ. কী-বোর্ড সচল না থাকলে
৮৫. র্যাম তথ্য শূন্য হয়ে যায় কখন?
ক. হার্ডওয়্যার সচল থাকলে খ. কম্পিউটার চালু করলে
গ. বিদ্যুৎ প্রবাহ চালু করলে ঘ. কম্পিউটার বন্ধ করলে
৮৬. কম্পিউটার চালু করার নির্দেশনাবলি সংরক্ষিত থাকে কোনটিতে?
ক. র্যামে খ. রমে গ. হার্ডডিচ্চে ঘ. পেনড্রাইডে
৮৭. একটি র্যামের ক্ষমতা প্রকাশ করা হয়-
i. এর গতি দ্বারা
ii. এর ধারণ ক্ষমতা দ্বারা
iii. এর আকৃতি দ্বারা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৮৮. র্যামের ধারণক্ষমতার একক হলো-
i. বাইট
ii. মেগাবাইট
iii. কিলোবাইট
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ৮৯ ও ৯০ নং প্রশ্নের উত্তর দাও:
কাজল কম্পিউটার এ বসে তার প্রজেক্ট তৈরি করেছিল। হঠাৎ বিদ্যুৎ চলে গেল। পরবর্তীতে সে যখন কম্পিউটার চালালো সে তথ্যগুলো খুঁজে পেল না।
৮৯. উপরোক্ত উদ্দীপকে সাময়িক মেমোরি আইকন অসুবিধার জন্য কি মুছে গেল?
ক. মাইক্রোফোন খ. প্রসেসর
গ. মেমোরি ঘ. আইকন
৯০. উপরোক্ত উদ্দীপকে বর্ণিত অসুবিধার উপর নির্ভরশীল-
i. র্যাম
ii. রম
iii. প্রসেসর
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৯১. স্টোরেজ ডিভাইস কোনটি?
ক. RAM খ. ROM
গ. Hard Disk ঘ. Cache Memory
৯২. কম্পিউটারে খোলা ফাইল কোথায় থাকে?
ক. হার্ডডিস্কে খ. মাদারবোর্ডে
গ. রমে ঘ. সিপিইউ সকেটে
৯৩. হার্ডডিস্কের হার্ডডিস্ক চালু হওয়ার সাথে সাথে প্লটারগুলো কী করে?
ক. ঘুরতে থাকে খ. রিড করে
গ. রাইট করে ঘ. তথ্য মুছে ফেলে
৯৪. IBM কোম্পানিতে কত সালে ডাটা সংরক্ষণের জন্য প্রথম হার্ডডিস্ক ব্যবহার করা হয়?
ক. ১৯৫৫ খ. ১৯৫৬ গ. ১৯৫৭ ঘ. ১৯৫৮
৯৫. কোন কোম্পানি ১৯৫৬ সালে মেইনফ্রেম ও মিনি কম্পিউটারে ডেটা সংরক্ষণের জন্য প্রথম হার্ডডিস্ক ব্যবহার করে-
ক. IBM খ. Intel গ. Apple ঘ. Microsoft
৯৬. কম্পিউটারে তথ্য সংরক্ষণের প্রধান যন্ত্র কোনটি?
ক. RAM খ. Hard Disk
গ. ROM ঘ. Flash Drive
৯৭. কোনটিতে কম্পিউটারের ফাইল জমা থাকে?
ক. রমে খ. র্যামে
গ. মাদারবোর্ডে ঘ. হার্ডডিস্কে
৯৮. ১৯৮০ সালে ১ গিগাবাইট হার্ডডিস্কের আকার কেমন ছিল?
ক. টিভির সমান খ. রেডিওর সমান
গ. রেফ্রিজারেটরের সমান ঘ. মোবাইলের সমান
৯৯. প্রথম এক গিগা হার্ডডিস্কের আকার কীসের সমান ছিল?
ক. আলমারি খ. ফ্রিজ গ. টেবিল ঘ. গাড়ি
১০০. ১৯৮০ সালে প্রতি মেগাবাইটের জন্য কত টাকা খরচ করতে হতো?
ক. ১২ হাজার ডলার খ. ১৫ হাজার ডলার
গ. ১৪ হাজার ডলার ঘ. ১৭ হাজার ডলার
১০১. তথ্য ধারণক্ষমতার কারণে অত্যন্ত জনপ্রিয় কোনটি?
ক. মাদারবোর্ড খ. USB পোর্ট গ. হার্ডডিস্ক ঘ. কী-বোর্ড
১০২. হার্ডডিস্কের চাকতিগুলিকে কী বলে?
ক. র্যাম খ. প্লটার গ. সিডি ঘ. মাদারবোর্ড
১০৩. প্লটারগুলো কিসের আস্তরণ দিয়ে তৈরি?
ক. লোহার খ. সিরামিকের
গ. প্লাস্টিকের ঘ. চুম্বকীয় পদার্থের
১০৪. বর্তমানে Hard Disk এর ধারণ ক্ষমতা সাধারণত কত?
ক. ৫০০ গিগাবাইট/৪ টেরাবাইট
খ. ৪০০ গিগাবাইট/ টেরাবাইট
গ. ২০০ গিগাবাইট
ঘ. ১০০ গিগাবাইট
১০৫. হার্ডডিস্ক কত ধরনের?
ক. দুই ধরনের খ. তিন ধরনের
গ. চার ধরনের ঘ. পাঁচ ধরনের
১০৬. হার্ডডিস্ক কিসের মাধ্যমে তথ্য পড়ে আমাদের প্রদর্শন করে?
ক. প্লটার খ. চুম্বক
গ. অ্যালুমিনিয়াম এলয় ঘ. রিড/রাইট হেড
১০৭. এক্সটারনাল হার্ডডিস্কের কী ধরনের পোর্ট থাকে?
ক. Serial খ. Parallel গ. PS/2 ঘ. USB
১০৮. SSD-এর পূর্ণরূপ কোনটি?
ক. Solid State Disk খ. Solid State Drive
গ. Solid Size Disk ঘ. Solid Size Drive
১০৯. SSD ডেটা সংরক্ষণ করতে নিচের কোনটি ব্যবহার করে?
ক. হার্ড ডিস্ক খ. মেমরি কার্ড
গ. ইউএসবি ড্রাইভ ঘ. ফ্লাশ মেমরি
১১০. নিচের কোনটি এসএসডিতে অনুপস্থিত?
ক. ফ্লাশ মেমরি খ. স্পিনিং ডিস্ক
গ. নন ভোঅটাইল স্টোরেজ ঘ. কোনোটিই নয়
১১১. নিচের কোন আকারের এমএসডি সাধারণত বাজারে পাওয়া যায়?
ক. ৩২ GB খ. ৬৪ GB গ. ১২৮GB ঘ. ১৬ GB
১১২. পেনাড্রাইভ প্রথম বাজারে আসে?
ক. ১৯৯২ সালে খ. ১৯৯৬ সালে
গ. ২০০০ সালে ঘ. ২০০২ সালে
১১৩. ২০০০ সালের পেনড্রাইভগুলো কত তথ্য ধারণ করতে পারতো?
ক. ৩২ মেগাবাইট খ. ৩২ টেরাবাইট
গ. ৩২ গিগাবাইট ঘ. ২০ মেগাবাইট
১১৪. বর্তমানে কত গিগাবাইটের পেনড্রাইভ সহজে পাওয়া যায়?
ক. ৩১ খ. ৩২ গ. ৩৩ ঘ. ৩৪
১১৫. আজকাল মানুষের কাছে পেনড্রাইভের জনপ্রিয়তা বেড়েই চলেছে কেন?
ক. মূল্য বেশি বলে খ. ছোট এবং দীর্ঘস্থায়ী
গ. সুন্দর ডিজাইন না বলে ঘ. সবগুলো
১১৬. কোনটি ভিন্নতর?
ক. Microphone খ. Flash drive
গ. Scanner ঘ. Webcam
১১৭. আকারে ছোট এবং তথ্য পারাপারের জন্য বর্তমানে যথেষ্ট জনপ্রিয় কোনটি?
ক. ফ্লপি ডিস্ক খ. হার্ডডিস্ক গ. সিডি ঘ. পেনড্রাইভ
১১৮. এসএসডি ব্যবহার করে-
i. সিস্টেমের কার্যক্ষমতা উন্নত করা যায়
ii. শক ও ড্রপ প্রতিরোধ করা যায়
iii. শব্দ ও বেশি তাপ উৎপন্ন করা হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১১৯. প্রথম কোন কম্পিউটারে হার্ডডিস্ক ব্যবহার শুরু হয়?
i. মেইনফ্রেম কম্পিউটার
ii. মিনি কম্পিউটার
iii. সুপার কম্পিউটার
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড় এবং ১২০ ও ১২১ নং প্রশ্নের উত্তর দাও:
রিয়া নানুর কাছে মেইল করবে বলে লিখছিল। লিখা শেষ হওয়ার আগেই একটি জরুরি কাজে লিখা বন্ধ করতে বাধ্য হলো, সামির লেখাটি পরে শেষ করলো।
১২০. রিয়া লিখাটি কোথায় রাখা হলো?
ক. র্যামে খ. রমে গ. হার্ডডিস্কে ঘ. প্রসেসরে
১২১. রিয়া লিখাটি নানুর কাছে কিভাবে পাঠাতে পারবে?
i. ইন্টারনেটে ই-মেইলের মাধ্যমে
ii. ডাকযোগে
iii. টেলিফোনের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১২২. যেকোনো ইলেকট্রনিক যন্ত্র খুললে যে বোর্ডটি দেখা যাবে সেটি কী?
ক. প্রিন্টেড সার্কিট বোর্ড খ. সিস্টেম সার্কিট বোর্ড
গ. মেইনবোর্ড ঘ. সকেট বোর্ড
১২৩. প্রসেসরের ক্ষমতা বৃদ্ধির কারণে অনেক যন্ত্রাংশের কাজ কোনটি করতে পারে?
ক. রম খ. প্রসেসর গ. র্যাম ঘ. মাদারবোর্ড
১২৪. অ্যাপেল কম্পিউটারের ক্ষেত্রে মাদারবোর্ডকে কী নামে ডাকা হয়?
ক. মেইন বোর্ড খ. লজিক বোর্ড
গ. লজিক সার্কিট ঘ. সিস্টেম বোর্ড
১২৫. মাদারবোর্ড কী?
ক. প্রিন্টেড সার্কিট বোর্ড খ. লজিক সার্কিট
গ. লজিক ডায়াগ্রাম ঘ. মায়ের তৈরি বোর্ড
১২৬. কোনটির সাথে কম্পিউটারে সকল যন্ত্রাংশ যুক্ত থাকে?
ক. র্যামের সাথে খ. হার্ডডিস্কের সাথে
গ. মাদারবোর্ডের সাথে ঘ. পিসির সাথে
১২৭. কম্পিউটারের যে অংশটি গুরুত্বপূর্ণ চিপ, ট্রানজিস্টার বিভিন্ন ধরনের কানেক্টর ও এক্সপানশন প্লট ধারণ করে, তাকে বলে-
ক. পাওয়ার সাপ্লাই ইউনিট খ. ইন্টারফেস ইউনিট
গ. মাদারবোর্ড ঘ. আইপিএস
১২৮. মাদারবোর্ডের অত্যাবশ্যকীয় অংশ কোনটি?
ক. সহায়ক রম খ. ক্লক জেনারেটর
গ. এক্সপানশন স্লট ঘ. সহায়ক চিপসেট
১২৯. নেটওয়ার্কিং কার্ড কোথায় সংযোজিত থাকে?
ক. কী-বোর্ডে খ. হার্ডডিভে গ. মাদারবোর্ডে ঘ. USB পোর্টে
১৩০. মাদারবোর্ডের কাজ করার ক্ষমতা ও বৈশিষ্ট্য কীসের উপর নির্ভর করে?
ক. চিপসেট খ. USB পোর্ট
গ. এক্সপানশন স্লট ঘ. সহায়ক রম
১৩১. নিচের কোনটি সিপিইউ এর সাথে অন্যান্য যন্ত্রপাতির কার্যক্রম সমন্বয় করে থাকে?
ক. নেটওয়ার্কিং কার্ড খ. রম
গ. চিপসেট ঘ. এক্সপানশন স্লট
১৩২. কম্পিউটারকে কর্মক্ষম করার জন্য কী করতে হয়?
ক. র্যাম লাগাতে হয় খ. কী-বোর্ড কানেক্ট
গ. বিদ্যুৎ শক্তি সরবরাহ ঘ. মাদারবোর্ড খুলতে হয়
১৩৩. কম্পিউটার কার্যক্ষম করার জন্য বিদ্যুৎ শক্তির যোগান দেয় কে?
ক. মাদারবোর্ড খ. পাওয়ার সাপ্লাই
গ. চিপসেট ঘ. প্রসেসর
১৩৪. ডেস্কটপ কম্পিউটার সচল রাখতে কত মাত্রার বিদ্যুৎ প্রয়োজন?
ক. + ১২ থেকে ৩ ভোল্ট এসি
খ. + ৩ থেকে + ১২ ভোল্ট এসি
গ. + ১২ থেকে ৩ ভোল্ট ডিসি
ঘ. -১২ থেকে ৩ ভোল্ট ডিসি
১৩৫. ২০০ ওয়াট থেকে ৮০০ ওয়াট পাওয়ার সাপ্লাই ইউনিট কোন ধরনের কম্পিউটারে ব্যবহারযোগ্য?
ক. কী ল্যাপটপ খ. ডেস্কটপ
গ. পামটপ ঘ. সুপার কম্পিউটার
১৩৬. এক সময় মাদার বোর্ডে প্রসেসর বা সিপিইউ সকেট ছাড়াও দেখা যেতো-
i. ভিডিও কার্ডের স্লট
ii. সাউন্ড কার্ডের স্লট
iii. র্যামের স্লট
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৩৭. মাদারবোর্ড অন্য যে সব নামে পরিচিত-
i. হার্ডবোর্ড
ii. সিস্টেম বোর্ড
iii. লজিক বোর্ড
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড় এবং ১৩৮ ও ১৩৯ নং প্রশ্নের উত্তর দাও:
কম্পিউটার শিক্ষক ৭ম শ্রেণিতে ক্লাস নেওয়ার সময় মাদারবোর্ডের সাথে র্যাম স্লট, রম, পাওয়ার সংযোগ, গ্রাফিক্স কার্ড, সাউন্ড কার্ড সংযুক্ত থাকে।
১৩৮. উদ্দীপকে উল্লিখিত মাদারবোর্ডে কোনটি Built in হিসেবে থাকে না?
ক. র্যাম খ. সাউন্ড কার্ড
গ. গ্রাফিক্স কার্ড ঘ. USB পোর্ট
১৩৯. উদ্দীপকের গ্রাফিক্স কার্ডের সংযোগ মূলত কীসের সাথে থাকে?
ক. মনিটর খ. প্রিন্টার গ. স্পিকার ঘ. ডিজিটাল ক্যামেরা প্রসেসর
১৪০. শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ কোনটি?
ক. মস্তিষ্ক খ. হাত গ. পা ঘ. কান
১৪১, আইসিটি পণ্যের মাদারবোর্ডের সাথে কী যুক্ত থাকে?
ক. মেমোরি খ. ROM গ. প্রসেসর ঘ. হার্ডডিস্ক
১৪২. প্রসেসরের অপর নাম কী?
ক. CPU খ. System Unit
গ. Caching ঘ. ROM
১৪৩. আইসিটি ডিভাইসগুলোর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কী?
ক. কনসোল খ. র্যাম স্লট
গ. প্রসেসর ঘ. নেটওয়ার্কিং কার্ড
১৪৪. কোনটি দিয়ে প্রসেসর গঠিত হয়?
ক. ইন্টিগ্রেটেড সার্কিট খ. ডিভাইস
গ. ক্ষুদ্র চিপ ঘ. আইসিটি
১৪৫. প্রসেসরের IC গুলো কিসের মধ্যে থাকে?
ক. সিপিইউ খ. র্যাম গ. রম ঘ. চিপ
১৪৬. প্রসেসরকে কী বলা হয়?
ক. অকেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ
খ. ক্রিয়াকরণ অংশ
গ. কেন্দ্রিক বাজারজাতকরণ অংশ
ঘ. সিপিইউ বা কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ
১৪৭. কত সালে সর্বপ্রথম মাইক্রোপ্রসেসর উদ্ভাবিত হয়?
ক. ১৯৫২ খ. ১৯৬৬ গ. ১৯৬৯ ঘ. ১৯৭১
১৪৮. প্রসেসরের আইসিগুলো কী দিয়ে তৈরি?
ক. ট্রান্সমিটার খ. ট্রানজিস্টর
গ. ইলেকট্রিক্যাল ডিভাইস ঘ. হাইটেক
১৪৯. ৪০০৪ মাইক্রোপ্রসেসরে ট্রানজিস্টরের সংখ্যা কত ছিল?
ক. ২৩০০ খ. ৩২০০ গ. ৪৩০০ ঘ. ৪৪০০
১৫০. গাণিতিক ও যৌক্তিক সিদ্ধান্তমূলক কাজ কে করে থাকে?
ক. Chip Unit খ. Register Memory
গ. Control Unit ঘ. Arithmetic & Logic Unit
১৫১. প্রসেসরের কয়টি অংশ?
ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫
১৫২. কোর আই সেভেন প্রসেসরে কত কোটি ট্রানজিস্টর থাকে?
ক. ২৭ খ. ১২৭ গ. ২২৭ ঘ. ৩২৭
১৫৩. কোনটি ছোট আকারের অস্থায়ী মেমোরি?
ক. রেজিস্টার খ. নিয়ন্ত্রক ইউনিট
গ. গাণিতিক যুক্তি ইউনিট ঘ. প্রসেসর
১৫৪. কত সালে ইন্টেল প্রথম মাইক্রোপ্রসেসর উদ্ভাবন করে?
ক. ১৯৭১ খ. ১৯৭২ গ. ১৮৭১ ঘ. ১৮৭২
১৫৫. ৩ থেকে ৫ ভোল্ট বিদ্যুৎ মানে-
ক. ০.১ খ. ১ গ. ২ ঘ. ০
১৫৬. ইন্টেল উদ্ভাবিত প্রথম মাইক্রোপ্রসেসরের নাম ছিল-
ক. ১০০৪ খ. ২০০৪ গ. ৩০০৪ ঘ. ৪০০৪
১৫৭. কম্পিউটার কোন ভাষা বোঝে?
ক. বাংলা ভাষা খ. ইংরেজি ভাষা
গ. মেশিন ভাষা ঘ. ফরাসি ভাষা
১৫৮. প্রসেসর কী দিয়ে তৈরি?
ক. CPU খ. IC গ. Registerঘ. Capacitor
১৫৯. ইনপুট ও আউটপুট ডিভাইসের মাধ্যমে তথ্য আদান-প্রদানের কাজটি নিয়ন্ত্রণ করে কে?
ক. Processor খ. RAM গ. ROM ঘ. HDD
১৬০. অসংখ্য IC দিয়ে কী তৈরি হয়?
ক. প্রসেসর খ. ফ্লপিডিষ্ক গ. হার্ডডিস্ক ঘ. পেনড্রাইভ
১৬১. ASCII এর পূর্ণরূপ কোনটি?
ক. American standard code for Information Intend
খ. American Standard code for Information Interchange
গ. Asian Standard code for Informatioon Interchnge
ঘ. Asian Standard code for Internal Interchange
১৬২. Machine Language এ '০' মান কত ভোল্ট বিদ্যুৎ?
ক. ০-২ খ. ০-৫ গ. ২-৫ ঘ. ২-৪
১৬৩. কম্পিউটারের নিজস্ব ভাষা কোনটি?
ক. ০,১ খ. ০,২ গ. ১,২ ঘ. ২,৩
১৬৪. ইনটেল-৪০০৪ এর উদ্ভাবক-
i. ফ্রেড কোহেন
ii. মাসাতোশি শিমা
iii. টেড হফ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৬৫. মাইক্রোপ্রসেসরের ALU এর কাজের মধ্যে আছে-
i. গাণিতিক কাজ
ii. যুক্তিমূলক কাজ
iii. তথ্য সংরক্ষণের কাজ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ১৬৬ ও ১৬৭নং প্রশ্নের উত্তর দাও:
বুবেল তার কম্পিউটার ক্লাসে ছাত্রদের বললেন যে, মানুষের যেমন মস্তিষ্ক আছে, তেমনি কম্পিউটারের একটি আছে। এর সাহায্যে কম্পিউটার তার সব কাজ করে।
১৬৬. রুবেলের ক্লাসের যন্ত্রটির গুরুত্বপূর্ণ অংশ কোনটি?
ক. মস্তিষ্ক খ. কীবোর্ড গ. মাউস ঘ. প্রসেসর
১৬৭. রুবেলের ক্লাসের যন্ত্রটির প্রসেসর-
i. গাণিতিক ও যৌক্তিক সিদ্ধান্তমূলক কাজ করে
ii. সকল কাজ নিয়ন্ত্রণ করে
iii. স্মৃতি থেকে তথ্য নিয়ে দ্রুত প্রক্রিয়াকরণ সম্পন্ন করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৬৮. শব্দ শোনাতে ব্যবহৃত হয় কোনটি?
ক. সাউন্ড কার্ড খ. প্লটার
গ. মাইক্রোফোন ঘ. লাইটপেন
১৬৯. সাউন্ড কার্ড ডিজিটাল উপাত্তকে কোন শব্দে রূপান্তর করে?
ক. ক্যাটালগ খ. দ্বিমাত্রিক গ. এনালগ ঘ. ত্রিমাত্রিক
১৭০. সাউন্ড কার্ড কী দিয়ে নিয়ন্ত্রিত হয়?
ক. হার্ডওয়্যার খ. সফটওয়্যার
গ. ইনপুট ঘ. আউটপুট
১৭১. একই সাথে ইনপুট ও আউটপুট ডিভাইসের কাজ করে কোনটি?
ক. মনিটর খ. সফটওয়্যার
গ. সাউন্ড কার্ড ঘ. প্রিন্টার
১৭২. সাউন্ড কার্ডের কাজ কোনটি?
ক. ডিজিটাল উপাত্তকে এনালগ শব্দে রূপান্তর করে
খ. এনালগ উপাত্তকে ডিজিটাল শব্দে রূপান্তর করে
গ. ডিজিটাল শব্দকে এনালগ শব্দে রূপান্তর
ঘ. এনালগ শব্দকে ডিজিটাল শব্দে রূপান্তর
১৭৩. মাল্টিমিডিয়া পূর্ণতা কীসের মাধ্যমে হয়?
ক. ROM-এর মাধ্যমে খ. RAM-এর মাধ্যমে
গ. সাউন্ড কার্ডের মাধ্যমে ঘ. USB-পোর্টের মাধ্যমে
১৭৪. ইনপুটের সাহায্যে সাউন্ডকার্ডের শব্দ কোথায় যায়?
ক. মাদারবোর্ডে খ. প্রসেসরে
গ. গ্রাফিক্স কার্ডে ঘ. হেডফোনে
১৭৫. বর্তমানকালে বেশিরভাগ সাউন্ড কার্ডই কোথায় সংযুক্ত থাকে?
ক. মাদারবোর্ডে খ. প্রসেসরে গ. হার্ডডিস্কে ঘ. র্যামে
১৭৬. গ্রাফিক্স কার্ডকে অন্য কী নামে ডাকা হয়?
ক. ভিডিও কার্ড খ. ভিডিও মেমোরি
গ. ভিডিও ড্রাইভার ঘ. ভিডিও প্রসেসর
১৭৭. একবারে জীবন্ত ও বাস্তব ছবি দেখতে পাই- কীসের মাধ্যমে?
ক. সাউন্ডকার্ড খ. কানেক্টর
গ. গ্রাফিক্স কার্ড ঘ. মাদারবোর্ড
১৭৮. জয়স্টিক কী?
ক. অডিও শোনার যন্ত্র খ. ভিডিও দেখার জন্য যন্ত্র
গ. গেমস খেলার জন্য যন্ত্র ঘ. এক ধরনের স্ক্যানার
১৭৯. গ্রাফিক্স কার্ডকে অন্য যে নামে ডাকা হয় তা হলো-
i. ভিডিও কার্ড
ii. ডিসপ্লে কার্ড
iii. গ্রাফিক্স এডান্টার
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৮০. সাউন্ড কার্ড এ-
i. ইনপুট দেওয়ার কানেক্টর থাকে
ii. ইহা মাদারবোর্ডেও যুক্ত থাকতে পারে
iii. আউটপুট দেওয়ার কানেক্টর থাকে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ১৮১ ও ১৮২ নং প্রশ্নের উত্তর দাও:
বিজয় তার কম্পিউটারে গান বাজাল কিন্তু স্পিকারে শব্দ হচ্ছে না। পরবর্তীতে সে সাউন্ড কার্ড ব্যবহার করে স্পিকারে শব্দ শুনতে পেল।
১৮১. বিজয়ের ব্যবহৃত যন্ত্রটি কী দ্বারা নিয়ন্ত্রিত?
ক. হার্ডওয়্যার খ. সফটওয়্যার
গ. USB পোর্ট ঘ. মাইক্রোপ্রসেসর
১৮২. বিজয়ের ব্যবহৃত কার্ডে থাকে-
i. ইনপুট দেওয়ার কানেক্টর
ii. আউটপুট দেওয়ার কানেক্টর
iii. কানেক্টর থাকে না
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৮৩. মাল্টিমিডিয়া প্রজেক্টর মূলত-
i. স্লাইড প্রজেক্টরের আধুনিক রূপ
ii. ওভারহেড প্রজেক্টরের আধুনিক রূপ
iii. শব্দ শোনার কাজে ব্যবহৃত হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৮৪. মনিটর সাধারণত কয় প্রকার?
ক. ১ খ. ২ গ. ৩ ঘ. 8
১৮৫. মনিটর মূলত কী?
ক. ইনপুট ডিভাইস খ. একটি প্রসেসর
গ. আউটপুট ডিভাইস ঘ. ভিডিও কার্ড
১৮৬. সিআরটি কী?
ক. ক্যাথোড রে টিউব খ. কেবল রে টিউব
গ. ক্রিস্টাল রে টিউব ঘ. কাথোড রে টেবিল
১৮৭. মনিটরের কীসের দৈর্ঘ্যকে মনিটরের সাইজ হিসেবে ধরা হয়?
ক. ব্যাসের খ. কর্ণের গ. ব্যাসার্ধের ঘ. সমান্তরালের
১৮৮. এলসিডি কী?
ক. লিকুইড ক্যাথোড ডিসপ্লে খ. লেজার ক্রিস্টাল ডিসপ্লে
গ. লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে ঘ. লেজার ক্যাথোড ডিসপ্লে
১৮৯. মনিটরের পর যে আউটপুট যন্ত্রটি আমাদের বেশি প্রয়োজন তা কী?
ক. টিভি কার্ড খ. প্রিন্টার
গ. নেটওয়ার্কিং কার্ড ঘ. ডায়োড
১৯০. প্রিন্টার কয় ধরনের হতে পারে?
ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫
১৯১. স্বল্পদামি প্রিন্টার হচ্ছে-
ক. ডট ম্যাট্রিক্স খ. লেজার গ. ইঙ্কজেট ঘ. প্লটার
১৯২. ব্যক্তিগত কাজে কোন প্রিন্টার বেশি ব্যবহার করা হয়?
ক. ডট লেজার প্রিন্টার খ. ডট ম্যাট্রিক্স প্রিন্টার
গ. ইঙ্কজেট প্রিন্টার ঘ. লেজার প্রিন্টার
১৯৩. ডট মেট্রিক্স প্রিন্টারের জনপ্রিয়তার কারণ কী?
ক. নিখুঁত ছাপার কাজ করা যায়
খ. ছাপার ব্যয় কম
গ. এটিতে তরল কালি ব্যবহৃত হয়
ঘ. লেজার রশ্মির সাহায্যে ছাপা হয়
১৯৪. সাধারণ ছাপা ও ছবি প্রিন্ট করার কাজে নিচের কোনটি ব্যবহার করে?
ক. লেজার প্রিন্টার খ. ডর্ট মেট্রিক্স প্রিন্টার
গ. ইঙ্কজেট প্রিন্টার ঘ. ফাইন প্রিন্টার
১৯৫. LED-এর পূর্ণরূপ কী?
ক. Light Emitting Diode খ. Liquid Emitting Diode
গ. Light Crystal Display ঘ. Liquid Crystal Display
১৯৬. কোনটির মাধ্যমে লেজার রশ্মি দ্বারা কাগজ ছাপানো হয়?
ক. লেজার প্রিন্টার খ. লেজার ডায়োড প্রিন্টার
গ. লেজার ম্যাট্রিক্স প্রিন্টার ঘ. ইঙ্কজেট প্রিন্টার
১৯৭. প্লটার একটি কী?
ক. ইঙ্ক খ. ছাপার যন্ত্র
গ. বুটুথ ঘ. লেখার কালী
১৯৮. মনিটর সাধারণত হয়ে থাকে-
i. সিআরটি
ii. এলসিডি
iii. এলইডি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৯৯. প্রিন্টার সাধারণত হয়ে থাকে-
i. ডট ম্যাট্রিক্স প্রিন্টার
ii. ইঙ্কজেট প্রিন্টার
iii. লেজার প্রিন্টার
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
২০০. মাল্টিমিডিয়া কম্পিউটারের অত্যাবশ্যকীয় যন্ত্র কোনটি?
ক. প্রজেক্টর খ. কী-বোর্ড গ. স্পিকার ঘ. মাউস
২০১. সাউন্ড কার্ড বা রিসিভার থেকে সৃষ্ট বৈদ্যুতিক শ্রবণযোগ্য শব্দতরঙ্গে রূপান্তরিত করা কার কাজ?
ক. প্রিন্টারের খ. হেডফোনের
গ. স্পিকারের ঘ. এমপিথ্রির
২০২. বৈদ্যুতিক তরঙ্গকে শব্দ তরঙ্গে রূপান্তর করে-
ক. মাইক্রোফোন খ. স্পিকার
গ. ওয়েব ক্যাম ঘ. প্রজেক্টর
২০৩. কোনটি কানের কাছে নিয়ে শব্দ শোনার যন্ত্র?
ক. স্পিকার খ. হেডফোন
গ. সিডি প্লেয়ার ঘ. ডিভিডি প্লেয়ার
২০৪. স্পিকারের উচ্চ শব্দ আমাদের কোনটির মারাত্মক ক্ষতি করে?
ক. মস্তিষ্কের খ. ফুসফুসের গ. হৃৎপিন্ডের ঘ. শ্রবণযন্ত্রের
২০৫. কোনটি উচ্চ শব্দে বাজানো হলে আমাদের শ্রবণ মারাত্মক ক্ষতি হতে পারে?
ক. স্পিকার খ. রেডিও গ. এমপিথ্রি ঘ. টেলিভিশন
২০৬. তারবিহীন শ্রবণ যন্ত্রে কোন প্রযুক্তি ব্যবহার করা হয়?
ক. এমপিথ্রি খ. এমপিফোর গ. সিডি ঘ. ব্লুটুথ
২০৭. মাল্টিমিডিয়া কম্পিউটারের অত্যাবশ্যকীয় ডিভাইস কী?
ক. ব্লুটুথ বা ওয়াইফাই প্রযুক্তি খ. লুমেন্স
গ. স্লট ঘ. এক্সপানশন
২০৮. মাল্টিমিডিয়া প্রজেক্টর একটি-
ক. কলাইট যন্ত্র খ. অপটিক্যাল যন্ত্র
গ. আইকন যন্ত্র ঘ. ইলেকট্রো অপটিক্যাল যন্ত্র
২০৯. কোন প্রযুক্তির মাধ্যমে আমরা বড় পর্দায় খেলা দেখতে পারি?
ক. রেডিও খ. টেলিভিশন গ. প্রজেক্টর ঘ. মোবাইল
২১০. সহজে বহনযোগ্য নিচের কোনটি?
ক. টিভি খ. ফ্রিজ গ. স্পিকার ঘ. এলসিডি বা এলইডি প্রজেক্টর
২১১. এলইডি প্রযুক্তির প্রজেক্টরগুলোর ল্যাম্প সাধারণত কত ঘণ্টা কাজ করতে পারে?
ক. পাঁচ হাজার ঘণ্টা খ. দশ হাজার ঘণ্টা
গ. পনেরো হাজার ঘণ্টা ঘ. বিশ হাজার ঘণ্টা
২১২. ইলেকট্রো অপটিক্যাল যন্ত্র কোনটি?
ক. মনিটর খ. স্পিকার গ. প্রজেক্টর ঘ. হেডফোন
২১৩. তুলনামূলক দামী প্রজেক্টরগুলো হলো-
i. LCD প্রজেক্টর
ii. LED প্রজেক্টর
iii. Overhead প্রজেক্টর
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii