শ্রেণি : একাদশ - দ্বাদশ || অধ্যায় - ৪
ওয়েব ডিজাইন পরিচিতি ও HTML
সৃজনশীল প্রশ্ন
শ্রেণি : একাদশ - দ্বাদশ || অধ্যায় - ৪
ওয়েব ডিজাইন পরিচিতি ও HTML
সৃজনশীল প্রশ্ন
১. উদ্দীপকটি লক্ষ কর এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও:
<html>
<head> <title> ICT </title> </head>
<body>
<h3> COLLEGE RESULT </h3>
<table>
<tr>
<th>Roll </th> <th> Name </th> <th> Result </th>
</tr>
<tr>
<td>501</td><td> Sumaiya </td>
<td><a href="Exam Result.html"> My Test Result </a> </td>
</tr>
</table>
</body>
</html>
ক. ব্রাউজার কী?
খ. 'IP Address এর চেয়ে Domain Name ব্যবহার সুবিধাজনক কেন? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের মৌলিক কাঠামোটি ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের কাঠামোটি ইন্টারনেটে প্রদর্শনের প্রয়োজনীয়তার সপক্ষে তোমার মতামত দাও।
২. উদ্দীপকটি লক্ষ কর এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও:
ক. ওয়েব ব্রাউজার কী?
খ. এই ভাষাটির ব্যবহারে সহজেই ওয়েবপেজ তৈরি করা যায়- ব্যাখ্যা কর।
গ. চিত্র-১ এর মত ওয়েবপেজ তৈরির জন্য HTML কোডিং লিখ।
ঘ. চিত্র-১ কে চিত্র-২ এর মত করে উপস্থাপন করা যায়, বিশ্লেষণ কর।
৩. একটি গাড়ি বিক্রয়কারী প্রতিষ্ঠানের ওয়েব সাইটের হোম পেজে প্রবেশ করলে সেডান এবং এসইউভি ক্যাটাগরির লিংক প্রদর্শিত হয়। লিংকগুলোতে প্রবেশ করলে সংশ্লিষ্ট ক্যাটাগরির গাড়ির মডেলের লিংক প্রদর্শিত হয়। গাড়ির মডেলের লিংকে প্রবেশ করে গাড়িটির বিস্তারিত দেখা যায়। বিক্রয়কৃত গাড়ি সম্পর্কে গ্রাহকদের মতামত সংগ্রহের জন্য প্রতিষ্ঠানটি তাদের ওয়েব সাইটটি উন্নয়নের সিদ্ধান্ত নিল।
ক. URL কী?
খ. HTML প্রোগ্রামিং ল্যাংগুয়েজ নয়-ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে বর্ণিত ওয়েব সাইটের কাঠামোটি শনাক্ত করে ব্যাখ্যা কর।
ঘ. গ্রাহকদের মতামত সংগ্রহের জন্য ওয়েব সাইটটির উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপগুলো বর্ণনা কর।
৪. উদ্দীপকটি লক্ষ কর এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও:
ক. হাইপার লিংক কী?
খ. <font> ট্যাগ- ব্যাখ্যা কর।
গ. চিত্র-১ এর মতো ওয়েব পেইজ তৈরির জন্য html কোড লেখ।
ঘ. উদ্দীপকের চিত্র-২ এর মতো ওয়েব পেইজ তৈরি কর যেখান থেকে webpage-1 যাওয়া যায়।
৫. উদ্দীপকটি লক্ষ কর এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও:
ক. আইপি অ্যাড্রেস কী?
খ. <a> ট্যাগ ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের চিত্র-১ এর ওয়েবসাইট কাঠামোটি ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে চিত্র-২ কে ওয়েব পেইজে প্রদর্শনের জন্য প্রয়োজনীয় HTML কোডসমূহ লেখ। 8
৬. উদ্দীপকটি লক্ষ কর এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও:
ক. ওয়েব সার্ভার কী?
খ. Font ট্যাগের ২টি অ্যাট্রিবিউট ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের দৃশ্যকল্প-১ এর HTML কোড লেখ।
ঘ. উদ্দীপকের দৃশ্যকল্প-২ এর HTML কোড লেখ, যেখানে Science এ ক্লিক করলে www.science.org ওয়েবসাইটটি নতুন একটি ট্যাবে খুলবে।
৭. নামিরা শুধু HTML ব্যবহার করে First, Last, Next, Previous লিংকবিশিষ্ট একটি ওয়েবসাইট তৈরি করলো। ওয়েবসাইটটি ব্যবহারকারীর নিকট থেকে মতামত নিতে এবং আপডেট তথ্য প্রদর্শন করতে পারে না।
ক. হাইপার লিংক কী?
খ. ওয়েবসাইট পাবলিশিংয়ে হোস্টিং গুরুত্বপূর্ণ কেন? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের আলোকে ওয়েবসাইটটির কাঠামো ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ বিশ্লেষণ কর।
৮. উদ্দীপকটি লক্ষ কর এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও:
ক. আইপি অ্যাড্রেস কী?
খ. ওয়েবপেইজে বাংলা লেখা যুক্ত করার জন্য কী করা প্রয়োজন? বুঝিয়ে লেখ।
গ. দৃশ্যকল্প-১ ওয়েবপেইজে উপস্থানের জন্য প্রয়োজনীয় HTML কোড লেখ।
ঘ. দৃশ্যকল্প-২ এর জন্য HTML কোড লেখ এবং 8 ট্যাগসমূহ বিশ্লেষণ কর।
৯. উদ্দীপকটি লক্ষ কর এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও:
ক. HTML ট্যাগ কী?
খ. ডোমেইন নেমের গুরুত্ব ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের দৃশ্যকল্প-১ এর কাঠামোর লে-আউট বর্ণনা কর।
ঘ. উদ্দীপকের দৃশ্যকল্প-২ এর ওয়েবপেইজটি প্রদর্শনের জন্য html কোড লেখ এবং ওয়েবপেইজটি যে কোনো স্থানে যেকোনো কম্পিউটার হতে দেখা যাবে এর জন্য তুমি কোন ধরনের পদক্ষেপ নিবে- বিশ্লেষণ কর।
১০. নিচের উদ্দীপকটি লক্ষ কর-
শর্ত: উদ্দীপকের টেবিলটিতে Pipilika ওয়েবসাইটটি লিংক করা আছে এবং বাংলাদেশের মানচিত্র (30 x 100) যুক্ত করা আছে।
ক. ওয়েব পোর্টাল কী?
খ. ওয়েব ব্রাউজার ও সার্চ ইঞ্জিন এক নয়- ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে উল্লিখিত ওয়েবপেইজ তৈরির জন্য HTML কোড লেখ।
ঘ. উদ্দীপকে ওয়েবপেজইটি তৈরিতে ব্যবহৃত ট্যাগগুলোর গুরুত্ব আলোচনা কর।
১১. উদ্দীপকটি লক্ষ কর এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও:
দৃশ্যকল্প-৩: www.xyz.edu.bd ওয়েবসাইটটি ভিজিট করে রাজিব দেখে যে ওয়েবসাইটটির যে কোনো পেইজ থেকে অন্য যে কোনো পেইজে যাওয়া যায়।
ক. ওয়ার ফ্রেম কী?
খ. HIML এ কোনটি ডকুমেন্টের অংশ নয়, তবে লেখা ও জরুরি?- ব্যাখ্যা কর ।
গ. উদ্দীপকের দৃশ্যকল্প-১ এর মতো ওয়েবপেইজ তৈরির জন্য প্রয়োজনীয় HTML কোড লেখ।
ঘ. দৃশ্যকল্প-২ এবং দৃশ্যকল্প-৩ এ প্রতিফলিত ওয়েবসাইটের কাঠামোর মধ্যে কোনটি অধিক সুবিধাজনক?
১২.
1. Month
o January
o February
2. Day
Sunday
Monday
ক. অ্যাট্রিবিউট কাকে বলে?
খ. "HTML একটি কেস সেনসেটিভ ভাষা নয়"- ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের পেজটি তৈরিতে কী কী বিশেষ ট্যাগ ও অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়েছে তার বর্ণনা দাও।
ঘ. ওয়েব পেজটি প্রদর্শনের জন্য প্রয়োজনীয় HTML Code লিখ।
১৩. উদ্দীপকটি লক্ষ কর এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও:
একজন ফল ব্যবসায়ী তার প্রতিষ্ঠানের জন্য একটি ওয়েবসাইট তৈরি করে নেয়। যেখানে ফলের বিবরণের জন্য একটি ওয়েবপেজ আছে যার আউটপুট চিত্র-১ এর ন্যায়। তার ওয়েবসাইটে ফলের দাম নিয়মিত আপডেট হয় না। ফলে ক্রেতারা ভুল তথ্য পায়।
ক. অ্যাট্রিবিউট কী?
খ. "আইপি ঠিকানাই হচ্ছে ডোমেইন নেইম এর গাণিতিক রূপ”- ব্যাখ্যা কর।
গ. চিত্র-১ এর ন্যায় ফলাফল পেতে HTML কোড লিখ।
ঘ. উদ্দীপকের সাপেক্ষে গ্রাহকদের সঠিক তথ্য পেতে ব্যবসায়ীর করণীয় কী?- মতামত দাও।
১৪. X কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী আয়শা HTML ব্যবহার করে ডকুমেন্ট তৈরি করল এবং Google Chrome ব্যবহার করে নিম্নরূপ আউটপুট দেখতে পেল:
2H2 + O2 = 2H2O
ক. ব্রাউজার কী?
খ. <br> ট্যাগ ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের আলোকে উপরিউক্ত ফলাফল পেতে html code লিখ।
ঘ. উক্ত ফলাফলটির পরিবর্তে যদি (H+O)² = H² + 2HO + O² পেতে চাও তবে তোমাকে কোথায় কী পরিবর্তন করতে হবে বিশ্লেষণ কর।
১৫. হাবিব একটি ওয়েবসাইট তৈরি করল যার হোমপেজের সাথে ৩টি মূল ওয়েবপেজ সংযুক্ত। আবার প্রতিটি মূল পেজের সাথে ২টি করে ওয়েবপেজ সংযুক্ত। ওয়েবসাইটটির হোমপেজে কলেজের নাম ও ছবি সংযুক্ত।
ক. সার্চ ইঞ্জিন কী?
খ. ওয়েব পেইজের সাথে ব্রাউজার সম্পর্কিত- ব্যাখ্যা কর।
গ. হাবিবের ওয়েবসাইটটির কাঠামো বর্ণনা কর।
ঘ. উদ্দীপকের ওয়েবসাইটটির হোমপেজের জন্য html কোড লিখ এবং ব্যবহৃত ট্যাগসমূহ ব্যাখ্যা কর।
১৬. উদ্দীপকটি লক্ষ কর এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও:
ক. আইপি অ্যাড্রেস কী?
খ. Wireframe কী? ব্যাখ্যা কর।
গ. চিত্র-১ কোন ধরনের ওয়েবসাইট স্ট্রাকচার ব্যবহার করা হয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. চিত্র-২ ওয়েব ব্রাউজারে প্রদর্শনের জন্য HTML কোড লিখো। [চিত্রটি Photo.JPG, Size = 100 × 80]
১৭. উদ্দীপকটি লক্ষ কর এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও:
ক. ওয়েবসাইট পাবলিশিং কী?
খ. একটি নেটওয়ার্কের সবগুলো কম্পিউটারের IP Adress আলাদা-ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের ১নং চিত্র ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের চিত্র-২ কে ব্রাউজারে প্রদর্শনের জন্য HTML কোড লেখ।
১৮. উদ্দীপকটি লক্ষ কর এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও:
www.board.edu.bd ওয়েব সাইটের মাধ্যমে ICT নম্বর দেখতে হলে "board" এর উপর ক্লিক করতে হবে।
ক. FTP কী?
খ. ওয়েবসাইট ও ওয়েবপেইজ এক নয়- ব্যাখ্যা কর।
গ. চিত্র-১ এ কোন ধরনের ওয়েবসাইট স্ট্রাকচার ব্যবহার করা হয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. চিত্র-২ ওয়েব ব্রাউজারে প্রদর্শনের জন্য html কোড লিখ।
১৯. উদ্দীপকটি লক্ষ কর এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও:
ক. ব্রাউজার কী?
খ. "আইপি ঠিকানা হচ্ছে ডোমেইন নেইম এর গাণিতিক রূপ”- ব্যাখ্যা কর।
গ. দৃশ্যকল্প-৩ ওয়েব পেজে প্রদর্শনের জন্য HIML কোড লিখ।
ঘ. দৃশ্যকল্প-১ এবং দৃশ্যকল্প-২ এর ওয়েবসাইট কাঠামোর মধ্যে কোনটি অধিক সুবিধাজনক- যুক্তিসহ লিখ
২০. আইসিটি শিক্ষক ক্লাসে html পড়াচ্ছিলেন। তিনি ছাত্রদের টেবিলটির ফাঁকা ঘরে Logo.jpg চিত্রটি প্রদর্শনসহ সম্পূর্ণ টেবিলটি তৈরির html code লিখে দেখালেন।
ক. সার্চ ইঞ্জিন কী?
খ. IP-অ্যাড্রেসের চেয়ে ডোমেইন নেম ব্যবহার করা সুবিধাজনক- ব্যাখ্যা কর।
গ. চিত্র - ২ এর html code কেমন হবে তা দেখাও।
ঘ. উদ্দীপকের ফাঁকা ঘরে ছবিটি সংযোজনের ক্ষেত্রে সাবধানতা উল্লেখপূর্বক টেবিলটি তৈরির html কোড লিখ।
২১. This is our national flower.
ক. আইপি অ্যাড্রেস কী?
খ. "ওয়েব ব্রাউজার ও সার্চ ইঞ্জিন এক নয়"- ব্যাখ্যা কর।
গ. ব্রাউজারে উদ্দীপকের ন্যায় চিত্র-১ এর ফলাফল পেতে প্রয়োজনীয় HTML কোড লিখ।
ঘ. "উদ্দীপকের চিত্র-২ এর ওয়েবসাইট কাঠামোটি বড় শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আদর্শ নয়।"- উক্তিটির সত্যতা যাচাইপূর্বক মতামত দাও।
২২. শিলাদের কলেজের ওয়েবসাইটটি সার্ভার এবং ব্রাউজকারীর মধ্যে উভমুখী ডেটা সরবরাহ করে। শিলা একটি ওয়েবপেজ তৈরি করে যাতে "ourboard" লেখাটিতে ক্লিক করলে "www.e-board.edu.bd" ওয়েবসাইটটি প্রদর্শিত হয়।
ক. <hr> কী?
খ. হাইপারলিংক ট্যাগের আবশ্যিক অ্যাট্রিবিউটটি ব্যাখ্যা কর।
গ. শিলাদের কলেজের ওয়েবসাইটটি ব্যাখ্যা কর।
ঘ. "শিলার তৈরিকৃত পেজটি একটি ওয়েব পোর্টাল"- HTML কোডসহ বিশ্লেষণ কর।
২৩. ইলা ও আনজুম দুই বান্ধবী মিলে HTML দিয়ে First. Last, Next, Previous লিংকবিশিষ্ট একটি ওয়েবসাইট তৈরি করে। ওয়েবসাইটটি দ্রুত ব্রাউজ করা গেলেও তথ্য নিয়মিত আপডেট করতে সমস্যা হওয়ায় তারা PHP, MySQL ইত্যাদি টুলস দিয়ে ওয়েবসাইটটি পরিবর্তনের সিদ্ধান্ত নেয়।
ক. হাইপারলিংক কী?
খ. ওয়েব হোস্টিং গুরুত্বপূর্ণ- ব্যাখ্যা কর।
গ. ওয়েব সাইটটির স্ট্রাকচার ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত সিদ্ধান্তের যৌক্তিকতা বিশ্লেষণ কর।
২৪. পত্রিকার অনলাইন ভার্সনের ই-পেপার প্রথম পেইজ থেকে পরপর প্রতিটি পেইজ সাজানো থাকে। এ জন্য পাঠকগণের এ ধরনের পত্রিকা পড়ার প্রতি আগ্রহ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। 'ক' নামক বহুজাতিক কোম্পানির ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে খেয়াল রাখে যাতে তাদের প্রতিষ্ঠানের যে কোনো তথ্য খুঁজে পেতে অসুবিধা না হয়। কারণ এ ধরনের ওয়েবসাইটের পেইজগুলো অনেকদিক থেকে সংযুক্ত থাকে। তাছাড়া সৌন্দর্য বৃদ্ধির দিকেও নজর দেয়। 'খ' কোম্পানি তাদের ওয়েবসাইটের পেইজগুলো এমনভাবে তৈরি করেছে যার মূল পেইজের সাথে অন্যান্য পেইজগুলো সংযুক্ত থাকে।
ক. হাইপারলিঙ্ক কী?
খ. হোস্টিং ওয়েবসাইট পাবলিশিং এএর একটি গুরুত্বপূর্ণ ধাপ- ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে পত্রিকার ওয়েব পেইজ যে কাঠামোয় বিনাস্ত তা ব্যাখ্যা কর।
ঘ. 'ক' ও 'খ' কোম্পানির 'ওয়েব পেইজের কাঠামোর মধ্যে কোনটির ব্যবহার সুবিধাজনক- যুক্তিমূলক মতামত দাও।
২৫.
<html>
<head><title> </title> </head>
<body>
<ol type = "a" >
<li>Mizan </li>
<li> Romzan </li>
<li> Anika </li>
</ol>
</body>
</html>
দৃশ্যকল্প-১
o Mahin
o Nihan
o Zarif
o Rafin
দৃশ্যকল্প-২
ক. ব্রাউজারে বাংলা বা অন্যান্য ভাষা সঠিকভাবে প্রদর্শনের ট্যাগ লিখ।
খ. “html” শেখা ও ব্যবহার করার পদ্ধতি সহজ।” উক্তিটি বিশ্লেষণ কর।
গ. দৃশ্যকল্প-১ ব্রাউজারে যেভাবে প্রদর্শিত হবে তা বর্ণনা কর।
ঘ. দৃশ্যকল্প-২ এর মতো লেখাটি পেতে হলে দৃশ্যকল্প-১ এ কী ধরনের পরিবর্তন করতে হবে তা বর্ণনা করে দেখাও।
২৬. শুধুমাত্র HTML ব্যবহার করে চন্দনা মডেল কলেজের একটি ওয়েবসাইট তৈরি করা হয়। সাইটটির হোম পেজে ict.jpg নামের 200×300px আকারের একটি ছবি আছে'। ছবিটির নিচে notice.html নামের notice পেজের একটি লিংক আছে। ছবির উপরে "Welcome to Chandana Model College" লেখাটি নীল রঙে প্রদর্শিত হয়। সাইটটিতে ভিজিটরদের মতামত প্রদানের মতো কোন ব্যবস্থা নাই।
ক. ওয়েব পোর্টাল কী?
খ. হোস্টিং কেন প্রয়োজন বুঝিয়ে লিখ।
গ. উদ্দীপকে উল্লিখিত হোম পেজ তৈরির জন্য HTML কোড লিখ।
ঘ. ওয়েবসাইটটিতে ভিজিটরদের মতামত গ্রহণে গৃহীত প্রয়োজনীয় পদক্ষেপ বিশ্লেষণ কর।
২৭. করিমনগর মাদরাসা ওয়েবসাইটে অধ্যক্ষ ও শিক্ষকমণ্ডলীর ছবি ছাড়া তালিকা দেওয়া আছে। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের চাহিদা মোতাবেক অধ্যক্ষ মহোদয় ছবিসহ ওয়েবসাইট পাবলিশ করার জন্য ICT শিক্ষককে বললে, তিনি জানালেন বর্তমান অবস্থায় মাদ্রাসার ওয়েবসাইটে ছবি আপলোড করা সম্ভব নয়। উক্ত সমস্যা সমাধানের জন্য অধ্যক্ষ মহোদয় ICT শিক্ষককে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়ার জন্য নির্দেশ দিলেন।
ক. ক্লায়েন্ট সার্ভার কী?
খ. "টেস্টিং ও ডিবাগিং এক নয়।”- বর্ণনা কর।
গ. উদ্দীপকের আলোকে মাদ্রাসার ওয়েবসাইটটির বর্তমান অবস্থা বর্ণনা কর।
ঘ. সমস্যা সমাধানে বিশেষজ্ঞের মতামত কীরূপ হতে পারে- পরামর্শ দাও।
২৮. www.pabnaaliamadrasah.edu.bd নামে মাদরাসার সাইটে প্রায়ই প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রমের ছবি ও ভিডিও আপলোড করা হয়। কিছুদিনের মধ্যেই দেখা গেল নতুন ছবি/ভিডিও আপলোড সম্ভব হচ্ছে না। একজন IT ইঞ্জিনিয়ারের সাথে পরামর্শ করা হলে তিনি জানালেন এখনতো ছবি/ভিডিও রাখতে www.youtube.com এর মত অনেক সাইট রয়েছে। অধ্যক্ষ মহোদয় বললেন তাহলে মাদরাসার নিজস্ব ওয়েব সাইটের ব্যবহারকারীরা তা দেখতে পাবে না। ইঞ্জিনিয়ার সাহেব বললেন তাও সম্ভব।
ক. ফন্ট প্রোপার্টি কী?
খ. আই.পি অ্যাড্রেস দিয়েও ওয়েবসাইট ভিজিট করা সম্ভব কীভাবে ব্যাখ্যা কর।
গ. মাদরাসাটির ওয়েব সাইটের ডোমেইন টাইপ আলোচনা কর।
ঘ. ইঞ্জিনিয়ার সাহেবের সম্ভাব্য সমাধান কী হতে পারে তা বর্ণনা কর।
২৯. বর্তমানে প্রত্যেকটি প্রতিষ্ঠান তাদের তথ্যসমূহ ওয়েবসাইটের মাধ্যমে প্রচার করেন। ফলে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে যে কেউ ইচ্ছা করলে ঐ প্রতিষ্ঠানের ওয়েবসাইট ব্রাউজ করে জেনে নিতে পারে। ওয়েব পেইজকে সুন্দর ও আকর্ষণীয় করার জন্য যেকোনো গ্রাফিক্স, অডিও, ভিডিও সংযুক্ত করা হয়। ওয়েবসাইটে একাধিক পেইজের মধ্যে লিঙ্ক স্থাপন করা হয়।
ক. ওয়েবসাইটের কাঠামো কী?
খ. HTML হেডিং ট্যাগ কীভাবে কাজ করে? ব্যাখ্যা কর।
গ. প্রতিষ্ঠানটি কীভাবে ওয়েবসাইট পাবলিশ করবে? বর্ণনা কর।
ঘ. উদ্দীপকের আলোকে একটি প্রতিষ্ঠানের জন্য নিজস্ব ওয়েবসাইট খুবই প্রয়োজনীয় ব্যাখ্যা কর।
৩০. Notepad প্রোগ্রামের দুটি কোড হলো:
<a href= "HSC. html"> HSC ICT </a> এবং
<a href=http://www.dshe.gov.bd/> visit DSHE </a>
ক. HTML কী?
খ. কোন ধরনের ওয়েবপেইজের চাহিদা বেশি? ব্যাখ্যা কর।
গ. উক্ত কোডের সাহায্যে তোমার প্রতিষ্ঠানের নাম ও ৩ ঠিকানা সংবলিত ওয়েব পেইজের কোড তৈরি কর।
ঘ. উদ্দীপকের কোডটির মধ্যে কোন ধরনের কোডটি বেশি ব্যবহার করা হয়? বিশ্লেষণপূর্বক মতামত দাও।
৩১. মাহমুদুল হাসান সাহেব তার কলেজের পঁচিশ বছর পূর্তি উপলক্ষে স্মরণীয় করে রাখার জন্য ওয়েবসাইট ভিত্তিক ম্যাগাজিন বের করার সিদ্ধান্ত নেন এবং সে মোতাবেক একটি নামকরা ওয়েব ডেভেলপমেন্ট কোম্পানির সাথে যোগাযোগ করেন। তিনি ওয়েবপেইজের তিনটি নমুনা দেখান।
ক. HTML List কী?
খ. কোন প্রক্রিয়ায় স্থির ইমেজকে গতিশীল করা সম্ভব- ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে উল্লেখিত ৩য় নমুনাটি চিহ্নিত কর ও ব্যাখ্যা কর।
ঘ. মাহমুদুল হাসানের ম্যাগাজিন প্রকাশের জন্য নমুনা-১ ও নমুনা-২ এর মধ্যে কোনটি অধিক যুক্তিযুক্ত? উদ্দীপকের আলোকে বিশ্লেষণপূর্বক মতামত দাও।
৩২. নাসিম সাহেব একটি ব্যবসায় প্রতিষ্ঠানের মালিক। দেশের বিভিন্ন স্থানে তিনি পণ্য সরবরাহ করেন। ইদানীং দেশের বাইরেও পণ্য রপ্তানি শুরু করেছেন। এ অবস্থায় নাসিম সাহেব তার কোম্পানির নামে একটি ওয়েবসাইট তৈরির সিদ্ধান্ত নিলেন। এ উদ্দেশ্যে তিনি একজন ওয়েব ডিজাইনারকে দায়িত্ব দিলেন।
ক. মেটা ট্যাগ কী?
খ. ওয়েব পেইজের ফাইল কোথায় রাখা হয়- ব্যাখ্যা কর।
গ. নাসিম সাহেবের উদ্দেশ্য বাস্তবায়নে ওয়েব ডিজাইনারের করণীয় কাজগুলোর ধাপ উল্লেখ কর।
ঘ. নাসিম সাহেবের সিদ্ধান্তের যৌক্তিকতা যাচাই কর।
৩৩. নিচের উদ্দীপকটি লক্ষ কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
<html>
<body bgcolor="yellow">
<font size = "20" color="red" face="Arial"> Department of ICT </font>
</body>
</html>
ক. Web Server কী?
খ. www এর প্রয়োজন কেন?
গ. উদ্দীপকের আলোকে ফন্ট সাইজ 30 এবং ফন্ট Arial, Bold ও Underline করে লেখাটি ফুটিয়ে তোল।
ঘ. উদ্দীপকটি বিশ্লেষণ কর।
৩৪. নিচের উদ্দীপকটি লক্ষ কর-
<body>
<table>
<tr>
<td rowspan="3"> Network device </td>
<td> Modem </td>
</tr>
<tr>
<td> Hub </td> </tr>
<tr> <td> Router </td>
</tr>
</table>
</body>
ক. Hyperlink কী?
খ. HTML হেডিং ট্যাগ কীভাবে কাজ করে? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের html প্রোগ্রামটির আউটপুট দেখাও।
ঘ. উদ্দীপকে rowspan = "2" হলে ফলাফল কী হবে মন্তব্য কর।
৩৫. রফিক সাহেব একটি নেটওয়ার্ক সার্ভিস প্রতিষ্ঠানে চাকরি করেন। তিনি এ প্রতিষ্ঠানের বিভিন্ন কাজকর্ম, প্রতিষ্ঠানের বিভিন্ন তথ্য, যেসব সেবা প্রদান করা হয় এই সমস্ত তথ্য প্রকাশের জন্য একটি ওয়েবসাইট পাবলিশ করতে চান। তাই তিনি একটি ওয়েবসাইট হোস্টিং ফার্মের সাথে যোগাযোগ করেন।
ক. Notepad কী ধরনের সফ্টওয়্যার?
খ. কী কী ধরনের HTML লিঙ্ক তৈরি করা যায়? ব্যাখ্যা কর।
গ. রফিক সাহেবের ওয়েবসাইটটি কী ধরনের ডোমেইন এর আওতায় পড়ে ব্যাখ্যা কর।
ঘ. রফিক সাহেবের ওয়েবসাইটটির জন্য ডোমেইন নেম এর প্রয়োজনীয়তা আছে কী- মন্তব্য কর।
৩৬. সাইফ একটি ওয়েবসাইট তৈরি করেছে। সে এটাকে পাবলিশ ও সার্চ ইঞ্জিনে ইন্ডেক্স করার কথা ভাবছে। তার একটি ওয়েব পেইজ-এর অংশবিশেষ নিচে উপস্থাপন করা হলো-
ক. ওয়েব ব্রাউজার কী?
খ. প্রতিটি কম্পিউটারের একটি অনন্য অ্যাড্রেস থাকে- ব্যাখ্যা কর।
গ. সাইফ কিভাবে তার ওয়েবসাইটটিকে পাবলিশ করবে এবং সার্চ ইঞ্জিনে ইন্ডেক্স করার কারণই বা কী?- ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে উল্লেখিত টেবিল তৈরির HTML কোড লিখ (টেবিলে ২য় রো'টির ব্যাকগ্রাউন্ড কালার হবে নীল)।
৩৭. নিচের উদ্দীপকটি লক্ষ কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
ক. ওয়েব ডিজাইন কী?
খ. URL এর প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর।
গ. চিত্র-১ এ উল্লেখিত ওয়েবসাইটগুলো লিঙ্ক করার জন্য HTML কোড লিখ।
ঘ. চিত্র-২ এর list এর জন্য HTML কোড লিখ।
৩৮. নিচের উদ্দীপক লক্ষ কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
ক. TLD কী?
খ. <br> এবং <hr> ট্যাগ দুটির শেষ ট্যাগ লিখতে হয় না- ব্যাখ্যা কর।
গ. চিত্র-১ এর সমীকরণগুলো প্রদর্শন করার জন্য html কোড লিখ।
ঘ. উদ্দীপকে উল্লেখিত চিত্র-২ এর টেবিলটি প্রদর্শন করার জন্য html কোড লিখ।
৩৯. শাওন নিচের টেবিলটি প্রদর্শনসহ বিভিন্ন কাজের জন্য একটি ওয়েবসাইট তৈরি করল, যেখানে ব্যবহারকারীরা মন্তব্য প্রদান করতে পারে। টেবিলটির Youtube শব্দে ক্লিক করলে Youtube.com ওয়েব সাইটটি Open হয়।
ক. ওয়েব ব্রাউজার কী?
খ. "ওয়েবসাইট পাবলিশিং-এ ডোমেইন নেইম রেজিস্ট্রেশন অপরিহার্য"- ব্যাখ্যা কর।
গ. শাওনের তৈরি ওয়েবসাইটটি সুবিধাজনক কি-না- ব্যাখ্যা কর।.
ঘ. উদ্দীপকের টেবিলটি তৈরির জন্য HTML কোড লিখে পেইজটিতে যে শব্দ ক্লিক করতে বলা হয়েছে তার জন্য ব্যবহৃত কোড ব্যাখ্যা কর।
৪০. নিচের চিত্রটি লক্ষ কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
ক. ওয়েব পেজ কী?
খ. a1² + 2a1b1 + b1² এর জন্য humi কোড লিখ।
গ. টেবিল-০২ এর আউটপুট পাওয়ার html কোড লিখ।
ঘ. টেবিল-০১ এর আউটপুট পাওয়ার huml কোড লিখ।
৪১. নিচের চিত্রটি লক্ষ কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
ক. HTML Element কী?
খ. "HTML কেস সেনসিটিভ ভাষা নয়"- ব্যাখ্যা করো।
গ. চিত্র-৩ কে আউটপুট হিসেবে প্রদর্শনের জন্য HTML কোড লেখো।
ঘ. কুইজ প্রতিযোগিতা পরিচালনার জন্য চিত্র-১ ও চিত্র-২ এর ওয়েবসাইট কাঠামোর মধ্যে কোনটি অধিক সুবিধাজনক? বিশ্লেষণ করো।
৪২. নিচের চিত্রটি লক্ষ কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
ক. এলিমেন্ট কী?
খ. <br> কে এম্পটি ট্যাগ বলা হয় কেন?
গ. দৃশ্যকল্প-১ এর মত ফলাফল পাওয়ার জন্য HTML কোড লেখো।
ঘ. দৃশ্যকল্প-২ এর সাহায্যে দৃশ্যকল্প-৩ বাস্তবায়ন করে দেখাও।
৪৩. নিচের চিত্রটি লক্ষ কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
ক. হাইপারমিডিয়া কী?
খ. শুধু HTML ব্যবহার করে ওয়েবসাইটকে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা যায় না- ব্যাখ্যা করো।
গ. দৃশ্যকল্প-২ কে দৃশ্যকল্প-১ এর ক্লায়েন্ট কম্পিউটারে প্রদর্শনের প্রক্রিয়া বর্ণনা করো।
ঘ. দৃশ্যকল্প-২ ওয়েবসাইটে প্রদর্শনের জন্য html কোড লেখ এবং ব্যবহৃত ট্যাগসমূহ ব্যাখ্যা করো।
৪৪. শিক্ষক ক্লাসে ৪র্থ অধ্যায়ের টেবিল তৈরির আলোচনা শেষে অপুকে ব্রাউজারে নিচের চিত্রের ন্যায় ফলাফল দেয় এমন একটি ওয়েবপেইজ তৈরি করতে বললেন, যেখানে টাইটেলে Apu's Page লেখাটি প্রদর্শিত হবে। অপু webpage টি তৈরি করে হোস্টিং করল, কিন্তু নির্দিষ্ট সময় পর ওয়েব পেইজটি কোনো স্থান থেকে দেখা যাচ্ছে না।
শর্ত: Pipilika লিস্ট আকারে এবং Hyperlink করা থাকবে।
ক. HTML উপাদান কী?
খ. ওয়েবসাইটের ২টি অংশ থাকে- ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের ন্যায় আউটপুট পেতে প্রয়োজনীয় html কোড লেখো।
ঘ. নির্দিষ্ট সময় পর ওয়েব পেইজটি দেখা না যাওয়ার সমস্যাটি সমাধানের উপায় বিশ্লেষণ করো।
৪৫.
ক. সার্চ ইঞ্জিন কী?
খ. http://www.xyz.com.bd-এর বিভিন্ন অংশ ব্যাখ্যা করো।
গ. চিত্র-১ কে ওয়েবপেইজে প্রদর্শনের জন্য HTML কোড লেখো।
ঘ. চিত্র-১ কে চিত্র-২ এর মত করে উপস্থাপন করা যায়- বিশ্লেষণ করো।
৪৬.
ক. আইপি অ্যাড্রেস কী?
খ. "বর্তমানে বেশিরভাগ ওয়েবসাইট ডায়নামিক ওয়েবসাইট"- কেন? ব্যাখ্যা করো।
গ. চিত্র-২ এর ডেটা ট্রান্সমিশন মোডটি উদাহরণসহ বর্ণনা করো।
ঘ. শিক্ষা প্রতিষ্ঠানে ডেটা কমিউনিকশেনের ক্ষেত্রে চিত্র-১ ও চিত্র-২ এর কোনটি উত্তম-বিশ্লেষণ করো।
৪৭. দৃশ্যকল্প-১:
দৃশ্যকল্প-২: আইসিটি শিক্ষক তার কলেজের জন্য দুই ধরনের ওয়েবসাইট ডিজাইন করলেন। প্রথমটিতে হোমপেজ থেকে যে কোনো পেজে সরাসরি যাওয়া গেলেও এক পেজ থেকে অন্য পেজে সরাসরি যাওয়া যায় না। তবে দ্বিতীয়টিতে যে কোনো পেজ থেকে যে কোনো পেজে সরাসরি যাওয়া যায়।
ক. স্টাইল অ্যাট্রিবিউট কী?
খ. ওয়েব ডিজাইনে <a> ট্যাগের গঠন ও গুরুত্ব লেখো।
গ. দৃশ্যকল্প-১ প্রদর্শনের জন্য HTML কোড লেখো।
ঘ. দৃশ্যকল্প-২ এ উল্লিখিত ওয়েবসাইট কাঠামোদ্বয়ের মধ্যে কোনটি অধিক সুবিধাজনক তোমার মতামত দাও।
৪৮.
ক . ওয়েবপেজ কী? চিত্র-৩
খ. ওয়েবপেজে কীভাবে ছবি যুক্ত করা হয়? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে উল্লিখিত চিত্র-৩ এর HTML কোড লেখো।
ঘ. ওয়েবসাইট তৈরিতে উদ্দীপকে উল্লিখিত চিত্র-১ ও চিত্র-২ এর মধ্যে কোন কাঠামোটি ব্যবহার করা উত্তম- বিশ্লেষণ করো।
৪৯.
ক. ফ্রন্ট-এন্ড ডেভলপমেন্ট কী?
খ. ট্যাগ ও অ্যাট্রিবিউট উদাহরণসহ ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের দৃশ্যকল্প-১ এর ন্যায় ব্রাউজারে ফলাফল পেতে HTML কোড লেখো।
ঘ. উদ্দীপকের দৃশ্যকল্প-২ এর HTML কোড লেখো, সেখানে Fruits এ ক্লিক করলে www.fruitbox.com ওয়েবসাইটটি নতুন একটি ট্যাবে খুলবে।
৫০.
ক. অ্যাট্রিবিউট কী?
খ. ওয়েবসাইট পাবলিশিং ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে উল্লিখিত ওয়েব পেইজটি তৈরির জন্য HTML কোড লেখো।
ঘ. টেবিলটির ১ম সারির উপাদান এবং ২য় সারির দ্বিতীয় উপাদান সংশ্লিষ্ট ট্যাগদ্বয়ের গঠন লেখো এবং এদের গুরুত্ব বিশ্লেষণ করো।