কোন পৃষ্ঠায় কি আছে :
১। লেখকের কথা ২। ভূমিকা ৩। মহাবিশ্বের সৃষ্টি ৪। মহাবিশ্ব ও সৌরজগৎ ৫। মহাকাশ পরিচিতি ৬। আটটি গ্রহের পরিচয় ৭। পৃথিবীর জন্মের প্রথম অবস্থা ৮। এককোষি প্রাণী থেকে বহুকোষি প্রাণী ৯। উদ্ভিদের জন্ম ১০। মস্তিষ্ক ও শিরদাঁড়া ১১। উভচরদের জন্ম ১২। উভচর থেকে সরীসৃপ ১৩। ডাইনোসারদের যুগ ১৪। ডাইনোসরের বিবর্তিত প্রজাতি ১৫। পাখিদের পূর্বপুরুষ ১৬। স্তন্যপায়ী প্রাণী ১৭। প্রাইমেটদের কথা ১৮। বিবর্তন কি ১৯। বিবর্তনের সাক্ষ্য ২০। জিরাফের লম্বা গলা কেনো? ২১। মধ্যবর্তী ফসিল নিয়ে টানাটানি ২২। মানুষ আর শিম্পাঞ্জি ২৩। আর্ডি নিয়ে এত হৈচৈ কেনো? ২৪। আমাদের পূর্বপুরুষ ২৫। আদিম মানুষ ২৬। হোমো সেপিয়েন্স ২৭। গূহামানব ২৮। বন্য থেকে সভ্য হওয়ার স্তরগুলো ২৯। প্রস্তর যুগ ৩০। কৃষি সভ্যতা ৩১। কাজের ভাগাভাগি ৩২। নারী-প্রধান সমাজ ৩৩। সে যুগে মায়েরা বড় ৩৪। ঘর তৈরী, কাপড় বোনা ৩৫। খাদ্য-সংগ্রহ থেকে খাদ্য-উৎপাদন ৩৬। আদিম মানুষের প্রজননের রহস্য ৩৭। লৌহ যুগ ৩৮। তামা ও লোহার হাতিয়ার ৩৯। হেনরী লুইস মর্গান ৪০। মিশরীয় সভ্যতা ৪১। সুমেরীয় সভ্যতা ৪২। ব্যবিলনীয় সভ্যতা ৪৩। পারস্য সভ্যতা ৪৪। হিব্রু সভ্যতা ৪৫। ফিনিশীয় সভ্যতা ৪৬। চীনা সভ্যতা ও সিল্ক রোড ৪৭। সিন্ধু সভ্যতা ও আর্য সমাজ ৪৮। গ্রীক সভ্যতা ৪৯। প্রচীন গ্রিস ও ভাস্কযৃ শিল্প ৫০। প্রাচীন গ্রিস ও জ্ঞান চর্চা ৫১। সক্রেটিস, প্লেটো এরিস্টটল ৫২। রোমান সভ্যতা ৫৩। মানব সমাজের অগ্রগতি ৫৪। চিত্রলিপি ৫৫। ভাব ব্যঞ্জক লিপি ৫৬। বর্ণমালার আবিস্কার ৫৭। ব্রাহ্মীলিপি থেকে বাংলা ৫৮। পৃথিবীর নানা জায়গার আদিবাসী ৫৯। এখনো যাদের আদিম অবস্থা ৬০। এস্কিমো ৬১। নিগ্রো ৬২। মাসাই ৬৩। পিগমি ৬৪। বুশম্যান ৬৫। সাহারার তুয়ারেগ ৬৬। আরবের বেদুইন ৬৭। মধ্য এশিয়ার কিরঘিজ ৬৮। মঙ্গোল ৬৯। ল্যাপ ৭০। মালয় ৭১। ওশিয়ানিয়া মহাদেশের আদিম বাসিন্দা ৭২। নাগা ৭৩। খাসিয়া ৭৪। গারো ও চাকমা ৭৫। সাঁওতাল ৭৬। আদিম মানুষের ধর্ম ও ঈশ্বরের আইন ৭৭। ধর্মচেতনার বিকাশ ৭৮। স্রষ্টার জন্য লড়াই শুরু ৭৯। সভ্যতার বিকাশ ও ধর্ম ৮০। ইশ্বর ও ধর্ম ৮১। ধর্ম যেভাবে সৃষ্টি হয় ৮২। ব্রাহ্মণ্যবাদ ৮৩। আর্য দ্রাবিড় মিশ্র সংস্কৃতি ৮৪। বাংলার প্রাচীনতম জাতি ৮৫। তেত্রিশ কোটি দেবদেবী ৮৬। লোকায়ত দর্শন ও সহজিয়া সম্প্রদায় ৮৭। বামাচার / কামাচার ৮৮। হিন্দু ধর্ম, শাক্ত ধর্ম ৮৯। বৈষ্ণব ধর্ম ৯০। শৈব ধর্ম ৯১। দ্বৈতবাদ ৯২। ব্রাহ্ম সমাজ নতুন একটি ধর্ম ৯৩। হিন্দু ধর্মের প্রধান গ্রন্থাবলী ৯৪। হিন্দুধর্মে দেব-দেবী ৯৫। বৌদ্ধ ধর্ম ৯৬। বাংলা থেকে বৌদ্ধ ধর্মের অবলুপ্তি ৯৭। জৈন ধর্ম ৯৮। জরাথুস্ট্রবাদ ৯৯। ইহুদি ধর্ম ১০০। খ্রিস্টান ধর্ম ১০১। ইসলাম ধর্ম ১০২। উত্তাল গৃহযুদ্ধে মুসলিমরা ১০৩। যেভাবে ইসলামের স্বর্ণযুগ শুরু হয় ১০৪। ইসলামের স্বর্ণযুগ. ছয় শতাব্দী জুড়ে ১০৫। অটোমান সাম্রাজ্য ১০৬। ভাররবর্ষে ইসলামী শাসন, অশোক ও আকবর ১০৭। রাজা গোবিন্দ ও হযরত শাহ জালাল ও ইবনে বতুতা ১০৮। বাঙালিরা যেভাবে মুসলমান হল! ১০৯। চিতোরের রানা প্রতাপ ১১০। নবাব সিরাজউদ্দৌলা ও ব্রিটিশ শাসন ১১১। টিপু সুলতান ১১২। স্তনকর ১১৩। তেভাগা আন্দোলন ১১৪। চিরস্থায়ী বন্দোবস্ত ও বাংলার জমিদার ১১৫। মুসলমানদের পিছিয়ে যাওয়া ১১৬। দূর্গা পুজায় বৃটিশ বিরোধী আন্দোলন ১১৭। কারা বাংলাকে দ্বিখন্ডিত করলো, দুই বাংলার পার্থক্য ১১৮। যেভাবে পাকিস্তান ধারণার জন্ম নিল- ১১৯। যেভাবে ভারত ভাগ হলো ১২০। পাকিস্তানে ধর্মের নামে বাড়াবাড়ি ১২১। পাকিস্তান থেকে বাংলাদেশ ১২২। শিয়া মতবাদ ১২৩। আহমদীয়া সম্প্রদায় ১২৪। ইসমাইলিয়া সম্প্রদায় ১২৫। সুফীবাদ ১২৬। বিশুদ্ধ ইসলাম মতবাদ ১২৭। সালাফি মতবাদ ওহাবীবাদ ১২৮। মুতাজিলা মতবাদ ১২৯। দ্রুজ ধর্ম-২৬৫১৩০। ইয়াজিদি ধর্ম ১৩১। লৌকিক দর্শন ১৩২। আধ্যাত্মবাদ ১৩৩। সাবমিশন ইসলাম ১৩৪। বাহাই ধর্ম ১৩৫। আলাওয়িবাদ ১৩৬। জায়েদিবাদ ১৩৭। কাদারবাদ ১৩৮। মায়াবাদ ১৩৯। বাউল দর্শন-২৮০ ১৪০। শিখ ধর্ম ১৪১। তাও ধর্ম ১৪২। কনফুসীয় ধর্ম ১৪৩। কাও দাই ধর্ম ১৪৪। শিন্তৌ ধর্ম ১৪৫। পুঁজিবাদ ১৪৬। মৌলবাদ ১৪৭। প্রগতিবাদ ১৪৮। মানবতাবাদ ১৪৯। অজ্ঞেয়বাদ ১৫০। বিবর্তনবাদ ১৫১। নাস্তিক্যবাদ ১৫২। চার্বাক দর্শন ১৫৩। কমিউনিজম ১৫৪। নগ্নতাবাদ ১৫৫। নারীবাদ ১৫৬। নারী নিয়ে আমাদের দৃষ্টিভঙ্গি ১৫৭। নারী পুরুষের যৌনতার পার্থক্য ১৫৮। নারীর পোশাক ১৫৯। নারী নির্যাতন ১৬০। পারফেক্ট হওয়ার চাপে নারীরা ১৬১। বিবর্তনে মূল্য দিতে হয়েছে নারীকেই ১৬২। পুরুষতান্ত্রিক সমাজ ও সংস্কৃতি ১৬৩। নারী-পুরুষের বহুগামিতা ১৬৪। বাংলা সংস্কৃতির পোষাক ১৬৫। রোহিঙ্গা ও আরকাম রাজ্য ১৬৬। মাতৃতান্ত্রিক সমাজ ১৬৭। কৌম সমাজ ১৬৮। কিছু মাতৃপ্রধান সমাজের পরিচিতি ১৬৯। বিটগেনস্টাইন-এর যৌক্তিক প্রত্যক্ষবাদ ১৭০। ফুকোর প্রেম ও যৌনতার ডিসকোর্স ১৭১। বৈশিক কলা ১৭২। অর্থ জমানোর প্রতিযোগিতা ১৭৩। বুদ্ধিমান রোবট সাইবোর্গ ১৭৪। চতুর্থ শিল্প বিপ্লব ১৭৫। কার্বন ন্যানোটিউব ১৭৬। অমরত্বের খোঁজে ১৭৭। গ্রহ থেকে গ্রহান্তরে ১৭৮। মস্তিষ্কের ডাটা ট্রান্সপার ১৭৯। ডিএনএ এবং জিন প্রযুক্তি ১৮০। এ আই প্রযুক্তি ও ভবিষ্যতের হাইব্রিড মানুষ? ১৮১। আমাদের সমাজ ও মিডিয়া
আর্য দ্রাবিড় মিশ্র সংস্কৃতি
আর্যরা ভারতবর্ষে প্রবেশ করেছিল পশ্চিম সীমান্ত দিয়ে। উত্তর ভারতের মধ্য দিয়ে গঙ্গা নদী বয়ে চলেছে। আর্যরা ক্রমশ গঙ্গার তীর ঘেঁষে পূর্ব দিকে অগ্রসর হতে থাকে। এরই এক পর্যায়ে আর্যরা উত্তর ভারতের নাম দেয়: ‘আর্যাবর্ত’। অর্থাৎ ‘আর্যদের বাসভূমি’। সে যাই হোক। নগর গড়ে তোলার জন্য পানির সরবরাহ অনিবার্য। সে কারণেই, আর্যরা গঙ্গার তীরে নগর নির্মাণ করে। এর ফলে খ্রিস্টীয় ষষ্ঠ শতকের মধ্যেই পশ্চিমের কাশ্মীর থেকে পূর্বের বিহার (প্রাচীন মগধ) অবধি উত্তর ভারতে সব মিলিয়ে ষোলটি বৃহৎ নগর গড়ে ওঠে। বৌদ্ধসাহিত্যে এই ষোলটি মহাজনপদকে ‘ষোড়শ মহাজনপদ’ বলা হয়েছে।
ভারতবর্ষে আগমনের এক হাজার বছরের মধ্যেই আর্যরা তাদের উন্নত ইন্দো-ইউরোপীয়ান ভাষার প্রভাবে স্থানীয় অনার্য দ্রাবিড় ভাষা অপসারিত করে। পক্ষান্তরে দ্রাবিড়রা তাদের রহস্যবাদী নিগূঢ় ধর্মীয় চিন্তার মাধ্যমের বাস্তববাদী আর্য মনকে প্রভাবিত করে। আর্যরা উত্তর ভারতের নাম ‘আর্যবর্ত’ রেখেছিল বটে তবে উত্তর ভারতের অধিকাংশ জনগণই ছিল অনার্য দ্রাবিড়। কাজেই দ্রাবিড়দের জীবনধারার মাধ্যমে আর্যরা প্রভাবিত হতে থাকে। এভাবে এক মিশ্র সংস্কৃতি গড়ে ওঠে। যে সংস্কৃতিকে বলা হয়: ‘আর্যদ্রাবিড় মিশ্র সংস্কৃতি’। এই মিশ্র সংস্কৃতি সম্বন্ধে রণজিৎ কর লিখেছেন, ‘আর্যরা হিন্দুকুশ পবর্তমালার গিরিপথ দিয়ে ভারতবর্ষে প্রবেশ করে। তারও বহু আগে এখানে বসতি গড়েছিল দ্রাবিড় প্রভৃতি জাতি। প্রকৃতার্থে এরাই ছিল ভূমিজ সন্তান। কৃষিকর্ম তাদের প্রধানতম জীবিকা হওয়ায় ভারতবর্ষের জলবায়ু প্রকৃতি সম্বন্ধে ছিল ব্যাপক ধারণা। এরা প্রকৃতিকেই সবকিছুর নিয়ন্তা ভাবত। এ জন্য প্রকৃতিকে পূজা করা ছিল তাদের ধর্মাচারের মূল বৈশিষ্ট্য। তারা বিশ্বাস করত প্রকৃতি বিরূপ হয়ে শস্যহানি ঘটায়, নানাবিধ উপদ্রব সৃষ্টি করে। পূজা দিয়ে প্রকৃতির কোপদৃষ্টি এড়ানো যায়।
কৃষির সঙ্গে সম্পর্কিত থাকায় এসব সমাজ ছিল মাতৃতান্ত্রিক। (এই বক্তব্য বাংলা সম্বন্ধেও প্রযোজ্য) আর্য আগমনের পর হতে এরা অনার্য অভিধায় অভিহিত। কিন্তু সমাজ বিকাশের দ্বান্দ্বিক পরিণতিতে নবাগত আর্যরা আদিবাসী অনার্যদের বেশিদিন দূরে সরিয়ে রাখতে পারেনি। ক্রমে তারা একদেহে লীন হয়ে ভারতভূমে গড়ে তুলে এক মিশ্র সংস্কৃতি-নাম সনাতন বা হিন্দুধর্ম। (সনাতন ধর্ম : মত ও মতান্তর পৃষ্ঠা, ২২)
আর্যদ্রাবিড় মিশ্র সংস্কৃতিতে ধর্মীয় ভাবনায় ব্যাপক পরিবর্তন এসেছিল। যেমনÑ ওই সময় ভারতবর্ষের অধিবাসীদের মন থেকে অধিকাংশ বৈদিক দেবতারা অপসৃত হন। তার বদলে ভারতবর্ষের সমাজে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বরকে নিয়ে ‘ত্রিমূর্তি’ ধারণা প্রতিষ্ঠা পায়। এই মহেশ্বরই হলেন অনার্য দেবতা শিব। যিনি পরবর্তীকালে ভারতীয় উপমহাদেশের সর্বশ্রেষ্ঠ দেবতার আসন লাভ করেন।
সে যাইই হোক। আর্যরা অনার্য দ্রাবিড় জাতির প্রধানতম দেবতা শিবকে গ্রহণ করতে অনেকটা বাধ্যই হয়েছিল। (উল্লেখ্য, অনার্য দ্রাবিড় জাতি বৈদিক দেবতা বিষ্ণুকে গ্রহণ করেনি। অবশ্য অন্যভাবে গ্রহণ করেছিল: যেমন, রাম ও কৃষ্ণকে বিষ্ণুর অবতার মনে করে বৈদিক দেবতা বিষ্ণুকে গ্রহণ করেছিল।)