কোন পৃষ্ঠায় কি আছে :
১। লেখকের কথা ২। ভূমিকা ৩। মহাবিশ্বের সৃষ্টি ৪। মহাবিশ্ব ও সৌরজগৎ ৫। মহাকাশ পরিচিতি ৬। আটটি গ্রহের পরিচয় ৭। পৃথিবীর জন্মের প্রথম অবস্থা ৮। এককোষি প্রাণী থেকে বহুকোষি প্রাণী ৯। উদ্ভিদের জন্ম ১০। মস্তিষ্ক ও শিরদাঁড়া ১১। উভচরদের জন্ম ১২। উভচর থেকে সরীসৃপ ১৩। ডাইনোসারদের যুগ ১৪। ডাইনোসরের বিবর্তিত প্রজাতি ১৫। পাখিদের পূর্বপুরুষ ১৬। স্তন্যপায়ী প্রাণী ১৭। প্রাইমেটদের কথা ১৮। বিবর্তন কি ১৯। বিবর্তনের সাক্ষ্য ২০। জিরাফের লম্বা গলা কেনো? ২১। মধ্যবর্তী ফসিল নিয়ে টানাটানি ২২। মানুষ আর শিম্পাঞ্জি ২৩। আর্ডি নিয়ে এত হৈচৈ কেনো? ২৪। আমাদের পূর্বপুরুষ ২৫। আদিম মানুষ ২৬। হোমো সেপিয়েন্স ২৭। গূহামানব ২৮। বন্য থেকে সভ্য হওয়ার স্তরগুলো ২৯। প্রস্তর যুগ ৩০। কৃষি সভ্যতা ৩১। কাজের ভাগাভাগি ৩২। নারী-প্রধান সমাজ ৩৩। সে যুগে মায়েরা বড় ৩৪। ঘর তৈরী, কাপড় বোনা ৩৫। খাদ্য-সংগ্রহ থেকে খাদ্য-উৎপাদন ৩৬। আদিম মানুষের প্রজননের রহস্য ৩৭। লৌহ যুগ ৩৮। তামা ও লোহার হাতিয়ার ৩৯। হেনরী লুইস মর্গান ৪০। মিশরীয় সভ্যতা ৪১। সুমেরীয় সভ্যতা ৪২। ব্যবিলনীয় সভ্যতা ৪৩। পারস্য সভ্যতা ৪৪। হিব্রু সভ্যতা ৪৫। ফিনিশীয় সভ্যতা ৪৬। চীনা সভ্যতা ও সিল্ক রোড ৪৭। সিন্ধু সভ্যতা ও আর্য সমাজ ৪৮। গ্রীক সভ্যতা ৪৯। প্রচীন গ্রিস ও ভাস্কযৃ শিল্প ৫০। প্রাচীন গ্রিস ও জ্ঞান চর্চা ৫১। সক্রেটিস, প্লেটো এরিস্টটল ৫২। রোমান সভ্যতা ৫৩। মানব সমাজের অগ্রগতি ৫৪। চিত্রলিপি ৫৫। ভাব ব্যঞ্জক লিপি ৫৬। বর্ণমালার আবিস্কার ৫৭। ব্রাহ্মীলিপি থেকে বাংলা ৫৮। পৃথিবীর নানা জায়গার আদিবাসী ৫৯। এখনো যাদের আদিম অবস্থা ৬০। এস্কিমো ৬১। নিগ্রো ৬২। মাসাই ৬৩। পিগমি ৬৪। বুশম্যান ৬৫। সাহারার তুয়ারেগ ৬৬। আরবের বেদুইন ৬৭। মধ্য এশিয়ার কিরঘিজ ৬৮। মঙ্গোল ৬৯। ল্যাপ ৭০। মালয় ৭১। ওশিয়ানিয়া মহাদেশের আদিম বাসিন্দা ৭২। নাগা ৭৩। খাসিয়া ৭৪। গারো ও চাকমা ৭৫। সাঁওতাল ৭৬। আদিম মানুষের ধর্ম ও ঈশ্বরের আইন ৭৭। ধর্মচেতনার বিকাশ ৭৮। স্রষ্টার জন্য লড়াই শুরু ৭৯। সভ্যতার বিকাশ ও ধর্ম ৮০। ইশ্বর ও ধর্ম ৮১। ধর্ম যেভাবে সৃষ্টি হয় ৮২। ব্রাহ্মণ্যবাদ ৮৩। আর্য দ্রাবিড় মিশ্র সংস্কৃতি ৮৪। বাংলার প্রাচীনতম জাতি ৮৫। তেত্রিশ কোটি দেবদেবী ৮৬। লোকায়ত দর্শন ও সহজিয়া সম্প্রদায় ৮৭। বামাচার / কামাচার ৮৮। হিন্দু ধর্ম, শাক্ত ধর্ম ৮৯। বৈষ্ণব ধর্ম ৯০। শৈব ধর্ম ৯১। দ্বৈতবাদ ৯২। ব্রাহ্ম সমাজ নতুন একটি ধর্ম ৯৩। হিন্দু ধর্মের প্রধান গ্রন্থাবলী ৯৪। হিন্দুধর্মে দেব-দেবী ৯৫। বৌদ্ধ ধর্ম ৯৬। বাংলা থেকে বৌদ্ধ ধর্মের অবলুপ্তি ৯৭। জৈন ধর্ম ৯৮। জরাথুস্ট্রবাদ ৯৯। ইহুদি ধর্ম ১০০। খ্রিস্টান ধর্ম ১০১। ইসলাম ধর্ম ১০২। উত্তাল গৃহযুদ্ধে মুসলিমরা ১০৩। যেভাবে ইসলামের স্বর্ণযুগ শুরু হয় ১০৪। ইসলামের স্বর্ণযুগ. ছয় শতাব্দী জুড়ে ১০৫। অটোমান সাম্রাজ্য ১০৬। ভাররবর্ষে ইসলামী শাসন, অশোক ও আকবর ১০৭। রাজা গোবিন্দ ও হযরত শাহ জালাল ও ইবনে বতুতা ১০৮। বাঙালিরা যেভাবে মুসলমান হল! ১০৯। চিতোরের রানা প্রতাপ ১১০। নবাব সিরাজউদ্দৌলা ও ব্রিটিশ শাসন ১১১। টিপু সুলতান ১১২। স্তনকর ১১৩। তেভাগা আন্দোলন ১১৪। চিরস্থায়ী বন্দোবস্ত ও বাংলার জমিদার ১১৫। মুসলমানদের পিছিয়ে যাওয়া ১১৬। দূর্গা পুজায় বৃটিশ বিরোধী আন্দোলন ১১৭। কারা বাংলাকে দ্বিখন্ডিত করলো, দুই বাংলার পার্থক্য ১১৮। যেভাবে পাকিস্তান ধারণার জন্ম নিল- ১১৯। যেভাবে ভারত ভাগ হলো ১২০। পাকিস্তানে ধর্মের নামে বাড়াবাড়ি ১২১। পাকিস্তান থেকে বাংলাদেশ ১২২। শিয়া মতবাদ ১২৩। আহমদীয়া সম্প্রদায় ১২৪। ইসমাইলিয়া সম্প্রদায় ১২৫। সুফীবাদ ১২৬। বিশুদ্ধ ইসলাম মতবাদ ১২৭। সালাফি মতবাদ ওহাবীবাদ ১২৮। মুতাজিলা মতবাদ ১২৯। দ্রুজ ধর্ম-২৬৫১৩০। ইয়াজিদি ধর্ম ১৩১। লৌকিক দর্শন ১৩২। আধ্যাত্মবাদ ১৩৩। সাবমিশন ইসলাম ১৩৪। বাহাই ধর্ম ১৩৫। আলাওয়িবাদ ১৩৬। জায়েদিবাদ ১৩৭। কাদারবাদ ১৩৮। মায়াবাদ ১৩৯। বাউল দর্শন-২৮০ ১৪০। শিখ ধর্ম ১৪১। তাও ধর্ম ১৪২। কনফুসীয় ধর্ম ১৪৩। কাও দাই ধর্ম ১৪৪। শিন্তৌ ধর্ম ১৪৫। পুঁজিবাদ ১৪৬। মৌলবাদ ১৪৭। প্রগতিবাদ ১৪৮। মানবতাবাদ ১৪৯। অজ্ঞেয়বাদ ১৫০। বিবর্তনবাদ ১৫১। নাস্তিক্যবাদ ১৫২। চার্বাক দর্শন ১৫৩। কমিউনিজম ১৫৪। নগ্নতাবাদ ১৫৫। নারীবাদ ১৫৬। নারী নিয়ে আমাদের দৃষ্টিভঙ্গি ১৫৭। নারী পুরুষের যৌনতার পার্থক্য ১৫৮। নারীর পোশাক ১৫৯। নারী নির্যাতন ১৬০। পারফেক্ট হওয়ার চাপে নারীরা ১৬১। বিবর্তনে মূল্য দিতে হয়েছে নারীকেই ১৬২। পুরুষতান্ত্রিক সমাজ ও সংস্কৃতি ১৬৩। নারী-পুরুষের বহুগামিতা ১৬৪। বাংলা সংস্কৃতির পোষাক ১৬৫। রোহিঙ্গা ও আরকাম রাজ্য ১৬৬। মাতৃতান্ত্রিক সমাজ ১৬৭। কৌম সমাজ ১৬৮। কিছু মাতৃপ্রধান সমাজের পরিচিতি ১৬৯। বিটগেনস্টাইন-এর যৌক্তিক প্রত্যক্ষবাদ ১৭০। ফুকোর প্রেম ও যৌনতার ডিসকোর্স ১৭১। বৈশিক কলা ১৭২। অর্থ জমানোর প্রতিযোগিতা ১৭৩। বুদ্ধিমান রোবট সাইবোর্গ ১৭৪। চতুর্থ শিল্প বিপ্লব ১৭৫। কার্বন ন্যানোটিউব ১৭৬। অমরত্বের খোঁজে ১৭৭। গ্রহ থেকে গ্রহান্তরে ১৭৮। মস্তিষ্কের ডাটা ট্রান্সপার ১৭৯। ডিএনএ এবং জিন প্রযুক্তি ১৮০। এ আই প্রযুক্তি ও ভবিষ্যতের হাইব্রিড মানুষ? ১৮১। আমাদের সমাজ ও মিডিয়া
আরবের বেদুইন
বেদুইনরা সাধারণত এশিয়া মহাদেশের আরবের বাসিন্দা হলেও সাহারা ও লিবিয়ার মরুভূমিতে অনেকে থাকেন। তাছাড়া মিসরেও দেখা যায় অনেককে। এঁরাও যাযাবর পশুপালক। বেদুইন অর্থে মরুভূমির সন্তান। আরবী ‘আল বেদিয়া’ অর্থে মরুভূমি। আরবের রূবাল আলখালি মরুভূমিতে প্রায় ১০ লক্ষের মতো বেদুইন যাযাবর জীবন-যাপন করেন। এঁদেরও নিত্যসঙ্গী উট। প্রতিপালন করেন ছাগল ও মেষকে। মরুভূমির শুষ্ক পরিবেশে কাল কাটানোর দরুন তাঁদের চেহারাও শুষ্ক ও রুক্ষ। মরুর শুষ্ক বাতাস দেহত্বক থেকে জলীয় অংশকে শোষণ করে নেয়, যার ফলে শরীর কৃশ। হাত-পায়ের শিরা-উপশিরাগুলো যেন ঠেলে বেরিয়ে উঠে আসছে ত্বকের উপরে, হাতের পেশিও। হয়তো পরিবেশের গুণে তাঁদের শরীরে মেদ জমতে পারে না। তাই বলে দুর্বল নয়, বেশ শক্তিমান। প্রখর রৌদ্র-তাপের জন্য গায়ের রঙ হালকা তামাটে।
নাকের ডগা তীক্ষè। মুখমণ্ডল সরু ও লম্বাটে। প্রধান খাদ্য দুধ, বার্লি, মাংস (ভেড়া ও ছাগলের) ও খেজুর। বেশিরভাগ দুধ সংগ্রহ করেন উট থেকে। বেদুইনরাও পানি, দুধ ইত্যাদি রাখার জন্য চামড়ার থলেই ব্যবহার করেন। থলের মুখ দড়ি দিয়ে বেঁধে রাখেন। খবর রাখেন, কোনও এলাকায় বৃষ্টি হয়েছে কিনা। একের সঙ্গে অপরের দেখা হলে পরস্পর পরস্পরকে শুধায় কবে, কোথায় বৃষ্টিপাত হয়েছে। কোথাও বৃষ্টি হয়েছে জানতে পারলেই তৎক্ষণাৎ পশুপাল নিয়ে যাত্রা করেন। পানি সঙ্কটে ভুগতে হয় এবং বহু দূর থেকে পানি বয়ে আনতে হয়। পশুপালকে পানি খাওয়ানোর জন্যই খোঁজ রাখতে হয়। যদিও উট একবার মাত্র পানি পান করে ৬ মাস পর্যন্ত কাটিয়ে দিতে পারে।
বেদুইনরা তাঁবুতে বাস করেন। শীত-গ্রীষ্ম নিরোধক অস্থায়ী বাসগৃহ। এঁদের তাঁবু লোমশ চামড়া নয়Ñ ছাগলের চুল দিয়ে তৈরি মোটা কাপড়ের মতো জিনিস। মেয়েরাই বয়ন করেন। প্রায় দু’ ফুট চওড়া কাপড়ের ফালি। ফালিগুলোকে পরপর সেলাই করে তাঁবুর আকার দেওয়া হয়। তাঁবু অবশ্য ছোট। তাঁবু খাটানোর জন্য দরকার হয় মাত্র তিন থেকে চার জোড়া খুঁটি। দুদিকে দুটি লম্বা খুুঁটির মাথার উপর দিয়ে কাপড় এনে চারদিকে টানা দিয়ে ঢালু করা হয়। তাঁবু আবার এমনভাবে খাটানো হয়, যাতে অতি অল্পসময়ে তাঁবুকে গুটিয়ে ফেলতে পারা যায়। উটের চুল দিয়ে দড়ি তৈরি করেন এবং উটের চামড়া দিয়েই তৈরি করেন পানি ও দুধ রাখার থলে।
যাঁরা একটু অভিজাত তাঁরাই ঘোড়া প্রতিপালন করেন। ঘোড়াকে ঘন ঘন পানি দিতে হয় এবং সেই পানিকে বহু দূর থেকে বয়ে আনতে হয়। ঘোড়ার খাদ্যের জন্যও প্রয়োজন হয় বেশি ঘাস। পানি এবং ঘাস উভয়কেই বয়ে আনতে হয় উটের পিঠে চাপিয়ে। তাছাড়া ঘোড়ার জন্য বার্লিও মজুত রাখতে হয়। ঘোড়া প্রতিপালকরা স্ত্রী শাবককে প্রতিপালন করেন। জন্মের পর অধিকাংশ পুরুষ শাবককে পরিত্যাগ করেন। এক-একটা ঘুড়ির মূল্য দশটি উটের সমান। সাদা ঘুড়ি এবং সাদা উট তাঁদের কাছে খুবই প্রিয়। রান্নার হাঁড়ি-কড়াই ও অন্যান্য স্বল্প সরঞ্জাম, উনুন তৈরির জন্য তিনখানা চৌকো পাথর, চামড়ার কয়েকটি থলে আর তাঁবুর ও উটের সরঞ্জাম। বেদুইনরা সাহসী, যোদ্ধা। অধিকাংশ বেদুইন গরিব। ডাকাতি বা লুন্ঠনকে অন্যায় বলে মনে করেন না তাঁরা। বরং ডাকাতি করার সাহস যাঁদের নেই, তাঁরা বেদুইন সমাজে মর্যদাহীন। বাল্যকাল থেকেই ডাকাতি বিদ্যাটা ভালোভাবে আয়ত্ত করতে হয় তাঁদের। ভয়ানক অতিথি বৎসল ও বন্ধুবৎসল। অভাবের তাড়নাতেই ডাকাতি করেন। মরুদ্যানগুলোও আগের মতো পড়ে নেই। সেচের ব্যবস্থা হয়েছে এবং কৃষিজমির প্রসার ঘটেছে। বেদুইনরাও আগেকার যাযাবর জীবন পরিত্যাগ করে ধীরে ধীরে কৃষি কাজে আগ্রহী হচ্ছে