জনতার মঞ্চ (People's Platform)
জনতার মঞ্চ (People's Platform)
সহায়ক পুস্তকঃ বক্তৃতার চর্চা, পিডিএফ লিংক -
https://drive.google.com/file/d/1qlV2n3KSFIjiwVwPzKOydOmi8-dTf5FC/view?pli=1
নেতা মানে কথা। কথা বলায় জড়তা, সবখানেই ব্যর্থতা। কথা বলা একটা আর্ট, একটা যাদু; একমাত্র সচেতনভাবে চর্চার মাধ্যমেই এই ম্যাজিক ক্ষমতা অর্জিত হয়। সাফল্যের মূল সূত্র হচ্ছে- ৬০% কাজের সাথে ৪০% কথা চাই। কাজের সমর্থনে কথা না বললে কেউ কাজটিকে গুরুত্ব দেবে না, আপনাকেও না। মুলতঃ মানুষ হলো একটি দোকান। মুখ হচ্ছে তালা। তালা খুললেই বুঝা যায়, এটা কি স্বর্নের দোকান নাকি কয়লার দোকান। কথার শক্তি বিস্ময়কর। সঠিক উপাদান মিশিয়ে কথা বললে যে-কাউকে বশ করা যায়। আর বেঠিক উপাদান প্রয়োগে উল্টো আসামী হতে হয়। তাই আপনার আপনার প্রতিভার বিকাশ শুরু হোক, ছোট্ট গল্প, ছড়া-কবিতা, আইডিয়া, কল্পনা, অভিজ্ঞতা, ব্যঙ্গ রসিকতা, রাজনৈতিক ক্ষোভ, সামাজিক দ্রোহ, অর্থনৈতিক বৈষম্য কিংবা আন্তর্জাতিক প্রেক্ষাপটসহ বিজ্ঞান, ইতিহাস, স্বাস্থ্য, গবেষণা, ব্যক্তিগত বা পারিবারিক বিষয় জনতার মঞ্চে উপস্থাপন করে। নিজেকে ছড়িয়ে দিন দেশে বিদেশে সবার মাঝে। অংশ নিতে কোন চার্জ নেই। লিংক কমেন্টে-
নিবন্ধিত হওয়ার জন্য আপনার নাম মোবাইল নাম্বার, লোকেশন এবং কোন বিষয়ে কথা বলতে চান- তা উল্লেখ করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01711323139 or 01710508844-এ এসএমএস করুন। কিংবা সরাসরি এই লিংকে ক্লিক করুন-
সরাসরি আবেদন লিংক https://forms.gle/vfWiZETnr2NJoz8d6
আমরা আপনাকে রি-কনফার্ম করে "ভেন্যুর ঠিকানা এবং কনফার্ম নাম্বার" আপনার হোয়াটসঅ্যাপে পাঠাব। আপনি শনিবার বিকেল চারটার মধ্যেই আমাদের হল রুমে চলে আসবেন। সবান্ধবে আসতে চাইলে আপনার সঙ্গীকেও নিবন্ধিত হতে হবে। হলে অগ্রিম আসন বুকিং-এর ব্যবস্থা নাই, আগে এসে আসন নিশ্চিত করতে হবে। হল রুমে তিন ঘন্টা সময়ের মধ্যে সুযোগ পাবে মাত্র ৪০-৪৫ জন। গুরুত্ব পর্যবেক্ষণ করে কয়েকজনকে দ্বিতীয়বার সুযোগ দেওয়া হবে। ক্যামেরা এবং প্রজেক্টর-এর ব্যবস্থা আছে। আপনার রেকর্ড করা বক্তব্য 'অনুমতি সাপেক্ষে' সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা হবে। চা আপ্যায়নের ব্যবস্থা আছে, তবে নাস্তার জন্য কুপন সংগ্রহ করতে হবে।
সতর্কতাঃ জনতার মঞ্চে ধর্ম-বর্ণ, দল-মত কিংবা কোনো উস্কানিমূলক ও অগ্রহণযোগ্য বক্তব্য প্রদান করা যাবে না।
পরিশেষে বলতে চাইঃ যারা মানসিকভাবে প্রবল শক্তিশালী; যারা মনে করেন- ‘বয়স যাই হোক’ আমি ব্ল্যাকহোলে হারিয়ে যাব না, আমার সৃজনশীলতা দিয়ে আমি কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাবই। “লম্বা দূরত্ব, সীমাহীন ব্যস্ততা, অপর্যাপ্ত সময়সহ যত বাধাই থাকুক, স্কিল ডেভলপমেন্ট করে নিজেকে উন্নত করার জেদি ও হার-না-মানা মানুষ যারা, তারা পারস্পরিক সহযোগিতায় নিজেকে উপস্থাপন করতে আসুন ।