মুখবদ্ধ: বাংলাদেশের প্রধান সমস্যা হচ্ছে, অনৈতিকতা ও অদক্ষতা। চারিদিকে দুর্নীতি, ধনী-গরিব বৈষম্য, ভেজাল, গোজামিল, চুরি, বর্বরতা, অসভ্যতা এমন পর্যায়ে চলে গেছে যে,  মানুষ যে-কোনভাবে অন্যকে ঠকিয়ে পকেট ভারী বা বড়লোক হতে চাইছে! পাশের মানুষকে অনৈতিকভাবে বড় হতে দেখে, মনের মধ্যে চেপে বসা হতাশা আর ক্ষোভ নিয়ে অন্যরা সমাজে সে ঘুরে বেড়াচ্ছে। ফলে, সর্বত্রই ঝগড়া-ঝাটি, রেষারেষি, হিংসা আর বিশৃঙ্খলতা।  এর থেকে উত্তরণের জন্য দরকার গণসচেতনতা এবং নতুন প্রজন্মকে সুশিক্ষিত, প্রশিক্ষিত ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার একাধিক প্ল্যাটফর্ম তৈরি করা; যাতে তারা "আমি ও আমার ধ্যান-ধারণার" পরিবর্তে "আমরা ও আমাদের ধারণার মধ্যে" বাঁচতে শিখে। এই লক্ষ্যকে সামনে রেখে সুনাগরিক সংঘ বিভিন্ন 'শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠসমূহকে' তাদের শিক্ষার্থী/কর্মীদের মেধাগত উৎকর্ষতা ও জীবনমান উন্নয়নে সহযোগিতা করে আসছে। 

'সুনাগরিক সংঘ' প্রথমে কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা সংগঠনে একটি ‘গুড ম্যানার্স প্রতিযোগিতা’ আয়োজন করে উত্তীর্ণ ও আগ্রহী মেধাবী শিক্ষার্থী/কর্মীদেরকে ঐ প্রতিষ্ঠানের নিজস্ব হাবে  এক বা একাধীক শিক্ষক/পরিচালকের অধীনে তালিকাভুক্ত করে। এই হাবে থেকে ৩টি কর্মকাণ্ড পরিচালনা করা হয়। ১) জ্ঞান ও শিষ্টাচার চর্চা: শিক্ষার্থীদের সাপ্তাহিক ছুটির দিনে বিভিন্ন বিষয় নিয়ে গোলটেবিল বৈঠকের আয়োজন করে জ্ঞান ও শিষ্টাচার চর্চা করা হয়সাপ্তাহিক গোলটেবিল বৈঠকের লিংক। ২) শারিরীক ফিটনেস: এর জন্য হাটা, বেড়ানো ও খেলাধুলার পাশাপাশি কিছু প্রশিক্ষণের আয়োজন করা হয়। যেমন-অগ্নি নির্বাপন শিক্ষা; স্টোক বা হার্ট এটার্ক রোগির  জরুরী ব্যবস্থাপনা শিক্ষা; আত্মরক্ষার কৌশল জুড়ো-কুমফু শিখা ইত্যাদি । লিংক এখানে। ৩) দক্ষতা ও কমিউনিকেশন স্কিল বাড়ানো: বর্তমান চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী অতি গুরুত্বপূর্ণ সফট স্কিলসমূহ অর্জনের জন্য প্রশিক্ষণ দেয়া হয়। যেমন-আত্মবিশ্বাসের সাথে প্রেজেন্টেশন কৌশল চর্চা ইত্যাদি। লিংক এখানে। এই তিন বিষয় ছাড়াও একাধীক শিক্ষা সফর, মান উন্নয়ন প্রশিক্ষণ এবং হলিডে ক্যাম্পিং করা হয়। লিংক এখানে।  এভাবে প্রত্যেক শিক্ষার্থীদের ৬টি ধাপে প্রশিক্ষণের মাধ্যমে প্রকৃত নেতৃত্বের আসনে অধিষ্ঠিত করা হয়। লিংক এখানে  


১) শিক্ষার্থীদের লিংক:

শিক্ষার্থীদের ম্যানার্স প্রতিযোগিতার জন্য এখানে ক্লিক করুন- www.sunagorik.net/0


২) (অনূর্ধ্ব ৪৫) পেশাজীবী লিংক:

শিক্ষার্থীকর্মীদের পাশাপাশি উচ্চশিক্ষিত বিভিন্ন পেশাজীবী, চাকরি প্রত্যাশী বা উদ্যোক্তা কিংবা প্রবাসী তারণ্য; যাদের বয়স অনূর্ধ্ব ৪৫ তাদের নিয়ে আছে বিভিন্ন তারুণ্য ক্লাবজয়েন্ট করতে  লিংক www.sunagorik.net/5


 ৩) মধ্য বয়সী ও সিনিয়র সিটিজেন  লিংকঃ 

৬ থেকে ১০০ বছরয়সী সিনিয়র সিটিজেন, যারা আমাদের জীবনের শত প্রেরণার নিরন্তর উৎস, জীবন্ত কিংবদন্তি ; তাদের সঞ্চিত জ্ঞান, প্রজ্ঞা এবং অভিজ্ঞতাকে সম্মিলিতভাবে সমাজ ও রাষ্ট্রে কাজে লাগাতে আছে "মোস্ট ভ্যালুয়েবল পার্সন বা ভিআইপি ক্লাব। জয়েন্ট করতে  লিংক www.sunagorik.net/000