ক্রিয়েটিভ একাডেমি
ক্রিয়েটিভ একাডেমি
বেসরকারি প্রাথমিক বিদ্যালয় নিবন্ধন বিধিমালা, ২০২৩ অনুযায়ী কিন্ডারগার্টেন/প্রি-স্কুল প্রতিষ্ঠা করতে হয়। মূল ধাপগুলো:
পাঠদান অনুমতি (প্রথম ধাপ):
· সংশ্লিষ্ট থানা/উপজেলা শিক্ষা অফিসারের মাধ্যমে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে ফরম 'ক'-তে আবেদন করতে হবে
· ফি (এলাকাভেদে): বিভাগীয় শহর ৫,০০০ টাকা, জেলা শহর ৩,০০০ টাকা, উপজেলা শহর ২,০০০ টাকা (১ বছরের জন্য, প্রতি বছর নবায়নযোগ্য)
· আবেদনের পর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সরেজমিন পরিদর্শন করবেন এবং ৬০ দিনের মধ্যে সিদ্ধান্ত জানাবেন
পূর্ণাঙ্গ নিবন্ধন (৫ বছরের জন্য):
· ফি: বিভাগীয় শহর ১৫,০০০ টাকা, জেলা শহর ১০,০০০ টাকা, উপজেলা শহর ৮,০০০ টাকা
· সংরক্ষিত তহবিল জমা রাখতে হবে: বিভাগীয় শহর ১ লক্ষ, জেলা শহর ৭৫ হাজার, উপজেলা শহর ২৫ হাজার টাকা
· ব্যক্তি নামে প্রতিষ্ঠান করলে অতিরিক্ত ৫ লক্ষ টাকা সংরক্ষণ তহবিলে জমা দিতে হবে (তবে বিদ্যমান বিদ্যালয়ের ক্ষেত্রে প্রযোজ্য নয়)
অন্যান্য আইনি প্রয়োজনীয়তা:
· ট্রেড লাইসেন্স (সিটি কর্পোরেশন/পৌরসভা থেকে)
· আয়কর ও TIN নিবন্ধন
· ফায়ার সার্ভিসের ছাড়পত্র
কমপক্ষে ৮০০-১২০০ স্কয়ার ফিটের একটি নিচতলা বেছে নিতে হবে, যেখানে অন্তত ৩টি বড় ক্লাসরুম, ১টি অফিস রুম এবং শিশুদের খেলার জন্য কিছুটা খোলা জায়গা থাকে।
সেটআপ খরচ: ইন্টেরিয়র (নরম ম্যাট, চাইল্ড-প্রুফ ফার্নিচার, ডেডিকেটেড ওয়াশরুম, দেয়ালের রঙ) এবং বিজ্ঞানসম্মত খেলনা কিনতে প্রাথমিক খরচ হবে প্রায় ৩ থেকে ৫ লাখ
পরিচালনা কমিটি: প্রধান শিক্ষক (সদস্য সচিব), ১ জন শিক্ষক প্রতিনিধি, ২ জন অভিভাবক, প্রতিষ্ঠাতাদের মধ্য থেকে ২ জন, নিকটবর্তী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১ জন—মোট ৭ জন, মেয়াদ ৩ বছর, প্রতি দুই মাসে সভা বাধ্যতামূলক।
শিক্ষক: ঢাকা বিশ্ববিদ্যালয়, ইডেন কলেজ বা স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের সাইকোলজি, হোম ইকোনমিক্স বা চাইল্ড ডেভেলপমেন্ট বিভাগের শিক্ষার্থীদের পার্ট-টাইম বা ফুল-টাইম শিক্ষক হিসেবে অগ্রাধিকার দিন।
স্টাফ: শিশুদের ওয়াশরুম ব্যবহার এবং দেখাশোনার জন্য অত্যন্ত ধৈর্যশীল ও নির্ভরযোগ্য ২ জন আয়া নিয়োগ দিন।
· শিশু মনোবিজ্ঞান সম্পর্কে ধারণা
· ধৈর্যশীল
· সৃজনশীল
· গল্প বলতে পারদর্শী
· গান ও ছড়া শেখাতে পারেন
· শিশুদের প্রতি ইতিবাচক আচরণ
· শিশু মনোবিজ্ঞান
· STEM-এর প্রাথমিক ধারণা
· শারীরিক শাস্তি, ভয় দেখানো, তুলনা করা—এসব সম্পূর্ণ এড়ান।
· প্রতিদিনের রুটিনে welcome, circle time, snack, story, closing
· খেলাভিত্তিক শিক্ষা
· শ্রেণিকক্ষ ব্যবস্থাপনা
· প্রাথমিক চিকিৎসা
· শিশু সুরক্ষা
· ইতিবাচক শৃঙ্খলা
· ডিজিটাল হোয়াইটবোর্ড
· ডিজিটাল বুকসেট
· Book Shelf
· Toy Shelf
· Lockers
· ভর্তি ফরম
· উপস্থিতি রেজিস্টার
· স্বাস্থ্য রেকর্ড
· দুর্ঘটনা রিপোর্ট
· শিক্ষক উপস্থিতি
· মাসিক অগ্রগতি রিপোর্ট
· আর্থিক হিসাব
· অভিভাবক যোগাযোগ রেজিস্টার
প্রচার ও মার্কেটিং: দ্রুত শিক্ষার্থী পাওয়ার জন্য স্থানীয় আবাসন এলাকাগুলোতে লিফলেট বিতরণ এবং ফেসবুক পেজের মাধ্যমে আপনার আধুনিক শিক্ষা পদ্ধতির বৈশিষ্ট্যগুলো তুলে ধরা
ফেসবুক লোকাল টার্গেটিং: স্কুলের ফেসবুক পেজ খুলে আপনার লোকেশনের ৫ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে থাকা ২৫-৪০ বছর বয়সী মা-বাবাদের টার্গেট করে বুস্টিং বা বিজ্ঞাপন দেওয়া।
ইউনিক সেলিং পয়েন্ট (USP): প্রচারণায় হাইলাইট করতে হবে—"কোনো হোমওয়ার্কের চাপ নেই", "স্ক্রিন-ফ্রি গ্যাজেট-মুক্ত শিক্ষা"। “বর্তমান বিশ্বের সর্বাধুনিক বিজ্ঞানসম্মতন শিক্ষা ব্যবস্থা”
ফ্রি ওরিয়েন্টেশন ক্যাম্প: স্কুল উদ্বোধনের আগে আপনার এলাকায় ১ বা ২ দিনের একটি ফ্রি 'সায়েন্স অ্যান্ড ফান ক্যাম্প' বা শিশু মেলার আয়োজন করুন। সেখানে অভিভাবকরা আপনার বিজ্ঞানসম্মত পদ্ধতি স্বচক্ষে দেখতে পাবেন।
· খেলা-ভিত্তিক শেখা: রং, আকৃতি, ব্লক, পাজল, গল্প, গান, ছড়া।
· বহু-মাত্রিক বিকাশ: সামাজিক আচরণ, সৃজনশীলতা, প্রাথমিক গণিত।
· হ্যান্ডস-অন সায়েন্স: ছোট ছোট নিরাপদ পরীক্ষা, যেমন—পানিতে কোন বস্তু ডোবে আর কোনটা ভাসে, রঙের মিশ্রণ তৈরি, ম্যাগনেটের আকর্ষণ-বিকর্ষণ, এবং ইনডোর টবে বীজ থেকে চারা গাছ গজানো পর্যবেক্ষণ।
· লজিক্যাল ম্যাথ: মুখস্থ সংখ্যার বদলে কাঠের ব্লক, মার্বেল বা আবাকাস (Abacus) ব্যবহার করে গণনা এবং আকার (Shapes) চেনা।
· সোশ্যাল স্কিল: ৩০ মিনিট দলগত খেলা (Group Games), শেয়ারিং এবং টেবিল ম্যানার্স (খাওয়ার নিয়ম) শেখানো।
· নিজের নাম, বাবা-মায়ের নাম, ঠিকানা বলা।
· শুভেচ্ছা, শিষ্টাচার, শোনা- বলা- গল্প বলা।
· অক্ষর, সংখ্যা, আকৃতি, শ্রেণিবিন্যাস।
· ছবি দেখে বর্ণনা করা, গান-ছড়া, নকল করে লেখা/আঁকা।
· মৌলিক গণনা ও সৃজনশীল কাজ।
শুরুতে সাধারণত যেসব খাতে ব্যয় হবে:
· ভবন নির্মাণ
· সামান্য আসবাবপত্র
· খেলনা
· শিক্ষাসামগ্রী
· শিক্ষক বেতন
· অফিস সরঞ্জাম
· নিরাপত্তা ব্যবস্থা
· প্রচার ও বিপণন
· বিদ্যুৎ ও ইন্টারনেট
· জরুরি তহবিল
=================================
স্কুলের কার্যক্রম
জাপান থেকে শুরু করে সুইজারল্যান্ড পর্যন্ত বিশ্বের সকল শিক্ষা কার্যক্রম গবেষণা করে আমরা ক্ষুদে পণ্ডিতের পাঠশালা পরিচালনা করছি নিম্নলিখিত পাঁচ ধরনের শিক্ষা ব্যবস্থার সমন্বয়ে:
১। মন্টেসরি পদ্ধতি (Montessori Method): এতে শিশুরা নিজেদের পছন্দমতো খেলনা ও উপকরণ বেছে নিয়ে শিক্ষকের পরোক্ষ তত্ত্বাবধানে বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে স্বাধীনভাবে শেখে।
২। রেজ্জিও এমিলিয়া পদ্ধতি (Reggio Emilia Approach): এই পদ্ধতিতে শিশু অভিনয়, শিল্পকলা, সংগীত ও নাটকের মতো সংস্কৃতির মাধ্যমে শিশুর প্রকাশভঙ্গিকে উৎসাহিত করা হয়।
৩। স্টেম/স্টিম শিক্ষা (STEM/STEAM Education): বিজ্ঞান (Science), প্রযুক্তি (Technology), প্রকৌশল (Engineering) এবং গণিত (Math)-এর সমন্বিত শিক্ষা পায়। ছোটবেলা থেকেই এক্সপেরিমেন্ট, পাজল ও কোডিং গেমসের মাধ্যমে যুক্তি ও চিন্তাশক্তি বাড়ানো এর মূল লক্ষ্য।
৪। প্লে-বেসড বা খেলার ছলে শিক্ষা (Play-based Learning): ফিনল্যান্ডের আধুনিক শিক্ষা ব্যবস্থার মতো এখানে কোনো প্রাতিষ্ঠানিক চাপ বা মুখস্থ বিদ্যা থাকে না। শিশুরা খেলার ছলে সামাজিকতা, দলগত কাজ এবং ভাষার মৌলিক ব্যবহার শেখে।
৫। বিয়ন্ড দ্য ক্লাসরুম বা প্রকৃতি-ভিত্তিক শিক্ষা (Forest/Nature School): শিশুকে চার দেয়ালের বাইরে নিয়ে গিয়ে গাছপালা, মাটি, ও পশুপাখির সাথে পরিচিত করার মাধ্যমে পরিবেশ ও বিজ্ঞান শেখানো হয়।
· খেলার মাধ্যমে শেখা
· অনুসন্ধানের মাধ্যমে শেখা
· কার্যকলাপের মাধ্যমে শেখা
· অন্তর্ভুক্তিমূলক শিক্ষা
· ইতিবাচক শৃঙ্খলা ও সুরক্ষা শেখা
· নৈতিক ও সামাজিক মূল্যবোধ শেখা
· আনন্দময় প্রাকৃতিক শিক্ষা
· অভিভাবক অংশীদারিত্বমুলক শেখা
· STEM Corner বিজ্ঞান ও প্রযুক্তি কর্নার
· Montessori পছন্দমতো খেলনা উপকরণ,
· Nature Classroom প্রকৃতি শ্রেণীকক্ষ
· Reading Club পঠন ক্লাব
· Parent Academy অভিভাবক একাডেমি
· Healthy Food Program স্বাস্থ্যকর খাদ্য কর্মসূচি
· Gardening উদ্যান পালন
· Robotics-এর প্রাথমিক ধারণা (বয়সোপযোগী খেলাভিত্তিক)
· সাপ্তাহিক বিজ্ঞান দিবস
· সাপ্তাহিক মেনার দিবস
নার্সারি ক্লাস: ৪ বছরের শিশু
জুনিয়র কেজি : ৫ বছরের শিশু
সিনিয়র কেজি: ৬ বছরের শিশু
ফিউচার স্কুলের কার্যক্রম
প্লে বেইজ লার্নিং কারিকুলাম –এ যা যা শেখানো হয়।
১।বিজ্ঞানসম্মত পদ্ধতিতে খেলার মাধ্যমে শিশুর শারীরিক বিকাশ
২।হাতে কলমে প্রায়োগিক শিক্ষা (বাংলা, ইংরেজি, গণিত)
৩।বিহেভিয়ার প্রশিক্ষণ- আদব-কায়দা, নৈতিকতা, শিষ্টাচার
৪।কোলাজ: (কাগজ, ছবি, কাপড়ের টুকরো বা অন্যান্য উপাদান জোড়া লাগিয়ে শিল্পকর্ম)
৫। ক্লে বা কাদামাটি দিয়ে তৈরি করা ও বিষয়টি সম্পর্কে জানা
৬।স্টোরি টেলিং- গল্প বলা এবং বলানো
৭।ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক শিক্ষা ও সাধারণ জ্ঞান
৮। কল্পনাপ্রসূত খেলা, যেমন খুশি সাজা
৯। সাংস্কৃতিক কর্মকাণ্ড - নৃত্য, গীত , ছবি আঁকা , অভিনয় এবং অন্যান্য
১০। আউটডোর এডুকেশন ও শিক্ষা সফর (মাসে ১বার ৯টা-১টা)
বিভিন্ন ধরনের খেলনা সামগ্রী ছাড়াও ১৫টি কর্নার দরকার।
· Magnifying Glass ম্যাগনিফাইং গ্লাস
· Magnet চুম্বক
· Microscope (শিশুবান্ধব) মাইক্রোস্কোপ
· Blocks ব্লক
· LEGO লেগো
· Balance Scale ব্যালেন্স স্কেল
· Measuring Tape পরিমাপ টেপ
· Plant Corner প্ল্যান্ট কর্নার
· Water Table পানি টেবিল
· Sand Table বালি টেবিল
· Puzzle Corner ধাঁধার কোণ
· Art Corner শিল্পকলার কোণ
· Book Corner বইয়ের কোণ
· Science Corner বিজ্ঞান কোণ
· Dramatic Play Corner নাটকীয় খেলার কোণ
শিক্ষার্থী-শিক্ষক অনুপাত:
· ১৫–২০ শিশুর জন্য ১ জন শিক্ষক
· সঙ্গে ১ জন সহকারী শিক্ষক
মূল্যায়ন (পরীক্ষা নয়। মূল্যায়ন হবে)—
· ✔ পর্যবেক্ষণ
· ✔ কর্মক্ষমতা
· ✔ ক্লাস ফারপরমেন্স
· ✔ ভাষা দক্ষতা
· ✔ সামাজিক আচরণ
· ✔ সমস্যা সমাধান
· ✔ আত্মবিশ্বাস
· ✔ কৌতূহল
· ✔ ক্লাসে অংশগ্রহণ
অভিভাবক সম্পৃক্ততা
· অভিভাবক অভিমত
· মাসিক সভা
· প্যারেন্টিং ওয়ার্কশপ
· ওপেন ক্লাস
· পারিবারিক দিবস
· প্রতিদিন উপস্থিতি রেজিস্টার
· অনুমোদিত ব্যক্তির কাছে শিশু হস্তান্তর
· ফার্স্ট এইড
· প্রতিমাসে একবার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা
আদর্শ দৈনিক রুটিন (সময়কাল: ৩ থেকে সাড়ে ৩ ঘণ্টা)
৪-৫ বছরের শিশু খুব চঞ্চল হয়, তাদের মনোযোগের স্থায়িত্ব কম থাকে, তাই প্রতি ২০-২৫ মিনিট পর পর ৫-১০মিনিটের বিরতি দিয়ে নতুন কার্যক্রম শুরু করতে হবে।
· ০৯:০০ AM - ০৯:২০ AM ➡️ সুপ্রভাত ও বৃত্তাকার বৈঠক (Circle Time)
o সব শিশু গোল হয়ে বসবে। একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করবে। একটা ছড়ার ছড়ার ঐক্যতান হবে।
· ০৯:৩০ AM - ১০:০০ AM ➡️শারীরিক বিকাশ (Physical activity)
o এরপর শারীরিক বিকাশ-এর জন্য হালকা স্ট্রেচিং বা শারীরিক কসরত সম্পর্কিত খেলা হবে।
· ১০:১০ AM - ১০:৩০ AM ➡️প্রায়োগিক শিক্ষা (Applied Education)
o বাংলা ও ইংরেজি(৩দিন বাংলা ২দিন ইংরেজি) ফ্ল্যাশকার্ডের মাধ্যমে শেখা
· ১০:৪০ AM - ১১:০০ AM ➡️স্টোরি টেলিং- গল্প বলা এবং বলানো/গণিত (Storytelling)
o ৩দিন গল্প বলা এবং গল্প বলানো,অন্য ২দিন ব্লক দিয়ে সংখ্যা ও গণনা শেখা।
· ১১:০০ AM - ১১:৩০ AM ➡️ পুষ্টিকর নাস্তার বিরতি (Snack Time & Manners)
o শিশুরা শিক্ষকের সহায়তায় নিজে নিজে নাস্তা খাবে। খাবার শেয়ার করা এবং খাওয়ার নিয়মাবলী (Table Manners) চর্চা করবে।
· ১১:৩০ AM - ১১:৫০ AM ➡️ মুক্ত খেলা ও সামাজিকীকরণ (Free Play / Indoor Games)
o ৩দিন ব্লক, ক্লে বা কাদামাটি খেলনা (Play-dough) নিয়ে শিশুরা নিজেদের মতো খেলবে। বাকী ২দিন কোলাজ, বালি, ও পানি নিয়ে খেলবে।
· ১.২:০০ AM - ১২:২০ AM ➡️ শিল্পকলা ও সৃজনশীলতা (Creative Arts / Music)
o নৃত্য, গীত , ছবি আঁকা অথবা অভিনয়ের মাধ্যমে শিশুর মানসিক বিকাশ।
· ১২:৩০ AM - ১২:৫০ PM ➡️শিল্পকলা ও সৃজনশীলতা (general knowledge)
o ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক শিক্ষা ও সাধারণ জ্ঞান
· ১২:৫০ AM - ১:০০ PM ➡️ গুছিয়ে নেওয়া ও বিদায় (Good-bye Circle)
শিক্ষার্থীদের স্কুলে অভ্যর্থনা জানানো
শিক্ষক প্রতিদিন সকালে শিক্ষার্থীদের স্কুলে উষ্ণ অভ্যর্থনা জানালে, তাদের মানসিক স্বস্তি বাড়ায় এবং পড়াশোনায় আগ্রহ সৃষ্টি করে।
স্কুলের প্রবেশদ্বারে ব্যক্তিগত কুশল বিনিময়
·
গেটে অভিবাদন: শিক্ষক
স্কুলের মূল ফটকে দাঁড়িয়ে হাসি মুখে সালাম বা শুভেচ্ছা জানিয়ে শিক্ষার্থীদের ভেতরে
প্রবেশ করাবেন।
·
দরজায় একটি চার্ট বা পোস্টার টাঙ্গানো থাকবে, যেখানে
বিভিন্ন আইকন থাকবে (যেমন: হ্যান্ডশেক, হাই-ফাইভ, ওয়েভ বা
হাগ)। শিক্ষার্থীরা তাদের পছন্দের আইকনে স্পর্শ করে শিক্ষকের সঙ্গে সেভাবে কুশল
বিনিময় করবে।
·
রঙিন ব্যানার ও পোস্টার: স্কুলের গেটে এবং ক্লাসরুমের
দরজায় "স্বাগতম" বা অনুপ্রেরণামূলক বাণী দিয়ে সাজানো ব্যানার টানানো।
নাম ধরে ডাকা: প্রতিটি শিশুর নাম উচ্চারণ করে
ব্যক্তিগতভাবে স্বাগত জানানো—এতে শিশু নিজেকে বিশেষভাবে গুরুত্বপূর্ণ
মনে করে।
একে অপরের সাথে "সুপ্রভাত" বলা (গান
বা ছন্দের মাধ্যমে)
মুড মিটার/ফিলিংস বোর্ড: প্রবেশ করেই শিশু একটি বোর্ডে
নিজের অনুভূতি (খুশি, দুঃখী, উত্তেজিত, ক্লান্ত) নির্দেশ করে একটি চিহ্ন/কার্ড লাগায়। এতে শিক্ষক দ্রুত বুঝতে পারেন কোন শিশুর বাড়তি মনোযোগ দরকার
শিশুরাও নিজেদের আবেগ শনাক্ত করা শেখে
ওয়েলকাম গান/থিম সং: প্রতিদিন একই সুরে স্বাগত গান
গাওয়া, যা শিশুকে পূর্বাভাস (predictability) দেয় এবং
নিরাপত্তাবোধ তৈরি করে ।
হ্যান্ডশেক (Handshake) এবং হাই-ফাইভ (High-five)
১.
এটি একটি প্রাতিষ্ঠানিক, আনুষ্ঠানিক ও ভদ্র উপায়ে কারও
সাথে পরিচিত হওয়ার বা শুভেচ্ছা জানানোর পদ্ধতি। কাজের ক্ষেত্রে, বড়দের সাথে
কথা বলতে বা প্রথমবার কারও সাথে দেখা হলে হ্যান্ডশেক করা হয়।
কীভাবে করবেন:
1. ডান হাত বাড়ান: সামনের
মানুষের দিকে আপনার ডান হাতটি সামনে বাড়িয়ে দিন। হাতের বুড়ো আঙুলটি ওপরের দিকে
থাকবে এবং বাকি আঙুলগুলো সোজা রাখা ভালো।
2. হাত মেলান:
দুজন দুজনের হাতের তালু সম্পূর্ণ স্পর্শ করুন (হাত যেন মাঝামাঝি শক্তভাবে ধরে, আবার
অতিরিক্ত জোরে চাপ না দেয়)।
3. হালকা ঝাঁকুনি দিন: হাত
মেলানোর পর ওপর-নিচে ১ থেকে ৩ বার হালকাভাবে আলতো ঝাঁকুনি (Pump) দিন।
4. চোখে চোখ রাখুন: হ্যান্ডশেক
করার সময় সামনের মানুষের চোখের দিকে তাকিয়ে হালকা হেসে অভিবাদন জানান।
২.হাই-ফাইভ (High-five)
এটি একটি অনানুষ্ঠানিক, আনন্দদায়ক ও বন্ধুভাবাপন্ন
অভিবাদন পদ্ধতি। সাধারণত বন্ধু, সহপাঠী, ছোট বা খেলাধুলার সঙ্গীদের সাথে
কোনো আনন্দদায়ক মুহূর্ত বা জয় উদযাপনের জন্য এটি করা হয়।
কীভাবে করবেন:
1. হাত উপরে তুলুন: নিজের যেকোনো এক হাত (সাধারণত ডান
হাত) মাথার সমান বা তার চেয়ে কিছুটা উঁচুতে তুলুন।
2. তালু মেলান:
আপনার হাতের তালু খুলে সামনের মানুষের খোলা তালুর দিকে বাড়িয়ে দিন।
3. শব্দ করে ছোঁয়ান: দুজন
একসঙ্গে হাত বাড়িয়ে বাতাসে একে অপরের খোলা তালুতে এক সাথে হালকা বা মাঝারি জোরে একটি তালি (Snap) দিন।
টিপস: হাই-ফাইভ করার সময় যদি নিশানা ঠিক না থাকে, তবে সামনের মানুষটির কনুইয়ের (Elbow) দিকে তাকিয়ে হাত বাড়ালে একদম নিখুঁতভাবে দুটি তালু মিলে যায়।
শিশুদের জন্য: এটি সবচেয়ে জনপ্রিয় ও মজার অভিবাদন—শক্তি ও উদ্দীপনা প্রকাশ করে, শিশুরা সাধারণত এটি সবচেয়ে বেশি পছন্দ করে।
৩. ফিস্ট বাম্প (Fist Bump)
কী: দুজন হাতের মুঠি (বদ্ধ হাত) একে অপরের সাথে হালকাভাবে ঠোকান।
কীভাবে করবেন:
· হাত মুঠি করে সামনে বাড়ান
· অন্যজনও মুঠি করা হাত বাড়ায়
· দুই মুঠি একে অপরের সাথে হালকা "টোকা" দিয়ে মেলান
শিশুদের জন্য: যেসব শিশু স্পর্শে একটু সংকোচবোধ করে (sensory-sensitive), তাদের জন্য এটি হ্যান্ডশেক বা হাগের চেয়ে আরামদায়ক—স্পর্শ খুবই সংক্ষিপ্ত ও নিয়ন্ত্রিত।
কী: দুজন একে অপরকে জড়িয়ে ধরা।
কীভাবে করবেন:
· শিক্ষক নিচু হয়ে বা হাঁটু গেড়ে শিশুর উচ্চতায় নেমে আসেন
· বাহু দিয়ে হালকাভাবে জড়িয়ে ধরেন, ২-৩ সেকেন্ডের জন্য
· শিশুর সম্মতি অবশ্যই আগে নিশ্চিত করা জরুরি
শিশুদের জন্য: সবচেয়ে বেশি আবেগীয় উষ্ণতা প্রকাশ করে, তবে এটি ঐচ্ছিক হওয়া উচিত—সব শিশু
শারীরিক স্পর্শে স্বাচ্ছন্দ্য বোধ করে না।
৫.অন্যান্য বিকল্প (স্পর্শবিহীন)
যেসব শিশু স্পর্শ পছন্দ করে না বা সাংস্কৃতিক/ব্যক্তিগত কারণে এড়িয়ে যেতে চায়, তাদের জন্য:
· হাত নাড়ানো (Wave): দূর থেকে হাত নেড়ে "হাই" বলা
· সালাম ভঙ্গি: দুই হাত জোড় করে বা বুকে হাত রেখে মাথা নত করা
·
থাম্বস আপ:
বুড়ো আঙুল উঁচু করে ইতিবাচক ইশারা দেওয়া
·
চোখে চোখ রেখে হাসি: শুধু চোখে তাকিয়ে উষ্ণ হাসি দেওয়া—কোনো স্পর্শ ছাড়াই
ব্যবহারিক পরামর্শ
·
ছবিসহ বোর্ড তৈরি করুন: প্রতিটি অভিবাদনের একটি সহজ কার্টুন/ছবি দরজার কাছে সাঁটিয়ে রাখুন, যাতে শিশু নিজে আঙুল দিয়ে দেখিয়ে বেছে নিতে পারে (ছোটদের জন্য পড়তে না জানলেও কাজ করে)
প্রতিদিন পছন্দ বদলাতে দিন: একই শিশু ভিন্ন দিনে ভিন্ন অভিবাদন বেছে নিতে পারে—এটি তাদের মেজাজ অনুযায়ী স্বাভাবিক
কখনো জোর করবেন না: স্পর্শভিত্তিক অভিবাদনে (হাগ/হ্যান্ডশেক) কোনো শিশুকে বাধ্য করা উচিত নয়—এটি শিশুর ব্যক্তিগত সীমারেখা (personal boundary) শেখার একটি গুরুত্বপূর্ণ সুযোগও বটে
থিম: "আমার চারপাশের পৃথিবী")
প্রতি সপ্তাহের জন্য একটি নির্দিষ্ট বৈজ্ঞানিক ও বাস্তবমুখী থিম নির্ধারণ করা হয়েছে:
১ম সপ্তাহ
রঙের জাদু ও আলো: প্রাথমিক রঙ মেশালে কী হয়? প্রিজম দিয়ে আলো ভাগ করা।
বাংলা ও ইংরেজি স্বরবর্ণের ধ্বনি (Phonics) চেনা।
গণনা (১-১০) মার্বেল বা কাঠের ব্লক গুনে শেখা।
নিজের জুতো ও জামার বোতাম নিজে লাগানো শেখা।
২য় সপ্তাহ
ডুবে আর ভাসে: পানির ঘনত্ব ও বস্তুর ওজন বোঝা (ভারী বনাম হালকা)।
ছবির বই দেখে নিজের ভাষায় গল্প বলা (Storytelling)।
জ্যামিতিক আকার চেনা (বৃত্ত, ত্রিভুজ, চৌকো) এবং আকৃতির খেলনা মেলানো।
খাবার খাওয়ার আগে ও পরে সঠিক নিয়মে হাত ধোয়া।
৩য় সপ্তাহ
ছোট্ট বীজ থেকে বড় গাছ: ইনডোর টবে তুলা ও পানিতে মুগ ডাল ভিজিয়ে চারা গজানো দেখা।
অ্যাকশন শব্দ (যেমন- লাফানো, দৌড়ানো, বসা) অভিনয়ের মাধ্যমে শেখা।
কম বনাম বেশি (More vs Less) এবং বড় বনাম ছোটর ধারণা।
নিজের খেলনা ও বই নিজে গুছিয়ে নির্দিষ্ট স্থানে রাখা।
৪র্থ সপ্তাহ
বাতাস ও বায়ুচাপ: বেলুন ফুলানো, কাগজ দিয়ে পাখা বানিয়ে বাতাসের শক্তি অনুভব করা।
নিজের নাম ও মা-বাবার নাম স্পষ্ট করে বলতে এবং লিখতে শেখা।
প্যাটার্ন বা ক্রম মেলানো (যেমন: লাল ব্লক, নীল ব্লক, আবার লাল ব্লক)।
দলগতভাবে কোলাজ আর্ট বা কাগজ কেটে ছবি বানানো (Teamwork)।
===============
জাপানের কিডস স্কুলের ১মাসের নমুনা কারিকুলাম
(৪-৫ বছর বয়সী শিশুদের জন্য — খেলাভিত্তিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতি)
এই কারিকুলামটি শিশুর সামগ্রিক বিকাশ — শারীরিক, জ্ঞানীয়, ভাষাগত, সামাজিক-আবেগীয় ও সৃজনশীল — বিবেচনায় নিয়ে তৈরি করা হয়েছে। প্রতিটি দিনের কার্যক্রম খেলা ও অভিজ্ঞতা-নির্ভর, যা মন্টেসরি ও HighScope পদ্ধতির নীতিমালার সাথে সামঞ্জস্যপূর্ণ। সপ্তাহ শুরু রবিবার এবং শেষ বৃহস্পতিবার (৫ কর্মদিবস) ধরে পরিকল্পনা করা হয়েছে।
৮:০০ – ৮:১৫
প্রবেশ ও স্বাগতম
শিশুদের হাসিমুখে গ্রহণ, হাত ধোয়া, ব্যাগ গোছানো — নিরাপত্তা ও রুটিন গঠনের অভ্যাস
৮:১৫ – ৮:৩৫
সকালের বৃত্ত (Circle Time)
অভিবাদন গান, আজকের বার/তারিখ/আবহাওয়া আলোচনা, দিনের পরিকল্পনা বলা
৮:৩৫ – ৯:০০
শারীরিক কার্যক্রম (আউটডোর/স্থূল মোটর)
দৌড়ানো, লাফানো, বল খেলা — বড় মাংসপেশির বিকাশ
৯:০০ – ৯:২০
জলখাবার ও স্বাস্থ্যবিধি
স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, নিজে খাওয়া ও পরিষ্কার রাখার অভ্যাস
৯:২০ – ১০:০০
কেন্দ্রভিত্তিক শেখা (মূল একাডেমিক ব্লক)
ভাষা/সংখ্যা/বিজ্ঞান কর্নারে ঘুরে ঘুরে শেখা — জ্ঞানীয় বিকাশ
১০:০০ – ১০:৩০
সৃজনশীল কার্যক্রম (আর্ট ও ক্র্যাফট)
আঁকা, রঙ করা, কাটা-আঠা — সূক্ষ্ম মোটর ও সৃজনশীলতা
১০:৩০ – ১০:৫০
গল্প বলার সময়
শোনা ও বলার দক্ষতা, শব্দভাণ্ডার বৃদ্ধি, কল্পনাশক্তি
১০:৫০ – ১১:১০
সঙ্গীত ও আন্দোলন (Music & Movement)
ছন্দ অনুভূতি, শারীরিক সমন্বয়, দলগত অংশগ্রহণ
১১:১০ – ১১:৩০
মুক্ত খেলা (Free Play)
সামাজিক দক্ষতা, সমস্যা সমাধান, স্বাধীন সিদ্ধান্ত গ্রহণ
১১:৩০ – ১১:৪৫
দিনশেষের বৃত্ত ও পুনরালোচনা
আজ কী শিখলাম তা নিজের ভাষায় বলা, শেয়ারিং সার্কেল
১১:৪৫ – ১২:০০
বিদায় প্রস্তুতি
ব্যাগ গোছানো, অভিভাবকের হাতে হস্তান্তর
সপ্তাহ ১
আমি ও আমার পরিবার
আত্মপরিচয়, আবেগ প্রকাশ, পরিবারের সদস্য চেনা, নিজের শরীরের অংশ শেখা
সপ্তাহ ২
প্রাণী ও প্রকৃতি
পোষা ও বন্য প্রাণী, ঋতু, গাছপালা, পরিবেশ সচেতনতা
সপ্তাহ ৩
রং, আকার ও সংখ্যা
প্রাথমিক গণিত ধারণা, রং-আকৃতি চেনা, গণনা (১-১০), তুলনা (বড়-ছোট)
সপ্তাহ ৪
আমাদের চারপাশ ও পরিবহন
কমিউনিটি হেল্পার, যানবাহন, নিরাপত্তা নিয়ম, আমাদের দেশ
প্রতিটি থিমের অধীনে দৈনিক কার্যক্রম নিচে বিস্তারিতভাবে দেওয়া হলো। উপরের দৈনিক রুটিনের কাঠামো (সময়সূচি) প্রতিদিন অপরিবর্তিত থাকবে; শুধু বিষয়বস্তু (কী শেখানো হচ্ছে) সপ্তাহ ও থিম অনুযায়ী পরিবর্তিত হবে।
সপ্তাহ ১ — আমি ও আমার পরিবার
রবিবার
"আমার নাম" — নাম লেখা ও পরিচয় দেওয়া অনুশীলন
নিজের প্রতিকৃতি (self-portrait) আঁকা
গল্প: "আমি কে?" | পরিচিতি গান
সোমবার
শরীরের অঙ্গ-প্রত্যঙ্গের নাম শেখা ও চেনা
শরীরের ছবিতে অঙ্গ লাগানো (কোলাজ)
গান: মাথা-কাঁধ-হাঁটু-পা
মঙ্গলবার
পরিবারের সদস্য গণনা (বাবা-মা-ভাইবোন = সংখ্যা মিলানো)
পারিবারিক ছবি তৈরি (হাতের ছাপ দিয়ে)
গল্প: "আমার পরিবার"
বুধবার
আবেগ চেনা ও নাম বলা (খুশি/দুঃখ/রাগ)
আবেগের মুখোশ (mask) তৈরি ও অভিনয়
রোল-প্লে: বন্ধুর সাথে ভাগাভাগি
বৃহস্পতিবার
সপ্তাহের পুনরালোচনা কুইজ (মৌখিক)
গ্রুপ প্রেজেন্টেশন: "আমার পরিবার" শেয়ারিং
সাপ্তাহিক শো-অ্যান্ড-টেল
রবিবার
পোষা প্রাণীর নাম ও শব্দ শেখা (গরু, ছাগল, বিড়াল)
কাগজের প্লেট দিয়ে প্রাণীর মুখোশ
গল্প: "খামারবাড়ির বন্ধুরা"
সোমবার
বন্য প্রাণী চেনা ও শ্রেণীবিভাজন (জলে/স্থলে)
হাতের ছাপে প্রাণী আঁকা
গান: "বনের রাজা সিংহ"
মঙ্গলবার
গাছের অংশ চেনা (মূল, কাণ্ড, পাতা, ফুল)
বীজ রোপণ কার্যক্রম (ছোট টবে)
গল্প: "ছোট্ট বীজের বড় হওয়া"
বুধবার
ঋতু পরিচিতি ও আবহাওয়ার চিহ্ন চেনা
ঋতুভিত্তিক কোলাজ তৈরি
বাইরে প্রকৃতি পর্যবেক্ষণ হাঁটা (Nature Walk)
বৃহস্পতিবার
সপ্তাহের পুনরালোচনা — প্রাণী ও প্রকৃতি মিলানো খেলা
গ্রুপ আর্ট: বড় বনভূমির দেয়ালচিত্র
সাপ্তাহিক প্রদর্শনী (mini exhibition)
রবিবার
প্রাথমিক রং চেনা (লাল-নীল-হলুদ) ও মেশানো
রং মেশানোর পরীক্ষা (Color Mixing Experiment)
গান: "রংধনুর রং"
সোমবার
আকৃতি চেনা (বৃত্ত, চতুর্ভুজ, ত্রিভুজ)
আকৃতি দিয়ে ছবি তৈরি (Shape Collage)
গল্প: "আকৃতিদের রাজ্যে"
মঙ্গলবার
গণনা অনুশীলন ১-১০ (বস্তু গুনে দেখা)
গণনা লাঠি/পুঁতি দিয়ে সংখ্যা তৈরি
সংখ্যা গান ও ছন্দ
বুধবার
তুলনা ধারণা (বড়-ছোট, বেশি-কম, লম্বা-খাটো)
বস্তু সাজানো (আকার অনুযায়ী ক্রম)
খেলা: "কে বড়?"
বৃহস্পতিবার
সপ্তাহের পুনরালোচনা — রং-আকৃতি-সংখ্যা মিলানো গেম
গ্রুপ প্রজেক্ট: সংখ্যার বাগান তৈরি
সাপ্তাহিক কুইজ (মজার প্রশ্নোত্তর)
রবিবার
কমিউনিটি হেল্পার চেনা (ডাক্তার, পুলিশ, শিক্ষক)
পেশা অনুযায়ী পোশাক/টুপি তৈরি
রোল-প্লে: "আমি হব ডাক্তার"
সোমবার
যানবাহনের নাম ও শব্দ শেখা (গাড়ি, রিকশা, নৌকা)
বাক্স দিয়ে গাড়ি তৈরি (ক্র্যাফট)
গান: "চাকা ঘোরে গোল গোল"
মঙ্গলবার
রাস্তা পারাপারের নিয়ম ও নিরাপত্তা চিহ্ন চেনা
ট্রাফিক সিগন্যাল তৈরি (লাল-হলুদ-সবুজ)
গল্প: "নিরাপদে রাস্তা পার হওয়া"
বুধবার
আমাদের দেশ পরিচিতি — পতাকা, মানচিত্র (সহজ ধারণা)
পতাকা আঁকা ও রং করা
দেশাত্মবোধক ছড়া/গান
বৃহস্পতিবার
মাসিক পুনরালোচনা — চার সপ্তাহের সব থিম নিয়ে কুইজ
মাসিক শো-কেস: প্রতিটি সপ্তাহের সেরা কাজ প্রদর্শনী
অভিভাবক দিবস / ওপেন হাউস আয়োজন
মূল্যায়ন ও পর্যবেক্ষণ নির্দেশিকা
• প্রতিদিন সংক্ষিপ্ত পর্যবেক্ষণ নোট রাখুন (কোন শিশু কোন কার্যক্রমে আগ্রহী, কোথায় সহায়তা প্রয়োজন)।
• মাস শেষে অভিভাবকের সাথে সংক্ষিপ্ত মতবিনিময় সভা আয়োজন করে উন্নতি ও প্রয়োজনীয় ক্ষেত্র নিয়ে আলোচনা করুন।
• কোনো লিখিত পরীক্ষা নয় — পর্যবেক্ষণ, অংশগ্রহণ ও কাজের নমুনার ভিত্তিতে মূল্যায়ন করুন।
• প্রতিটি কার্যক্রমের আগে উপকরণ প্রস্তুত রাখুন যাতে সময় নষ্ট না হয়।
• শিশুর মনোযোগ ধরে রাখতে প্রতি ২০-৩০ মিনিট পরপর কার্যক্রমের ধরন পরিবর্তন করুন (স্থির থেকে সক্রিয়, দলগত থেকে একক)।
• নমনীয় থাকুন — কোনো শিশু কোনো নির্দিষ্ট কার্যক্রমে বেশি আগ্রহ দেখালে সেটির সময় বাড়িয়ে দিন।