মাস অনুযায়ী কার্যক্রম পরিচালনা করতে এখানে ক্লিক করুন
মাস অনুযায়ী কার্যক্রম পরিচালনা করতে এখানে ক্লিক করুন
ডিসেম্বর মাসের ক্লাব কার্যক্রম
১) নিচে দেয়া মুক্ত আলোচনার কোনো গ্যালারিতে প্রবেশ করে তার মধ্য থেকে প্রয়োজনীয় আর্টিকেল সংগ্রহ করে তা নিয়ে আলোচনা করা যাবে।
২) নিচে দেওয়া জাতীয় ও আন্তর্জাতিক দিবস সমূহের বিশেষ বিষয়গুলো নিয়েগোল টেবিল বৈঠকে আলোচনা করা যাবে। এই আলোচনা নির্দিষ্ট ঐদিনে হতে হবে এমন কোন বিষয় নেই, অক্টোবর মাসের যে-কোন দিনে হতে পারে।
৩) ৫০০বিশ্বকোষ থেকে বা ৫০০আদব কায়দা থেকে কিংবা ৫০০ ইসলামের ইতিহাস থেকে অথবা ৫০০ স্বাস্থ্য গবেষণা থেকেও এক বা একাধিক বিষয় নিয়ে আলোচনা করা যাবে। নিচে লিংক আছে।
নোটঃ মুক্ত আলোচনায় কোনো একটি বিষয় সম্পর্কে একটি ধারণা দেওয়া হয়েছে মাত্র । এইসব তথ্যের স্বপক্ষে-বিপক্ষে মতামত থাকতে পারে । তবে অবশ্যই আলোচনা আগে বিষয়টি সম্পর্কে আরো বিস্তারিত তথ্য সার্চ ইঞ্জিন বা এ আই কিংবা অন্য কোন সোর্স থেকে আরো বিভিন্ন জেনে নিতে হবে।
মুক্ত আলোচনা
প্রত্যেকটা গ্যালারিতে অনেকগুলো আর্টিকেল আছে। প্রত্যেকটা আর্টিকেল কিছুটা পড়ে পরিচালক বুঝে নেবেন কোন কোনটি তার শিক্ষার্থীদের জন্য উপযোগী, সেগুলির একটি তালিকা করে সে তালিকা অনুযায়ী শিক্ষার্থীদের পড়ার জন্য রেফার করবেন। শিক্ষার্থী তার নির্ধারিত ট্রফিক পড়ে গোলটেবিল আলোচনায় সবার সামনে তা উপস্থাপন করবেন।
শারিরিক শিক্ষা
ডিসেম্বর মাসে জাতীয় ও আন্তর্জাতিক দিবস সমূহ
ডিসেম্বর ১, বিশ্ব এইডস দিবস: এইচআইভি সংক্রমণ এবং এইডসের মহামারী স¤পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এই রোগের প্রতিরোধ ও প্রতিকারের জন্য আন্তর্জাতিকভাবে এই দিনটি পালিত হয়।
ডিসেম্বর ২, আন্তর্জাতিক দাসপ্রথা বিলোপ দিবস : মানব পাচারের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি এবং আধুনিক দাসত্বের বিভিন্ন রূপের বিরুদ্ধে লড়াই করার জন্য এই দিনটি পালিত হয়।
ডিসেম্বর ৩, আন্তর্জাতিক প্রতিবন্ধী ব্যক্তি দিবস: প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও কল্যাণ এবং সমাজে তাদের অন্তর্ভুক্তি নিশ্চিত করার জন্য এই দিনটি পালিত হয়।
ডিসেম্বর ৫, বিশ্ব মৃত্তিকা দিবস: মাটির গুরুত্ব এবং এর টেকসই ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা স¤পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য এই দিনটি পালিত হয়।
ডিসেম্বর ৫, আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস: স্বেচ্ছাসেবকদের অবদানকে স্বীকৃতি দেওয়া হয়।
ডিসেম্বর ৭, আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল দিবস: বিমান পরিবহনের গুরুত্ব এবং আন্তর্জাতিক বিমান চলাচল সংস্থার ভূমিকা তুলে ধরার জন্য এই দিনটি পালিত হয়।
ডিসেম্বর ৯: আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস: দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি এবং এর প্রতিরোধে সম্মিলিত পদক্ষেপ গ্রহণের জন্য এই দিনটি পালিত হয়।
ডিসেম্বর ১০: মানবাধিকার দিবস: ১৯৪৮ সালে জাতিসংঘের সাধারণ পরিষদে মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্র গৃহীত হওয়ার দিনটিকে স্মরণ করে পালিত হয়।
ডিসেম্বর ১১: আন্তর্জাতিক পর্বত দিবস : পার্বত্য অঞ্চলের গুরুত্ব এবং টেকসই উন্নয়নে এর ভূমিকা স¤পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য এই দিনটি পালিত হয়।
১২ ডিসেম্বর: আন্তর্জাতিক সার্বজনীন স্বাস্থ্যসেবা দিবস: সকলের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের বার্তা ছড়ায়।
১৪ ডিসেম্বর: শহীদ বুদ্ধিজীবী দিবস ১৯৭১ সালে বুদ্ধিজীবী হত্যার স্মরণ
১৬ ডিসেম্বর: বিজয় দিবস ১৯৭১ সালে পাকিস্তানের পরাজয়
১৮ ডিসেম্বর : আন্তর্জাতিক অভিবাসী দিবস : অভিবাসী শ্রমিক ও তাদের পরিবারের অধিকার রক্ষায় সচেতনতা বৃদ্ধির জন্য এই দিনটি পালিত হয়।
২০ ডিসেম্বর : আন্তর্জাতিক মানব সংহতি দিবস : দারির্দ্য বিমোচন এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে মানব সংহতির গুরুত্ব তুলে ধরার জন্য এই দিনটি পালিত হয়।
২৫ ডিসেম্বর: বড়দিন খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব
৩০ ডিসেম্বর : প্রবাসী বাংলাদেশি দিবস
৩১ ডিসেম্বর: থার্টি ফাস্ট নাইট। নতুন বছরকে স্বাগত জানানোর প্রস্তুতি ও উৎসবের দিন।
ডিসেম্বর মাসে জন্মগ্রহণকারী স্মরণীয় ব্যক্তি
৯ ডিসেম্বর: জন মিল্টন (ঔড়যহ গরষঃড়হ) (জন্ম: ১৬০৮): ইংরেজ কবি, যিনি তার মহাকাব্য "প্যারাডাইজ লস্ট"-এর জন্য বিখ্যাত।
৯ ডিসেম্বর : বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন (জন্ম: ১৮৮০): বাঙালি নারীবাদী চিন্তাবিদ, লেখিকা ও সমাজ সংস্কারক।
৫ ডিসেম্বর : ওয়াল্ট ডিজনি (জন্ম: ১৯০১):আমেরিকান অ্যানিমেটর, চলচ্চিত্র প্রযোজক এবং ব্যবসায়ী। তিনি ডিজনিল্যান্ড প্রতিষ্ঠা করেন এবং অ্যানিমেশন শিল্পে বিপ্লব ঘটান।
৫০০বিশ্বকোষ থেকে বা ৫০০আদব কায়দা থেকে কিংবা ৫০০ ইসলামের ইতিহাস থেকে অথবা ৫০০ স্বাস্থ্য গবেষণা