সকল ইশারা ভাষায়, হাত হল যোগাযোগের মাত্র এক অংশ। মুখের অভিব্যক্তি এবং শারীরিক অঙ্গভঙ্গি প্রায়শই কোনও ইশারা বা বাক্যের সামগ্রিক অর্থ প্রকাশে ভূমিকা রাখে। এগুলো আবেগ, মাত্রা, দৃষ্টিকোণ, বা এমনকি আরও গুরুত্বপূর্ণ তথ্য যোগ করতে পারে, যেমন—ইশারাভাষী প্রশ্ন করছেন কিনা, বা তিনি ইতিবাচক (যেমন "চাই") বা নেতিবাচক (যেমন "চাই না") বাক্য বলছেন কিনা। এই কারণে, কখন এই অ-হস্তচালিত উপাদানগুলো (অর্থাৎ, যে ভাষাগত উপাদানগুলোতে হাতের ব্যবহার হয় না) ব্যবহৃত হচ্ছে, সেদিকে মনোযোগ দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।
In all sign languages, hands are only one part of the chain of communication. Facial expressions and bodily posture often contribute to the overall meaning of a sign or a sentence. These can add emotion, degree, perspective, or even more crucial information such as whether the signer is asking a question, or whether they are making a positive or negative sentence. As such, it is very important to pay attention to when these nonmanuals (i.e. linguistic elements not involving the hands) are used.
আমাদের ভাষাবৈজ্ঞানিক বিশ্লেষণে এ পর্যন্ত শনাক্ত করা অঙ্গভঙ্গিগুলোর একটা তালিকা নিচে দেওয়া হল।
Below is a list of nonmanuals we have identified so far in our linguistic analysis.
গ্লস: [না ... না]
বৈশিষ্ট্য: অসম্মতিতে মাথা এদিক-ওদিক নাড়ানো
ব্যবহার: নেতিবাচক বাক্য
gloss: [NEG ... NEG]
feature: shaking the head side to side in disagreement
use: negative statements
গ্লস: [কী ... কী]
বৈশিষ্ট্য: মাথা উপরে এবং পিছনে কাত করা
ব্যবহার: কী প্রশ্নবাচক (যেমন কী, কে, কেন, কখন...)
gloss: [WH ... WH]
feature: tilting the head up and back
use: wh-questions (e.g. what, who, where, when...)
গ্লস: [কি ... কি]
বৈশিষ্ট্য: বিভ্রান্ত হয়ে আছে এমন ভ্রু কুঁচকানো।
ব্যবহার: হ্যাঁ-না প্রশ্নবাচক
gloss: [Q ... Q]
feature: furrowing the eyebrows as though confused
use: yes/no-questions
গ্লস: [খারাপ ... খারাপ]
বৈশিষ্ট্য: ঘৃণার ভঙ্গিতে মাথা এদিক-ওদিক নাড়ানো এবং মুখ কুঁচকানো।
ব্যবহার: অস্বস্তি, ব্যথা, অপ্রীতিকর অভিজ্ঞতা
gloss: [BAD ... BAD]
feature: shaking the head side to side and scrunching the face as though in disgust
use: discomfort, pain, unpleasant experiences