বাংলা ও ইংরেজির মতোই, বাংলা ইশারা ভাষায় একটা বিশেষ্যের সাথে একটা বিশেষণকে যুক্ত করার দুইটা উপায় আছে।
প্রথম উপায়টা হল, প্রথমে বিশেষণ এবং তারপর বিশেষ্য—এই ক্রমে দুইটাকে মিলিয়ে একটা বাক্যাংশ গঠন করা হয়। এই উদাহরণে, দেখতে পাচ্ছেন "লাল [কি জামা কী১= কি]". যা মোটামুটি "লাল জামা কোথায়?" হল। এর অর্থ "লাল জামাটা কোথায়?" লক্ষ্য করুন যে "লাল" বিশেষণটা "জামা" বিশেষ্যটার আগে বসেছে।
Just like in Bengali/Bangla and English, there are two ways to combine a noun with an adjective in Bangla SL.
The first way is to form a phrase combining the two in the order: first adjective, then noun. In this example, we see RED [Q SHIRT WH1= Q], roughly RED SHIRT WHERE?, to mean "Where is the red shirt?" Note that the adjective RED precedes the noun SHIRT.
দ্বিতীয় উপায়টা হল এমন একটা বাক্য গঠন করা যেখানে বিশেষ্যটা কর্তা হিসেবে বসে এবং বিশেষণটা ক্রিয়ার স্থানে বসে। এই উদাহরণে দেখবেন যে বাক্য সেটা হচ্ছে "বই ভারি" যার অর্থ "বইটা ভারি"।
The second way is to form a sentence where the noun is a subject and the adjective is in place of a verb. In this example, we see BOOK HEAVY to mean "The book is heavy."
এখানেও এমন একটা বাক্য দেখতে পাচ্ছেন যেখানে বিশেষ্যটা কর্তা এবং বিশেষণটা ক্রিয়ার স্থানে বসেছে। এই উদাহরণে, 'আমি/আমার মোবাইল/ফোন খারাপ' বাক্যটার শব্দক্রম দেখতে পাই, যার অর্থ 'আমার মোবাইলটা খারাপ'।
Here as well we have a sentence where the noun is a subject and the adjective is in place of a verb. In this example, we see the word order of "me/my mobile/phone bad" to mean "My mobile is bad."