বাংলা ইশারা ভাষার অধিকাংশ ইশারা বাংলাদেশের (বা দক্ষিণ এশিয়ার) নিজস্ব বলে মনে করা হয় এবং বিদেশের অন্য কোনও ইশারা ভাষার সাথে এর কোনও সম্পর্ক নাই। তবে, কিছু ইশারা বিদেশি ইশারার সাথে হুবহু মিলে যায় বা কিছু সাদৃশ্য রয়েছে, যেমন মার্কিন ইশারা ভাষা (ASL), ব্রিটিশ ইশারা ভাষা (BSL), বা তথাকথিত আরবি ইশারা ভাষাপরিবারের কোনও এক সদস্য। আমরা মনে করি যে, দক্ষিণ এশিয়ার বাইরে এগুলিই হলো বাংলা ইশারা ভাষার উপর প্রধান প্রভাব।
কিছু ইশারা বিদেশি ইসলামী উৎস থেকেও এসেছে মনে করা হয়। কখনও কখনও এই বিদেশি ইশারাগুলো স্থানীয় ইশারার পাশাপাশি ব্যবহৃত হয় (যেমন ধন্যবাদ-এর বিভিন্ন ইশারা, যার মধ্যে কিছু একটা ASL থেকে, একটা BSL থেকে, এবং একটা আরব ইশারা), কিন্তু কিছু ক্ষেত্রে এগুলো স্থানীয় ইশারাকে প্রতিস্থাপন করেছে (যেমন বছর-এর ইশারা)।
আমাদের গবেষণা থেকে আমরা নিশ্চিতভাবে বলতে পারছি না যে এগুলো ঠিক ASL থেকে সরাসরি এসেছে, নাকি অন্য কোনও ভাষা থেকে এসেছে যা থেকে ASL-ও শব্দ গ্রহণ করেছে, অথবা এটা নিছকই একটা কাকতালীয় ঘটনা। এমনকি যখন এটা স্পষ্ট থাকে যে কোনো ইশারা এসেছে অন্য ভাষা থেকে, তখনও আমরা সবসময় নিশ্চিত হতে পারি না যে এর উৎস হল ASL নাকি অন্য কোনো প্রভাবশালী ভাষা। এ বিষয়ে আরও জানার জন্য গবেষণা চলছে।
The majority of signs in Bangla SL are believed to be indigenous to Bangladesh (or South Asia more generally), and have no connection to other sign languages abroad. However, some signs appear identical to or share some similarities with foreign signs, such as those of American Sign Language (ASL), British Sign Language (BSL), or some member of the so-called Arabic Sign Language Family. We presume that these are the main influences on Bangla SL outside of South Asia.
Sometimes these foreign signs are used alongside local signs (like the different signs for THANKS, one of which comes from ASL, one of which comes from BSL, and one of which is an Arab sign), but in some cases they have overtaken the local signs (like the sign for YEAR).
From our research, we cannot be sure if these are direct loans from foreign languages, or simply a coincidence. Even when it is clear we have a borrowing, we are not always sure if the source is ASL or some other influential language. More research is underway to learn more.