সাধারণত, যখন কোনো পরিচিত ব্যক্তির সাথে বা সম্পর্কে কথা বলা হয়, তখন একজন ইশারাভাষী কেবল সেই ব্যক্তির ইশারা নামটা ব্যবহার করবেন। তবে, প্রথমবারের মতো কোনো ব্যক্তির পরিচয় করিয়ে দেওয়ার সময়, অথবা যখন তার ইশারা নামটা জানা না থাকে বা এখনো তৈরি হয় নাই, তখন তার পুরো লিখিত নামটা সাধারণত ইংরেজিতে বানান করে উল্লেখ করা যেতে পারে।
Usually, when a familiar person is being spoken to or about, a signer will simply use that person's sign name. However, when introducing a person for the first time, or when their sign name is not known or has not been made yet, one can refer to their full written name, spelled out normally in English.
বাংলা ইশারা ভাষায় নিজের পরিচয় দিতে, আপনি "আমি নাম" বলে ইংরেজি বর্ণমালা ব্যবহার করে আপনার নাম বানান করে বলতে পারেন। (মনে রাখবেন, এখানে 'আমি' এবং 'আমার'-এর মধ্যে কোনও পার্থক্য নাই।)
To introduce yourself in Bangla Sign Language, you can say "Me Name" and then spell out your name in the English alphabet. (Remember that there's no difference between "me" and "my" here.)
এখানে দোভাষী তমা দুই হাতের বর্ণমালা (fsE2b) ব্যবহার করে তাঁর নামবানান করেন, এবং তারপরে তাঁর ইশারা নামটাও দেখান। অনেক দোভাষীর মতোই, তিনিও তাঁর ইশারা নামের অংশ হিসাবে ‘দোভাষী’ শব্দটা অন্তর্ভুক্ত করেছেন।
Here an interpreter Toma is introducing herself by fingerspelling her name using the two-handed alphabet (fsE2b) and then following that up with her sign name. Like many interpreters, she includes the word "interpret" as part of her sign name.