ভাষা সর্বদা পরিবর্তনশীল, একে কখনো স্থির রাখা যায় না। ১০০ বছর বা ১,০০০ বছর আগে বাংলা, ইংরেজি বা অন্য যেকোনো কথ্য ভাষা যেমন শুনা যেত, আজকের শুনানোর ধরন তার থেকে অনেকটাই আলাদা। ঠিক একইভাবে, ইশারা ভাষাও প্রতিটা প্রজন্মের সাথে, এমনকি একই প্রজন্মের মধ্যেও পরিবর্তিত হয়।
বাংলা ইশারা ভাষা অন্তত ১৯২৪ সাল থেকে ব্যবহৃত হয়ে আসছে, যখন ব্রিটিশ বাংলার তিনটা বধির বিদ্যালয়ে এর প্রথম নথিভুক্তকরণ হয়। প্রথম অভিধানটা প্রকাশিত হয় ১৯৯৪ সালে। এর মানে হলো, বর্তমানের পাশাপাশি ১০০ বছর আগে এবং ৩০ বছর আগেও বাংলা ইশারা ভাষা কেমন ছিল, তারও কিছু প্রমাণ আমাদের কাছে রয়েছে।
ডঃ ব্যানার্জীর ১৯২৪ সালের বর্ণনা এবং বাংলাদেশ ইশারা ভাষা পরিষদের ১৯৯৪ সালের অভিধানের মধ্যে আমরা ইতিমধ্যেই অনেক পরিবর্তন দেখতে পাই এবং আজও সেই পরিবর্তন অব্যাহত রয়েছে। অনেক ক্ষেত্রে আমরা দেখি যে, আমাদের ইশারাভাষীরা এখনও ১৯৯৪ সালের অভিধানের ইশারাগুলোই ব্যবহার করেন। তবে, অন্য ক্ষেত্রে আমরা দেখি যে, আমাদের কোনো সাক্ষাৎকারেই ইশারাভাষীরা অভিধানের সেই ইশারাটা ব্যবহার করেন নাই। ঐ উদাহরণগুলোকে 'সম্ভবত অপ্রচলিত' হিসেবে চিহ্নিত করা হয়েছে। এটা সম্ভব যে কিছু ইশারাভাষীরা এখনও এই চিহ্নগুলো ব্যবহার করেন, কিন্তু আমরা এখনও এর কোনো প্রমাণ পাই নাই। এ বিষয়ে আরও গবেষণা চলছে।
Languages always change, they can never be kept frozen. The way Bengali, English, or any other spoken language sounded 100 years or 1,000 years ago is very different from what they sound like today. That same way, sign languages change with every generation, and even within generations.
Bangla Sign Language has been used since at least 1924, when it was first documented in the three Deaf schools of British Bengal. The first dictionary came out in 1994. That means that we have some evidence of what Bangla Sign Language looked like 100 years ago, as well as 30 years ago, in addition to now.
We can already see many changes between Banerjee's descriptions from 1924 and the Bangladesh Sign Language Committee's dictionary of 1994, and we continue to see changes today. In many cases, we find that our signers still use the same signs from the 1994 dictionary. However, in other cases, we see that the sign from the dictionary is not used by our signers in any of our interviews. Those examples are marked "possibly outdated". It is possible that some signers do still use these signs, but we have not yet found evidence of this. More research is underway.