দক্ষিণ এশীয় কথ্য ভাষাগুলোর মতোই, বাংলা ইশারা ভাষায়ও বিশেষ্য পদগুলোকে একটার পর একটা বললে সমাস করা হয়। সমাসের তিনটা প্রধান ব্যবহার রয়েছে। এগুলো নিচে বর্ণনা করা হয়েছে। প্রতিটি নিচে ব্যাখ্যা করা হল, এবং তার পরে মিশ্রণও বুঝানো হল।
Just like in spoken South Asian languages, compounds in Bangla SL combine nouns together by simply producing them one after the other. There are three main uses of compounds. Each one is explained below, along with blends.
এই ধরনের সমাসে দুই বা ততোধিক বিশেষ্যকে একত্রিত করে দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুর একটা তালিকা তৈরি করা হয়। অর্থাৎ, "মা বাবা" একটার পর একটা বললে তার মানে হল "আমার মা ও বাবা", অনেকটা কথ্য বাংলারই মতন। এই দুইটা ইশারার দুইজন ব্যক্তিকে বুঝায়।
উল্লেখ্য যে, যেহেতু বিশেষ্য পদগুলোর উপর কোনও বিভক্তি (-র) থাকে না, তাই দ্বন্দ্ব সমাসগুলো সম্বন্ধবাচক গঠনের অনুরূপ। অর্থাৎ, 'মা বাবা' বলতে 'মা ও বাবা' অথবা 'মায়ের বাবা' উভয়ই বুঝাতে পারে।
These compounds put two or more nouns together to make a list of two or more entities. That is, you can sign MOTHER FATHER to mean "my mother and father". The two signs refer to two different individuals.
Note that since there are no case markings on the nouns (like "'s"), this means conjoining compounds are identical to the possessive construction. That means that MOTHER FATHER can mean either "mother and father" or "mother's father".
এই ধরনের সমাস দুই বা ততোধিক বিশেষ্যকে একত্রিত করে একটিমাত্র ব্যক্তি বা বস্তুকে বুঝায়। বাক্যাংশের একটা বিশেষ্যকে শিরবিশেষ্য বলা হয়, এবং অন্য বিশেষ্য(গুলো) সেই শিরবিশেষ্যটাকে বিশেষায়িত করতে ব্যবহৃত হয়। উদাহরণস্বরূপ, ‘কুরআন স্কুল ছাত্র’ এই তিনটা ইশারা তিনটা ভিন্ন জিনিসকে বুঝায় না; এটা একটা মাদ্রাসার ছাত্রকে বুঝায়। সুতরাং, ‘ছাত্র’ হল বাক্যাংশটার শিরবিশেষ্য, এবং ‘কুরআন স্কুল’ অর্থাৎ 'মাদ্রাসা' সেই শিরবিশেষ্যটাকে বিশেষায়িত করে।
These compounds put two or more nouns together to refer to a single entity. One noun can be considered the head of the phrase, and the other noun(s) are used to modify that head noun. For example, QURAN SCHOOL STUDENT does not refer to three different things; it refers to a student at an Islamic school. So, STUDENT is the head of the phrase, and QURAN SCHOOL ('madrasa') simply modifies that head.
এই ধরনের সমাস দুই বা ততোধিক ইশারাকে একত্রিত করে একটাইমাত্র বস্তুকে বুঝায়। তবে, সমাসের কোনও ইশারাকেই বাক্যাংশের শিরবিশেষ্য হিসাবে বিবেচনা করা যায় না; বরং, উভয় ইশারা কেবল বস্তুটাকে বর্ণনা করে, কিন্তু কখনওই সেই বস্তুটার নাম উল্লেখ করা হয় না। উদাহরণস্বরূপ, "ধার.দেওয়া ছুরিকাঘাত" সমাসের অর্থ ধার দেওয়া বা ছুরিকাঘাতকে বুঝায় না; এটা শুধু "ছুরি" শব্দটারই অনুবাদ। একইভাবে, "চ্যাপ্টা.করা বেলে.নেওয়া" সমাসের অর্থ রুটি তৈরির কাজকে বুঝায় না; এটা 'রুটি' শব্দটারই অনুবাদ।
These compounds put two or more signs together to refer to a single individual or entity. However, neither sign can be considered the head of the phrase; instead, both signs simply describe the concept but never name it. For example, SHARPEN STAB does not refer to the act of sharpening or stabbing; it is the word for 'knife'. Similarly, FLATTEN ROLL.OUT does not refer to the act of making flatbread; it is simply the word for 'flatbread'.
ইশারায়ঃ ধার.দেওয়া ছুরিকাঘাত
signed: SHARPEN STAB
বাংলায়ঃ ছুরি
English: knife
ইশারায়ঃ চ্যাপ্টা.করা বেলে.নেওয়া=++
signed: FLATTEN ROLL.OUT=++
বাংলায়ঃ রুটি
English: flatbread
XXXX