বদ্ধ প্রশ্ন করলে, কেবল 'হ্যাঁ' বা 'না' উত্তরই আশা করা হয়। একটা উদাহরণ হতে পারে "আপনি কি একজন ছাত্র?" বাংলা ইশারা ভাষায়, বদ্ধ প্রশ্নগুলো দেখতে সাধারণ বাক্যের মতোই, তবে এক্ষেত্রে ইশারাভাষীর ভ্রু কুঁচকাতে হয়। (এটাকে বলে অঙ্গভঙ্গি।) বাক্যের একটা অংশ বা পুরা বাক্য জুড়েই ভ্রু কুঁচকানো যেতে পারে। ইশারাভাষীরা কখনও কখনও "আমি আপনাকে জিজ্ঞাসা করছি" (fsE2b-Q^FRONT) ইশারা করে তাদের প্রশ্ন শুরু করেন।
For a yes/no (polar) question, one only expects a "yes" or "no" answer. One example would be "are you a student?" In Bangla SL, yes/no questions look just like statements, except that the signer needs to furrow their eyebrows. (This is a nonmanual feature.) The eyebrows can be furrowed for part of the sentence or the entire sentence. Signers also sometimes introduce their question by signing "I'm asking you" (fsE2b-Q^FRONT)
ইশারায়ঃ [কি দূর++ কি]
signed: [Q FAR++ Q]
বাংলায়ঃ দূরে?
English: Is it far?
এটা সবচেয়ে সাধারণ ধরনের বদ্ধ প্রশ্ন। ইশারাভাষী কেবল 'দূর'-এর ইশারা দিচ্ছেন, এবং ভ্রু কুঁচকিয়ে বুঝাচ্ছেন যে এটা একটা বদ্ধ প্রশ্ন, বিবৃতি নয়।
This is the most basic kind of yes/no question. The signer is simply signing "far" with the eyebrows furrowed to show that this is a yes/no question, not a statement.