একটা বিশেষ্য যে আরেক বিশেষ্যের অন্তর্গত (যেমন "মায়ের বাবা" হচ্ছে একজন "বাবা" যিনি সম্বন্ধপদ "মায়ের" সাথে অন্তর্গত), তা বোঝানোর জন্য সম্বন্ধপদটাকে (যেমন "মায়ের") অধিকৃত বিশেষ্যটার (যেমন "বাবা") আগে বসাতে হয়। উদাহরণস্বরূপ, নীচের ইশারাভাষী প্রথমে মা এবং তারপর বাবা ইশারা করে "মায়ের বাবা" বলছেন। এখানে শব্দের শেষে "-র" বা "-এর", এর মতো কোনও প্রত্যয় নাই; শুধুমাত্র শব্দগুলোর ক্রমই বলে দেয় যে সম্বন্ধপদটা কে।
To show that one noun belongs to another noun, place the possessor noun before the possessed noun. For example, the signer below is saying "mother's father" by signing MOTHER then FATHER. There is no equivalent of the "'s" ending; the order of words is all that tells you who the possessor is.
ইশারায়ঃ মা বাবা
signed: MOTHER FATHER
বাংলায়ঃ মায়ের বাবা
English: mother's father
আরেকটা উদাহরণ দেখানোর জন্য, এখানে একটা বাক্য দেওয়া হলো যার অর্থ "তোমার/আপনার নাম কী?", আক্ষরিকভাবে ইশারায় "সূচক২সামনে নাম [কি কী২+ কি]", যার মধ্যে "সূচক২সামনে" হচ্ছে "তুমি" বা "আপনি"-র মতো একটা সর্বনাম। লক্ষ্য করুন যে, এখানে "তুমি/আপনি" বোঝানো সূচকটা "তোমার/আপনার" অর্থ প্রকাশ করতে পারে, কারণ এটা সম্বন্ধপদ হিসেবে ব্যবহৃত হয়েছে।
To show another example, here is a sentence that means "What is your name?", literally IX2FRONT NAME [Q WH2+ Q]. Notice that the index representing 'you' (IX2FRONT) can mean 'your' here as it is used as a possessor.