প্রায় সব ইশারা ভাষাতেই, কিছু কিছু ইশারা আছে যা বস্তুর শ্রেণীকে নির্দেশ করে, যা প্রায়শই তাদের আকৃতি, আকার, গতি এবং অন্যান্য ভৌত বৈশিষ্ট্য বুঝায়। উদাহরণস্বরূপ, যখন কোনো গোলাকার এবং প্রায় মুঠোর আকারের বস্তু নিয়ে কথা বলা হয়, তখন একজন ইশারাভাষী সেটার নাম বারবার উল্লেখ না করে কেবল গোলাকার বস্তুর জন্য ব্যবহৃত ইশারাটা ব্যবহার করতে পারেন। ভাষাবিদরা এই ধরনের ইশারাকে 'শ্রেণীবিভাজক' (classifiers) বলেন, কারণ এগুলো বস্তুকে তার বাহ্যিক রূপ অনুসারে শ্রেণীভুক্ত (classify) করে।
আমাদের ওয়েবসাইটে, আমরা সমস্ত শ্রেণীবিভাজককে চিহ্নিত করতে 'cla' সংক্ষেপণটা ব্যবহার করি, যার পরে একটা হাইফেন "-" এবং একটা নাম থাকে। উদাহরণস্বরূপ, সবচেয়ে সাধারণ বল-আকৃতির শ্রেণীবিভাজকটার লেবেল cla-BALL1 (স্থায়ী হলে) বা cla-BALL2 (ঘুরলে) হতে পারে, এবং এগুলো পেঁয়াজ, টমেটো, আপেল, ফল, পনির, রসুন, এবং একই সাধারণ আকৃতির আরও অনেক বস্তুকে নির্দেশ করতে পারে।
In many if not all sign languages, there are signs that refer to large classes of objects, often identifying their shape, size, movement, and other physical properties. For example, when talking about a fruit or vegetable that is round and roughly the size of a fist, a signer might simply use the sign for ball-shaped items rather than constantly refer to the fruit or vegetable by its name. Linguists call signs like these "classifiers" because of how they classify nouns by physical appearance.
On our website, we use the abbreviation "cla" to label all classifiers, followed by a hyphen and a name. For example, the two ball-shaped classifiers are labeled cla-BALL1 (stationary) and cla-BALL2 (twisting) and can refer to an onion, garlic, tomato, apple, fruit, cheese, garlic, and many other items of the same general shape.
আমাদের ভাষাবৈজ্ঞানিক বিশ্লেষণে এ পর্যন্ত শনাক্ত করা শ্রেণীবিভাজকগুলোর একটা তালিকা নিচে দেওয়া হলো।
Below is a list of classifiers we have identified so far in our linguistic analysis.
gloss: cla-HRZ.BUMPY=
ব্যবহার: আদা, করলা
uses: ginger, bitter gourd