কারো ইশারা নাম কী, তা জিজ্ঞাসা করার কিছু উদাহরণ এখানে দেওয়া হলো। একটা মজার সাংস্কৃতিক তথ্য হলো, মার্কিন যুক্তরাষ্ট্রের মতো কিছু দেশে শুধুমাত্র বধির/শ্রবণ-ও-বাকপ্রতিবন্দী ব্যক্তি, তাদের ঘনিষ্ঠ বন্ধু ও পরিবার এবং কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বকে ইশারা নাম দেওয়া হয়। তবে, বাংলাদেশে শুধু বধির সম্প্রদায়ের মানুষদেরই নয়, বরং প্রায় সকলকেই ইশারা নাম দেওয়া হয়। তবুও, নিজে থেকে একটা নাম তৈরি করার চেষ্টা না করে, কোনো বধির/শ্রবণ-ও-বাকপ্রতিবন্দী ব্যক্তি আপনাকে ইশারা নাম দেওয়া পর্যন্ত অপেক্ষা করা উচিত।
Here are some examples of how to ask what someone's sign name is. One interesting cultural fact is that in some countries, like the United States, sign names are only given to Deaf people, their close friends and family, and certain important public figures. However, in Bangladesh, sign names are given to just about anyone being referred to, not just people in the Deaf community. Still, you should wait until a Deaf person gives you a sign name, instead of trying to create one yourself.
ইশারায়ঃ সূচক১^সামনে [কি ইশারানাম কি] সূচক১^সামনে
signed: IX1^FRONT [Q SIGN.NAME Q] IX1^FRONT
বাংলায়ঃ আপনার/তোমার ইশারা নাম কী?
English: What is your sign name?
ইশারায়ঃ সালাম করমর্দন+ সূচক১^সামনে ইশারানাম [কি কী২=+ কি]
signed: SALAM HANDSHAKE+ IX1^FRONT SIGN.NAME [Q WH2=+ Q]
বাংলায়ঃ আসসালামু আলাইকুম, আপনার/তোমার ইশারা নাম কী?
English: Assalamu alaykum, what is your sign name?
আপনার যদি নামের ইশারা থাকে, তবে তা পরিচয় করানোর তিনটা উপায় আছে। সবচেয়ে স্পষ্ট উপায় হল এইভাবে বলা - "আমি ইশারানাম __"। (মনে রাখবেন যে বাংলা ইশারা ভাষায় 'আমি' এবং 'আমার'-এর মধ্যে কোনও পার্থক্য নাই।) আরেকটা উপায় হল এইভাবে বলা - "আমি ইশারা __"। সবচেয়ে সহজ উপায় হল এইভাবে বলা - "আমি __"। নামের ইশারাটা শেসে আসবে। এই তিনটা উপায় নিচে দেখানো হয়েছে।
There are three ways to introduce your sign name, if you have one. The clearest way is to say "Me SignName __". (Keep in mind that there is no difference between "me" and "my" in Bangla SL.) Another way is to say "Me Sign __". The simplest way is to say "Me __." The sign name comes at the end. These three ways are shown below.
ইশারায়ঃ সূচক১^নিজে ইশারা ইঃনাম-শামিম
signed: IX1^SELF SIGN sn-SHAMIM
বাংলায়ঃ আমার ইশারা (নাম) শামিম।
English: My sign (name) is Shamim.
শামিমের ইশারা নাম হল কব্জিতে দুইভাবে টোকা দেওয়া।
Shamim's sign name is the two kinds of taps at the wrist.
ইশারায়ঃ সূচক৩^নিজে তর্জমা ইঃনাম-আব্দুল্লাহনূর
signed: IX3^SELF INTERPET sn-ABDULLAHNOOR
বাংলায়ঃ আমি দোভাষী আব্দুল্লাহ নূর।
English: I am Interpreter Abdullah Noor.
আব্দুল্লাহ নূরের ইশারা নামটা তাঁর কপালের একটা কাটা দাগকে নির্দেশ করে। অনেক দোভাষীর মতোই, তিনি তাঁর ইশারা নামের অংশ হিসাবে ‘দোভাষী’ শব্দটা অন্তর্ভুক্ত করেছেন।
Abdullah Noor's sign name identifies a scar on his forehead. Like many interpreters, he also includes the word INTERPRET as part of his sign name here.