একটা বিবৃতিকে (বা সাধারণ বাক্যকে) প্রশ্নে পরিণত করতে হলে তাতে কী কী পরিবর্তন আনতে হবে, তা নির্ধারণ করতে এই পৃষ্ঠাটা আপনাকে সাহায্য করবে। প্রথম বিষয় হল, আপনি কী ধরনের প্রশ্ন করতে চাইছেন? প্রশ্নের তিনটা প্রধান ধরন রয়েছে, বদ্ধ প্রশ্ন, বিকল্প প্রশ্ন, ও উন্মুক্ত প্রশ্ন, যা নিচে ব্যাখ্যা করা হল। তিন ধরনের প্রশ্নে দুই ধরনের অঙ্গভঙ্গি ব্যবহার করা হয়।
This page will help you determine what changes you will need to apply to a statement to change it into a question. The first issue is, what kind of question are you trying to ask? There are three main kinds, yes/no questions, alternative questions, and wh questions, explained below. Each one also uses a special facial expression.
বদ্ধ প্রশ্ন করলে, কেবল 'হ্যাঁ' বা 'না' উত্তরই আশা করা হয়। একটা উদাহরণ হতে পারে "সেটা কি অনেক দূরে?", যা উপরে দেখা যাচ্ছে। বাংলা ইশারা ভাষায়, বদ্ধ প্রশ্নগুলো দেখতে বিবৃতির (সাধারণ বাক্যের) মতোই, তবে এক্ষেত্রে ভ্রু কুঁচকাতে হয়। এটাকে বলে অঙ্গভঙ্গি।
For a yes/no (polar) question, one only expects a "yes" or "no" answer. One example would be "is it far?", seen above. In Bangla SL, yes/no questions look just like statements, except that you need to furrow your eyebrows. This is a nonmanual feature.
বিকল্প প্রশ্ন করলে, সমস্ত সম্ভাব্য উত্তর উল্লেখ করা হয়। একটা উদাহরণ হতে পারে "অনেক ঝাল না কম ঝাল?", যা উপরে দেখা যাচ্ছে। বাংলা ইশারা ভাষায়, বিকল্প প্রশ্নগুলো বদ্ধ প্রশ্নের মতোই দেখতে, কারণ এর জন্য ভ্রু কুঁচকাতে হয়। এটাকে বলে অঙ্গভঙ্গি।
For an alternative question, one provides the possible answers they expect. One example would be "is it very spicy, or just a little spicy?", seen above. In Bangla SL, alternative questions look like yes/no questions, because you need to furrow your eyebrows. This is a nonmanual feature.
উন্মুক্ত প্রশ্ন করলে, 'কী', 'কবে' বা 'কোথায়'-এর মতো প্রশ্নবোধক শব্দ ব্যবহার করতে হয়। একটা উদাহরণ হতে পারে "কবে থেকে শিখেছেন?", যা উপরে দেখা যাচ্ছে। এর উত্তরে নতুন তথ্য প্রয়োজন হয়। বাংলা ইশারা ভাষায় উন্মুক্ত প্রশ্নগুলো দেখতে বিবৃতির (সাধারণ বাক্যের) মতোই, শুধু পার্থক্য হল, কাঙ্ক্ষিত তথ্যের জায়গায় একটা প্রশ্নবোধক ইশারা ব্যবহৃত হয়। এছাড়াও, মাথা উপরে ও পিছনে কাত করতে হয়। এটাকে বলে অঙ্গভঙ্গি।
For a wh (open) question, one must use a wh word, such as "what", "when", or "where". One example would be "when did you learn that?", seen above. In the answer, a new piece of information is required. In Bangla SL, wh questions look just like statements, except that the desired piece of information is replaced by a wh sign. Also, you need to tilt your head up and back. This is a nonmanual feature.