ট্রাফিক সংকেত বিহীন রাস্তার মোড়
"শেয়ার্ড স্পেস" ডিজাইন কনসেপ্ট টি হলো ইউরোপীয়ান নগর পরিকল্পনায় এমন একটি ধারণা, যেখানে একটি যানবাহন ও পথচারীদের চলাচলের পরিবেশের মাঝে পরিষ্কার পার্থক্য তৈরি এবং নির্দেশনা দেয় এমন এলিমেন্ট যেমন, ফুটপাথ বা সাইডওয়াক, ট্রাফিক সিগন্যাল, রোড সাইন ইত্যাদি উঠিয়ে দেয়া হয়। যেখানে, ধারণা করা হয় যে বাহ্যিক সংকেত বা আইনের মাধ্যমে চালক ও পথচারীদের দ্বারা নীয়ম পালনের জন্য বাধ্য করার চাইতে, এসব সিগন্যাল ও সাইন তুলে কোনো বাহ্যিক সহায়তা বা নিয়ন্ত্রণ এর চেষ্টা না করার ফলে, চালক ও পথচারীরা একটা ব্যাবস্থার উপর নির্ভরশীল হয়ে পরা এবং তা মানা বা না মানার সমস্যা সৃষ্টি হয় না। যার ফলে নিজ সুরক্ষা ও অন্যের সুরক্ষার জন্য ব্যাক্তিগত জায়গা থেকে চালক ও পথচারীরদের মাঝে একটি যোগাযোগ ও সমঝোতার প্রয়োজন হয়, যার ফলে ব্যাক্তিগত জায়গা থেকে উভয় পক্ষই আরও সচেতন হয়। এখানে, এছাড়াও “এজ ফ্রিকশন” ধারণার মাধ্যমে চালকদের যানবাহনের গতি সম্পর্কে আরও সচেতন করে অতিরিক্ত গতিতে যানবাহন চালনা রোধে Continue Reading...
দৈনন্দিন চলাফেরার সময়েই আমরা লক্ষ্য করলে দেখব রাস্তার নামের শেষে বিভিন্ন রকমের সাফিক্স থাকে। যেমন: এভিনিউ, বোলেভার্ড, স্ট্রীট, হাইওয়ে, এক্সপ্রেসওয়ে, ট্রাংক রোড ইত্যাদি। এগুলো স্বেচ্ছাচারপ্রসূত দেয়া হয়না। এগুলোর পেছনে যুক্তিসংগত কারণ অথবা ইতিহাস থাকে। সীমিত কয়েক ক্ষেত্র অসংগতি ছাড়া বেশিরভাগ ক্ষেত্রেই একটি নির্দিষ্ট কাঠামো অনুসরণ করা হয়। কালক্রমে কিছু রাস্তার বৈশিষ্ট্য পাল্টে গেলেও সাফিক্স একই থাকার উদাহরণও আছে। নগরায়ণ, ইতিহাস, সংস্কৃতির সাথে ওতপ্রোতভাবে জড়িত এমন কিছু রাস্তার নামের উদ্দেশ্য, ইতিহাস ও প্রভাব সম্পর্কে এবার জেনে নেয়া যাক।
এক্সপ্রেসওয়ে: এটি উচ্চগতির মটরযানের জন্য নির্ধারিত হাইওয়ে। এর বৈশিষ্ট্য হল এতে অল্প ইন্টারসেকশন থাকে বা একেবারেই থাকেনা। এতে মোটরগাড়ির সর্বনিম্ন গতি তুলনামূলক বেশি রাখা হয় এবং ছোট কিংবা ধীরগতির যানবাহনের প্রবেশাধিকার থাকে না। এক্সপ্রেসওয়ে এর ভিন্নধর্মী বৈশিষ্ট্যের কারণে এতে দূর্ঘটনা Continue Reading...
৩০ জুন নিউইয়র্ক সিটিতে সাশ্রয়ী মূল্যের আবাসন ব্যবসায়ের জন্য বৃহত্তম দিন । এটি অর্থবছরের শেষ দিন, তাই ব্যবসায়ীরা তহবিল অনুমোদন এবং চুক্তি সমাপ্তির কাজে অত্যন্ত ব্যস্ত থাকেন। নিউইয়র্ক ভিত্তিক কমিউনিটি সংরক্ষণ কর্পোরেশনের সভাপতি এবং প্রধান নির্বাহী কর্মকর্তা রাফেল সিস্টেরো এ বছর মন্তব্য করেন যে, কার্যক্রমের এমন স্থবিরতা তিনি ব্যবসায়িক জীবনের ৩০ বছরে কখনও দেখেননি। আবাসন জগতের অনেকের মতোই, সিস্টেরো ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন। তিনি ধারণা করছেন এই সংকট বেকারত্বের হার বাড়িয়ে দিবে পাশাপাশি অসংখ্য মানুষ গৃহহীন হয়ে পড়বে।তবে তিনি দীর্ঘমেয়াদী হুমকিরও আশঙ্কা করছেন।
সরকারি ব্যবস্থাপনায় নিউইয়র্কে সাশ্রয়ী আবাসনের জন্য আবেদন করাই কঠিন হয়ে Continue Reading...
একটি সংক্রামক ব্যাধি চলাকালীন অবস্থায় হাসপাতালগুলো কীভাবে পরিচালনা করতে হবে, এই অভিজ্ঞতা প্রাথমিকভাবে সেই দিকটিই প্রদর্শন করে। মহামারীর ফলে সৃষ্ট অস্থিতিশীল এই অবস্থা, মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যসেবা পদ্ধতির দুর্বল দিকগুলো উদঘাটন করতে সক্ষম হয়। এবং কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা গ্রহনের মাধ্যমে হাসপাতালগুলোকে পুনরায় স্থিতিশীল করার চেষ্টা করেন। Continue Reading...
একটি নতুন গবেষণায় দেখা গেছে যে, সানফ্রান্সিসকো এবং অন্যান্য নগর নগরায়নের মাত্রা বৃদ্ধির সাথে সাথে ডুবছে। এখানে ডুবছে কোনো রূপক অর্থে ব্যবহার করা হয়নি। উদাহরণস্বরূপ এ গবেষণায় নাইজেরিয়ার ক্রমবর্ধমান নগর "লাগোস" এর কথা বলা হয়েছে। যেখানে ধারণা করা হচ্ছে, প্রায় ১.৪ কোটি মানুষের জনসংখ্যা পরবর্তী তিন দশকের মধ্যেই দ্বিগুণ হবে । শহরটি বর্তমানে বছরে ০.০৭ থেকে ৩.৪৪ ইঞ্চি পর্যন্ত দেবে যাচ্ছে।
২০২০ সালের শেষের দিকে, সানফ্রান্সিসকো মিলেনিয়াম টাওয়ারকে কাত হওয়া এবং আরও মাটিতে দেবে যাওয়া থেকে রক্ষা করার জন্য ১০০ মিলিয়ন ডলারের একটি প্রকল্প শুরু হয়। গত এক দশকে এই Continue Reading...
কেমন হতো যদি কোনো একটি ব্লকের বাসিন্দারা মিলে সিদ্ধান্ত নিতে পারতেন যে তারা ঐ ব্লকে কেমন আবাসন ব্যবস্থা চান? কেমন হতো যদি তারা নিজেরাই সিদ্ধান্ত নিতে পারতেন যে তারা আরও ঘনত্বপূর্ণ আবাসন চান নাকি চান না?
আলোচনার শুরু স্যাক্রামেন্টোতে। আগে যে জমিতে একটি বাড়ি নির্মাণ করা হতো সেখানে চারটি বাড়ি নির্মাণের প্রস্তাব রাখে শহরটি। জনগণের ইতিবাচক মতামতের সাথে প্রস্তাবটি সিটি কাউন্সিলে পাস হয়। এর মাধ্যমে স্যাক্রামেন্টো যুক্ত হলো পোর্টল্যান্ড, মিনেপোলিসের মত শহরগুলোর তালিকায় যারা এক জমিতে বেশি সংখ্যক বাড়ি নির্মাণকে বৈধতা দিয়েছে। Continue Reading...
জলাশয়ের নিকটে সভ্যতা গড়ে ওঠার ধারণার সঙ্গে আমরা সকলেই পরিচিত। তবে, কিছু কিছু ক্ষেত্রে প্রতিকূল পরিবেশেও সভ্যতা গড়ে উঠতে পারে। কেমন হবে যদি সমাজ এমন কোন স্থানে গড়ে ওঠে যেখানে পানির নির্ভরযোগ্য কোনো উৎস নেই, এমনকি অপরিহার্য অক্সিজেনও অনুপস্থিত?
সম্ভবত সর্বপ্রথম মঙ্গল গ্রহই পৃথিবীবাসীকে আন্তঃগ্রহ প্রজাতিতে রূপান্তরিত হওয়ার সুযোগ করে দেবে। আমরা অনেকেই ডিরেক্টর রিডলি স্কট এর দ্যা মার্শিয়ান চলচ্চিত্রটি দেখে থাকব। মঙ্গল গ্রহের পরিবেশ এ চলচ্চিত্রটিতে প্রদর্শিত অবস্থার থেকেও বহুগুণ প্রতিকূল।
মঙ্গল গ্রহ হচ্ছে অক্সিজেন বিহীন একটি মরুভুমির মতো। যেখানে দুই মেরুতে বরফ এর অস্তিত্ব পাওয়া গেছে। দূরত্বের বিচারে এটি সূর্য থেকে চতুর্থ গ্রহ, যেখানে পৃথিবীর তুলনায় মাত্র ৪০ শতাংশ সূর্যালোক পৌঁছায়। এত সব প্রতিকূলতা সত্ত্বেও মঙ্গল গ্রহে কলোনি স্থাপন করার পরিকল্পনা করা হচ্ছে। Continue Reading...
"ফিফটিন-মিনিট সিটি" হচ্ছে এমন একটি আদর্শ শহর যেখানে মানুষের বেশিরভাগ প্রয়োজন এবং প্রাথমিক সুযোগ-সুবিধাগুলো ১৫ মিনিটের দূরত্বে অবস্থিত। ১৫ মিনিটের এই শহরটি রাজনৈতিকভাবে এবং পরিকল্পনা রাজ্যে ব্যাপক সাড়া অর্জন করেছে, যা প্রচলিত শহরতলির ছড়িয়ে পড়া কিছু পরিস্থিতিতে যোগ্যতা অর্জন করতে পারে।
যানবাহন চলাচলের উপর ভিত্তি করে,বেশিরভাগ মেট্রোপলিটন এরিয়াগুলি "ফিফটিন-মিনিট সিটি" হতে পারে। কিন্তু সংজ্ঞানুসারে তা কেবল ১৫ মিনিটের হাঁটার কিংবা বাইসাইকেলের দূরত্বে সকল মানুষের দৈনন্দিন প্রয়োজনীয়তা মেটানোকে বোঝায়। বিভ্রান্তিমূলকভাবে, কিছু শহর "ফিফটিন-মিনিট সিটি" এর পরিবর্তে "ফিফটিন-মিনিট নেইবারহুড " শব্দটি ব্যবহার করে এবং দুটি টার্মই সাধারণ উদ্দেশ্য হিসেবে একই - তবে "সিটি "- ই হচ্ছে বেশি সঠিক। Continue Reading...
“ট্রানজিট ওরিয়েন্টেড ডেভেলপমেন্ট বা টিওডি” একটি নগর উন্নয়ন বা পরিকল্পনা প্রক্রিয়া/পলিসি যেখানে সকল আবাসিক, বাণিজ্যিক এবং অবসর কাটানোর এলাকা একজন নাগরিকের হাঁটার দূরত্ব বা পাবলিক ট্রান্সপোর্টের থাকে। একজন নাগরিক চাইলেই তার বসবাসের এলাকা থেকে হেঁটে বা পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করে তার কর্মক্ষেত্রে বা ছুটির দিনে অবসর কাটানোর এলাকায় যাতায়াত করতে পারে। টিওডির মূল লক্ষ্য ব্যাক্তিগত যানবাহনের ব্যবহার কমিয়ে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার বৃদ্ধির মাধ্যমে টেকসই নগর উন্নয়ন নিশ্চিত করা।
একটি টিওডি সম্পন্ন এলাকায় একটি কেন্দ্রীয় ট্রানজিট স্টপেজ Continue Reading...
বার্সেলোনা শহরে প্রস্তাবিত 'সুপারব্লক' প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে বছরে ৬৬৭টি অকালমৃত্যু রোধ করা সম্ভব। এই ফলাফল অর্জনের মূল কারণগুলোর মধ্যে - বায়ুদূষণ (NO2), ট্রাফিকের মাধ্যমে সৃষ্ট শব্দদূষণ এবং তাপীয় নিঃসরণ কমে আসা প্রধান। এনভায়রনমেন্ট ইন্টারন্যাশনাল এবং বার্সেলোনা ইন্সটিটিউট ফর গ্লোবাল হেলথ (আইএস গ্লোবাল) এর সাম্প্রতিক পর্যবেক্ষণে এসব তথ্য উঠে এসেছে।Continue Reading...
শহরগুলোর উন্নয়নের স্বার্থে নগর পরিকল্পনা একটি মুল্যবান শক্তি। নগর পরিকল্পনা পরিবেশ রক্ষার সাথে সাথে শহরগুলোকে করে তোলে আরও বাসযোগ্য ।এটি সামাজিক লক্ষ্যে পৌঁছানোর জন্য একটি নির্দিষ্ট নগরে অর্থনৈতিক বিকাশ, স্থানীয় সরকার, বেসরকারি খাত এবং বৃহত্তর জনসাধারণের মধ্যে একটি কাঠামো তৈরি করে।
একটি সুন্দর পরিকল্পনা যেভাবে শহরগুলোতে গঠনমূলক পরিবর্তন আনতে সহায়তা করে তা Continue Reading...
এখন সুইডেন জাতীয় পর্যায়ে একটি হাইপারলোকাল বৈচিত্র অনুসরণ করছে। সুইডিশ জাতীয় উদ্ভাবনী সংস্থা দ্বারা পরিচালিত এই পরিকল্পনাকে, ভিনোভার কৌশলগত ডিজাইনের পরিচালক ড্যান হিল "এক মিনিটের শহর" বলে আখ্যায়িত করেছেন।হিল বলেছেন, “প্যারিস ১৫ মিনিটের ব্যাসার্ধ এবং বার্সেলোনা যখন নয় ব্লক বিশিষ্ট সুপারব্লক নিয়ে কাজ করছে, সুইডেনের প্রকল্পটি আপনার সামনের দরজার বাইরের এরিয়া এবং আপনার পাশের এবং এর বিপরীতে আপনার প্রতিবেশীদের দিকে মনোযোগ দিয়ে একটি করে রাস্তা নিয়ে কাজ করছে।" Continue Reading...
নগর পরিকল্পনার বর্তমান এ রূপ এক দিনে গড়ে উঠেনি। নগর পরিকল্পনার আধুনিক উৎপত্তি একটি সামাজিক আন্দোলনের মাধ্যমে হয়েছিল যা উনিশ শতকের শেষে শিল্প নগরীর বিশৃঙ্খলার বিরুদ্ধে প্রতিক্রিয়া হিসেবে উদ্ভুত হয়েছিল। সে সময়ের অনেক চিন্তাবিদরা একটি আদর্শ শহর চেয়েছিলেন যেখানে থাকবে পর্যাপ্ত পরিমাণে সুযোগ-সুবিধা। এই ভাবনাটাই তাদেরকে পরিকল্পনা রাজ্যে নিয়ে আসে। তখন সমসাময়িক পরিকল্পনাবিদরা সামাজিক সাম্য, অর্থনৈতিক বৃদ্ধি এবং পরিবেশগত ভারসাম্য বজায় রাখতে নানা রকম পদক্ষেপ গ্রহণ করে। যার ফলাফল হিসেবে আমরা একটা পুরো শহর বা মেট্রোপলিটন এরিয়ার মাস্টার প্ল্যান বা নেইবারহুড প্ল্যান দেখতে পাই। Continue Reading...