সুইডেন ওয়ান মিনিট সিটি মডেল এর মাধ্যমে সমস্ত নগরবাসীর চাহিদা পূরণ যেমন- পাবলিক ট্রানজিট, চাকরির এক্সেস বা বিশেষজ্ঞের স্বাস্থ্যসেবার মতো মৌলিক বিষয়গুলি ও জনসাধারণের সাথে সম্পৃক্ত উপায়গুলো বিকাশের নজরদারিতে রেখে নতুন ডিজাইন এর রাস্তা তৈরীর দিকে অগ্রসর হচ্ছে।
বিকেন্দ্রীভূত শহুর, যেখানে বাসিন্দারা তাদের বাড়ি থেকে এক-চতুর্থাংশ চলার পথে বা বাইকের মাধ্যমে তাদের প্রতিদিনের চাহিদা পূরণ করতে পারে এবং বিশ্বব্যাপী বেশ কয়েকটি শহরে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানো ও বাসযোগ্যতা বৃদ্ধির মাধ্যম হিসেবে মডেলটি অনুসরণ করা হচ্ছে। বিশেষত প্যারিস, যেখানে মেয়র অ্যান হিডালগো মডেলটিকে ফ্রেঞ্চ রাজধানীর কোভিড পরবর্তী পুনরুদ্ধারের নীলনকশা হিসাবে গ্রহণ করেছেন।
এখন সুইডেন জাতীয় পর্যায়ে একটি হাইপারলোকাল বৈচিত্র অনুসরণ করছে। সুইডিশ জাতীয় উদ্ভাবনী সংস্থা দ্বারা পরিচালিত এই পরিকল্পনাকে, ভিনোভার কৌশলগত ডিজাইনের পরিচালক ড্যান হিল "এক মিনিটের শহর" বলে আখ্যায়িত করেছেন।হিল বলেছেন, “প্যারিস ১৫ মিনিটের ব্যাসার্ধ এবং বার্সেলোনা যখন নয় ব্লক বিশিষ্ট সুপারব্লক নিয়ে কাজ করছে, সুইডেনের প্রকল্পটি আপনার সামনের দরজার বাইরের এরিয়া এবং আপনার পাশের এবং এর বিপরীতে আপনার প্রতিবেশীদের দিকে মনোযোগ দিয়ে একটি করে রাস্তা নিয়ে কাজ করছে।"
স্ট্রিট মুভস নামেও পরিচিত এই উদ্যোগটি স্থানীয় জনগোষ্ঠীকে তাদের নিজস্ব রাস্তার বিন্যাসের সহ-স্থপতি হতে দেয়। ওয়ার্কশপ এবং পরামর্শের মাধ্যমে, বাসিন্দারা পার্কিংয়ের জন্য বা জনসাধারণের ব্যবহারের জন্য রাস্তার কতটা জায়গা ব্যবহৃত হবে তা নিয়ন্ত্রণ করতে পারে। এটি ইতিমধ্যে স্টকহোমের চারটি সাইটে পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হয়েছে এবং এতে আরও তিনটি শহর যোগদান করতে চলেছে। চূড়ান্ত লক্ষ্যটি বিশাল উচ্চাভিলাষী:
এই দশক ধরে দেশের প্রতিটি রাস্তায় পুনর্বিবেচনা ও পরিবর্তন, যাতে ২০৩০ সালের মধ্যে সুইডেনের প্রতিটি রাস্তাই স্বাস্থ্যকর, টেকসই এবং প্রাণবন্ত হয়ে উঠবে।
মানুষের দৈনন্দিন জীবনের সাথে জড়িত হওয়া এবং নগর ব্যবস্থাপনার বিস্তৃত মেশিনে তাদের প্রয়োজনগুলোকে অন্তর্ভুক্ত করার জন্য তাদের দরজার বাইরের রাস্তাই সবচেয়ে দুর্দান্ত জায়গা। হিল বলেছেন, “স্পষ্টতই অন্যান্য সামাজিক অবকাঠামো সম্ভাব্য ভবিষ্যতেপ্রভাব ফেলে, তবে উন্মুক্ত ও জেনারেটরি স্ট্রিট কালচার ছাড়াই নতুন রাজনৈতিক পরিবর্তন কল্পনা করা শক্ত।”
সুইডেনে করোনা ভাইরাস লকডাউন দেওয়া নিয়ে সরকারের প্রাথমিক অনীহা বিপর্যয়কর প্রমাণিত হয়েছিল, মহামারীটি এখন এই চ্যালেঞ্জকে আরও জটিল করে তুলেছে।
আরও জানতে –
https://www.bloomberg.com/news/features/2021-01-05/a-tiny-twist-on-street-design-the-one-minute-city
নগর ও অঞ্চল পরিকল্পনা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
গ্রাফিক্সঃ Sayla Afrin Monika