শহরগুলোর উন্নয়নের স্বার্থে নগর পরিকল্পনা একটি মূল্যবান শক্তি। নগর পরিকল্পনা পরিবেশ রক্ষার সাথে সাথে শহরগুলোকে করে তোলে আরও বাসযোগ্য ।এটি সামাজিক লক্ষ্যে পৌঁছানোর জন্য একটি নির্দিষ্ট নগরে অর্থনৈতিক বিকাশ, স্থানীয় সরকার, বেসরকারি খাত এবং বৃহত্তর জনসাধারণের মধ্যে একটি কাঠামো তৈরি করে।
একটি সুন্দর পরিকল্পনা যেভাবে শহরগুলোতে গঠনমূলক পরিবর্তন আনতে সহায়তা করে তা নিম্নরূপ :
কাঠামো তৈরি
কোনকিছু একটি সুশৃঙ্খল পদ্ধতিতে বিকাশের জন্য কাঠামো প্রয়োজন। একটি ফ্রেমওয়ার্ক অনুসরণ করে কাজ করলে কাজটি হবে সহজ -সরল এবং এভাবে আমরা সহজেই আমাদের সুস্থ শহর তৈরির লক্ষ্যে পৌঁছাতে পারব।
একটি পরিকল্পিত শহর হল একটি প্রস্তুত শহর
ভবিষ্যতের প্রত্যাশা মেটাতেই আমাদের শুরু থেকে প্রস্তুতি নিতে হয়।আর প্রস্তুতি নিতে একটি ভালো পরিকল্পনার কোনো বিকল্প নেই।ভবিষ্যতে কি কি ঝুঁকির সম্মুখীন হতে হবে তা মাথায় রেখেই দীর্ঘমেয়াদী দৃষ্টি এবং সল্পমেয়াদী ক্রিয়াকলাপগুলোর মধ্যে সংযোগ তৈরি করতে হবে। অন্যদিকে যে শহরগুলি ভবিষ্যতের জন্য পরিকল্পনা করে না, তারা সম্ভবত পিছিয়ে থাকবে।
পরিকল্পনাই উন্নয়নের সূত্রধর
শহরগুলো যে চ্যালেঞ্জের মুখোমুখি হয় তার পরিপ্রেক্ষিতে সমস্ত কাঙ্ক্ষিত উন্নয়ন একসাথে হওয়ার সম্ভাবনা কম।সফল শহরগুলো অগ্রাধিকার প্রকল্প গুলো রূপকল্পের সাথে সামঞ্জস্য করে গতি তৈরি করে। নানারকম সমস্যা চিহ্নিত করে এবং নিশ্চিত করে, যাতে উদ্যোগগুলি নিরর্থক বা ভিন্ন দিকে না যায়।
শহরগুলোকে উপযুক্ত আকার প্রদান
আবাসন, কর্মসংস্থান এবং সুরক্ষা শহরের বাসিন্দাদের মূল চাহিদা। নাগরিকদের এ চাহিদা অনুযায়ী একটি স্থানিক প্যাটার্ন ডিজাইন শহরগুলোর আকার প্রদানে ভূমিকা রাখে এবং শহরগুলোকে আরও বাসোপযোগী করে তোলে।
অর্থনীতিতে ইতিবাচক প্রভাব
অর্থনৈতিক ক্রিয়াকলাপ তৈরির লক্ষ্যে শহরগুলো বিনিয়োগকে আকর্ষণ করার প্রতিযোগিতা করে। পরিকল্পনা স্থানীয় অবস্থান এবং অর্থনৈতিক ক্রিয়াকলাপের সমন্বয় করে। আর এভাবেই গ্রামীণ জমিকে শহুরে জমিতে রুপান্তরের জন্য সহায়তা করে।
দীর্ঘস্থায়ী সম্পর্ক তৈরি
সম্মিলিত পরিকল্পনা আমাদের শহরগুলোকে দেয় সুন্দর কাঠামো আর এ কাঠামোই আমাদের দিবে একটি সুস্থ পরিকল্পিত শহর।
যোগাযোগ রক্ষায় ভূমিকা
একটি শহর তার আশেপাশের অঞ্চলের সাথে সম্পর্কিত, যার সাথে তারা সংস্থান ও সুযোগগুলো ভাগ করে নেয়। কেবল নিজেদের সীমানার মধ্যে দেখার চেয়ে, যে সমস্ত শহরগুলো একসাথে পরিকল্পনা করে তাদের মধ্যে একটা প্রতিযোগিতামূলক সম্পর্ক তৈরি হয় এবং এভাবে নানারকম সুবিধা ভোগ করা যায়।
তথ্যসূত্রঃ Urban Gateway
অনুবাদে,
নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
গ্রাফিক্সঃ Sayla Afrin Monika