চর্যা - ৬
ভুসুকুপাদ
রাগ পটমঞ্জরী
কাহেরে ঘিনি মেলি অচ্ছছ কীস।
বেঢ়িল হাক পড়া চৌদীস ॥
অপণা মাংসে হরিণা বৈরী ।
খনহ ন ছাড়অ ভুসুকু অহেরি।।
তিন ন ক্ষুপই হরিণা পিৰই ন পানী।
হরিণা হরিণির নিলঅ ন জাণী ।
হরিণী বোলঅ হরিণা সুণ হরিআ তো।
এ বণ ছড়ী হোহু ভাস্তো ৷
তরঙ্গতে হরিণার খুর ন দীসঅ ।
ভুহুঙ্কু ভণই মূঢ়৷ হিঅহি ৭ পইসঈ ।
আধুনিক বাংলায় রূপান্তর
কাকে গ্রহণ করে ছেড়ে আছ (বা আছি) কিসে, আমাকে ঘিরে চারদিকে হাঁক পড়ছে। নিজের মাংসের জন্যেই হরিণ নিজের শত্রু । ক্ষণমাত্রও ভুসুকু শিকার ছাড়ে না । হরিণ তৃণ স্পর্শ করে না (বা দাঁতে কাটে না), সে জলও পান করে না, হরিণ হরিণীর নিবাস কোথায় তা জানে না। হরিণী হরিণকে বলছে- 'ও হরিণ, তুই শোন তো, –এই বন ছেড়ে তুই ভ্রান্ত হ' (দূরে চলে যা)। তরঙ্গে তরঙ্গে (হরিণের গতি যেন ঢেউ তুলে তুলে ছোটার মতো তাই তার দৌড়ানোকে বলা হচ্ছে তরঙ্গে তরঙ্গে) হরিণের খুর দেখা যায় না । ভুসুকু বলেছেন- মূঢ়ের হৃদয়ে (এই তত্ত্ব) প্রবেশ করে না।
Verse in English
Who do I give up and who do I take?
Hunters shout from all sides of the stake.
The deer's own enemy is his own flesh,
Bhusuku the hunter doesn’t spare on any instance.
The deer touches no grass, nor drinks water,
He doesn’t know where the doe, his partner.
The doe calls out: listen O deer,
Leave the forest and go elsewhere.
Thus the deer sped, leaving no hooves behind,
Bhusuku says: this shall not reach an unwise mind.
চৰ্যা - ৭
কাহ্নপাদ
রাগ পটমঞ্জরী
আলিএঁ কালিএঁ বাট রুন্ধেলা।
তা দেখি কাহ্নু বিমন ভইলা ॥
কাছু কহি গই করিব নিবাস ।
জো মনগোঅর সো উআস।
তে তিনি তে তিনি তিনি হো ভিন্না ।
ভণই কাহ্নু ভব পরিচ্ছিন্না ৷৷
জে জে আইলা তে তে গেলা।
অবণাগবণে কাহ্ন বিমন ভইল৷॥
হেরি সে কাহ্নি নিঅড়ি জিনউর বটই ।
ভণই কাহ্ন, মো-হিঅহি ণ পইসই ॥
আধুনিক বাংলায় রূপান্তর
আলি-কালিতে পথ রুদ্ধ হল। তা দেখে কানু বিমন হল। কাহ্নু কোথা”য় গিয়ে নিবাস করবে? যারা মনগোচর তারাই উদাস । তারা তিন (জন), তারা তিন, (সেই) তিনজন অভিন্ন । কাহ্নুপাদ বলছেন, ভব (পৃথিবী) বিনষ্ট হল। যারা যারা এসেছে (এল), তারা তারাই গিয়েছে (গেল)। গমনাগমনে কাহ্নু বিমন হল । কাহ্নুর নিকটেই আছে জিনপুর তা দেখতে পাচ্ছি। কাহ্নুপাদ বলছেন, আমার হৃদয়ে প্রবেশ করে না (কিংবা সেই জিনপুরে মোহহেতু প্রবেশ করতে পারি না) ।।
Verse in English
The way closed of dust and ink.
Kanho became sad seeing this.
Where will kanho love?
Those who know are unconscious.
Those three, those three, three are not different.
Kanho said the earth destroyed.
Those who came, went back.
This made Kanho sad,
Kanho is close to the Jinpur, he can see.
Kanhopa says, I cannot e
চৰ্যা - ৮
কামলি (কম্বলাম্বরপাদ )
রাগ দেবক্রী
সোনে ভরিলী করুণা নাবী।
রূপা থোই নাহি কে ঠাবী ॥
বাহুতু কামলি গমণ উবে।
গেলী জাম বহুড়ই কইসে ॥
খুণ্টি উপাড়ী মেলিলি কাচ্ছি।
বাহ তু কামলি সদগুরু পুচ্ছি ।
মাঙ্গত চঢ়িলে চউদিস চাহঅ ।
কেড় আল নাহি কেঁ কি বাহুবকে পারঅ।
ৰাম দাহিণ চাপী মিলি মিলি মাগা।
বাটত মিলিল মহা সঙ্গা।।
আধুনিক বাংলায় রূপান্তর
সোনায় পরিপূর্ণ (আমার) করুণা-নৌকা, রূপা যে রাখব তার জায়াগা নেই । কামলি, তুমি গগন উদ্দেশে (নৌকা) বেয়ে চল। গতজন্ম কিসে ঘুরে আসে (দেখি)। খুঁটি উপড়িয়ে (তুমি) কাছি মেলে দাও, সদ্গুরুকে জিজ্ঞাসা করে তুমি (নৌকা) বেয়ে চল । পিচনে চড়লে (তুমি) চারদিকে তাকাও; হাল নেই, (এই অবস্থায়) কে (নৌকা) বাইতে পারে? বামদিক ডানদিক চেপে মিলে মিলে মার্গে (অর্থাৎ বিরমানন্দের পথের সঙ্গে সর্বদা মিলিত ভাবে থেকে) বাটে মহাসুখ-সঙ্গ মিলন (পাওয়া গেল) ।।
Verse in English
My boat is full of gold,
no place to keep silver.
Kamli, paddle towards the sky.
let's see how was the previous life.
Take the poles and open the sails,
ask your teacher and keep paddling.
Look behind you, no radar,
How can you paddle?
Left and right always stay together.
Ultimate happiness comes with sharing.
চৰ্যা - ৯
কাহ্নুপাদ
রাগ পটমঞ্জরী
এবংকার দৃঢ় বাখোড় মোড়িঅ।
বিবিহু বিআপক বান্ধণ তোডিঅ।
কাহ্নু বিলসই আসবমাতা ।
সহজ নলিনীবন পইসি নিৰিতা ।
জিম জিम করিয়৷ করিণিরেঁ রিসঅ।
তিম তিম তথতা মঅগল বরিসঅ ॥
ছড়গই সঅল সহাবে সূধ ।
ভাবাভাব বলাগ ন ছুধ ॥
দশবর রমণ হরিঅ দশ দিসে।
বিদ্যাকরি দমকুঁ অকিলেসে।।
আধুনিক বাংলায় রূপান্তর
এবংকার (দিবারাত্রিজ্ঞান, কালবোধ) দৃঢ় বাখোড় (বন্ধনস্তম্ভ) ভেঙে বিবিদ ব্যাপক (সব) বন্ধন ছিড়ে ফেলে, কাহ্নুপাদ আসবমত্ত (হয়ে) বিলাস করে, সহজ নলিনীবনে প্রবেশ করে নিবৃত্ত (শান্ত) হয়। যেমন যেমন করী করিণীতে আসক্ত হয়, তেমনি তেমনি মদকল (মদস্রাবী হস্তী) তথতা (নিজ সত্য স্বভাব) বর্ষণ করে। ষড়গতিতে সকল স্বভাবে শুদ্ধ । ভাবে এবং অভাবে কেশের অগ্রভাগও বিচলিত (ক্ষুব্ধ) হয় না । দশদিকে দশ বররত্ন আহরণ করা হয়েছে, বিদ্যারূপ করীকে বিনাক্লেশে (অক্লেশে) দমন করার জন্য ।।
Verse in English
By destroying this powerful bond
Just like a huge elephant,
Kanhopa becomes mad and
like a drunken elephant becomes
cool in the calm forest.
Then way they get drunk
they have their own calm features.
Everything has its own way of life.
There are ten pearls on the ten side,
With punctuality it can be earned.
চৰ্যা - ১০
কাহ্নুপাদ
রাগ দেশাখ
নগর বাহিরে ডোম্বি তোহোরি কুড়িআ।
ছই ছোই যাইসি ব্রাহ্ম নাড়িআ।
আলোও ডোম্বী তোএ সম করিবে ম সাঙ্গ ।
নিঘিণ কাহ্নু কাপালি জোই লাঙ্গ ॥
এক সো পদমা চৌষটঠী পাখুড়ী।
তোহিঁ চড়ি নাচঅঁ ডোম্বী ৰাপুড়ী।
হালো ডোম্বী তো পুছমি সভাবে।
আইসসি জাসি ডোম্বী কাহারি নাবেঁ।
তাস্তি বিকণঅ ডোম্বী অবর ন চঙ্গতা।
তোহোর অন্তরে ছাড়ি নড়এড়া ৷৷
তু লো ডোম্বী হাঁউ কপালী।
তোহোর অন্তরে মোত্এ ঘলিলি হাড়েরি মালী ॥
সরবর ভাঙ্গিল ডোম্বী খাঅ মোলাণ ৷
মারমি ডোম্বী লেমি পরাণ।
আধুনিক বাংলায় রূপান্তর
নগরের বাএর, ডোম্বি, তোমার কুঁড়ে ঘর; ব্রাহ্মণ নেড়াকে তুমি ছুঁয়ে ছুঁয়ে যাও। ওগো ডোম্বি, আমি তোমার সঙ্গ করব (বা আমি তোমাকে সাঙ্গা করব), আমি কাহ্নু কাপালিক, যোগী, নির্ঘণ এবং উলঙ্গ। একটি সেই পদ্ম, তাতে চৌষট্টিটি পাপড়ি, তার উপর চড়ে নাচে ডোম্বী ও বাপুড়ী । ওগো ডোম্বি, আমি তোমাকে সদ্ভাবে জিজ্ঞাসা করি, –“ডোম্বি, তুমি কার নায়ে (নৌকায়) যাওয়া-আসা কর?' তন্ত্রী বিক্রয় করে না। ডোম্বী, করে না চাঙ্গাড়ী; তোমার জন্যেই এই নটসজ্জা ছাড়া হল । তুমি গো ডোম্বি, আমি কাপালিক; তোমার জন্যেই আমি হাড়ের মালা পরেছি। সরোবর ভেঙে ডোম্বী মৃণাল খায়; ডোম্বী, তোমাকে আমি মারব, তোমার প্রাণ নেব । ।
Verse in English
In a hut out of the city, Dombi resides.
Brahmin cannot touch yet moves close.
Oh Dombi, I will accompany you.
I am Kanho, yogi, unhated and naked
This is the floer with 64 petals,
we will dance on these petals.
Oh Dombi, I ask you politely,
Which bo you take for moving?
What do you like and what do you want,
this theatre is only for you.
You are Domi and I am Kapalik,
For you I wore this jewels.
Against every request, Dombi goes for the clown,
I will kill, take the life.