চর্যা - ২১
ভুসুকুপাদ
রাগ বরাড়ী
নিসি অন্ধারী` মুসার চারা ।
অমিঅ ভখঅ মুসা করঅ আহারা ।
মার রে জোইআ মুসা পৰণা ।
জেণঁ ভুটঅ অবণা-গবণা ৷
ভব বিন্দার অ মুসা খণঅ গাতী।
চঞ্চল মুসা কলিআঁ নাশক থাতী ৷৷
কাল মূষা উহ ণ বাণ ।
গঅণে উঠি করঅ অমণ ধাণ ৷৷
সদ্গুরু-বোহে করিহ সো নিষ্ফল ॥
জবেঁ মুষাএর চার তুটা তুটঅ ।
ভুসুকু ভণঅ তবেঁ বান্ধন ফিটঅ ৷
আধুনিক বাংলায় রূপান্তর
রাত্রি অন্ধকার, মূষিক বিচরণশীল; অমৃতভক্ষ মূষিক আহার করে। পবনের মতো চঞ্চল মূষিককে, হে যোগি, তুমি মার, যেন তার আনাগোনা টুটে যায় ( বন্ধ হয়ে যায়)। পৃথিবী-বিদ্ধকারী মূষিক গর্ত খনন করে, মূষিক চঞ্চল- এটা জেনে (তাকে) নাশ করার জন্র স্থিত হও (স্থির কর) । মূষিক কৃষ্ণবর্ণ, তার উদ্দেশ ও গায়ের রঙ (দেখা যায় না); গগনে উঠে সে অমনস্ক ধ্যান করে (কিংবা, বৃত্তি অনুসারে ‘অমৃত পান করে’)। সেই মূষিকের ততক্ষণ চঞ্চলতা, যতক্ষণ না সে সদ্গুরুর উপদেশে (বোধে) নিশ্চল হয়। ভুসুকু বলছেন, যখন মূষিকের বিচরণ টুটে যায় (বন্ধ হয়) তখন তার বন্ধন খোলে।
Verse in English
The mouse feeds in the dark night.
He cuts ambrosia for food.
O Yogi! Kill the mouse-wind
To stop him from coming and going.
The mouse digs in the earth.
The restless mouse will cast an evil spirit, get rid of him.
Black is the color of the mouse.
I know not his caste.
He climbs to the sky and eats aman-paddy.
As long as the mouse keeps moving
still him with advice from Guru.
When the mouse stops eating,
Bhusuku says: all his ties will be cut off too.
চৰ্যা - ২২
সরহপাদ
রাগ গুঞ্জরী
অপণে রচি রচি ভবনির্বাণা
মিছে লোঅ বন্ধাবএ অপনা
অম্ভে ন জানহুঁ অচিন্ত জোহ ।
জাম মরণ ভব কইসণ হোই ।।
জাইসো জাম মরণ বি তইসো ।
জীবন্তে মঅলে নাহি বিশেসো ।।
জা এথুº জাম মরণে বি সঙ্কা ।
জো করউ রস রসানেরে কংখা ।।
জে সচরাচর তিঅস ভমন্তি ।
তে অজরামর কিম্পি ন হোস্তি । ।
জামে কাম কি কামে জাম ।
সরহ ভণতি অচিন্ত সো ধাম ।।
আধুনিক বাংলায় রূপান্তর
নিজের মনে ভবনির্বাণ রচনা করে মিথ্যাই লোক নিজেকে বাঁধে। যা অচিন্ত্য তাকে
আমরা জানি না, (আরও জানি না) জন্ম মরণ ভব কীভাবে হয় । যেমন জন্ম, মরণও
সেই রকম, জীবিত ও মৃতের মধ্যে পার্থক্য নেই। যার এখানে জন্ম এবং মৃত্যুতে
আশঙ্কা, সে রসরসায়নের আকাঙ্ক্ষা করুক । যারা সচরাচর ত্রিদশে ভ্রমণ করে (অর্থাৎ
চরাচর সমেত দেবলোকে, কিংবা চরাচর, লোক এবং দেবতায় ভ্রমণ করে) তারা
কোনো ভাবেই অজরাময় হয় না (হতে পারে না) । জন্ম থেকে কর্ম, কি কর্ম হতে জন্ম
(এই সমস্যায়) সরহ বলছেন, সেই ধর্ম অচিন্ত্য ।।
Verse in English
By making his own samsara and
Nirvana Man ties himself to it.
I do not know, unknown yogi,
How birth, death and life happen.
Death is like birth.
There is no difference between living and dying.
One who is afraid of birth and death
Should desire medicine or chemistry.
Those who travel in the three worlds
because of the cycle of action
cannot become immortal.
চর্যা - ২৩
ভুসুকুপাদ
রাগ বরাড়ী
জই তুহ্মে ভুসুকু অহেরি জাইবেঁ মারিহসি পঞ্চজণা ।
নলনীবন পইসন্তে হোহিসি একুমণা
জীবত্তে ভেলা বিহণি মএল ণঅলি ।
হণ বিণু মাসে ভুসুকু পদ্মবণ পইসহিলি
মাআজাল পসরিউ রে বাধেলি মাআহরিণী ।
সদ্গুরু বোহেঁ বুঝিরে কাসু কহাণী।
আধুনিক বাংলায় রূপান্তর
ভুসুকু, যদি তুমি শিকারে যাবে, তবে মেরো পাঁচজনাকে; পদ্মবনে প্রবেশ করতে তুমি একমনা হও । জীবিতাবস্থায় থাকা ব্যতীত মৃত্যু নিয়ে এলে, ঐ রকম মাংসবিহীন হয়ে, ভুসুকু, পদ্মবনে প্রবেশ করলে । মায়াজাল বিস্তার করে ওরে তুমি মায়াহরিণীকে বাঁধলে, সদ্গুরুবোধে (উপদশে) বোঝা যায় কার কী কাহিনী।
Verse in English
If you want to go hunting
Then kill five people.
To enter the lotus-garden
Remain single-minded
At morning it is alive at night it is dead.
Unless he gets the hunter's meat
Bhusuku will not enter the hut.
He caught the maya-deer with the maya-net.
I know from Guru whose story it is.
The death of the body is not the end of self.
The garland remains.
The net cannot catch it.
Nor can the chains catch the deer.
In the restless race the deer vanishes into the void.
চর্যা - ২৪
(পাওয়া যায়নি। তবে তিব্বতি অনুবাদ রয়েছে)
কাহ্নুপাদ
রাগ ইন্দ্রতাল
তিব্বতী অনুবাদ অনুসারে আধুনিক বাংলায় রূপান্তর
যেমন চাঁদ (আকাশে) উদিত হয়, সেই রকম চিত্তরাজ (শূন্যতা গগনে) শোভা পায় । (চাঁদ উঠলে যেমন অন্ধকার দূরে যায়, তেমনি চিত্তরাজ শূন্যতা গগনে শোভা পেলে) মোহের অন্ধকার গুরুর উপদেশে বিদূরিত হয়, সমস্ত ইন্দ্রিয় গগনে লীন হয় । গগন বীজ গগনেই যায়, নিজের গাছ থেকে তিনলোকে (চরাচর, লোক এবং দেবতায়) ছায়া ছড়িয়ে দেয় সূর্য উঠলে যেমন রজনী সমাপ্ত হয়, ( তেমনি জ্ঞানসূর্যের উদয়ে) পৃথিবীর সমস্ত মোহ (রূপ রাত্রি) অপসৃত হয়। হংসরাজ বা রাজহংস যেমন নীর গ্রহণ করে (অর্থাৎ নীর মিশ্রিত ক্ষীরের সার-অংশ গ্রহণ করে), তেমনি কাহ্নুপাদ বলছেন, পৃথিবীর (সার) সংগৃহীত হল ।।
Verse in English
Like the moon the soul roses.
Illusion disperses with advice from Guru
The senses rise to the sky.
The seed is planted in the sky
Which penetrates three worlds.
When the sun rises, night disappears.
All illusions are cleared.
Like the swan which drinks milk only from milk-water
So should the substance of the world be drunk.
চর্যা - ২৫
(পাওয়া যায়নি। তবে তিব্বতি অনুবাদ রয়েছে)
তান্তিপাদ
রাগ লেখা নেই।
তিব্বতী অনুবাদ অনুসারে আধুনিক বাংলায় রূপান্তর
ধর্মের উদ্ভব এবং প্রতিষ্ঠা কীভাবে হয় তা বজ্রস্থানের দ্বারাই বলা হয় পাঁচটি কাল, তন্তুতে শুদ্ধ বা পবিত্র বস্ত্র বোনা হয়। আমি সেই তন্তুবায়, সুতো আমার নিজের, (আমি আমার) সুতোর লক্ষণ নিজেই জানি না । সাড়ে তিন হাত মাদুর (নিজের দেহ?) তিন-ভুবনে প্রসারিত, এই বস্ত্রের বয়নে (শূন্যতা) গগন পরিপূর্ণ ।।
Verse in English
How religion was founded can be best known by the Vajra.
There are five kalas.
In the loom pure cloth can be woven.
I am the weaver.
The yarn is my own yet I do not know how to describe it.
The world is three and a half arms long.
This yarn is enough to weave for the whole world.
'Anahata' looms prepare the static cloth.
Two places have been broken and joined again stronger than ever
Seated, I hear everything.
I have forsaken weaving and taken up the Vajra instead.