চর্যা - ১৬
মহিণ্ডাপাদ
রাগ ভৈরব
তিনএঁ পার্টে লাগেলি রে অনহ কসণ ঘণ গাজই।
তা সুনি মার ভয়ঙ্কর রে বিসঅ মণ্ডল সএল ভাজই ॥
মাতেল চীঅ গঅন্দা ধাবই ।
নিরস্তর গঅনন্ত তুসেঁ ঘোলই ॥
পাপপুণ্য বেণি তিড়িঅ সিকল মোডিঅ খম্ভাঠানা ।
গঅণ টাকলি লাগিরে চিত্তা পইঠ ণিবানা ৷
মহারস পানে মাভেল রে তিহুঅন সএল উএখী।
পঞ্চ বিষয়রে নায়ক রে বিপখ কোবী ন দেখী।
খররবি কিরণ সত্তাপে রে গগন গঙ্গা গই পইঠা ।
ভণন্তি মহিতা মই এখু বুড়তে কিম্পি ন দিঠা।।
আধুনিক বাংলায় রূপান্তর
তিনটি পাটে (অর্থাৎ কায় বাক্ মন) জাগল অনাহত ধ্বনি, কালো মেঘ গর্জন করে উঠল । তাই শুনে ভয়ংকর মার সমস্ত (বিষ) ম-ল সমেত পলায়ন করল। মত্ত চিত্ত গজেন্দ্র ধাবিত হয়, নিরন্তর গগনপ্রাপ্ত তৃষ্ণায় ঘুলিয়ে তোলে । পাপপুণ্য— এই দুই শিকল ছিঁড়ে ফেলে, স্তম্ভ-স্থান ভেঙে ফেলে গগন-শিখরে উঠে চিত্ত নির্বাণে প্রবেশ করল । ওরে মহারস পানে সেই (চিত্ত) মাতাল, ত্রিভুবন সমস্তই উপেক্ষিত; পঞ্চবিষয়ের নায়ক রে, বিপক্ষ কাউকেই দেখা গেল না। ওরে খররবি কিরণসত্তাপে গগনাঙ্গনে (গগনগঙ্গায়) (সেই চিত্ত) প্রবিষ্ট, মহিণ্ডা বলেন, এইখানে ডুবে আমি কিছুই দেখতে পাইনি (দেখিনি) ।
Verse in English
The 'anahata' sound came pounding in three planks like black clouds thundering.
It made the unafraid 'mara' flee with the mandala.
Like a wild elephant the mind runs towards the fathomless space.
It thirsts. Breaking the chains of virtue and vice, uprooting the pillar.
Only I could hear the sounds of nothingness in the sky.
My mind seeks Nirvana.
Intoxicated with the wine of Supreme Bliss
The drunkard ignores the three skies.
No enemy can be found for one who has mastered the five subjects.
The heat of the scorching sun
Drives me to the Ganges of the sky.
Mahidhara says: I have not seen anything in my dive.
চর্যা - ১৭
বীণাপাদ
রাগ পটমঞ্চরী
সূজ লাউ সসি লাগেলি তান্তী।
'অণহা দাত্তী চাকি কি অত অবধূতি ।
বাজই আলো সহি হেরুঅ বীণা ।
স্থন তাছি-ধনি বিলসই রুণা ॥
আলি-কালি বেণি সারি মুণিআ।
গআবর সমরস সান্ধি গুণিআ ॥
জবে করহা করহকলে চাপিউ ।
বতিশ তাস্তি ধনি সএল বিমপিউ ॥
নাচস্তি বাজিল গাস্তি দেবী।
বুদ্ধ-নাটক বিসমা হোই।।
আধুনিক বাংলায় রূপান্তর
সূর্য (হল তানপুরার বা একতারার) লাউ, চাঁদকে লাগানো হল তন্ত্রী (হিসাবে), অনাহত (সেই বীণার) ডাণ্ডি, চাকি করা হল অবধূতীকে। ওগো সই, হেরুক-বীণা বাজাচ্ছি (বাজছে), শূন্যতারূপ তন্ত্রীধ্বনি বিলসিত হচ্ছে (ব্যাপ্ত হচ্ছে) করুণায় । আলি কালিকে দুই সারি (বা দুই সুর) মনে করা হল, (চিত্ত) গজবর-সমরসকে সন্ধি (তারের বা তাঁতের বীণাযন্ত্রে যে ক্ষুদ্র অংশটি বৃহৎ অংশকে জোড়া দেয়) গণ্য করা হল । যখত হাতের পাশ করতলে চাপা হয় (হাত চেপে সুর তোলা হয়), তখন বত্রিশ তন্ত্রীর ধ্বনিতে সমস্ত ব্যাপ্ত হয় নাচেন (চিত্ত) বজ্রধর, দেবী গান করেন, বুদ্ধনাটক এই রকম বি-সম হয়।
Verse in English
The sun was the gourd, the moon was used as used as its strings.
The unstruck sound was the neck
And the ascetic woman became the disc.
O maid, it is the sound of Herua's Vina,
the sound of the Void as it vibrates into Karuna.
The duality of the real and the unreal are my bow,
While I console myself with wine of the elephant.
When the camel got caught in the camel trap,
the sound from thirty-two strings vibrated at the same time.
Dance vajrachary, sing goddess.
Buddham dharma is incomprehensible.
চৰ্যা - ১৮
কাহ্নুপাদ
রাগ গউরা
তিনি ভূঅণ মই বাহি হেলেঁ।
হাঁউ সুতেলি মহাসুহ লীড়ে ।
কইসণি হালো ডোম্বী তোৱোৰি ভাভরীআলী।
অস্তে কুলিণগজণ মাঝে কাবালী।
তুঁই লো ডোম্বী সঅল বিটালিউ।
কাণ ণ কারণ সসহর টালিউ।
কেহো কেহো তোহোরে বিরুআ বোলই ।
বিহুক্ষণ লোঅ তোরে কণ্ঠ ন মেলই ।
কাহ্নে গাইউ কামচণ্ডালী।
ডোম্বিত আগলি নাহি চ্ছিণালী।
আধুনিক বাংলায় রূপান্তর
তিনভুবন আমার দ্বারা অবহেলায় বাহিত হল। মহাসুখলীলায় আমি প্রসুপ্ত রয়েছি । ওগো ডোম্বি, কী রকম তোমার চতুরালি, (তোমার) অন্তে কুলীনজন, মাঝখানে কাপালিক । ওগো ডোম্বি, তোমার দ্বারা সবকিছু বিচলিত হল । কাজ নেই, কারণ নেই, (তবু) চন্দ্রকে টলিয়ে দিলে! কেউ কেউ তোমাকে বিরূপ (বা মন্দ) বলে, (কিন্তু) জ্ঞানীরা তোমাকে গলা থেকে ছাড়ে না । কাহ্নুপাদ গাইলেন, (তুমি) চণ্ডালী কামচতুরা : ডোম্বীর চেয়ে বেশি ছিলানী (ছলনাময়ী) নেই ।।
Verse in English
I plied three worlds with great ease
and slept in the sport of great happiness.
O Dombi, tell me, how is your lover,
he who is at the high castle outside,
but inside, a kapali.
Dom woman, you have turned everything into the untouchable
Without any reason you have pushed aside the moon.
Some say you are very bad.
Wise men do not leave your neck.
Kanhu sings: you are chandali, passion-woman.
Dombi, there is no one as unchaste as you.
চৰ্যা – ১৯
কাহ্নুপাদ
রাগ ভৈরব
ভবনির্বাণে পড়হ-মাদল ।
মন পবণ বেণি করগুক শালা ।
জঅ জঅ দুন্দুহি-সাদ উছলিআঁ।।
কাহু ডোম্বী-বিবাহে চলিআা ।
ডোম্বী বিবাহিআ অহারিউ নাম।
জউতুকে কিআ আণুতু ধাম ।
অহণিসি সুরঅ পসঙ্গে জাঅ ।
জোইণিজালে রএণি পোহাঅ ॥
ডোম্বীএর সঙ্গে জো জোই রত্তো ।
খণহ ন ছাড়অ সহজ-উম্মত্তা।
আধুনিক বাংলায় রূপান্তর
ভব ও নির্বাণ পটহ ও মাদল; মন পবন দুইটি কর- (ঢোল?) ও কাঁসি । দুন্দুভি শব্দে জয় জয় ধ্বনি উছলিয়ে উঠল; কাহ্নুপাদ ডোম্বীকে বিবাহ করতে চললেন । ডোম্বীকে বিয়ে করে পুনর্জন্ম হল (কিংবা জন্ম সফল হল), যৌতুক করা হল অনুত্তর ধাম । দিবা রাত্রি সুরতপ্রসঙ্গে যায়, যোগিনীজালে (যোগিনীদের সঙ্গে) রাত পোহায় । ডোম্বীর সঙ্গে যে যোগী অনুরক্ত (হয়), ক্ষণমাত্রও সে সহজ-উন্মত্ত (সেই ডোম্বীকে) ছাড়ে না । ।
Verse in English
Samsara and Nirvana are the tabor and the drum.
The mind and vital breath are the flute and the cymbal.
Victory cries spill over the sky.
Kanhupa goes to wed Dombi.
By marriage to Dombi he consumed the birth.
For a dowry he received blissful religion.
Day and night pass in love making.
Night ends in the net of the yogini.
The yogi is intense with Dombi.
He does not leave her for a second.
He is intoxicated with the love of Sahaja.
চর্যা – ২০
কুক্কুরীপাদ
রাগ পটমঞ্জরী
হাঁউ নিরাসী খমণ সাঈ ।
মোহোর বিগোআ কহণ ন জাই ৷৷
ফিটলেম্বু গো মাএ অন্তউড়ি চাহি ।
জা এথু চাহমি সো এথু নাহি ৷
পহিলও বিআণ মোর বাসনয়ুড়া ।
নাড়ি বিআরম্ভে সেব বায়ুড়া ৷৷
জা ণ জৌবন মোর ভইলেসি ।
মূল নখলি বাপ সংঘারা ৷৷
ভণথি কুক্কুরীপা এ ভব থিরা ।
জো এথু বুঝএ সো এথু বীরা ৷৷
আধুনিক বাংলায় রূপান্তর
আমি নিরাশ, স্বামী ভ্রমণ (বা শূন্যরূপ মন); আমার বিশেষ জ্ঞান বলা যায় না । গর্ভমোচন করলাম গো মা, আমি আঁতুড়ঘরের দিকে তাকিয়ে; যে জিনিস আমি এখানে চাই, তা এখানে নেই । আমার প্রথম প্রসব (বি আণ) বাসনাপুট (অর্থাৎ কামপূর্ণ দেহ যা বাসনার পুঁটলি); নাড়ী বিচার করতে গিয়ে দেখি সেও লুপ্ত । যা নব-যৌবন (বা জ্ঞান, যৌবন) তা আমার পরিপূর্ণ হল, আসল খস্তায় (নখলীতে) সংহার করা হল । কুক্কুরীপাদ বলেছেন, এই সংসার স্থির; যে এখানে তা বোঝে সে-ই এখানে বীর ।।
Verse in English
I have no hope, my husband is a monk.
My sensuous pleasures cannot be expressed in words.
When I looked at the confinement chamber I committed an abortion.
What I want cannot be got there.
My first born a son was desired.
Only by feeling his pulses did I know how pitiful he was.
When I blossomed into full youth
I got rid of my mother and killed my father.
Kukkuripa says this world is static.
He who knows that is the winner.